Monday, November 4, 2024
রিকশার জঞ্জাল রাজধানী by নাজমুল হুদা
রিকশার জঞ্জাল রাজধানী by নাজমুল হুদা
সঠিক পরিসংখ্যান না থাকলেও বিশেষজ্ঞদের ধারণা, ঢাকায় অন্তত ১২ লাখ প্যাডেলচালিত রিকশা রয়েছে। অবৈধ অটোরিকশা রয়েছে ৬-৭ লাখের মতো। ঢাকার দুই সিটি করপোরেশনের তথ্যমতে, রাজধানীতে বর্তমানে প্যাডেলচালিত রিকশার লাইসেন্স রয়েছে ১ লাখ ৮০ হাজারেরও কম। এর মধ্যে ঢাকার দক্ষিণ সিটি করপোরেশনে লাইসেন্স দেয়া বৈধ রিকশার সংখ্যা ১ লাখ ৪৫ হাজারের মতো। অন্যদিকে উত্তর সিটি করপোরেশনে লাইসেন্স দেয়া হয়েছে ৩০ হাজারের মতো। তবে নতুন করে ঢাকায় এখন রিকশার লাইসেন্স দেয়া হচ্ছে না। দক্ষিণ সিটির এক কর্মকর্তা জানান, ২০২২-২৩ অর্থবছরের পর থেকে নতুন করে কোনো রিকশার লাইসেন্স দেয়া হয়নি। এ ছাড়া উত্তর সিটিতে ২০১৯ সালের পর আর কোনো রিকশার লাইসেন্স দেয়া হয়নি। বর্তমানে উত্তরের সব রিকশাই লাইসেন্সবিহীন চলছে। দুই সিটির ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, ঢাকায় মোট কতোটি রিকশা রয়েছে তার হিসাব নেই সিটি করপোরেশনের কাছে।
বিষয়ে পরিবহন বিশেষজ্ঞ ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের অধ্যাপক হাদিউজ্জামান মানবজমিনকে বলেন, আগস্টের পর থেকে সড়কের এনফোর্সমেন্ট ঢিলেঢালা। এই সুযোগে বেশি আয়ের আশায় যেসব রিকশা পাড়া-মহল্লায় চলতো তা মূল সড়কে চলছে। তাই সড়কে বিশৃঙ্খলা বেড়েছে। এ ছাড়া পার্শ্ববর্তী জেলার অসংখ্য রিকশা ঢাকায় চলে এসেছে। তবে এসব রিকশা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না।
অর্থনৈতিক সংকটের কারণে অনেকে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহের দিকে ঝুঁকছেন বলে মনে করেন এই পরিবহন বিশেষজ্ঞ। তিনি বলেন, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে অনেকেই ৬০-৭০ হাজার টাকা জোগাড় করে আয়ের জন্য রিকশা নিয়ে সড়কে নামছেন। এজন্য স্থানীয় গ্যারেজে প্রতিদিন অসংখ্য রিকশা তৈরি হচ্ছে। এগুলো না থামানো গেলে এর সংখ্যা আরও বাড়বে। এই রিকশাগুলো কোন সড়কে চলবে? কী পরিমাণ চলবে? তার বিজ্ঞানভিত্তিক হিসাব করে বৈধতা দিতে হবে। তবে ব্যাটারিচালিত রিকশাগুলো এখন যেভাবে চলছে সেভাবে বৈধতা দেয়ার সুযোগ নেই।
ঢাকায় চলাচল করা রিকশার কোনো নিয়ন্ত্রণ নেই। অলিগলি ছাপিয়ে মূল সড়কে দাপিয়ে বেড়াচ্ছে তিন চাকার এই বাহন। ভিআইপি সড়ক, ফ্লাইওভার কিংবা সড়কের উল্টোপথেও দিন-রাত চলছে রিকশা। ট্রাফিক পুলিশ থাকলেও তাদের সামনে দিয়ে মহাসড়কে উঠছে কম গতির বাহনটি। এতে সড়কের গতিরোধ, বিশৃঙ্খলা ও যানজট তৈরি হচ্ছে। একইসঙ্গে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। ঢাকায় রিকশা নিয়ন্ত্রণে একাধিকবার উদ্যোগ নেয়া হয়েছিল। সর্বশেষ গত মে মাসে হাসিনা সরকারের আমলে ঢাকায় ব্যাটারিচালিত রিকশা নিষিদ্ধের কথা জানান তৎকালীন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তবে রিকশাচালকদের আন্দোলনের মুখে সেই সিদ্ধান্ত থেকে ফিরে আসা হয়। এরপর থেকেই ঢাকার রাস্তায় অনিয়ন্ত্রিতভাবে চলতে থাকে ব্যাটারিচালিত রিকশাগুলো। গত ৫ই আগস্ট সরকার পতনের পর তা আরও বেশি অনিয়ন্ত্রিত হয়ে পড়ে।
চাঁদাবাজির কারণে সড়কের রিকশা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না উল্লেখ করে রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমান মানবজমিনকে বলেন, রিকশা নিয়ন্ত্রণ করার কথা সিটি করপোরেশন আর পুলিশের। কিন্তু এখানে অনেক চাঁদাবাজি হয়। প্রত্যেকটা ব্যাটারিচালিত রিকশা থেকে প্রতিদিন বা সপ্তাহভিত্তিক চাঁদা তোলা হয়। এসবের ভাগও যায় সব জায়গায়। তাই তারা এসব নিয়ন্ত্রণ করে না।
একটি প্যাডেলচালিত রিকশা বানাতে ২৫ হাজার টাকার মতো খরচ হয়। আর ব্যাটারিচালিত রিকশা বানাতে ৫০ থেকে ৬০ হাজার টাকার মতো খরচ হয়। নিম্নআয়ের মানুষ এই অর্থ ধারদেনা করে জোগাড় করে রিকশা বানিয়ে সড়কে নেমে পড়েন বলেও জানান বিশেষজ্ঞরা। এ ছাড়া ব্যাটারি রিকশা নিয়ে সড়কে উঠতে পারার সুযোগে এর চাহিদাও বেড়েছে অনেক। এসব রিকশা চার্জ করার জন্য ঢাকায় কয়েক হাজার চার্জিং স্টেশন গড়ে উঠেছে। এরমধ্যে গত ২০২১ সালে ট্রাফিক পুলিশের একটি তালিকায় ৭৫২টি চার্জিং স্টেশনের হিসাব রয়েছে। ট্রাফিকের ওয়ারি, তেজগাঁও, মতিঝিল, লালবাগ, গুলশান ও উত্তরা বিভাগে সবচেয়ে বেশি চার্জিং স্টেশন রয়েছে। সরকারিভাবে ব্যাটারিচালিত রিকশা ও চার্জিং স্টেশনের অনুমোদন না থাকলেও স্থানীয় রাজনৈতিক প্রভাবে ও চাঁদা দিয়ে চালাতে হয় এসব রিকশা।
সংশ্লিষ্টদের ধারণা, আইনশৃঙ্খলার দুর্বলতার সুযোগে রিকশায় সয়লাব হয়েছে ঢাকা। এটা নিয়ন্ত্রণ করতে সিটি করপোরেশন, বিআরটিএ ও পুলিশসহ সবার যৌথ অভিযান দরকার বলেও মনে করেন তারা। এ ছাড়া চাঁদাবাজির কারণেও ব্যাটারিচালিত রিকশাগুলো নিয়ন্ত্রণ করা যাচ্ছে না বলেও মনে করছেন তারা। শুধু পুলিশের পক্ষে রিকশা নিয়ন্ত্রণ করা কঠিন উল্লেখ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) খোন্দকার নজমুল হাসান মানবজমিনকে বলেন, আমাদের চেষ্টার কোনো কমতি নেই। রিকশা বন্ধের জন্য আমাদের কর্মকর্তারা প্রতিনিয়ত কাজ করছে। প্রতিদিন আমরা অভিযান চালাচ্ছি। কিন্তু ফলাফল কাঙ্ক্ষিত মাত্রায় পৌঁছায়নি।
পুলিশের সঙ্গে এই রিকশা বন্ধ করার দায়িত্ব সিটি করপোরেশনের উল্লেখ করে তিনি বলেন, সিটি করপোরেশন দায়িত্ব নিচ্ছে না। এই রিকশার যে উপকরণ এগুলো কীভাবে আসে। এগুলোর বৈধতা কীভাবে পায়। দিনশেষে এটার জন্য সম্মিলিত প্রচেষ্টা লাগবে। শুধু পুলিশ দিয়ে রিকশা বন্ধ করা সহজ নয়। এত সংখ্যক রিকশা ডাম্পিং করার পর্যাপ্ত জায়াগায়ও নেই।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত সচিব) মীর খায়রুল আলম মানবজমিনকে বলেন, সিটি করপোরেশন নতুন করে কোনো রিকশাকে লাইসেন্স দেয় নাই। লাইসেন্সবিহীন রিকশা সরানোর জন্য আইনশৃঙ্খলা বাহিনীই ব্যবস্থা নেবে। এখন পুলিশ সেভাবে গুছিয়ে উঠতে পারেনি। আমরা মোবাইল কোর্ট করার ক্ষেত্রে পুলিশ পাচ্ছি না। রিকশা তো অনেক। এত রিকশা উচ্ছেদ করতে গেলে অনেক ধরনের মানবাধিকারের বিষয়ও চলে আসে।

About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1403)
- ► 2025 (3281)
-
▼
2024
(2551)
-
▼
November
(469)
-
▼
Nov 04
(22)
- ‘বিষের বাঁশী’ ও ‘ভাঙার গান’ নিষিদ্ধের শতবর্ষ by এম...
- হাজার হাজার ইসরায়েলি সেনা মিলেও দখল করতে পারেনি লে...
- ইসরাইলি হামলায় অগ্নিদগ্ধ হয়ে জীবন-মরণ লড়াই করছে লে...
- মার্কিন নির্বাচনী প্রচারে উল্লেখযোগ্য কিছু মুহূর্ত
- ১০ বছরের মধ্যে আওয়ামী লীগের ক্ষমতায় আসার সম্ভাবনা ...
- আমেরিকার দিকে তাকিয়ে যেন পুরো বিশ্ব! by সিদ্দিকুর ...
- রিকশার জঞ্জাল রাজধানী by নাজমুল হুদা
- যুক্তরাষ্ট্রে মহারণ কাল by মোহাম্মদ আবুল হোসেন
- দেশে দেশে দুর্বল কূটনীতির কবলে বাংলাদেশ by এম এস স...
- শ্বেতপত্র কমিটিকে সচিবরা: রাজনীতির কাছে জিম্মি ছিল...
- ৭ উদ্দেশ্যে সংবিধান সংস্কার -ড. আলী রীয়াজ
- প্রবাসী মুন্না কার কর্মী?
- প্রসিকিউটর থেকে প্রেসিডেন্ট প্রার্থী
- অন্তর্বর্তী সরকারকে অনাকাঙ্ক্ষিত বিতর্কে জড়িয়ে দুর...
- লেবাননে ধ্বংস্তূপে চাপা মরদেহ উদ্ধার করতে দিচ্ছে ন...
- পুতিনের সাহায্য চাইছেন নেতানিয়াহু
- বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ছাত্রলী...
- রহস্যময় জাহাজ বানাচ্ছে চীন, স্যাটেলাইটে ধরা পড়ল সে...
- বকেয়া পরিশোধে বাংলাদেশকে সময় বেঁধে দেওয়া হয়নি : আ...
- দুই সিটির ব্যর্থতায় মৃত্যু বেশি ডেঙ্গুতে by ফরিদ উ...
- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ও তাদের সময়কাল by ডা. ও...
- স্পট: নিউমার্কেট- আগের রূপে চাঁদাবাজি by সুদীপ অধি...
-
▼
Nov 04
(22)
-
▼
November
(469)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment