Friday, August 23, 2013
রোমেনার বিয়ে by মহীবুল আজিজ
রোমেনার বিয়ে by মহীবুল আজিজ
রোমেনার বিয়ে। শুনে মুন্সিপাড়ার লোকেরা হতভম্ব। তারা বলে, কালিয়া বেইন্নার মাইয়ারে বিয়া দি ফ্যালাদ্দে চও! রোমেনার হয়তো ঠিক আগের দিন সকালেই জন্ম হয়নি। সে আইএ পড়ে এবং সামনের বছর পরীক্ষা দিলে তার বিএ পড়ার সম্ভাবনাও দেখা দিতে পারে। আর আইএ, বিএ কিছু না পড়লেও তার বিয়ে কোথাও ঠেকে থাকার মতো ব্যাপার নয়। যারা তার বিয়ের কথা শুনে অবাক হয়, মাত্র কদিন আগে সেই তারাই মন্তব্য করেছিল, এরিম্মা আগুন’র ডইল্লা মাইয়ারে বিয়া গরিবার লাই পক্কল জান দি ফ্যালাইব! তাদের সেই যুবকদের কথা মনে পড়ে যারা রোমেনাকে বিয়ে না করতে চেয়েও প্রায় মরতে বসেছিল। একজন গেটে দাঁড়ানো রোমেনাকে অপলক দেখতে গিয়ে তার হোন্ডা না ইয়ামাহা নিয়ে সরাসরি নালায়। এক শিশি-বোতলঅলা কলেজফেরত রিকশা থেকে নামা রোমেনাকে স্থির দৃষ্টিতে গাঁথতে গিয়ে সিঁড়ি থেকে পড়ে তার শিশি-বোতলের সম্ভার ভেঙে একশেষ। এক রংমিস্ত্রি কলেজগামী রোমেনাকে একদৃষ্টিতে দেখতে গিয়ে শেষে মই থেকে পিছলে পড়ে কোমর ভেঙে শয্যাশায়ী।রোমেনার বিয়েকে কেন্দ্র করে মুন্সিপাড়ার লোকেরা দুই পক্ষে বিভক্ত হয়ে পড়ে।
এক পক্ষের ধারণা, রোমেনার বাবা চাইলে আরও কিছুকাল অপেক্ষা করতে পারত। মেয়ের বিয়ের জন্য তার কাঠের ব্যবসায় একটুও ক্ষতি হচ্ছিল না। সে কেন অন্তত মেয়েটার আইএ পর্যন্ত অপেক্ষা করে না, তা নিয়ে তাদের দুঃখের সীমা থাকে না। অন্য পক্ষের ধারণা, হয়তো রোমেনার বিয়ের ঘটনাটির জন্য সে নিজেই দায়ী। ম্যাট্রিক পাস করতে না-করতেই এবং আইএর দ্বিতীয় বর্ষে উঠতে না-উঠতেই তিনজন যুবকের সঙ্গে তার সম্পর্কের গল্প ছড়িয়ে পড়ে নানা দিকে। তারা একে একে আসে এবং চলে যায়; কিন্তু রোমেনার জীবনীর উপাদান হিসেবে তারা থেকেই যায়। পাড়ার লোকেরা অবশ্য যুবকদের সঙ্গে রোমেনার সম্পর্কবিপর্যয়ের জন্য যুবকদেরই দায়ী করে। কারও কারও ধারণা, এ ক্ষেত্রে পাড়ার লোকেরা খানিকটা পক্ষপাতদুষ্ট হয়েই রোমেনার পক্ষ নেয়। তারা অন্য পাড়ার যুবকদের নীতিগতভাবেই সমর্থন জোগায় না। কারণ, রোমেনা তাদের পাড়ারই কন্যা। এ রকম সম্পর্কবিপর্যয়ের ঘটনা-পরম্পরায় তারা রোমেনার জন্য একটুও উদ্বিগ্ন হয় না—হয় যুবকদের জন্য। একে একে যুবকেরা এভাবে রোমেনাশূন্য হয়ে পড়লে তাদের মধ্যে নেমে আসবে প্রবল হতাশা এবং তখন তারা বেপথু হয়ে তাদের নিজ নিজ জীবনের ঠিকানাই হারিয়ে ফেলবে। তখন তারা রোমেনা বা তার পরিবারের কারও নয়, বস্তুত দেশ ও জাতির সমূহ বোঝায় পরিণত হবে। ফলে রোমেনার বিবাহ-সংস্থিতি তাদের জন্য অসংখ্য যুবকের রক্ষাকবচ হয়ে দেখা দেয়। তবে তারা খানিকটা করুণার বশেই ভাবে যে রোমেনার বাবা চাইলে সম্পর্কবিপর্যয়ের শিকার সেই তিনজন যুবকের মধ্য থেকে একজনকে কি রোমেনার বর হিসেবে পছন্দ করতে পারত না?
শুনে অন্য পক্ষ বলে, প’অল নি কনো! ওরা তো চ্যাংড়া ছেলে, বিয়েরই কী বোঝে, আর সংসারেরই বা কী বোঝে, বেকার যুবকেরা প্রেমিক হিসেবে যত ভালোই হোক না কেন, স্বামী হিসেবে ঠিক ততটাই অযোগ্য। বিয়ে করে তারা খাওয়াবে কী রোমেনাকে! বিয়ে বা সংসারের রোমেনাই বা কী বোঝে! যখন সে জানতে পেল যে তার বিয়ে মানে তার জন্য এমন একজন লোককে ঠিক করা হয়েছে, যার সঙ্গে তাকে তার বাকি সারাটা জীবন কাটিয়ে দিতে হবে; শুনে খুব মন খারাপ হয় রোমেনার। তখন তার সেই তিন যুবকের কথা মনে পড়ে, যারা প্রত্যেকেই কোনো না কোনোভাবে তার স্বামী হওয়ার পক্ষে উপযুক্ত ছিল। বিশেষ করে একটি যুবকের কথা তার খুব মনে পড়তে থাকে—যার সঙ্গে অনায়াসে ঘণ্টার পর ঘণ্টা কাটিয়ে দেওয়া যায় ক্লান্তিহীন। রোমেনার সখী তাকে কারণ জিজ্ঞেস করলে সে বলে যে সেই যুবকটি সারা জীবন ধরে তার গল্প শুনলেও ক্লান্ত হওয়ার নয়। কিন্তু চাইলেই কি আর তাকে বিয়ে করা যায়! রোমেনা ভালো করে বোঝেও না যে কী করে বিয়ে করতে হয়। সে জানে যে তাকে ভালো করে সেজেগুজে মঞ্চে গিয়ে বসতে হবে। তার ছোট বোন এবং চাচাতো ভাইবোনেরা বলে যে বিয়েতে তারা গেট ধরবে এবং কমপক্ষে পাঁচ হাজার টাকা না দিলে তারা বরকে ঢুকতে দেবে না। রোমেনা অনুনয়-বিনয় করে, হুনিয়েরে পোয়া যুদি যা গই! হাসতে হাসতে খুন রোমেনার সখীরা, এরিম্মা আগুন’র ডইল্লা মাইয়া ফেলি বর যাইব কডে! আইচ্ছা, আঁরা আরও এক হাজার টেঁয়া ছারি দিলাম। ওরা রোমেনাকে আশ্বস্ত করে, চার হাজার টাকার বিনিময়ে ওরা বরকে গেট দিয়ে ঢুকতে দেবে। মঞ্চ হয় রোমেনাদের ভাড়াবাড়ির ছাদেই। পারলার থেকে সাজিয়ে আনার পর রোমেনাকে দেখে অল্প ও অধিক বয়স্ক সবারই এক কথা, রোমেনা যে এরিম্মা পরির ডইল্লা সোন্দর, তা তাদের জানা ছিল না। তারা রোমেনার ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় পড়ে যায়, কী জানি তার হবু বর তার এমন সৌন্দর্যের কদর করবে তো! নাকি রোমেনার বিয়ে স্মরণকালের সবচেয়ে আলোচিত একটি এক শতভাগ বেখাপ্পা মেলবন্ধনের ইতিহাসে পরিণত হবে! বিয়ে উপলক্ষে সারা দিন মাইকে গান বাজে—আরফিন রুমী, বালাম, হাবিব, পড়শী,
ন্যান্সি, মিলা এ রকম অজস্র গানে মাতোয়ারা হয়ে থাকে সারাটা পাড়া। শুনে মুন্সিপাড়ার লোকেরা বলে, পক্কলে ইন কী গান বাজার! তবু গান থামে না এবং সন্ধ্যা হয়ে আসা পর্যন্ত সব গান কমপক্ষে চারবার করে লোকেদের শোনা হয়ে যায়। এভাবেই একসময় রোমেনার বিয়ের শুভক্ষণ উপস্থিত হয়। আজকাল বিয়েবাড়ির বিয়ের সঙ্গে খাওয়াদাওয়ার কোনো সম্পর্ক থাকে না। বিয়ে যখন হওয়ার হবে, খাওয়াদাওয়া যথাসময়েই শুরু হয়ে যায়। চারতলা বাড়ির সুসজ্জিত ছাদে সুস্বাদ খাবারের ঘ্রাণ আর নানা রকম ফুলের ঘ্রাণ মিলে একটা নতুন রকম ঘ্রাণের উদ্ভব ঘটলেও লোকেদের অভিজ্ঞ নাসারন্ধ্র ঠিকই দুই ঘ্রাণকে দুই পাশে রেখে বরাগমনের জন্য প্রতীক্ষা করে। তারা মনে মনে অসম্ভব সুন্দরী রোমেনার জন্য যথাসম্ভব সুন্দর একটি পাত্র প্রত্যাশা করে। কারণ, অসুন্দর কোনো দিন সুন্দরের কদর বোঝে না। কাজেই সুন্দরে-অসুন্দরে মিলনও হয় না। অনেকেই খাওয়াদাওয়া সেরে নিয়েও বর ও কনের জন্য নির্ধারিত মঞ্চাসনের সামনে বসে থাকে। অধিকাংশ লোকই মুন্সিপাড়ার। রাত ১০টার দিকে একটা প্রবল হইচইয়ের শব্দে সবাই চমকে উঠলে দেখা গেল চমৎকার শেরওয়ানি পরিহিত বর লোক-লস্করে ঘেরাও হয়ে মঞ্চে এসে বসেছে। শুনলে মনে হতে পারে যে বর বলে কথিত যুবকটি সহজেই ঢুকে পড়ল। তা কিন্তু নয়। রোমেনার ছোট ভাইবোন এবং চাচাতো ভাইবোনদের গেট-প্রকল্প পেরিয়ে তবেই তাকে আসতে হয়েছে। তখন তার আশপাশে থাকা যুবকদের গুঞ্জনকে মনোযোগ দিয়ে অনুসরণ করলে বোঝা যায়,
চার হাজার টাকার বিনিময়ে তারা বেশ শক্ত একটা বৈতরণি পেরিয়ে আসতে পেরেছে। বরের মুখে সহাস্য একটা ভাব এবং সে তার মুখটিকে রুমালে আংশিক ঢাকলেও সেই হাস্যময়তাকে গোপন করতে পারেনি। ফলে তাকে এক-আধটু গঞ্জনার শিকার হতেই হয়—হয়তো সেসব মধুর গঞ্জনাই, রোমেনারে বিয়া গরিৎ পারি পোয়া ক্যান্ খুশি দেইক্কো না! শোনা যায়, বিয়ে পড়ানোর কাজি প্রচণ্ড যানজটে পড়েছেন, তিনি এলেই বিয়েটা পড়ানো হয়ে যাবে। বর বলে কথিত ছেলেটির নাম যে ইয়াসিন, সেটা অচিরে জানা হয়ে যায়। ইয়াসিন তার জন্য নির্দিষ্ট আসনে বসে কি বসে না! তখন তারই বয়সী এক যুবক তার কানের ভেতরে প্রায় মুখ গুঁজে দিয়ে কিছু একটা বলে। শুনে ইয়াসিনের কপাল কুঁচকায়। কপালটি রুমালের আওতামুক্ত থাকায় সামনে বসে থাকা মেহমানদের নজরে সেটা না পড়ে যায় না। বিষয়টা হয়তো আরও গুরুতর কিছু। কেননা, ইয়াসিন তার হাতে ধরা রুমালের অস্তিত্ব সম্পূর্ণ ভুলে যায় এবং তার দাঁত-মুখ-ঠোঁট প্রভৃতি শারীরিক অবস্থানের আকস্মিক ভাষা পরিবর্তন এমন উৎকট হয়ে দেখা দেয় যে লোকেরা তাতে মহা সংশয়ে পড়ে। বিয়ে করতে গেলে, পরমা সুন্দরী কনেকে বউ করে ঘরে তুলতে যাওয়া কোনো যুবকের পক্ষে সেসব খুবই বেমানান ঠেকে। মেহমানেরা ধৈর্য ধরে সবটা বিষয় খেয়াল করার চেষ্টা চালায়। ইয়াসিন যে কজন যুবক দ্বারা পরিবৃত, বোঝা যায় তারা তার সঙ্গে আসা তারই লোক। তাদের একজন ইয়াসিনকে কানে কানে যা বলে তা আর কানে কানের প্রসঙ্গে সীমাবদ্ধ থাকে না। জানা যায় যে এরই মধ্যে ভেতরে একটা প্রবল কোলাহলের সৃষ্টি হয়েছে। রোমেনার ভাইবোন ও অন্য আত্মীয়রা মঞ্চে এসে অবস্থান নেওয়া বর ও তার পারিপার্শ্বিককে জানায়, যে চার হাজার টাকার বিনিময়ে তাদের অর্গল-মুক্তি ঘটেছে,
মানে বর যে চার হাজার টাকা নগদ দিয়ে এসেছে বাড়ির গেটে ঢোকার সময়, সে টাকার মধ্যে দুটো এক হাজার টাকার নোট আসল নয়—জাল বা নকল। এখন হবু বর যদি এমন শুভক্ষণে বা প্রারম্ভকালেই নকলের আশ্রয় নেয়, তবে তার কাছ থেকে মুন্সিপাড়ার লোকেরা বাকি জীবন আর কী আশা করতে পারে! শুনে ইয়াসিন ও বরপক্ষ জোর প্রতিবাদ জানায়। তারা বলে যে টাকা যে জাল—এটা তারা এমন নিশ্চয়তাসহকারে বলে কী করে! তখন কনেপক্ষের লোকেরা বলে যে টাকা যে জাল সেটা অকাট্য। কারণ, টাকায় নিরাপত্তা সুতো নেই। বরের লোকেরা পাল্টা বলে যে কনেপক্ষের লোকেরাই জাল টাকা ঢুকিয়ে দিয়ে এখন আরও টাকা তাদের কাছ থেকে আদায় করতে চায়। তখন কনেপক্ষের যুবক স্থানীয় সদস্যরা হবু বর ইয়াসিনকে ‘মাগির পুত’ বলে অভিহিত করে। সেটা জেনে ইয়াসিন তার হাতের রুমাল ছুড়ে ফেলে এবং সে কনেপক্ষের লোকেদের ‘খানকির পুত’ বলে অভিহিত করে। একটা অস্থিরতা, ছোটাছুটি, বিশৃঙ্খলা সহসা সবকিছুকে গ্রাস করে এমন বেলাগাম হয়ে পড়ে যে কেউ কিছু বুঝে ওঠার আগেই ইয়াসিনের সঙ্গে আসা যুবকেরা তাদের সুবিন্যস্ত ও বর্ণিল পরিধেয় শার্টগুলোর হাতা গুটিয়ে ক্ষিপ্রতার সঙ্গে ভেতরমুখো হয়। শব্দ শুনে মঞ্চের সামনে বসা মেহমানেরা এবং অন্য সবাই বুঝতে পারে যে আক্রমণ এবং আক্রান্ত হওয়ার ঘটনা ঘটে চলেছে সমান্তরালে। এদিকে ভেতর থেকেও একইভাবে যুবকেরা এমনভাবে ছুটে আসে যে তখন একটি পাল্টাপাল্টি ধাওয়া পর্বের আনুষ্ঠানিকতা দেখা দেয় মুহূর্তেই। বরের পক্ষে আসা যুবকেরা বরের পক্ষেই থাকে এবং কনের পক্ষের যুবকেরা যায় বরের বিপক্ষে। কিন্তু বাস্তবে এই দুই পক্ষের যুবকেরা যখন এক পক্ষ অন্য পক্ষকে দেখে নেওয়ার প্রাণপণ বাসনায় মুখোমুখি হয়, তখন কে কোন পক্ষের তা সহজে বোঝা যায় না। হয়তো তারা বোঝে—মানে বর ও কনেপক্ষের যুবকেরা। এসবের মধ্যে একসময় বরকেও চেনা দুঃসাধ্য হয়ে পড়ে।
যুবকদের প্রায় সবাই সজ্জিত এবং তখনই পাগড়ি-পরা কাউকে অকুস্থলে দেখা না গেলে অনেকেই ‘দুলা হডে’ ‘দুলা হডে’ বলে চেঁচাতে থাকলে সবাই দেখে ভিড়ের মধ্যে পাগড়িহীন ও শেরওয়ানি পরা এক যুবক ‘আঁরারে বাটপার পাইয়োছ দে না, তোরা বাটপার, তোরার চইদ্দো গুষ্টি বাটপার, তোরা বেয়াক্কুন খানকির পুত’ বলতে বলতে অমিত বিক্রমে কোনো একদিকে ছুট লাগাতে চায়। আসীন মেহমানেরা, বয়োজ্যেষ্ঠরা, গুরুজনেরা ততক্ষণে বুঝতে পারেন যে মারাত্মক কোনো বিপর্যয় ঘটে গেছে। তারাও দারুণ চঞ্চলতাসহকারে নানা দিক থেকে ছুট লাগিয়ে এসে মঞ্চের দিকে ধাবিত হতে থাকে। এমন হইহুল্লোড়ের মধ্যে ঘটে বিদ্যুৎ-বিপর্যয়। মিনিট খানেকের ভেতর পুনরায় আলো দেখা দেয়। জেনারেটর-পরিবাহিত বিষণ্ন আলোর মধ্যে যুবকদের ভিড়ে হঠাৎ কেটে ফেলা গাছের মতো দুম করে মুখ থুবড়ে পড়ে যায় কেউ একজন। তার সাদা রঙের শেরওয়ানির মধ্যাঞ্চলে লাল রঙের বিস্তৃতি দেখে অনেকেই বুঝতে পারে যে বর ও কনেপক্ষের মতান্তর-মনান্তর হয়ে আগ্রাসী চরিত্রে ফেটে পড়েছে ইয়াসিনের ওপর। লোকেদের সম্মিলিত চিৎকারে সবার সংবিৎ নাড়া খায়, ও বুক, দুলারে কনে ছুরি মাইজ্জে দে, দুলা মরি যার গই দে এ না! কিন্তু কে ইয়াসিনকে ছুরি মেরেছে তা কেউ বলতে পারে না। এমন ফুলেল সামগ্রিকতায় ছুরি এলই বা কীভাবে, সেটাও কারও পক্ষে জানা সম্ভব হয় না। তাহলে কি সেটি একটি পূর্বনির্ধারিত হত্যাকাণ্ড! তাহলে কি হত্যাকারী অনেক আগে থেকেই ছুরিকাটি তার পকেটে বয়ে নিয়ে এসেছিল! হত্যাকারীটিই বা কোন পক্ষের! জাল টাকার হেতুই কি হত্যাকাণ্ডের মূল কারণ! এসব কথা ভাবতে ভাবতে মুন্সিপাড়ার লোকেরা উদ্ভ্রান্ত হয়ে পড়ে। যারা শত অপবাদ সত্ত্বেও রোমেনার সমর্থক, মুন্সিপাড়ার সেসব লোক এমন ভয়ংকর প্রাণঘাতী ঘটনার পরিণামেও আশা ছাড়ে না। তারা বলে যে ভাগ্যিস যানজটে পড়ার কারণে বিয়ে পড়ানোর কাজির এসে পৌঁছাতে বিলম্ব ঘটে। তাতে আর বিয়ের মূল ঘটনা ঘটে না। নইলে তো রোমেনা বিয়ের মুহূর্তেই বিধবা হয়ে যেত। বিয়ে করতে এসে দুর্ভাগ্যজনক মৃত্যুর শিকার হওয়া যুবকটির জন্য তাদের হূদয়ে হয়তো খানিকটা করুণা জাগে কিন্তু শেষ পর্যন্ত তারা ফিরে আসে রোমেনাতেই, রোমেনার ভবিতব্যে—এরিম্মা আগুন’র ডইল্লা মাইয়ারে বিয়া গরিবার লাই পক্কল জান্ দি ফ্যালাইব!
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1338)
- ► 2025 (3280)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
-
▼
2013
(14877)
-
▼
August
(269)
-
▼
Aug 23
(21)
- বিশ্বায়নের কাল- অধিকার এবং মানবাধিকাররক্ষীদের দায...
- রোমেনার বিয়ে by মহীবুল আজিজ
- ৯ম শ্রেণীতে উঠে আর স্কুলে যায়নি ঐশী by কাজী সুমন
- বিয়ের কেনাকেটা শুরু করেছেন রানী
- ড. ইউনূস কৌশলী রাজনীতিবিদের ভূমিকায় by ওয়েছ খছরু
- স্বার্থের জন্য অধঃপতন আর কত? by জিনিয়া জাহিদ
- গৃহযুদ্ধের আঁচ পাচ্ছেন মাহবুবুর
- সময়চিত্র- মিথ্যা, মিথ্যাচার, অপপ্রচার by আসিফ নজরুল
- সোনালী ব্যাংকের ‘জালিয়াত শাখা’! by অনিকা ফারজানা
- যে কারণে মুজিব কোট পরেন না ড. কামাল
- রোমেনার বিয়ে by মহীবুল আজিজ
- ঐশীর বক্তব্যে বিভ্রান্তি- তিন খুনি নিয়ে রহস্য by ন...
- দেশ-মানুষকে নিয়ে আমার কিছু চিন্তা- তারেক রহমান
- নানা বিন্দু দিয়ে তৈরি গল্প by সৈয়দ গোলাম দস্তগীর
- ছিঁচকে চোর থেকে শত কোটি টাকার মালিক by নিয়াজ মাহমুদ
- তন্দুর নাইট
- ইন্দোনেশিয়ায় সতীত্ব পরীক্ষা নিয়ে বিতর্ক
- উড়ছেন মেহজাবীন by মোশাররফ রুমী
- ঐশীর দুই বন্ধু যে কোনো সময় গ্রেফতার by ইমরান আলী
- হেফাজতে ভর করে জামায়াতের ডিজিটাল প্রচারণা by ইসমাই...
- কাটছাঁট করা হচ্ছে ওষুধ শিল্প পার্ক প্রকল্পের বরাদ্...
-
▼
Aug 23
(21)
-
▼
August
(269)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
ফুটবল খেলা
আমার দেশ
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
সারা বিশ্ব
ক্রিকেট
ইরান
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
শিশু
দুর্নীতি
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
খালেদা জিয়া
অর্থ ও বাণিজ্য
কালবেলা
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
সাক্ষাৎকার
বিজ্ঞান ও প্রযুক্তি
মুসলিম
জাতিসংঘ
মুক্তিযুদ্ধ
রাশিয়া
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
ব্যাংকিং ও বিনিয়োগ
বিজ্ঞান ও গবেষণা
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সৈয়দ আবুল মকসুদ
সংখ্যালঘু
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
তুরস্ক
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
গার্মেন্টস শিল্প শ্রমিক
ইউক্রেন
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
তরুণ প্রজন্ম
মানবাধিকার
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আলী যাকের
আইন ও বিচার
রুদ্র মিজান
হিন্দু
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
তারেক শামসুর রেহমান
মালয়েশিয়া
আসিফ নজরুল
নেপাল
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
কাফি কামাল
মৌলভীবাজার
হাসান ফেরদৌস
স্বাস্থ্য
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
সড়ক দুর্ঘটনা
ক্রিখেট খেলা
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
আলী রীয়াজ
রংপুর
জ্যোতির্বিজ্ঞান
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
শিল্প ও সাহিত্য
সংবিধান ও রাষ্ট্র
বগুড়া
মিয়ানমার
ঢাকা
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
গবেষণা
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
শুভ্র দেব
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
লেবানন
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
HotTopic
মুহাম্মদ জাহাঙ্গীর
যশোর
জীবনযাপন
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
মেহেদী হাসান
সৌম্য বন্দ্যোপাধ্যায়
রসালোচনা
কামরুজ্জামান মিলু
পরিবেশ-জীববৈচিত্র্য
বরগুনা
কাজী সোহাগ
স্মৃতিচারণ
আনু মুহাম্মদ
কলকাতা
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
অস্ট্রেলিয়া
তথ্য প্রযুক্তি
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
মানসুরা হোসাইন
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ফেনী
বরিশাল
মসজিদ
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
অরুণ কর্মকার
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
ইয়েমেন
একরামুল হক
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
Exclusive
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
উচ্চশিক্ষা
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
বিজ্ঞান
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
বিদেশ
WikiOpinion
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
জনস্বাস্থ্য
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
ফরিদপুর
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লাতিন আমেরিকা
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
আরব আমিরাত বা দুবাই
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
Hot Topic
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মহাকাশচারী
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইসলামী ছাত্রশিবির
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
কাদির কল্লোল
জোহরান মামদানি
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
ইহুদি
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
স্পেন
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কলম্বিয়া
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
তিউনিসিয়া
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বেলজিয়াম
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জর্দান
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
বিশ্বকাপ ফুটবল
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
আহমেদ মুনির
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অমানবিকতা
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হুগজিল্ট

No comments:
Post a Comment