Thursday, October 17, 2024
হারিছ চৌধুরীর লাশ উত্তোলন: ডিএনএ পরীক্ষার পর সিলেটে দাফন
হারিছ চৌধুরীর লাশ উত্তোলন: ডিএনএ পরীক্ষার পর সিলেটে দাফন
ঘটনাস্থলে উপস্থিত সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম রাসেল ইসলাম নূর বলেন, তার মেয়ের করা একটি রিটের প্রেক্ষিতে হাইকোর্টের নির্দেশে মরদেহটি উত্তোলন করা হয়েছে। এরপর পরিচয় নিশ্চিতের জন্য ডিএনএ পরীক্ষা করা হবে। পরে পরিচয় নিশ্চিত হলে তাকে মুক্তিযোদ্ধা হিসেবে রাষ্ট্রীয় সম্মাননা জানিয়ে দাফন করা হবে বলে জানান তিনি।
এর আগে গত ৫ই সেপ্টেম্বর বিএনপি নেতা হারিছ চৌধুরীর মেয়ে ব্যারিস্টার সামিরা তানজিন চৌধুরীর রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি মাহবুবুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ হারিছ চৌধুরীর পরিচয় নিশ্চিতের জন্য কবর থেকে লাশ তুলে ডিএনএ টেস্টের নির্দেশ দেন।
ব্যারিস্টার সামিরা তানজিন চৌধুরী ১/১১-এর পর থেকে তার বাবার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর পুনঃতদন্ত দাবি করে বলেন, ২১শে আগস্ট গ্রেনেড হামলার মামলায় আমার বাবাকে ফাঁসানো হয়েছে। তিনি একজন বুদ্ধিজীবী, চিন্তাবিদ ও মুক্তিযোদ্ধা ছিলেন। তাকে হত্যা মামলায় ফাঁসিয়ে মিথ্যা চার্জশিট দিয়ে তার সঙ্গে চরম অন্যায় করা হয়েছে। তাই মামলাটির পুনঃতদন্ত করে তাকে নির্দোষ প্রমাণিত করার দাবি জানান।
তিনি আরও বলেন, গত ১৫ বছর ধরে আমার বাবার বিরুদ্ধে যা ইচ্ছা তাই লেখা হয়েছে। এখানে যাকে প্রফেসর মাহমুদুর রহমান নামে দাফন করা হয়েছিল তিনিই হারিছ চৌধুরী। বাবার মৃত্যুর পর আমি ভয়ে ছিলাম। আমি পরিবারের সহায়তা পাইনি। কারণ ১৫ বছর আমার পরিবারের ওপর অনেক অত্যাচার চলেছে। বাবাকে দাফন করার জায়গা খুঁজতে থাকলে পরিবারের পক্ষ থেকে অনেকেই বলেছিলেন, আঞ্জুমানে মুফিদুল ইসলামে দাফনের জন্য। কিন্তু আমি রাজি হইনি। পরে বাধ্য হয়ে আমার বড় মামা নানুর জন্য এই মাদ্রাসায় জমি নিয়েছিলেন করোনার সময় ২০২১ সালের ৩রা সেপ্টেম্বর। বাবাকে এখানে দাফন করা হয়। পরবর্তীতে বাবার মৃত্যু সনদ চেয়ে আবেদন করা হলেও স্বৈরাচার সরকার আমাদের কথা শুনেনি। আপনারা এবার সত্যটা তুলে ধরুন।
সামিরা তানজিম চৌধুরী আরও বলেন, বিগত স্বৈরাচার সরকার বাবাকে গ্রামে নিয়ে দাফন করতে দেয়নি। তারা মানতে চাননি মাহমুদুর রহমানই আমার বাবা হারিছ চৌধুরী। এমনকি বাবার মৃত্যু সনদও দেয়নি। অনেকেই বলছেন, হারিছ চৌধুরী মারা যাননি। পালিয়ে আছেন, গা-ঢাকা দিয়ে আছেন। যাচ্ছে তাই কথা বলা হচ্ছে। কিন্তু বাবার মৃত্যু নিয়ে তো ধূম্রজাল থাকতে পারে না। একটা ভালো মানুষকে ‘ক্রিমিনাল’ সাজানো হয়েছে। সত্যি লুকিয়ে রাখা যায় না। এখন এটা একটা উদাহরণ হয়ে থাকবে। আদালতের নির্দেশে হারিছ চৌধুরীর দেহাবশেষ কবর থেকে উত্তোলন করে তার পরিচয় প্রমাণের জন্য ডিএনএ পরীক্ষা করানো, পরিচয়ের ইতিবাচক ফলাফল, মৃত্যুর সনদ পাওয়া, ইন্টারপোলের রেড নোটিশ থেকে বাবার নাম মুছে ফেলা এবং তাকে নিজ জেলায় মুক্তিযোদ্ধা হিসেবে যথাযথ সম্মানের সঙ্গে দাফন করার আশা প্রকাশ করেন তার মেয়ে।
সামিরার ফুপা নাজমুল আরিফ খান বলেন, ‘ডিএনএ পরীক্ষা হয়ে গেলে আশা করছি রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হবে। উনার ইচ্ছা অনুযায়ী সিলেটে তাকে কবরস্থ করা হবে।
মাদ্রাসার প্রিন্সিপাল ও জানাজা পড়ানো মাওলানা আশিকুর রহমান কাসিমি বলেন, ২০২১ সালের ৩রা সেপ্টেম্বর মাহমুদুর রহমান নামে এক ব্যক্তিকে মাদ্রাসায় দাফন করা হয়। ওইদিন বাদ আসর আমি তার জানাজার নামাজে ইমামতি করি। দাফনের সময়ও আমি উপস্থিত ছিলাম। আমরা অধ্যাপক মাহমুদুর রহমান হিসেবে তার মরদেহ দাফন করি। আমাদেরকে দেয়া ভোটার আইডি কার্ডের ফটোকপি, জন্মসনদ এবং পাসপোর্টে মাহমুদুর রহমান লেখা ছিল। এর এক বছর পর দৈনিক মানবজমিন পত্রিকায় খবরে জানতে পারি মাহমুদুর রহমানই হারিছ চৌধুরী। এ ঘটনার পর বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন এখানে এসে আমাদের অনেক জিজ্ঞাসাবাদ করেছে।
উল্লেখ্য, ২০২২ সালে মানবজমিন প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীর করা অনুসন্ধানী প্রতিবেদনে হারিছ চৌধুরীর মৃত্যর বিষয়টি প্রকাশ পায়। রিপোর্টে করোনায় মারা যাওয়া হারিছ চৌধুরীকে অধ্যাপক মাহমুদুর রহমান পরিচয়ে দাফন করা হয় বলে তথ্য প্রকাশ করা হয়। এ রিপোর্ট প্রকাশের পর ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।

About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1390)
- ► 2025 (3281)
-
▼
2024
(2551)
-
▼
October
(563)
-
▼
Oct 17
(21)
- লেবাননের যোদ্ধাদের ‘বিপজ্জনক’ নৌশক্তিতে আতঙ্কিত ইস...
- ‘মেগা বাঁধ’ ঘিরে চীন-দিল্লি উত্তেজনা by রিতু শর্মা
- দ্য ওয়াশিংটন পোস্টের দাবি: নিজ্জার হত্যাকাণ্ডে জড়ি...
- ১৯৭১ এর আগে আসামে অনুপ্রবেশকারীদের বৈধতা দিল ভারতে...
- নিজ্জার হত্যাকাণ্ডে ভারতের পদক্ষেপ ‘বিশাল ভুল’: জা...
- নাইজেরিয়ায় ট্যাংকার বিস্ফোরণে নিহত ৯৪
- লেবানন থেকে ইসরায়েলে ৯০টি রকেট নিক্ষেপ
- ৩০ দিন সময় বেঁধে দিয়ে ইসরাইলকে যুক্তরাষ্ট্রের কড়া ...
- ফাইল গায়েব হয়ে যাচ্ছে সংসদ থেকে by কাজী সোহাগ
- ঘুমের মধ্যেও দুই ব্যক্তির মধ্যে বার্তা বিনিময় সম্ভ...
- ঢাবি ক্যাম্পাসে বিপ্লবের গ্রাফিতি ঘুরে দেখলেন প্রধ...
- হারিছ চৌধুরীর লাশ উত্তোলন: ডিএনএ পরীক্ষার পর সিলেট...
- বঙ্গবন্ধুকে জাতির জনক মনে করে না এই সরকার
- নিজ্জার হত্যাকাণ্ড: কানাডার বিচার ব্যবস্থায় পূর্ণ ...
- ফেনীতে গুলিবিদ্ধ সাহেদুল হারিয়েছে চোখ, অর্থ সংকটে ...
- আর্জেন্টিনায় ‘প্রত্যাবর্তনে’ হ্যাটট্রিক মেসির আগাম...
- জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন ওমর আব্...
- লুকিয়ে থাকা শিল্পীদের প্রকাশ্যে আসার আহ্বান ওমর সানীর
- সফল হচ্ছে সাকিবের দেশে ফেরার ‘মিশন’ by ইশতিয়াক পারভেজ
- মন্ত্রীসহ ২২৫ জনের রাজনৈতিক নিয়োগ বাতিল করলো মালদ্...
- এক্সিম ও পদ্মা ব্যাংক একীভূত হচ্ছে না
-
▼
Oct 17
(21)
-
▼
October
(563)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment