Tuesday, June 2, 2026
অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়, পিউ বললেন...
পিউ বলেন, সিনেমাশিল্পে ইন্টিমেসি কো-অর্ডিনেটররা নতুন। এখনো এই পেশার লোকজন একটা মানদণ্ড তৈরির চেষ্টা করছেন। পিউ বলেন, ‘তাঁদের কাজের উদ্দেশ্য জটিলতা বা অস্বস্তি সৃষ্টি করা নয়, এটি শুধু নিশ্চিত করা যে অভিনেতাদের জন্য যৌন দৃশ্যগুলো নিরাপদভাবে শুট হচ্ছে। আমি ভালো ও খারাপ দুই ধরনের কো-অর্ডিনেটর দেখেছি।’
সম্প্রতি গিনেথ প্যালট্রো ও জেনিফার লরেন্সও বলেন, তাঁরা নিজেরা কো-অর্ডিনেটরের প্রয়োজন অনুভব করেননি, কারণ, তাঁরা তাঁদের সহ-অভিনেতাদের পেশাদারতে বিশ্বাস করতেন।
পিউ জানান, আগে তিনি অনেক যৌন দৃশ্য ইন্টিমেসি কো-অর্ডিনেটর ছাড়া শুট করেছেন। তিনি বলেন, ‘আমি সব সময় আত্মবিশ্বাসী ছিলাম, তবে এমন মুহূর্তও ছিল যখন কো-অর্ডিনেটর ছিলেন না; যাঁরা দৃশ্যটি সামলাতেন, তাঁদের আচরণ কখনো অস্বস্তি তৈরি করত।’
তবে পিউয়ের নিজের দৃষ্টিভঙ্গি পরিবর্তিত হচ্ছে। তিনি বলেন, ‘এখন অনেক ভালো ইন্টিমেসি কো-অর্ডিনেটরের সঙ্গে চমৎকার অভিজ্ঞতা হচ্ছে। তবে খারাপ উদাহরণও দেখেছি, যেখানে কেউ অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করেছেন। এই পেশার সঙ্গে যাঁরা যুক্ত, তাঁরাও শিখছেন, ধীরে ধীরে পরিণত হবেন।’
পিউ আরও যোগ করেন, ‘ভালো কো-অর্ডিনেটরের সঙ্গে কাজ করে আমি বুঝতে পেরেছি কীভাবে যৌন দৃশ্যে গল্প সিনেমাকে এগিয়ে নিয়ে যায়।’ অভিনেত্রী মনে করেন, ইন্টিমেসি কো-অর্ডিনেটর নারী অভিনেতাদের সেটে আরও নিরাপত্তা দিয়েছে।
ভ্যারাইটি অবলম্বনে
![]() |
| ফ্লোরেন্স পিউ। রয়টার্স |
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
তিলোত্তমার কণ্ঠে ‘দুঃখ ভালোবেসে’
তিলোত্তমা প্রথম আলোকে জানান, গানটি তাঁর বাবার (বুলবুল আহমেদ) অনেক পছন্দের ছিল। বাবার স্মৃতির স্মরণে গানটি গেয়েছেন তিনি।
আশির দশকের মুক্তিপ্রাপ্ত জন্ম থেকে জ্বলছি পরিচালনা করেছেন আমজাদ হোসেন, ‘দুঃখ ভালোবেসে’ গানটি লিখেছেনও তিনি। আলাউদ্দিন আলীর সুরে গানটি গেয়েছেন সাবিনা ইয়াসমীন।
‘মহানায়কের গান’-এর দ্বিতীয় মৌসুম বুলবুল আহমেদ অভিনীত সিনেমার ছয়টি গান থাকবে। এর আগে দুই গান ‘দুটি মন’ ও ‘জনম জনম ধরে প্রেম পিয়াসী’ প্রকাশিত হয়।
২০১৩ সালে বাবার অভিনীত গান নিয়ে ‘মহানায়কের গান’ শিরোনামে একটি অ্যালবাম প্রকাশ করেন তিলোত্তমা। পরে গানগুলো সিলন টি কর্তৃপক্ষের নজরে আসে। ২০২৩ সালে ‘মহানায়কের গান’-এর প্রথম মৌসুম আসে।
বাবা ও মায়ের উৎসাহে শখের বশে গান করেন তিলোত্তমা। তিনি মূলত পুরোনো দিনের বাংলা গান ও গজল করেন। তিনি পেশায় একজন আইনজীবী।
![]() |
| তিলোত্তমা। ছবি: শিল্পীর সৌজন্যে |
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ▼ 2026 (1279)
- ► 2025 (3280)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...

