Thursday, October 17, 2024
৩০ দিন সময় বেঁধে দিয়ে ইসরাইলকে যুক্তরাষ্ট্রের কড়া বার্তা
৩০ দিন সময় বেঁধে দিয়ে ইসরাইলকে যুক্তরাষ্ট্রের কড়া বার্তা
সোমবার তারা বলেছে, ইরেজ ক্রসিং দিয়ে গাজার উত্তরাঞ্চলে প্রবেশ করেছে বিশ্ব খাদ্য কর্মসূচির ত্রাণবাহী ৩০টি লরি। গাজায় দুই সপ্তাহ ধরে ত্রাণ পাঠানো বন্ধ রাখার পর এই সরবরাহ দেয়া হয়। জাতিসংঘ এ সময় অভিযোগ করে গাজার উত্তরাঞ্চলে কোনো খাদ্য সরবরাহ দেয়া যায়নি। সেখানে চার লাখ ফিলিস্তিনির জন্য তাদের অত্যাবশ্যক সরবরাহ দ্রুত ফুরিয়ে যাচ্ছিল। জাতিসংঘের একজন কর্মকর্তা বলেছেন, অব্যাহতভাবে জরুরি অবস্থার মধ্যে আছে গাজা। দখলীকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) প্রধান অ্যান্টনি রেনার্ড বলেন, গাজার উত্তরাঞ্চলের মানুষগুলো শুধুমাত্র সহায়তার ওপর নির্ভরশীল। জাতিসংঘের এজেন্সিগুলো ছাড়া তাদের খাদ্য পাওয়ার কার্যত আর কোনো উৎস নেই। ইসরাইলের কাছে সবচেয়ে বেশি অস্ত্র সরবরাহকারী যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের দেয়া বিমান, গাইডেড বোমা, ক্ষেপণাস্ত্র এবং গোলার ওপর খুব বেশি নির্ভরশীল ইসরাইলি সেনাবাহিনী। এসব অস্ত্র দিয়ে তারা গত এক বছর ধরে গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধ করে আসছে। এমন অবস্থায় ইসরাইলি সরকারের কাছে যুক্তরাষ্ট্রের পাঠানো চিঠির খবর প্রথম প্রকাশ করে অনলাইন অ্যাক্সিওস। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে নিশ্চিত করেছে। জানা গেছে, ওই চিঠিতে স্বাক্ষর করেছেন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন ও প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন।
এতে বলা হয়েছে, গাজায় যে অবনতিশীল মানবিক পরিস্থিতি তাতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে আমরা আপনাদের লিখছি। আপনাদের সরকারকে এ মাসেই জরুরি ভিত্তিতে ব্যবস্থা নিতে হবে। না হলে পরিস্থিতি অন্য হবে। এতে আরও বলা হয়, ইসরাইলের নির্দেশে গাজার সংকীর্ণ উপকূলীয় এলাকা আল মাওয়াসিতে জোর করে সরিয়ে দেয়া হয়েছে ১৭ লাখ মানুষকে। সেখানে অতিমাত্রায় গাদাগাদি করে অবস্থানের কারণে প্রাণঘাতী সংক্রমণের উচ্চ ঝুঁকি আছে এসব মানুষের। মানবাধিকার বিষয়ক সংগঠনগুলো রিপোর্টে বলেছে, এসব মানুষের বেঁচে থাকার সরবরাহ পূরণ করা যাচ্ছে না। যুক্তরাষ্ট্র তার চিঠিতে বলেছে, ইসরাইলি সরকারের সাম্প্রতিক কর্মকাণ্ডে আমরা বিশেষভাবে উদ্বিগ্ন। এর মধ্যে আছে বাণিজ্যিক আমদানি বন্ধ করে দেয়া। সেপ্টেম্বরে উত্তর ও দক্ষিণ গাজায় অস্বীকার করা হয়েছে অথবা বন্ধ করে দেয়া হয়েছে শতকরা প্রায় ৯০ ভাগ মানবিক সহায়তা। ক্রমাগত (গাজাবাসীর ওপর) চাপিয়ে দেয়া হয়েছে বোঝা। অত্যধিক দ্বৈত-ব্যবহারে বিধিনিষেধ। মানবিক কর্মী এবং শিপমেন্টে নতুন যাচাইকরণ। কঠিন দায়বদ্ধতা। প্রভৃতি। আইনহীনতা বৃদ্ধি পেয়েছে। তাতে লুটপাট বৃদ্ধি পেয়েছে।
এসব মিলে গাজার পরিস্থিতি দ্রুত অবনতিতে ভূমিকা রাখছে। এতে আরও বলা হয়, ত্রাণ সরবরাহ বৃদ্ধি করতে ৩০ দিনের মধ্যে ইসরাইলকে অবশ্যই ধারাবাহিক দৃঢ় পদক্ষেপ নিতে হবে। এখনই এটা শুরু করতে হবে। ব্যর্থ হলে মার্কিন নীতিতে প্রভাব ফেলবে। এতে যুক্তরাষ্ট্রের আইনের কথা তুলে ধরা হয়। এ আইনে ওইসব দেশকে সামরিক সহায়তা দেয়া নিষিদ্ধ করতে পারে, যারা যুক্তরাষ্ট্রের মানবিক সহায়তায় বাধা সৃষ্টি করে। চিঠিতে আরও দাবি করা হয়, শীতের আগেই পুরো গাজায় সব রকম মানবিক সহায়তা বৃদ্ধি করতে হবে ইসরাইলকে। এর মধ্যে আছে গাজার মোট চারটি ক্রসিং দিয়ে দিনে সর্বনিম্ন ৩৫০ লরি সহায়তা পৌঁছতে দেয়া। একই সঙ্গে পঞ্চম একটি নতুন ক্রসিং দিয়েও তা প্রবেশ করতে দিতে হবে। আল মাওয়াসিতে আশ্রয় নেয়া লোকদের পুরো এলাকায় চলাচল করতে দিতে হবে। গাজার উত্তরাঞ্চলকে বিচ্ছিন্ন করে রাখা বন্ধ করার আহ্বান জানানো হয় এতে। ওয়াশিংটনে মঙ্গলবার সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, চিঠিটি প্রাইভেট কূটনৈতিক যোগাযোগ। এটা আমরা প্রকাশ করতে চাইনি।

About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1390)
- ► 2025 (3281)
-
▼
2024
(2551)
-
▼
October
(563)
-
▼
Oct 17
(21)
- লেবাননের যোদ্ধাদের ‘বিপজ্জনক’ নৌশক্তিতে আতঙ্কিত ইস...
- ‘মেগা বাঁধ’ ঘিরে চীন-দিল্লি উত্তেজনা by রিতু শর্মা
- দ্য ওয়াশিংটন পোস্টের দাবি: নিজ্জার হত্যাকাণ্ডে জড়ি...
- ১৯৭১ এর আগে আসামে অনুপ্রবেশকারীদের বৈধতা দিল ভারতে...
- নিজ্জার হত্যাকাণ্ডে ভারতের পদক্ষেপ ‘বিশাল ভুল’: জা...
- নাইজেরিয়ায় ট্যাংকার বিস্ফোরণে নিহত ৯৪
- লেবানন থেকে ইসরায়েলে ৯০টি রকেট নিক্ষেপ
- ৩০ দিন সময় বেঁধে দিয়ে ইসরাইলকে যুক্তরাষ্ট্রের কড়া ...
- ফাইল গায়েব হয়ে যাচ্ছে সংসদ থেকে by কাজী সোহাগ
- ঘুমের মধ্যেও দুই ব্যক্তির মধ্যে বার্তা বিনিময় সম্ভ...
- ঢাবি ক্যাম্পাসে বিপ্লবের গ্রাফিতি ঘুরে দেখলেন প্রধ...
- হারিছ চৌধুরীর লাশ উত্তোলন: ডিএনএ পরীক্ষার পর সিলেট...
- বঙ্গবন্ধুকে জাতির জনক মনে করে না এই সরকার
- নিজ্জার হত্যাকাণ্ড: কানাডার বিচার ব্যবস্থায় পূর্ণ ...
- ফেনীতে গুলিবিদ্ধ সাহেদুল হারিয়েছে চোখ, অর্থ সংকটে ...
- আর্জেন্টিনায় ‘প্রত্যাবর্তনে’ হ্যাটট্রিক মেসির আগাম...
- জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন ওমর আব্...
- লুকিয়ে থাকা শিল্পীদের প্রকাশ্যে আসার আহ্বান ওমর সানীর
- সফল হচ্ছে সাকিবের দেশে ফেরার ‘মিশন’ by ইশতিয়াক পারভেজ
- মন্ত্রীসহ ২২৫ জনের রাজনৈতিক নিয়োগ বাতিল করলো মালদ্...
- এক্সিম ও পদ্মা ব্যাংক একীভূত হচ্ছে না
-
▼
Oct 17
(21)
-
▼
October
(563)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment