Sunday, December 9, 2012

স্কাইপি কথোপকথন ফাঁসঃ ‘গভর্নমেন্ট গেছে পাগল হইয়া, তারা একটা রায় চায়’

মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক (নাসিম) নিয়মিত বিচারের নানাদিক নিয়ে বিদেশে অবস্থানরত একাধিক ব্যক্তির সঙ্গে স্কাইপি কথোপকথন করেন।

তাৎক্ষণিক- বিএনপি আওয়ামী লীগঃ কেউ কথা রাখেনি by সোহরাব হাসান

রোববার ১৮ দল আহূত আট ঘণ্টার অবরোধ কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালিত হবে বলে ঘোষণা দিয়েছিলেন ১৮ দল তথা বিএনপির নেতারা। কিন্তু অবরোধ কর্মসূচি শেষ পর্যন্ত শান্তিপূর্ণ থাকেনি।

বিমানবন্দরকেন্দ্রিক স্বর্ণ চোরাচালান: ১০ কর্মকর্তা-কর্মচারী চিহ্নিত, তিনজন গ্রেপ্তার- গোয়েন্দা, শুল্ক ও সিভিল এভিয়েশনের কর্মী জড়িত by নজরুল ইসলাম

স্বর্ণ চোরাচালান চক্রের সঙ্গে জড়িয়ে পড়েছেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার একশ্রেণীর কর্মকর্তা-কর্মচারী। এমন ১০ জনকে শনাক্ত করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাঁদের মধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

নাটোরে কাল সকাল-সন্ধ্যা হরতাল

বিএনপির কেন্দ্রীয় স্বনির্ভর সম্পাদক ও সাবেক উপমন্ত্রী এম রুহুল কুদ্দুস তালুকদারের মুক্তির দাবিতে আগামীকাল সোমবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে নাটোর জেলা বিএনপি।

অবরোধে ভাঙচুর, আগুন, সংঘর্ষ

অবরোধ কর্মসূচি সফল করতে ঢাকার অদূরে সাভার ও দক্ষিণ কেরানীগঞ্জ গাজীপুরের টঙ্গীতে ভাঙচুর, অগ্নিসংযোগ ও পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন ১৮ দলীয় জোটের নেতা-কর্মীরা।

সহিংসতায় ১৮ দলের নেতা-কর্মীদের সংশ্লিষ্টতা নেই

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অবরোধ কর্মসূচিতে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রমাণ হয়েছে এই সরকারের ওপর জনগণের আর আস্থা নেই। নির্দলীয় ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া এই দেশে নির্বাচন হবে না।

অবরোধে সহিংসতা- বিএনপি কার্যালয়ের কাছে ককটেল বিস্ফোরণ

ভাঙচুর, অগ্নিসংযোগ ও পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়াসহ নানা সহিংস কর্মকাণ্ডের মধ্য দিয়ে ১৮ দলীয় জোটের ডাকা আজ রোববারের অবরোধ কর্মসূচি চলছে। ভোর থেকেই রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্ষিপ্তভাবে সহিংসতা চলছে।

ছাত্রলীগের সন্দেহ-রোষে প্রাণ গেল পথচারীর

রাজধানীর পুরান ঢাকার জজ কোর্ট এলাকায় আজ রোববার সকালে ছাত্রদলকর্মী সন্দেহে ছাত্রলীগের কর্মীদের ধারালো অস্ত্রের আঘাতে এক পথচারী নিহত হয়েছেন। তাঁর নাম বিশ্বজিৎ দাস (২৪)।

না-ফেরার দেশে খান সারওয়ার মুরশিদ

দীর্ঘদিন মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত না-ফেরার দেশে চলে গেলেন শিক্ষাবিদ খান সারওয়ার মুরশিদ। গতকাল শনিবার রাজধানীর অ্যাপোলো হাসপাতালে বিকেল সাড়ে ৪টার দিকে তিনি মৃত্যুবরণ করেন বলে পারিবারিক সূত্র জানায়। তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর।

চলে গেলেন, কিন্তু থাকবেনও by সিরাজুল ইসলাম চৌধুরী

ড. খান সারওয়ার মুরশিদ আমাদের ছেড়ে চলে গেলেন। আপনজনদের মৃত্যুর সঙ্গে সঙ্গে আমাদেরও একাংশের মৃত্যু ঘটে- এটা বাস্তব সত্য। সান্ত্বনা এটুকুই যে ড. খান সারওয়ার মুরশিদ আমাদের জীবনধারায় প্রবহমান থাকবেন।

আনোয়ারা কয়লা বিদ্যুৎকেন্দ্র-সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নির্মাণ করা যাবে না

সম্ভাব্যতা যাচাই না করে ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়া চট্টগ্রামের আনোয়ারায় কয়লা বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা যাবে না। এ অভিমত দিয়েছেন হাইকোর্ট।

মুক্তিযোদ্ধার বাঁচার লড়াই -দেশমাতৃকার জন্য যাঁরা যুদ্ধে নেমেছিলেন তাঁদের অনেকেই আজ লড়ছেন দুবেলা দুমুঠো খাবারের জন্য। তাঁদের জীবনচিত্র নিয়ে ধারাবাহিক এই আয়োজন-মাঠের পাশে চা বেচেন মনু মিয়া by ওমর ফারুক মিয়াজী

রতিদিন সাতসকালে গ্রামের স্কুলের মাঠের পাশে পলিথিনের ছাউনি দেওয়া অস্থায়ী দোকানে চলে যান ৬৭ বছর বয়সী মুক্তিযোদ্ধা মনু মিয়া। সঙ্গে থাকে একটি কেটলি আর কয়েকটি চায়ের কাপ। তাঁর স্ত্রী ওজুফা বেগমও গ্রাম থেকে লাকড়ি কুড়িয়ে চুলা জ্বালিয়ে দিয়ে আসেন সকাল সকাল।

সেই ক্যারিবীয়দের সামনেই 'গ্যাংনাম' নাচের আনন্দ by মাসুদ পারভেজ

সোহাগ গাজীর বলে কাইরন পাওয়েলকে স্টাম্পিং করার সময় তিনটি স্টাম্পই উপড়ে ফেলতে দেখে বোঝা যাচ্ছিল ভীষণ চটে আছেন মুশফিকুর রহিম। সিরিজ জয়ের আনন্দের মাঝেও ওই সময়ের আবেগটা ভুলে যাননি বাংলাদেশ অধিনায়ক, 'আর বলবেন না, ওই সময়টায় মেজাজ খুব খারাপ ছিল।'

স্বপ্ন যেদিন সত্যি হয় by মোস্তফা মামুন

স্বপ্ন যেদিন সত্যি হয়, সেদিন প্রধানমন্ত্রী শিশুতোষ উচ্ছ্বাসে লাফিয়ে ওঠেন। সেদিন ভাগ্য সব বৈরিতা ভুলে বন্ধুত্বের হাত বাড়ায়। সেদিন ছোট্ট মমিনুলকে দেখাতে থাকে পৃথিবীর সবচেয়ে দীর্ঘদেহী মানুষের মতো উঁচু। সেদিন জীর্ণ বাংলাদেশ তার রূপের সবটা পাপড়ি মেলে হয়ে ওঠে স্বর্গেরই ছবি। সুরে সুরেলা।

বিশ্বব্যাংকের সাফ কথা-তদন্ত স্বচ্ছ হলেই পদ্মা সেতুতে অর্থায়ন

পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির ষড়যন্ত্রের অভিযোগের প্রাথমিক অনুসন্ধান শেষ হওয়ার আগেই দুর্নীতি দমন কমিশনকে (দুদক) সতর্কবার্তা দিল বিশ্বব্যাংক। গতকাল শনিবার সংস্থাটির এক বিবৃতিতে বলা হয়েছে, দুদক পদ্মা সেতুর দুর্নীতির অভিযোগ স্বচ্ছ, পূর্ণাঙ্গ এবং নিরপেক্ষভাবে তদন্ত করলেই এ প্রকল্পে সহায়তার পথে এগোবে বিশ্বব্যাংক।

রাজপথে থাকবে আওয়ামী লীগ

বিরোধী দলের রাজপথ অবরোধ কর্মসূচিতে সতর্ক অবস্থানের নামে আজ রবিবার মাঠে থাকার প্রস্তুতি নিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনগুলো।

অবরোধের আগেই ভাঙচুর, আগুন-বিএনপির নেতৃত্বে ১৮ দলের কর্মসূচি আজ

নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবিতে আজ রবিবার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত আট ঘণ্টা দেশব্যাপী রাজপথ অবরোধ কর্মসূচি পালন করবে বিএনপিসহ ১৮ দলীয় জোট। কর্মসূচি সফল করতে সাংগঠনিকভাবে ব্যাপক প্রস্তুতি নিয়েছে তারা।

অপেক্ষা শেষে উৎসবের দেশ by নোমান মোহাম্মদ

পরতে পরতে চোখ রাঙাচ্ছিল পুনরাবৃত্তির আশঙ্কা। হলো প্রায়শ্চিত্ত। ২২ মার্চের দুঃস্বপ্ন ভুলিয়ে দেওয়ার জন্যই যেন ক্রিকেট দেবতা বেছে নিলেন ৮ ডিসেম্বরকে। তাতে হয়তো এশিয়া কাপ ফাইনালে হারের ক্ষতে প্রলেপ পড়ল খানিকটা।

জাওয়াহিরির উত্তরসূরি ড্রোন হামলায় নিহত

আল-কায়েদার অন্যতম শীর্ষস্থানীয় নেতা শেখ খালিদ বিন আবদুল রেহমান আল হুসাইনান যুক্তরাষ্ট্রের চালকবিহীন বিমান (ড্রোন) হামলায় নিহত হয়েছেন। তিনি আল-কায়েদার বর্তমান শীর্ষস্থানীয় নেতা আইমান আল জাওয়াহিরির আনুষ্ঠানিক উত্তরসূরি বলে জানা গেছে।

গাজায় ইসরায়েলি হামলার ব্যাখ্যা দাবি

গত মাসে গাজায় একটি বাড়িতে বিমান হামলা চালিয়ে নারী ও শিশুসহ ১২ জনকে হত্যা করে যুদ্ধবিষয়ক বিধিবিধান লঙ্ঘন করেছে ইসরায়েল। হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডাবি্লউ) গত শুক্রবার এ অভিযোগ করে।

যুক্তরাজ্যে জারদারি মালালাকে দেখতে যাবেন

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি গত শুক্রবার যুক্তরাজ্যের উদ্দেশে পাকিস্তান ছাড়েন। সেখান থেকে তাঁর ফ্রান্সে যাওয়ার কথা আছে। যুক্তরাজ্যে তিনি বার্মিংহাম হাসপাতালে চিকিৎসাধীন কিশোরী অধিকারকর্মী মালালা ইউসুফজাইকে দেখতে যাবেন।

ইরানে নিষেধাজ্ঞার আওতা থেকে চীন ও ভারতকে ছাড়

ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞার আওতা থেকে চীন ও ভারতসহ ২০টি রাষ্ট্রকে ছয় মাসের ছাড় দিচ্ছে যুক্তরাষ্ট্র। ইরানের সঙ্গে তেল আমদানিসংক্রান্ত লেনদেন গুটিয়ে আনার সুযোগ দিতেই দেশগুলোকে এ ছাড় দেওয়া হয়েছে। গত শুক্রবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন এ ঘোষণা দেন।

ভিক্ষুদের ওপর হামলা-মিয়ানমার সরকারের দুঃখ প্রকাশ

মিয়ানমারে তামা খনি সম্প্রসারণের প্রতিবাদে বিক্ষোভে অংশ নেওয়া বৌদ্ধ ভিক্ষুদের ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে সরকার। গত ২৯ নভেম্বর ওই ঘটনায় ৫০ জনেরও বেশি লোক আহত হন। তাঁদের মধ্য ২০ জন ভিক্ষু।

চির রহস্যময় এলসওর্থ লেক খুঁড়তে প্রস্তুত বিজ্ঞানীরা

চিরশুভ্র রহস্যঘেরা বরফের রাজ্য অ্যান্টার্কটিকা। এ অঞ্চলের সব রহস্যের জট যেন লুকিয়ে আছে ওই লেক এলসওর্থের বুকে। লেকটি অ্যান্টার্কটিকাকে পৃথিবীর বাকিটা থেকে আলাদা করে রেখেছে পাঁচ লাখ বছর ধরে।

সংকট উতরাতে পারলেও চড়া মূল্য দিতে হবে মুরসিকে

আস্থাহীনতা আর বিভক্তির গভীর সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে মিসর। প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় যে পথ বেছে নিয়েছেন, তা বহু মিসরীয়র মধ্যেই আস্থা জাগাতে পারেনি। উল্টো তা আবারও স্বৈরশাসন প্রতিষ্ঠার আতঙ্ক তৈরি করেছে।

গ্রীষ্মের ছুটিতে, চাঁদে by মাহবুব মোর্শেদ

বিপুলা পৃথিবীর অসীম রহস্যের অনেকটা এখনও মানুষের জানার বাইরে। গবেষণা, অভিযান, জানার জন্য নানা তৎপরতা চলছে সমানে। গহিন জঙ্গলে, পর্বতচূড়ায়, মাটির নিচে, সমুদ্রের গভীরে_ সর্বত্র বিস্তৃত এ তৎপরতা।

দুর্নীতি দমনে লোকপাল by গৌতম লাহিড়ী

ভারতে রাজনৈতিক নেতা-মন্ত্রীদের দুর্নীতি দমনে স্বশাসিত লোকপাল সাংবিধানিক সংস্থা গঠনে শেষ পর্যন্ত পার্লামেন্টের সব ক'টি রাজনৈতিক দলের মধ্যে সর্বসম্মতি তৈরি হলো। ফলে ১৯৬৬ সাল থেকে শুরু হওয়া এই উদ্যোগ রূপায়িত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

শ্রদ্ধাঞ্জলি-কোনো মৃত্যু এখন মেনে নিতে পারছি না by বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর

কোনো মৃত্যু এখন মেনে নিতে পারছি না। তার কারণ কি আমি নিজেই মৃত্যুর দিকে অগ্রসর হচ্ছি! মৃত্যু আমাদের পৃথিবী থেকে লুপ্ত করে দেবে, যে পৃথিবী এতদিন আমাদের পুষ্টি দিয়েছে। আমরা মাটিতে ফিরে যাব। মাটি, শেষ পর্যন্ত, আমাদের গন্তব্য।

স্থলমাইনমুক্ত হলো আরো ছয় দেশ

স্থলমাইনের অভিশাপমুক্ত হলো আরো ছয়টি দেশ। দেশগুলো হলো_কঙ্গো, ডেনমার্ক, গাম্বিয়া, গিনিবিসাউ, জর্দান ও উগান্ডা। গত শুক্রবার জেনেভায় শেষ হওয়া পাঁচ দিনের সম্মেলনে এ কথা জানানো হয়।

প্রধানমন্ত্রী পদে মনোনয়ন চূড়ান্ত হয়নি : গড়করি

ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সভাপতি নীতিন গড়করি বলেছেন, ২০১৪ সালের লোকসভা নির্বাচনে দল থেকে কাকে প্রধানমন্ত্রী পদে মনোনয়ন দেওয়া হবে, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। গত শুক্রবার তিনি এ কথা জানান।

'হামলার পরিকল্পনা হয়েছে পাকিস্তানে'

আফগানিস্তানের গোয়েন্দা প্রধানকে হত্যার উদ্দেশ্য চালানো আত্মঘাতী বোমা হামলার পরিকল্পনা পাকিস্তানের মাটিতে করা হয়েছে বলে অভিযোগ করেছেন আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই। বিষয়টি ইসলমাবাদের কাছে তুলে ধরবেন বলে জানিয়েছেন তিনি।

এবার ব্ল্যাক বেল্ট পাচ্ছেন মমতা

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজপথের অদম্য লড়াকু হিসেবে খ্যাতি আছে। গত এপ্রিলে টাইম সাময়িকীর করা বিশ্বের প্রভাবশালী ১০০ নেতার তালিকায় নাম উঠেছিল তাঁর।

সাক্ষাৎকারে হেগ-সিরিয়া রাসায়নিক অস্ত্র প্রয়োগে প্রস্তুত

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, সিরিয়া সরকার রাসায়নিক অস্ত্র ব্যবহার করতে প্রস্তুত। গোয়েন্দা সূত্রে পাওয়া এ রকম কিছু তথ্য-প্রমাণ তিনি দেখেছেন।

পার্লামেন্টারি কমিটির প্রতিবেদন-শ্রীলঙ্কার প্রধান বিচারপতি দোষী সাব্যস্ত

শ্রীলঙ্কার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি শিরানি বন্দরনায়েককে দোষী সাব্যস্ত করেছে পার্লামেন্টারি সিলেক্ট কমিটি (পিএসসি)। গতকাল শনিবার এ-সংক্রান্ত প্রতিবেদন পার্লামেন্টে জমা দিয়েছে তারা। এতে দাবি করা হয়েছে, শিরানির বিরুদ্ধে কর্মক্ষেত্রে অসদাচরণসহ তিনটি অভিযোগের সত্যতা পাওয়া গেছে।

রাজপথ অবরোধে ঢাকায় গুলি, আগুন, ভাংচুর, তাণ্ডব ও বিক্ষোভ

রাজধানী ও এর আশেপাশে গুলি, বিস্ফোরণ, অগ্নিসংযোগ, ভাংচুর ও সংঘর্ষের মধ্য দিয়ে চলছে বিরোধী ১৮ দলীয় জোটের অবরোধ কর্মসূচি। সকালে পান্থপথ এলাকায় গাড়ীতে আগুন দিয়ে কর্মসূচি শুরু করে অবরোধকারীরা।

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক-ইতিবাচক মনোভাব ধরে রাখাই চ্যালেঞ্জ by হুমায়ুন কবির

বিজয়ের মাস ডিসেম্বর। ১৬ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীর নিঃশর্ত আত্মসমর্পণের ৪১ বছর পূর্ণ হবে। একাত্তরজুড়েই ছিল স্বপ্ন ও সাহসের সময়। নিষ্ঠুর গণহত্যা চালিয়েছিল পাকিস্তানি সেনাবাহিনী। দেশের প্রতিটি প্রান্তে কারও জীবন তাদের হাতে নিরাপদ ছিল না।

সীমান্ত হাট-সচল থাকুক সম্প্রীতির এই হাট

গত দুই বছরে বাংলাদেশ-ভারত সীমান্তরেখায় দুটি যৌথ হাট অনেক উদ্দীপনা নিয়ে চালু হলেও এখন যে তা স্তিমিত হয়ে এসেছে, শনিবার প্রকাশিত সমকালের বিশেষ আয়োজনে তা স্পষ্ট।

রাজপথের কর্মসূচি-হরতাল-অবরোধে জনদুর্ভোগ

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানসহ বিভিন্ন দাবিতে প্রধান বিরোধী দল বিএনপি এবং তার মিত্র দলগুলো আজ রোববার রাজধানী ঢাকাসহ দেশব্যাপী অবরোধ কর্মসূচির ডাক দিয়েছে।

বীভৎস, নির্মম! by সুব্রত আচার্য্য

বিবাহবহির্ভূত প্রণয়ে জড়ানোয় বোনের মাথা কেটে ফেলল উন্মাদ বড় ভাই। শুধু কি তাই? বাড়ির উঠোনে দেহ থেকে আলাদা করার পর সেই কাটা মাথা নিয়ে এক কিলোমিটার পথ হেঁটে থানায় গিয়ে আত্মসমর্পণ করে খুনি। থানায় গিয়ে বোনের মাথা জমা দিয়ে 'এবার একটু ঠাণ্ডা পানি দিন' বলে ডিউটি অফিসারের সামনের চেয়ারে বীরদর্পে বসে পড়ে সেই পাষণ্ড।

কেটের অন্তঃসত্ত্বার খবর-ধোঁকা খাওয়া সেবিকার মৃত্যু

ব্রিটিশ প্রিন্স উইলিয়ামের স্ত্রী কেট মিডলটন গর্ভাবস্থাজনিত অসুস্থতার কারণে যে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন, সেই হাসপাতালের এক সেবিকার রহস্যজনক মৃত্যু হয়েছে। গত শুক্রবার পুলিশ জ্যাসিন্থা সালডানাহ (৪৬) নামের ভারতীয় বংশোদ্ভূত ওই সেবিকার লাশ উদ্ধার করে।

বিদেশি ডিগ্রিধারীদের ৭৯ শতাংশই ফেল!

এবারও ভারতের ন্যাশনাল বোর্ড অব এক্সামিনেশনের (এনবিই) বাধ্যতামূলক পরীক্ষায় ফেল করেছেন বিদেশি ডিগ্রিধারী বেশির ভাগ চিকিৎসক। চিকিৎসার গুণগত মান বজায় রাখার স্বার্থে চিকিৎসকদের যোগ্যতা যাচাইয়ের জন্য এ পরীক্ষা নেয় এনবিই।

গৌরব হারাচ্ছে শান্তির নোবেল?

চলতি বছর নোবেলজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে আগামীকাল সোমবার। এ উপলক্ষে সুইডেনের স্টকহোমে সিটি হলে প্রতিবছরই আয়োজন করা হয় জমকালো অনুষ্ঠানের। ইউরোপজুড়ে চলমান অর্থনৈতিক মন্দা সত্ত্বেও এবারও এর ব্যতিক্রম হবে না।

রাসায়নিক অস্ত্রের ব্যবহার হবে 'মারাত্মক অপরাধ' : মুন

সিরিয়ায় বিদ্রোহীদের পরাস্ত করতে প্রেসিডেন্ট বাশার আল আসাদের সরকার রাসায়নিক অস্ত্র ব্যবহার করলে তা হবে 'মারাত্মক অপরাধ'। জাতিসংঘের মহাসচিব বান কি মুনের মতে, 'এর পরণতিও হবে সুদূরপ্রসারী।

গাজায় খালেদ মেশাল-ফিলিস্তিনের এক ইঞ্চি জমিও ছাড়ব না

গাজার নিয়ন্ত্রণকারী সংগঠন হামাসের প্রতিষ্ঠার ২৫তম বার্ষিকী উপলক্ষে গতকাল শনিবার ভাষণ দেন খালেদ মেশাল। এর আগে হামাস আয়োজিত শোভাযাত্রায় যোগ দেন তিনি। উভয় কর্মসূচিতে হাজারো মানুষ অংশ নেয়।

দোহা জলবায়ু সম্মেলন-উন্নয়নশীল দেশগুলোর প্রাপ্তি অতি সামান্য

উন্নত দেশগুলো থেকে নিঃসৃত কার্বনে ক্ষতিগ্রস্ত দেশগুলোর অনেক আশা ছিল দোহা জলবায়ু সম্মেলনকে কেন্দ্র করে। কিন্তু সম্মেলনের পর হিসাবের খাতা প্রায় শূন্য। কিয়োটো প্রটোকলের দ্বিতীয় মেয়াদ ২০২০ সাল পর্যন্ত বাড়ানোটাই আপাতত প্রাপ্তি বলে গণ্য হতে পারে।

সংঘাতের পথে রাজনীতি-আলোচনায় বসে সমাধান করুন

আজ প্রধান বিরোধী দল বিএনপি ও তার নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট সারা দেশে রাজপথ অবরোধ কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছে। এতে বাধা দেওয়া হলে তারা লাগাতার হরতাল ঘোষণা করবে বলেও হুঁশিয়ার করে দিয়েছে।

পবিত্র কোরআনের আলো-হজরত নূহ (আ.)-এর কওমের অবাধ্যতার কাহিনী উপস্থাপন

২৫. ওয়া লাক্বাদ আরছালনা- নূহ্বান ইলা- ক্বাওমিহি ইন্নী লাকুম্ নাযীরুম্ মুবীন। ২৬. আন লা-তা'বুদূ ইল্লাল্লা-হা; ইন্নী আখা-ফু আ'লাইকুম আ'যা-বা ইয়াওমিন আলীম।

বিএনপির দুই কৌশল : আন্দোলন ও নির্বাচন by মমতাজউদ্দীন পাটোয়ারী

বিএনপি রাজনীতির অ্যানাটমিটা যাঁদের ভালো জানা আছে, যাঁরা দলটির সামগ্রিক কর্মকাণ্ডের খোঁজখবর নিবিড়ভাবে রাখেন, তাঁরা এখন নিশ্চিত করেই বলবেন যে দলটি আন্দোলন ও নির্বাচনের কৌশল নিয়েই রাজনীতির মাঠে সক্রিয় হওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

স্মরণ-মহীয়সী রোকেয়া by আহমেদ রিয়াজ

বিয়ের আগে কখনো কখনো বাবার নাম যুক্ত থাকে মেয়েদের নামের শেষে। আর বিয়ের পর স্বামীর নাম। যেন যেকোনো মেয়ের পরিচয় তার বাবা অথবা স্বামীর মাধ্যমে। বেগম রোকেয়া কিন্তু ব্যতিক্রম।

রঙ্গব্যঙ্গ-সরকারের আগামী বছর কেমন যাবে? by মোস্তফা কামাল

বর্তমান সরকারের যাত্রা শুরু ২০০৯ সালের ৬ জানুয়ারি। জন্ম তারিখ অনুযায়ী এই সরকার মকর রাশির জাতক। আগামী বছর সরকার শেষ বর্ষে পা রাখবে। শেষ বছরটা সরকারের কেমন যাবে, তা এখানে তুলে ধরা হলো। প্রিয় পাঠক, এটি একটি কাল্পনিক ভবিষ্যদ্বাণী। আপনারাও বিষয়টি নিয়ে কল্পনা করতে পারেন।

অপরাধতুল্য অবহেলার দৃশ্যপট by এ এম এম শওকত আলী

ফৌজদারি দণ্ডবিধিতে অপরাধতুল্য অবহেলার (criminal negligence) জন্য কারো যদি ক্ষতি হয় তাহলে তা দণ্ডনীয় অপরাধ বলে গণ্য। অপরাধতুল্য অবহেলার ঘটনার নজির এ দেশে অসংখ্য। দণ্ডবিধি ছাড়াও সংশ্লিষ্ট বিশেষ আইনেও দণ্ডের বিধান রয়েছে। যেমন যানবাহন চালানো সংক্রান্ত অপরাধ।

কৌশলে অবরোধ-ইস্যু বদলে দিচ্ছে জামায়াত by মাহমুদ মেনন ও জাকারিয়া মন্ডল

আঠারো দলের রাজপথ অবরোধ কর্মসূচিতে মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক নেতাদের মুক্তির দাবি ঢোকাচ্ছে জামায়াত। গত ২৮ নভেম্বর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ঘোষণা করা ৯ ডিসেম্বরের রাজপথ অবরোধ কর্মসূচিতে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনর্বহালই প্রধান এজেন্ডা। এমনকি দাবি তালিকাতেও যুদ্ধাপরাধীদের মুক্তির কোন ব্যাপার নেই।

সিরিজ জয় by ইশতিয়াক পারভেজ ও সামন হোসেন

শাবাশ বাংলাদেশ সাবাশ। দারুণ লড়াইয়ে মাঠ মাতালো মুশফিক বাহিনী। ব্যাটে বলে দুর্দান্ত নৈপুণ্যে জয় ছিনিয়ে নিলো বাংলাদেশ। ওয়ানডে সিরিজ জিতে ওয়েস্ট ইন্ডিজকে টেস্ট সিরিজ হারের জবাব দিলো বাংলাদেশ।

ছোট পর্দায় ব্যস্ত তানিয়া ইসলাম

ছোট পর্দায় বেশ ব্যস্ত কাটাচ্ছেন তানিয়া ইসলাম। অভিনয়, উপস্থাপনা, নৃত্য প্রতিটি ক্ষেত্রেই উজ্জল্যমান। যদিও মিডিয়া কেউ আসে সৌন্দর্যগুনে আবার কেউ প্রতিভারগুণে। তবে যারা প্রতিভারগুণে শোবিজে আসে তারা সহজেই জয় করতে পারে দশকদের হৃদয়।

নেভি দিবসের বিশেষ অতিথি নেহা ধুপিয়া!

বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়া ছোটবেলা থেকেই ইন্ডিয়ান নৌবাহিনীর নিয়মকানুন সমৃদ্ধ পরিবেশের মধ্যে বড় হয়েছেন। কারণ এই তারকার বাবা প্রদীপ সিং ধুপিয়া ভারতীয় নেভির কমান্ডার।

সংবাদপত্রে কাট-পেস্ট সম্পাদক নিয়োগ কতদিনে! by মাহমুদ মেনন

প্রতিদিন সকালে জাতীয় দৈনিকগুলো দেখে মন ভরে যায়। অনেক দৈনিকেরই প্রথম পৃষ্ঠা, শেষ পৃষ্ঠা জুড়ে অনেক খবর পাওয়া যায় যেগুলোর বাংলানিউজটোয়েন্টিফোর.কম-এ প্রকাশিত খবরের সঙ্গে হুবহু মিল রয়েছে।