Sunday, January 22, 2012

একজন কবির কথা by তিতাশ চৌধুরী


সৈয়দ হায়দারের সঙ্গে আমার পরিচয় কুমিল্লায়। কর্মোপলক্ষে তিনি সেখানেই ছিলেন কাস্টমস এক্সাইজ ও ভ্যাটের সুপারিন্টেন্ডেন্ট হিসেবে। আমি তখন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ। আমার নাম তো আগে থেকেই তিনি জানতেন। তাই আমার সঙ্গে দেখা করার জন্য একদিন কলেজে গিয়েই উপস্থিত হয়েছিলেন।

দুর্নীতির ধারণা সূচকে বাংলাদেশঃ অগ্রগতি এবং অবনতি by আবুল কালাম আজাদ


বার কিছুটা দেরিতে গত ১৭ নভেম্বর ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) বাংলাদেশসহ বিশ্বের ১৮০টি দেশের ওপর ২০০৯ সালের দুর্নীতির ধারণা সূচক বা করাপশন পারসেপশন ইন্ডেক্স (সিপিআই) প্রকাশ করেছে। এবার বাংলাদেশ, পাকিস্তান, বেলারুশ ও ফিলিপাইনের সঙ্গে সম্মিলিতভাবে নিচের দিক থেকে ১৩তম স্থান লাভ করেছে, সিপিআই স্কোর ২.৪ (০-১০ স্কেলে)।

একাত্তরে বিশ্ব রাজনীতি ও মার্কিন ভূমিকার অন্যদিক by শাহ আহমদ রেজা


বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে কেন্দ্র করে বিভক্ত বিশ্ব রাজনীতিতে নতুন করে মেরুকরণ শুরু হয়েছিল। পরিবর্তন ঘটেছিল বিভিন্ন দেশের মধ্যকার সম্পর্কে। স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার গঠনকারী দল আওয়ামী লীগের কোনো আন্তর্জাতিক যোগাযোগ ছিল না। দলটির একমাত্র কৃতিত্ব ছিল ভারত সরকারের সঙ্গে দ্রুত যোগাযোগ স্থাপন ও সম্পর্ক প্রতিষ্ঠা করা।

প্রধানমন্ত্রীর আসন্ন ভারত সফর প্রসঙ্গে by বদরুদ্দীন উমর


বাংলাদেশ-ভারত সম্পর্কের অবনতি এখন এমন পর্যায়ে এসে দাঁড়িয়েছে যা আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। এই অবনতির অর্থ দুই দেশের সরকারের সম্পর্কের অবনতি, তাদের পারস্পরিক সৌহার্দ্য ও মৈত্রীর অবনতি নয়। এ অবনতির অর্থ হলো বাংলাদেশের জাতীয় ও জনগণের স্বার্থ ভারতীয় বড় পুঁজির পদতলে জলাঞ্জলি দেয়া।

আজও নির্মাণ হয়নি স্মৃতিসৌধঃ এই সজ্ঞান অবহেলার অবসান চাই


টত্রিশ বছর পেরিয়ে গেলেও একাত্তরের মুক্তিযুদ্ধে হানাদার বাহিনীর বর্বরতা ও নির্মম হত্যাযজ্ঞের অসংখ্য স্মারকচিহ্ন হারিয়ে যেতে বসেছে। স্থান বিশেষে নিশ্চিহ্ন হয়ে গেছে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতির স্মারক সৌধ নামফলক ইত্যাদি। সবচেয়ে দুঃখজনক হচ্ছে দেশের একাধিক স্থানে শহীদ স্মরণে বার বার স্মৃতিসৌধ নির্মাণের উদ্যোগ নেয়া হলেও নানা অজুহাতে তা বাস্তবায়িত হয়নি।

ক্রসফায়ার বন্ধে অন্তর্বর্তীকালীন আদেশঃ উচ্চ আদালতই ভরসা


বশেষে উচ্চ আদালতকে এক পা বাড়িয়ে ক্রসফায়ার বন্ধ রাখতে যে অন্তর্বর্তীকালীন আদেশ জারি করতে হয়েছে সেটাকে বতৃমান সরকারের আমলে মানবাধিকার লংঘনরোধে এক বলিষ্ঠ আইনী পদক্ষেপ হিসেবে গণ্য করা যায়। তার আগে আদালতের স্বপ্রণোদিত রুল জারি সত্ত্বেও ক্রসফায়ার বন্ধ হয়নি।

খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের তালিকা


বীরশ্রেষ্ঠ
ক্রমিক পদবি নাম
নং
১। ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, ইঞ্জিনিয়ার (শহীদ)
২। ল্যান্স নায়েক মুন্সি আবদুর রব, ইবিআর (শহীদ)
৩। সিপাই হামিদুর রহমান (শহীদ)

দেখার ভেতরে বাইরে দেশ ও স্বাতন্ত্র্য by মোহাম্মদ রফিকউজ্জামান


দেশে এক সময় ভাষা আন্দোলন হয়েছিল। জানি না এ কথা বর্তমান প্রজন্মের কতজনের মনে রেখাপাত করে, কতজনের কাছে গৌরবের। সেই আন্দোলন সংগ্রামের পর্যায়ে উপনীত হয়। সেই সংগ্রামে আমরা নিরস্ত্র ছিলাম, তবে নিরস্ত ছিলাম না। প্রতিপক্ষ, যারা আমাদের ভাষার অধিকার দিতে চায়নি, তারা ছিল সশস্ত্র।

ইউরোপের সেক্যুলারিজম by ফাহমিদ-উর-রহমান


উরোপ নিয়ে আমাদের সমাজে একটা মোহ আছে। বিশেষ করে আমরা যারা আধুনিক শিক্ষিত, উদারমনা ও প্রগতিশীল বলে দাবি করি, তাদের মধ্যে এই মোহ কিন্তু আমাদের এখানে ঔপনিবেশিকতার দান। ঔপনিবেশিকতাই আমাদের শিখিয়েছিল ইউরোপ মানেই উন্নত, আধুনিক, উদারনীতিক, প্রগতিশীল, গণতন্ত্রী ও সেক্যুলার। অন্যপক্ষে আমরা হচ্ছি এক না চিজ, অজ্ঞ, অনুন্নত, পশ্চাত্পদ, অসহায় ও বোকা।

সর্বোচ্চ আদালতের রায় উপেক্ষিত : নির্বাচন কমিশন কী চাইছে!


ভোলা-৩ আসনে আওয়ামী লীগদলীয় সংসদ সদস্য মেজর (অব.) জসিমউদ্দিনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় সুপ্রিমকোর্টের আপিল বিভাগ বহাল রাখার পরও তিনি বহাল তবিয়তে রয়েছেন। প্রায় এক বছর ধরে অবৈধভাবে সংসদ সদস্যের ক্ষমতা ও সুযোগ-সুবিধাই শুধু ভোগ করছেন না, নিজের নির্বাচনী এলাকাজুড়ে দাপট দেখিয়ে বেড়াচ্ছেন।

মহান বিজয় দিবসঃ গ্রামীণ মুক্তিযোদ্ধারা অবহেলিত কেন


জ ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। ১৯৭১ সালে ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে পর্যুদস্ত হানাদার পাকিস্তানি সেনাবাহিনী আজকের দিনে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেছিল। এর মধ্য দিয়ে প্রতিষ্ঠা লাভ করে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্র।

তেলা ভূত

নেক দিনের ঘটনা। আমি তখন ছোট ছিলাম। ফোর কিংবা ফাইভে পড়ি। একদিন আমার এক বন্ধু আমাকে বলল, ‘নেপাল, ভূত দেখবা?’ আমি একটু ভেবে, সাহস করে হ্যাঁ বলে দিলাম। তারপর জিজ্ঞেস করলাম, ‘কোথায়’, ‘কীভাবে?’ বন্ধুটি মৃদুস্বরে উত্তর দিল, ‘অন্ধকার বদ্ধ ঘরে, ফুঁ-দেওয়া তেল মাখতে হবে।’ তখন কয়েকজন বন্ধু মিলে ভূত দেখতে গেলাম। যেভাবেই হোক, আমরা সাহস করে ভূত দেখব।

ফার্স্ট ইয়ার অথবা নিছক ‘ত্যাল’

মি তখন একেবারে গ্যাদা, মাত্র কলেজে উঠেছি, কলেজের নাম শরীয়তপুর সরকারি কলেজ। আমাদের ফার্স্ব ইয়ারের ক্লাস প্রথম যেদিন শুরু, সেদিনই আমি ১০ মিনিট দেরি করে কলেজে পৌঁছলাম। পৌঁছেই একেবারে হুড়মুড় করে আমার সেকেন্ড-ইন-কমান্ড (পড়ুন বন্ধু) হাবিব আর আমি ক্লাসে ঢুকে গোবেচারার মতো পেছন দিকে বসে রইলাম।

তেল পাগলা!

মি ছোটবেলায় খুবই তেলদরদি ছিলাম। যখন-তখন যার-তার তেল মাথায় মেখে ঘুরে বেড়াতাম। এ জন্য মা-বাবার অনেক মার খেয়েছি। অনেকবারই বাড়িতে ভাত দেওয়া বন্ধ করেছে। যা-ই হোক, একদিন গ্রামের নানাসম্পর্কের এক লোক আমাদের বাড়িতে এলেন। তাঁর সাইকেলের সঙ্গে ব্যাগ ঝোলানো ছিল।

ভাইয়া যে কারণে...

মোটরসাইকেল দেখলেই আমার জিবে জল এসে যেত। আর খালি মনে হতো, ইশ্, আমি যদি একটু চালাতে পারতাম! রাস্তায় আমার ডান-বাম দিয়ে যখন আমার মতো ছেলেরা মোটরসাইকেল নিয়ে ভোঁ ভোঁ করে চলত, তখন আমার ইচ্ছে হতো ভাইয়াকে খুন করে ফেলি। কারণ আমাদের জলজ্যান্ত একটা মোটরসাইকেল আছে, আমি চালাতেও পারি, কিন্তু ওই মুখপোড়া ভাইয়া আমাকে চালাতে দেবে না, আমি নাকি অ্যাকসিডেন্ট করব।

আবার পাঠকসংখ্যা-মাছের তেলে মাছ ভাজা

বারের পাঠকসংখ্যার বিষয় ছিল অমাদের সবার প্রিয় ‘তেল’। তেল নিয়ে অসংখ্য লেখা পাঠিয়েছেন পাঠকেরা। এ জন্য অবশ্য তাঁদের কোনো ধরনের তেল দিতে হয়নি। তবে অনেক লেখক আছেন, তেল না দিলে লেখা দিতে চান না। ‘আপনার অমুক লেখাটা যা হয়েছে না, বস্! একেবারে পাঠ্যপুস্তকে স্থান পাওয়ার মতো। ও রকম আরেকটা লেখা দিন না। এটা তো আপনার কাছে কোনো ব্যাপারই না। ১০ মিনিটের কাজ...।

জননী সাহসিকা-আমৃত্যু এক সংগ্রাম

পুরোদস্তুর গৃহিণী ছিলেন কোহিনূর বেগম। কোনো দিন ভাবেননি বাড়ির বাইরে কাজ করার কথা। সেই মানুষটিকেই একসময় বেঁচে থাকার প্রয়াসে বাড়ির বাইরে পা ফেলতে হয় কাজের খোঁজে। অবশেষে ছোটখাটো যা হোক জুটেও যায় একটা নারী পুনর্বাসন কেন্দ্রে।

যুক্তি তর্ক গল্প-রাজনীতি কি ক্ষমতার চোরাবালিতেই ডুববে? by আবুল মোমেন

সাধারণ মানুষ একান্তভাবেই দেশের ভালো চায়। তাই তারা আশাভঙ্গের মধ্যেও নির্বাচনের মাধ্যমে সরকার নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালায়। দেশের অবস্থা নিয়ে তাদের মনে সন্তুষ্টিও নেই, স্বস্তিও নেই। এর প্রভাব পড়ে সাধারণজনের দৃশ্যমান রাজনৈতিক আচরণে। ১৯৯১ থেকে এ পর্যন্ত অনুষ্ঠিত চারটি সাধারণ নির্বাচনেই তারা সরকার পরিবর্তন করেছে। কোনো গণতান্ত্রিক দেশে সাধারণত এমনটা দেখা যায় না।

রূপপুর পরমাণু প্রকল্প-পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: বিলাসী ও আত্মঘাতী by মাহা মীর্জা

ম্প্রতি বাংলাদেশ সরকার এবং রাশিয়ান ফেডারেশনের মধ্যে স্বাক্ষরিত হয়েছে একটি সমস্যাজনক চুক্তি! বলা হচ্ছে, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনে বহুল বিতর্কিত এই চুক্তিটির ফলে আগামী ৪-৫ বছরের মধ্যে জাতীয় গ্রিডে প্রাথমিকভাবে যুক্ত হবে এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ! আপাতদৃষ্টিতে সুসংবাদ! আসলেই কি তাই?

পরিবেশ-যত দোষ ‘জলবায়ু ঘোষ’ by পাভেল পার্থ

লতি দুনিয়ায় প্রশ্নহীন কায়দায়, অনেক সময় প্রায় জোর খাটিয়ে, ‘জলবায়ু পরিবর্তন’ প্রত্যয়টিকে সবকিছুর সঙ্গে জুড়ে দেওয়ার একটা যাচ্ছেতাই চল তৈরি হয়েছে। নয়া উদারবাদী বৈশ্বিক ব্যবস্থার মুমূর্ষু সংকটময় রূপটিকে ঢাকতে অন্য সব দেনদরবার পাশ কাটিয়ে জলবায়ু পরিবর্তনের তকমা এঁটে সবকিছুকে ঢাকার তোড়জোড় চলছে।

প্রশ্নবিদ্ধ ঠাকুরগাঁও জেলা প্রশাসনের ভূমিকা-বাঁধ দিয়ে নদী দখল

খল বিভিন্ন রকমের। নদীতে বাঁধ দিয়ে মাছ চাষ তারই একটি। সারা দেশের ছোট-বড় অনেক নদীই এখন দখলের শিকার। ঠাকুরগাঁওয়ের টাঙ্গন নদে এ রকম বেশ কিছু বাঁধ-বেড়া ইত্যাদি দিয়ে মাছের চাষ চলছে। অনুমতি দিয়েছেন জেলা প্রশাসক, কিন্তু তাঁরা খোঁজ রাখার প্রয়োজন মনে করেননি যে মাছ চাষের নামে নদীর কী ক্ষতিসাধন করা হচ্ছে।

অনিশ্চয়তা বাড়বে, বাস্তবায়ন হবে বিলম্বিত-পিপিপিতে পদ্মা সেতু!

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার গণভবনে এক সংবাদ সম্মেলনে বহুল আলোচিত পদ্মা সেতু নির্মাণ প্রসঙ্গে নতুন কথা বলেছেন। এত দিন জানা ছিল, এই সেতু নির্মাণে অর্থায়নের একটি বড় অংশ আসবে বিশ্বব্যাংক থেকে। কিন্তু প্রধানমন্ত্রী এখন বলছেন, সেতুটি নির্মাণ করা হবে সরকারি-বেসরকারি অংশীদারির (পিপিপি) ভিত্তিতে। সে জন্য ১০-২০ বছরও যদি সময় লাগে, কোনো অসুবিধা নেই। প্রধানমন্ত্রীর দৃঢ় ঘোষণা: পদ্মা সেতু হবেই।

‘তারাও বেঁচে গেছে দেশও বেঁচে গেছে’-ষড়যন্ত্র উদ্ঘাটনের জন্য সেনাবাহিনীকে ধন্যবাদ: হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভ্যুত্থানের ষড়যন্ত্র উদ্ঘাটনের জন্য সেনাবাহিনীকে ধন্যবাদ দিয়েছেন। তিনি বলেন, ‘তারা সময়মতো ষড়যন্ত্র ধরতে পেরেছে। এতে তারাও বেঁচে গেছে, দেশও বেঁচে গেছে। কারণ, ক্ষতি তো তাদের বেশি। এটা সময়মতো উদ্ঘাটন করতে না পারলে যে কী হতো!’ গতকাল শনিবার গণভবনে নোয়াখালী জেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের তৃণমূল নেতাদের সঙ্গে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে শেখ হাসিনা এসব কথা বলেন।

ঢাকার কড়া প্রতিবাদ-সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

শোরের বেনাপোলে ধান্যখোলা সীমান্তে গতকাল শনিবার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে রাশেদুজ্জামান নামের বাংলাদেশি একজন যুবক নিহত হয়েছেন। রাশেদুজ্জামান শার্শা উপজেলার মাটিকুমড়া গ্রামের মোশাররফ হোসেনের ছেলে। এ ঘটনায় পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের কাছে কড়া প্রতিবাদ জানিয়েছে।

বিশ্ব ইজতেমা-আজ আখেরি মোনাজাত by রফিকুল ইসলাম ও মাসুদ রানা

দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে যোগ দিয়েছেন লাখো মুসল্লি। তাঁদের পদচারণে এখন মুখরিত টঙ্গীর তুরাগতীরের ইজতেমা ময়দান। আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে জিকিরসহ বিভিন্ন ইবাদতের মাধ্যমে সময় কাটাচ্ছেন তাঁরা। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে আজ রোববার শেষ হচ্ছে বিশ্ব ইজতেমা।

দিনদুপুরে বাড়িতে ঢুকে মালিককে খুন করল দুর্বৃৃত্তরা

রাজধানীর মিরপুরের মধ্য পীরেরবাগে দুর্বৃত্তদের গুলিতে নিজ বাসায় খুন হয়েছেন এক ব্যক্তি। তাঁর নাম কাজী জিয়া হায়দার (৫০)। গতকাল শনিবার বেলা দুইটায় দুর্বৃত্তদের এই হামলায় জিয়া হায়দারের মেয়ে কাজী লামহা হায়দারও (৮) আহত হয়।

আবারও পেলে-মেসি সেরা কিন্তু সর্বকালের নয়

বার আদেখলেপনা দেখে পেলে রীতিমতো অবাক। একটু যেন বিরক্তও। টানা তিনবার ফিফা বর্ষসেরা হওয়ার পর লিওনেল মেসিকে পারলে কেউ কেউ সর্বকালের সেরাও বানিয়ে দেয়, যে মুকুটটি আসলে তাঁরই মাথায়। পেলের তাই এসব মোটেও ভালো লাগছে না। ফিফা ব্যালন ডি’অরের অনুষ্ঠানে নিজে দুই হাত বাড়িয়ে মেসিকে বুকে টেনে নিয়েছিলেন। ব্রাজিল কিংবদন্তি এখন আবার আর্জেন্টাইন তারকাকে সরিয়ে দিলেন দূরে।

প্রিমিয়ার ক্রিকেট লিগ-ব্রাদার্স-সূর্যতরুণ হারছেই

বচেয়ে কম রান যে ম্যাচে, সবচেয়ে বেশি উত্তেজনাও সে ম্যাচে! ওল্ড ডিওএইচএস-ব্রাদার্স ম্যাচের ভেন্যু ছিল বিকেএসপি। ব্রাদার্সের পাকিস্তানি ওপেনার ইমরান নাজিরের এলবিডব্লুর সিদ্ধান্তকে ঘিরে কাল উত্তেজনা ছড়িয়েছিল সেখানে। আম্পায়ারদের দিতে হয়েছে পুলিশি নিরাপত্তা। শেষ পর্যন্ত অবশ্য ৮৮ রানে গুটিয়ে গিয়ে ব্রাদার্স হেরেছে ৮ উইকেটের বড় ব্যবধানেই।

উজ্জীবিত, উদ্দীপ্ত মহসিন খানের পাকিস্তান

কোনো দল যখন জয়ের মধ্যে থাকে, তখন সেই দলের ভাবভঙ্গিই পাল্টে যায়। দলের খেলোয়াড়েরা তখন থাকে উদ্দীপ্ত, অনুপ্রাণিত এবং আরও বড় কোনো কীর্তির জন্য উদ্গ্রীব। মহসিন খানের পাকিস্তান দলটার এখন এমনই সময় কাটছে। টেস্ট আঙিনার এক নম্বর দল ইংল্যান্ডকে আড়াই দিনের মধ্যে হারিয়ে মিসবাহ, হাফিজ, গুল, আজমলদের জয়ের নেশা এখন আগের চেয়ে অনেক বেশি উদগ্র।

ভারতীয় দল নিয়ে গৌতম গম্ভীর

হাতের মুঠো থেকে অস্ট্রেলিয়া সিরিজ বেরিয়ে গেছে—এ কথাটা এই মুহূর্তে কেমন যেন বেমানান শোনাচ্ছে। অস্ট্রেলিয়ায় চরম বাজে পারফরম্যান্সের দৌলতে সিরিজে ৩-০-তে পিছিয়ে। অ্যাডিলেডে আরও একটি টেস্ট বাকি থাকতে ওয়ানডের বিশ্বজয়ী ভারত এখন প্রহর গুনছে বিদেশের মাটিতে আরও একটি ধবলধোলাইয়ের।

রমজান মাসে ক্রিকেট নয়

জীবনের একটা সময় খ্রিষ্টধর্মের অনুসারী ছিলেন। ক্রিকেট বিশ্ব তাঁকে চিনেছিল ইউসুফ ইয়োহানা হিসেবে। কিন্তু সেই ইয়োহানা এখন মোহাম্মদ ইউসুফ। ইসলামধর্ম গ্রহণ করে পুরোদস্তুর ধার্মিক। পাকিস্তানি ক্রিকেটের সমসাময়িক কালের সেরা ব্যাটসম্যান হিসেবেও ধরা হয় তাঁকে। ৩৭ বছর বয়সী ইউসুফ পাকিস্তান দলের বাইরে থাকলেও তাঁর ক্রিকেটীয় প্রতিভার প্রতি আস্থা রয়েছে তাবত্ ক্রিকেট বিশ্বেরই।

ডলারের দাম বাড়ার প্রভাব আদা-রসুনের বাজারেও

পাইকারি ও খুচরা দুই বাজারেই বেড়েছে রসুন ও আদার দাম। বিশেষ করে আমদানি করা আদা-রসুনের দাম বেড়েছে বেশি। তবে স্থির নেই দেশি আদা-রসুনের দামও। রাজধানীর কাঁচাবাজারগুলোতে গতকাল শনিবার প্রতি কেজি আদা বিক্রি হয়েছে ৭০ থেকে ৮০ টাকায়, ১০ দিন আগেও আদার দাম ছিল কেজিপ্রতি ৬৮ থেকে ৭০ টাকা।

ক্ষতিগ্রস্তদের স্বার্থরক্ষায় সুপারিশ চূড়ান্ত করেছে বিশেষ কমিটি-সরকারের নীতি-অস্থিরতার সপ্তাহ

শেয়ারবাজারের সাম্প্রতিক ধসে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের সহায়তা দিতে কিছু সুপারিশ চূড়ান্ত করেছে সরকার-গঠিত বিশেষ স্কিম কমিটি। গতকাল কমিটির সর্বশেষ বৈঠকে এসব সুপারিশ চূড়ান্ত করা হয়। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
কমিটির আহ্বায়ক ও ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফায়েকুজ্জামান জানান, ২৭ জানুয়ারির মধ্যে সুপারিশগুলো প্রতিবেদন আকারে অর্থ মন্ত্রণালয়ে জমা দেওয়া হবে।

অংশ নেওয়া ব্যক্তিদের প্রত্যাশা-‘মেরিনটেক’ জাহাজ নির্মাণ শিল্পের বিকাশে ভূমিকা রাখবে

দেশের জাহাজ নির্মাণ প্রতিষ্ঠানগুলোর সংশ্লিষ্ট সবার মধ্যে ব্যাপক সাড়া জাগিয়ে শেষ হলো ‘মেরিনটেক বাংলাদেশ’।
গতকাল শনিবার প্রদর্শনীর শেষ দিনেও অনেক দর্শনার্থী মেরিনটেকে এসে জাহাজ নির্মাণের বিভিন্ন সরঞ্জাম ও প্রযুক্তির খোঁজখবর নেন।

নৌ-প্রটোকলে ট্রানজিট মাশুল নেওয়ার পক্ষে এনবিআর by জাহাঙ্গীর শাহ

বাংলাদেশ ও ভারতের মধ্যকার নৌ-প্রটোকলের আওতায় ট্রানজিট-সুবিধা ব্যবহারের ক্ষেত্রে মাশুলের আরোপের পক্ষে মত দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। পাশাপাশি অবকাঠামো না থাকায় আশুগঞ্জ নৌবন্দর ব্যবহার করে ট্রানজিট দেওয়া আপাতত বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

দ্রুত ধনী হওয়ার লোভ দেখিয়ে এমএলএম ব্যবসা করা যাবে না by ফখরুল ইসলাম

দ্রুত ধনী হওয়ার লোভ দেখিয়ে আর মাল্টি লেভেল মার্কেটিং (এমএলএম) ব্যবসা করা যাবে না। মিথ্যা বিজ্ঞাপন দিয়ে প্রতারণা করা যাবে না কাউকে। এমএলএমের নাম ভাঙিয়ে বিক্রি করা যাবে না কোনো অবস্তুগত বা অলীক পণ্য। সময়ের ধারাবাহিকতা বা পর্যায়ক্রমিক প্রক্রিয়াকরণের মাধ্যমে ভবিষ্যতে বিপণনযোগ্য হবে—এমন পণ্য বা সেবাও নিষিদ্ধ করা হবে।

তবে ড্রোন হামলার অনুমতি দেওয়া হবে না-মার্কিন সেনা প্রশিক্ষকদের ফিরিয়ে আনবে পাকিস্তান

মার্কিন সেনা প্রশিক্ষকদের আগামী এপ্রিল বা মে মাসের দিকে আবার পাকিস্তানে ফিরিয়ে আনার আমন্ত্রণ জানানো হতে পারে। তবে দেশের অভ্যন্তরে কোনোভাবেই আর চালকবিহীন বিমান (ড্রোন) হামলার অনুমতি পাবে না সিআইএ। পাকিস্তানি জ্যেষ্ঠ কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে গত শুক্রবার রাতে এ কথা জানিয়েছে টেলিভিশন চ্যানেল ফক্স নিউজ।

বোকো হারামের দায়িত্ব স্বীকার-নাইজেরিয়ায় বোমা হামলা বন্দুকযুদ্ধে ১৬২ জন নিহত

নাইজেরিয়ার কানো শহরে নিরাপত্তাকর্মীদের লক্ষ্য করে সমন্বিত বোমা হামলা ও বন্দুকযুদ্ধে গত শুক্রবার সন্ধ্যায় কমপক্ষে ১৬২ জন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন বেসামরিক লোক, সাংবাদিক, সেনাসদস্য ও পুলিশ কর্মকর্তা। হামলার দায়িত্ব স্বীকার করেছে ইসলামি জঙ্গিগোষ্ঠী বোকো হারাম। হামলার পর সেখানে সান্ধ্য আইন জারি করা হয়েছে।

সেই খুদে শিশু বাড়ি গেছে

হাসপাতাল ছেড়েছে বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম শিশু মেলিন্ডা স্টার গুইডো। গত শুক্রবার যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের হাসপাতাল থেকে তাকে আনুষ্ঠানিকভাবে ছেড়ে দেওয়া হয়। মেলিন্ডার জন্ম হয় গত বছরের ৩০ আগস্ট। জন্মের পরই সে গণমাধ্যমের শিরোনাম হয়েছিল।

ইশারা মিলেছে, রাজনৈতিক বিবেচনায় এ সপ্তাহেই পদোন্নতি

দীন ইসলাম: প্রশাসনের ক্ষোভ ও অসন্তোষ ঠেকাতে এবং যৌক্তিক কারণ বিবেচনায় নিয়ে এ সপ্তাহেই প্রশাসনের তিনটি স্তরে পদোন্নতি দেবে  পৃষ্ঠা ২০ কলাম ১
সরকার। পদগুলো উপসচিব, যুগ্ম সচিব ও অতিরিক্ত সচিবের। তবে অনিবার্য কারণে যুগ্ম সচিব ছাড়া বাকি দু’টি পদে শূন্য পদের বাইরে পদোন্নতি দেয়া হবে। ইতিমধ্যে সরকারের উচ্চ পর্যায় থেকে পদোন্নতির বিষয়ে ইশারা মিলেছে। তাই রাজনৈতিক বিবেচনায় সরকারের তিন বছর পর এ পদোন্নতি দেয়া হবে বলে মনে করা হচ্ছে। এজন্য সব প্রস্তুতি শেষ হয়। তিন স্তরে পদোন্নতিযোগ্য পদ ঠিক করা হয়েছে। এ কারণে এ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস থেকেই তিন দিনের সুপিরিয়র সিলেকশন বোর্ড (এসএসবি)-এর সভা ডাকা হয়েছে। সভাটি আগামী সোমবার বিকাল চারটা, মঙ্গলবার বেলা ১১টা ও বুধবার বেলা ১১টায় মন্ত্রিপরিষদ সচিবের দপ্তরে অনুষ্ঠিত হবে। আগামীকাল এসএসবির বৈঠক সংক্রান্ত নোটিশ জারি করবে জনপ্রশাসন মন্ত্রণালয়। ওদিকে প্রশাসনের উচ্চপর্যায়ে ক্যাডার পদের কয়েকটি ধাপে শ’ শ’ কর্মকর্তা পদোন্নতির যোগ্যতা অর্জন করে বসে আছেন। সময়মতো পদোন্নতি না হওয়ায় ক্রমেই ক্ষোভ-অসন্তোষ আর হতাশা বাড়ছে। সঙ্গে যোগ হয়েছে দফায় দফায় পদোন্নতিবঞ্চিত কর্মকর্তাদের অসন্তোষ। তাদের চাপে প্রশাসন কাঠামো বেসামাল হয়ে পড়ায় বিলম্বে হলেও সরকারের নীতি-নির্ধারক মহল পদোন্নতি দেয়ার বিষয়ে সিদ্ধান্তে পৌঁছেছে। প্রথমে উপসচিব ও যুগ্ম সচিব পদে পদোন্নতি দেয়ার সিদ্ধান্ত নেয়া হবে। এরপর ১৯৮৪ ব্যাচের পদোন্নতি প্রত্যাশী কর্মকর্তাদের যৌক্তিক দাবি বিবেচনায় নিয়ে অতিরিক্ত সচিব পদেও একযোগে পদোন্নতি হবে। ফলে তিন স্তরে পাঁচ শতাধিক কর্মকর্তার পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে।
অতিরিক্ত সচিব: অতিরিক্ত সচিব পদে সর্বশেষ পদোন্নতি দেয়া হয় ১০ই অক্টোবর। পদোন্নতি পান ৩১ জন। শূন্যপদ ছাড়াই পদোন্নতি দেয়া হয়। বর্তমানে অতিরিক্ত সচিবের সংখ্যা ১৪৮। এর মধ্যে ওএসডি আছেন ৪৫ জন। পদোন্নতিযোগ্য কর্মকর্তার সংখ্যা বেশি হওয়ায় পদ ছাড়াই পদোন্নতি দেয়া হয়। অতিরিক্ত সচিবের ডিউটি পদ ৬৮টি। অতিরিক্ত সচিব পদমর্যাদার প্রেষণ পদের সংখ্যা সর্বোচ্চ ৩৫টি। বিদ্যমান পরিস্থিতিতে প্রেষণ পদে নিয়োগ দেয়ার সুনির্দিষ্ট কোন নিয়ম অনুসরণ করা হয় না। যুগ্মসচিব পদমর্যাদার বেশির ভাগ পদে প্রেষণে অতিরিক্ত সচিব পদায়ন করা হয়েছে। পদোন্নতিবঞ্চিত কর্মকর্তা ছাড়াও অতিরিক্ত সচিব হিসেবে পদোন্নতি পাওয়ার জন্য এখন ১৬৩ জন যুগ্ম সচিব অপেক্ষার সারিতে বসে আছেন। এর মধ্যে ১৯৮৪ ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা ১২০ জন। এরা ২০০৯ সালের ৭ই সেপ্টেম্বর যুগ্ম সচিব হিসেবে পদোন্নতি পেয়েছিলেন। এখন অতিরিক্ত সচিব হওয়ার শর্ত হিসেবে যুগ্ম সচিব পদে দু’বছর পার করেও পদোন্নতির দেখা মিলছে না। মাঝখানে গত মাসে ৮২ ব্যাচের শেষ দিকের ৩১ জনকে পদোন্নতি দেয়ায় তাদের প্রত্যাশায় ভাটা পড়ে। অনেকে ক্ষোভ-অসন্তোষ প্রকাশ করেন। তারা চেয়েছিলেন, ১৯৮৪ ব্যাচসহ একযোগে অন্তত এক শ’জনের কাছাকাছি পদোন্নতি পেতে। অভিযোগ রয়েছে, ওই সময় এভাবে কমসংখ্যায় পদোন্নতি দিয়ে এসএসবির কোন কোন সদস্য ওই ব্যাচের সহসা অতিরিক্ত সচিব হওয়ার সুযোগের দরজা বন্ধ করে দিতে চেয়েছিলেন। এ অবস্থায় পদোন্নতি প্রত্যাশী এ ব্যাচের কিছু প্রভাবশালী কর্মকর্তা সম্প্রতি সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে পদোন্নতি পাওয়ার পক্ষে তাদের ‘লজিক পেপার’ উপস্থাপন করেন। এক পৃষ্ঠার এ পেপারে বলা হয়েছে, ডিসেম্বর মাসে সরকার পদোন্নতি দিলে কোন অজুহাত ছাড়াই অতিরিক্ত সচিব পদে ৬২ জনকে পদোন্নতি দিতে পারে। যুক্তি দেখিয়ে বলা হয়েছে, গত বছর ২১শে নভেম্বর ৬০ জনকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দেয়ার পর মোট অতিরিক্ত সচিবের সংখ্যা দাঁড়ায় ১৮৪। বর্তমানে অতিরিক্ত সচিবের সংখ্যা ১৪৮। এ হিসেবে ৩৬ জন এখনও কম আছে। বর্তমানে সচিবের ২টি পদ শূন্য। ৩১শে ডিসেম্বরের মধ্যে দু’জন সচিব ও ৮ জন অতিরিক্ত সচিব যাবেন অবসরে। একই ভাবে হিসাব দেখিয়ে বলা হয়েছে, ২০১২ সালের ৩০শে জুন পর্যন্ত হিসাব করলে ৮৪ এবং ২০১২ সালের ৩১শে ডিসেম্বর পর্যন্ত সময় হাতে রেখে একবারে পদোন্নতি দিলে ১১৯ জনকে অতিরিক্ত সচিব হিসেবে পদোন্নতি দেয়া সম্ভব। এ সারির কয়েকজন কর্মকর্তা মানজমনিকে জানিয়েছেন, অতিরিক্ত সচিব পদে ১৯৮৪ ব্যাচকে এখন পদোন্নতি না দিলে যুগ্ম সচিব পদে ১৯৮৫ ব্যাচের পদোন্নতির হিসাবও সহজে মেলানো যাবে না। কেননা, ৫ শতাধিক কর্মকর্তার এ ব্যাচের যেসব কর্মকর্তাকে সরকার পদোন্নতি দিতে চায় তাদের একটি বড় অংশের সিরিয়াল রয়েছে ব্যাচের ২০০ জনের পরে। আবার প্রচুরসংখ্যক কর্মকর্তাকে বাদ দিয়ে পদোন্নতি দিলে বঞ্চিত কর্মকর্তাদের ক্ষোভ সামাল দেয়াও কঠিন হবে।
যুগ্ম সচিব: এ পদে পদোন্নতি প্রত্যাশী কর্মকর্তাদের মধ্যে বর্তমানে ১৯৮৪ ব্যাচের (ইতিপূর্বে পদোন্নতিবঞ্চিত) উপসচিব আছেন ১৯৬ জন, নতুন করে পদোন্নতিযোগ্য ৮৫ ব্যাচের উপসচিবের সংখ্যা ৫০৯ এবং ১৯৮৬ ব্যাচের ২০৬ জন। ১৯৮৫ ও ১৯৮৬ ব্যাচের কর্মকর্তারা যুগ্ম সচিব পদে পদোন্নতির যোগ্যতা অর্জন করেছেন আরও দু’বছর আগে। উপসচিব পদে তিন বছর দায়িত্ব পালন করলেই একজন কর্মকর্তা যুগ্ম সচিব হওয়ার যোগ্যতা অর্জন করেন। এ ব্যাচ দু’টির বেশির ভাগ কর্মকর্তা পদোন্নতি পান ২০০৬ সালের ২৬শে জানুয়ারি, ১৫ই অক্টোবর ও ৪ঠা ডিসেম্বর। তবে একসঙ্গে এ বিপুলসংখ্যক কর্মকর্তাকে পদোন্নতির জন্য বিবেচনায় আনা সম্ভব হবে না। পদোন্নতি দেয়ার মতো তেমন কোন শূন্যপদও হাতে নেই। সম্প্রতি ৩১ জন যুগ্ম সচিবকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দেয়ায় এ পদগুলো খালি হয়েছে। বর্তমানে শুধু ৮৫ ব্যাচের চাপ সামাল দিতে হলেও সরকারকে যুগ্ম সচিব পদে কমপক্ষে ৩০০ জন কর্মকর্তাকে পদোন্নতি দিতে হবে। এর আগে পদোন্নতিবঞ্চিত কর্মকর্তাদের ওপর ন্যায়বিচার না করলে আরেক দফা অবিচার করা হবে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, একটু অস্বাভাবিক হলেও অতিরিক্ত সচিব পদে আবারও পদোন্নতি দিয়ে যুগ্ম সচিব পদে বেশি সংখ্যায় পদোন্নতির সুযোগ সৃষ্টি করার চিন্তাভাবনা চলছে। ওদিকে ১৯৮৫ ব্যাচের কর্মকর্তারা ব্যাচ ধরে পদোন্নতি পেতে চান। ব্যাচ ভেঙে পদোন্নতি দিলে তারা মেনে নেবেন না। এ ব্যাচের প্রভাবশালী কর্মকর্তারা আরও ৬ মাস আগে পদোন্নতি পাওয়ার জন্য চেষ্টা-তদবির করেন। তারা সরকারের ঊর্ধ্বতনদের কাছে বলাবলি করেন, এ সরকারের আমলে এখনও একটিও পদোন্নতি পাইনি আমরা। তাই আমাদের বিবেচনায় নেয়া উচিত সবচেয়ে আগে।
উপসচিব: উপসচিব পদে সর্বশেষ পদোন্নতি গত বছর ১৫ই ডিসেম্বর। পদোন্নতি পান ২৯৮ জন। লেফটআউটসহ ১১তম ব্যাচ এবং ১৩তম ব্যাচের ১৪ জনকে পদোন্নতি দেয়া হয়। বর্তমানে উপসচিবের সংখ্যা ১৫৪২। পদের তুলনায় প্রায় ৫০০ কর্মকর্তা বেশি। ইনসিটো, প্রেষণ নিয়োগ আর ওএসডি করে বর্ধিত উপসচিবদের সমন্বয় করা হয়েছে। এদিকে ১০ বছর চাকরি করার শর্ত পূরণ করে উপসচিব হওয়ার অপেক্ষায় বসে আছেন পাঁচটি ব্যাচের ৭৩৫ জন কর্মকর্তা। এসব ব্যাচের মধ্যে ১৩তম ব্যাচের অবশিষ্ট ১৯৮ জন, ১৫ তম ব্যাচের ১০৮ জন, ১৭তম ব্যাচের ৬৩ জন, ১৮তম ব্যাচের ৯২ জন এবং ২০তম ব্যাচের ২৭৪ জন কর্মকর্তা। ১৩তম ব্যাচ চাকরিতে যোগ দেয় ১৯৯৪ সালের ২৫শে এপ্রিল। তারা উপসচিব হওয়ার যোগ্যতা অর্জন করেন ২০০৪ সালে। ২০তম ব্যাচ চাকরিতে যোগ দেয় ২০০১ সালের ২৮শে মে। তারাও উপসচিব পদে এ বছর পদোন্নতির যোগ্যতা অর্জন করেছেন। সূত্র জানিয়েছে, যুগ্ম সচিব পদে ৩০০ কর্মকর্তাকে পদোন্নতি দেয়া সম্ভব হলে উপসচিব পদে সমসংখ্যক বা সাড়ে ৩০০ কর্মকর্তাকে পদোন্নতি দেয়া যাবে।

বিএনপি আজ সেনা অভ্যুত্থানচেষ্টার দলীয় অবস্থান তুলে ধরবে

সমপ্রতি সেনা অভ্যুত্থানের চেষ্টা এবং এ ঘটনায় প্রধানমন্ত্রী ও সেনাসদরের বক্তব্য সম্পর্কে দলীয় অবস্থান তুলে ধরার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। আজ রোববার বিকেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ব্যাপারে বিএনপি আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে। শনিবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটি ও জ্যেষ্ঠ নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন খালেদা জিয়া। দলের কেন্দ্রীয় এক নেতা বলেন, কিছু সেনা কর্মকর্তার সরকার উৎখাতের চেষ্টা সম্পর্কে সেনাসদর এবং খালেদা জিয়াকে জড়িয়ে প্রধানমন্ত্রীসহ বিভিন্ন মহলের বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিএনপির পক্ষ থেকে একটি জবাব চূড়ান্ত করা হয়েছে। এতে বিএনপি সেনা অভ্যুত্থান বা সেনাশাসনের ঘোর বিরোধী বলে জানানো হবে।

ঘাম ও দুর্গন্ধনাশক থেকে স্তন ক্যানসার হতে পারে?

ঘাম বন্ধ করা প্রসাধনসামগ্রী (অ্যান্টিপার্সপির‌্যান্ট) ও ডিওডোর‌্যান্টের দুই উপাদান প্যারাবেন ও অ্যালুমিনিয়াম থেকে স্তন ক্যানসার হতে পারে—এ রকম আশঙ্কা ছড়িয়ে পড়েছিল কয়েক বছর আগে। তখন চিকিৎসাবিজ্ঞানীরা আশ্বস্ত করে বলেছিলেন, এটি ১০০ শতাংশ নিশ্চিত নয়। এ নিয়ে সাম্প্রতিক গবেষণাও বিষয়টি সম্পর্কে দৃশ্যত একশভাগ নিশ্চিত হতে পারেনি।

মুন্সিগঞ্জের চার খাল-দখলমুক্তির দাবিতে সাংসদসহ সর্বস্তরের মানুষের সমর্থন

মুন্সিগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভায় চারটি খাল দখলমুক্ত ও পুনর্খননের দাবির প্রতি সমর্থন জানিয়েছেন সাংসদ এম ইদ্রিস আলীসহ বিভিন্ন দল, সংগঠন ও শ্রেণী-পেশার মানুষ। দাবি আদায়ে গণস্বাক্ষর কর্মসূচির দ্বিতীয় দিন গতকাল শনিবার স্বাক্ষর করেন প্রতিরক্ষা মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও মুন্সিগঞ্জ-১ (সদর ও গজারিয়া উপজেলা) আসনের সাংসদ এম ইদ্রিস আলী।

৩৫৭ শিশু আক্রান্ত, বারান্দা ও মেঝেতে চিকিৎসা

ঠাকুরগাঁওয়ে ডায়রিয়া ও শ্বাসকষ্ট রোগের প্রকোপ দেখা দিয়েছে। এ পর্যন্ত এসব রোগে ৩৫৭ শিশু আক্রান্ত হয়েছে। শয্যা সংকটের কারণে আক্রান্ত শিশুদের সদর হাসপাতাল ওয়ার্ডের মেঝে ও বারান্দায় রেখে চিকিৎসা দিতে হচ্ছে। একই সঙ্গে প্রচুরসংখ্যক শিশুর চিকিৎসা দিতে গিয়ে হাসপাতালের চিকিৎসকেরা হিমসিম খাচ্ছেন। প্রচণ্ড শীতের মধ্যে বারান্দা ও মেঝেতে সন্তানদের নিয়ে থাকতে অভিভাবকদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

চিমনি ভেঙে দেওয়ার পরও থেমে নেই ইট পোড়ানো

ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে অবৈধ ইটভাটার চিমনি ভেঙে দেওয়ার পরও সেগুলো ফের চালু করা হচ্ছে। বরগুনা সদরে এমন তিনটি এবং নোয়াখালীর সেনবাগে একটি ইটভাটায় আবারও ইট পোড়াতে দেখা গেছে। গত ৪ ডিসেম্বর বরগুনা সদর উপজেলার তিনটি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ড্রাম চিমনি ভেঙে ফেলেন।

যশোরে তিন সড়কের সংস্কার-৩৮ লাখ টাকা কাজে আসেনি by মনিরুল ইসলাম

ত অর্থবছরে সংস্কার করা যশোর শহরের অধিকাংশ সড়কে বিটুমিনের আস্তরণ (কার্পেটিং) উঠে খানাখন্দের সৃষ্টি হয়েছে। এসব সড়কে চলাচল করতে শহরের বাসিন্দাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। ২০১০-১১ অর্থবছরে পৌরসভার অধীনে থাকা শহরের এম এম আলী সড়ক (মাওলানা মোহাম্মদ আলী) ও রেল সড়ক সংস্কারের জন্য ১৭ লাখ টাকা ব্যয় করা হয়।

মনিপুর স্কুলে অটিস্টিক শিশু নির্যাতন-মামলা নিল পুলিশ, দুই নিরাপত্তাকর্মী গ্রেপ্তার

হাইকোর্টের নির্দেশে অটিস্টিক শিশু মাইনউদ্দিন শরীফকে নির্যাতনের ঘটনায় অবশেষে কাফরুল থানার পুলিশ মামলা করেছে। এর পরই পুলিশ মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজের নিরাপত্তাকর্মী হেলালউদ্দিন ও বেলাল হোসেনকে গ্রেপ্তার করেছে।

হিযবুত তাহ্রীরের পাঁচ সদস্যের বিরুদ্ধে র‌্যাবের দুটি মামলা

নিষিদ্ধঘোষিত হিযবুত তাহ্রীরের গ্রেপ্তার হওয়া পাঁচ সদস্যের বিরুদ্ধে র‌্যাবের ওপর হামলা ও সন্ত্রাসী তৎপরতায় যুক্ত থাকার অভিযোগে দুুটি মামলা হয়েছে। গত শুক্রবার রাতে র‌্যাব-১-এর উপপরিদর্শক (এসআই) মাহমুদ হোসেন বাদী হয়ে এই মামলা করেন।

খুদে বিজ্ঞানীদের বিস্ময়কর আবিষ্কার by লাবনী খন্দকার

খন আর টাকা খরচ করে ব্যাটারি কিনতে হবে না। ঘরে বসেই যে কেউ ব্যাটারি বানাতে পারবেন। এর জন্য কাঁচামালও আছে হাতের কাছেই। গাছের পাতা ও পচা সবজি থেকে বানানো এই ব্যাটারির আয়ুও থাকবে অনেক দিন। চার্জ ফুরালে কেবল কষ্ট করে রিচার্জ করে নিতে হবে।

যুবলীগের ৫ নেতা-কর্মীর বাড়িতে ভাঙচুর, আগুন-ঈশ্বরদীতে ছাত্রলীগের কর্মীকে হত্যা

পাবনার ঈশ্বরদী হাসপাতালের সামনে গতকাল শনিবার ছাত্রলীগের কর্মী মোস্তফা কামালকে (২১) প্রকাশ্যে ছুরিকাঘাত করে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহতের বাবা ও ছাত্রলীগের এক কর্মীর অভিযোগ, যুবলীগের সন্ত্রাসীরা এ হত্যাকাণ্ড ঘটায়।
এ ঘটনার প্রতিবাদে ছাত্রলীগের ক্ষুব্ধ নেতা-কর্মীরা যুবলীগের পাঁচ নেতা-কর্মীর বাড়িতে ব্যাপক ভাঙচুর চালিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছেন।

বিদ্যুৎকেন্দ্রের তেলে মধুমতী নদীর পানি দূষণ by সুব্রত সাহা

গোপালগঞ্জে নতুন স্থাপিত ১০০ মেগাওয়াট পিকিং বিদ্যুৎকেন্দ্রটি মধুমতী নদীর দুই তীরের মানুষের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। কেন্দ্রটি থেকে নদীর হরিদাসপুর এলাকায় জ্বালানিবর্জ্য ফেলায় পানি দূষিত হয়ে পড়েছে। এতে গোপালগঞ্জ পৌরসভায় পানি সরবরাহে সমস্যা সৃষ্টি হয়েছে। ১০-১২ দিন ধরে পানি সরবরাহ অর্ধেকে নেমে এসেছে। আগামী বোরো মৌসুমে ধান উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা করছে কৃষি বিভাগ।

আইডিএলওর মহাপরিচালক হলেন আইরিন খান

ন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ল অরগানাইজেশনের (আইডিএলও) মহাপরিচালক হিসেবে সম্প্রতি দায়িত্ব নিয়েছেন আইরিন খান। গত বছরের ১৭ নভেম্বর আইডিএলওর বার্ষিক সাধারণ সভায় সংস্থার মহাপরিচালক নির্বাচিত হন আইরিন খান। গত সোমবার তিনি দায়িত্ব নিয়েছেন।

দুই দেশের বাণিজ্য ব্যবধান কমবে: প্রণব মুখোপাধ্যায়

বাংলাদেশের বেনাপোল ও ভারতের পেট্রাপোল সীমান্তে গতকাল শনিবার থেকে মালবাহী যানবাহন পারাপারের অতিক্রমপত্র (কার পাস) প্রথা চালু হয়েছে। দুই দেশের মধ্যে মালামাল বহনকারী ট্রাক-লরির চালক ও সহকারীদের এই কার পাস দেওয়া হবে।

কৃষি-কৃষকের হতাশা ও সাশ্রয়ী সেচ ব্যবস্থা by নূরুননবী শান্ত

কৃষকের কাছে সেচ যখন বোঝা হয়ে দাঁড়িয়েছে, তখন সরকার উদ্বিগ্ন না হলেও কৃষির সঙ্গে জড়িত নয় এমন সাধারণ মানুষও অস্বস্তিতে ভুগছেন, বিশেষ করে যাদের চাল কিনে খেতে হয়। তাদের অনেকেই আবার নিজের সীমিত অভিজ্ঞতা পুঁজি করে চেষ্টা করে যাচ্ছেন সাশ্রয়ী সেচের নিজস্ব পদ্ধতি প্রয়োগ করতে বাংলাদেশে এখন সেচ মৌসুম চলছে।

অধিকার-জারোয়া আদিবাসী ও 'নগ্নতা'র রাজনীতি by পাভেল পার্থ

দিবাসী জনগণের জন্য 'ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক প্রতিষ্ঠান আইন ২০১০' চূড়ান্ত হলেও ওই আইনে আদিবাসী জনগণকে নিয়ে ভুল, মিথ্যা ও অন্যায় উপস্থাপনের ক্ষেত্রে কোনো ধারা রাখা হয়নি। আশা করছি, আদিবাসীদের প্রতি সব বৈষম্য দূর হবে এবং সমূলে নিশ্চিহ্ন হবে আদিবাসী জনগণকে নিয়ে ক্ষমতাধর উপস্থাপনের 'নগ্নতার রাজনীতি'।

ফিরে দেখা-ইতিহাসের দুর্লঙ্ঘ যাত্রা by শ্যামলী নাসরিন চৌধুরী

খন বিশেষ ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধীদের বিচার চলছে। তাদের কঠোর সাজা দেখার জন্য উন্মুখ হয়ে আছে সমগ্র জাতি। কত সভা, মিছিল, টক শো, গোলটেবিল বৈঠক, মানববন্ধন, লেখালেখি করতে হয়েছে সবার এ দিনটির জন্য, তার কোনো হিসাব নেই মহাকালের পাতায় এক বিন্দু শিশিরকণা হলেও আমাদের কাছে এ বিশটি বছর ছিল দুস্তর, দুরতিক্রম্য দীর্ঘ পথ। কত চড়াই-উতরাই, নৈরাশ্য, উৎপীড়ন। কিন্তু পথ ছাড়েননি ঘাতক দালাল নির্মূল কমিটির পোড় খাওয়া কুশীলবরা।

পাঠ্যবই যখন অনলাইনে by তন্ময় হক

বিশ্বজুড়ে ই-বুকের জনপ্রিয়তা বেড়েই চলেছে। অনেক দেশেই পাঠ্যবই হিসেবে ই-বুকের ব্যবহার রয়েছে। বাংলাদেশেও পাঠ্যবইগুলো ই-বুক আকারে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) ওয়েবসাইটে রয়েছে। তবে বাংলাদেশে পাঠ্যবই হিসেবে ই-বুককে জনপ্রিয় করতে হলে আরও কিছু উদ্যোগ নিতে হবে। আশার কথা হলো, সরকারি পর্যায় থেকে সে ধরনের উদ্যোগ নেওয়ার আভাস মিলেছে।

সময়ের কথা-অনশন করে বেতন বাড়িয়ে নাও by অজয় দাশগুপ্ত

শিক্ষকদের বেতন বাড়ানো উচিত_ এটা অনেকেই এখন স্বীকার করেন। যথেষ্ট বেতন না হলে মেধাবীরা এ পেশায় আসবে না। আর মেধাবীরা না এলে শিক্ষার মান বাড়ানোর যে প্রবল তাগিদ সেটাও অসম্পূর্ণ থেকে যাবে। শুধু নিবন্ধনকৃত প্রাইমারি স্কুল নয়, হাই স্কুল ও কলেজ শিক্ষকদের বেতন বাড়ানো উচিত।

বেহাল ওষুধ পরীক্ষাগার-ভালো-মন্দ বিচার করবে কে?

ট্টগ্রামে অবস্থিত দেশের দ্বিতীয় ওষুধ পরীক্ষাগার (ড্রাগ টেস্টিং ল্যাবরেটরি) নিজেই যখন রুগ্ণ তখন ওষুধের ভালো-মন্দ বিচার কে করবে_ এ প্রশ্ন দেখা দেওয়াটা স্বাভাবিক। এ অবস্থায় নকল ও ভেজাল, এমনকি নিম্নমানের ওষুধে বাজার ছেয়ে গেলেও ভোক্তা-রোগীদের ভাগ্যের হাতে জীবন সঁপে দেওয়া ছাড়া উপায় থাকে না।

মাদ্রাসা শিক্ষা কারিকুলাম-প্রয়োজনীয় শিক্ষক নিয়োগ দিতে হবে

মাদ্রাসা শিক্ষার আধুনিকায়ন প্রত্যাশিত হলেও এ ক্ষেত্রে অর্জন কিছুটা ধীরগতিতে হচ্ছে বলে অনেকেই মনে করেন। সবাই স্বীকার করেন, স্কুল-কলেজের সাধারণ শিক্ষা কারিকুলামে শিক্ষিতদের সঙ্গে মাদ্রাসা শিক্ষিত ছাত্রছাত্রীদের বিভেদ দূর করার জন্য মাদ্রাসা কারিকুলামে প্রয়োজনীয় পরিবর্তন আনা দরকার। এ পরিবর্তনগুলো মাদ্রাসা শিক্ষাকেই শুধু যুগোপযোগী করবে না, চাকরি ও শিক্ষা-পরবর্তী সুযোগ-সুবিধায় মাদ্রাসার শিক্ষার্থীদের মূল্যায়নের পথও সুগম করবে।

জি-২০ নেতাদের কঠিন পরীক্ষা-বিশ্ব অর্থনৈতিক সংকট by পি. বৈদ্যনাথন আয়ার

সাবেক ফরাসি প্রেসিডেন্ট জ্যাক শিরাকের উপদেষ্টা ও অর্থনীতিবিদ জ্যাক আটালি প্যারিসে একদল আন্তর্জাতিক সাংবাদিকের সঙ্গে আনুষ্ঠানিকভাবে কথা বলার সময় বলেছেন, যুক্তরাষ্ট্র ইউরোপকে ধ্বংসের চেষ্টা করতে চাইছে। ইউরোপের অনেক দেশে ঋণ বিপদ হিসেবে ঘনিয়ে আসার কারণে ইউরোজোন ভেঙে পড়তে যাচ্ছে কিনা_ এ সাংবাদিক তার কাছে এ ব্যাপারে জানতে চাইলে তিনি এ কথা বলেন।

চিকিৎসাসেবায় ইতিবাচক উদ্যোগ-প্রতিক্রিয়া by এবিএম আবদুল্লাহ

ত ১১ অক্টোবর সমকালের সম্পাদকীয় পাতায় 'চিকিৎসা ব্যবস্থার বাণিজ্যিকীকরণ সম্পূর্ণ হতে চলেছে' শীর্ষক একটি কলাম প্রকাশিত হয়েছে। বদরুদ্দীন উমরের লেখা কলামটি পড়ে আমার ও চিকিৎসকদের অনেকের উপলব্ধি হয়েছে যে, তার এই লেখাটি একতরফা এবং কোনো কোনো ক্ষেত্রে ভুল ধারণাপ্রসূত।

কে হতে চায় কোটিপতি? by মাহবুব মোর্শেদ

ভারতের সনি বা বাংলাদেশের দেশটিভিতে যারা 'কৌন বানেগা ক্রোড়পতি' বা 'কে হতে চায় কোটিপতি' অনুষ্ঠান দুটির নিয়মিত দর্শক, তাদের অনেকের কাছে হয়তো এমন কুইজ শোতে অংশ নিয়ে কোটিপতি হওয়াটাই সহজ পন্থা। কিন্তু কুইজ শো ছাড়া কোটিপতি হওয়ার আর উপায় কী? শোনা যায়, দেশে এখন হাজার হাজার কোটিপতি আছে। তাদের কাছে জেনে নেওয়া যেতে পারে কোটিপতি হওয়ার উপায়।

বিভক্তি নয়, ডিসিসিকে শক্তিশালী করুন-সাক্ষাৎকার by সাদেক হোসেন খোকা

সাক্ষাৎকার গ্রহণ :লোটন একরাম সমকাল : আপনি প্রায় ১০ বছর ডিসিসির মেয়রের দায়িত্ব পালন করছেন। সরকার সম্প্রতি 'ঢাকা উত্তর সিটি করপোরেশন' ও 'ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন' নামে আলাদা দুটি সিটি করপোরেশন করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে আপনার বক্তব্য কী?

ইবিতে সংঘর্ষ-দলাদলিই সার, শিক্ষা চুলোয়

সলামী বিশ্ববিদ্যালয় তার প্রতিষ্ঠালগ্ন থেকেই দলাদলির শিকার। কখনও স্থানীয়-অস্থানীয় আদলে আধিপত্যের লড়াই, আবার কখনও প্রতিদ্বন্দ্বী ছাত্র সংগঠনগুলোর মধ্যে দ্বিমুখী ও ত্রিমুখী লড়াই যেন শিক্ষা প্রতিষ্ঠানটির নিয়তি হয়ে দাঁড়িয়েছে। তবে সব সংঘর্ষের বেলায়ই জামায়াতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবির প্রধান পক্ষ বা প্রতিপক্ষ থেকেছে।

জলবায়ু বিপন্নতা সূচক-বিশ্ব সম্প্রদায় আরও উদ্যোগী হোক

লবায়ু পরিবর্তন সংক্রান্ত বিপন্নতার সর্বশেষ সূচকে বাংলাদেশ সবচেয়ে ঝুঁকিতে থাকা দেশ হিসেবে চিহ্নিত হওয়ার বিষয়টি উদ্বেগজনক হলেও আকস্মিক নয়। অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা অ্যাকশন এইড প্রকাশিত একটি গবেষণা প্রতিবেদনেও জলবায়ু পরিবর্তন ও ক্ষুধা মোকাবেলায় বাংলাদেশ পঞ্চম বিপন্ন দেশ হিসেবে চিহ্নিত হয়েছিল।

স্মৃতি হয়ে গেলেন রশীদ ভাই by রফিকুর রহমান

বির পাগল রশীদ তালুকদার ছিলেন আমার শিক্ষক। তার হাত ধরেই 'নিউজ ফটোগ্রাফি'তে আমার হাতেখড়ি। শুধু আমি নই, অনেক ফটোসাংবাদিকই শিখেছেন তার কাছে। তিনি আমাকে ছোট ভাইয়ের মতো হাতে ধরে শিখিয়েছেন। তার সহায়তায় জীবনের প্রথম ক্যামেরাটি কিনি। রশীদ ভাই ছিলেন এ অঙ্গনের এক দিকপাল। প্রতিদিন এক্সক্লুসিভ ও ভালো ছবি তোলাই যেন তার নেশা ছিল।

ভোটারদের রায় মাইলফলক হতে পারে-নাসিক নির্বাচন by বদিউর রহমান

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) নির্বাচন এবার রাজনীতিতে একটা নতুন মাইলফলক হতে পারে মর্মে রাজনৈতিক বিশ্লেষক এবং নির্বাচনে আগ্রহী অনেকের ধারণা। আমিও এর সঙ্গে একমত পোষণ করি। আওয়ামী লীগের দুই প্রার্থী এবং বিএনপির একজন হওয়ায় বিষয়টা যতটা না গুরুত্বপূর্ণ ছিল তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে আওয়ামী লীগের প্রার্থী সমর্থনের নাটকে। স্থানীয় নির্বাচন হিসেবে স্বীকৃতভাবে দলীয় সমর্থন প্রকাশ্যে

পিছু হটছে উইকিলিকস? by একরামুল হক শামীম

কিছুদিন আগেই পঞ্চম জন্মদিন পালন করেছে উইকিলিকস। ২০০৬ সালের ৪ অক্টোবর যাত্রা শুরু করেছিল সাইটটি। জন্মদিন উদযাপন করতে গিয়ে ব্যয়বহুল তথ্যযুদ্ধের কথা স্মরণ করিয়ে দিয়ে ডোনেশনের অনুরোধ জানিয়েছিল উইকিলিকস। তার ২০ দিনের মাথায় গোপন নথি প্রকাশ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে তারা। উইকিলিকসের ওয়েবসাইটে (িি.িরিশরষবধশং.ড়ৎম) বড় অক্ষরে লেখা 'উইকিলিকস নিডস ইউ'।

ন্যাটোকে দিয়ে আমেরিকার মধ্যপ্রাচ্য জয়-আন্তর্জাতিক by নুরুল ইসলাম বিএসসি

র্নেল গাদ্দাফিকে হত্যা করা হয়েছে। যেভাবে হত্যা করা হয়েছে তা আমাদের মধ্যযুগের বর্বরতাকে স্মরণ করিয়ে দেয়। আমি গাদ্দাফির সমর্থক নই বা গাদ্দাফির আচরণেরও ভক্ত নই। গাদ্দাফি বঙ্গবন্ধুর খুনিদের আশ্রয় দিয়ে বাংলাদেশ ও এ দেশের মানুষের বিপরীতে দাঁড়িয়েছিলেন। বঙ্গবন্ধুর একজন কর্মী হিসেবে গাদ্দাফিকে ঘৃণা না করে পারা যায় না।

ভারত হোক বাংলাদেশের অবাধ বাজার-সাক্ষাৎকার by মুচকুন্দ দুবে

সাক্ষাৎকার গ্রহণ :অজয় দাশগুপ্ত সমকাল : ঢাকায় ভারতীয় হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন, এমন কেউ কেউ পেশাদার কূটনীতিকের দায়িত্ব থেকে অবসর গ্রহণের পর 'বাংলাদেশের বন্ধু' হিসেবে বিভিন্ন ইস্যুতে অবস্থান নিয়েছেন। কিন্তু তাদের দায়িত্বে থাকাকালে ঠিক এমনটি মনে হয়নি। এ ধরনের অভিমত সম্পর্কে আপনি কী বলবেন?
মুচকুন্দ দুবে : অন্যদের কথা বলতে পারব না।

শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তি-নীতিমালা অনুসরণই শ্রেয়

জাতীয় সংসদে মন্ত্রীদের প্রশ্নবাণে জর্জরিত করবেন সংসদ সদস্যরা, এটাই প্রত্যাশিত। দলমত নির্বিশেষে সবারই এটা করা উচিত। সরকার পরিচালনার কাজে কোনো ভুল হলে সংসদ সদস্যদের তা ধরিয়ে দিতে হবে। বিরোধীদলীয় সদস্যরাও তো এটা করবেনই, সরকারি দলের সদস্যদেরও এটাই করা উচিত। তাতে সরকারের জনপ্রিয়তা কমে না, দলেরও ক্ষতি হয় না। এটাও মনে রাখতে হবে যে, সংসদ সদস্যরা কিন্তু জবাবদিহিতার ঊধর্ে্ব নন।

নিরাপদ সড়ক-দায়িত্বশীলদের শুভবুদ্ধি হোক

দেশে 'ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো'র লোক ক'জন আছেন? এ প্রশ্নের উত্তর খুঁজতে বিশেষ গবেষণার প্রয়োজন হয় না। পত্রপত্রিকার মাধ্যমে খুব অল্প মানুষের কথাই জানা যায়। এদের মধ্যে জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা ইলিয়াস কাঞ্চনের নাম প্রথম সারিতে আসে। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ মিলিয়ে যে বাংলা সিনেমাটি এখন পর্যন্ত সবচেয়ে ব্যবসাসফল বলে গণ্য সেই 'বেদের মেয়ে জ্যোৎস্না'র নায়ক তিনি।

দুই বছর গণনা শুরুর দিনটিতে-রাজনীতি by আসিফ কবীর

৫ অক্টোবর, ২০১৩ চলতি সংসদের মেয়াদ শেষ হবে। আজ থেকে ঠিক দুই বছর পর। এদিন থেকে বর্তমান সরকার কেবল রুটিন কাজে সীমাবদ্ধ থাকবে। তখন থেকে তিন মাসের মধ্যে অর্থাৎ ২৫ জানুয়ারি, ২০১৪ নবম (চলতি) সংসদের পাঁচ বছর পূর্ণ হওয়ার মধ্যেই সাধারণ নির্বাচন হতে হবে। এ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ দল বা জোট নতুন সরকার গঠন করবে। সর্বশেষ ১৫তম সংশোধনী অনুযায়ী নির্বাচন ও পরবর্তী সরকার গঠন পদ্ধতির সময়সীমা মোটামুটি এরকমই।

অকুপাই ওয়ালস্ট্রিট আন্দোলন-আন্তর্জাতিক by তারেক শামসুর রেহমান

ধ্যপ্রাচ্যে 'আরব বসন্ত' যেমনি সারা মধ্যপ্রাচ্যে একটি ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছিল, ঠিক তেমনি নিউইয়র্কের ওয়ালস্ট্র্রিটবিরোধী আন্দোলন এখন সারাবিশ্বের দৃষ্টি আকৃষ্ট করতে সমর্থ হয়েছে। অকুপাই ওয়ালস্ট্রিট আন্দোলন ছড়িয়ে গেছে এক শহর থেকে অন্য শহরে। সম্প্রতি ৮২টি দেশের ৯৫১টি শহরে এই আন্দোলনের ঢেউ গিয়ে লেগেছে। যুক্তরাষ্ট্রের এই অকুপাই ওয়ালস্ট্রিট আন্দোলন হচ্ছে রাষ্ট্রের ক্ষমতাধরদের অর্থলিপ্সা আর দুর্নীতির বিরুদ্ধে এক ধরনের প্রতিবাদ।

ক্ষমতাবান প্রতিষ্ঠান হয়েও... by আসিফ আহমদ

ষাটের দশকে আইয়ুব খানের জমানায় পাকিস্তানের জাতীয় পরিষদ এবং পূর্ব ও পশ্চিম পাকিস্তানের প্রাদেশিক পরিষদ ছিল কার্যত ক্ষমতাহীন। দেশের ক্ষমতা প্রেসিডেন্টের হাতে এবং প্রদেশের ক্ষমতা প্রেসিডেন্ট কর্তৃক নিযুক্ত দুই গভর্নরের হাতে। গভর্নর কতক্ষণ ক্ষমতায় থাকবেন, তা নির্ভর করত প্রেসিডেন্টের মর্জির ওপর।

ইয়াঙ্গুন কত দূর?-প্রতিবেশী by শেখ রোকন

বশেষে, ২০-২৫টি দেশ সফরের পর এবং দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণের তিন বছরের মাথায়, এই ডিসেম্বরে মিয়ানমার যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অবশ্য বেটার লেট দ্যান নেভার। এ আর নতুন কী যে বাংলাদেশের সবেধন দুটি প্রতিবেশীর একটি হলেও মিয়ানমার ঢাকাই কূটনীতিতে বরাবরই দুয়োরানী।

বিএনপির আন্দোলনের কোনো গণতান্ত্রিক উপাদান নেই-সমকালীন প্রসঙ্গ by বদরুদ্দীন উমর

ওয়ামী লীগের বেপরোয়া অপশাসন জনগণের মধ্যে যে ক্ষোভের সৃষ্টি করছে তাকে পুঁজি করে বিএনপি এখন তার বিক্ষোভ আন্দোলন পরিচালনা করছে। ক্ষোভ যতই বাড়ছে বিএনপির আন্দোলন ততই জোরদার হচ্ছে। এই রাজনৈতিক প্রক্রিয়া এ দেশে কোনো নতুন ব্যাপার নয়।

চসিকের আবাসিক প্রকল্প-'ভাবিয়া করিও কাজ...'

থায় বলে, 'ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না।' অর্থাৎ কোনো কাজ করার আগে শতবার অগ্র-পশ্চাৎ বিবেচনা করে তবেই কাজে হাত দিতে হয়। আর তা না হলে কী অবস্থার সৃষ্টি হয় তার প্রমাণ তো চট্টগ্রাম সিটি করপোরেশন গৃহীত বিভিন্ন আবাসিক প্রকল্প।

পাঠ্যবই-যথাসময়ে শিক্ষার্থীদের হাতে পৌঁছাতে হবে

ত দুই বছর খুব ভালো একটি উদাহরণ সৃষ্টি করেছিল শিক্ষা মন্ত্রণালয়। বছরের শুরুতে স্কুলের প্রথম দিনটিতেই শিক্ষার্থীদের হাতে হাতে নতুন পাঠ্যবই পেঁৗছানো গিয়েছিল। তাতে শিক্ষার্থীরা যেমন উৎসাহিত ও উপকৃত হয়েছিল, তেমনি অভিভাবকরাও স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন। স্বাভাবিক নিয়মে ক্লাস শুরুর সঙ্গে সঙ্গেই শিক্ষার্থীদের কাছে বই পেঁৗছানোর কথা। কিন্তু সাম্প্রতিক অতীতে এই স্বাভাবিক প্রত্যাশাটাই পূরণ হতে পারছিল না।

চারদিক-মুক্তিযুদ্ধে শহীদ চিকিৎসক

গামীকাল শহীদ বুদ্ধিজীবী দিবস। শহীদ বুদ্ধিজীবীদের একটা বড় অংশই চিকিৎসক। তাদের নিয়ে রচিত একটা সুন্দর বইয়ের কথা লিখছি। বায়জীদ খুরশীদ রিয়াজ প্রণীত সাহিত্যপ্রকাশ প্রকাশিত মুক্তিযুদ্ধে শহীদ চিকিৎসক জীবনকোষ নিঃসন্দেহে একটি উল্লেখযোগ্য বই। রচনার প্রসাদগুণে এবং তথ্যের উপস্থাপনায় বইটি পাঠকের মননের জায়গা ছুঁয়ে যায়।

সহজিয়া কড়চা-স্বাধীনতার ৪০ বছর: একটি অনন্য উপলক্ষ by সৈয়দ আবুল মকসুদ

০০৫-এর শেষ বা ২০০৬-এর প্রথম দিকে রাজনৈতিক ইতিহাসের দুই স্বনামধন্য শিক্ষককে বললাম, মুসলিম লীগের প্রতিষ্ঠার শতবর্ষ এবার। এ উপলক্ষে কিছু হওয়া দরকার। লেখালেখি, আলোচনা সভা, সেমিনার প্রভৃতি হতে পারে।
তাঁরা উভয়েই অবাক হলেন। ভাব এ রকম যে, বলে কী লোকটা। মনোভাব গোপন না করে যা বললেন তা সংক্ষেপে এ রকম: আপনার মধ্যে এই পাকিস্তান-মার্কা বুদ্ধিটা এল কী করে? মুসলিম লীগের কবর হয়ে গেছে বহু আগে।

শিক্ষা-ভর্তিযুদ্ধ বিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ে by মোহাম্মদ কায়কোবাদ

প্রাথমিক বিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ে ভর্তির ঋতু এসেছে। যেসব ছেলেমেয়ে বাসায় খেলা করে সময় কাটিয়েছে, জীবনের প্রথম তাদের স্কুলে যেতে হবে; যদিও মাথাব্যথাটা তাদের নয়, মাথাব্যথা তাদের পিতামাতার। দেড় কোটি মানুষের রাজনীতিতে একটি উন্নয়ন-উন্নয়নশীল দেশে জোগানের থেকে চাহিদা বেশি হবেই, আর শিক্ষাঙ্গনে তো তা অধিকতর সত্য, তা না হলে কি আর আমরা উন্নয়নশীল হই? প্রাথমিক বিদ্যালয়ে ভর্তিও একসময় যুদ্ধসম ছিল, যা দুর্ভাগ্যজনকভাবে খুদে সেনারা ধরতে পারত না, কেন তাদের পিতামাতার চোখেমুখে দুশ্চিন্তা।

গদ্যকার্টুন-বচনামৃত ও ফরেন হেল্প by আনিসুল হক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, টাকা থাকলে তিনি ঢাকাকে চার টুকরা করতেন। ঢাকা মানে ঠিক ঢাকাকে নয়, ঢাকা সিটি করপোরেশনকে। নাগরিক সুবিধা জনগণের দোরগোড়ায় তুলে দেওয়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই সাহসী ও দূরদর্শী পদক্ষেপ।

বাংলাদেশ-ভারত সম্পর্ক-টিপাইমুখ: যৌক্তিক ও বৈজ্ঞানিক আলোচনার অনুরোধ by গওহর রিজভী

ম্প্রতি কয়েক সপ্তাহজুড়ে টিপাইমুখে প্রস্তাবিত জলবিদ্যুৎ প্রকল্পের ফলে বাংলাদেশের পরিবেশগত, অর্থনৈতিক ও নিরাপত্তা প্রশ্নে ব্যাপক বিতর্কের ঢেউ উঠেছে। বিষয়টা হালকাভাবে নিলে আমাদের চলবে না এবং জাতীয় স্বার্থকে যাতে কোনোভাবে ছাড় দিতে না হয়, তার জন্য সম্ভব সবকিছুই আমাদের করতে হবে।

চোখের ওপর বন ধ্বংস, সরকার কি অন্ধ?-বনখেকো ভাটা ও করাতকল

নের পাশে কাঠ চেরাইয়ের করাতকল আর গাছ পোড়ানো চুল্লিই হলো বাংলাদেশের বন সংরক্ষণের নমুনা। চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার সংরক্ষিত বনাঞ্চলের পাশে এ রকম ২২টি ইটভাটা ও ২০টি করাতকল বিনা বাধায় বনের ওপর এই জল্লাদগিরি চালিয়ে যাচ্ছে।

ভারসাম্য রক্ষার ওপরই জোর দিতে হবে-ব্যয় নিয়ন্ত্রণ, না আয় বৃদ্ধি?

প্রায় দুই বছর আগে বৈদেশিক মুদ্রার রিজার্ভ এক হাজার কোটি ডলারে উন্নীত হওয়ার অর্জনটিকে আনুষ্ঠানিকভাবে উদ্যাপন করেছিল বাংলাদেশ ব্যাংক। বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে এই উদ্যাপনের কী মাহাত্ম্য ছিল, তা তখনই বোধগম্য হয়নি। তবে এই অর্জন প্রকৃত অর্থে টেকসই হয়নি। বরং বাড়তি আমদানি ব্যয় মেটানোর চাপ সামলাতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে। কমে যাচ্ছে রিজার্ভ। বেড়ে যাচ্ছে বৈদেশিক মুদ্রা বিনিময়ের হার তথা ডলারের দাম।

সংখ্যালঘু নির্যাতন-সরকার দায় এড়াতে পারে না

মাইকিং করে সাত হিন্দু পরিবারে হামলা, ঘর-মন্দির ভাঙচুর' এবং 'বাজিতপুরে সংখ্যালঘুর বাড়িতে হামলা-ভাঙচুর' শিরোনামযুক্ত এই দুটি সচিত্র প্রতিবেদন গতকাল ৪ সেপ্টেম্বর কালের কণ্ঠে প্রকাশিত হয়েছে। অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত এসব ঘটনায় যারা জড়িত, তারা শুধু নির্দিষ্ট কোনো এলাকার নয়, গোটা সমাজের কলঙ্ক এবং মানবতার শত্রু।

পদ্মা সেতু দুর্নীতি তদন্ত-জবাবদিহিতা নিশ্চিত করতে হবে

র্তমান বিশ্বে একটি দেশের অবকাঠামো নির্মাণ প্রকল্পের দুর্নীতি যে আরেক দেশের ভূখণ্ডে বসেই হতে পারে তার আরো একটি প্রমাণ মিলল পদ্মা সেতু দরপত্র প্রক্রিয়া নিয়ে বিশ্বব্যাংকের অনুরোধে মন্ট্রিলভিত্তিক প্রতিষ্ঠান এএনসি-লাভালিন ইনকরপোরেশনের কার্যালয়ে রয়াল কানাডিয়ান মাউন্টেড পুলিশের অভিযানের মধ্য দিয়ে। বিশ্বব্যাংকের অনুরোধে কানাডার কর্তৃপক্ষ প্রতিষ্ঠানটির বিরুদ্ধে সার্চ ওয়ারেন্ট জারি করেছে।

পবিত্র কোরআনের আলো-বাস্তব যুক্তি-বুদ্ধি দিয়েই মানুষকে সুপথে আনতে হবে

২। ওয়া মাল হাইয়া-তুদ্ দুনিয়া ইল্লা লায়িবুওঁ ওয়া লাহাউ; ওয়ালাদ্ দারুল আখিরাতু খাইরুল্ লিল্লাযিনা ইয়াত্তাক্বূনা আফালা তা'কি্বলূন। ৩৩। ক্বাদ না'লামু ইন্নাহু লাইয়াহ্যুনুকাল্লাযী ইয়াক্বূলূনা ফাইন্নাহুম লা ইউকায্যিবূনাকা ওয়া লাকিন্নায যালিমিনা বিআয়াতিল্লাহি ইয়াজ্হাদূন।

বীণা সিক্রি-পুরনো তবু যেন নতুন প্রতিবেশী

গামী ৬ ও ৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরের ফল সম্পর্কে এখনই আঁচ করা যায়। এর ফল হবে সুদূরপ্রসারী, এমনো চিন্তা করছেন কেউ কেউ। বিশ্লেষকরা এই সফরকে সত্তরের দশকের উল্লেখযোগ্য দুটি সফরের সঙ্গে তুলনা করছেন। তার একটি ছিল, ১৯৭২ সালের মার্চ মাসে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ঢাকা সফর এবং দ্বিতীয়টি পরবর্তীকালে ১৯৭৪ সালের মে মাসে শেখ মুজিবুর রহমানের ভারত সফর।

যে বিষয়ে মনোযোগী হওয়া দরকার by ফরিদুল আলম

ভারত-বাংলাদেশ সম্পর্ক শুধু এ কারণেই গুরুত্বপূর্ণ নয় যে বাংলাদেশের ভূখণ্ডের তিন-চতুর্থাংশ ভারত দ্বারা বেষ্টিত, বরং এই সম্পর্কের ঐতিহাসিক গুরুত্বও যথেষ্ট। যদিও বর্তমান সময়ে বৈশ্বিক প্রেক্ষাপটে শক্তির বিবেচনায় বাংলাদেশ কোনোভাবেই ভারতীয় সামর্থ্যের কাছাকাছি যাওয়ার দাবি রাখে না, তথাপি ভারত তার নিজস্ব জাতীয় স্বার্থ সংরক্ষণের প্রয়োজনে বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে উপলব্ধি করে।

মনমোহন সিংয়ের বাংলাদেশ সফর-ট্রানজিট সম্পর্কে সিদ্ধান্ত নিন by শহিদুল ইসলাম

সেপ্টেম্বর ২০১১ ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং প্রায় ১২০ সদস্যের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল নিয়ে দুই দিনের সফরে বাংলাদেশে আসছেন। তা নিয়ে বাংলাদেশ ও ভারতে হৈচৈ পড়ে গেছে। উভয় দেশের মানুষের মধ্যে আশা-নিরাশা, চাওয়া-পাওয়ার এক আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে। ভারত একটি বিশাল দেশ। মহাদেশতুল্য। কেবল ভৌগোলিক দিক থেকে নয়, অর্থনৈতিক বিবেচনায় সারা বিশ্বে ভারত আজ ইমার্জিং টাইগার।

স্মরণ-স্মৃতির মুকুরে আবদুল মান্নান সৈয়দ by নাজনীন মহল অঞ্জনা

বদুল মান্নান সৈয়দ, যাঁর চলে যাওয়ার খবর আমার মেয়ে মৃদুলার কাছে শুনে প্রশ্ন করিনি, কোথায়-কখন-কিভাবে? ঝাপসা চোখে ভাসছিল মুখখানি। কানে বাজছিল সেই কথা, 'অঞ্জনা, ভালো আছেন তো? আমার জন্য দোয়া করবেন।' মান্নান ভাই ছিলেন আমাদের পরিবারের আপনজন, তাই তাঁকে হারানোর বেদনা এত স্পর্শকাতর।

কালের যাত্রা by পীযূষ বন্দ্যোপাধ্যায়

মাননীয় প্রধানমন্ত্রী দলীয় নেতাদের সমালোচনা করে বলেছেন, সরকারের ব্যর্থতার কথা বলে বিরোধীদের হাতে অস্ত্র তুলে দেবেন না। সরকারের সাফল্যের কথা প্রচার না করে ব্যর্থতার কথা বলায় তিনি বিরক্তিও প্রকাশ করেছেন। গণমাধ্যমে, বিশেষ করে প্রতি রাতের টক শোগুলোতে 'বাকুমবুকুম' টকারদের কথাবার্তার ব্যাপারে তিনি অখুশি।

আবাসন সমস্যা : এক মহা চ্যালেঞ্জ by ইফতেখার আহমেদ টিপু

বাসন সমস্যা বাংলাদেশের একটি প্রধান সমস্যা। গত অর্ধশতাব্দীতে এই ভূখণ্ডের জনসংখ্যা বেড়েছে তিন গুণেরও বেশি। বর্ধিত জনসংখ্যার প্রয়োজনে বিপুল পরিমাণ জমি রাস্তাঘাট, শিল্প-কলকারখানা এবং অন্যান্য স্থাপনা নির্মাণ বাবদ ব্যবহৃত হয়েছে। আবাসনের প্রয়োজনে ব্যবহৃত জমির পরিমাণও বিশাল। পরিসংখ্যান অনুুযায়ী, বর্ধিত জনসংখ্যার প্রয়োজন মেটাতে গত চার দশকে দেশের ফসলি জমির পরিমাণ অর্ধেকে নেমে এসেছে।

নিত্যজাতম্‌-আধুনিক যুগে মৃত্যু নিয়ে জটিলতা by মহসীন হাবিব

ইন তৈরি হতে হয় যুগের সঙ্গে তাল মিলিয়ে, সমাজের প্রয়োজনে। আইন প্রণয়ন বা সংশোধনকালে সর্বসাধারণের কথা যেমন ভাবতে হয়, তেমনি ব্যতিক্রম বা সংখ্যালঘু কিছু মানুষের কথাও মাথায় রাখা সমানভাবে জরুরি। মানুষের জীবনকে আইনের গণ্ডিতে আবদ্ধ করার চেষ্টা বা জীবনের পূর্ণাঙ্গ ভাষা আইনি ব্যাখ্যার অধীন করা হয়তো কখনোই হয়ে উঠবে না।

ভিন্নমত-বাংলাদেশ সরকারের ঋণ : আইএমএফ ভালো ঋণ বিক্রেতা বটে! by আবু আহমেদ

বাংলাদেশ সরকার তার বাজেট তথা ব্যয় সামাল দেওয়ার জন্য আন্তর্জাতিক অর্থ তহবিল বা আইএমএফ থেকে এক বিলিয়ন ডলারের ঋণ কিনতে চাইছে। আর আইএমএফও কথিত নানা শর্ত দিয়ে সেই ঋণ বেচতে চাইছে। শর্ত দেওয়া আইএমএফের সাধারণ টার্মস অব রেফারেন্সেরই অংশ। যেকোনো সদস্যদেশের কাছেই ওয়াশিংটনভিত্তিক এই সংস্থা ঋণ বেচতে চাইলে কিছু শর্তের কথা অবশ্যই বলে।

জননী সাহসিকা-এক প্রত্যয়ী, সংগ্রামী মায়ের মুখ

মুনীর চৌধুরী শিক্ষা ও পেশাগত জীবনে বামপন্থী রাজনীতি ও প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন। অনিয়মের বিরুদ্ধে তাঁর কণ্ঠস্বর সবসময়ই গর্জে উঠত। আর এটাই ছিল শাসকশ্রেণীর সবচেয়ে ভয়ের কারণ। মুনীর চৌধুরীকে দমিয়ে রাখতে তটস্থ থাকতেন তারা।

পর্যালোচনা-‘মুক্তিযুদ্ধের চেতনা জিনিসটা কী?’ by মোহীত উল আলম

পরের প্রশ্নটা আমার নয়। এক সুধী সমাবেশে একটি আনুষ্ঠানিক বৈঠকি আলাপে একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাংলাদেশি প্রবাসী বুদ্ধিজীবী প্রশ্নটা করেছিলেন একজন জাতীয়ভাবে পরিচিত কলাম লেখককে। কোনো তুচ্ছার্থে নয়, আন্তরিকভাবে তিনি জানতে চেয়েছিলেন—অনেকটা এক, দুই, তিন করে পয়েন্ট বাই পয়েন্ট ধরে—কীভাবে আমরা ‘মুক্তিযুদ্ধের চেতনা’কে বুঝতে পারি।

পর্যালোচনা-‘মুক্তিযুদ্ধের চেতনা জিনিসটা কী?’ by মোহীত উল আলম

পরের প্রশ্নটা আমার নয়। এক সুধী সমাবেশে একটি আনুষ্ঠানিক বৈঠকি আলাপে একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাংলাদেশি প্রবাসী বুদ্ধিজীবী প্রশ্নটা করেছিলেন একজন জাতীয়ভাবে পরিচিত কলাম লেখককে। কোনো তুচ্ছার্থে নয়, আন্তরিকভাবে তিনি জানতে চেয়েছিলেন—অনেকটা এক, দুই, তিন করে পয়েন্ট বাই পয়েন্ট ধরে—কীভাবে আমরা ‘মুক্তিযুদ্ধের চেতনা’কে বুঝতে পারি।

যারা ফেরেনি-একাত্তরের চিঠিগুলোর কী উত্তর দেব আমরা? by ফারুক ওয়াসিফ

মৃত্যুর আগে কেউই জানে না জীবনের মূল্য ও পরিণতি। কিন্তু শহীদ মুক্তিযোদ্ধারা জেনেছিলেন। চিঠিটা পড়ুন: ‘‘প্রিয় আব্বাজান! টেকেরঘাট হইত তাং-৩০/৭/৭১ আমার সালাম নিবেন। আশা করি খোদার কৃপায় ভালই আছেন। বাড়ির সকলের কাছে আমার শ্রেণীমত সালাম ও স্নেহ রইলো। বর্তমানে যুদ্ধে আছি। আলীরাজা, মাহতাব, রওশন, রুনু, ফুলমিয়া, ইব্রাহিম সকলেই একত্রে আছি।

সময়ের প্রতিবিম্ব-বাঙালির সংগ্রামে-সমরে বিদেশি গণমাধ্যম by এবিএম মূসা

ত্তরের নভেম্বরে ১২ তারিখ রাতে জলোচ্ছ্বাসে আর প্রবল ঘূর্ণিঝড়ে প্লাবিত ও বিধ্বস্ত হলো তৎকালীন পূর্ব পাকিস্তানের দ্বীপাঞ্চল ও উপকূলীয় বিস্তীর্ণ এলাকা। সব ধরনের যোগাযোগবিচ্ছিন্ন এলাকার দুর্যোগের এ খবর বিশ্ববাসী ঘটনাচক্রে জানল এক সপ্তাহ পরে। মূল ভূখণ্ডের জনগণ, বিশেষ করে ঢাকার গণমাধ্যম খবরটি প্রথম জানতে পারল লন্ডন থেকে বিবিসির মাধ্যমে, তাও বিচ্ছিন্ন ও খণ্ডাকারে।

এই দায়িত্বহীনতার জবাব কী?-মুক্তিযোদ্ধাদের তালিকা

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় গত আড়াই বছরে কাগজেকলমে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে ভুয়া মুক্তিযোদ্ধাদের তালিকা থেকে বাদ দেওয়া এবং প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করার কাজে। দীর্ঘ এ সময়ে একজন ভুয়া মুক্তিযোদ্ধাকে শনাক্ত বা কোনো প্রকৃত মুক্তিযোদ্ধাকে তালিকায় যুক্ত করা সম্ভব হয়নি। মন্ত্রণালয় কাজটি সুষ্ঠভাবে করার ফরমটি পর্যন্ত আড়াই বছরে করতে পারেনি।

প্রতিটি হত্যাকাণ্ডের বিচার করুন-শহীদ বুদ্ধিজীবী দিবস

জ ১৪ ডিসেম্বর। প্রতিবছর ডিসেম্বর মাসে মুক্তিযুদ্ধে চূড়ান্ত বিজয়ের উৎসব উদ্যাপনের ঠিক আগেই গভীর বেদনা নিয়ে আসে এই দিনটি—শহীদ বুদ্ধিজীবী দিবস। শোকার্ত হূদয়ে আমরা স্মরণ করি জাতির সেই শ্রেষ্ঠ সন্তানদের, স্বাধীনতাসংগ্রামের সূচনা থেকে শুরু করে চূড়ান্ত বিজয়ের ঠিক আগের মুহূর্ত পর্যন্ত যাঁদের আমরা হারিয়েছি: অধ্যাপক মুনীর চৌধুরী, ড. মোফাজ্জল হায়দার চৌধুরী, রাশেদুল হাসান, ড. আনোয়ার পাশা, সাংবাদিক সিরাজুদ্দীন হোসেন, শহীদুল্লা

নিষিদ্ধ হিযবুত তাহ্‌রীর তৎপর-জঙ্গিদের শক্তহাতে দমন করতে হবে

রকার উৎখাতের উদ্দেশ্যে পরিচালিত সাম্প্রতিক ব্যর্থ অভ্যুত্থান চেষ্টার পরপর হিযবুত তাহ্‌রীরের তৎপরতা আবারও বৃদ্ধি পেয়েছে। অভ্যুত্থানকারীদের সমর্থনদানের স্পষ্ট প্রমাণও পেয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। এই পর্যন্ত গ্রেপ্তার হওয়া হিযবুতকর্মীদের পরিচিতি বিশ্লেষণ করে দেখা যায়, তারা কলেজ ও বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী এবং শিক্ষকদের ধর্মের নামে বিভ্রান্ত করার চেষ্টা চালাচ্ছে।

বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত-শান্তি-কল্যাণের পথ কুসুমাস্তীর্ণ হোক

ঙ্গীর তুরাগতীরে মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় অনুষ্ঠান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ১৫ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছিল। পাঁচ দিন বিরতি দিয়ে ২০ জানুয়ারি শুরু হয় দ্বিতীয় পর্ব, যা আজ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। দুই পর্বেই লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লির ঢল নেমেছে। অত্যন্ত সফল ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে ইজতেমার দুটি পর্ব। 'আল্লাহু আকবার, আল্লাহু আকবার' ধ্বনিতে ময়দান মুখর হয়ে ওঠে।

পবিত্র কোরআনের আলো-ধন-সম্পদ ও পরিবার-পরিজন যেন আল্লাহর পথের বাধা না হয়

১. ইউবাশ্শিরুহুম্ রাব্বুহুম বিরাহ্মাতিম্ মিনহু ওয়া রিদ্বওয়া-নিন ওয়া জান্নাতিন লাহুম ফীহা- নায়ী'মুম্ মুক্বীম।
২২. খা-লিদীনা ফীহা আবাদা-; ইন্নাল্লাহা ই'নদাহূ আজরুন আ'যীম। ২৩. ইয়া-আইয়্যুহাল্লাযীনা আ-মানূ লা তাত্তাখিযূ আ-বা-আকুম ওয়া ইখ্ওয়ানাকুম আওলিইয়া-আ ইনিছ্তাহাব্বুল কুফরা আ'লাল ঈমানি; ওয়া মান ইয়্যাতাওয়াল্লাহুম্ মিনকুম ফাউলায়িকা হুমুয্ যালিমূন।

আমেরিকায় গণতন্ত্রের ঘাটতি : বাতির নিচে অন্ধকার by আবু এন এম ওয়াহিদ

মেরিকায় সাম্প্রতিক শুরু হওয়া 'অকুপাই ওয়াল স্ট্রিট' আন্দোলনের সর্বশেষ গতি-প্রকৃতি বোঝার চেষ্টা করছিলাম। ইন্টারনেট ব্রাউজ করতে গিয়ে ২০১১ সালের ১৬ ডিসেম্বরের পোস্ট করা একটি সচিত্র সংবাদ বিবরণী নজরে পড়ল। চেয়ে দেখি, পায়ে বুট ও হাতে গ্লাভস পরা এক যুবক হাত দুখানি ঊর্ধ্বমুখী করে হুইল চেয়ারে চুপচাপ বসে আছে এবং একজন পুলিশ তাকে গ্রেপ্তার করে চেয়ার সামনের দিকে ঠেলে নিয়ে যাচ্ছে।

চালচিত্র-বিএনপি সংসদে ফিরছে, রাজনীতিতে ফের সুচেতনার আভাস! by শুভ রহমান

দীর্ঘ সংসদ বর্জনের পর রাজনীতিতে মনে হচ্ছে এবার সুচেতনার সুবাতাস বইতে পারে। বিএনপি এবার সংসদে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। অবশ্য সাম্প্রতিককালে রাষ্ট্রপতির সার্চ কমিটির প্রস্তাব বিএনপি প্রত্যাখ্যান করেছে। আগে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতেই অটল রয়েছে সংসদের প্রধান বিরোধী দল।

চরাচর-১২০ বছরে গৈলা স্কুল by আনোয়ার হোসেন

জ ২০১২ সালের ২৩ জানুয়ারি বরিশালের আগৈলঝাড়ার গৈলা মাধ্যমিক বিদ্যালয়ের ১২০তম জন্মদিন। এ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্রের অভ্যন্তরীণ ক্রীড়াকক্ষে আয়োজন করা হয়েছে পুনর্মিলনী অনুষ্ঠানের। গৈলা একটি ইউনিয়নের নাম। স্কুল, ডাকঘর, বাজার_সব কিছুর পরিচয়ের সঙ্গে যুক্ত রয়েছে গৈলা।

রঙ্গব্যঙ্গ-বিএসএফ জওয়ানের কাল্পনিক সাক্ষাৎকার by মোস্তফা কামাল

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে সংক্ষেপে বলা হয় বিএসএফ। এরা সীমান্ত পাহারা দেয়। আর কুকুর-বিড়ালের মতো মানুষ মারে। তাদের গুলিতে কাকপক্ষীর মতো প্রাণ হারিয়ে ফেলানীরা ঝুলে থাকে কাঁটাতারের বেড়ায়! বুটের তলায় পিষ্ট হয় হাবিবুরদের জীবন! এ নিয়ে একজন বিএসএফ জওয়ানের কাল্পনিক সাক্ষাৎকার পাঠকদের উদ্দেশে তুলে ধরছি।

বৃত্তের ভেতরে বৃত্ত-তৈরি পোশাক শিল্প খাত সম্পর্কিত আশা-জাগানিয়া প্রতিবেদন by দেবব্রত চক্রবর্তী বিষ্ণু

বাংলাদেশের অর্থনীতি কঠিন সময় অতিক্রম করছে। অর্থনীতি এবং তৎসংশ্লিষ্ট খাতগুলো বৈরী পরিস্থিতি মোকাবিলা করে চলেছে। দেশের অর্থনীতির বর্তমান চালচিত্র নানা মহলে খুব উদ্বেগ-উৎকণ্ঠার সঙ্গে পর্যালোচিত হচ্ছে। বাংলাদেশের তৈরি পোশাক শিল্প খাত অর্থনীতির বড় জোগানদার।

কৃষি খাতে সরকারের সাফল্য by এ এম এম শওকত আলী

র্তমান সরকারের তিন বছর পূর্তির পর এর ব্যর্থতা ও অর্জন নিয়ে মিডিয়ায় জনমত জরিপের ভিত্তিতে মূল্যায়ন করা হয়েছে। অন্যদিকে সরকারি মহল থেকে কিছু প্রতিক্রিয়াও ব্যক্ত করা হয়েছে। এতে সাফল্যের কথাই বলা হয়েছে। জনমত জরিপে সরকারের জনপ্রিয়তা হ্রাসকে অন্যতম বিষয় হিসেবে চিহ্নিত করা হয়েছে। যেসব খাতে সরকারের সাফল্য দৃশ্যমান, তার অন্যতম হলো কৃষি। কিছুসংখ্যক অর্থনীতিবিদ এই খাতসহ বিদ্যুৎ খাত চিহ্নিত করেছেন।

রাজধানীতেও ম্যালেরিয়া-এখনই ব্যবস্থা নিতে হবে

ঢাকার এ্যাপোলো হাসপাতালে একজন রোগীর মৃত্যুর কারণ হিসেবে হাসপাতাল কর্তৃপক্ষ ম্যালেরিয়াকে দায়ী করার পর এ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। তর্ক বেধেছে ম্যালেরিয়া বিশেষজ্ঞ ও চিকিৎসকদের সঙ্গে সরকারি কিছু বিভাগের। তর্কের সূত্র ধরে প্রশ্ন দেখা দিয়েছে, তাহলে ঢাকা শহরেও ম্যালেরিয়ার রোগী আছে? এক পক্ষ বলছে, ঢাকা শহর ম্যালেরিয়ার ঝুঁকিমুক্ত।

ভারতের প্রধানমন্ত্রীর সফর-প্রত্যাশা ও প্রাপ্তির সমন্বয় হোক

ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং আগামী ৬ সেপ্টেম্বর অর্থাৎ পরশু বাংলাদেশে আসছেন। তাঁর এই সফরকে ঘিরে দুটি দেশেই ব্যাপক প্রত্যাশা জন্ম নিয়েছে। ভারতীয় জনগণের প্রত্যাশা, তাদের পূর্বাঞ্চলের সঙ্গে পণ্য পরিবহনসহ সহজ যোগাযোগ স্থাপিত হবে এবং সন্ত্রাস ও বিচ্ছিন্নতাবাদ মোকাবিলায় অগ্রগতি হবে। বাংলাদেশের জনগণের প্রত্যাশা সেই তুলনায় একটু বেশিই বলতে হবে।

পবিত্র কোরআনের আলো-পরকাল অস্বীকারকারীরা তখন আফসোস ছাড়া আর কিছুই করতে পারবে না

৮. বাল বাদা-লাহুম্ মা কানূ ইউখফূনা মিন্ ক্বাবলু; ওয়া লাও রুদ্দূ লাআ'দূ লিমা নুহূ আ'নহু ওয়া ইন্নাহুম লাকাযিবূন।
২৯. ওয়া ক্বালূ ইন্ হিয়া ইল্লা হায়াতুনাদ্-দুনিয়া ওয়া মা নাহ্নু বিমাবঊ'ছীন। ৩০. ওয়া লাও তারা ইয্ উকি্বফূ আ'লা রাবি্বহিম; ক্বালা আলাইছা হাযা বিলহাকি্ব; ক্বালূ বালা ওয়া রাবি্বনা; ক্বালা ফাযূক্বুল আ'যাবা বিমা কুনতুম তাকফুরূন।

ভাইস চ্যান্সেলররা এমপির পদমর্যাদা চাচ্ছেন, কিন্তু কেন? by আবু এন এম ওয়াহিদ

৯৭৮ সাল। লেখাপড়া শেষ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে লেকচারার হিসেবে মাত্র যোগ দিয়েছি। তখন আলবেরুনি হলের প্রভোস্ট ছিলেন তৎকালীন সরকার ও রাজনীতি বিভাগের প্রধান বর্তমানে প্রয়াত ড. আজিজুল হক। তাঁর উৎসাহে এবং বাড়তি মাত্র ২০০ টাকা মাসিক অ্যালাউন্স ও ফ্রি অ্যাপার্টমেন্টের আশায় আমি সেই হলের অ্যাসিস্ট্যান্ট হাউস টিউটরের কাজ নিই।

অস্বীকারে দায় কমে না বরংবাড়ে-গুপ্তহত্যা চলছে এবং চলবে?

দীতে ভেসে উঠছে অর্ধগলিত লাশ—দৃশ্য হিসেবে, সংবাদ হিসেবে, হত্যার নৃশংসতার বিচারে ঘটনাগুলো ভয়ংকর। কেবল নিহত ব্যক্তিদের স্বজনদের ওপরই নয়, জনমনেও তা গভীর আতঙ্ক ও উদ্বেগের জন্ম দিচ্ছে। গত মঙ্গলবার মুন্সিগঞ্জের কাছে ধলেশ্বরী নদীতে আরও তিনটি লাশ পাওয়া গেছে। গত নভেম্বর ও চলতি ডিসেম্বর মাসে দেশের বিভিন্ন স্থান থেকে এ রকম লাশ আরও উদ্ধার করা হয়েছে।

জননী সাহসিকা-মায়ের ভালোবাসাই আমাদের প্রাণ

মার্চ রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর ভাষণ শুনতে হবে। স্বামী শহীদুল্লা কায়সারের কাছে বায়না ধরলেন পান্না কায়সার। সন্তানসম্ভবা স্ত্রীকে নিয়ে যাওয়া কতটা নিরাপদ হবে তা একবার ভেবে নিলেন তিনি। কিন্তু স্ত্রীর তুমুল আগ্রহ দেখে গাড়িতে করেই তাঁকে নিয়ে গেলেন বঙ্গবন্ধুর অমর সেই কবিতা শুনতে। তাঁদের সঙ্গী হলো এক বছরের মেয়ে শমী কায়সার।
১০ মার্চ জন্ম নিল তাঁদের ছেলে অমিতাভ কায়সার।

যুদ্ধদিনের বন্ধু-ম্যারিয়েটা ও বিলেতে বাংলাদেশের মুক্তিযুদ্ধ by মহিউদ্দিন আহমদ

ম্যারিয়েটা—পুরো নাম ম্যারিয়েটা প্রকোপে। বয়স ২৪-২৫, লম্বা, ছিপছিপে গড়ন, স্মাট এবং সুন্দরী এক তরুণী। একাত্তরে আমাদের মুক্তিযুদ্ধের সময় খুব সম্ভব অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়ত। তার বুদ্ধিদীপ্ত চেহারা, কথাবার্তার স্টাইল যেকোনো মানুষের দৃষ্টি আকর্ষণ করত। তরুণদের তো বটেই। এক বাঙালি তরুণের—এখন দেশজোড়া খ্যাতি, তার দারুণ অনুরক্ত ছিল ম্যারিয়েটা।

প্রতিক্রিয়া-আক্রান্ত পরিবারের সুবিচার পাওয়ার অধিকার by তৌহীদ রেজা নূর

‘অপরাধের প্রতিকার ও অভিযুক্তদের ন্যায্যবিচার’ শীর্ষক ডেভিড বার্গম্যানের লেখাটি গত ২২ নভেম্বর প্রথম আলো পত্রিকায় ছাপা হয়েছে। তাঁর লেখাটি শুরু হয়েছে ১৯৭১ সালের ডিসেম্বর মাসে আমার বাবা এ দেশের প্রখ্যাত সাংবাদিক সিরাজুদ্দীন হোসেনের অপহূত হওয়ার বিষয় অবতারণার মাধ্যমে। সম্ভবত ভুলক্রমে উল্লেখ করা হয়েছে যে ঘাতকেরা তাঁকে তাঁর মোহাম্মদপুরের বাসা থেকে অপহরণ করতে আসে, কিন্তু প্রকৃতপক্ষে তিনি অপহূত হন ঢাকার চামেলীবাগ এলাকা থেকে।

যুক্তি তর্ক গল্প-আত্মসমর্পণের বৃত্ত থেকে ক্রিকেট দলকে বেরোতে হবে by আবুল মোমেন

ট্টগ্রামে বাংলাদেশ দলের ৭২ টেস্টে ৩৫তম ইনিংস পরাজয়ের পর দেশের ক্রিকেট নিয়ে তলিয়ে ভাবা এবং সঠিক পথ নির্ধারণ করা জরুরি হয়ে পড়েছে। আন্তর্জাতিক আসরে হাসির পাত্র হতে দেশের সব মানুষ রাজি নয়। নিজেদের দলের জন্যও আর ছাড় দেওয়ার সুযোগ নেই।

শুধু আইন নয়, তার প্রয়োগও জরুরি-মানব পাচার প্রতিরোধ

মানব পাচার প্রতিরোধ ও দমন করার লক্ষ্যে গত সোমবার মন্ত্রিসভায় একটি কঠোর আইনের খসড়া অনুমোদন করা হয়েছে। ‘মানব পাচার প্রতিরোধ ও দমন আইন ২০১১’ নামের আইনটিতে মানব পাচারের সর্বোচ্চ শাস্তি নির্ধারণ করা হয়েছে মৃত্যুদণ্ড। যেকোনো ধরনের অপরাধ প্রতিরোধ ও দমনের ক্ষেত্রে কঠোর আইনি হাতিয়ার অবশ্যই কার্যকর হতে পারে, তবে শুধু আইনই যে যথেষ্ট নয় তা বেশ কিছু ক্ষেত্রে লক্ষ করা গেছে।

বাংলাদেশের স্বার্থ কতটুকু রক্ষিত হবে by তারেক শামসুর রেহমান

ভারতের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরের সময় তিস্তা ও ফেনী নদীর পানি বণ্টনের একটি চুক্তি স্বাক্ষরিত হবে। প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা বিষয়টি নিশ্চিত করেছেন। প্রধানমন্ত্রীর অর্থনীতিবিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান কয়েক দিন আগে নয়াদিলি্ল গিয়েছিলেন। উদ্দেশ্য ছিল, মনমোহন সিংয়ের ঢাকা সফরের সময় যেসব চুক্তি হবে, সে ব্যাপারে বাংলাদেশ সরকারের অবস্থান তুলে ধরা। ঢাকায় ফিরে এসে তিস্তার পানি বণ্টনের চুক্তির ব্যাপারটি নিশ্চিত করেছেন।

চরাচর-চা যেভাবে চা by আজিজুর রহমান

চা হচ্ছে দ্বিবীজপত্রী চিরসবুজ বহুবর্ষজীবী কৃষিভিত্তিক উদ্ভিদ। এর বৈজ্ঞানিক নাম ক্যামেলিয়া সিনোসিস। পৃথিবীতে প্রায় তিন হাজার প্রজাতির চা গাছ রয়েছে। এর সবই হচ্ছে এই ক্যামেলিয়া সিনোসিসের সংকর। চা দক্ষিণ-পূর্ব এশিয়ার চীনের দক্ষিণ-পশ্চিম ইউনান, উত্তর ইন্দোচীন, উত্তর মিয়ানমার, উত্তর-পূর্ব ভারতবর্ষের স্থানীয় প্রজাতির উদ্ভিদ।

কুড়িয়ে পাওয়া সংলাপ-একটি পারিবারিক প্রার্থনা by রণজিৎ বিশ্বাস

ক্যালেন্ডারের প্রতিটি তারিখেই তো মানুষের জন্ম হচ্ছে। : হচ্ছে। শত শত নয়, হাজার হাজার মানুষের জন্ম হচ্ছে। মৃত্যুও হচ্ছে। এটিই স্বাভাবিক। নইলে পৃথিবীতে মানুষের দাঁড়ানোর উপায় থাকত না। : আমিও তাই বলতে চাইছি, এটিই স্বাভাবিক। স্বাভাবিক বলেই বলছি, কোনো একটা বিশেষ তারিখে কারো জন্মদিন তো পড়তেই পারে। মৃত্যুদিনও পড়তে পারে। প্রতিদিন পড়ছে।

নাজিমউদ্দিন-প্রথম পাঁচ

ব্যাট গিফট হিসেবে দিয়েছিলেন মামা। ওমানে থাকতেন। আমি নাইন-টেনে পড়ার সময় ব্যাট কেনার জন্য মামা টাকা পাঠিয়েছিলেন। সেঞ্চুরি প্রথম শ্রেণীর ক্রিকেটে সিলেটের বিপক্ষে। নিজের দ্বিতীয় ম্যাচেই সেটি এসেছিল বলে খুব খুশি হয়েছিলাম।

‘লাভ’ নাই

টেনিসের সাবেক এক নম্বর তারকা, নামের পাশে ১৩টি গ্র্যান্ড স্লাম। কিন্তু সেরেনা উইলিয়ামস ‘প্রেমের কোর্টে’ মোটেও দক্ষ নন কখনো খেয়াল করেছেন টেনিসে ‘লাভ’ মানে শূন্য? বানান একই। এল-ও-ভি-ই। এত কিছু থাকতে শূন্য বোঝাতে কেন ‘লাভ’টাকেই বেছে নিতে হলো! ভালোবাসা তো শূন্যতার নয়, পূর্ণতার। শুকনো হূদয়ের খাঁ খাঁ শূন্যতা বৃষ্টিভেজা বাতাস দিয়ে ভরিয়ে তোলার নামই তো ভালোবাসা। তবে?

কথামালা

ভারতের শোচনীয় হার উপমহাদেশেরই লজ্জা। মঙ্গলবার করাচিতে আমার কজন বন্ধু রীতিমতো আমাকে ঠাট্টা করল, কারণ আমি বলেছিলাম অস্ট্রেলিয়ায় সিরিজ জেতার জন্য এটাই ভারতের সেরা সুযোগ সাবেক পাকিস্তান অধিনায়ক ও ভাষ্যকার ওয়াসিম আকরাম এটা এমন কিছু, যা আমি সারা জীবন মনে রাখব ম্যারাডোনার কিডনি থেকে পাথর অপসারণ করে ধন্য দুবাইয়ের চিকিৎসক ইয়াসির জসিম

সংখ্যায় সাত দিন

১৭ নম্বর ‘এল ক্লাসিকো’ বুধবার খেলল বার্সেলোনা- রিয়াল মাদ্রিদ। দুই স্প্যানিশ ‘দৈত্যে’র লড়াইয়ে দুই দলেরই সমান ৮৬টি জয়।ৎ ১০০ চলতি টুর্নামেন্টটি অস্ট্রেলিয়ান ওপেন টেনিসের শততম আসর। ১২ দুবাই টেস্টের আগে টেস্ট ক্রিকেটে সর্বশেষ ইংল্যান্ড দুই শ রানের নিচে অলআউট হয়েছিল গত বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে পার্থে। মাঝের ১২ ইনিংসে তাদের সর্বনিম্ন স্কোর ছিল ২২১।

টাকার খেলা

ক্রিকেট আর শুধুই খেলা নেই, টি-টোয়েন্টির রঙিন মোড়কে ঢাকা একটা ব্যবসাও। টাকার রসায়নে গলে যায় পুরোনো শত্রুতাও। লিখেছেন তারেক মাহমুদকিছু অন্ধ লোকের পাল্লায় পড়ে গেছে ক্রিকেট। তাদের কেউ ক্রিকেটকে ধরে বলছে, এটা সোনার ডিম পাড়া হাঁসের মতো। পেট কাটলেই এক লাফে কোটিপতি।

চারদিক-অল্পে তুষ্ট মানুষেরা

পৌষের মিঠেকড়া রোদ। ঠান্ডা বাতাস পুড়ছে রোদে। গা গরম হচ্ছে, গাছপালা শিশিরভেজা পরত সরিয়ে চনমনে হচ্ছে। রোদ বাড়তেই ঠান্ডার জবুথবু ভাবটা উধাও। আমরা এ গাড়ি ও গাড়ি চড়ে পৌঁছে গেছি একটি প্রত্যন্ত গ্রামে। সেখানে একদল মানুষ অপেক্ষায়। গ্রামটি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের মধ্যজালালপুর (নেংটিকোনা)। জালালপুর গ্রামটি বেশ বড়।

পরিবেশ-ডাইক্লোফেনাক কেন নিষিদ্ধ হচ্ছে না? by পাভেল পার্থ

রু, মহিষ ও ছাগলসহ গবাদি প্রাণিসম্পদের চিকিৎসায় ব্যবহূত ‘ডাইক্লোফেনাক’ ওষুধটি প্রতিবেশবাদী ও গবেষকদের জোর দাবির মুখে ২০১০ সালে বাংলাদেশ সরকার দেশে এর উৎপাদন, ব্যবহার ও বিক্রি নিষিদ্ধ করে। সরকারি ঘোষণা ও তফসিলে ডাইক্লোফেনাক ‘নিষিদ্ধ’ হলেও দেশের সর্বত্র তা হরদম বিক্রি ও ব্যবহার হচ্ছে।

স্মরণ-স্বপ্নদৃষ্টি ছিল যে মানুষটির by সায়মন ড্রিং

কজন মানুষকে আমার মনে পড়ে, যিনি নিজের দেশকে ভালোবাসতেন, যিনি বাংলাদেশের শক্তি ও স্বাধীনতায় গভীরভাবে বিশ্বাসী ছিলেন। তার চেয়েও বড় কথা, তিনি বিশ্বাস করতেন বিচ্ছিন্নতা, অসাম্য ও হতাশায় নিমজ্জিত দেশটিকে বদলে দেওয়ার, নতুন দিন আনার অমিত শক্তি ও সম্ভাবনা আছে সেই দেশের মানুষের।

খোলা হাওয়া-গণতন্ত্রের রাস্তায় মুড়ির টিনই বা কম কী by সৈয়দ মনজুরুল ইসলাম

ঞ্চাশ-ষাটের দশকে সোভিয়েত রাশিয়া এবং মিত্রদেশগুলো ছিল এক মেরুতে, অন্য মেরুতে ছিল মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদেশগুলো। ওই দুই মেরুতে বিভাজিত বিশ্বে সব সময় একটা ঠান্ডা যুদ্ধ চলত। সেই যুদ্ধে শরিক জোটাতে যুক্তরাষ্ট্র দুনিয়াজুড়ে সমরনায়কদের দিকে সাহায্যের একটা হাত বাড়িয়ে রাখত।

রাজউক, মন্ত্রণালয় আছে কী করতে?-দখলে জেরবার গুলশান লেক

রাজধানীর অভিজাত এলাকা হিসেবে খ্যাত গুলশানের লেকটি কখনো সরবে, কখনো নীরবে ক্ষতির শিকার হচ্ছে। জমির ক্ষুধার কাছে পরাজয় মানছে জলাশয়টি। দিনের পর দিন এর দুই পাড় অবৈধ দখলের কারণে মূল লেকটি সংকুচিত হয়েছে। এখন মড়ার উপর খাঁড়ার ঘা হয়েছে লেকটির মাঝ বরাবর তৈরি করা অবৈধ বাঁধ। শুধু তা-ই নয়, দুই পাড়ের অধিবাসীদের অনেকেই গৃহস্থালি বর্জ্য ফেলে লেকটি প্রায় একটি ভাগাড় বা নর্দমায় পরিণত করে চলেছেন।

ইজতেমা বিশ্বমানবতার কল্যাণ ও শান্তির প্রেরণা-আখেরি মোনাজাত

দ্বিতীয় দফা আখেরি মোনাজাতের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে বিশ্ব ইজতেমা। শুরুর পর থেকে গত বছরের আগ পর্যন্ত বিশ্ব ইজতেমা একবারেই অনুষ্ঠিত হয়ে আসছিল। গত বছর প্রথমবারের মতো দুই পর্বে ইজতেমা আয়োজনের উদ্যোগ নেওয়া হয়। এরই ধারাবাহিকতায় এবারের ৪৬তম ইজতেমাও দুটি পর্বে বিভক্ত। ১৩ থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে ইজতেমার প্রথম পর্ব।

বৃত্তের ভেতর বৃত্ত-সিপিডির সংলাপ : গণতন্ত্রের সংকট ও সম্ভাবনা by দেবব্রত চক্রবর্তী বিষ্ণু

৫ আগস্ট ২০১১ ঢাকায় ব্র্যাক সেন্টারে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত 'গণতন্ত্র ও উন্নয়ন : দক্ষিণ এশিয়ার দারিদ্র্য দূরীকরণ' শীর্ষক সংলাপে বিদ্যমান বাস্তবতার প্রতিফলন ঘটেছে। অতিথি বক্তা শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট চন্দ্রিমা কুমারাতুঙ্গা বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যা বিদ্যমান বাস্তবতারই প্রতিফলন। তিনি স্পষ্ট করেই বলেছেন, সবার অংশগ্রহণ ছাড়া গণতন্ত্র হয় না।

নিরাপদ সড়কের দায়িত্ব কার by এ এম এম শওকত আলী

নিরাপত্তাহীন সড়ক জনস্বাস্থ্যের জন্য বিশাল হুমকি। বিশ্বব্যাপী এ তত্ত্বটি বর্তমানে স্বীকৃত। বিগত দুই সপ্তাহে সংবাদমাধ্যমে নিরাপদ সড়কের অভাবসহ আরো কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। মূলত এ-সংক্রান্ত সংবাদ বিশ্লেষণের গুরুত্বপূর্ণ বিষয়গুলো হলো_এক. রাজনৈতিক, দুই. অর্থনৈতিক, তিন. সামাজিক, চার. ক্ষমতাসীন কিছু ব্যক্তির অনৈতিক কর্মকাণ্ড এবং পাঁচ. নিরাপদ সড়কের নিশ্চয়তাবিধানে সংশ্লিষ্ট কাঠামোর ব্যর্থতা।

ভুয়া মুক্তিযোদ্ধা!-প্রকৃত মুক্তিযোদ্ধা যেন বিড়ম্বনার শিকার না হন

প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে মুক্তিযোদ্ধার সন্তান কোটায় ৯ হাজার ২০৬ জন প্রার্থী লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। সনদগুলো যাচাই-বাছাইয়ের জন্য পাঠানো হয়েছিল মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে। পরে নিয়োগযোগ্য বিবেচনায় আরো ১৬১ জনের সনদ পাঠানো হয়েছিল। যাচাই-বাছাই শেষে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় জানায়, সাত হাজার ২০৬ জনের সনদ বৈধ, বাকি এক হাজার ৪৯৬ জনের সঠিক নয়।

অন্য রকম নগরজীবন-নির্বিঘ্ন হোক দিনযাপন

দের সরকারি ছুটি শেষ। কাল থেকে শুরু হবে অফিস-আদালত। গত কয়েকদিন রাজধানী ঢাকার চেহারা ছিল একেবারেই অন্য রকম। এমন সুনসান ঢাকা অনেকদিন দেখা যায়নি। নাড়ির টানে বাড়িফেরা মানুষ ঈদের আনন্দ ভাগাভাগি করে নিয়েছে প্রিয়জনদের সঙ্গে। ঈদের ছুটি শেষে ক'দিন আগের ঘরমুখী মানুষ আবার শহরমুখী। কর্মক্ষেত্রে ফেরার তাড়া। এরই মধ্যে রাজধানীর টার্মিনালগুলোতে ফিরে আসা মানুষের সারি দীর্ঘ হচ্ছে।

পবিত্র কোরআনের আলো-কাফিররা তখন আক্ষেপ করে বলবে আবার যদি দুনিয়ায় যেতে পারতাম

৪. উনযুর কাইফা কায্যাবূ আ'লা- আনফুছিহিম ওয়া দ্বাল্লা আ'নহুম্ মা কা-নূ ইয়াফ্তারূন। ২৫. ওয়া মিনহুম্ মান ইয়াছতামিউ' ইলাইকা ওয়া জাআ'লনা আ'লা ক্বুলূবিহিম আকিন্নাতান আঁইয়্যাফ্ক্বাহূহু ওয়াফী আ-যা-নিহিম ওয়া ক্বারা; ওয়া ইন ইয়ারাও কুল্লা আয়াতিন লা-ইউ'মিনূ বিহা-; হাত্তা ইযা- জা-ঊকা ইউজা-দিলূনাকা ইয়াক্বূলুল্লাযীনা কাফারূ ইন হা-যা- ইল্লা আছা-ত্বীরুল আউওয়ালীন।

খানাখন্দের রাজনীতি : প্রয়োজন বিপদবিনাশী একতা by এস এম আব্রাহাম লিংকন

দানীং ব্যাপকভাবে বলার চেষ্টা হচ্ছে রাস্তা যেমন বেহাল, সংসদের অবস্থাও অনুরূপ। রাস্তা যেমন চলছে না, তেমনি সংসদও চলছে না। তাঁরা ইনডিকেটর ধরছেন, সরকারি দলের সদস্যরা নিজ মন্ত্রীদের বিরুদ্ধে যেভাবে বক্তব্য দিচ্ছেন, তা প্রমাণ করে সরকারের অবস্থান সড়ক-মহাসড়কের মতো পর্যুদস্ত। তারেক মাসুদ এবং মিশুক মুনীরের মৃত্যুর পর এ বিষয়টি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় চাউর হয়ে উঠেছে।

সরকারি-বেসরকারি চিকিৎসাব্যবস্থা নিয়ে নানা প্রশ্ন by মমতাজউদ্দীন পাটোয়ারী

গেল কয়েক দিনে ঢাকার নামিদামি কয়েকটি হাসপাতালে কয়েকজন রোগীর মৃত্যু নিয়ে নানা প্রশ্ন ওঠায় সব মহলে উদ্বেগ-উৎকণ্ঠা বেড়ে উঠেছে। শিশুমৃত্যুর অভিযোগে ইবনে সিনার ডাক্তার, নার্স ও কর্মকর্তাদের বিরুদ্ধে উচ্চতর আদালত থেকে গ্রেপ্তারের নির্দেশ জারি করা হয়েছে।

চরাচর-কবিগানের অপমৃত্যু by আলম শাহীন

বিগান বাংলা লোকসংগীতের একটি গুরুত্বপূর্ণ ধারা। দুই দলের তুমুল প্রতিযোগিতায় ও টানটান উত্তেজনার মধ্যে দীর্ঘ সময় ধরে চলে এই গান । অবশেষে একদল ছিনিয়ে নেন জয়ের মালা। এই মালার আবার দাবিদার থাকেন দলের প্রধান। তিনিই মূলত কবিয়াল। তাঁর নেতৃত্বে দল পরিচালিত হয়। হার-জিতের জন্য সম্পূর্ণ দায়ী থাকেন তিনি। কারণ গানে গানে তিনিই প্রশ্ন করেন, আবার কঠিন প্রশ্নের জবাবও দিতে হয় তাঁকে। সহযোগীরা শুধু গানের 'ধুয়া' অংশটুকু গেয়ে থাকেন।

অনেক টাকা দিয়ে কিছু কিনলেই কি অভিজাত হয় by জাহিদ হায়দার

প্রায় প্রতিদিনই ঈদের বাজারের খবরাখবর মুদ্রণ এবং প্রদর্শন মিডিয়ায় আমরা পড়েছি, শুনেছি আর দেখেছি। ঢাকার বড় বিপণি বিতানগুলোতে অনেক দামি দামি জামাকাপড় এবং অন্যান্য পণ্য বিক্রির সংবাদ দিয়ে বলা হচ্ছে, 'অভিজাত' ক্রেতারা কিনছেন। মনে প্রশ্ন জাগে, অনেক টাকা দিয়ে যিনি কিছু কেনেন তিনিই কি অভিজাত হন?

বৃষ্টির দোলাচল এবং রোপা আমন by ড. জীবন কৃষ্ণ বিশ্বাস

বারে রোপা আমনের শুরুটা যে খুব খারাপ হয়েছিল তা বলা যাবে না। রোপা আমন এমনিতেই বৃষ্টিনির্ভর ধান। মৌসুমের শুরুতেই বৃষ্টি হওয়ায় বীজতলায় বীজ ফেলতে কোনো অসুবিধা হয়েছে বলে আমার মনে হয়নি। কারণ ওই সময় কিশোরগঞ্জ-গাজীপুরের বিরাট এলাকা আমার ঘুরেফিরে দেখার সুযোগ হয়েছিল। গত বছরের (২০১০) কথা আমার বেশ মনে আছে। শুরুতে বৃষ্টি ছিল না। তার আগেরবারেও একই অবস্থা। জেনেছিলাম, এল-নিনোর প্রভাব ছিল।

ইতিউতি-ট্রানজিটের জন্য রেলপথ ভালো, সড়ক নয় by আতাউস সামাদ

কালের কণ্ঠ পত্রিকার প্রিয় পাঠকদের সদয় বিবেচনার জন্য আজকে এই লেখার শুরুতেই বিশ্বের সবচেয়ে বড় সুড়ঙ্গ পথের কথা তুলে ধরছি। আর তা এ জন্য যে, এটি তৈরি করার প্রয়োজনীয়তা, এর মালিকানা ও ব্যবস্থাপনা_এই বিষয়গুলোর মধ্যে বাংলাদেশ যে এ মুহূর্তে ভারত এবং তারপর পর্যায়ক্রমে নেপাল ও ভুটান এবং পরে মিয়ানমারকে ট্রানজিট সুবিধা দিতে চাইছে সে-সংক্রান্ত জরুরি অন্তত তিনটি প্রশ্নের উত্তর পাওয়া যেতে পারে।

শুল্কমুক্ত বিপণি স্থাপনে হঠাৎ আগ্রহ বৃদ্ধি by ফখরুল ইসলাম

ঠাৎ করেই দেশে বেসরকারি খাতে শুল্কমুক্ত বিপণি (ডিউটি ফ্রি শপ) স্থাপনের আগ্রহ বেড়ে গেছে। বিপণিগুলোতে লিকার, অ্যালকোহলিক বেভারেজ, পারফিউমারি, সিগারেট ও তামাকজাত পণ্য ইত্যাদি কেনাবেচা হবে। শুল্কমুক্ত বিপণি স্থাপনে আবেদনগুলো জমা পড়ছে জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর)। আর অনাপত্তিপত্রের জন্য একই আবেদন দেওয়া হচ্ছে বাংলাদেশ ব্যাংক ও বাণিজ্য মন্ত্রণালয়ে।

মুঠোফোনে পুরস্কারের টোপ by আবুল কালাম মুহম্মদ আজাদ ও পান্না বালা

কৃষক কলিম উদ্দিনের বাড়ি রাজশাহীর বাঘা উপজেলার আমোদপুর গ্রামে। গত বুধবার তাঁর মুঠোফোনে অপরিচিত একটি নম্বর থেকে ফোন আসে। অপর প্রান্ত থেকে বলা হয়, একটি মুঠোফোন কোম্পানির লটারি জিতেছেন তিনি। পুরস্কার হিসেবে ১৮ লাখ ৫২ হাজার টাকা ও পাঁচ ভরি ওজনের স্বর্ণপদক দেওয়া হবে। পুরস্কারের টাকা বাড়িতে হেলিকপ্টারে করে পাঠানো হবে।

বীর মুক্তিযোদ্ধা-তোমাদের এ ঋণ শোধ হবে না

৯১ স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন। আখতার আহমেদ, বীর প্রতীক আহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসাসেবা দেন আখতার আহমেদ পাকিস্তান সেনাবাহিনীর মেডিকেল কোরে চাকরি করতেন। চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন কুমিল্লা সেনানিবাসে। এখানে ছিল চতুর্থ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। মার্চের মাঝামাঝি সম্ভাব্য ভারতীয় হামলা মোকাবিলার কথা বলে চতুর্থ ইস্ট বেঙ্গল রেজিমেন্টকে সেনানিবাসের বাইরে পাঠানো হয়। তখন তাঁকেও এই ইউনিটের সঙ্গে সংযুক্ত করা হয়।

প্রাকৃতিক রং ‘রংধনু’ by মোকারম হোসেন

ত বছর প্রথম আলোয় রঞ্জক উদ্ভিদ দইগোটার ফুল নিয়ে একটি প্রতিবেদন লেখার কিছুদিন পর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হরিপদ শীল আমাকে ফোন করে তাঁর একটি প্রাসঙ্গিক গবেষণার কথা জানান। ওই প্রতিবেদনে কৃত্রিম রঙের পরিবর্তে প্রাকৃতিক রং ফিরিয়ে আনার তাগিদ দিয়েছিলাম।

কারও পৌষ মাস কারও সর্বনাশ by বদর উদ্দিন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের কুইট্টা হাওর এলাকায় তিতাস নদীর প্রধান শাখা মোড়ল গজারিয়া নদীর ওপর পুটিয়া সেতু নির্মাণের সময় একটি বাঁধ দেওয়া হয়েছিল। কিন্তু সেতু নির্মাণের কাজ শেষ হলেও সেই বাঁধ আর অপসারণ করা হয়নি। বরং প্রতিবছর সেই বাঁধ মেরামত করে মাছ ধরছেন স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তি।

কালের পুরাণ-শেয়ারবাজারে হচ্ছেটা কী by সোহরাব হাসান

রকারের মেয়াদ দুই বছর বাকি থাকতেই নির্বাচনী প্রচারণা শুরু করে দিয়েছেন নেতা-নেত্রীরা। গত মঙ্গলবার মানিকগঞ্জে জনসভা করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। একই দিন তিস্তা অভিমুখে লংমার্চ শেষে নীলফামারীতে জনসভা করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

শাহজালাল বিশ্ববিদ্যালয়-আতঙ্ক ছড়াচ্ছে শিবির, মুঠোফোনে হুমকি by শরিফুল হাসান ও মিসবাহ উদ্দিন

শিবিরের ধর্মঘট চলছে। কেউ ক্লাসে যাবেন না। এমনকি পরীক্ষাতেও না। কেউ ক্লাসে গেলেই কোপানো হবে। দরকার হলে চিনে রাখা হবে, পরে অ্যাকশন নেওয়া হবে।’ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মুঠোফোনে কয়েক দিন ধরে এ ধরনের খুদেবার্তা পাঠানো হচ্ছে। অনেককে আবার দেওয়া হচ্ছে সরাসরি হুমকি। ক্লাস ও পরীক্ষা না নিতে হুমকি দেওয়া হচ্ছে শিক্ষকদের।

সরকার উৎখাতের চক্রান্ত-এক মাসের মধ্যে তদন্ত শেষ হবে

সেনাবাহিনীতে অভ্যুত্থান ও সরকার উৎখাতের ব্যর্থ চেষ্টার ঘটনা তদন্তে গঠিত সেনা তদন্ত আদালতের কাজ এক মাসের মধ্যে শেষ হবে বলে আশা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। গত ২৮ ডিসেম্বর একজন ব্রিগেডিয়ারের নেতৃত্বে ছয় সদস্যের তদন্ত আদালত গঠন করা হয়।

অস্থির সময়ে রাজনীতি-বিএনপির আন্দোলন ও নির্বাচনী প্রস্তুতি by তানভীর সোহেল

ত্ত্বাবধায়ক সরকারের দাবিতে নিয়মতান্ত্রিক কর্মসূচি পালনের পাশাপাশি আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিও নিতে শুরু করেছে বিএনপি। দলের উচ্চপর্যায়ের সূত্র জানায়, সাংগঠনিক সংকট নিরসন, নির্বাচনের জন্য সম্ভাব্য প্রার্থী নির্ধারণ ও ক্ষমতায় গেলে অগ্রাধিকারের ভিত্তিতে করা হবে এমন খাতগুলো চিহ্নিত করতে মাঠপর্যায়ে কাজ শুরু করেছে দলটি।

অস্থির সময়ে রাজনীতি-সরকার চাপে, গুরুত্ব পাচ্ছে দলীয় ঐক্য by জাহাঙ্গীর আলম

লমান রাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক সংকটের কারণে মহাজোট সরকার যেকোনো সময়ের চেয়ে বেশি চাপে আছে। সেনা অভ্যুত্থানের চেষ্টা সরকারের সংকটকে আরও গভীর করেছে। এ অবস্থায় দলীয় ও সমমনাদের দৃঢ় ঐক্যই পরিস্থিতি মোকাবিলার অন্যতম উপায় বলে মনে করছে সরকারি দল।

মেয়ের চোখের জলে রক্তে ভেজা বাবার গল্প by রিয়াজ রায়হান

বাবার কোলে শুয়ে কত কথা, কত গল্প। মাঝেমধ্যে একটুখানি খুনসুটি। মেয়ের কথায় এক সময় বিরক্ত হয়ে বাবা মমতাজড়ানো কণ্ঠে বলতেন, ‘তুইনা বড় হয়েছিস! আর কত আমার কোলে শুয়ে ঘুমাবি।’ কিন্তু কী করা। বাবা-মেয়ের আজন্ম বাঁধন কি সহজেই ছেঁড়া যায়?

বাবা বলে কথা!

নাম শামিম কবির। তিনি দেশের জনপ্রিয় মডেল ও আভিনেত্রী আনিকা কবির শখের বাবা। মেয়ের সবকিছু দেখাশুনা করাই তাঁর একমাত্র কাজ। এমনকি মেয়ের মোবাইল ফোনটিও রিসিভ করেন তিনি। কোনো সাংবাদিক জনপ্রিয় মডেল ও আভিনেত্রী শখের সাক্ষাতকার নিতে চাইলে শখের বাবা শামিম কবির মেয়ের হয়ে সাক্ষাতকার দেয়ার আবদার করেন।

শেষরাতে শাহরুখের অফিসে প্রিয়াঙ্কা! by অনন্যা আশরাফ

শাহরুখ-প্রিয়াঙ্কার সম্পর্ক নিয়ে আবারো উঠেছে বির্তকের ঝড়! কি করছেন তারা? গোপন রোমান্স নাকি কো-আর্টিস্ট হিসেবে ভাব বিনিময় ? বাঁকা চোখে কেউ আবার বলছেন, এ হলো ইচ্ছেকৃত স্ক্যান্ডাল উসকে দিয়ে আলোচনার শীর্ষে থাকার বানিজ্যিক প্রচেষ্টা! সত্যি আসলে কোনটা ? কি আছে তাদের মনে!

দেশে ক্রমবর্ধমান হারে বেকারত্ব বাড়লেও উদ্বেগ নেই সরকারের by জাহিদুল ইসলাম

দেশে প্রতি বছর গড়ে ২০ লাখের বেশি লোক কর্মবাজারে প্রবেশ করছে। এর সঙ্গে সঙ্গতি রেখে বাড়ছে না কর্মসংস্থান। রাজনৈতিক বিবেচনায় ছাত্রলীগের কিছু কর্মীকে সরকারি চাকরি দেয়া হলেও বেসরকারি খাতে এ সময়ে উল্লেখযোগ্য কোনো নতুন কর্ম সৃষ্টি হয়নি।

এরশাদের সরকারবিরোধিতা সরকার অনুমোদিত! by সেলিম জাহিদ

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ কয়েক মাস ধরে সরকারবিরোধী যেসব বক্তৃতা দিচ্ছেন, তা সরকারের উচ্চপর্যায় থেকে অনুমোদিত। জাপা ও সরকারি দলের একাধিক সূত্র পরিস্থিতি বিশ্লেষণ করে বলেছে, সরকারবিরোধী জনমতের সুবিধা যাতে একতরফা বিএনপি না পায়, সে জন্য এরশাদকে মাঠে নামানো হয়েছে।

ঐতিহ্য হারাচ্ছে বেনারসি by আলাউদ্দিন আরিফ

মিরপুরের বেনারসি খ্যাতি অর্জন করেছে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে। মুম্বাইয়ের বিখ্যাত ‘দেবদাস’ সিনেমার জন্যও মিরপুর থেকে নেয়া হয়েছিল বেনারসি শাড়ি। মিরপুরের বিহারি ক্যাম্প (আটকেপড়া পাকিস্তানিদের ক্যাম্প), বস্তির ছোট ছোট খুপড়ি ঘর বা ব্যক্তিমালাকানাধীন ছোট তাঁতগুলোতে তৈরি হচ্ছে বিশ্বখ্যাত বেনারসি শাড়ি, লেহেঙ্গা, থ্রি-পিস ও পাঞ্জাবি। বেনারসি শাড়ি অনেকের কাছে কাতান শাড়ি নামেও পরিচিত।