Friday, August 5, 2016
আন্তর্জাতিক সন্ত্রাসবাদের প্রেক্ষাপটে বাংলাদেশ
আন্তর্জাতিক সন্ত্রাসবাদের প্রেক্ষাপটে বাংলাদেশ
বাংলাদেশ জাতিরাষ্ট্রের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধবিধ্বস্ত ভূখণ্ডে জাতিগত পুনর্গঠনের লক্ষ্যে যখন নতুন উদ্যমে কাজ করতে শুরু করেন, বিশেষ করে ‘দ্বিতীয় বিপ্লব’ কর্মসূচি যখন গৃহীত হয় তখন থেকেই স্বাধীনতাবিরোধী চক্র দেশের বিরুদ্ধে নানা অপঘাতমূলক কর্মকাণ্ড চালাতে থাকে, যার ধারাবাহিকতায় ১৫ আগস্ট ১৯৭৫ বঙ্গবন্ধু নৃশংস হত্যাকাণ্ডের শিকার হন। বাংলাদেশের পঁচাত্তর-পরবর্তী রাজনৈতিক ইতিহাসে চিহ্নিত জামায়াত চক্রের সঙ্গে নবগঠিত বিএনপিগোষ্ঠী একাট্টা হয়ে ষড়যন্ত্রের জাল বিস্তার করতে থাকে এবং অব্যাহত চক্রান্তের মাধ্যমে তারা তাদের অনগ্রসর রাজনীতি জনগণের ওপরে চাপিয়ে দিয়ে তাদের বিভ্রান্ত করতে থাকে। বঙ্গবন্ধু হত্যা-পরবর্তী দীর্ঘ ইতিহাসে তারা বিভিন্ন কৌশলে হন্তারক-মানবতাবিরোধী অপরাধী চক্রের পৃষ্ঠপোষকতা করে তাদের কেবল রক্ষাই করে না, দেশে তাদের অপরাজনীতির পথও সুগম করে দেয়। তারপর থেকে বঙ্গবন্ধু হত্যার বিচার এ দেশের মাটিতে কখনোই সম্ভব হবে না বলে তারা সব সময় আস্ফালন করে এসেছে- এ বিষয়ে অবচেতন মন থেকে তারা যা কামনা করেছে তাদের এসব কথাবার্তার মধ্য দিয়ে তাই কেবল তারা প্রকাশ করেছে। কোনোদিন তারা হয়তো ভাবতেই পারেনি যে, নিজেদের কৃতকর্মের জন্য শেষ পর্যন্ত এভাবে শোচনীয় পরিণতির দিকে এগোতে হবে এবং তাদের নৈতিক সমর্থনের জায়গাটিও অরক্ষিত হয়ে পড়বে। বিএনপি এ ক্ষেত্রে বরাবরই একটা কৌশল অবলম্বন করে এগিয়েছে- কালের নিরিখে বেমানান,
পশ্চাৎপদ ও জাতির জন্য আত্মঘাতী যেসব স্পর্শকাতর বিষয়ে তাদের সমর্থন আছে অথচ তা তারা খোলাখুলি আলোচনার টেবিলে উত্থাপন করতে চায় না সেগুলো হয় তারা জামায়াত চক্রের মধ্য দিয়ে কূটকৌশলে প্রকাশের চেষ্টা করেছে অথবা সাংকেতিকতার আশ্রয় নিয়ে নিজেদের মনোভাব ও অনগ্রসর মানসিকতা আড়ালের চেষ্টা করেছে। এটা দিবালোকের মতোই স্পষ্ট যে, তারা আসলে বঙ্গবন্ধু হত্যার বিচার এবং যুদ্ধাপরাধের বিচারিক নিষ্পত্তি কখনোই চায়নি এবং জামায়াতের চেহারা জনসমক্ষে আরেকবার উন্মোচনের মাধ্যমে বিএনপির সঙ্গে তাদের অভিন্নতার চিত্রটি নগ্নভাবে প্রকাশ হয়ে পড়বে তারা তা ভাবতেই পারেনি। কিন্তু যখন তারা দেখতে পেল সীমাহীন ছলচাতুরি, চক্রান্ত ও কূটনীতির অবলম্বন সত্ত্বেও ফাঁসিকাষ্ঠে ঝুলিয়ে অপরাধী চক্রকে নির্মূল করা হচ্ছে এবং তার মধ্য দিয়ে তাদের অপরাজনীতির অন্তঃসার সাধারণ জনগোষ্ঠীর কাছে স্পষ্ট হয়ে যাচ্ছে তখন অস্তিত্ব সংকটের কথা ভেবে তারা চূড়ান্তভাবে উদ্বিগ্ন হয়ে পড়ে এবং এটাও বুঝতে বাকি থাকে না, এই ধারাটি অব্যাহত থাকলে এক সময় জনগণের সামনে তাদের পক্ষে রাজনীতির এজেন্ডা নিয়ে হাজির হওয়াই এক রকম অসম্ভব হয়ে পড়বে। সে ক্ষেত্রে তারা সিদ্ধান্ত নেয়, যে কোনো মূল্যেই হোক দেশের ভাবমূর্তি বিনষ্ট করার মাধ্যমে বহির্বিশ্বে আওয়ামী লীগ সরকারের একটা বিকৃত ভাবমূর্তি তথা অপচেহারা দাঁড় করাতে হবে। বিগত নির্বাচনে বিএনপির ভরাডুবি দেখে জামায়াত চক্র বুঝতে শুরু করে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশে তাদের জন্য করুণ পরিণতি অপেক্ষা করছে এবং অদূর ভবিষ্যতেই তাদের কৃতকর্মের প্রতিদান তাদের পেতে হবে।
তাই আমরা দেখতে পাই নিকট-অতীতে বিএনপির কোলে আশ্রয় নিয়ে তারা নির্বাচন-পরবর্তী নজিরবিহীন সহিংসতায় অংশ নেয় এবং অগণিত সাধারণ মানুষকে জীবন্ত পুড়িয়ে মেরে তাদের কুৎসিত পাশবিক তথা জঙ্গি রূপটি আরও একবার প্রমাণ করে ছাড়ে। স্পর্শকাতর অথচ জাতীয় বিবেচনায় গুরুত্বপূর্ণ এমন সব বিষয় যখন সামনে এসেছে তখন তারা বারবারই ‘ধরি মাছ না ছুঁই পানি’র নীতি যেমন অবলম্বন করেছে তেমনি জামায়াত চক্রের অপঘাতমূলক কর্মকাণ্ড নির্বিকারভাবে সমর্থন করেছে এবং গোপনে-প্রকাশ্যে তাদের সেই অপশক্তির বিস্তারে সহায়তা অব্যাহত রেখেছে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ না করে তারা চেয়েছিল নির্বাচনোত্তর নাশকতায় নিজেদের অবস্থান ঠিক করে নেবে। কিন্তু তাদের সেই অগণতান্ত্রিক আকাঙ্ক্ষা পূরণ হওয়া তো দূরের কথা তা যে বর্তমান দুনিয়ায় আদৌ সম্ভব নয় সে হিসেবে একটা বড় রকমের গলদ তারা করে বসে। সেনাছাউনি থেকে জন্ম নেয়া পরস্পর সংঘর্ষী বহু সুবিধাবাদী ও স্বার্থান্ধ গোষ্ঠীর সমন্বয়ে গঠিত একটা দলের পক্ষে জনগণের আশা-আকাঙ্ক্ষা, আবেগ-অনুরাগ বুঝে ওঠা কখনও সম্ভব নয়- এ প্রক্রিয়ায় জোড়াতালি, টালবাহানা ও অভিনয়-নৈপুণ্যে দেশের বৃহত্তর জনগোষ্ঠীকে বেশিদিন সংহতির বন্ধনে আগলে রাখা যায় না। কারণ স্বার্থের সংকীর্ণ জগতে সত্যের আলো এসে যখন ঠিকরে পড়ে তখন নিজেদের মৌলিক সারসত্য ও আদর্শিক বাস্তবতা উন্মুক্ত করে জনগণকে আশ্বস্ত করতে না পারলে সেই দলের প্রতি জনগণের আবেগ-সম্পৃক্তি অটুট রাখা অসম্ভব হয়ে পড়ে। পঁচাত্তরের অমানিশায় বঙ্গবন্ধুকে মর্মান্তিকভাবে সরিয়ে দিয়ে যতই নাটকীয়তার আশ্রয় নেয়া হোক না কেন, সময় ও ইতিহাসের সত্যের কাছে তা গ্রাহ্যতা পেতে পারে না। গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত আওয়ামী লীগ সরকার এভাবে সফলতার সঙ্গে টিকে থাকতে পারবে তা হয়তো তারা কল্পনাও করতে পারেনি,
কেননা তারা আশা করেছিল নির্বাচন বর্জন করলে সম্ভাব্য যে দুর্বল সরকার ক্ষমতায় আসবে আন্দোলন-সংগ্রামে তার পতন ঘটানো তাদের পক্ষে কঠিন হবে না। কিন্তু বাস্তবে তারা যা দেখল তাতে তাদের পক্ষে বুঝতে বাকি থাকল না যে, বৈধ রাজনৈতিক প্রক্রিয়ায় এই গণতান্ত্রিক সরকারের পতন তো দূরের কথা তাদের রাজনৈতিক নিয়ন্ত্রণের টিকিটিও নাড়ানো যাবে না। তখন জামায়াত-বিএনপি চক্র সোজা পথ ছেড়ে দিয়ে সহিংসতা ও নাশকতানির্ভর তাদের খোদ চেহারায় আবির্ভূত হল; এই চেহারাটিই তাদের জঙ্গিবাদী চেহারা এবং ইতিহাসের নিরিখে বোঝা যায় এটাই তাদের প্রকৃত চেহারা। এরপর জাতীয় অর্থনীতির সূচকে ব্যাপক অগ্রগতি ও উপর্যুপরি উন্নয়ন-কর্মকাণ্ড পরিচালিত হতে দেখে তাদের মাথায় বাজ পড়ে এবং অস্তিত্ব রক্ষার প্রশ্নে তারা বেপরোয়া হয়ে ওঠে। ব্যাংক-ব্যবসায়ের মাধ্যমে নিজেদের জমানো টাকা ও মধ্যপ্রাচ্য থেকে আসা বিপুল সহায়তা কাজে লাগিয়ে দেশ-বিদেশে পরামর্শক নিয়োগ করেও যখন তারা দেখল যে আখেরে রক্ষা পাওয়ার একেবারেই কোনো পথ খোলা নেই তখন তারা নিজেদের সন্ত্রাসী কার্যক্রমের চোরাগোপ্তা উপায়টি অবলম্বন করতে শুরু করে। কৌশল হিসেবে তারা বিশ্বব্যাপী চলমান জঙ্গি কর্মকাণ্ড ও আÍঘাতী সন্ত্রাসের সঙ্গে নিজেদের চালানো নাশকতামূলক ভূমিকাটি জুড়ে দিয়ে জনগণকে দ্বিধান্বিত করতে চেয়েছে।
একটা কথা বলা জরুরি, সাম্প্রতিক সময়ে গুলশান ও শোলাকিয়ায় সংঘটিত সন্ত্রাসী কর্মকাণ্ডে আইএসের সম্পৃক্ততা প্রমাণ করা যদি সম্ভব হয়ও তবু এটা মনে রাখা দরকার, বাংলাদেশে আইএস থাকলে তার সদস্যরাও হবে বাংলাদেশের তথা জামায়াত চক্রের লোকেরা, বাইরে থেকে জঙ্গি-সন্ত্রাসী আমদানি করার প্রয়োজন পড়বে না। ধর্মান্ধ জামায়াত চক্র যুদ্ধাপরাধীদের, বিশেষত তাদের ‘অর্থশক্তির গোডাউন’ মীর কাসেমকে বাঁচানোর জন্য যদি আইএসের নামে বা মাধ্যমে জঙ্গি কার্যক্রম চালানো সম্ভব হয় তাহলে নিজেদের পক্ষেও যেমন খানিকটা আড়ালে থাকা যায়, তেমনি আবার তাতে একটা আন্তর্জাতিক মাত্রা যোগ করে দেশের ভাবমূর্তি নষ্ট করে সরকারের বেকায়দায় ফেলা এমনকি ভয় দেখানোও সম্ভব হতে পারে। নজিরবিহীন নাশকতার যে নীলনকশা তারা প্রণয়ন করে তা কেবল আইএসের মতো বৈশ্বিক সন্ত্রাসীর পরিচয়ে চালানো গেলেই যে তা মানানসই হতে পারে সেটা তারা নিশ্চয়ই ধরে নেয়। সেই অনুযায়ী, সিরিয়ায় আধিপত্য বিস্তারকারী আইএস যেহেতু একই সময়ে তাদের অপশক্তি ও নাশকতার মহড়া দিচ্ছে সেহেতু বাংলাদেশে হামলার সঙ্গে তাদের সম্পৃক্তির বিষয়টি প্রচার করে বিশ্বাসযোগ্যতা অর্জন করা সম্ভব হবে, এটা নিশ্চয়ই তারা ধারণা করে থাকবে। এটা সত্য, ভৌগোলিক অবস্থান ও ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশের প্রতি বিভিন্ন আন্তর্জাতিক সম্প্রদায়ের আগ্রহ প্রবল এবং ভারত-চীন-রাশিয়া প্রভৃতি রাষ্ট্রের সঙ্গে বহুজাতীয় সম্পর্কের গতিপ্রকৃতি নিয়ন্ত্রণে এমন একটা অবস্থানে তাদের অনুগত শক্তি এবং সামরিক উপস্থিতি অত্যন্ত প্রয়োজনীয়, তবু এটা ভাবার কারণ নেই যে একমাত্র আন্তর্জাতিক পরাশক্তিই এখানে ঘাঁটি গাড়ার আশায় জঙ্গি তৎপরতায় মদদ দিচ্ছে।
যখন যুদ্ধাপরাধী চক্রের গলায় একে একে ফাঁসির রশি পরিয়ে তাদের জন্য উপযুক্ত ঐতিহাসিক পাওনা বুঝিয়ে দেয়ার একটা ক্রান্তি-পর্যায় উপস্থিত হয়েছে ঠিক তখনই এমন ধরনের আকস্মিক পটপরিবর্তনের বিষয়কে কাকতালীয় ঘটনা হিসেবে চালিয়ে দেয়ার একেবারেই কোনো উপায় নেই। বিভিন্ন তথ্যসূত্র থেকে জানা যায়, জামায়াতের রাজনীতিতে অর্থজোগানদার প্রধান হোতা মীর কাসেম আলীর ভাগ্য পাল্টে দিয়ে ছলেবলে-কৌশলে তাকে বাঁচানোর জন্য একশ’ সাতানব্বই কোটি টাকা ছড়ানো হয়েছে, তখন বোঝা যায় সমূলে উৎপাটনের হুমকি থেকে নিজেদের রক্ষা করার ব্যাপারে তারা কতটা তৎপর। নিজেদের দলের প্রধান প্রধান দুষ্কৃতকারীর মুণ্ডুপাত সমাপ্ত হলে দেশের মাটিতে রাজনীতির হালে পানি পাওয়া যে একেবারেই অসম্ভব হয়ে পড়বে এবং তাদের দলের তরুণ অংশের কাছে তাদের নৈতিক অন্তঃসারশূন্যতার চিত্রটি যে খোলাসা হয়ে পড়বে সেটাও তাদের মাথায় ছিল নিশ্চয়। ভৌগোলিক অবস্থানের দিক থেকে বিশ্ব মানচিত্রে বাংলাদেশের অবস্থান যতই গুরুত্বপূর্ণ হোক না কেন আইএসের পক্ষে এই মুহূর্তে এখানে নিজেদের শক্তি প্রদর্শন প্রাসঙ্গিক হতে পারে না এ জন্য যে, আইএস তার নিজের অধিকৃত এলাকা নিয়ন্ত্রণ ও সেখানে তার অবস্থান স্থায়ী করতেই যেখানে হিমশিম খাচ্ছে সেখানে বাংলাদেশে তার প্রভাব বিস্তারের মতো চিন্তা এমন পরিস্থিতিতে তাদের মাথায় আসার কথা নয়।
গুলশান ও শোলাকিয়ায় যে সন্ত্রাসী হামলা হয়েছে তার সঙ্গে আইএসের যোগসূত্র জোর করে দেখানো গেলে অথবা আগ বাড়িয়ে তাদের সঙ্গে যোগাযোগ করে নিজেদের দেশে নিজেদের লোক দিয়ে বিভিন্ন নামে বাহিনী গড়া সম্ভব হলে কেবল জামায়াত চক্রের জন্যই তা লাভজনক হতে পারে। এটা এখন জোর দিয়েই বলা যায়, বাংলাদেশের ব্লগার হত্যা থেকে শুরু করে গুলশান ও শোলাকিয়ার ঘটনা পর্যন্ত সবগুলো ঘটনাতেই জামায়াত, জেএমবি, হরকাতুল জিহাদ ও বিএনপির সন্ত্রাসীগোষ্ঠী জড়িত এবং এগুলো সরাসরি বা পরোক্ষভাবে তাদেরই অপকর্মের স্বাক্ষর বহন করছে। আইএসের মতো কোনো আন্তর্জাতিক চক্রের ছদ্মপরিচয়ে সন্ত্রাস চালাতে পারলে জামায়াতি গোষ্ঠীভুক্ত জঙ্গিদের সুবিধা, এতে তারা সরকারের সন্ত্রাস দমন অভিযানের লক্ষ্যমুখটি অন্যদিকে সরিয়ে দিতে পারবে, তাদের আসল রাজনৈতিক উদ্দেশ্য ঢেকে রাখাও সম্ভব হবে। বাংলাদেশের জঙ্গি কার্যক্রমের দিকে চোখ রাখলে দেখা যাবে প্রথমদিকে জঙ্গিরা বেছে বেছে সাধারণ হিন্দু, ব্রাহ্মণ-পুরোহিত, গির্জার যাজক, মন্দিরের সেবায়েত এবং বিদেশী নাগরিকদের হত্যা করা শুরু করেছিল। এক্ষেত্রে তাদের উদ্দেশ্য ছিল ভারত ও পশ্চিমা বিশ্বে সাম্প্রদায়িক উত্তেজনার বিষবাষ্প ছড়িয়ে শেখ হাসিনা সরকারের প্রতি মোদি সরকারকে উসকে দেয়া, যাতে হাসিনা সরকারের প্রতি মোদি সরকারের সমর্থন নষ্ট করা যায়। যা হোক বিদ্যমান পরিস্থিতিতে সরকারের পক্ষে হাত গুটিয়ে বসে থাকার উপায় নেই, এক্ষেত্রে জনগণের প্রতি দায়বদ্ধ বর্তমান আওয়ামী লীগ সরকারের করণীয় অনেক- প্রথমত, জঙ্গিগোষ্ঠীর প্রতি কোনো প্রকার অনুকম্পা প্রদর্শন না করে জিরো টলারেন্সের মাধ্যমে তাদের প্রতিরোধের প্রশ্নে কঠোরতার সর্বোচ্চ মাত্রা প্রয়োগ করতে হবে।
আওয়ামী লীগের অভ্যন্তরে সুবিধাবাদী ও ভোল-পাল্টানো বর্ণচোরা চক্রের ঘাপ্টিমারা অবস্থান শনাক্তকরণের মাধ্যমে দলের অভ্যন্তরীণ আদর্শিক পরিশোধনের প্রক্রিয়া চালু রাখতে হবে। দীর্ঘদিনের পরীক্ষিত নিষ্ঠাবান দলীয় কর্মীরা যাতে হঠাৎ আবির্ভূত সুবিধাবাদীদের দ্বারা কোণঠাসা হয়ে না পড়ে সেদিকে মনোযোগ দেয়া বর্তমান অবস্থায় খুবই জরুরি। র্যাব-পুলিশ-এনএসআই-ডিজিএফআইয়ের কমান্ডিং ও ফিল্ড পর্যায়ে জামায়াতি জঙ্গি মতাদর্শের লোক ঢুকে যাওয়ার কারণে সরকার বিভিন্ন অভিযানে আশানুরূপ ফল পাচ্ছে না এবং কোথাও কোথাও ব্যর্থতারও পরিচয় দিচ্ছে। আঞ্চলিক পরিসরে এবং জাতীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে কর্মরত জঙ্গি মানসিকতার লোকদের চিহ্নিতকরণের মাধ্যমে তাদের দিকে নজরদারি করতে হবে এবং প্রয়োজনীয় ক্ষেত্রে অতিদ্রুত প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করতে হবে। দুই শতাধিক নিখোঁজ তরুণ-তরুণী কোথা থেকে প্রণোদনা পেয়ে কীভাবে জঙ্গিজীবনে প্রবেশের প্রেরণা পেল সমাজতাত্ত্বিক গবেষণার মাধ্যমে সরকারকে তা খতিয়ে দেখতে হবে। বর্তমান সরকারের গুরুত্বপূর্ণ সরকারি পদের ব্যর্থ কর্মকর্তাদের অতিদ্রুত সরিয়ে দিতে হবে। পর্যবেক্ষণের আলোকে বোঝা যায় আওয়ামী লীগের কিছু নেতা অর্থের বিনিময়ে এমন কাজ করছে যা সরকারের গণতান্ত্রিক ভাবমূর্তির সম্পূর্ণ পরিপন্থী- এ ব্যাপারে অনুসন্ধান চালিয়ে প্রয়োজনীয় প্রতিকার-প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।
মোহাম্মদ আলী আশরাফ : সাবেক ছাত্রনেতা ও কলামিস্ট
ashrafvpbcl@gmail.com
মোহাম্মদ আলী আশরাফ : সাবেক ছাত্রনেতা ও কলামিস্ট
ashrafvpbcl@gmail.com
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1426)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
-
▼
2016
(3416)
-
▼
August
(176)
-
▼
Aug 05
(8)
- লন্ডনে ‘হারকিউলিস’ বাহিনীর যাত্রা শুরু
- পরাজয়ের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প?
- বন্ধ হচ্ছে ‘ট্রাম্প তাজমহল ক্যাসিনো’
- লন্ডনের রাসেল স্কয়ারে ছুরি হামলায় নারী নিহত
- আন্তর্জাতিক সন্ত্রাসবাদের প্রেক্ষাপটে বাংলাদেশ
- মগবাজার-মৌচাক ফ্লাইওভারে সৌদির অতিরিক্ত অর্থায়ন
- বিশ্ব একাদশে খেলতে নরওয়ে যাচ্ছেন তামিম
- আবারও প্লেব্যাকে মৌসুমী
-
▼
Aug 05
(8)
-
▼
August
(176)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
ফুটবল খেলা
আমার দেশ
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
সারা বিশ্ব
ইরান
ক্রিকেট
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
শিশু
দুর্নীতি
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
কালবেলা
খালেদা জিয়া
অর্থ ও বাণিজ্য
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
সাক্ষাৎকার
বিজ্ঞান ও প্রযুক্তি
মুসলিম
জাতিসংঘ
রাশিয়া
মুক্তিযুদ্ধ
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
ব্যাংকিং ও বিনিয়োগ
বিজ্ঞান ও গবেষণা
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সৈয়দ আবুল মকসুদ
সংখ্যালঘু
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
তুরস্ক
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
ইউক্রেন
গার্মেন্টস শিল্প শ্রমিক
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
মানবাধিকার
তরুণ প্রজন্ম
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আইন ও বিচার
আলী যাকের
হিন্দু
রুদ্র মিজান
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
মালয়েশিয়া
তারেক শামসুর রেহমান
আসিফ নজরুল
নেপাল
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
কাফি কামাল
মৌলভীবাজার
স্বাস্থ্য
হাসান ফেরদৌস
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
সড়ক দুর্ঘটনা
ক্রিখেট খেলা
জ্যোতির্বিজ্ঞান
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
আলী রীয়াজ
রংপুর
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
শিল্প ও সাহিত্য
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
সংবিধান ও রাষ্ট্র
ঢাকা
বগুড়া
মিয়ানমার
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
গবেষণা
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
শুভ্র দেব
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
লেবানন
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
জীবনযাপন
HotTopic
মুহাম্মদ জাহাঙ্গীর
যশোর
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
সৌম্য বন্দ্যোপাধ্যায়
মেহেদী হাসান
রসালোচনা
কামরুজ্জামান মিলু
পরিবেশ-জীববৈচিত্র্য
বরগুনা
কলকাতা
কাজী সোহাগ
স্মৃতিচারণ
আনু মুহাম্মদ
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
অস্ট্রেলিয়া
তথ্য প্রযুক্তি
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মানসুরা হোসাইন
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
মসজিদ
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ইয়েমেন
ফেনী
বরিশাল
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
Exclusive
অরুণ কর্মকার
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
একরামুল হক
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
উচ্চশিক্ষা
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
বিজ্ঞান
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
জনস্বাস্থ্য
বিদেশ
WikiOpinion
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফরিদপুর
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
লাতিন আমেরিকা
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
আরব আমিরাত বা দুবাই
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
Hot Topic
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
মহাকাশচারী
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
জোহরান মামদানি
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইসলামী ছাত্রশিবির
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
ইহুদি
কাদির কল্লোল
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
স্পেন
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কলম্বিয়া
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
তিউনিসিয়া
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বিশ্বকাপ ফুটবল
বেলজিয়াম
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
জর্দান
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
আহমেদ মুনির
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জাহিদ হোসাইন খান
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
লামিনে ইয়ামাল
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অমানবিকতা
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিকারাগুয়া
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হামিদ মীর
হুগজিল্ট
No comments:
Post a Comment