Tuesday, October 1, 2024
কনস্টেবলের সম্পদের পাহাড় by শরিফ রুবেল
কনস্টেবলের সম্পদের পাহাড় by শরিফ রুবেল
সম্প্রতি সেই জমিতে ৫ তলা বাড়ি নির্মাণ করে আলোচনা সমালোচনার জন্ম দিয়েছেন জাহাঙ্গীর আলম। এদিকে একজন পুলিশ কনস্টেবলের হঠাৎ উত্থানে থানার আশপাশের বাসিন্দারাও রীতিমতো অবাক। অনেকে প্রশ্ন তুলছেন, কনস্টেবল এত টাকা কোথায় পেলেন? কীভাবে তিনি রাজকীয় জীবনযাপন করেন। অভিযোগ রয়েছে, শুধু ঢাকায় নয়, জাহাঙ্গীর আলম নিজ গ্রামেও কয়েক বিঘা জমি কিনেছেন। মাঝেমধ্যেই তিনি গ্রামে ছুটে যান। জমি দেখভাল করেন। সেখানেও বাড়ি নির্মাণের তোড়জোড় করছেন। সম্পদ করেছেন শ্বশুরবাড়িতেও। জাহাঙ্গীরের শ্বশুরবাড়ি নেত্রকোনার পূর্বধলা উপজেলার কোনা কালিহর গ্রামে।
ধামরাই থানা সূত্রে জানা গেছে, কোটাবিরোধী আন্দোলনে পুলিশের ব্লক রেইড চলার সময় শিক্ষার্থী, বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে বিপুল সংখ্যক মামলা দেয় পুলিশ। চলে গণগ্রেপ্তারও। ওই সময়ে মোটা অঙ্কের টাকা নিয়ে মামলার এজাহার থেকে বেশকিছু আসামির নাম মুছে দিয়ে ধরা পড়ে যান জাহাঙ্গীর। পরে তাকে ধামরাই থানা থেকে স্ট্যান্ড রিলিজ করে ঢাকা জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। ছাত্রজীবনে জাহাঙ্গীর আলম ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। শরীয়তপুর পৌর ছাত্রলীগের সদস্য ছিলেন এই জাহাঙ্গীর। ২০০৭ সালে তিনি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেলের অনুসারী ছিলেন। বর্তমানে তার পরিবার ইকবাল হোসেন অপুর রাজনীতি করেন। সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর প্রভাব খাটিয়েই তিনি প্রায় ১০ বছর ধামরাই থানায় চাকরি করেছেন।
অনুসন্ধানে জানা গেছে, ২০২০ সালে ধামরাই থানা রোডের বরাতনগর লাকুড়িয়াপাড়া মৌজায় বিআরএস ৪৩৬১ নং খতিয়ানের ৪৬৫ নং দাগে ৪ শতাংশের একটি প্লট কেনেন জাহাঙ্গীর। ধামরাই থানায় দায়িত্বরত থাকা অবস্থায় তিনি এই প্লট কিনেন। প্লট নং ই-১৬। সরজমিন গেলে ওই এলাকার স্থানীয়রা জানান, বরাতনগরে প্রতি শতাংশ জমির দাম স্থানভেদে ১২ থেকে ১৫ লাখ টাকার উপরে। সেক্ষেত্রে ৪ শতাংশ জমির দাম প্রায় ৫০ লাখ টাকা। চলতি বছরের জানুয়ারি থেকে ওই প্লটে আবাসিক ভবন নির্মাণের কাজ শুরু করেন জাহাঙ্গীর। ১০ তলা ফাউন্ডেশন ভবনের ৫ তলা পর্যন্ত নির্মাণকাজ প্রায় শেষের দিকে। এখন ফিটিংসের কাজ চলছে। সূত্র জানায়, এর মধ্যেই বাড়ির পাশের ৩ কাঠার খালি প্লটটিও কেনার চেষ্টা করছেন। জানা গেছে, এমনিতেই পুলিশের নিম্নপদস্থ কর্মকর্তাদের বেহালদশা। কনস্টেবলদের সামান্য বেতনে সংসার চালাতে হাঁসফাঁস অবস্থা। সেখানে জাহাঙ্গীরদের মতো কনস্টেবলদের কোটি টাকার বাড়ি, গাড়ি ও সম্পদ অর্জন দেখে পুলিশের অনেক সদস্যই অবাক। আব্দুল বাসেত রানা নামের এক অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবল মানবজমিনকে বলেন, একজন কনস্টেবলের মূল বেতন সাড়ে ৯ হাজার টাকা। অন্যান্য সুবিধাসহ তারা মোট ১৫ থেকে ১৬ হাজার টাকা পান। এই টাকা দিয়ে প্রয়োজন মেটানো সম্ভব নয়। পরিবার চালানো সম্ভব না। নিজের পকেট খরচ চলে না। একজন গার্মেন্টস কর্মীর চেয়েও একজন কনস্টেবলের বেতন কম। সেখানে কোটি টাকার বাড়ি করা অসম্ভব। এটা অসৎ পথ অবলম্বন না করলে মোটেও সম্ভব না।
জানা গেছে, অনিয়ম ও ঘুষ লেনদেনের অভিযোগে কয়েক বছর আগে তাকে মুন্সীগঞ্জ পুলিশ লাইনে বদলি করা হয়। সেখান থেকে কয়েক মাস পরই তদবির করে আশুলিয়া থানায় আসেন। পরে আশুলিয়া থেকে ৯ মাস পর বদলি হয়ে পুনরায় ধামরাই থানায় চলে আসেন।
বাড়ি ও জমির বিষয়ে জানতে চেয়ে পুলিশ কনস্টেবল জাহাঙ্গীর আলমকে ফোন করা হলে তিনি মানবজমিনকে বলেন, আমি বরাতনগরের জমিটি অনেক আগে কিনেছি। এখন সেখানে একটি বাড়ি নির্মাণ করছি। এটা আমার অনেক কষ্টের টাকা। অল্প অল্প করে সঞ্চয় করে বাড়িটি করেছি। এখানে আমার স্ত্রীও সহায়তা করছে। তবে টাকার উৎস সম্পর্কে জানতে চাওয়া হলে এই কনস্টেবল উল্টো প্রশ্ন রেখে বলেন, আমি বাড়ি করেছি, এতে কোনো সমস্যা হয়েছে নাকি? আমি কি কারও ক্ষতি করেছি। কারও টাকা মেরে বাড়ি করেছি? চাকরি করি বলে আমরা কি কোনো বাড়ি-গাড়িও করতে পারবো না?

About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1373)
- ► 2025 (3281)
-
▼
2024
(2551)
-
▼
October
(563)
-
▼
Oct 01
(10)
- পতিত সরকারের অনুগত আমলারা সরকারকে সফল দেখতে চায় না...
- ছাত্র রাজনীতি কিছু প্রস্তাব by প্রফেসর ড. মোস্তফা ...
- বেশি করে হাসুন, সুস্থ থাকুন
- ‘নির্বাচন কবে, এটা ঠিক করবে জনগণ’
- ইসরায়েলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে আহ্বান ইহুদিদের
- যেভাবে গায়েব হয় সমবায়ের ১২ হাজার ভরি স্বর্ণ
- কনস্টেবলের সম্পদের পাহাড় by শরিফ রুবেল
- কোটিপতি জামুকা’র অফিস সহকারী মামুন মিয়া by মতিউল আ...
- চাকরিতে বয়স ৩৫ প্রত্যাশীদের অবস্থান টিয়ারশেল
- ডিসি নিয়োগ নিয়ে হট্টগোল: ১৭ উপ-সচিবকে শাস্তির সুপারিশ
-
▼
Oct 01
(10)
-
▼
October
(563)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment