Tuesday, December 21, 2010
রাজনৈতিক আলোচনা- শালীন ও সংযত কথাবার্তা কি শুধু একতরফা হতে হবে? by আবদুল গাফফার চৌধুরী
রাজনৈতিক আলোচনা- শালীন ও সংযত কথাবার্তা কি শুধু একতরফা হতে হবে? by আবদুল গাফফার চৌধুরী
ঢাকা থেকে অন্তত:পাঁচটি টেলিফোন কল এবং দু'টি ফ্যাক্স মেসেজ না পেলে হয়তো এই কলামটি লিখতাম না। যারা টেলিফোন করেছেন
এবং ফ্যাক্স পাঠিয়েছেন তারা কেউ যদু-মধু নন। সকলেই_ কেউ বুদ্ধিজীবী, কেউ প্রবীণ রাজনীতিক, প্রাক্তন ছাত্রনেতা এবং নিজেই একজন কলামিস্ট। অনুমতি না নিয়ে তাদের নাম প্রকাশ করলে তারা অসন্তুষ্ট হতে পারেন এই ভেবে নাম প্রকাশে বিরত রইলাম।
তাদের প্রত্যেকেরই ক্ষোভ হলো, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন নিজে ক্যান্টনমেন্টের মইনুল রোডের যে প্রাসাদোপম বাড়িতে বেগম খালেদা জিয়া বাস করতেন, সেই বাড়ির ভেতরের রাজকীয় অবস্থা এবং বেগম জিয়ার মালামালের বিবরণ দিতে গেলেন? এটা কোনো মন্ত্রী বা দলের শীর্ষস্থানীয় নেতাদের দিয়ে বলালেই হতো। প্রধানমন্ত্রী নিজে কথাটা বলায় নিজের মর্যাদা ক্ষুণ্ন করেছেন এবং রাজনৈতিক শালীনতা বজায় রাখতে পারেননি।
আমি তাদের বলেছি, কথাটা প্রধানমন্ত্রীকে না বলে আমাকে জানাচ্ছেন কেন? তারা কেউ কেউ বলেছেন, প্রধানমন্ত্রীর কাছে তাদের 'একসেস নেই'। কেউ কেউ বলেছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিফোনেও তাদের কথা বলার 'স্কোপ নেই'। সুতরাং তারা আমাকে জানাচ্ছেন। তাদের ধারণা, আমি কিছু বললে বা লিখলে প্রধানমন্ত্রী তা শোনেন।
আমি তাদের ভুল ধারণাটা ভেঙ্গে দেয়ার জন্য বলেছি, আপনারা যা ভাবছেন তা ঠিক নয়। আমি প্রধানমন্ত্রীকে ব্যক্তিগতভাবে কোনো পরামর্শ দেই না। যা দেই আমার কলামেই লিখে তা দেই। এসব পরামর্শ তার কাছে পেঁৗছায় কিনা তাও জানি না। পেঁৗছালে এবং আমার পরামর্শ শুনলে এতোদিনে মন্ত্রিসভায় একটা রদবল হতো এবং তার সচিবদের কাউকে না কাউকে গণভবন ছাড়তে হতো।
একজন বুদ্ধিজীবী রেগে বলেছেন, তাহলে আপনি প্রধানমন্ত্রীকে পরামর্শ দিয়ে অনবরত কলাম লেখেন কেন?
বলেছি, দেশের একজন বষর্ীয়ান সাংবাদিক হিসেবে এটা আমার কাজ এবং দায়িত্ব। প্রধানমন্ত্রী আমার পরামর্শ শুনবেন কিনা সেটা তার বিবেচনার বিষয়। আমার তাতে কিছু যায়-আসে না। বঙ্গবন্ধুর আমলে আমি একজন যুবাবয়সী সাংবাদিক ছিলাম। কিন্তু তখনো আমি আমার এই দায়িত্বটা পালন করেছি। তাতে অনেক সময় ভুল বোঝাবুঝিরও শিকার হয়েছি।
টেলিফোনকারী একজন বুদ্ধিজীবী। আমার কথা শুনে ক্ষুণ্ন হয়েছেন। বলেছেন, তাহলে আপনার কলামেই আমাদের ক্ষোভের কথাটা প্রকাশ করুন। কথাটা প্রধানমন্ত্রীর কানে গেলে তিনি হয়তো সতর্ক হবেন।
আমি শ্রদ্ধেয় বুদ্ধিজীবীকে জানিয়েছি, তাদের কথাগুলো আমার কলামে লিখবো। কিন্তু খালেদা জিয়ার এতোদিনের বাড়ি ও মালামাল সম্পর্কে প্রধানমন্ত্রী নিজে কথা বলায় কোনো অন্যায় বা অশালীনতা হয়েছে বলে আমি মনে করি না। তাদের সঙ্গে আমি সহমত পোষণ করি না। শেখ হাসিনার কোনো কোনো কাজ ও বক্তব্য আমি পছন্দ করিনি এবং তার সমালোচনাও করেছি। কিন্তু ক্যান্টনমেন্টের বাড়ি ও মালামাল সম্পর্কে তার নিজে বক্তব্য দেয়ায় কোনো অন্যায় হয়েছে বলে মনে করি না। এই টেলিফোন আলাপের পরই সিদ্ধান্ত নেই বিষয়টি নিয়ে একটু বিশদভাবে লিখবো।
সত্যি কথা বলতে কি, ক্যান্টনমেন্টের বাড়িটিকে রাশিয়ার এককালের জারিনাদের (জারের স্ত্রী) মতো করে সাজানো এবং সেই বাড়িতে আসবাবপত্র, এসি, টেলিভিশন, কার্পেট ইত্যাদির সংখ্যা ও বিবরণ পাঠ করে হতবাক হয়েছি। ফিলিপিন্সের স্বৈরাচারী শাসক মার্কোসের পতনের পর তার স্ত্রী ইমেলদা মার্কোসের ব্যক্তিগত সম্পত্তির যে হিসাব বেরিয়েছিলো তা পাঠ করেই জীবনে আরেকবার বিস্মিত হয়েছিলাম। ইমেলদা ছিলেন একজন সাধারণ (তবে রূপসী) নর্তকী। মার্কোস তাকে পাটরানী করার পর অল্পকালের মধ্যে তিনি যে বিত্ত বৈভবের অধিকারী হয়েছিলেন তা প্রকাশ পাওয়ার পর মনে হয়েছিলো এটা রূপকথার অবিশ্বাস্য কাহিনী।
বাংলাদেশে আজ খালেদা জিয়ার বিত্ত বৈভবের কথা প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা নিজে প্রকাশ করায় আমাদের একশ্রেণীর উন্নাসিক বুদ্ধিজীবী ও ভদ্রলোক নাক কুঁচকাচ্ছেন। কিন্তু ফিলিপিন্সে মার্কোসপন্থী ইমেলদার বিত্ত বৈভবের কথা যখন গণঅভু্যত্থানে মার্কোস-ইমেলদার পতন ও দেশ ছেড়ে পলায়নের পর নতুন প্রেসিডেন্ট কোরাজিনো আকিনো নিজে সর্বজনসমক্ষে প্রকাশ করেছিলেন তখন সে দেশের বুদ্ধিজীবী ও ভদ্রলোকেরা নাক কোঁচকাননি।
ইমেলদার অপরিমেয় বিত্ত ও ঐশ্বর্যের মধ্যে ছিলো ৭০ হাজার জুতো। মার্কোসের সঙ্গে ইমেলদা দেশ ত্যাগের সময় এই ৭০ হাজার জুতো সঙ্গে নিয়ে যাওয়ার জন্য মার্কিন কর্তৃপক্ষকে একটি আলাদা জেট বিমান (কার্গো) নাকি দিতে হয়েছিলো। কোরাজিনো আকিনো সেকথাও প্রকাশ করেছিলেন। তাতে ফিলিপিন্সের বুদ্ধিজীবীরা ইমেলদাকে দেশে ফিরিয়ে এনে "জনগণের অর্থ লুণ্ঠনকারী" হিসেবে বিচারের দাবি জানিয়েছেন; কিন্তু কোরাজিনো আকিনো এসব কথা নিজের মুখে ব্যক্ত করায় তার মধ্যে শিষ্টতা ও শালীনতার অভাব খুঁজে পাননি। কেউ কেউ বাংলাদেশের একশ্রেণীর নতুন ভদ্রলোক ও বুদ্ধিজীবী সম্পর্কে বলেন, নতুন ভদ্রলোক হওয়াতেই তাদের স্পর্শকাতরতা একটু বেশি।
আমার অভিজ্ঞতা বলে, বাংলাদেশের নতুন ভদ্রলোকদের স্পর্শকাতরতার একটা বিশেষ বৈশিষ্ট্য আছে। এরা শেখ হাসিনা এবং আওয়ামী লীগের অনেক নেতার কথাবার্তা ও আচরণের মধ্যে অশোভনতা ও অশালীনতা খুঁজে পান। শেখ হাসিনাকে সংযতবাক হওয়ার জন্য উপদেশ দেন। কিন্তু খালেদা জিয়ার বা তার দলের অনেক শীর্ষ নেতার অভব্য ও অশালীন কথাবার্তা ও আচরণের মধ্যে কোনো অশিষ্টতা খুঁজে পান না। বেগম জিয়াকে উচ্চ আদালতের রায় অনুযায়ী তার অনৈতিক দখলে থাকা ক্যান্টনমেন্টের বাড়ি থেকে অপসারণ করা হলে তা 'অশিষ্টতা' ও 'বাড়াবাড়ি' বলে সমালোচনা করা হয়।
কিন্তু শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধী দলের নেত্রী থাকাকালে একজন গুরুতর অসুস্থ ও আহত ব্যক্তিকে সামরিক আদালতে দেখতে গেলে তাকে হাওয়া ভবনের নির্দেশে হাসপাতালের গেটে গতিরোধ করা হয়। সাধারণ সেনা কর্মকর্তা দিয়ে তাকে অপদস্ত করা হয় এবং অভব্যতার চূড়ান্ত নিদর্শন দেখিয়ে বলা হয়, 'রাষ্ট্রের নিরাপত্তার খাতিরে শেখ হাসিনাকে সামরিক হাসপাতালে ঢুকতে দেওয়া যায় না।' এক কথায় দেশের প্রধান বিরোধী দলের নেত্রী রাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। ধৃষ্টতারও একটা সীমা থাকা দরকার। সে সময় শেখ হাসিনার সঙ্গে এই অভব্য ও অশালীন ব্যবহার করার জন্য নতুন ভদ্রলোকদের প্রকাশ্যে অথবা অপ্রকাশ্যে মুখ খুলতে দেখা যায়নি। কিন্তু খালেদা জিয়া সম্পর্কে একটি আদালতের রায় কার্যকর করতে গেলেও এই নতুন ভদ্রলোকদের শিষ্টতাবোধ ও স্পর্শকাতরতায় আঘাত লাগে।
ঢাকার বিএনপি সমর্থক একজন বুদ্ধিজীবী আমার কাছে স্বীকার করেছেন, শেখ হাসিনা ও বেগম খালেদার মধ্যে অসংযত কথাবার্তা ও অশালীন আচরণের জন্য যদি কাউকে চিহ্নিত করতে হয়, তাহলে তিনি হবেন বেগম জিয়া। বেগম জিয়ার মধ্যে একটা অবিনয়ী ঔদ্ধত্যের ভাবও আছে, যা শেখ হাসিনার মধ্যে নেই। তবু একশ্রেণীর মিডিয়া, বুদ্ধিজীবী ও নতুন ভদ্রলোক শ্রেণীর মধ্যে শেখ হাসিনা অধিক সমালোচিত। ঢাকার একশ্রেণীর এলিটদের আসরে বসলেই এই সমালোচনা শোনা যাবে এবং শেখ হাসিনাকে বাক সংযমের জন্য উপদেশ দেয়া হবে, যে উপদেশটি সর্বাগ্রে দেয়া উচিত বিএনপি-নেত্রীকে।
বিএনপি'র শুধু নেত্রী নন, তার দলের শীর্ষ নেতারা- যেমন সা. কা. চৌধুরী, খোন্দকার দেলোয়ার, ফখরুজ্জামান প্রমুখ, এমনকি দেশনেত্রীর কোনো কোনো উপদেষ্টা, যুবদল ও ছাত্রদলের নেতারা যে ভাষায় কথা বলেন, যে আচরণের পরিচয় দেন, তা সভ্য ও গণতান্ত্রিক রাজনীতির ক্ষেত্রে অপরিচিত। খালেদা জিয়া সম্পর্কে যে অশিষ্ট কথা বলেন না স্বয়ং শেখ হাসিনা; হাসিনা সম্পর্কে সেই অশিষ্ট ও ধৃষ্টতামূলক কথা বলেন বেগম জিয়ার কোনো কোনো উপদেষ্টা পর্যন্ত। বেগম জিয়ার উপদেষ্টা শওকত মাহমুদ এই সেদিন বলেছেন, শেখ হাসিনার হাত ভেঙ্গে দেয়া হবে। এই ধরনের ধৃষ্ট উক্তি শেখ হাসিনা দূরে থাক, তার দলের কোনো নেতা ও কমর্ীর মুখ থেকেও খালেদা জিয়া সম্পর্কে কোনোদিন বের হয়নি।
দেশের দু'বারের প্রধানমন্ত্রী (ফেব্রুয়ারী ৯৬-এর জালিয়াতির নির্বাচন ধরা হলে তিন-তিনবারের প্রধানমন্ত্রী) এবং দ্বিতীয় বৃহত্তম দলের নেত্রী হওয়া সত্ত্বেও বেগম জিয়া কথাবার্তাতে শুধু অশিষ্টতা নয়, অনেক সময় এমন সব কথা বলেছেন, যা পরে অসত্য প্রমাণিত হয়েছে। শেখ হাসিনার উপর গ্রেনেড হামলার আগে যখন বোমা হামলার ষড়যন্ত্র ফাঁস হয়, তখন এ সম্পর্কে উদ্বেগ প্রকাশের বদলে তিনি জনসভায় দাঁড়িয়ে ঠাট্টা করে বলেন, "ওনাকে (হাসিনাকে) আবার মারতে যাবে কে?" দেশের একজন শীর্ষ বুদ্ধিজীবী হুমায়ুন আজাদকে যখন বিএনপি-জামায়াতের আশ্রিত ধমর্ীয় সন্ত্রাসীরা ছুরিকাঘাতে প্রায় মৃতু্যর দুয়ারে পাঠিয়ে দেয়, তখন হূদয়হীনতার চূড়ান্ত পরাকাষ্ঠা দেখিয়ে যাত্রাবাড়ির প্রকাশ্য সভায় বেগম জিয়া বলেন, বিএনপি সরকারের বিরুদ্ধে রাজনৈতিক ইসু্য তৈরি করার জন্য এই হত্যা প্রচেষ্টা করেছে আওয়ামী লীগ।
কবি শামসুর রাহমান ছিলেন সকল দলমতের মানুষের কাছে শ্রদ্ধাভাজন দেশের প্রধান কবি। তার উপরেও যখন বিএনপি-জামায়াত সরকারের পালিত ধমর্ীয় জঙ্গিরা বাড়িতে ঢুকে তার জীবননাশের চেষ্টা চালায়, তখন সরকার প্রধান থাকা সত্ত্বেও বেগম জিয়া কবির জন্য কোনো সমবেদনা প্রকাশ করেননি বা তার নিরাপত্তা ব্যবস্থার কোনো উদ্যোগ নেননি। বরং কবির সম্পর্কে বিদ্রূপবাক্য উচ্চারণ করে বলেছেন, "এটা তাদেরই সাজানো নাটক"। দেশের নতুন ভদ্রলোকদের জিজ্ঞাসা করি, শেখ হাসিনার কোনো কোনো উক্তি অসময়োচিত ও বেশী স্পষ্টোক্তি হতে পারে, কিন্তু উপরে বর্ণিত হূদয়হীন, অশিষ্ট ও অসংযত বল্গাহীন কথাবার্তায় একটা নজিরও তার বক্তব্যে কেউ দেখাতে পারবেন কি?
ইংরেজিতে একটা কথা আছে, বষবপঃরড়হ ঢ়ৎড়সরংব বা নির্বাচনি প্রতিশ্রুতি। সব দেশে_ এমনকি উন্নত গণতন্ত্রের দেশ ইংল্যান্ডেও রাজনৈতিক নেতারা অনেক নির্বাচনি প্রতিশ্রুতি দেন, যা ভোটদাতারা জানেন যে সকল সময় সত্য হয় না। আওয়ামী লীগ ও শেখ হাসিনারও কোনো কোনো নির্বাচনি প্রতিশ্রুতি এখন পর্যন্ত কার্যকর হয়েছে তা প্রমাণিত হয়নি। কিন্তু তিনি রাজনৈতিক ফায়দা লোটার জন্য বিনা দ্বিধায় অসত্য কথা বলেন বা বলেছেন তার কোনো প্রমাণ নেই।
অথচ বেগম জিয়া অতীতে এমনসব কথা বলেছেন এবং এখনো বলছেন যা তিনি নিজেও জানতেন সত্য নয় এবং এখনো জানেন এসব কথা অসত্যের পর্যায়ভুক্ত। তিনি '৯৬ সালের নির্বাচনের সময় বলেছিলেন, "আওয়ামী লীগ নির্বাচনে জয়ী হলে মসজিদে উলুধ্বনি শোনা যাবে।" তিনি জানতেন এটা একটা অসত্য সাম্প্রদায়িক প্রচারণা। কোনো প্রকৃত গণতান্ত্রিক দেশে নির্বাচন জেতার জন্যও এ ধরনের ডাহা অসত্য প্রচারণা চালানো হয় না। কিন্তু তিনি চালিয়েছেন। পরের সাধারণ নির্বাচনের আগে আবারো অসত্যের আশ্রয় নিয়েছেন। বলেছেন, "পার্বত্য শান্তি চুক্তির দ্বারা আওয়ামী লীগ দেশের এক-দশমাংশ ভারতের কাছে বিক্রি করে দিয়েছে।" আরো বলেছেন, ভারতের সঙ্গে হাসিনা সরকারের সম্পাদিত ত্রিশ বছর মেয়াদি পানি চুক্তির দ্বারা গঙ্গার পানিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা ছেড়ে দেয়া হয়েছে। একথাও সম্পূর্ণ অসত্য ও উদ্দেশ্যমূলক প্রমাণিত হয়েছে। দেখা গেছে, ২০০১ সালে বেগম জিয়া আবার ক্ষমতায় আসার পরে ভারত যাতে হাসিনা সরকারের সঙ্গে সম্পাদিত ত্রিশ বছর মেয়াদি পানি চুক্তি মেনে চলে সেজন্যে দিলিস্নর দরবারে ধরনা দিচ্ছেন তারা।
চট্টগ্রামের দশ ট্রাক অস্ত্র মামলা, কিবরিয়া ও আহসানউলস্না মাস্টার হত্যা থেকে শুরু করে হাসিনার সভায় ভয়াবহ গ্রেনেড হামলা পর্যন্ত বড় বড় প্রত্যেকটি হত্যা ও সন্ত্রাসের মামলায় বিএনপির শীর্ষ নেতাদের কেউ কেউ, বেগম জিয়ার একাধিক ঘনিষ্ঠ উপদেষ্টা, এমনকি তার ছেলে তারেক রহমানের হাওয়া ভবনের সাথে যুক্ত থাকার অভিযোগ উঠেছে। কিবরিয়া হত্যার ঘটনাতো আমেরিকার গোয়েন্দা সংস্থা এফবিআই পর্যন্ত ঢাকায় এসেছিল তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ঘনিষ্ঠ রাজনৈতিক সচিব অথবা উপদেষ্টা হারিছ চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য। বঙ্গবন্ধু হত্যায় তো জিয়াউর রহমানের সংশিস্নষ্টতার অভিযোগও অনেক আগেই উঠেছে।
অথচ আওয়ামী লীগের দ্বারা বিএনপি'র কোনো শীর্ষ নেতা-নেত্রীর গায়ে ফুলের টোকাটিও পড়েছে তার কোনো উদাহরণ নেই। বেগম জিয়াতো রাজনীতি করছেন দীর্ঘকাল ধরে। তিন-তিনবার প্রধানমন্ত্রিত্ব করেছেন। তার গায়ে একটি ইটও কেউ ছুঁড়ে মেরেছে কি? অথচ শেখ হাসিনাকে হত্যার ছোট-বড় চেষ্টা হয়েছে নয়বার এবং বোমা-গ্রেনেড সবই ব্যবহার করা হয়েছে এবং বড় হামলাগুলোতে বিএনপি'র কোন কোন নেতৃস্থানীয় ব্যক্তির সংশিস্নষ্টতারও অভিযোগ পাওয়া গেছে। অথচ দেশের একশ্রেণীর তথাকথিত নিরপেক্ষ মিডিয়া হাসিনা ও খালেদার মধ্যে কথায় কথায় ইকুয়েশন টানেন এবং দু'জনকে সমদোষে দোষী বলে প্রচার চালান।
উদাহরণ লম্বা করবো না, কেবল আরেকটি কথা বলবো। বাংলাদেশের ফাউন্ডিং ফাদার হিসাবে সারা বিশ্বে স্বীকৃত ও নন্দিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সপরিবারে শোকাবহ ও নির্মম হত্যা দিবসটিকে নিজের জন্মদিন ঘোষণা করে সেদিন বিশাল কেক কেটে আনন্দ উৎসব করাকে আমি শুধু অশালীনতা বলি না, বলি ভালগারিটি বা অশস্নীলতা। এটা কারো প্রকৃত জন্মদিন হলেও তিনি এই অশস্নীলতার আশ্রয় নিতেন না। এটাতো শুধু একজন সাধারণ রাজনৈতিক নেতার হত্যা দিবস নয়, যাকে হত্যা করা হয়েছে তাকে ইতিপূর্বে পাকিস্তানি হানাদারেরাও বন্দি করে হত্যা করার সাহস করেনি। যাকে হত্যা না করার জন্য পাকিস্তানের তৎকালীন জঙ্গি ও জংলি প্রেসিডেন্ট ইয়াহিয়াকে কঠোরভাবে হুঁশিয়ার করে দিয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্টসহ বিশ্বের অধিকাংশ প্রভাবশালী রাষ্ট্রনায়ক।
১৯৭৫ সালের ১৫ আগস্ট তারিখে এই মহানায়ককেই সপরিবারে হত্যা করেছে বাংলাদেশেরই সামরিক ও অসামরিক একদল দেশদ্রোহী বর্বর ঘাতক। কেবল বঙ্গবন্ধুকে তারা হত্যা করেনি, করেছে তার পরিবারের নিরপরাধ নারী এবং শিশুদেরও। দশ বছরের বালক, নয় বছরের বালিকা (রাসেল ও সেরনিয়াবত কন্যা), কয়েক মাসের সন্তানসম্ভবা নারী (শেখ মনির স্ত্রী) এবং মাসখানেকের নববিবাহিতা বধূ, যাদের হাতের মেহেদির রঙ পর্যন্ত তখনো মোছেনি, নরপশুরা চরম নিষ্ঠুরতার সঙ্গে হত্যা করেছে। এদিনটি শিশু ও নারীর রক্তে রঞ্জিত একটি দশই মহররমের মতো দিন।
এই দিনটিকে নিজের জন্মদিন বানিয়ে উৎসব করা কোনো পাষাণ হূদয় মানুষের পক্ষে কি সম্ভব? বিএনপি নেত্রীতো নিজেও একজন মা। তার স্বামীকে শুধু হত্যা করা হয়েছে। কিন্তু একইসঙ্গে যদি তার ছেলে, ছেলের বউ, ভাই-বোনকেও হত্যা করা হতো এবং তিনি শুধু বেঁচে থাকতেন, পারতেন এই দুঃসহ শোক সম্বরণ করতে? তার উপর কেউ যদি এই দিনটিকে আনন্দ-ফুর্তি করার উৎসবের দিন বলে ধার্য করতো তাহলে তিনি কি করতেন? শেখ হাসিনার মহানুভবতার কাছে গোটা জিয়া পরিবারের কৃতজ্ঞ থাকা উচিত। রাজনৈতিক প্রতিহিংসার বশবতর্ী হয়ে জিয়া-হত্যার দিনটিকে তিনি নাজাত দিবস নাম দিয়ে উৎসবের দিন হিসেবে ধার্য করেননি।
আজ একটি বাড়ি হারিয়ে বেগম জিয়া জনসমক্ষে প্রকাশ্যে কাঁদলেন। আর এক রাতে গোটা পরিবার হারিয়ে বেঁচে থাকা সম্পূর্ণ অসহায় দুই বোনের (হাসিনা ও রেহানা) তাহলে কি করা উচিত ছিলো? ক্যান্টনমেন্টের বাড়ি ছাড়াও ঢাকায় সরকারি অনুদানের আরেকটি প্রাসাদোপম বাড়ি এবং বিরোধী দলীয় নেত্রী হিসেবে মিন্টো রোডে বরাদ্দ বাড়ি থাকা সত্ত্বেও বেগম জিয়া সকলের কাছে একথা বলতে দ্বিধা করেননি যে, তিনি একজন বাস্তুহারা। অন্যদিকে শেখ হাসিনা তার ছোট বোনসহ বেগম জিয়ার স্বামী জেনারেল জিয়ার শাসনামলে দীর্ঘ ছয় বছর দেশে ফিরতে পারেননি এবং দেশে ফেরার পরও তাকে ৩২ নম্বরের পিতৃগৃহে এক বছরের বেশি সময় ঢুকতে দেয়া হয়নি। তথাপি শেখ হাসিনা আঁচলে চোখ মুছে সর্বজনসমক্ষে একথা বলেননি যে, আমি একজন বাস্তুহারা। তার আত্মমর্যাদা ও আত্মসম্ভ্রমবোধকে এজন্যেই আমি সম্মান করি।
ক্যান্টনমেন্টের বাড়িটি দীর্ঘ ৩৫ বছর অনৈতিকভাবে বেগম জিয়া দখলে রেখেছিলেন। তিনি বিবেকের তাগিদ বা জনগণের দাবিতে বাড়িটি ছাড়েননি। উচ্চ আদালতের রায়ে ছাড়তে হয়েছে। বাংলাদেশের নতুন ভদ্রলোকেরা এই ঘটনার সঙ্গে ২০০১ সালে শেখ হাসিনার নামে গণভবন বরাদ্দ হওয়ার ঘটনার তুলনা টানেন। কিন্তু শেখ হাসিনা এই সরকারি ভবনটি তার নামে বরাদ্দ হতেই দেশে আপত্তি ওঠাতে সঙ্গে সঙ্গে বাড়িটি ছেড়ে দিয়ে জনমতের প্রতি শ্রদ্ধা দেখিয়েছিলেন। একথা ভদ্রলোকেরা উলেস্নখ করেন না। আদালতে মামলা করে, পুলিশ ও র্যাব পাঠিয়ে তাকে বাড়িটি ছাড়তে বাধ্য করতে হয়নি।
আর বিএনপি যেমন ক্যান্টনমেন্টের বাড়িটিকে একটি রাজনৈতিক ইসু্য করার চেষ্টা চালিয়ে হরতাল, ভাংচুর, অগি্নসংযোগের ঘটনা ঘটিয়েছে; গণভবনকে কেন্দ্র করে কিংবা রেহানার জন্য বরাদ্দকৃত একটি বাড়ি বেগম জিয়া ক্ষমতায় বসার সঙ্গে সঙ্গে বাতিল করায় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুব লীগ, মহিলা লীগ কেউ তেমন আন্দোলনের নামে ভাংচুরের কান্ডকারখানায় মাঠে নামেনি। সরকারি দু'টি বাড়িকে কেন্দ্র করেও আওয়ামী লীগ ও বিএনপি এই দু'টি দলের রাজনৈতিক চরিত্রের বিরাট পার্থক্যের প্রমাণ পাওয়া যায়। দুই দল এবং তাদের নেতানেত্রীদের চরিত্রে এতো বিরাট পার্থক্য সত্ত্বেও যারা এই দুই দল ও দুই নেত্রীকে একই ব্রাকেটভুক্ত করে একই চরিত্রের দল ও নেত্রী হিসেবে দেখাতে চান এবং শেখ হাসিনাকে বাক সংযম ও শালীনতা শেখাতে চান, তাদের কেউ কেউ অজ্ঞানপাপী হতে পারেন, কিন্তু অধিকাংশই যে জ্ঞানপাপী তাতে সন্দেহ নেই।
একটি গণতান্ত্রিক ও গণআন্দোলন থেকে গড়ে ওঠা দলের অনেক ভুলত্রুটি থাকতে পারে এবং অবশ্যই আছে। কিন্তু সেই দলের সঙ্গে সেনা ছাউনিতে একজন জেনারেলের ক্ষমতা দখল ও তার ক্ষমতায় থাকার স্বার্থে গড়ে ওঠা দলের মধ্যে যারা সমান তুলনা টানেন এবং রাজপথের আন্দোলনের নির্যাতিত নেত্রীর সঙ্গে ক্যান্টনমেন্টবাসিনী এক সৌখিন নেত্রীকে একাসনে বসাতে চান, তারা কিছুকাল সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে পারবেন, কিন্তু দীর্ঘকাল নয়। বাংলাদেশের রাজনীতিতে অতীতের মুসলিম লীগের মতো বিএপির জন্যও পতনের একটি সুড়ঙ্গ-পথ তৈরি হয়ে গেছে।
============================
একটি অসমাপ্ত গল্প মুসলিম বিশ্বে সেক্যুলারিজমের বর্তমান ও ভবিষ্যত চীন দেশের কথা হিকমতে হুজ্জতেদের কথা মাথা উঁচু করে দাঁড়াতে হবে বিশ্বসভায় ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো বধ্যভূমিতে গেয়ে গেল যাঁরা জীবনের জয়গান ভিক্ষাবৃত্তির মুখোশ লন্ডন ভ্রমণ এবং সুখ-দুঃখের দু'টি কথা শিক্ষার মানোন্নয়নে চাই যথার্থ মনিটরিং পান্থজনঃ কী পাই নি তারি হিসাব মিলাতে মন মোর নহে রাজী বাঙালির বৌদ্ধিক ঐতিহ্য ৭২-এর সংবিধানের আলোকে কি রূপকল্প বদল করা উচিত নয়? জুলিয়ান অ্যাসাঞ্জ :নতুন যুগের বার্তাবাহক প্রশাসনে জনগণের আস্থা অর্জন জরুরি পরিবেশ সুরক্ষায় তরল বর্জ্য ব্যবস্থাপনা রাত যায় দিন আসে শিক্ষা ছাড়া অর্থনৈতিক মুক্তি অসম্ভব ভালবাসা নিভিয়ে দেয় হিংসার আগুন মহান মুক্তিযুদ্ধঃ প্রত্যাশা ও প্রাপ্তি রহস্যের পর্দা সরিয়ে দ্যুতিময় এমিলি ডিকিনসন বেগম রোকেয়াঃ নারী জাগরণের বিস্ময়কর প্রতিভা শিক্ষারমান ও সমকালীন প্রেক্ষাপট বিজয় দিবসঃ অর্জন ও সম্ভাবনা একটি ট্রেন জার্নির ছবি ও মাইকেলের জীবন দর্শন ডক্টর ইউনূসকে নিয়ে বিতর্ক উচ্চশিক্ষায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সম্ভাবনা বাংলাদেশ ও গণতন্ত্র প্রতিষ্ঠার স্বপ্ন ক্ষুদ্রঋণ ও বাংলাদেশের দারিদ্র্য শেয়ারবাজারে লঙ্কাকাণ্ড মুক্তিযুদ্ধের অঙ্গীকার শক্ত ভিত ছাড়া উঁচু ভবন হয় না ট্রেন টু বেনাপোল বনের নাম দুধপুকুরিয়া নথি প্রকাশ অব্যাহত রাখার অঙ্গীকার অ্যাসাঞ্জের ছিটমহলবাসীর নাগরিক অধিকার শিক্ষা আসলে কোনটা জীবন ব্যাকরণঃ হিরালি ন্যাটো ও রাশিয়ার সমঝোতা ইরানের ওপর কি প্রভাব ফেলবে জার্নি বাই ট্রেন পারিষদদলে বলেঃ
দৈনিক ইত্তেফাক এর সৌজন্যে
লেখকঃ আবদুল গাফফার চৌধুরী
এই আলোচনা'টি পড়া হয়েছে...
একটি অসমাপ্ত গল্প মুসলিম বিশ্বে সেক্যুলারিজমের বর্তমান ও ভবিষ্যত চীন দেশের কথা হিকমতে হুজ্জতেদের কথা মাথা উঁচু করে দাঁড়াতে হবে বিশ্বসভায় ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো বধ্যভূমিতে গেয়ে গেল যাঁরা জীবনের জয়গান ভিক্ষাবৃত্তির মুখোশ লন্ডন ভ্রমণ এবং সুখ-দুঃখের দু'টি কথা শিক্ষার মানোন্নয়নে চাই যথার্থ মনিটরিং পান্থজনঃ কী পাই নি তারি হিসাব মিলাতে মন মোর নহে রাজী বাঙালির বৌদ্ধিক ঐতিহ্য ৭২-এর সংবিধানের আলোকে কি রূপকল্প বদল করা উচিত নয়? জুলিয়ান অ্যাসাঞ্জ :নতুন যুগের বার্তাবাহক প্রশাসনে জনগণের আস্থা অর্জন জরুরি পরিবেশ সুরক্ষায় তরল বর্জ্য ব্যবস্থাপনা রাত যায় দিন আসে শিক্ষা ছাড়া অর্থনৈতিক মুক্তি অসম্ভব ভালবাসা নিভিয়ে দেয় হিংসার আগুন মহান মুক্তিযুদ্ধঃ প্রত্যাশা ও প্রাপ্তি রহস্যের পর্দা সরিয়ে দ্যুতিময় এমিলি ডিকিনসন বেগম রোকেয়াঃ নারী জাগরণের বিস্ময়কর প্রতিভা শিক্ষারমান ও সমকালীন প্রেক্ষাপট বিজয় দিবসঃ অর্জন ও সম্ভাবনা একটি ট্রেন জার্নির ছবি ও মাইকেলের জীবন দর্শন ডক্টর ইউনূসকে নিয়ে বিতর্ক উচ্চশিক্ষায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সম্ভাবনা বাংলাদেশ ও গণতন্ত্র প্রতিষ্ঠার স্বপ্ন ক্ষুদ্রঋণ ও বাংলাদেশের দারিদ্র্য শেয়ারবাজারে লঙ্কাকাণ্ড মুক্তিযুদ্ধের অঙ্গীকার শক্ত ভিত ছাড়া উঁচু ভবন হয় না ট্রেন টু বেনাপোল বনের নাম দুধপুকুরিয়া নথি প্রকাশ অব্যাহত রাখার অঙ্গীকার অ্যাসাঞ্জের ছিটমহলবাসীর নাগরিক অধিকার শিক্ষা আসলে কোনটা জীবন ব্যাকরণঃ হিরালি ন্যাটো ও রাশিয়ার সমঝোতা ইরানের ওপর কি প্রভাব ফেলবে জার্নি বাই ট্রেন পারিষদদলে বলেঃ
দৈনিক ইত্তেফাক এর সৌজন্যে
লেখকঃ আবদুল গাফফার চৌধুরী
এই আলোচনা'টি পড়া হয়েছে...
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1381)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
-
▼
2010
(9402)
-
▼
December
(884)
-
▼
Dec 21
(27)
- আলোচনা- শ্রমিক অসন্তোষ বর্তমান প্রেক্ষিত by বকুল আ...
- মুক্তিযুদ্ধ- জীবন ব্যাকরণঃ দর্জির মুক্তিযুদ্ধ by আ...
- তথ্যের অধিকার ও জুলিয়ান অ্যাসাঞ্জ
- রাজনৈতিক আলোচনা- শালীন ও সংযত কথাবার্তা কি শুধু এক...
- ভারতীয় ঋণে আশুগঞ্জ নদীবন্দর নির্মিত হচ্ছে
- বাজার সামাল দিতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা এসইসির
- ব্যাংকের সুষ্ঠু তহবিল-ব্যবস্থাপনা জরুরি-মুদ্রাবাজা...
- আফগানিস্তানে পৃথক আত্মঘাতী হামলায় ১৩ জন নিহত
- ইরানে জ্বালানি তেল ও খাদ্যে ভর্তুকি কমানো হয়েছে
- বরাদ্দ স্থগিত করার অঙ্গীকার যুক্তরাজ্য, জার্মানি ও...
- শান্তি-প্রক্রিয়া গভীর কোমায় রয়েছে
- আফগানিস্তানে চলতি বছর ৭০০ বিদেশি সেনা নিহত
- যুদ্ধাপরাধ তদন্ত কমিশনে জাতিসংঘের প্রতিনিধি রাখতে ...
- আমাকে বরখাস্ত করা অনৈসলামিক ও অশোভন: মোত্তাকি
- হিথ্রো ও গ্যাটউইক বিমানবন্দরে হাজার হাজার যাত্রী আটকা
- ফ্যাব্রিগাসের সঙ্গে তোরেসও
- আবার রাউলের হ্যাটট্রিক
- দক্ষিণ আফ্রিকা বনাম তিনি
- পন্টিংয়ের জন্মদিনের উপহার
- বার্সায় গার্দিওলারই বিস্ময়
- ক্লাব বিশ্বকাপ জিতে বেনিতেজের হুমকি
- ফুটবল উৎসবের সকাল
- ডি মারিয়ার গোলে রিয়ালের ঘাম ঝরানো জয়
- হাজার হাজার বর্গাচাষির ব্যতিক্রমী সংবর্ধনা
- কাশ্মীর- একটি অসমাপ্ত গল্প by আজাদ কাশ্মীর জামান
- ধর্ম- মুসলিম বিশ্বে সেক্যুলারিজমের বর্তমান ও ভবিষ্...
- ভ্রমণ- চীন দেশের কথা by লিয়াকত হোসেন খোকন
-
▼
Dec 21
(27)
-
▼
December
(884)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
ফুটবল খেলা
আমার দেশ
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
সারা বিশ্ব
ক্রিকেট
ইরান
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
শিশু
দুর্নীতি
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
খালেদা জিয়া
অর্থ ও বাণিজ্য
কালবেলা
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
সাক্ষাৎকার
বিজ্ঞান ও প্রযুক্তি
মুসলিম
জাতিসংঘ
মুক্তিযুদ্ধ
রাশিয়া
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
ব্যাংকিং ও বিনিয়োগ
বিজ্ঞান ও গবেষণা
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সৈয়দ আবুল মকসুদ
সংখ্যালঘু
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
তুরস্ক
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
গার্মেন্টস শিল্প শ্রমিক
ইউক্রেন
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
তরুণ প্রজন্ম
মানবাধিকার
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আলী যাকের
আইন ও বিচার
রুদ্র মিজান
হিন্দু
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
তারেক শামসুর রেহমান
মালয়েশিয়া
আসিফ নজরুল
নেপাল
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
কাফি কামাল
মৌলভীবাজার
হাসান ফেরদৌস
স্বাস্থ্য
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
সড়ক দুর্ঘটনা
ক্রিখেট খেলা
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
আলী রীয়াজ
জ্যোতির্বিজ্ঞান
রংপুর
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
শিল্প ও সাহিত্য
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
সংবিধান ও রাষ্ট্র
ঢাকা
বগুড়া
মিয়ানমার
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
গবেষণা
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
শুভ্র দেব
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
লেবানন
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
HotTopic
জীবনযাপন
মুহাম্মদ জাহাঙ্গীর
যশোর
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
সৌম্য বন্দ্যোপাধ্যায়
মেহেদী হাসান
রসালোচনা
কামরুজ্জামান মিলু
পরিবেশ-জীববৈচিত্র্য
বরগুনা
কাজী সোহাগ
স্মৃতিচারণ
আনু মুহাম্মদ
কলকাতা
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
অস্ট্রেলিয়া
তথ্য প্রযুক্তি
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
মানসুরা হোসাইন
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ফেনী
বরিশাল
মসজিদ
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
অরুণ কর্মকার
ইয়েমেন
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
Exclusive
একরামুল হক
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
উচ্চশিক্ষা
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
বিজ্ঞান
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
বিদেশ
WikiOpinion
জনস্বাস্থ্য
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফরিদপুর
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
লাতিন আমেরিকা
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
আরব আমিরাত বা দুবাই
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
Hot Topic
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
মহাকাশচারী
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
জোহরান মামদানি
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইসলামী ছাত্রশিবির
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
কাদির কল্লোল
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
ইহুদি
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
স্পেন
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কলম্বিয়া
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
তিউনিসিয়া
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বিশ্বকাপ ফুটবল
বেলজিয়াম
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জর্দান
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
আহমেদ মুনির
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জাহিদ হোসাইন খান
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
লামিনে ইয়ামাল
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অমানবিকতা
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিকারাগুয়া
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হামিদ মীর
হুগজিল্ট
No comments:
Post a Comment