Wednesday, January 10, 2018
মানুষ কি আরো এক শ’ বছর পৃথিবীতে টিকে থাকতে পারবে? by মুহাম্মদ ইউনূস
মানুষ কি আরো এক শ’ বছর পৃথিবীতে টিকে থাকতে পারবে? by মুহাম্মদ ইউনূস

পৃথিবীতে
পারমাণবিক অস্ত্র বহু বছর ধরেই বিদ্যমান, কিন্তু সাম্প্রতিক কালে এ অস্ত্র
নিয়ে যে হুঙ্কার শোনা যাচ্ছে তা মানুষের মনে প্রবল শঙ্কা তৈরি করছে। কোনো
কোনো রাষ্ট্রপ্রধানরা পরস্পরের উদ্দেশে তাদের নিজ নিজ পারমাণবিক ক্ষমতা
নিয়ে এমনভাবে বাক্যবাণ নিক্ষেপ করছেন যা ঝগড়ারত দুই বালকের মধ্যে কার খেলনা
কত বড় ও কত বাহারী তা নিয়ে বড়াই করার মতো শোনাচ্ছে। এই ‘খেলনা’গুলো সচল
করা হলে তা কোটি কোটি মানুষের জীবনে কী ভয়াবহ পরিণতি নিয়ে আসবে তা নিয়ে
তাদের কোনো দুশ্চিন্তা আছে বলে মনে হয় না। পৃথিবীর আকাশে কালো মেঘের যে
ঘনঘটা দেখা যাচ্ছে তাতে এই দু’টি দেশের পার্শ্ববর্তী দেশগুলোই শুধু নয়,
সমগ্র পৃথিবীই ভীষণ উৎকণ্ঠার মধ্যে পড়েছে। গত কয়েক শত বছরে বিভিন্ন
জাতিগোষ্ঠীর মধ্যে যেসব দুঃখজনক অভিজ্ঞতা হয়েছে তা পৃথিবীর জাতিগুলোকে
একতাবদ্ধ হবার এবং পারস্পরিক ভীতি থেকে নিরাপদ থাকার জন্য বিভিন্ন
প্রতিষ্ঠান তৈরিতে উদ্বুদ্ধ করেছে। ইউরোপীয় ইউনিয়নের মতো সংগঠনগুলো শত শত
বছরের বৈরিতা, সঙ্ঘাত ও হত্যাযজ্ঞ ভুলে জাতিগুলোকে শান্তির পথে আসার পথ
প্রশস্ত করেছে। কিন্তু হঠাৎ করে ব্রেক্সিটের মতো ঘটনা আচমকা সবাইকে হকচকিত
করে তুলেছে। ইউরোপের অনেকগুলো জাতির ঐক্যের মহান পদযাত্রা থেকে একটি জাতির
আকস্মিক ছিটকে পড়ায় অন্যরা ভীষণভাবে মর্মাহত হয়েছে। এই প্রবণতা এখন আর
পৃথিবীর একটি এলাকায় সীমাবদ্ধ নেই- এটা ক্রমাগত ছড়িয়ে পড়ছে। অন্য দেশগুলোর
জাতীয় নির্বাচনগুলোতেও বিচ্ছিন্নতার একই ধারা পরিলক্ষিত হচ্ছে। কোনো কোনো
দেশ থেকে আসা ঘোষণায় মনে হয় তারা যেন অন্য দেশগুলো থেকে নিজেকে আলাদা করতে
ইটের ও আইনের দেয়াল খাড়া করায় ব্যস্ত। একটি গ্লোবাল ভিলেজ তৈরির যে
সম্মিলিত স্বপ্ন বিশ্ববাসী দেখছে তা থেকে এই নেতিবাচক রাজনৈতিক ধারা একটি
বিশাল বিচ্যুতি। গণবিধ্বংসী অস্ত্র বিশেষ করে পরমাণু অস্ত্রের ওপর এর
তাৎক্ষণিক প্রভাব পড়ছে। আমি পরমাণু অস্ত্র বিষয়ে বিশেষজ্ঞ নই এবং শুধু একটি
মাত্র বোতাম টেপার মধ্য দিয়ে কতো হাজার নিউক্লিয়ার ওয়্যারহেড কার্যকর হবার
অপেক্ষায় আছে তা জানার কোনো ইচ্ছেও আমার নেই। এগুলোর সংখ্যা কত তা কোনো
বিষয় নয়, কেননা এরা পৃথিবীকে বহুবার ধ্বংস করার ক্ষমতা রাখে। আমার কাছে এটা
বড়ো ধরনের একটা মস্তিষ্ক বিকৃতি ছাড়া আর কিছু নয়। এটা কোনো রাজনৈতিক ইস্যু
নয়, এটা মানবীয় উন্মত্ততার এক প্রমত্ত বাড়াবাড়ি। কে কার চেয়ে বেশি উন্মত্ত
তা প্রদর্শনের একটা প্রতিযোগিতা যেন শুরু হয়েছে। আমাদের আচরণের অসঙ্গতি
সহজেই ধরা পড়ে যখন আমরা ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনের দৃঢ়
প্রতিজ্ঞা ব্যক্ত করার পাশাপাশি একই সাথে আবার পরমাণু অস্ত্রের ভাণ্ডার
সমৃদ্ধ করার কাজেও জোরেশোরে লেগে পড়ি। আমরা এক দিকে একটা সুন্দর পৃথিবী
নির্মাণে আমাদের প্রতিশ্রুতির কথা বলছি, আবার একই সাথে পৃথিবীটা আদৌ টিকে
থাকবে কি না তা নিয়ে আমাদের কোনো মাথাব্যথাই নেই; মনে হচ্ছে ‘শত্রু’কে
পরাজিত করাটাই শুধু আমাদের একমাত্র চিন্তা, তা সেটা করতে গিয়ে পুরো
পৃথিবীটাকে ধ্বংস করে দিলাম কি না সেটা নিয়ে চিন্তা করা আমাদের বিষয় নয়।
বৈশ্বিক উষ্ণায়ন বিষয়ে প্যারিস চুক্তিকে আমরা দৃঢ়ভাবে সমর্থন করছি এবং সময়
ফুরিয়ে যাবার আগেই এই চুক্তি বাস্তবায়নে কঠোর পরিশ্রম করে যাচ্ছি। পৃথিবীকে
রক্ষা করতে বিশ্ববাসী যখন জেগে উঠেছে তখন কয়েকটি দেশ মুহূর্তেই সব কিছু
ধ্বংস করে দিতে সক্ষম এমন সব পরমাণু অস্ত্রের শক্তি ও মজুদ বাড়াতে
ব্যাপকভাবে বিনিয়োগ শুরু করেছে। কোনো কোনো নেতা অবশ্য মানুষের এই আচরণের
মধ্যে কোনো স্ববিরোধিতা দেখছেন না। আমি এটাকেও একটা সীমাহীন মস্তিষ্কবিকৃতি
বলব। এই উন্মত্ততাকে আমরা কত দূর যেতে দেবো সেটাই এখন আমাদের কাছে
গুরুত্বপূর্ণ প্রশ্ন। গোটা পৃথিবীকে আমাদের বোঝাতে হবে যে, এই উন্মত্ততা
নিয়ে মানবসভ্যতা টিকে থাকতে পারবে না। কিন্তু এই উন্মত্ততা বেড়েই চলেছে- এর
থামার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। এটা দু’দিক থেকে বাড়ছে। প্রথমত,
রাজনৈতিক দিক থেকে এটা পরিচালিত হচ্ছে। বিভিন্ন রাষ্ট্রের মধ্যে অন্তর্মুখী
চিন্তার বহিঃপ্রকাশ দেখা যাচ্ছে। আমরা যখন আত্মকেন্দ্রিক হয়ে যাই তখন আমরা
আর সবাইকে শত্রু বলে ভাবতে শুরু করি। তখন আমরা ধ্বংসের ক্ষমতা দিয়ে এর
মোকাবেলা করতে চাই। এর দ্বিতীয় দিকটা অর্থনৈতিক। যেহেতু আমি দরিদ্র মানুষ
বিশেষ করে দরিদ্র নারীদের নিয়ে কাজ করি, অনেকেই আমাকে প্রশ্ন করেন
দারিদ্র্য সৃষ্টির কারণ কী বলে আমি মনে করি। আমার অভিজ্ঞতা হচ্ছে,
দারিদ্র্য দরিদ্র মানুষদের দ্বারা সৃষ্ট হয়নি; আমরা যে অর্থনৈতিক ব্যবস্থা
চার পাশে গড়ে তুলেছি দারিদ্র্য তারই সৃষ্টি। এই ব্যবস্থাটার সংস্কার করা না
গেলে দারিদ্র কখনোই দূর হবে না। সমস্যা দরিদ্র মানুষদের মধ্যে নয়- তারা আর
যেকারো মতোই উদ্যোগী ও সক্ষমতায় পরিপূর্ণ। সমস্যা অর্থনৈতিক কাঠামোর
মধ্যে। আমি এ প্রসঙ্গে বনসাই গাছের উদাহরণ দিই। আমরা যদি বনের সবচেয়ে
বড়গাছটির বীজটি নিই আর তা একটি ফুলের টবে রোপণ করি, আমরা একটি ছোট গাছ পাবো
যা বড়ো জোর দু’ থেকে তিন ফুট উঁচু হবে। এটা দেখতে বনের বড় গাছটার মতোই
সুন্দর হবে, তবে এটা হবে তার একটি ক্ষুদ্র প্রতিরূপ। কিন্তু এ গাছটা বেড়ে
উঠবে না কেনো? ব্যাখ্যাটা খুবই সোজা। দোষটা বীজের মধ্যে নয়, কেননা বীজ থেকে
অঙ্কুরিত গাছটা বেড়ে ওঠার পর্যাপ্ত মাটিটা কখনো পায়নি। দরিদ্র মানুষও
হচ্ছে বনসাই গাছের মতো। তাদের বীজের মধ্যে কোনো সমস্যা নেই; সমাজ তাদেরকে
অন্যদের মতো বড় হবার কোনো পথই খোলা রাখেনি। আমরা যে অর্থনৈতিক ব্যবস্থা গড়ে
তুলেছি সেটা এভাবেই দারিদ্র্যের জন্ম দিচ্ছে। অর্থনৈতিক ব্যবস্থাটার
উপযুক্ত সংস্কার করা গেলে দারিদ্র্য বলে আর কিছু থাকবে না। আমি বার বার
দেখানোর চেষ্টা করেছি আমাদের অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে গলদটা কোথায় এবং এই
ব্যবস্থা আমাদের কী ক্ষতিটা করছে। এই ব্যবস্থা সমাজের অল্প থেকে অল্পতর
সংখ্যক মানুষের হাতে পৃথিবীর সম্পদ কেন্দ্রীভূত করার একটা প্রক্রিয়ায় পরিণত
হয়েছে। বর্তমান ব্যবস্থায় এর থেকে পরিত্রাণ পাবার কোনো উপায় নেই। এখন
আমাদের বলা হচ্ছে যে, পৃথিবীর মাত্র আটজন মানুষের হাতে পৃথিবীর নিচের দিকের
৫০ শতাংশ মানুষের মোট সম্পদের চেয়ে বেশি সম্পদ কেন্দ্রীভূত হয়েছে। মাত্র
আটজন মানুষের হাতে পৃথিবীর প্রায় ৪০০ কোটি মানুষের সম্পদের সমপরিমাণ সম্পদ!
আমাদের আরো বলা হচ্ছে যে, সম্পদের এই কেন্দ্রীকরণ দিন দিন বেড়ে চলেছে।
আগামী বছর হয়তো আমরা শুনব যে, মাত্র দুইজন বা তিনজন মানুষের কাছে পৃথিবীর
নিচের দিকের ৫০ শতাংশ মানুষের মোট সম্পদের চেয়ে বেশি সম্পদ রয়েছে। সম্পদের
এই কেন্দ্রীকরণকে একটি বেড়ে ওঠা বিশাল মাশরুমের সাথে তুলনা করা যায় যার
মালিকানা ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর সংখ্যক লোকের হাতে চলে যাচ্ছে। মাশরুমের
নিচে তার যে কাণ্ডটি রয়েছে তা প্রতিনিয়ত সরু থেকে সরুতর হচ্ছে। এই কাণ্ডটি
পৃথিবীর ৯৯.৯ শতাংশ মানুষের সম্পদের প্রতিনিধিত্ব করে। আমরা কি এই অদ্ভুত
অবস্থাকে অর্থনৈতিক ব্যবস্থা বলে মেনে নেবো, নাকি একে অর্থনৈতিক ব্যবস্থার
একটা তামাশা বলে বাতিল করে দেবো? কিন্তু বাস্তবে আমরা এ প্রশ্নটি মোটেই
তুলছি না। এটাকেও আরেকটি মস্তিষ্ক বিকৃতি বলা ছাড়া উপায় থাকে না। যেহেতু
আমরা এই পাগলামির পরিবেশে বাস করতে অভ্যস্ত হয়ে গেছি, আমরা কখনো এটা খেয়ালে
আনছি না। পৃথিবীর মাত্র আধা ডজন দেশের অল্প কয়েকজন ব্যক্তির হাতে
অর্থনৈতিক ক্ষমতার এই চরম একচেটিয়া অধিকারের মধ্যে আমরা যেমন কোনো দোষ
খুঁজে পাই না, তেমনি একই ভাবে পৃথিবীর আধা ডজন দেশের মাত্র আধা ডজন লোকের
হাতে পৃথিবীকে ধ্বংস করার এই নিরঙ্কুশ ক্ষমতার মধ্যেও আমরা কোনো সমস্যা
দেখতে পাই না। অর্থনেতিক ব্যবস্থার এই উন্মত্ততার উৎপত্তি মানবচরিত্র
সম্বন্ধে আমাদের প্রচলিত অর্থনৈতিক তত্ত্বের মধ্যেই নিহিত। পুঁজিবাদী
ব্যবস্থায় ধরেই নেয়া হয় যে, মানুষ সবসময় আত্মস্বার্থ দ্বারা পরিচালিত, অন্য
কথায় মানুষ হচ্ছে একটা স্বার্থপর প্রাণী। মানুষ সম্পর্কে এই ব্যাখ্যা মেনে
নিতে আমার কষ্ট হয়। একজন মানুষ শুধু আত্মস্বার্থ দ্বারাই চালিত হয় না Ñএই
তত্ত্ব যেমনটা বলে; একজন মানুষ একই সাথে আত্মস্বার্থ ও পরার্থপরতা দুটোরই
সংমিশ্রণ। মানুষকে সবসময় শুধু স্বার্থপর বলে আখ্যায়িত করে তত্ত্ব আমাদেরকে
সেটাই বিশ্বাস করতে এবং সেভাবেই আচরণ করতে বাধ্য করছে। এর ফলে মানুষ এমন
আচরণ করছে যেন তারা জন্মলগ্ন থেকে চোখে ডলার চিহ্ন-আঁকা চশমা পরে আছে যা
দিয়ে তারা শুধু একটা জিনিসই দেখতে পায়, আর তা হচ্ছে টাকা। কিন্তু আমরা যদি
এই তাত্ত্বিক কাঠামোর মধ্যে মানুষকে স্বার্থপর ও পরার্থপর দু’ভাবেই
ব্যাখ্যা করি তাহলে পুরো পুঁজিবাদী ব্যবস্থাটাই একটা সম্পূর্ণ ভিন্ন চেহারা
নেয়: এখন এখানে দু’ধরনের ব্যবসা পাওয়া যাবে -প্রচলিত মুনাফা সর্বোচ্চকারী
ব্যবসা যার পেছনে থাকবে আত্মস্বার্থ, আর একই সাথে মানুষের সমস্যা সমাধানে
পরার্থপরতাভিত্তিক আরেক ধরনের ব্যবসা। আমি একে বলছি ‘সামাজিক ব্যবসা’, যার
অস্তিত্ব আমাদের বর্তমান অর্থনৈতিক তত্ত্বে নেই। এই পরার্থপর ব্যবসায়ে
উদ্যোক্তার উদ্দেশ্য টাকা কামানো নয়; কোম্পানী লাভ করবে, কিন্তু লাভটা
কোম্পানীর ভেতরেই থেকে যাবে ব্যবসাটাকে বড় করার জন্য অথবা বিনিয়োগকারীর
টাকা ফেরত দেবার জন্য। স্বার্থপর ব্যবসায়ে আপনি অনেক লাভ করতে চান, কিন্তু
পরার্থপর ব্যবসায়ে আপনি নিজের লাভের কথা না ভেবে কিভাবে অন্যদের উপকার করা
যায় তাই নিয়ে ভাবেন। আমরা যদি সামাজিক ব্যবসার ধারণা পৃথিবীতে ছড়িয়ে দিতে
পারি তাহলে আমরা সবার জন্য একটি আরো উন্নত ও ভারসাম্যপূর্ণ পৃথিবী গড়ে
তুলতে পারব। মানবচরিত্র সম্বন্ধে প্রচলিত পুঁজিবাদী তত্ত্বের আরেকটি ভুল
ধারণা এই যে, মানুষকে অন্যের অধীনে চাকরি করেই জীবন কাটাতে হবে। তার জন্মই
হয়েছে অন্যের অধীনে কাজ করার জন্য। এই তত্ত্বে ধরে নেয়া হয় যে, মানুষের
জীবনে পরম পাওয়া হচ্ছে চাকরি পাওয়া। এটাই মানুষের মোক্ষ। এটাও মানবচরিত্র
সম্বন্ধে অত্যন্ত ভুল একটা ব্যাখ্যা। প্রতিটি মানুষই একটা স্বতন্ত্র সত্তা,
যে উদ্যোক্তা হতে চায়, এবং নিজে থেকে কিছু করতে চায়। ইতিহাসও তাই বলে।
উদ্যোক্তা হওয়াটা আমাদের ডিএনএ-র মধ্যে নিহিত। আমাদের উচিত আমাদের নতুন
প্রজন্মকে এই ধারণা দেয়া যে, তারা উদ্যোক্তা হবার জন্যই জন্মেছে। অন্তত
আমরা তাদেরকে একথা বলতে পারি যে, তাদের সামনে দুটো পথ খোলা আছে : তারা
চাকরি খুঁজতে পারে অথবা নিজেরাই চাকরি সৃষ্টি করতে পারে। এই দুটো বিকল্পের
মধ্যে তারা যেকোনো একটা বেছে নিতে পারে। কিন্তু আজ তাদের সামনে চাকরি ছাড়া
অন্য কোনো বিকল্প আছে একথা ভুলেও বলা হয় না। আমরা যদি এটা ধরে নিই যে,
প্রতিটি মানুষের মধ্যেই উদ্যোক্তা হবার প্রতিভা রয়েছে, তাহলে আমাদের পুরো
অর্থনৈতিক ব্যবস্থাটাই সম্পূর্ণ বদলে যাবে। সম্পদ কেন্দ্রীকরণের গতিটা শ্লথ
হয়ে যাবে, এমনকি এটা উল্টেও যেতে পারে যদি বিপুলসংখ্যক তরুণরা উদ্যোক্তায়
পরিণত হয়। তারা আর ধনীকে আরো ধনী করার এবং সম্পদ কেন্দ্রীকরণে ভাড়া করা
সৈনিকে পরিণত হবে না। বরং তারা নিজেরাই সম্পদের মালিকে পরিণত হবে। তারা
অর্থনীতিতে সৃষ্টিশীল অংশীদার হয়ে যাবে। সম্পদ আরো ব্যাপক ও সুষমভাবে
বণ্টিত হবার কারণে রাজনীতিও পরিচ্ছন্ন হতে শুরু করবে। রাজনীতির গোড়াটাই
এমনভাবে বদলে যাবে যে, সবাই এতে কার্যকরভাবে অংশ নিতে পারবে। এখানে আরেকটা
গুরুত্বপূর্ণ ইস্যু রয়েছে, আর তা হচ্ছে ‘আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স’। আমরা
জানতে পারছি যে, অদূরভবিষ্যতেই কারখানা, ব্যবসা ও অফিসগুলো চালাতে আর
মানুষের প্রয়োজন হবে না; বুদ্ধিমান যন্ত্রই এ কাজগুলো করবে। তাহলে মানুষের
সামনে আর কী-কাজ রইল? আমাদের বলা হচ্ছে যে, এই বুদ্ধিমান যন্ত্রের কারণে
পৃথিবীর প্রায় সকল মানুষ বেকার হয়ে পড়ার সঙ্গে সঙ্গে তাদের জন্য
বিশ্বব্যাপী সরকারি খরচে মৌলিক ভাতার ব্যবস্থা করা হবে। এর ফলে মানুষ
স্বচ্ছন্দে বাঁচতে পারবে। আমাদের আরো বলা হচ্ছে যে, আগামী ২৫ বছরের মধ্যেই
আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স বুদ্ধিমত্তায় মানুষের সমকক্ষতা অর্জন করবে। এমনও
হতে পারে যে এর পরবর্তী ২৫ বছরে তারা মানুষের চেয়ে হাজার গুণ বেশি
বুদ্ধিমত্তা অর্জন করবে। সে সময়ে মানুষের বুদ্ধিমত্তা হবে ইঁদুরের সমান-
এখন ইঁদুরের সাথে মানুষের বুদ্ধির তুলনায়। যখন বুদ্ধিমান যন্ত্ররা মানুষের
চেয়ে বহু গুণে বুদ্ধিমান হয়ে যাবে, তারা তখন ঠিক করবে এই গ্রহে মানুষের
কোনো প্রয়োজন আছে কি না; যদি থাকেও তাহলে সেটা কোন কাজে। যদি তারা মানুষের
জন্য কোনো কাজ খুঁজেও পায় সেটা নিশ্চিতভাবেই মানুষের জন্য সম্মানজনক কিছু
হবে না। সেই পৃথিবীতে আমরা যে ভূমিকা নিতে চাই সেটাই ঐ বুদ্ধিমান যন্ত্ররা
আমাদের জন্য রাখবে তার কোনো সম্ভাবনা নেই। তারা খুব শিগগিরই বুঝতে পারবে
যে, এ পৃথিবীতে মানুষ এটা অপ্রয়োজনীয় বালাই ছাড়া আর কিছু নয়। এই ইস্যুতে
আমাদের নির্বুদ্ধিতাটা দেখুন! অতি-বুদ্ধিমান যন্ত্র তৈরির প্রতিযোগিতায়
আমরা এত বেশি মত্ত যে, আমরা ভুলেই গিয়েছি যে এ ধরনের প্রযুক্তি তৈরির
ক্ষেত্রে সার্বজনীন ও কঠোর গাইডলাইন থাকা উচিত, সদা জাগ্রত কোনো সরকারি
খবরদারি প্রতিষ্ঠান থাকা উচিত। তারা সতর্ক দৃষ্টি রাখবে যাতে কোনো
প্রযুক্তি পৃথিবী ও তার মানুষের জন্য শারীরিক, মানসিক, সামজিক ও
অর্থনৈতিকভাবে ক্ষতির কারণ হয়ে না দাঁড়ায়। এই সবগুলো উন্মত্ততার পেছনে আমি
একটি সাধারণ যোগসূত্র খুঁজে পাই, আর তা হচ্ছে লোভের ওপর দাঁড়িয়ে থাকা
আমাদের অর্থনৈতিক ব্যবস্থার মৌলিক ত্রুটি। এই সমস্যাটি চিরতরে দূর করতে হলে
আমাদের অর্থনৈতিক ব্যবস্থাটি এমনভাবে ঢেলে সাজাতে হবে যাতে আমাদের সব
কর্মকাণ্ডের- অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক- কেন্দ্রবিন্দু হবে পারস্পরিক
সহানুভূতির, অংশীদারিত্বের ও অন্যের প্রতি যত্নশীল হবার মানসিকতার ওপর গড়ে
ওঠা মানবিক মূল্যবোধ। আমরা যদি এটা করতে ব্যর্থ হই, তাহলে এটা অসম্ভব নয় যে
আগামী এক শতকের মধ্যেই মানবজাতি পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাবে।
About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1338)
- ► 2025 (3280)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
-
▼
2018
(7025)
-
▼
January
(1086)
-
▼
Jan 10
(43)
- সিএসইর নতুন পরিচালক হলেন ছায়েদুর রহমান
- চট্টগ্রামে ‘বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য’ ভাঙল ...
- প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন শুক্রবার
- ইজতেমায় মুসল্লিদের খেদমতে ৫০টি বাস দিলেন ডিপজল
- স্বামীসহ জাপা এমপি মাহজাবিনের বিরুদ্ধে দুদকের মামলা
- মানবাধিকার অবহেলিত by সুলতানা কামাল
- বহুপাক্ষিকতা পথ থেকে সরে আসা? by আসজাদুল কিবরিয়া
- সিআইএর তৎপরতা নিয়ে আমরা নীরব কেন by রবার্ট ফিস্ক
- ‘নির্বাচন প্রশ্নবিদ্ধ হলেও বিশ্ব আমাদের ছেড়ে যায়নি’
- ভারসাম্যের টানাপোড়েন by রাহীদ এজাজ
- ছাত্রলীগের নববর্ষ: দামি পিস্তল ও সস্তা জীবন by ফার...
- নারী ক্যাডেটদের কর্মসংস্থান
- মাদকাসক্তির ব্যাপকতা
- নিজের অস্ত্রেই ট্রাম্প ঘায়েল by মারুফ মল্লিক
- রাজনৈতিক দল, গণতন্ত্র ও মন্ত্রিত্ব by সৈয়দ আবুল মকসুদ
- নতুন মধ্যবিত্ত উদার গণতন্ত্রে আগ্রহী নয়? by আলী রীয়াজ
- হেফাজতে মৃত্যু রোধ
- শীতের থাবা
- যুক্তরাষ্ট্রকে পাশ কাটালেন মুন জে ইন by মনজুরুল হক
- নতুন মধ্যবিত্তের রাজনৈতিক ভূমিকার অবসান? by আলী রীয়াজ
- তুষার চাদরে ঢাকলো সাহারা মরুভূমি
- মানবতাবিরোধী অপরাধে ২ জনের ফাঁসি, ৩ জনের আমৃত্যু ক...
- মেয়েকে নিয়ে বাবার চ্যালেঞ্জ
- উ. কোরিয়ার সব পরমাণু অস্ত্র আমেরিকার দিকে তাক করা!
- লেবুর রস কি ত্বক ফর্সা করে?
- ডায়াবেটিস ও হৃদরোগ
- আসাম তাড়ালে আমরা আশ্রয় দেবো: মমতা
- হন্ডুরাসে ৭.৬ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা
- চট্টগ্রামে কৌশলী চোরচক্রের ৬ সদস্য গ্রেফতার
- আঠারোর দিকে তাকিয়ে সতেরো সাল by সৈয়দ মুহাম্মদ ইবরাহিম
- মানুষ কি আরো এক শ’ বছর পৃথিবীতে টিকে থাকতে পারবে? ...
- আনোয়ার ইব্রাহিমের উদারতায় মাহাথির মোহাম্মদের চোখে ...
- শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে
- মহাকাশে গিয়ে উচ্চতা বেড়ে গেছে জাপানি নভোচারীর
- মিয়ানমারে বিপর্যয় ভারতের, নেপথ্যে চীনের কারসাজি!
- সহনীয় পর্যায়ে ঘুষ খাওয়ার কথা বলায় শিক্ষামন্ত্রীর প...
- বিনা বেতনে চাকরি ৪০ বছর!
- সোনার ভরি ৫০ হাজার টাকা ছাড়াল
- বার্গার খেয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ল মেয়েটি...
- প্রথমবারের মতো নারীদের জন্য স্টেডিয়ামের দরজা উন্মু...
- আসন্ন বিশ্ব ইজতেমায় মাওলানা সাদের আগমন নিয়ে দ্বন্দ্ব
- শিশুটির ঠাঁই হলো ঢাকা মেডিক্যালে
- মিতুল-বিন্তির 'অক্সিজেন ফ্যাক্টরি' by সাদ্দিফ অভি
-
▼
Jan 10
(43)
-
▼
January
(1086)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
ফুটবল খেলা
আমার দেশ
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
সারা বিশ্ব
ক্রিকেট
ইরান
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
শিশু
দুর্নীতি
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
খালেদা জিয়া
অর্থ ও বাণিজ্য
কালবেলা
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
সাক্ষাৎকার
বিজ্ঞান ও প্রযুক্তি
মুসলিম
জাতিসংঘ
মুক্তিযুদ্ধ
রাশিয়া
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
ব্যাংকিং ও বিনিয়োগ
বিজ্ঞান ও গবেষণা
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সৈয়দ আবুল মকসুদ
সংখ্যালঘু
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
তুরস্ক
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
গার্মেন্টস শিল্প শ্রমিক
ইউক্রেন
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
তরুণ প্রজন্ম
মানবাধিকার
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আলী যাকের
আইন ও বিচার
রুদ্র মিজান
হিন্দু
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
তারেক শামসুর রেহমান
মালয়েশিয়া
আসিফ নজরুল
নেপাল
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
কাফি কামাল
মৌলভীবাজার
হাসান ফেরদৌস
স্বাস্থ্য
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
সড়ক দুর্ঘটনা
ক্রিখেট খেলা
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
আলী রীয়াজ
রংপুর
জ্যোতির্বিজ্ঞান
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
শিল্প ও সাহিত্য
সংবিধান ও রাষ্ট্র
বগুড়া
মিয়ানমার
ঢাকা
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
গবেষণা
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
শুভ্র দেব
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
লেবানন
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
HotTopic
মুহাম্মদ জাহাঙ্গীর
যশোর
জীবনযাপন
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
মেহেদী হাসান
সৌম্য বন্দ্যোপাধ্যায়
রসালোচনা
কামরুজ্জামান মিলু
পরিবেশ-জীববৈচিত্র্য
বরগুনা
কাজী সোহাগ
স্মৃতিচারণ
আনু মুহাম্মদ
কলকাতা
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
অস্ট্রেলিয়া
তথ্য প্রযুক্তি
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
মানসুরা হোসাইন
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ফেনী
বরিশাল
মসজিদ
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
অরুণ কর্মকার
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
ইয়েমেন
একরামুল হক
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
Exclusive
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
উচ্চশিক্ষা
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
বিজ্ঞান
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
বিদেশ
WikiOpinion
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
জনস্বাস্থ্য
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
ফরিদপুর
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লাতিন আমেরিকা
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
আরব আমিরাত বা দুবাই
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
Hot Topic
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মহাকাশচারী
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইসলামী ছাত্রশিবির
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
কাদির কল্লোল
জোহরান মামদানি
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
ইহুদি
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
স্পেন
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কলম্বিয়া
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
তিউনিসিয়া
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বেলজিয়াম
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জর্দান
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
বিশ্বকাপ ফুটবল
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
আহমেদ মুনির
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অমানবিকতা
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হুগজিল্ট
No comments:
Post a Comment