Sunday, November 24, 2024
ঐকমত্যের ভিত্তিতে নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার প্রয়োজন -আলোচনা সভায় বক্তারা
ঐকমত্যের ভিত্তিতে নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার প্রয়োজন -আলোচনা সভায় বক্তারা
তিনি বলেন, মূলত দলীয় সরকারের অধীনে সরকার এমনকি সুষ্ঠু নির্বাচন করতে চাইলেও এবং নির্বাচন কমিশনকে স্বাধীন ও শক্তিশালী করার পরও সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়। কারণ, পুরো নির্বাচনটি পরিচালনা করে সরকারের নির্বাহী বিভাগের লোকেরা-আমলাতান্ত্রিক প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও সরকারি/বেসরকারি কর্মচারীবৃন্দ। নির্বাচন কমিশন সেখানে কেবল লজিস্টিক সাপোর্টস এবং গাইডিং প্রিন্সিপালস সরবরাহ করে মাত্র। তৃণমূল পর্যায়ে সরকারি প্রশাসনের সদস্যবৃন্দই এ সংক্রান্ত নির্বাহী কার্যক্রম সম্পন্ন করে।
অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম বলেন, বাংলাদেশের অভিজ্ঞতা আরও বলে যে, ক্ষমতাসীন সরকার ও দল ক্ষমতায় থেকে নির্বাচনে পরাজয়বরণ করতে একদম নারাজ। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তারা পরাজয় মেনে নিতে অনিচ্ছুক। নিকট ভবিষ্যতেও এর কোনো ব্যত্যয় হওয়ার সম্ভাবনা আছে বলে মনে হয় না। কাজেই অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য দলীয় সরকার নয়, বরং নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার/অন্তর্বর্তীকালীন সরকার, যে নামেই অভিহিত করা হোক না কেন, এর বিকল্প নেই। অতএব, নির্বাচনী সংস্কারের প্রধান ক্ষেত্র নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। এ ছাড়াও নির্বাচন কমিশনের নির্বাচনী প্রক্রিয়ার ত্রুটিগুলো দূর করতে এবং বাংলাদেশে নির্বাচনকে সত্যিকার অর্থে অবাধ ও সুষ্ঠু করতে হলে সংস্কারে বেশকিছু ক্ষেত্র বিবেচনা করতে হবে। এর মধ্যে রয়েছে প্রাতিষ্ঠানিক সংস্কার, আইনি সংস্কার এবং স্বচ্ছতা বৃদ্ধি এবং জবাবদিহিতা নিশ্চিত করার জন্য পদ্ধতিগত পরিবর্তন।
জাতীয় রাষ্ট্রচিন্তা পরিষদের সভাপতি অধ্যাপক আবদুল লতিফ মাসুম বলেন, ২০০৮, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের মতো পাতানো নির্বাচনে মানুষ ভোটাধিকার হারিয়েছে, নির্বাচন কমিশনকে সেই অধিকার ফিরিয়ে দেয়ার জন্যই ছাত্র-জনতার পক্ষ থেকে দায়িত্ব দেয়া হয়েছে। ছাত্র-জনতার এই বিপ্লবে রক্তের নদী বইয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনা পালানোর পর ফ্যাসিস্ট নির্বাচন ব্যবস্থার আমূল পরিবর্তন করার জন্য তাকে দায়িত্ব দেয়া হয়েছে। জাতীয় ঐকমত্যের ভিত্তিতে নির্বাচন কমিশনকে এ পরিবর্তন করতে হবে।
তিনি বলেন, ভোটের অধিকারের জন্য এত লোকের আত্মত্যাগ-প্রাণ দিলো, আহত হলো, নিহত হলো, রক্ত দিলো, শহীদ হলো। জুলাই-আগস্টে কতো লোক প্রাণ দিলো। অনেক দাবির মধ্যে একটি দাবি ছিল ভোটের অধিকার প্রতিষ্ঠা। সেই দায়িত্ব ঘাড়ে নিয়েই নতুন নির্বাচন কমিশনকে আগাতে হবে। এমন একটা পরিবেশ সৃষ্টির উদ্যোগ নিতে হবে যে পরিবেশে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট যাকে ইচ্ছে দিতে চান, তাকে যেন দিতে পারেন। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন কমিটমেন্ট দিয়েছেন, আমরা তার ওপর বিশ্বাস রাখতে চাই। অতীতের নির্বাচন থেকে শিক্ষা নিয়েই প্রধান নির্বাচন কমিশনারকে এগুতে হবে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের চেয়ারম্যান মেজবাহ উল-আজম সওদাগর বলেন, বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির সঙ্গে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা মিশে গেছে। জনগণের মধ্যে এ ধারণা শক্তিশালী যে কখনোই দলীয় সরকারের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। নির্দলীয় সরকার সুষ্ঠু নির্বাচনের সমাধান। গণঅভ্যুত্থানের চেতনাও সেটা। সে কারণে এমন ব্যবস্থা তৈরি করতে হবে কোনোদিন কোনো দল ক্ষমতায় থেকে আর ফ্যাসিবাদ কায়েম করতে না পারে। এটি এজন্যই নিশ্চিত করতে হবে কারণ একটি গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচন হচ্ছে অন্যতম প্রধান জবাবদিহিতার মেকানিজম।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক কাজী মাহবুবুর রহমানের সঞ্চালনায় সেমিনারে আরও বক্তব্য দেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন, সাবেক সচিব শেখ মোতাহার হোসেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. তারেক ফজল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক শরিফুল ইসলাম, অধ্যাপক স ম আলী রেজা, শাহ আবদুল হালিম প্রমুখ।

About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1406)
- ► 2025 (3281)
-
▼
2024
(2551)
-
▼
November
(469)
-
▼
Nov 24
(20)
- জ্বালানি না পৌঁছালে ৪৮ ঘণ্টার মধ্যে গাজার সব হাসপা...
- স্পেস স্টেশনে রিসাইকেল করা প্রস্রাব মেশানো স্যুপ খ...
- ‘আমরা কি মানুষ না’—ইসরায়েলের তাণ্ডবে বৈরুতবাসীর ক্ষোভ
- অবাধ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচন দেওয়ার জন্...
- কিছু মানুষের ব্রেইন সিটিস্ক্যান করে দেখার ইচ্ছা, ক...
- ওয়েনাড়ে নতুন তারকা প্রিয়াংকা গান্ধী
- বৈরুতে আবাসিক এলাকায় ভয়াবহ হামলা ইসরাইলের
- তাজরীন ট্র্যাজেডি’র এক যুগ: হতাহতদের পুনর্বাসনে অন...
- এবার মারা গেলেন পরীমণির প্রথম সিনেমার পরিচালক
- ইন্টারন্যাশনাল লিজিং দেউলিয়ার নেপথ্যে এনআই খান by ...
- পছন্দের লোক নিয়োগ দিতে বদলে দেয়া হয় মেট্রোরেলের নি...
- ‘তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে!’
- জনসম্পৃক্ত কর্মসূচি বাড়াচ্ছে সতর্ক বিএনপি by কিরণ শেখ
- সিলেটে পিপি’র দরজায় ঝুলছে নতুন সাইনবোর্ড by ওয়েছ খছরু
- সরকারের তিন মাসে জ্বালানি খাতে সাশ্রয় হয়েছে ৩৭০ কো...
- আওয়ামী লীগের নৈতিকভাবে রাজনীতি করার অধিকার নেই -আন...
- ঐকমত্যের ভিত্তিতে নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার ...
- মর্মান্তিক!
- কলকাতায় বাংলাদেশের সাংস্কৃতিক কর্মকাণ্ডে মন্দা, বই...
- জাতীয় সংসদের আগে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তাব...
-
▼
Nov 24
(20)
-
▼
November
(469)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment