Tuesday, October 15, 2019
সময়ের স্লোগান ও বাংলাদেশ by শফিক রহমান
সময়ের স্লোগান ও বাংলাদেশ by শফিক রহমান

‘আমার ভাই মরে যায়, নৌমন্ত্রী হেসে যায়’ ঢাকা বিমানবন্দর এলাকার ফুট
ওভার ব্রীজের গায়ে শিশুর হাতে লেখা এই লাইনটি শিক্ষার্থীদের নিরাপদ সড়ক চাই
আন্দোলনের একটি স্লোগান। গত বছর বেপরোয়া বাস চাপায় রাস্তার পাশে দাঁড়িয়ে
থাকা দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় পরিবহন শ্রমিক নেতা এবং তৎকালীন
মন্ত্রী শাজাহান খানের ‘হাসিমাখা মুখে’ মন্তব্যের প্রতিবাদে এটা ছিল
শিক্ষার্থীদের কড়া প্রতিবাদ।
শিক্ষার্থীদের ওই আন্দোলন ঝড় তুলেছিল দেশে-বিদেশে সবখানে। ব্যানার হাতে
মিছিল করে সংহতি জানায় ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।
তারাও স্লোগান তোলে ‘চলুক গুলি টিয়ার গ্যাস, পাশে আছি বাংলাদেশ’।
এখনও আন্দেলন সংগ্রামের প্রসঙ্গ উঠলে নিকট অতীতের ওই আন্দোলনের
প্রসঙ্গ্ই টেনে আনেন বিশ্লেষকরা। তাদের মতে, সরকারের ভিতকেই নাড়া দেয়
শিক্ষার্থীরা যখন তারা স্লোগান তোলে- ‘রাষ্ট্রের সংস্কার চলছে, সাময়িক
অসুবিধার জন্য দুঃখিত’।
‘স্লোগানে স্লোগানে রাজনীতি’ শীর্ষক বইয়ের লেখক সাংবাদিক, গবেষক আবু
সাঈদ খান বলছেন, মিছিলই স্লোগানের সূতিকাগার। যত স্লোগান আছে; তার বিরাট
একটি অংশ মিছিলেই রচিত। তবে বাস্তব বিচারে শুধু মিছিলই নয়, আন্দোলনও
স্লোগানের সূতিকাগার। সেটা রাজনৈতিক বা সামাজিক যে ধরনের আন্দোলনই হোক না
কেন। উন্নয়ন, লক্ষ্য অর্জন, দারিদ্র বিমোচনসহ আরও অনেক কর্মসূচি বাস্তবায়ন
প্রক্রিয়াকে আন্দোলন হিসেবে ধরে নিয়ে সেখানেও স্লোগান আছে।
প্রচার-প্রপাগান্ডায় স্লোগানের ব্যবহার তাও নতুন কিছু নয়। বিমানবন্দর
এলাকার সেই ফুট ওভার ব্রীজ থেকে পশ্চিম দিকে কিছু দূর এগুলেই খিলক্ষেত
এলাকায় পল্লী বিদ্যুৎ বোর্ডের প্রধান কার্যালয়। যার ১০ তলা ভবনের দেয়াল
জুড়ে লম্বালম্বি ব্যানারে ঝুলছে স্লোগান ‘শেখ হাসিনার উদ্যেগ – ঘরে ঘরে
বিদ্যুৎ’। দেশের বিদ্যুৎ খাতে তার সরকারের সাফল্যের প্রচারে এ স্লোগান।
ওই খিলক্ষেত এলাকাতেই আরেকটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ সড়ক পরিবহন
করপোরেশনের (বিআরটিসি) ডিপো। যার সামনে দাঁড়িয়ে থাকা এক তলা বা দোতলা
বাসগুলোর গায়ে দেখা যায় একটি স্লোগান ‘সুনাগরিক আর দক্ষ চালক, গড়তে পারে
নিরাপদ সড়ক’। রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পাশেই বাংলাদেশ
সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়। তার দেয়ালে লেখা রয়েছে- ‘সড়ক
দুর্ঘটনা আর নয়, সবাই মিলে করবো জয়’।
বলা যায়, শিক্ষার্থীদের আন্দোলনের পর এ ধরনের কয়েকটি স্লোগানই ধারণ করছে
বিআরটিসি, বিআরটিএ তথা রাষ্ট্র। অথচ, গত বছরের ২৯ জুলাই থেকে ৮ আগস্ট
পর্যন্ত টানা আন্দোলনে শিক্ষার্থীদের মুখে মুখে স্লোগান ছিল, ‘আর কিছু নয়
নিরাপদ সড়ক চাই’; ‘We want justice’; ‘We want safe Bangladesh’; ‘We don’t
want digital Bangladesh, We want safe Bangladesh’; ‘4g স্পিড নেটওয়ার্ক
নয়, 4g স্পিড বিচার ব্যবস্থা চাই’।
শাজাহান খানকে উদ্দেশ্য করে শিক্ষার্থীদের মুখে ছিল আরও কয়েকটি স্লোগান।
যেমন, ‘স্বার্থক জনম মাগো জন্মেছি এই দেশে, গাড়ি চাপায় মানুষ মরে
মন্ত্রীসাহেব হাসে’; ‘মুজিবকোটে মুজিবকেই মানায়, চামচাদের না’; ‘ছাত্রদের
আন্দোলন, নৌমন্ত্রীর নির্বাসন’। বলা হয়, আক্ষরিক অর্থেই শাজাহান খানের
নির্বাসন ঘটেছে। বর্তমান মন্ত্রীপরিষদে আর ঠাই পাননি তিনি।
শিক্ষার্থীদের স্লোগানে আক্রমন ছিল প্রধানমন্ত্রীকেও। ‘Dear Mother of
Humanity, সন্তানের মৃত্যুতে ‘মা’ কিভাবে চুপ থাকে’; ‘মাননীয় প্রধানমন্ত্রী
নিজের স্বজন হত্যার বিচারতো করলেন, আমাদের ভাই বোনের হত্যার বিচার কি
হবে’। শিক্ষার্থীদের ওই আন্দোলনের মধ্যেই ৬ আগস্ট প্রধানমন্ত্রী শেখ
হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভায় খসড়া সড়ক নিরাপত্তা আইন অনুমোদন করা হয়।
যেখানে ইচ্ছাকৃতভাবে গাড়ি চালিয়ে মানুষ হত্যায় মৃত্যুদণ্ড এবং বেপরোয়াভাবে
চালিয়ে কারো মৃত্যু ঘটালে সর্বোচ্চ পাঁচবছর কারাদণ্ডের বিধান রাখা হয়। যদিও
বেপরোয়া গাড়ি চালিয়ে হত্যাতেও মৃত্যুদণ্ড দাবি ছিল আন্দোলনরত
শিক্ষার্থীদের।
আন্দোলনে পুলিশ চড়াও হলেই শিক্ষার্থীদের মুখে শোনা যেত স্লোগান ‘পুলিশ
ছাত্র ভাই ভাই, ভাই হত্যার বিচার চাই’। এছাড়া স্লোগানে অশ্লিল ভাষায়ও
পুলিশদের আক্রমন করা হয়েছে। চড়াও এবং স্লোগানে আক্রমনের এ ঘটনাও নতুন নয়।
পাকিস্তান আমলেই বহুল পরিচিত একটি স্লোগান ছিল ‘পুলিশ তুমি যতই মারো, বেতন
তোমার একশো বারো’। আবু সাঈদ খান জানাচ্ছেন, সে সময়ে পুলিশের মাসিক বেতন ছিল
একশো বারো টাকা। পরে বিভিন্ন সময়ে স্লোগানে হাজার বারো, দু’হাজার বারো,
তিন হাজার বারো বলা হয়েছে।
তিনি আরও জানান, সমাজতান্ত্রিক আন্দোলনের পটভূমিতে শ্রমিক আন্দোলনের
প্রধান ধ্বনি- ‘দুনিয়ার মজদুর এক হও’ সম্ভবত সবচেয়ে সাড়া জাগানো স্লোগান।
‘সাম্রাজ্যবাদ ধ্বংস হোক’ মুক্তিকামী মানুষের বহুল উচ্চারিত স্লোগান। ১৮৫৭
সালে উপমহাদেশের প্রথম স্বাধীনতাযুদ্ধে সিপাহিরা আওয়াজ তুলেছিল-‘ইনকিলাব
জিন্দাবাদ’। ব্রিটিশবিরোধী আন্দোলনে স্লোগান ছিল ‘জয়হিন্দ’ ও ‘বন্দেমাতরম’।
পাকিস্তান আন্দোলনে ধ্বনিত হয়েছিল ‘পাকিস্তান জিন্দাবাদ’। ১৯৭১ সালে
বাংলাদেশের মুক্তিযুদ্ধে রণধ্বনি ছিল ‘জয় বাংলা’। স্বাধীনতা-উত্তরকালেও জয়
বাংলাই ছিল দেশের বন্দনাসূচক স্লোগান। কিন্তু ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ
মুজিবুর রহমানকে হত্যার পর রাষ্ট্রপতি হয়ে খন্দকার মোশতাক প্রথম উচ্চারণ
করেন ‘বাংলাদেশ জিন্দাবাদ’।
১৯৬৯ সালের গণআন্দোলনের এক পর্যায়ে ছাত্রলীগের স্বাধীনতাপন্থী গ্রুপটি
প্রথম ‘জয় বাংলা’ স্লোগান তোলে। গ্রুপটির তাত্ত্বিক নেতা ছিলেন সিরাজুল আলম
খান। ১৯৭০ সালের ৪ জানুয়ারি ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী সভামঞ্চের
ব্যাকগ্রাউন্ডে এটি লেখা হয়। ওই বছর আওয়ামী লীগের জনসভা মঞ্চের সামনের অংশে
‘জয় বাংলা’ লেখা হয়েছিল। ১৯৭১ এর ৩ জানুয়ারি শেখ মুজিব ‘জয় বাংলা, জয়
পাকিস্তান’ উচ্চারণ করেন। তবে ৭ মার্চ তাঁর কন্ঠে ছিল কেবল ‘জয় বাংলা’।
বর্তমানে শুধু আওয়ামী লীগই ‘জয় বাংলা’ স্লোগানটি দেয়। বিএনপি, জাতীয়
পার্টি এবং ইসলামী দলসহ সমমনা সব রাজনৈতিক দলই দিচ্ছে ‘বাংলাদেশ জিন্দাবাদ’
স্লোগান।
১৯৭৫ সালের ওই সময়ে খন্দকার মোশতাকের আরেকটি স্লোগান ছিল-‘ধর্ম কর্ম
গণতন্ত্র’। এর প্রায় কাছাকাছি ‘ধর্ম কর্ম সমাজতন্ত্র’ স্লোগানটি ছিল ন্যাপ
(মোজাফফর) এর।
স্লোগানে বঞ্চনা ও বৈষম্য প্রসঙ্গ
১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্টের মুসলিম লীগ বিরোধী স্লোগানগুলোর
মধ্যে কয়েকটি ছিল- ‘লীগ শাসনের দুর্গতি, দু’আনা হয় ম্যাচবাতি’; ‘লীগের পোলা
বিলাত যায়, মোগো পোলা মইশ খেদায়’; ‘পাটের ন্যায্যমূল্য, দিতে হবে দিতে
হবে’। মাঝখানে ৬৫টি বছর পার হয়েছে, রাষ্ট্র ক্ষমতায় মুসলিম লীগের স্থানে
আওয়ামী লীগ। তখন দাবি উঠেছিল পাটের ন্যায্যমূল্য প্রাপ্তিতে আজকে সেখানে
ধানের ন্যায্যমূল্য নিশ্চিতের দাবি। চলতি বোরো মওসুমে ধানের ন্যায্যমূল্য
থেকে বাংলাদেশর কৃষকদের বঞ্চিত হওয়ার ঘটনায় সবাই যখন সরকারের নীতি কৌশলকে
দায়ী করছেন তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে বৃদ্ধ এক রিকশা
চালকের একটি ছবি। যে ছবিটিতে বৃদ্ধের পিঠে গেঞ্জির ওপর লেখা রযেছে- ‘আর
করবো না ধান চাষ, দেখবো তোরা কি খাস’।
গত বছরের ফেব্রুয়ারিতে শুরু হওয়া শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলনও
ছিল ধারাবাহিক বঞ্চনা ও বৈষম্যের বহিপ্রকাশ। তখনও শিক্ষার্থীদের মুখে শোনা
যায়- ‘বেকাররা বৈষম্য থেকে মুক্তি চায়’; ‘বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাই
নাই’; ‘শেখ হাসিনার বাংলায় বৈষম্যের ঠাই নাই’; ‘কোটা দিয়ে কামলা নয়, মেধা
দিয়ে আমলা চাই’।
পরে শিক্ষর্থীদের ওই আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়লে ওই বছেরের ১১ এপ্রিল
জাতীয় সংসদে কোটা বাতিলের ঘোষণা দেন প্রধানমন্ত্রী এবং ৩ অক্টোবর সরকারি
চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণির নিয়োগের ক্ষেত্রে সব ধরনের কোটা না রাখার
সুপারিশ অনুমোদন করে মন্ত্রিসভা।
এর আগে ২০১৫-১৬ অর্থবছরের বাজের প্রস্তাবনায় বেসরকারি
বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চ শিক্ষার ওপর ১০ শতাংশ মূল্য সংযোজন কর বা ভ্যাট
চালুর প্রস্তাব করেন তৎকালীন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। পরবর্তীতে
সমালোচনার মুখে তা কমিয়ে ৭.৫ শতাংশ করা হয় এবং ১ জুলাই ২০১৫
থেকে কার্যকর করা হয়। এই সিদ্ধান্তের প্রতিবাদেও রাস্তায় নেমে শিক্ষার্থীরা
স্লোগান তোলে- ‘বাপের টাকা ঘুষের না, ভ্যাট মোরা দেব না’; ‘ভ্যাট দিবে
আমার বাপ, মজা লুটবে কার বাপ’; ‘আমরা শিক্ষার্থী, মাল না’; ‘NO VAT ON
EDUCATION’; ‘শিক্ষা কোন পণ্য নয়, শিক্ষা আমাদের অধিকার’; ‘জয় বাংলা, VAT
সামলা’।
পরে ১৪ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে উচ্চ শিক্ষায় ভ্যাট চালুর সিদ্ধান্ত প্রত্যাহার করে নেয়া হয়।
ভোট ও ভোট দিবসের স্লোগান বিতর্ক
১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়কে বলা হয় স্বাধীনতার
প্রথম সীকৃতি। কিন্তু সেই নির্বাচন নিয়েও ছিল বিভক্তি। স্লোগানেই তার
প্রমান পাওয়া যায় যেমন, ভাসানী ন্যাপ এর স্লোগান ছিল- ‘ভোটের আগে ভাত চাই/
আমরা করেছি পণ/ হতে দেব না নির্বাচন’। এর জবাবে আওয়ামী লীগের স্লোগান ছিল-
‘আমরাও করেছি পণ, হতেই হবে নির্বাচন’।
ভারতের নকশালবাড়ি আন্দোলনের অনুকরণে গঠিত বাংলাদেশের নকশালপন্থীরাও তখন
নির্বাচনের বিরুদ্ধে স্লোগান তোলে যেমন- ‘তোমরা করো নির্বাচন, আমরা চললাম
সুন্দরবন’; ‘ভোটের বাক্সে লাথি মার, স্বাধীন পূর্ববাংলা কায়েম কর’। এর
জবাবে ছাত্রলীগের নূর আলম সিদ্দিকীর নেতৃত্বের স্বায়ত্তশাসনপন্থীরা স্লোগান
তোলে- ‘বাঁশের লাঠি হাতে ধর, পাতি বিপ্লবী খতম কর’। ছাত্রলীগের আ স ম
আবদুর রব সমর্থিত স্বাধীনতাপন্থীদের স্লোগান ছিল- ‘বীর বাঙালী অস্ত্র ধর,
বাংলাদেশ স্বাধীন কর’; ‘৬ দফার আসল কথা, স্বাধীনতা স্বাধীনতা’।
এর ফাঁকে জামায়াতে ইসলামী স্লোগান দেয়- ‘ভোট দিন পাল্লায়, খুশি হবে
আল্লায়’ (পরবর্তীতে বিভিন্ন সময় দলটিকে এই স্লোগানটি ব্যবহার করতে দেখা
গেছে)। এর জবাবে আওয়ামী লীগের স্লোগান ছিল-‘ভোট দিলে পাল্লায়, দেশ যাবে
গোল্লায়’; ‘স্বাধীনতার শপথ নিন, নৌকা মার্কায় ভোট দিন’;
‘পদ্মা-মেঘনা-মধুমতি, নৌকা ছাড়া নাইকো গতি’, আওয়ামী লীগে দিয়ো ভোট, বীর
বাঙালী বাঁধো জোট’।
১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)
একটি স্লোগান তোলে- ‘আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব’। পরবর্তীতে
স্লোগানটি এতটাই জনপ্রিয়তা পায় যে, দেশের যে কোন প্রান্তের যে কোন স্তরের
নির্বাচনে স্লোগানটির ব্যবহার হতে দেখা গেছে। কিন্তু ২০১৮ সালের ৩০
ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানুষ সেই ভোটাধিকার প্রয়োগ
থেকে বঞ্চিত হয়েছেন এমন অভিযোগ দেশে বিদেশে সর্বত্র। সর্বশেষ ৫ জুন ব্রিটিশ
পররাষ্ট্র দপ্তরের বার্ষিক ‘মানবাধিকার ও গণতন্ত্র প্রতিবেদন ২০১৮’-
শীর্ষক এক প্রতিবেদনেও বলা হয়েছে, নির্বাচনে অনিয়মের অভিযোগ বিশ্বাসযোগ্য।
এদিকে গত ১ মার্চ ‘ভোটার হব, ভোট দেব’ স্লোগান নিয়ে প্রথমবারের মতো
জাতীয় ভোটার দিবস পালন করে নির্বাচন কমিশন। ওই দিনই ওই স্লোগানকে ‘হাস্যকর’
হিসেবে উল্লেখ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।
তিনি বলেন, ‘ভোটার যেখানে ভোট দিতে পারে না সেখানে আজকে স্লোগান হচ্ছে-
ভোটার হোন, ভোট দিন।… এই সরকারই জনগণের ভোটের অধিকার হরণ করে এই দিবস পালন
করে তামাশা সৃষ্টি করেছে। ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভরাডুবির
পর কারচুপির অভিযোগ তুলে পুনর্নির্বাচন চেয়েছিল বিএনপি ও তাদের শরিকরা।
এ নির্বাচনে বিএনপি’র স্লোগান ছিল- ‘এগিয়ে যাব একসাথে, ভোট দেব ধানের
শীষে’। আর আওয়ামী লীগের স্লোগান ছিল- ‘সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ’। তবে
২০০৮ সালের নির্বাচনে দলটির স্লোগান ছিল- ‘ডিজিটাল বাংলাদেশ’। বিগত দুই
মেয়াদে সে পথে বাংলাদেশ এগিয়েছে অনেক দূর। সেই অর্জন প্রচারে দলটির
নেতা-কর্মীরা এখন স্লোগান দিচ্ছেন- ‘শেখ হাসিনার অবদান, ডিজিটাল হল জীবন
মান’; শেখ হাসিনার উদ্যোগ, ডিজিটাল বাংলাদেশের সুফল সবাই করছে ভোগ’।
ভারতের পানি আগ্রাসন ও স্লোগান
১৯৭৬ সালের ১৬ মে মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে গঙ্গার
পানির ন্যায্য হিস্যার দাবিতে লংমার্চ অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন বিভিন্ন
রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন। তখন তারা স্লোগান তোলেন- ‘চল চল ফারাক্কা
চল’; ‘মরণ ফাঁদ ফারাক্কা, ভেঙ্গে দাও গুঁড়িয়ে দাও’; ‘পিন্ডিকে ছেড়েছি,
দিল্লিকে ছাড়ব’। এসব স্লোগান এখনও চলছে এবং এর সঙ্গে আরও যুক্ত হয়েছে টিপাই
নদী মুখে বাধ বিরোধী ও আন্তঃনদী সংযোগ প্রকল্প বিরোধী স্লোগান। যেমন:
‘ভারতের পানি আগ্রাসন রুখে দাঁড়াও’; ‘টিপাই বাধের পায়তারা বন্ধ কর’;
‘তিস্তা-ব্রহ্মপুত্রের পানি প্রত্যাহারের পায়তারা বন্ধ কর’; সুরমা-কুশিয়ারা
রক্ষা কর’; আন্তঃনদী সংযোগ প্রকল্প বাংলাদেশের মরণ ফাঁদ’; আন্তঃনদী সংযোগ
প্রকল্পের বিরুদ্ধে রুখে দাঁড়ান’।
এছাড়া ২০১০ সালে সরকার ভারতীয় চলচ্চিত্র আমদানির সিদ্ধান্ত নিলে
চলচ্চিত্র সংশ্লিষ্টরা স্লোগান তোলেন- ‘উপমহাদেশীয় চলচ্চিত্র বর্জন করুন,
দেশীয় চলচ্চিত্র শিল্পকে রক্ষা করুন’; সাফটা চুক্তির দোহাই দিয়ে ভারতীয়
চলচ্চিত্র আমদানি চলবে না’; ‘ভারতীয় চলচ্চিত্র আমদানি আদেশ বাতিল কর’। যদিও
সেই আদেশ আর বাতিল হয়নি। আদালতের আদেশে আমদানির সিদ্ধান্ত বলবৎ থাকে।
এদিকে ফুলবাড়ি কয়লা খনি বিরোধী আন্দোলনের ধারাবাহিকতায় সুন্দরবন বিনাশী
রামপাল প্রকল্প বাতিলসহ তেল, গ্যাস ও বন্দর রক্ষার আন্দোলন চলছে। বন্ধ হয়নি
সীমান্ত হত্যা। তাইতো চলছে স্লোগান- ‘সীমান্ত হত্যা বন্ধ কর’।
ইতিহাস ও স্লোগান
পাকিস্তান আন্দোলনের স্লোগান ছিল- ‘লড়কে লেঙ্গে পাকিস্তান’। তবে রসিকতা
করে বলা হতো – ‘হাতমে বিড়ি/ মুখমে পান, লড়কে লেঙ্গে পাকিস্তান’। ভাষা
আন্দোলনের সাড়া জাগানো স্লোগান- ‘রাষ্ট্র ভাষা রাষ্ট্র ভাষা, বাংলা চাই
বাংলা চাই’; ‘শহীদদের রক্ত, বৃথা যেতে দেব না’। যদিও পরবর্তীতে নতুন নতুন
শহীদদের নাম যুক্ত করে বিভিন্ন আন্দোলনে এই স্লোগানটি দেয়া হয়েছে।
১৯৪৭ সালে সিলেট পূর্ব পাকিস্তানের অংশ হবে না আসামের সঙ্গে ভারতে থাকবে
এই প্রশ্নে একটি রেফারেন্ডাম হয়েছিল। তখন যারা পাকিস্তানের পক্ষ নিয়ে
ছিলেন তাদের মুখে স্লোগান ছিল- ‘আসামে আর যাব না, গুলি খেয়ে মরব না’;
‘আসামে আর থাকব না, মশার কামড় খাব না’। অপরদিকে ভারতের পক্ষের স্লোগান ছিল-
‘পূর্ব বঙ্গে যাব না, নালি শাক খাব না’।
এদিকে ষাটের দশকে আইউব খান সবুজ বিপ্লবের অংশ হিসেবে বাংলাদেশে ভুট্টা
চাষকে উৎসাহিত করার উদ্যোগ নেন। কিন্তু তখন পাবনায় ভুট্টা খেয়ে কয়েকজন মারা
গেছেন এমন একটি খবর প্রচার করা হয়। যার প্রতিবাদে স্লোগান ওঠে- ‘আমরা
বাঙালী, ভুট্টা খাই না’; ‘বাংলায় ভুট্টা চাষ, চলবে না চলবে না’।
ওই ষাটের দশকের প্রথমার্ধেই মাওলানা ভাসানী আইউব খানের বিভিন্ন নীতি ও
পদক্ষেপ সমর্থন করেন। ১৯৬৫ সালে পাক-ভারত যুদ্ধের সময়েও তিনি আইউবের প্রতি
সর্বাত্মক সমর্থন ব্যক্ত করেন। সে সময়ে আওয়ামী লীগ ও ন্যাপ (ওয়ালী খান)
স্লোগান তোলে- ‘আইউবের কোলে, ভাসানী দোলে’।
পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসনের দাবিতে ১৯৬৬ সালের ৬ দফা আন্দোলনে
আওয়ামী লীগ স্লোগান তোলে- ‘তোমার দফা আমার দফা, ৬ দফা ৬ দফা’; ‘৬ দফা মানতে
হবে, নইলে গদি ছাড়তে হবে’। এর ধারাবাহিকতায় ১৯৬৯ সালে ১১ দফা আন্দোলনে
সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ স্লোগান তোলে- ‘আইউব শাহী মোনায়েম শাহী,
নিপাত যাক নিপাত যাক’; ‘আইউব-মোনায়েম ভাই ভাই এক দড়িতে ফাঁসি চাই’;
‘পূর্ব-পশ্চিমে একই আওয়াজ, খতম করো আইউবরাজ’; ‘জেলের তালা ভাঙব, শেখ
মুজিবকে আনব’। ’৬৯ এর গণঅভ্যুত্থানে স্লোগানগুলো পরিবর্তন হয়ে যায় যেমন-
‘জেলের তালা ভেঙেছি, শেখ মুজিবকে এনেছি’; ‘তোমার নেতা আমার নেতা, শেখ মুজিব
শেখ মুজিব, ‘জয় বঙ্গবন্ধু’।
মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশ লিবারেশন ফোর্সের (বিএলএফ) প্রশিক্ষণ
শিবির থেকে স্লোগান তোলা হয়- ‘বিশ্বে এলো নতুন বাদ, মুজিববাদ মুজিববাদ’।
পরে ছাত্রলীগও (সিদ্দিকী) এই স্লোগানটি দেয় এবং সঙ্গে আরও যুক্ত করে-
‘অন্ন-বস্ত্র-বাসস্থান, মুজিববাদে সমাধান’; ‘মার্কসবাদে লাথি মার, মুজিববাদ
কায়েম কর’।
যদিও এর বিরুদ্ধে রব ও শাজাহান সিরাজরা স্লোগান তোলে- ‘মুজিববাদ, নবরূপে
পুঁজিবাদ’; ‘মুজিববাদ বস্তায় ভর, বৈজ্ঞানিক সমাজতন্ত্র কায়েম কর’; ‘নতুন
করে মশাল জ্বালো, মুজিববাদ পুড়িযে ফেলো’।
১৯৭৪ সালে স্লোগান ওঠে- ‘আট টাকা সের আটা, নৌকার তলি ফাটা’। এরই মাঝে
পাকিস্তান পন্থীরা স্লোগান তোলে- ‘ভাত কাপড় বাসস্থান, নইলে আবার
পাকিস্তান’; ‘আরেকবার অস্ত্র ধর, মুসলিম বাংলা কায়েম কর’।
জিয়াউর রহমান বিরোধী আন্দোলনে স্লোগান ছিল- ‘ধর্মের নামে রাজনীতি, চলবে
না চলবে না’; ‘আইউব গেছে যে পথে, জিয়া যাবে সেই পথে’; ‘পাক-মার্কিন
দালালেরা, হুশিয়ার সাবধান’। এর আগে স্লোগানটি ছিল- ‘রুশ-ভারতের দালালেরা,
হুশিয়ার সাবধান’।
সাবেক সামরিক শাসক হুসেইন মুহম্মদ এরশাদ বিরোধী আন্দোলনে শত শত
স্লোগানের মধ্যে যেকয়টি প্রধান হয়ে উঠেছিল তার মধ্যে দু’টি ছিল- ‘ধাক্কা
মারো আরেকবার, জয় হবে জনতার’; ‘এক দফা এক দাবি, এরশাদ তুই কবে যাবি’।
পরবর্তীতে বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনার বিরুদ্ধেও শেষের স্লোগানটি
দিতে শোনা গেছে।
তবে ১৯৮৭ সালের ১০ নভেম্বর এরশাদ বিরোধী আন্দোলনে ‘স্বৈরাচার নীপাত যাক,
গণতন্ত্র মুক্তি পাক’ কথাটি বুকে-পিঠে লিখে পুলিশের গুলিতে শহীদ হন নূর
হোসেন। মূলত মুক্তিকামি ও গণতন্ত্রকামি মানুষের হৃদয়েই লেখা রয়েছে এই
স্লোগানটি।
উল্লেখ্য, গত ১৪ জুলাই রবিবার সকাল পৌনে ৮টায় সাবেক ওই রাষ্ট্রপতি,
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ
এরশাদ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি … রাজিউন)। মৃত্যুকালে তার বয়স
হয়েছিল ৮৯ বছর। গত ২৬ জুন থেকে তিনি রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে
(সিএমএইচ) চিকিৎসাধীন ছিলেন।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1426)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
-
▼
2019
(6282)
-
▼
October
(602)
-
▼
Oct 15
(26)
- কিশোরী জায়রার উদাহরণ
- তেলের মজুতে ভাগ্য ফিরবে উগান্ডার জনগণের?
- আবরারের ছবিতে ভিজেছে হাজারো চোখ by মরিয়ম চম্পা
- যে কারণে হুয়াওয়েকে নিয়ে উদ্বিগ্ন পশ্চিমা বিশ্ব
- অর্থনীতিতে বাঙালিসহ নোবেল পেলেন ৩ জন
- অলৌকিক!
- বাংলাদেশে নিরাপত্তা হেফাজতে যত ধরণের নির্যাতন by শ...
- ‘আলহাজ্ব মো. মখলিছুর রহমান ডিগ্রী কলেজ’ প্রত্যন্ত ...
- কেন কিছু মানুষ স্বপ্ন ভুলে যায়?
- বাংলাদেশে মতপ্রকাশের স্বাধীনতার অপরাধকরণ নিয়ে উদ্বেগ
- একজন মিজানুর রহমান by জিয়া চৌধুরী
- ঝাঁকে ঝাঁকে ফিরে এল দেড় লাখ বছর আগে বিলুপ্ত হওয়া ...
- বাংলাদেশি রাজনৈতিক আশ্রয়প্রার্থীর সংখ্যা বাড়ছেই by...
- ইরাকে পুরুষরাই কি যৌন হয়রানির প্রধান লক্ষ্য?
- সময়ের স্লোগান ও বাংলাদেশ by শফিক রহমান
- মিসরে লুকানো সমাধিতে ৩৪টি মমি আবিষ্কার
- ঝরনা-পাহাড়-নদীতে একদিন by মতিউর রহমান
- ‘ভারতে বৈষম্য কখনই এত প্রকট ছিল না’: অনুরাধা রায়
- ৪৩৫৫ কোটি রুপির দুর্নীতি!
- নরেন্দ্র মোদিরা কি পারবেন কাশ্মীর হজম করতে? by আবদ...
- এ যেন কোনো প্লাস্টিক গ্রহ!
- রাশিয়ার তিন বোন: বাবাকে হত্যা করেও যারা রাশিয়ানদ...
- বিশ্ববাজারে আমাদের দেশের শুঁটকির কদর by আবুল কাসেম...
- অপরূপা খাগড়াছড়িতে হাজারো পর্যটক by জসিম মজুমদার
- সিরিয়া সরকার ও কুর্দিরা এক হয়ে যুদ্ধ করবে তুরস্কের...
- বৃটেনে ফেঁসে গেলেন নাসরিন
-
▼
Oct 15
(26)
-
▼
October
(602)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
ফুটবল খেলা
আমার দেশ
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
সারা বিশ্ব
ইরান
ক্রিকেট
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
শিশু
দুর্নীতি
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
কালবেলা
খালেদা জিয়া
অর্থ ও বাণিজ্য
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
সাক্ষাৎকার
বিজ্ঞান ও প্রযুক্তি
মুসলিম
জাতিসংঘ
রাশিয়া
মুক্তিযুদ্ধ
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
ব্যাংকিং ও বিনিয়োগ
বিজ্ঞান ও গবেষণা
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সৈয়দ আবুল মকসুদ
সংখ্যালঘু
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
তুরস্ক
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
ইউক্রেন
গার্মেন্টস শিল্প শ্রমিক
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
মানবাধিকার
তরুণ প্রজন্ম
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আইন ও বিচার
আলী যাকের
হিন্দু
রুদ্র মিজান
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
মালয়েশিয়া
তারেক শামসুর রেহমান
আসিফ নজরুল
নেপাল
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
কাফি কামাল
মৌলভীবাজার
স্বাস্থ্য
হাসান ফেরদৌস
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
সড়ক দুর্ঘটনা
ক্রিখেট খেলা
জ্যোতির্বিজ্ঞান
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
আলী রীয়াজ
রংপুর
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
শিল্প ও সাহিত্য
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
সংবিধান ও রাষ্ট্র
ঢাকা
বগুড়া
মিয়ানমার
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
গবেষণা
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
শুভ্র দেব
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
লেবানন
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
জীবনযাপন
HotTopic
মুহাম্মদ জাহাঙ্গীর
যশোর
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
সৌম্য বন্দ্যোপাধ্যায়
মেহেদী হাসান
রসালোচনা
কামরুজ্জামান মিলু
পরিবেশ-জীববৈচিত্র্য
বরগুনা
কলকাতা
কাজী সোহাগ
স্মৃতিচারণ
আনু মুহাম্মদ
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
অস্ট্রেলিয়া
তথ্য প্রযুক্তি
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মানসুরা হোসাইন
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
মসজিদ
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ইয়েমেন
ফেনী
বরিশাল
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
Exclusive
অরুণ কর্মকার
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
একরামুল হক
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
উচ্চশিক্ষা
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
বিজ্ঞান
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
জনস্বাস্থ্য
বিদেশ
WikiOpinion
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফরিদপুর
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
লাতিন আমেরিকা
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
আরব আমিরাত বা দুবাই
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
Hot Topic
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
মহাকাশচারী
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
জোহরান মামদানি
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইসলামী ছাত্রশিবির
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
ইহুদি
কাদির কল্লোল
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
স্পেন
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কলম্বিয়া
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
তিউনিসিয়া
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বিশ্বকাপ ফুটবল
বেলজিয়াম
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
জর্দান
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
আহমেদ মুনির
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জাহিদ হোসাইন খান
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
লামিনে ইয়ামাল
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অমানবিকতা
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিকারাগুয়া
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হামিদ মীর
হুগজিল্ট
No comments:
Post a Comment