Sunday, November 3, 2024
আন্দোলনের সঙ্গীদের নিয়ে নির্বাচনী ছক বিএনপি’র by কিরণ শেখ
আন্দোলনের সঙ্গীদের নিয়ে নির্বাচনী ছক বিএনপি’র by কিরণ শেখ
যুগপৎ আন্দোলনের দল ও জোটের শীর্ষ ৫ জন নেতার সঙ্গে কথা হয় মানবজমিনের। তারা জানান, বিএনপি’র পক্ষ থেকে বলা হয়েছে যুগপৎ আন্দোলনে থাকা দল ও জোট নির্বাচনে একসঙ্গে অংশগ্রহণ করবে। এক্ষেত্রে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন, তারা চাইলে ধানের শীষ প্রতীকে ভোট করতে পারবেন। আর যেসব দলের নিবন্ধন রয়েছে, তারা চাইলে নিজেদের প্রতীকে নির্বাচন করবেন। এক্ষেত্রে বিএনপি তাদের সর্বোচ্চ সমর্থন দেবে। আর এবার তরুণ প্রার্থীদের সবচেয়ে বেশি অগ্রাধিকার দেবে বিএনপি। বিএনপি’র একসময়ের জোটসঙ্গী জামায়াত সরকারবিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
নির্বাচনে জামায়াত কি অবস্থানে থাকবে এ নিয়ে এখনো চূড়ান্ত আলোচনা হয়নি। দলীয় সূত্র জানায়, পরিবেশ পরিস্থিতির ওপর তা নির্ভর করবে।
বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন মানবজমিনকে বলেন, এখনো সিদ্ধান্ত নেয়ার সময় হয়নি। প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে চাপ দিচ্ছি। এজন্য অতিদ্রুত নির্বাচনের রোডম্যাপেরও দাবি জানাচ্ছি।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, যুগপৎভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে চায় বিএনপি। কিন্তু নির্বাচন কবে হবে, কাঠামো কী হবে- তা এখনো ঠিক হয়নি। আর আমাদের দল ও গণতন্ত্র মঞ্চেরও আলাপ-আলোচনার বিষয় রয়েছে, সময় আসলে আমরা আলোচনা করে সিদ্ধান্ত নেবো। তবে ঐক্য বিভক্ত হোক, তা আমরা চাই না।
ওদিকে ২২শে অক্টোবর সমমনা শরিক জোটের ৬ নেতাকে নিজ নিজ এলাকায় জনসংযোগে সহযোগিতা করার জন্য দলের জেলা সভাপতি ও সাধারণ সম্পাদকদের অতীব জরুরি নির্দেশনা সংবলিত চিঠি দিয়েছে বিএনপি। এই ৬ নেতা হলেন- জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব (লক্ষ্মীপুর-৪), নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না (বগুড়া-৪), গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি (ঢাকা-১২ ও ব্রাহ্মণবাড়িয়া-৬), গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর (পটুয়াখালী-৩) ও সাধারণ সম্পাদক রাশেদ খান (ঝিনাইদহ-২) এবং বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান ও ১২-দলীয় জোটের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদা (কিশোরগঞ্জ-৫)। এই চিঠি দেয়ার পরেই বিএনপি এবং শরিক দল ও জোটের মধ্যে বিভ্রান্ত শুরু হয়। এটা কী জাতীয় সংসদ নির্বাচনে আসন বণ্টন, নাকি নির্বাচনী কৌশল? যদিও পরবর্তীতে বিভ্রান্ত দূর করতে নতুন করে ৬৪ জেলায় বিএনপি চিঠি দিয়েছে বলে জানা গেছে।
জানা গেছে, এই চিঠি দেয়ার পরে শরিক দলের নেতারা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে এ বিষয়ে জানতে চান। জবাবে মির্জা ফখরুল বলেন, যুগপৎ আন্দোলনের দল ও জোট নেতারা তাদের এলাকায় প্রচারণা করতে বাধার সম্মুখীন হচ্ছেন। এরই পরিপ্রেক্ষিতে তারা আমাদের কাছে আবেদন করেছেন। এজন্য তাদের চিঠি দেয়া হয়েছে। এর সঙ্গে নির্বাচনী আসনের কোনো বিষয় নেই। যেসব দল ও জোট নিজ শক্তিতে প্রচারণা করছেন তারা চিঠি দেয়নি। এজন্য তাদের নামে চিঠি দেয়া হয়নি।
জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ মানবজমিনকে বলেন, আমরা চাই জোটগতভাবে নির্বাচনে যেতে। এজন্য আলাপ-আলোচনা চলছে। নির্বাচনের রোডম্যাপ ঘোষণার সঙ্গে সঙ্গে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা মানবজমিনকে বলেন, জোটগতভাবে আমরা নির্বাচনে যাবো কিনা, এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। আমি মাঠ গোছাচ্ছি। আর আমরা চাচ্ছি বিএনপি জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশগ্রহণ করুক।
ওদিকে রাষ্ট্র সংস্কারের ৩১ দফার ছোট পুস্তিকা, দফাভিত্তিক প্রচার কার্ড এবং ছাত্রদলের গৌরবোজ্জ্বল অতীত, সংগ্রামী বর্তমান ও আগামী প্রতিশ্রুতির বুকলেট আকারে শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিচ্ছে জাতীয়তাবাদী ছাত্রদল। নেয়া হচ্ছে শিক্ষার্থীদের মতামত। যাওয়া হচ্ছে সাধারণ মানুষের কাছেও। এরই অংশ হিসেবে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা সম্পর্কে ছাত্রদলের নেতাদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা করেছে বিএনপি। ৩১ দফা নিয়ে প্রচারাভিযানে নামার চিন্তা থেকেই প্রশিক্ষণের আয়োজন করা হয়। মাঠপর্যায়ে সাধারণ মানুষের কাছে ৩১ দফা পৌঁছাতে এবং নির্বাচনী প্রচারণায় অংশ হিসেবেই এ প্রচার কর্মসূচি হচ্ছে। এরআগে ২৮শে সেপ্টেম্বর থেকে ‘আমরা যদি থাকি সৎ, দেশ সংস্কার সম্ভব’ এই স্লোগানে দেশ সংস্কারের বার্তা নিয়ে স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের সমন্বয়ে দেশব্যাপী যৌথ কর্মিসভা করেছে বিএনপি। কর্মসূচিতে বিএনপি’র এই তিন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ধানের শীষ সম্বলিত লিফলেট বিতরণ করেন।
ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব মানবজমিনকে বলেন, ছাত্রদলের গৌরবোজ্জ্বল ইতিহাস এবং সাম্য শিক্ষার্থীদের কাছে তুলে ধরা হচ্ছে। সংগঠনের আদর্শিক দিকও তুলে ধরা হচ্ছে। দেয়া হবে বুকলেট। পাশাপাশি বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে কী কী করবে, সে বিষয়েও শিক্ষার্থীদের কাছে প্রতিশ্রুতি দেয়া হচ্ছে।
ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির মানবজমিনকে বলেন, সারা দেশে শিক্ষাপ্রতিষ্ঠানে এই কর্মসূচি চলছে। এরমধ্যে মাদ্রাসা, মেডিকেল এবং নারী শিক্ষার্থীদের বেশি গুরুত্ব দেয়া হচ্ছে।

About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1403)
- ► 2025 (3281)
-
▼
2024
(2551)
-
▼
November
(469)
-
▼
Nov 03
(19)
- সামরিক ঘাঁটিতে ভয়াবহ হামলা, ২০০ সেনাকে অপহরণ
- দাবানলের ছাই থেকে সৃষ্টি হলো বিস্তীর্ণ সবুজ তৃণভূমি
- লোডশেডিং বাড়ছে কয়লার অভাবে: পিডিবির লক্ষ্য আগামী গ...
- গাজায় ৪৮ ঘণ্টায় অর্ধশতাধিক শিশু হত্যা করল ইসরাইল
- গাজায় ফিলিস্তিনি বন্দীদের ছবিতে দেখা সেই শিশুটির ক...
- জরিপে এগিয়ে কমলা, বদলে যাবে মার্কিন ইতিহাস?
- যেভাবে তৈরি হয়েছিল মুসলমানদের প্রথম কিবলা ‘আল-আকসা’
- উত্তর কোরিয়ার অদ্ভুত যত আইন!
- হাতি ও গাধা কীভাবে আমেরিকার নির্বাচনী প্রতীক হলো
- বিস্ফোরক নিয়ে ইসরায়েলের পথে জার্মান জাহাজ
- মোদির ভূমিকায় ক্ষুব্ধ ‘বাংলাদেশের মোহন ভাগবত’, ‘হ...
- বুলেটে ঝাঁজরা শরীর নিয়ে লড়ছেন আরিফ
- ইসরায়েলের শিশু নিষ্পাপ তাহলে ফিলিস্তিনি শিশু কী
- আন্দোলনের সঙ্গীদের নিয়ে নির্বাচনী ছক বিএনপি’র by ক...
- মানিকগঞ্জে কাদেরপত্নীর গাড়িচালকের ডুপ্লেক্স বাড়ি
- মার্কিন নির্বাচনের স্পটলাইটে বাংলাদেশ: ট্রাম্পের ক...
- মধ্যপ্রাচ্যের উত্তেজনা: জবাব দেয়ার প্রতিশ্রুতি ইরানের
- হাসপাতালের ১০ কোটি টাকার কাজ ফেলে লাপাত্তা ঠিকাদার...
- বাকি আর দু’দিন: ট্রাম্পের ভিত্তিহীন অভিযোগ
-
▼
Nov 03
(19)
-
▼
November
(469)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment