Wednesday, March 27, 2013

কারগিল যুদ্ধ বাধিয়ে গর্বিত পারভেজ মোশাররফ!

ভারত-পাকিস্তানের মধ্যকার বিবাদমান অঞ্চল কাশ্মীরের বিতর্কিত সীমান্ত ‘নিয়ন্ত্রণ রেখা’ (লাইন অব কন্ট্রোল) অতিক্রম করে ভারতনিয়ন্ত্রিত অঞ্চলে ঢুকে পড়ে কারগিল যুদ্ধ বাধাতে পারায় নিজের গর্ববোধের কথা প্রকাশ করেছেন পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ!

সংলাপে প্রস্তুত জোট-মহাজোট by সফিকুল ইসলাম

সম্প্রতি সময়ে চলমান রাজনৈতিক সহিংসতা থেকে উত্তরণের জন্য শর্তহীনভাবে সংলাপে বসতে প্রস্তুত জোট-মহাজোট। রাজনৈতিক সংকট সমাধানে ক্ষমতাসীন  ১৪ দলীয় জোট এবং বিরোধী দলে থাকা ১৮ দলীয় জোট নেতাদের বক্তব্যে এমনটি স্পষ্ট হচ্ছে।

কে হবেন রাষ্ট্রপতি? by ফরহাদ মজহার

প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান মানুষের প্রচুর ভালবাসা পেয়েছেন। ব্যক্তি হিশাবে এটা বিরল সৌভাগ্য। তবে তিনি রাজনৈতিক ব্যক্তিত্ব। তাঁর মূল্যায়ন রাজনৈতিক ভাবেই হওয়া উচিত। সেটা তাঁর মৃত্যুর পরপরই করতে হবে এমন কথা নাই।

দেশব্যাপি ছড়িয়ে পড়ছে মিয়ানমারের দাঙ্গা

মুসলিম ও বৌদ্ধ সম্প্রদায়ের মধ্যে দাঙ্গা ভয়াবহ আকার ধারণ করছে মিয়ানমারে। স্থানীয় ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো দাঙ্গার ভয়াবহতায় দেশটিকে ‘দাঙ্গার দেশ’ বলেও অভিযুক্ত করছে।

‘রাজনৈতিক অধিকারের নামে সহিংসতা’ বন্ধ নয় কেন

রাজনৈতিক অধিকারের নামে অব্যাহত সহিংসতা বন্ধে কেন নির্দেশ দেয়া হবে না স্বরাষ্ট্র সচিবের কাছে তা জানতে চেয়েছে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ। এক আবেদনের শুনানি শেষে বুধবার হাইকোর্ট বিভাগের বিচারক নিজামুল হক ও জাফর আহমেদের অবকাশকালীন বেঞ্চ এই আদেশ দেয়।

কড়া হরতালে জনদুর্ভোগ চরমে

আটক নেতাকর্মীদের মুক্তি, সারা দেশে গণহত্যার প্রতিবাদ এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে বিএনপি-জামায়াতের নেতৃত্বাধীন ১৮ দলীয় বিরোধী জোটের ডাকে বুধবার সকাল ৬টা থেকে সারা দেশে টানা ৩৬ ঘণ্টার হরতাল শুরু হয়েছে।

এবার শোবার ঘরের উত্তেজক ভিডিও

একের পর এক উত্তেজক ভিডিও ছেড়ে ইন্টারনেটে শোরগোল ফেলে দিচ্ছেন বলিউডি মডেল পুনম পাণ্ডে। নিজের দ্বিতীয় উত্তেজক ভিডিও ‘মিরর অ্যাক্ট’ ইউটিউব নিষিদ্ধ ঘোষণা করার পরও আরেকটি ভিডিও প্রকাশ করেছেন তিনি।

স্বল্পোন্নত তালিকা থেকে বাংলাদেশের উন্নতি ‘শিগগিরই’

উন্নয়নের কয়েকটি ক্ষেত্রে লক্ষণীয় অগ্রগতির জন্য স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) তালিকায় বাংলাদেশের র‌্যাংকিং বদলের বিষয়টি বিবেচনায় রয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন।

ময়মনসিংহে ট্রেনে অগ্নি সংযোগের ঘটনায় জামায়াত-শিবিরের ১৮ নেতাকর্মীর নামে মামলা, তদন্ত কমিটি গঠন by কবীর উদ্দিন সরকার হারুন

বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলের ডাকা দুই দিনের হরতালের প্রথম দিনে ময়মনসিংহে  বিচ্ছিন্ন দু’একটি ঘটনা ছাড়া ঢিলে ঢালা ভাবে পালিত হচ্ছে। জেলা বিএনপির কার্যালয়ের সামনে ছাত্রদল ও যুবদল সকালে হরতালের পক্ষে আলাদা ভাবে মিছিল করেছে।

ইংরেজি জানলে ব্রিটেনে পড়া যাবেঃ ক্যামেরন

“বিশ্বের যে কোনো দেশের কোনো প্রকৃত শিক্ষার্থী যিনি আমাদের বিশ্ববিদ্যালয়গুলির যে কোনোটিতে ভর্তির যোগ্যতা অর্জন করেছেন এবং যার ইংরেজি ভাষায় সাধারণ দক্ষতা রয়েছে, তিনি এখানে এসে পড়াশোনা করতে পারবেন।”

হাসিনা কোনটা বেছে নেবেন by অমিত রহমান

চারদিকে তুফান আলোচনা চলছে বিরোধী নেত্রীর বক্তব্য নিয়ে। কেউ কেউ তো অঙ্ক মিলিয়ে ফেলেছেন। বলছেন ‘পরিবর্তন’ নাকি আসন্ন। কি সে পরিবর্তন। নানা ইঙ্গিত, নানা মহলে। যেহেতু বিরোধী নেত্রী সেনাবাহিনীর প্রশংসা করেই থামেননি।

ব্লগের লেখা প্রকাশের জন্য আমার দেশের কাছে ব্যাখ্যা চাওয়া হবে

মহানবীকে (সা.) নিয়ে ব্লগের আপত্তিকর মন্তব্য প্রকাশ করার বিষয় জানতে দৈনিক আমার দেশ পত্রিকার কাছে ব্যাখ্যা চাওয়ার প্রক্রিয়া হাতে নিয়েছে সরকার।

সংলাপ: হাসিনা-খালেদাকে রুল হাইকোর্টের

আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার প্রতি সংলাপে বসার বিষয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

গুঞ্জনে কান দিতে মানা সীমানার by কামরুজ্জামান মিলু

সময়টা ভালো যাচ্ছে মডেল ও অভিনেত্রী রিশতা লাবণী সীমানার। ২০০৬ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় সেরা দশে উঠে আসার পর তার আর পিছন ফিরে তাকাতে হয়নি।

প্রচলিত আইনেই গুলির বিধান রয়েছেঃ স্বরাষ্ট্রমন্ত্রী

নাশকতাকারীদের দমনে দেখামাত্র গুলির ব্যাপারে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি সরকারের নির্দেশনা নিয়ে সৃষ্ট ধূম্রজালের অবসান ঘটালেন স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর।

ইমদাদুল হক মিলনের বিশেষ লেখাঃ হরতালের বিকল্প ভাবতেই হবে

মহিলা পাগলের মতো দৌড়াতে দৌড়াতে এয়ারপোর্টে ঢুকলেন। ১০টা বাজতে ১০ মিনিট বাকি। সোয়া ১০টায় তাঁর ফ্লাইট। যানজটে ঘণ্টা তিনেক আটকে ছিলেন। ট্যাক্সি ক্যাবে করে আসছিলেন, ক্যাব ড্রাইভারের কিছুই করার ছিল না।

৫ বছর আমাকে রাজনৈতিক কারাগারে রাখা হয়েছে

দীর্ঘদিন পর সরব হলেন সুলতান মুহাম্মদ মনসুর। তবে সভা-সমাবেশ বা রাজনৈতিক মঞ্চে নয়। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। দীর্ঘ সময়ের অব্যক্ত যন্ত্রণার কথাগুলো তুলে ধরেছেন নিজের একাউন্টে।

সহিংসতা বন্ধে বাংলাদেশকে চাপ দিতে পারে বৃটেন

বাংলাদেশে সহিংসতা যাতে বৃদ্ধি না পায় এবং তা যাতে আরও ভয়াবহ আকার ধারণ করতে না পারে সে জন্য বন্ধু হিসেবে যথার্থ চাপ দিতে পারে বৃটেন। এমন মন্তব্য করেছেন বাংলাদেশে জন্মগ্রহণকারী বৃটিশ এমপি রুশনারা আলী।

রাহার মৃত্যু নিয়ে লুকোচুরি তদন্তে পুলিশ by নূরুজ্জামান

মডেল কন্যা রাহার বাসায় কি ঘটেছিল সেই রাতে? কেন তার অকাল মৃত্যু হয়েছে? কেনই বা মৃত্যুর কারণ নিয়ে লুকোচুরি করা হয়েছে? এমন নানা প্রশ্নের উত্তর জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। গতকালই কবর থেকে লাশ উত্তোলনের জন্য আদালতের কাছে আবেদন করেছেন তদন্ত কর্মকর্তা।

গাড়িতে আগুন ককটেল বিস্ফোরণ ও পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে দিয়ে চলছে হরতাল

আটক নেতাকর্মীদের মুক্তি, সারা দেশে গণহত্যার প্রতিবাদ এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালেরর দাবিতে বিএনপি-জামায়াতের নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকে বুধবার সকাল ৬টা থেকে সারা দেশে টানা ৩৬ ঘণ্টার হরতাল শুরু হয়েছে।

আগুন-ককটেলে হরতাল শুরু

বিরোধী দলের ডাকা দেশব্যাপি ৩৬ ঘণ্টার একটানা হরতাল শুরু হয়েছে। দিনের শুরুতে বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন ঘটনার খবর পাওয়া গেছে। পুলিশের কঠোর অবস্থানের কারণে ঢিলেঢালা পিকেটিং চলছে।

ঢাকাবাসীর জন্য উপহার জিল্লুর রহমান ফ্লাইওভার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “জিল্লুর রহমান মিরপুর-এয়ারপোর্ট রোড ফ্লাইওভারের উদ্বোধনের মধ্য দিয়ে রাজধানী ঢাকার সড়ক যোগাযোগ ব্যবস্থার এক নতুন অধ্যায়ের সূচনা হলো। স্বাধীনতার মাসে আরেকটি উপহার দিলাম ঢাকাবাসীকে।”

নাশকতাকারীদের আর ছাড় নয়, দেখামাত্র গুলি

সহিংসতা সৃষ্টিকারী ও নাশকতাকারীদের আর ছাড় না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সরকারের নীতি নির্ধারকরা। মহাসড়কে বা রেলপথে অগ্নিসংযোগ, ভাঙচুর বা নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনাকারীদের দমন করতে প্রয়োজনে দেখামাত্র গুলির নির্দেশ দেওয়া হয়েছে আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনীকে।

বাংলাদেশ-সৌদি আরব: অভিবাসী শ্রমিক ইস্যুতে প্রতিশোধ?

বাংলাদেশ থেকে সৌদি আরব শ্রমিক নেয়া পুরোদমে শুরু করবে কিনা গত মাস থেকে তা নিয়ে বিবেচনা করছে। কিন্তু কেউ মনে করেন না বাস্তবে তা ফের ঘটবে। মঙ্গলবার রাতে অনলাইন ইকোনমিস্টে প্রকাশিত ‘বাংলাদেশ এন্ড সৌদি এরাবিয়া; রিভেঞ্জ অব দ্য মাইগ্রান্টস এমপ্লোয়ার?’