Tuesday, September 25, 2012

আপনার শিশু কি অটিস্টিক?

অটিজম কথার অর্থ হলো নিজেকে গুটানো। সমাজ থেকে, পরিবার থেকে পরিবেশ থেকে নিজেকে গুটিয়ে আড়াল করে একাকীত্ব জীবন-যাপনে অভ্যস্ত হওয়া। কেনার এই শব্দটি প্রথম আলোচনা করেন। এটি এক ধরনের উবাবষড়ঢ়সবহঃধষ ফরংড়ফবৎ যেখানে ফবাবষড়ঢ়সবহঃধষ কিছু সমস্যা ও বিহেভিয়ার কিছু সমস্যা হয় যার ফলে

ট্রাফিকের হট্টগোল এবং স্ট্রোকের ঝুঁকি by অধ্যাপক শুভাগত চৌধুরী

ডেনমার্কের একটি সাম্প্রতিক গবেষণা থেকে পাওয়া গেল মোটরগাড়ির হর্ন, সাইরেন এবং অন্যান্য ট্রাফিক নয়েজের জন্য স্ট্রোকের ঝুঁকি বাড়ে, বিশেষ করে বয়স্ক লোকের ক্ষেত্রে। ৫১০০০ অধিক ড্যানিশ লোকের মধ্যে রোড ট্রাফিক হট্টগোলের সঙ্গে স্ট্রোকের সম্বন্ধ গবেষণা করে দেখা গেল, গোলমাল ১০ ডেসিবেল প্রতিবার বেড়ে গেলে স্ট্রোকের

আজকের প্রতিপক্ষ শুধুই পাকিস্তান নয় by নোমান মোহাম্মদ

প্রতিপক্ষ নম্বর ১ : পাকিস্তান।
প্রতিপক্ষ নম্বর ২ : নেট রান রেট।
প্রতিপক্ষ নম্বর ৩ : ইনজুরি।

সম্পাদকের কলাম-বাঘের লেজ দিয়ে কান চুলকানো by ইমদাদুল হক মিলন

দেশের অবস্থা কী? কোন দিকে যাচ্ছে পরিস্থিতি? ইলেকশন হবে? যেখানে যাই সেখানেই এ তিনটি প্রশ্নের মুখোমুখি হই। তত্ত্বাবধায়ক প্রথা বাতিল হওয়ার পর মানুষ আরো অস্থিরতার মধ্যে পড়েছে। বিএনপি কিছুতেই মেনে নিচ্ছে না এ পদ্ধতি।

বিজ্ঞান শিক্ষা পিছিয়ে যাচ্ছে

দেশে বিজ্ঞান শিক্ষা ক্রমশ পিছিয়ে পড়ছে বলে সহযোগী একটি ইংরেজী দৈনিকে সংবাদ প্রকাশিত হয়েছে। ঢাকায় অনুষ্ঠিত এক গোলটেবিল বৈঠকে আলোচনায় উত্থাপিত তথ্য-উপাত্ত থেকে বিষয়টি জানা গেছে। সরেজমিন শিক্ষাপ্রতিষ্ঠান জরিপের আলোকে গোলটেবিল আলোচনায় উঠে এসেছে যে, ১৯৮৮ সালের এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে ৪১% ছিল বিজ্ঞানের ছাত্র।

ধিক্কার জানাই, কঠোর শাস্তি চাই

যুক্তরাষ্ট্রে নির্মিত মহানবী হজরত মোহাম্মদ (সা.) ও ইসলাম ধর্ম বিষয়ে অবমাননাকর চলচ্চিত্রের বিরুদ্ধে সারাবিশ্বে মুসলমানরা ক্ষোভে ফেটে পড়েছে। শনিবার রাজধানী ঢাকায় এ নিয়ে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়। কয়েকটি ইসলামী দলের নেতাকর্মীরা মিছিল করেছে।

পদ্মা সেতুর ফিরে আসা by ড. হারুন রশীদ

অনেক নাটকীয়তা এবং ঘটনাপ্রবাহের পর বাংলাদেশের সবচেয়ে বৃহৎ উন্নয়ন প্রকল্প পদ্মা সেতুতে অর্থায়নের চুক্তি পুনর্বহালের ঘোষণা দিয়েছে বিশ্বব্যাংক। দেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষায় ছিল বিশ্বব্যাংকের এই ঘোষণার জন্য। দুর্নীতির সম্ভাবনা এবং প্রকল্পে অস্বচ্ছতার অভিযোগ এনে পদ্মা সেতুর অন্যতম দাতা সংস্থা বিশ্বব্যাংক গত ২৯ জুন তাদের ঋণ চুক্তি বাতিল করে।

আগামীতে ক্ষমতায় এলে বিএনপি-জামায়াত দুটো পদ্মা সেতু করবে? by রাহাত খান

পদ্মা সেতুর অর্থায়নে আবার ফিরেছে বিশ্বব্যাংক। বাংলাদেশের জন্য শুভ সংবাদ নিঃসন্দেহে। পদ্মা সেতু হলে দেশের দক্ষিণ এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে দেশের অবশিষ্টাংশের সংযোগ ঘটবে। অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক দূরত্ব এবং বৈষম্যই শুধু দূর হবে না পদ্মার বিশাল জলরাশি দ্বারা বিভক্ত দেশের এই দু’টি অঞ্চল,

সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিলে তদন্তের আবেদনঃ বিচারক শামসুদ্দিনের বিরুদ্ধে সম্পাদক মাহমুদুরের ২৯ অভিযোগ

সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগের বিচারক এ এইচ এম শামসুদ্দিন চৌধুরীর বিরুদ্ধে মানি লন্ডারিং (মুদ্রা পাচার), বৈদেশিক মুদ্রা বিনিময় আইন ভঙ্গ ও মিথ্যা তথ্য দিয়ে সম্পদের হিসাব গোপন এবং সুপ্রিম কোর্টের বিচারকদের শপথ ও আচরণবিধি ভঙ্গের সুনির্দিষ্ট ২৯টি অভিযোগ করেছেন দৈনিক আমার দেশ’র ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান।

মন্ত্রিসভা সম্প্রসারণ এবং অন্যান্য প্রসঙ্গ by সরদার সিরাজুল ইসলাম

শেখ হাসিনা সরকার গঠনের সাড়ে তিন বছর পর একসঙ্গে মন্ত্রিসভা সম্প্রসারণ করেছেন। এর মধ্যে প্রবীণ আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমদ ও ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন মন্ত্রিত্ব গ্রহণ না করায় বেশ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এই প্রেক্ষাপটে মন্ত্রিসভার দফতর পরিবর্তন নিয়েও কথা হচ্ছে।

জঙ্গী অর্থায়ন ও মার্কিন তদন্ত রিপোর্ট by শাহীন রেজা নূর

মার্কিন সিনেটের তদন্ত বিষয়ক স্থায়ী সাব কমিটির এক সাম্প্রতিক প্রতিবেদনে বাংলাদেশে জঙ্গী অর্থায়নের সঙ্গে বাংলাদেশের ও বিদেশের কোন্ কোন্ প্রতিষ্ঠান জড়িত সে সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ পেয়েছে। এই তদন্ত বিষয়ক সাব কমিটি কংগ্রেসের ওয়াচডগ হিসেবে সুবিদিত।

রোড শোর নামে বিদেশ ভ্রমণে খরচ সাড়ে তিন কোটি টাকা by আবুল কাশেম

প্রবাসীদের মধ্যে সরকারের বিভিন্ন বন্ডের প্রচার চালাতে লন্ডন ও নিউ ইয়র্কে রোড শো করবেন একদল সরকারি কর্মকর্তা। এর বাইরেও এশিয়া ও মধ্যপ্রাচ্যের ছয়টি দেশে বিনিয়োগ মেলার আয়োজন করে সেগুলোতে যোগ দেবেন তাঁরা।

বিনিয়োগ বাধা সরাতে সরকার সম্পূর্ণ ব্যর্থ

বিনিয়োগের পাহাড়সমান প্রতিবন্ধকতাগুলো যেমন ছিল তেমনই রয়ে গেছে। অবকাঠামো উন্নয়নে সরকারি বিনিয়োগ বাড়েনি, এ কাজে বেসরকারি খাতকে অংশীদার করতেও ব্যর্থ হয়েছে সরকার। সরকারের যত আনুকূল্য কেবল আমদানি-রপ্তানি বাণিজ্যের দিকেই।

যৌথ কূটনৈতিক মিশন খুলবে ব্রিটেন-কানাডা

বিদেশে কানাডার সঙ্গে যৌথ কূটনৈতিক মিশন খুলবে ব্রিটেন। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগের গতকাল সোমবার এ বিষয়ে একটি আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার কথা ছিল। কানাডার পররাষ্ট্রমন্ত্রী জন বেয়ার্ডের সঙ্গে রাজধানী অটোয়ায় গতকাল অনুষ্ঠিত এক বৈঠকে বিষয়টির খুঁটিনাটি নিয়ে কথা বলেন হেগ।

ঝাড়খণ্ডে পদপিষ্ট হয়ে নিহত ১২

ভারতের পূর্বাঞ্চলীয় ঝাড়খণ্ড রাজ্যে একটি আশ্রমে পদপিষ্ট হয়ে ১২ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৩০ জন। গতকাল সোমবার ভোরে রাজ্যের দেওগড়ে ধর্মগুরু শ্রী অনুকূল চন্দ্রের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে লক্ষাধিক ভক্ত সমবেত হলে হতাহতের এ ঘটনা ঘটে।

কাজাখ প্রধানমন্ত্রীর পদত্যাগ

সবচেয়ে বেশি সময় ধরে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনকারী কারিম মাসিমভ পদত্যাগ করেছেন। প্রেসিডেন্টের দপ্তর থেকে গতকাল সোমবার পাঠানো এক বিবৃতিতে এ খবর জানানো হয়। উপপ্রধানমন্ত্রী স্নিক আখমেতভ তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন।

চীনের সাবেক পুলিশপ্রধানের ১৫ বছর কারাদণ্ড

সাম্প্রতিক সময়ে চীনের সবচেয়ে বড় রাজনৈতিক কেলেঙ্কারিতে জড়িত থাকার দায়ে দেশটির সাবেক পুলিশপ্রধান ওয়াং লিজুনকে ১৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিনহুয়া গতকাল সোমবার এ তথ্য জানায়।

ইরানের ওপর আরো অবরোধের পরিকল্পনা ইউরোপের

পরমাণু ইস্যুকে কেন্দ্র করে ইরানের ওপর নতুন আরেক দফা অবরোধ আরোপের জন্য ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতি আহ্বান জানিয়েছে ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি। তিন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা এ ব্যাপারে ইইউয়ের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান ক্যাথরিন অ্যাস্টনের কাছে গত সপ্তাহে এক চিঠিও পাঠিয়েছেন।

চীনা জাহাজ রাষ্ট্রীয় জলসীমা লঙ্ঘন করেছে : জাপান

পূর্ব চীন সাগরে কয়েকটি দ্বীপের মালিকানাসংক্রান্ত আঞ্চলিক বিরোধ আরো ঘনীভূত হয়েছে। গতকাল সোমবার চীনের তিনটি জাহাজের জাপান নিয়ন্ত্রিত দ্বীপগুলোয় প্রবেশ করার ঘটনায় জাপান সরকার আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে। বিরোধে নতুন মাত্রা যোগ হয়েছে তাইওয়ানের ভূমিকায়।

শিক্ষকদের জন্য প্যাকেজ-শিক্ষার্থীদের স্বার্থও বিবেচনাযোগ্য

বছরের শেষদিকে এসে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষকদের আন্দোলন জোরালো হয়েছে। ৩০ সেপ্টেম্বর মহাসমাবেশ ডেকেছেন তাঁরা। কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটতে পারে, শিক্ষামন্ত্রী তাই আগেই শিক্ষকদের জন্য ১২ দফা প্রস্তাবের একটি প্যাকেজ ঘোষণা করেছেন।

বিএনপি চেয়ারপারসনের ভাষণ-সংলাপ দিয়ে সংঘাত পরিহার সম্ভব

সরকার ও বিরোধী দলের অবস্থান এখন একেবারেই স্পষ্ট। নবম সংসদের চতুর্দশ অধিবেশনের সমাপনী দিনে প্রধানমন্ত্রীর ভাষণে সরকারের আগের অবস্থান থেকে সরে আসার ইঙ্গিত পাওয়া গিয়েছিল। যুক্তরাষ্ট্র সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউ ইয়র্কে ডেমোক্রেটিক পার্টির সিনেটরের সঙ্গে আলোচনায়ও বলেছেন,

পবিত্র কোরআনের আলো-পবিত্র কাবাগৃহ নির্মাণের ইতিবৃত্ত

১২৫. ওয়া ইয জাআ'লনাল বাইতা মাছা-বাতান লিন্না-ছি ওয়া আমনা-; ওয়াত্তাখিযু-মিম্ মাক্বা-মি ইব্রাহীমা মুছ্বাল্লা; ওয়া আ'হিদনা-ইলা-ইব্রাহীমা ওয়া ইছমা-ই'লা আন ত্বাহ্হিরা- বাইতিয়া লিত্ত্বা-ইফীনা ওয়াল আ'কিফীনা ওয়ার্ রুক্কাই'ছ্ ছুজু-দ।

বাংলাদেশের বোকাদের জন্য শ্রদ্ধাঞ্জলি! by শাহনেওয়াজ বিপ্লব

বাংলাদেশে অতি-অজস্র-অনেক চালাক-চতুর লোকের ভিড়ে কিছু কিছু বোকা মানুষের মুখ জেগে থাকে মনের আয়নায়, যাঁদের কথা ভোলা যায় না, যাঁদের কথা ভুলতে পারি না কখনো। মনে পড়ে বেশ, আমাদের চাটগাঁর সীতাকুণ্ডের মাছ ব্যবসায়ী কাদের ভাইয়ের কথা।

সংকট উত্তরণ তত্ত্বাবধায়ক ব্যবস্থাসংক্রান্ত রায়েই নিহিত by তারেক শামসুর রেহমান

উচ্চ আদালতের যে রায়ে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল ঘোষিত হয়েছিল, ওই রায়েই সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের একটি দিকনির্দেশনাও আছে। দীর্ঘ ১৬ মাস পর গত ১৬ সেপ্টেম্বর রাতে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চের বিচারপতিরা রায় লেখা শেষে তাতে স্বাক্ষর করেন এবং তা ওয়েবে প্রকাশ করা হয়।

চরাচর-পান-সুপারি by সাজ্জাদ কবীর

পান আমাদের দেশি ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ। আদিকালে এমন বাড়ি প্রায় ছিল না বললেই হয়, যেখানে পান খাওয়া হতো না। জমিদার থেকে জমাদার বা রাজা থেকে প্রজা- সবাই পান-সুপারির ভক্ত। হাতে গুনে হয়তো কম লোকই পাওয়া যেত যারা পান খেত না।

কথা সামান্যই-নীতিশাস্ত্র ও নৈতিকতা- দুটি ভিন্ন বিষয় by ফজলুল আলম

আমাদের দৈনন্দিন জীবনে আমরা সবাই কিছু না কিছু ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে চলি- নানা দ্বন্দ্ব আমাদের মনে তোলপাড় করে। জীবনযাপনের সমস্যা নানা ধরনের হতে পারে, অনেকের জীবনে অর্থনৈতিক সমস্যা, অনেকের ব্যক্তিগত সম্পর্ক সমস্যা, অনেকের পারিবারিক সমস্যা- এ রকম অনেক কিছু বড় হয়ে দাঁড়ায়।

আদালতে আত্মসমর্পণ করে জামিন নিলেন র‌্যাব সদস্য মাহমুদুল- দরবারের টাকা লুট

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার তালসরা দরবার শরীফের টাকা লুটের মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন নিয়েছেন র‌্যাবের তৎকালীন সদস্য ফ্লাইট লেফটেনেন্ট শেখ মাহমুদুল হাসান। সোমবার দুপুরে তিনি চট্টগ্রামের বিচারিক আদালত থেকে জামিন নেন।

মুক্তিপণ দাবিতে ২৫ জেলে অপহরণ, ইলিশসহ অর্ধ কোটি টাকার মাল লুট সাগরে ফের গণডাকাতি

সুন্দরবনসংলগ্ন বঙ্গোপসাগরে ইলিশ আহরণের ফিশিং ট্রলারে মাত্র ১০ দিনের ব্যবধানে রবিবার রাতে ফের গণডাকাতির ঘটনা ঘটেছে। জলদস্যুরা ২০টি ট্রলারে হামলা করে ৫০ লাখ টাকা মূল্যের ইলিশসহ মালামাল লুট করে।

পশুর হাটের টেন্ডার নিয়ে বিপাকে ঢাকা উঃ ও দঃ সিটি কর্পোরেশন- ইজারা মূল্য উপযুক্ত না হওয়ায় দ্বিতীয় দফা টেন্ডার by রাজন ভট্টাচার্য

পশুর হাটের টেন্ডার নিয়ে বিপাকে পড়েছে ঢাকা উত্তর-দক্ষিণ সিটি কর্পোরেশন। হাটের ইজারা মূল্য সন্তোষজনক না হওয়ায় দ্বিতীয় দফা টেন্ডার আহ্বান করতে হচ্ছে। এই তালিকায় রয়েছে দুই সিটি করপোরেশনের বেশিরভাগ হাট।

অভিভাবকশূন্য বিদ্যুত মন্ত্রণালয় ॥ প্রতিমন্ত্রী ও শীর্ষ কর্মকর্তারা বিদেশে by রশিদ মামুন

বিদ্যুত বিভাগের প্রায় সকল শীর্ষ কর্মকর্তা একসঙ্গে বিদেশ ভ্রমণে গেছেন। বর্তমানে বিদ্যুত প্রতিমন্ত্রী এবং বিদ্যুত বিভাগের সচিবসহ সব থেকে গুরুত্বপূর্ণ পাঁচটি সংস্থা প্রধান দেশের বাইরে অবস্থান করছেন। বিদ্যুত বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, একসঙ্গে শীর্ষ কর্মকর্তাদের দল বেঁধে এভাবে দেশের বাইরে যাওয়ার ঘটনা নজিরবিহীন।

‘অপারেশন ক্লিনহার্টসহ বিচারবহির্ভূত সব হত্যার বিচার হবে’- ইলিয়াস আলী আদৌ গুম হয়েছেন কিনা জানি না ॥ স্বরাষ্ট্রমন্ত্রী

বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে অপারেশন ক্লিনহার্টের নামে পরিচালিত বিশেষ অভিযানে সংঘটিত বিচারবহির্ভূত হত্যাকা-, চালকসহ বিএনপি নেতা ইলিয়াস আলী নিখোঁজ ও সাংবাদিক দম্পতি সাগর-রুনীর হত্যারহস্য উদঘাটন করা হবে।

সেই হিরন্ময় কণ্ঠ-দাঁড়িয়ে সম্মান জানান বিশ্বনেতারা- জাতিসংঘে বঙ্গবন্ধুর প্রথম বাংলায় ভাষণ by মোরসালিন মিজান

খুব ভুল হবে না বললে এখন বক্তৃতার বাংলাদেশ। নেতারা বলতে ভীষণ ভালবাসেন। গর্জন শোনা যায় প্রচুর। কিন্তু যে বক্তৃতা মানুষকে জাগায়, অন্ধকারে পথ দেখায় সে বক্তৃতা কই? উত্তর খুঁজতে একটু পেছন ফিরে তাকাতেই হয়। আর তখন একজনই তর্জনী উঁচিয়ে সামনে দাঁড়ান।

কল্পকথার গল্প-আসছে সেতুর ঋণ, সামনে শুভদিন by আলী হাবিব

এখন তো আমাদের আনন্দ করার দিন। কারণ পদ্মা সেতুর ঋণ এখন আর আমাদের অধরা নয়। কেটে গেছে সব ভয়। জাইকা, এডিবি আছে, অর্থায়নে বিশ্বব্যাংকও রাজি। যাদের ভাবা হচ্ছিল ঋণের অন্তরায় কিংবা সব অঘটনের কাজি- নির্বাসনে তাঁরা।

কালান্তরের কড়চা-সাম্রাজ্যবাদ-বিরোধী আন্দোলনের নেতৃত্ব মৌলবাদীদের হাতে ছেড়ে দেওয়া হচ্ছে কেন? by আবদুল গাফ্‌ফার চৌধুরী

গত রবিবার (২৩ সেপ্টেম্বর) ঢাকায় ১২টি ইসলামী মৌলবাদী দলের আহ্বানে হরতাল পালিত হয়েছে। হরতালের উদ্দেশ্য- সম্প্রতি আমেরিকায় নির্মিত একটি চলচ্চিত্রে মহানবী হজরত মোহাম্মদ (সা.)কে অবমাননার প্রতিবাদ জানানো।

অভিনব প্রতিবাদ

শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমের তীব্র সঙ্কটের অভিনব প্রতিবাদ জানালেন বাংলা বিভাগের এক শিক্ষক। সোমবার তিনি তার শিক্ষার্থীদের কলা ভবনের করিডরে ক্লাস নিয়ে এ অভিনব প্রতিবাদ জানান।

টোল না দিয়ে হামলা ও ভাংচুর- খালেদা জিয়ার গাড়িবহর

রবিবার রাতে দিনাজপুরে একটি টোল প্লাজায় বেগম জিয়ার গাড়িবহর নিয়ে অপ্রীতিকর ঘটনা ঘটেছে। টোল না দিয়ে গাড়ি বহর চলে যাওয়ার চেষ্টা করলে টোল আদায়কারীরা বাধা দেয়। এ সময় বিচ্ছিন্ন ঘটনায় পুলিশ, বিএনপি কর্মী-সমর্থক, টোল আদায়কারী ও স্থানীয় লোকজনদের মধ্যে সংঘর্ষে ১৮ জন আহত হয়।

দিনাজপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী নিহত- গুলিবিদ্ধ ৪ জন আটক

দিনাজপুর সীমান্তে সোমবার ভোরে বিএসএফএর গুলিতে এক বাংলাদেশী গরু ব্যবসায়ী নিহত হয়েছে। গুলিবর্ষণের ঘটনায় আহত ৪ বাংলাদেশীকে বিএসএফএর টহলদল ধরে নিয়ে গেছে। বিজিবি-বিএসএফএর কোম্পানি কমান্ডার পর্যায় পতাকা বৈঠকে নিহত ও আহতদের ফেরত চাওয়া হয়েছে।

কাপাসিয়া নির্বাচনে নির্বিঘ্নে ভোটদান নিশ্চিত করা হবে ॥ সিইসি- ঢল নেমেছে সিমিন হোসেন রিমির পক্ষে প্রচারে

প্রধান নির্বাচন কমিশনার কাজী রাকিবউদ্দীন বলেছেন, কাপাসিয়ার উপনির্বাচনে ভোটাররা যাতে নিরাপদে ভোটকেন্দ্রে এসে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেজন্য ভোট কেন্দ্রে নিদ্র নিরাপত্তা ব্যবস্থা থাকবে। আইন ও বিধিবহির্ভূত কোন কাজ নির্বাচন কমিশন বরদাশত করবে না।

গণতন্ত্র সুসংহত করতে সরকার নিরলস কাজ করে যাচ্ছে- মার্কিন সিনেটরকে প্রধানমন্ত্রী

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাঁর সরকার জনগণের মৌলিক চাহিদা পূরণের পাশাপাশি দেশে আইনের শাসন প্রতিষ্ঠা ও গণতন্ত্র আরও সুসংহত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। রবিবার সন্ধ্যায় নিউইয়র্কে তাঁর হোটেল স্যুটে মার্কিন সিনেটর পিটার ডব্লিউ গলব্রেইথ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করতে এলে তিনি এ কথা বলেন। খবর বাসসর।

বেগম জিয়ার দিনাজপুর জনসভার পোস্টমর্টেম ॥ কান ধরে উঠবস করানো বক্তব্যে বিরূপ প্রতিক্রিয়া -হতাশ জামায়াতের নেতাকর্মীরা by সাজেদুর রহমান শিলু

বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের রবিবার দিনাজপুরের জনসভায় বেগম জিয়ার একটি বক্তব্য নিয়ে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে সাধারণ দিনাজপুরবাসীর মধ্যে। ঐ জনসভায় খালেদা জিয়া বলেন, ‘সরকারী দলের লোকজনদের যেখানেই পাবেন কান ধরে ওঠ-বস করাবেন।

পদ্মা সেতু ॥ এপ্রিলে ভিত্তিপ্রস্তর- ০ বিবৃতির মাধ্যমে এডিবির আনুষ্ঠানিক সন্তোষ প্রকাশ- ০ অক্টোবরে সেতুর টেন্ডার আহ্বান

চলতি বছরের অক্টোবর মাসেই পদ্মা সেতু নির্মাণ প্রকল্পের দরপত্র আহ্বান করা হবে। আর আগামী বছরের এপ্রিল-মে মাসে এ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান।