Monday, January 16, 2012

গণতন্ত্রবিরোধী এখতিয়ার অর্জনের চেষ্টা ইনডেমনিটি by মোহাম্মদ মতিন উদ্দিন

ম্প্রতি ‘ইনডেমনিটি চায় নির্বাচন কমিশন’ এই শিরোনামে একটি সংবাদ পরিবেশিত হয়েছে দৈনিক আমার দেশ পত্রিকায় ২ ডিসেম্বর, ২০০৯-এ। সাংবাদিক এম আবদুল্লাহ এ সংবাদ পরিবেশন করেছেন। এই সংবাদে বলা হয়েছে, ‘নির্বাচন কমিশনের কোনো সিদ্ধান্ত আদালতে চ্যালেঞ্জ করা যাবে না, এমন আইন করার প্রস্তাব দিয়েছে ইসি।

শহীদ বুদ্ধিজীবী দিবসে by আতাউস সামাদ

জ শহীদ বুদ্ধিজীবী দিবসে আমাদের মুক্তিযুদ্ধে হানাদার বর্বর পাকিস্তানি সশস্ত্র বাহিনীর হাতে নিহত দেশের সব বুদ্ধিজীবীর প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। একই সঙ্গে সব শহীদকে জানাই সালাম। ইয়াহিয়া-ভুট্টো চক্রান্ত বাস্তবায়ন করতে গিয়ে বাঙালি নিধন শুরু করেছিল নরপিশাচ পাকিস্তানি জেনারেলরা ১৯৭১ সালের ২৫ মার্চ দিবাগত রাতে।

শীতে কাঁপছে দুস্থ মানুষঃ সহায়তার হাত বাড়ান

ঘ্রান শেষ না হতেই ঘন কুয়াশা আর হাড় কাঁপানো শীতে কাঁপছে দুস্থ মানুষ। শোনা যাচ্ছে শীত ঋতুর প্রথম মাস পৌষের হিমেল পদধ্বনি। বিশেষত দেশের উত্তরাঞ্চলের সর্বত্র ঘন কুয়াশা মোড়ানো শীতে প্রায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। খোদ রাজধানী ঢাকাতেও কুয়াশার চাদর ভেদ করে সূর্য মুখ দেখাতে পারছে না।

প্রধানমন্ত্রীর আসন্ন দিল্লি সফরঃ জনগণকে জানিয়েই চুক্তি করা উচিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে নির্ধারিত দিল্লি সফর ভারতের অনুরোধে আপাতত স্থগিত হলেও আগামী বছর জানুয়ারির প্রথমার্ধে এ সফর হতে যাচ্ছে। এই প্রেক্ষাপটে শনিবার রাজধানীতে দি সেন্টার ফর হিউম্যান রাইটস আয়োজিত ‘প্রধানমন্ত্রীর দিল্লি সফর : প্রত্যাশা ও উদ্বেগ’ শীর্ষক গোলটেবিল আলোচনায় বক্তারা প্রায় অভিন্ন সুরে যে বক্তব্য তুলে ধরেছেন, তাতে গরিষ্ঠসংখ্যক দেশবাসীর মনের কথার প্রতিফলন ঘটেছে।

বিদেশি ঋণ-লুটপাটের বিবর্ণ চিত্র মুছে ফেলুন

দুর্নীতি এই সমাজ ও রাষ্ট্রের এক কালব্যাধি। এই ব্যাধি নির্মূলের লক্ষ্যে ইতিমধ্যে নানা রকম উদ্যোগ-আয়োজন হয়েছে বটে, তার পরও নির্মূল করা সম্ভব হয়নি। গত ২৩ অক্টোবর সহযোগী একটি দৈনিকে এ সম্পর্কিত তথ্যচিত্রসংবলিত যে প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে, এরপর সংগতই পুনর্বার প্রশ্ন দাঁড়িয়েছে, এমন চলতে থাকলে এ দেশের ভবিষ্যৎ কী?

বেহাল চিকিৎসাসেবা-জরুরি ভিত্তিতে ব্যবস্থা নিতে হবে

চিকিৎসক ঘুমাচ্ছেন বিশ্রামকক্ষে, চিকিৎসকের ভূমিকা পালন করছে ওয়ার্ডবয়। চট্টগ্রাম মেডিক্যাল কলেজের চিকিৎসাসেবা নিয়ে সরেজমিন প্রতিবেদনে এমন তথ্য প্রকাশিত হয়েছে কালের কণ্ঠে। এতে বোঝা যায়, হাসপাতালে কেমন সেবা পাচ্ছেন জরুরি রোগীরা। সাংবাদিকরা ওই হাসপাতালে দুই দিন অবস্থান করে দুরবস্থাগুলো প্রত্যক্ষ করেছেন।

চরাচর-ভেষজ অরণ্যের গল্প by রাজীব নন্দী

চ্ছা, কেউ যদি বলে নাভিব্রাহ্মীগাছের পাতার শরবত খেলাম, আহা, অসাধারণ! সর্পগন্ধা গাছের সবুজ পাতা চিবান_তরতাজা হতে কতক্ষণ!, আর লাল টুকটুকে ফলটির আচার খান, কলেরা, ডায়রিয়া, উচ্চ রক্তচাপ দৌড় দেবে শরীর থেকে। কানাইডিঙ্গার আচার? সে তো দারুণ লাগে! কেমন শোনাবে তখন? হ্যাঁ, অবাক শোনালেও শোনাতে পারে। সারা দেশে একসময় এসব বৃক্ষ, লতাগুল্ম নিজেদের সংসার গেড়েছিল ঝোপঝাড়ে।

সহজ-সরল-মানুষ থেকে অ্যামিবা সবাই ভালো আছে তো? by কনকচাঁপা

মার বাড়ির সামনের বারান্দা, মানে আমার ঘরের লাগোয়া বারান্দায় দাঁড়ালে সামনের বাড়ির গাছগুলো চোখে পড়ে। আমার চোখ তো_কত জরুরি কিছু এ চোখ চেয়েও দেখে না; আবার এমন কিছু চোখে পড়ে, যা শুনে অন্যে হাসবে। যাক যা বলছিলাম, একদম সামনে যে গাছটা, সেটা যে কী গাছ বুঝলাম না। ভাবলাম কোনো কাঠগাছ। পরে দেখি আমের বোলের মতো গন্ধ ছড়িয়ে গাছটা ফুলবতী হয়ে উঠল।

কল্পকথার গল্প-কিছুটা রিমেক, কিছুটা রিসাইকল by আলী হাবিব

জকের দিনে রিমেক কিংবা রিসাইকল বুঝতে না পারার কোনো কারণ নেই। কম্পিউটারে যাঁরা কাজ করেন, তাঁরা তো ডেঙ্টপে 'রিসাইকল বিন' দেখতেই পান। কম্পিউটারের যত অপ্রয়োজনীয় ফাইল বা ফোল্ডার মুছে ফেললে বা ডিলিট করলে এখানে এসে জমা হয়। কিছুদিন আগেও দেশের গানের বাজারে রিমিক্সের নামে রিমেক গানের রমরমা ছিল। ছয় কিংবা সাতের দশকের বাংলা ও হিন্দি ছায়াছবির গান হরহামেশা রিমেক হচ্ছিল। রিমিঙ্ নামে চলছিল বাজারে।

কালান্তরের কড়চা-শীতলক্ষ্যার তীরে নির্বাচনযুদ্ধ একটি সাধারণ যুদ্ধ নয় by আবদুল গাফ্‌ফার চৌধুরী

সেই মোগল ও নবাবি আমলে শীতলক্ষ্যা নদীর একাধিক যুদ্ধ বাংলার ভাগ্য নির্ধারণ করেছে। এবার এই একুশ শতকের দ্বিতীয় দশকে শীতলক্ষ্যার তীরে যে নির্বাচনযুদ্ধ অনুষ্ঠিত হতে যাচ্ছে, তা বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করবে না; কিন্তু সামনের অনেক নির্বাচন, এমনকি সাধারণ নির্বাচনেও বিরাট প্রভাব ফেলবে বলে আমার ধারণা। আগামী ৩০ অক্টোবর নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

স্লিপগল্প-ভুরুঙ্গামারীর আন্দোলনে একজন সফেদ দেবদূত! by আরিফ জেবতিক

শুক্রবারের সাপ্তাহিক ছুটির দিনে ঢাকা শহরটাকে দেখতে বেশ লাগে আবদুল মোকাদ্দেস সাহেবের। কেমন যেন ফাঁকা ফাঁকা। ড্রাইভার আসেন না এদিন, তাঁর সাপ্তাহিক ছুটি। তা ছাড়া এদিন মোকাদ্দেসের গাড়ি চড়াও মানা, এখানে-ওখানে প্রোগ্রাম থাকে, সেই প্রোগ্রামে গিয়ে গাড়িতে নামলে ভালো দেখায় না। যাঁরা এসব কর্মসূচিটুচি করেন, তাঁদের বেশির ভাগই ফকির টাইপের, অন্যকে গাড়িতে চড়তে দেখলে চোখ টাটায়।

শ্রদ্ধা : প্রীতিলতা ওয়াদ্দাদার-জন্মশতবাষির্কীর শ্রদ্ধাঞ্জলি-এই বছর অর্থাৎ ২০১১ সালে পূর্ণ হয়েছে ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ নারী বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দাদারের জন্মশতবাষির্কী। বাংলাদেশের চট্টগ্রামে জন্মগ্রহণকারী এই বিপ্লবী নারী আজ আমাদের তারুণ্যের কাছে বিস্মৃতপ্রায়। তাঁকে স্মরণ করার প্রয়োজনীয়তা অনুভব করে না বর্তমান শাসকগোষ্ঠী। তাই সরকারি কোনো উদ্যোগও পরিলক্ষিত হয়নি। অথচ এই মহীয়সী নারীর জীবনগাথা স্মরণ করা উচিত মহাসমারোহে। কেননা তিনি আমাদের কাছে গর্বের বিষয়। তিনিই প্রমাণ করেছিলেন যে সশস্ত্র সংগ্রামে একজন পুরুষের পাশাপাশি নারীও সমান ভূমিকা রাখতে পারে by অনিন্দ্য আরিফ

শ্রদ্ধা : প্রীতিলতা ওয়াদ্দাদার-জন্মশতবাষির্কীর শ্রদ্ধাঞ্জলি-এই বছর অর্থাৎ ২০১১ সালে পূর্ণ হয়েছে ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ নারী বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দাদারের জন্মশতবাষির্কী। বাংলাদেশের চট্টগ্রামে জন্মগ্রহণকারী এই বিপ্লবী নারী আজ আমাদের তারুণ্যের কাছে বিস্মৃতপ্রায়। তাঁকে স্মরণ করার প্রয়োজনীয়তা অনুভব করে না বর্তমান শাসকগোষ্ঠী। তাই সরকারি কোনো উদ্যোগও পরিলক্ষিত হয়নি। অথচ এই মহীয়সী নারীর জীবনগাথা স্মরণ করা উচিত মহাসমারোহে। কেননা তিনি আমাদের কাছে গর্বের বিষয়। তিনিই প্রমাণ করেছিলেন যে সশস্ত্র সংগ্রামে একজন পুরুষের পাশাপাশি নারীও সমান ভূমিকা রাখতে পারে by অনিন্দ্য আরিফ

ব্রিটিশ ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে লড়াই যাঁরা করেছিলেন, অর্থাৎ সেই সময়কার বিপ্লবীদের ইতিহাস আজ বিস্মৃতপ্রায়। আমাদের স্বাধীনতার আগে পাকিস্তান আমলে এবং পরে বাংলাদেশ আমলে যেসব শাসকগোষ্ঠী ক্ষমতায় এসেছে তারাও তাঁদের এক রকম উপেক্ষাই করেছে। তাঁদের প্রকৃত ইতিহাসকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা হয়নি। তাই এমন একটা দৃষ্টিভঙ্গি তৈরি হয়েছে যে ভারতের স্বাধীনতা শুধু গান্ধী এবং কংগ্রেসের অবদানে এসেছে।

শিক্ষাঙ্গন-সিলেটে ব্যবসায়ীদের ওপর তাণ্ডবের নতুন ছাত্র রাজনীতি!

সিলেটে রাজনৈতিক হত্যাকাণ্ডের তালিকায় আরো একটি ঘটনা সংযোজন হলো ১৮ অক্টোবর রাতে। ছাত্রদলের হামলায় খুন হয় ছাত্রলীগের কর্মী ও সিলেটের মদনমোহন কলেজের বিজ্ঞান বিভাগের দ্বাদশ শ্রেণীর ছাত্র আল মামুন শিহাব। এই হত্যাকাণ্ডের জের ধরে সিলেটে ছাত্রলীগ নগরে যে তাণ্ডব চালিয়েছে তাও সিলেটে নতুন। তবে ঘটনার পর প্রধান দুটি রাজনৈতিক দলের নেতাদের কাদা

অসময়ের স্বপ্ন-জুকোতি পার্ক থেকে রাজু ভাস্কর্য! by আরিফুজ্জামান তুহিন

ত রবিবার রাত সাড়ে ৯টায় যখন গুনে গুনে ১০৯ আতশবাজির শব্দে শাহবাগ, রমনা এলাকার মানুষ ভয়ে দৌড়াদৌড়ি করছে, বারডেম হাসপাতালের হৃদরোগের রোগীরা জীবনটা আছে কি নেই সন্দেহে পড়েছে ঠিক তখন শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে দাঁড়িয়ে থাকা অভুক্ত সোলেমান বলেন, 'হুদাই টাহাগুলানের শ্রাদ্ধ। আমারে দিলি ভাত খাতি পারতাম।' এর ঠিক পর পরই রাতের আকাশ উজ্জ্বল করে ফানুস উড়ে গেল।

একজন মোজাম্মেল হক by শওকত মাহমুদ

ত্যের সৌজন্যে আমাদের কবুল করতেই হবে, জাতীয় প্রেসক্লাবের প্রয়াত সভাপতি মোজাম্মেল হক যে সে ব্যক্তি নন। আমাদের এই বাংলাদেশের এই সময়ের সাইলেন্ট মেজরিটির অনুচ্চারিত কণ্ঠের একজন সাহসী ভাষ্যকার ছিলেন। তার কৌতুকী বাদ-বিসম্বাদের মধ্যে কখনও খুঁজে পেতে কষ্ট হয়নি যে, রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে সক্ষম করার বিষয়টি সর্বাগ্র মনোযোগে সর্বদা গুরুত্ব দিয়েছিলেন।

হে প্রণম্য অগ্নিদেব by মুহম্মদ নূরুল হুদা

গে থেকেই ঠিক করে রেখেছিলাম এবারের কোরবানির ঈদে আমি সপরিবারে বাড়ি যাব। মূল কারণটা আমার শতবর্ষী পিতা, যিনি বাড়িতে প্রায় নিঃসঙ্গ দিন যাপন করছেন। এ বয়সে বার্ধক্যজনিত নানা ব্যাধির সঙ্গে ঘর করেও তিনি মোটামুটি হাঁটাচলা করছেন। একটু অসুবিধে বোধ করলেই ডাক পড়ে আমার।

অভিমতঃ শূন্য পদ পূরণ যেন পলিসি বিক্রির মতো না হয় by এসকেএম সাইদুর রহমান

ওয়ামী লীগ ঘোষিত ভিশন-২০২১ বাস্তবায়নে প্রধানমন্ত্রী তার একাধিক বক্তব্যে বলেছেন, প্রতিটি পরিবারে একজন করে চাকরি দেয়া হবে। শুধু সরকারি প্রতিষ্ঠানেই নয়, বেসরকারি খাতকে আরও শক্তিশালী করে সেখানেও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার অঙ্গীকার করেছেন তিনি।

সাম্প্রতিক : ক্ষমতার ঘোড়দৌড়ে বিএনপি-সমস্যায় জর্জরিত আওয়ামী লীগ! by শাকিল ফারুক

লিয়াম ফঙ্, গত শুক্রবারের আগের শুক্রবার তিনি ব্রিটেনের প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন। অ্যাডাম ওয়েরিটি নামের দীর্ঘদিনের ঘনিষ্ঠ এক বন্ধুকে লিয়াম নিজের সরকারি কর্মস্থলে বহুবার প্রবেশের সুযোগ দিয়েছিলেন এবং ওয়েরিটি তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন এমন কিছু প্রাতিষ্ঠানিক বৈঠকে, যেখানে ওয়েরিটির থাকার কথা নয়, তা নিয়েই সংবাদ পরিবেশিত হলো ব্রিটেনের প্রচারমাধ্যমগুলোতে। এ নিয়ে খুব বেশি হৈচৈ না হলেও পদত্যাগপত্রে তিনি দোষ স্বীকার এবং ক্ষমা প্রার্থনা করেছেন।

বিএনপির কাউন্সিল ও ভবিষ্যত্ রাজনীতি by ড. তারেক শামসুর রেহমান

বিএনপির কাউন্সিল শেষ হয়েছে গত ৮ ডিসেম্বর। দীর্ঘ ১৬ বছর পর এ কাউন্সিল অনুষ্ঠিত হলো। ‘এক-এগারো’র ঘটনা এবং গেল বছরের ডিসেম্বরে জাতীয় সংসদের নির্বাচনে দলের পরাজয়ের পর দলের নেতা ও কর্মীদের মাঝে যে হতাশা নেমে এসেছিল, কাউন্সিলে জেলা পর্যায়ের নেতাদের উপস্থিতি ও প্রাণচাঞ্চল্য প্রমাণ করে সেই হতাশা থেকে বেড়িয়ে আসতে পেরেছে বিএনপি।

পোস্টাল ক্রেডিট কার্ড-রপ্ত হোক আধুনিক প্রযুক্তি

যুগে কেউ যদি চিঠির স্বর্ণযুগের কথা মনে করিয়ে দিয়ে চিঠি লেখার উপকারিতার কথা প্রচার করেন, তবে লোকে ক্ষণিকের জন্য তার কথায় মোহিত হবে। চিঠি স্থায়ী, মজবুত সম্পর্কের বাহন, চিঠির সঙ্গে আমাদের অতীত জীবনের বহু স্মৃতি, বহু সম্পর্ক জড়িয়ে রয়েছে সে তো সত্য। কিন্তু প্রকৃতপক্ষে কতজন মোবাইল ফোন, ইন্টারনেট ছেড়ে কাগজ-কলম নিয়ে চিঠি লিখতে বসবে সেটিই ভাবা দরকার।

সত্যিই অভূতপূর্ব by হায়দার আকবর খান রনো

বাংলাদেশে মাঝে মধ্যেই এমন সব ঘটনা ঘটে, যার মধ্যে সত্যিই অভিনবত্ব আছে। সব ঘটনা যে আনন্দের তা নয়, বরং এ ধরনের বেশির ভাগ ঘটনা দুঃসংবাদ ও উদ্বেগের বিষয় হিসেবেই উপস্থিত হয়। একদিকে ক্যু, রাজনৈতিক হত্যা এবং অন্যদিকে গণঅভ্যুত্থান, পৃথিবীর ইতিহাসে নতুন কিছু নয়।

ভোজ্যতেলের দাম-স্বস্তির আশ্বাসে উদ্বেগের বীজ

বাংলাদেশে যে কয়েকটি নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্থির বাজারের কারণে ঘরে ঘরে ক্ষোভ তার মধ্যে বিশেষভাবে বলা যায় ভোজ্যতেলের কথা। এক সময় দেশীয় সরিষার তেলেই বাঙালির নিত্যদিনের সুস্বাদু নানা পদের রান্না হতো। এখন সরিষা ব্রাত্য, বাজার দখল করেছে আমদানিকৃত সয়াবিন ও পাম অয়েল। অপরিশোধিত এ তেল আমদানি করে কয়েকটি মিল শোধনের পর বাজারে ছাড়ে। এ প্রক্রিয়া ব্যবসার নিয়মের মধ্যে পড়ে।

সম্ভাবনার জগন্নাথ বিশ্ববিদ্যালয় by মোঃ জিয়াউল হক শেখ

০০৫ সালে জাতীয় সংসদে পাসকৃত একটি আইনবলে ওই বছরের ২০ অক্টোবর থেকে সরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে যাত্রা শুরু করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। উপযুক্ত পরিকল্পনা ছাড়া, ত্রুটিযুক্ত একটি আইন দ্বারা শুধু পূর্বপ্রতিশ্রুতি রক্ষার জন্য বিগত সরকার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত একটি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করে। রাতারাতি কলেজের শিক্ষকরা যেমন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়ে যান, তেমনি শিক্ষার্থীরা হয়ে যায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

পাঠ্যবই সংক্রান্ত জটিলতাঃ শিক্ষামন্ত্রীর কথার যেন নড়চড় না হয়

ময়মত কাজ শেষ না হওয়ায় শিক্ষাবর্ষের প্রথমদিন বিনামূল্যে পাঠ্যবই দেয়ার ক্ষেত্রে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ডিসেম্বর মাসের বাকি ক’দিনের মধ্যে সব শিক্ষার্থীর হাতে বই তুলে দেয়া ব্যাপারে আশঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট অনেকে।

তাহরির থেকে জুকোটি পার্ক-প্রতিবাদের বিশ্বায়ন by সুভাষ সাহা

রাজনৈতিক সমালোচনা ও মতপার্থক্য থাকা সত্ত্বেও 'ওয়ালস্ট্রিট আন্দোলন' ইতিমধ্যে এক মাস অতিক্রম করেছে। এখন এই আন্দোলন যুক্তরাষ্ট্রের সীমা ছাড়িয়ে ইউরোপ এমনকি এশিয়ায়ও বিস্তার লাভ করছে। আন্দোলনকারীদের নেতা নেই, সংগঠন নেই, করপোরেট লোভের বিরুদ্ধে শানিত স্লোগান ছাড়া সুনির্দিষ্ট রাজনৈতিক বা নিদেনপক্ষে অর্থনৈতিক সুযোগ-সুবিধার দাবিও নেই।

বাংলাদেশ-ভারত পানি চুক্তির ১৪ বছরঃ ১৩ বছরই ন্যায্য হিস্যা পাওয়া যায়নি

ক সময়ের প্রমত্তা পদ্মা এখন পরিণত হয়েছে হাঁটুজলে। নদীর মূল স্রোতধারা শুকিয়ে ও বহুবিভক্ত হয়ে কতকগুলো সরু খালে পরিণত হয়েছে। সেখানকার হাঁটুপানি ঘিরে এখন দিগন্তবিস্তৃত ধু ধু বালুচর। পাকশি হার্ডিঞ্জ ব্রিজের নিচ দিয়ে চলছে ট্রাক।

তমোহরকে মনে পড়ে by কণিকা মাহফুজ

বীন্দ্রনাথ বড়মাপের মানুষ। স্ত্রী-পুত্রের মৃত্যু তার প্রতিভায় ছেদ টানতে পারেনি। তিনি উপলব্ধি করেছেন_ 'সত্য যে কঠিন', বলেছেন কঠিনেরে ভালোবাসিলাম। কিন্তু আমরা অতি সাধারণ মানুষ। আমাদের কাছে আমাদের সন্তানের চেয়ে বড় আর কিছু নেই। বাবা-মা আর আমরা সাত বোন এবং এক ভাই। অনেকে ঠাট্টা করে বলত, 'সাত বোন চম্পা'। আমরা একসঙ্গে হলে অকারণে হাসতাম অথবা অকারণে নয়; প্রাণে আনন্দের কোনো ঘাটতি ছিল না, তাই হাসতে পারতাম।

সরকার কোম্পানি না কৃষকের পক্ষে?-ঝলক বীজ by রুদ্র মাসুদ

খাদ্য উৎপাদন বাড়ানোর দায় কৃষকের। সারের দাবি করলে প্রাণও দিতে হবে কৃষককেই। আর্থিক সংকটের কথা বলে কাটছাঁট নামের কাঁচিটিও চলে কৃষকের ভর্তুকির ওপর। ক্ষমতার রাজনীতি আর ভোটের বাজারেও কৃষকের কদর কম নয়। একটু আগ বাড়িয়ে, বর্তমান সরকার আবার নিজেদের কৃষকবান্ধব সরকার বলে দাবি করে। কৃষকের জন্য কেন্দ্র থেকে প্রান্ত পর্যন্ত জিগির তোলার প্রবণতাও নতুন কিছু নয়।

প্রধানমন্ত্রী কি ভারত সফরের প্রাক্কালে ভেবে দেখবেন? by প্রকৌশলী এস এম ফজলে আলী

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার গঠনের পর এই প্রথম আগামী জানুয়ারিতে সরকারিভাবে ভারত সফরে যাচ্ছেন। ভারত ও বাংলাদেশ সরকার উভয়ই এই সরকারি সফরকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে। বিগত ৩৮ বছরে ভারত-বাংলাদেশের কাছে অনেক কিছুই চেয়েছে। তার মধ্যে অনেকগুলো বিষয় তারা এরই মধ্যে পেয়ে গেছে।

আন্তর্জাতিক : ফিলিস্তিন-ইসরায়েল-শালিতের মুক্তির পথ ধরেই শান্তি! by শ্রাবণ সরকার

বিশ্ব ইতিহাসের অন্যতম অমীমাংসিত এক অধ্যায়ের নাম ইসরায়েল-ফিলিস্তিন ইস্যু। বলা বাহুল্য, উভয় পক্ষের মধ্যে নিরন্তর এ বৈরিতার উদ্ভব ইসরায়েলের জন্মের মধ্য দিয়ে। তাই ইসরায়েলের জন্মের সহোদর 'অশান্তি'ও। কোন পরিস্থিতিতে, কিভাবে, কাদের সমর্থন-সহযোগিতায় ইসরায়েলের আত্মপ্রকাশ, তা অজানা নেই কারো।

অভ্রভেদী আমার দেশ by আতাউর রহমান

ডিসেম্বর মাসে আমার মনটা একদিকে যেমন খুশিতে ভরে ওঠে, তেমনি হৃদয়টা কেবলই কাঁদে। এই পরস্পরবিরোধী দুই অনুভব আমার নিজেকেই বিস্মিত করে। কী আর করা যাবে, স্ববিরোধিতা আমাদের জীবনেরই অংশ। হেমন্ত কাল প্রায় শেষ, শীত শুরু হবে, যদিও আমাদের দেশের শীতকাল অসহনীয় নয়।

প্রচ্ছদ রচনা-লিবিয়া যুদ্ধের দশটি মিথ্যা

শেষ পর্যন্ত গাদ্দাফিকে 'ক্রসফায়ারে' হত্যার মধ্য দিয়ে পশ্চিমা আগ্রাসী শক্তির মরিয়া নোংরামি আরেকবার প্রমাণিত হলো। কিন্তু গাদ্দাফিকে হত্যার পরিকল্পনা শুরু হয়েছিল অনেক আগেই। পশ্চিমা আশীর্বাদপুষ্ট মিডিয়া প্রতিদিন একটু একটু করে এই কাজটি করেছে সুকৌশলে। আরব বিশ্বে তেললোভী পশ্চিমাদের ষড়যন্ত্রের শিকার আর কে হবে, তা বোঝার আগে মিডিয়ার এই ষড়যন্ত্র বোঝা জরুরি।

হুবহু-বর্তমান সরকার যুক্তরাষ্ট্রের ফর্মুলা অনুযায়ী দেশ পরিচালনা করছে

রাজনীতিক মুজাহিদুল ইসলাম সেলিম বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সাধারণ সম্পাদক। দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির দিকদর্শন নিয়ে কথা বলেছেন আমাদের সঙ্গে দেশের গ্যাস ক্ষেত্র ইজারা দেওয়ার জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বান করতে যাচ্ছে সরকার। অন্যদিকে ধারাবাহিকভাবে চলছে সরকারের এসব জাতীয় স্বার্থবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে মিছিল, মিটিং, লংমার্চ।

ডিজিটাল বাংলাদেশের এনালগ আমলা

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বিএনপি দেশব্যাপী রোডমার্চ করছে। ১/১১ পরবর্তী সময়ের ছিন্নভিন্ন বিএনপি অনেক দিন ধরেই নিজেদের গুছিয়ে নেওয়ার চেষ্টা করছে, মাঝেমধ্যেই এমন ইঙ্গিত পাওয়া যায়। ইন্টারনেটে সরাসরি লংমার্চের সম্প্রচার বিএনপির এমনই একটি ভালো উদ্যোগ ছিল। তারা বিএনপিলাইভ নামের একটি ওয়েবসাইট থেকে সিলেট অভিমুখে খালেদা জিয়ার লংমার্চ সরাসরি দেখিয়েছে।

প্রস্তাবিত বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ২০০৯ by আবুল কাসেম হায়দার

রকার ৫৬টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন ১৯৯২ ও সংশোধিত ১৯৯৮ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইনে দিয়েছে। বর্তমানে ৫২টি বেসরকারি বিশ্ববিদ্যালয় চালু আছে। এসব বিশ্ববিদ্যালয়ে ১ লাখ ৯০ হাজারের অধিক ছাত্রছাত্রী পড়াশোনা করছে। ৪টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন সরকার কিছু দিন আগে বাতিল করেছে।

বিএনপির পঞ্চম জাতীয় কাউন্সিল by ড.মাহবুব উল্লাহ্

০০৯ সালের ৮ ডিসেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ইতিহাসে একটি স্বর্ণোজ্জ্বল দিন। দীর্ঘ ১৫ বছর পর দলটির জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হলো। কাউন্সিল অনুষ্ঠানটি সফল ও সার্থক হয়েছে বলে বিএনপির সমর্থক শুভানুধ্যায়ী থেকে এ দলের যারা বিরোধী তথা সব মহল একবাক্যে স্বীকার করেছে।

নানা আনুষ্ঠানিকতায় বিশ্ব মানবাধিকার দিবস পালিতঃ বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ হচ্ছে না

বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে রাজধানীতে অনুষ্ঠিত এক আলোচনা সভায় যে ভীতু-কাপুরুষরা নিরস্ত্র মানুষ হত্যা করে তাদের দিয়ে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করা সম্ভব নয় বলে মত ব্যক্ত করা হয়েছে। বৃহস্পতিবার উপলক্ষটি নিয়ে দেশজুড়ে বিভিন্ন মানবাধিকার সংগঠন আলোচনা সভার আয়োজন করে।

মন্ত্রী-এমপিরা এখনও দিলেন না সম্পদের হিসাবঃ এভাবে দুর্নীতি নির্মূল অসম্ভব

বৃহস্পতিবার ঢাকার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) আয়োজিত ‘দুর্নীতি দমন কমিশন কার্যকর : কেন ও কীভাবে’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এবং পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান গোলাম রহমান কয়েকটি মোক্ষম কথা বলেছেন।

ফেসবুক দেখে যায় চেনা by ইকবাল খন্দকার

র কোনো কিছুর দরকার নেই, ফেসবুকের স্ট্যাটাস, কমেন্টস এবং লাইক দেওয়া দেখেই আপনি বুঝে ফেলতে পারবেন কে কী ধরনের মানুষ। আমরা মোটামুটি একটা নমুনা উপস্থাপন করছি_ হ তারাই আবুল ক্যাটাগরির পাবলিক, যারা এই টাইপের স্ট্যাটাসে 'লাইক' দেয়_ ষ আজ উষ্ঠা খেয়ে পড়ে তিন-তিনটা দাঁত ভেঙে ফেললাম। তাও আবার একদম সম্মুখভাগেরগুলো।

পরিবহন সম+আচার (সমগ্র বাংলাদেশ ৫ টন)

যোগাযোগমন্ত্রীর রদবদল হয়েছে ঠিকই, কিন্তু চলাচলের রাস্তার কোনো রদবদল হয়নি। যাত্রীর গতিপথ এবং পথরেখাও। রাস্তা আগেরগুলোই, গাড়িও তাই_ লক্কড়ঝক্কড়! বিভিন্ন রকম পরিবহনের 'সেবা'য় প্রতিনিয়ত মানুষ অপঘাতে মৃত্যুবরণ করে। কোনো কোনো সাংবাদিকদের কল্যাণে তা সংবাদপত্রে স্থান পায়।

একখানা ভাউচার by ইকবাল খন্দকার

হাসপাতাল থেকে রোগী রিলিজ দেওয়ার আগে রোগীর অভিভাবকের হাতে ধরিয়ে দেওয়া হয় একটি ভাউচার তথা বিলপত্র। যেখানে লেখা থাকে কোন সেবার জন্য কত টাকা বিল হয়েছে। দেখা যায়, এমন অনেক সেবার জন্য বিল নেওয়া হচ্ছে, যেগুলো আসলে কোনো সেবাই নয়। জাস্ট টাকা নেওয়ার অজুহাত।

দূর ঘটনা (দুর্ঘটনা) এখন কাছেই! by মোঃ রায়হান কবির

হাসান সাহেবরা একটি কোয়ার্টারে বাস করেন। তারা দোতলায় থাকেন। তাদের প্রতিবেশী কামাল সাহেবরা নিচতলায় থাকেন। কামাল সাহেবের আঙিনায় প্রচুর ফলদ গাছ আছে। কিন্তু সেখানে উৎপাদিত ফল কামাল সাহেবরা কোনো প্রতিবেশীকে দেন না। কেননা, ফল যে তার আঙিনায় হয়! এ নিয়ে প্রতিবেশীদের মনে চাপা ক্ষোভ বিরাজ করত। কিন্তু কেউ কিছু বলত না। অবশেষে এলো সেই মাহেন্দ্র ক্ষণ। কামাল সাহেব ট্রান্সফার হয়ে গেলেন অন্যত্র।

সাফল্য পেয়েছে কাশফিয়া by ফারজানা আক্তার

শিক্ষা বৃত্তি বা স্কলারশিপ শব্দটি সবার কাছে বহুল পরিচিত। বাংলাদেশি শিক্ষা পদ্ধিতে এ শব্দটির সঙ্গে শিক্ষার্থীরা পরিচিত হয় পঞ্চম শ্রেণীর প্রাইমারি বৃত্তি পরীক্ষার মাধ্যমে। পরে অষ্টম শ্রেণীতে জুনিয়র বৃত্তি পরীক্ষা। শিক্ষার্থীদের স্বপ্ন বা সাফল্যের অনেকটাই পূর্বাভাষ দেয় এই বৃত্তি প্রাপ্তির মাধ্যমে । এরপর এসএসসি এবং এইচএসসি পাসের পর যখন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের গণ্ডিতে পা রাখতে যায় তখন স্বপ্ন থাকে স্কলারশিপ নিয়ে পড়ার।

স্বপ্নের সঙ্গে পথ চলা by হারুনুর রশিদ শাহীন

রাজীব। মেধাবী ছাত্র। পরীক্ষার ফলাফলও ভালো। সারাক্ষণ পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকতেই ভালোবাসেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্সসহ মাস্টার্স করেছেন। ভেবেছিলেন রেজাল্ট ভালো হওয়ায় খুব সহজেই কাজের সন্ধান পাবেন। মোট কথা এ ব্যাপারে অনেকটাই নিশ্চিত ছিলেন। তাই ছাত্র অবস্থায় ভবিষ্যতের কর্মপরিকল্পনা নিয়ে মোটেও মাথা ঘামাতেন না।

প্রস্তুতির সময় এখনই by জাহাঙ্গীর আলম

প্রযুক্তির সদ্বব্যবহারে বিশ্বের যে কয়েকটি দেশ উন্নতির চরম শিখরে, তার মধ্যে জাপান একটি। এ দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে-ছিটিয়ে আছে প্রযুক্তিনির্ভর অসংখ্য বিশ্ববিদ্যালয়। তবে শিক্ষা-দীক্ষার উন্নয়নের ক্ষেত্রে সরকারি বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোও যথেষ্ট ভূমিকা রাখছে। বেসরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত টোকিওর দ্য এশিয়া ইউনিভার্সিটি অব জাপান এমনই একটি বিশ্ববিদ্যালয়।

হারিয়ে যেতে নেই মানা by আকাশ মামুন ষ

বালিহাঁসের ডানায় চড়ে শীত এসেছে। শুষ্ক হিমেল হাওয়ায় দেহমনে জেঁকে বসেছে জড়তা। এই জড়তাকে পাশ কাটিয়ে ক্লাস, অ্যাসাইনমেন্ট, ল্যাবে বিভিন্ন রাসায়নিকের উৎকট গন্ধ, মিডটার্ম, প্রেজেন্টেশন দিতে দিতে হাঁপিয়ে উঠেছি। সবকিছু কেমন যেন পানসে, একঘেয়ে ঠেকছে। তাই তো ক্লাস, ল্যাবের বৃত্তে বন্দি জীবন থেকে বাইরে এসে ভিন্নতার ছোঁয়া লাগাতে ট্যুরের প্রস্তাব করল অষ্টম সেমিস্টারের সানি।

জবির আন্দোলন স্থগিত দুই হাজার টাকা উন্নয়ন ফি মওকুফ

গন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আন্দোলনের মুখে চলতি শিক্ষাবর্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের উন্নয়ন ফি ৫ হাজার টাকা থেকে কমিয়ে ৩ হাজার টাকার নির্ধারণ করা হয়েছে। আগামী বছর থেকে শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সঙ্গে আলোচনা সাপেক্ষে শিক্ষার্থীদের কাছ থেকে উন্নয়ন ফি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। পাশাপাশি আন্দোলনে চলাকালে শিক্ষকদের লাঞ্ছনার অভিযোগে আট শিক্ষার্থীর বিরুদ্ধে প্রশাসনের শোকজ নোটিশও প্রত্যাহার করা হয়েছে।

সবচেয়ে দ্রুতগামী সাপ ব্ল্যাক মাম্বা!

অ্যান্টার্কটিকা মহাদেশ ছাড়া বিশ্বের প্রায় সব দেশেই নানা প্রজাতির সাপের অস্তিত্ব আছে। যত দূর জানা যায়, সাপের মোট ১৫টি পরিবার, ৪৫৬টি গণ এবং ২ হাজার ৯০০টিরও বেশি প্রজাতি আছে। এদের আকার খুব ছোট থেকে [১০ সে.মি.] সর্বোচ্চ ২৫ ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে। তবে সাপ বিষধর প্রাণী হিসেবে সবচেয়ে বেশি পরিচিত হলেও অধিকাংশ প্রজাতির সাপই কিন্তু নিরীহ প্রকৃতির এবং বিষহীন। একান্ত বিরক্ত না হলে এই প্রাণীটি কাউকে কামড়ায় না।

দেশের ভেতরে দেশ

দীর্ঘদিনের বন্ধু লিওকে সঙ্গে নিয়ে আড্রিয়াটিক দ্বীপ ছাড়লেন ম্যারিনো নামে এক সাহসী পাদ্রি। বেরিয়ে পড়লেন কাজের সন্ধানে। চলতে চলতে উপস্থিত হলেন রিমিনি শহরে। কিন্তু কী করবেন এ অপরিচিত শহরে? পরে গড়ে তোলেন একটি ছোট্ট গির্জা। শুরু হলো তাদের পথচলা। সান ম্যারিনো নামের দেশটির ইতিহাস এমনই। এ এক মজার দেশ। মূলত অবস্থানগত কারণেই দেশটি মজার। কারণ, এর চারদিকেই ইতালির ভূখণ্ড, মাঝখানে হঠাৎ জেগে ওঠা সান ম্যারিনো।

ইপিজেডে রেকর্ড বিনিয়োগ-অর্থ বছরের প্রথম ছয় মাস by আবু হেনা মুহিব

লতি অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) দেশের ৮টি ইপিজেডে প্রকৃত বিনিয়োগ বেড়েছে রেকর্ড ৮১ শতাংশ। ইপিজেডগুলো থেকে এ সময় রফতানি আয় বেড়েছে ২৬ শতাংশ। ১২ শতাংশেরও বেশি কর্মসংস্থান হয়েছে এ সময়। এদিকে বর্তমান সরকারের গত তিন বছরে ইপিজেডগুলোতে বিনিয়োগ বেড়েছে ৭৫ কোটি ডলারের বেশি। এ সময় বিনিয়োগ প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৩১ শতাংশের বেশি।

বিদেশি প্রতিষ্ঠানগুলোর স্টলে ভিড় বাড়ছে

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় বিদেশি প্রতিষ্ঠানগুলোর স্টলে ভিড় বাড়ছে। তবে পণ্যমূল্য বেশি হওয়ায় স্টলগুলোতে ভিড়ের তুলনায় বিক্রি কম। বিক্রেতারা বলছেন, টাকার বিপরীতে ডলারের দাম বেড়ে যাওয়ায় পণ্যমূল্য বাড়াতে তারা বাধ্য হয়েছেন। অন্যদিকে বিদেশি এসব প্যাভিলিয়নে অনেক দেশি প্রতিষ্ঠান স্টল সাজিয়ে বসেছে। ফলে ক্রেতারা বুঝে উঠতে পারছেন না কোনটা প্রকৃত বিদেশিদের স্টল।

রাতারাতি ধনী বানানো আর নয় !-এমএলএম আইনের খসড়া আজ মন্ত্রিসভার বৈঠকে উঠবে by কিসমত খোন্দকার

মাল্টিলেভেল মার্কেটিং কোম্পানিগুলোকে (এমএলএম) স্বচ্ছতা ও জবাবদিহিতার আওতায় আনতে ডাইরেক্ট সেল আইন-২০১১ অনুমোদন দিতে যাচ্ছে সরকার। গত বৃহস্পতিবার বাণিজ্য সচিব মোঃ গোলাম হোসেন স্বাক্ষরিত ডাইরেক্ট সেল আইনের চূড়ান্ত খসড়া মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়। আইনের খসড়াটি অনুমোদনের জন্য আজ মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

একই বৃত্তে বন্দি দেশের উন্নয়ন কার্যক্রম by জাফর আহমদ

ক্ষমতা গ্রহণের পর দেশের উন্নয়ন কর্মকাণ্ডে গুণগত পরিবর্তন আনার ঘোষণা দিলেও বর্তমান সরকার তা বাস্তবে রূপ দিতে পারেনি। পুরনো চক্রেই ঘুরপাক খাচ্ছে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন। গুণগত কোনো পরিবর্তন আসেনি উন্নয়ন কাজে।

সিটিকে ছুঁয়ে ফেলল ম্যানইউ

গোলখরা থেকে মুক্তিই পাচ্ছেন না ফার্নান্দো তোরেস। ইংলিশ প্রিমিয়ার লীগে একে একে চারটি মাস পার হলো অথচ চেলসির এই স্প্যানিশ স্ট্রাইকার গোলের দেখা পাচ্ছেন না। শনিবার রাতে অনুষ্ঠিত প্রিমিয়ার লীগের ম্যাচে সান্ডারল্যান্ডের বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছে চেলসি। এ ম্যাচেও গোল পাননি তোরেস। তবে গোলের রূপকারের দাবি করতে পারেন এই স্প্যানিশ। গোলটি করেছেন ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড। গোলটি পেতে পারতেন তোরেস।

শেষ টেস্টে নিষিদ্ধ ধোনি-প্রশ্ন উঠেছে নেতৃত্ব নিয়েও

০১৩ সালের পর আর টেস্ট খেলতে চাই না'_ বলে মহা ফাঁপরে পড়ে গেছেন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। সৌরভ গাঙ্গুলি, সুনীল গাভাস্কার, রবি শাস্ত্রী থেকে শুরু করে ভারতীয় ক্রিকেটের প্রায় সব বোদ্ধাই বলছেন, যার টেস্ট খেলার ইচ্ছা নেই তাকে কেন নেতৃত্বে রাখা হচ্ছে এভাবে? একের পর এক সফরে নেতৃত্ব দিতে দিতে অনেক ক্লান্তও হয়ে পড়েছেন ভারতীয় অধিনায়ক।

ভারতের পার্থ লজ্জা-ইনিংস ও ৩৭ রানে হারল ভারত

রায়ান হ্যারিসের বলে বোল্ড হয়ে গেলেন রাহুল দ্রাবিড়। ভেঙে গেল ৮৪ রানের দেয়াল। ভারতের ইনিংস পরাজয়ের কালিমালেপন হয়ে গেল তখনই। তবুও বিরাট কোহলি চেষ্টা করেছিলেন উইকেট কামড়ে পড়ে থাকতে। তাতে লাভ কিছুই হলো না। মধ্যাহ্নবিরতি পর্যন্ত ৬ উইকেট নিয়ে ১৬৫ রান। মধ্যাহ্নবিরতির পর ভারতের ইনিংস বেঁচে ছিল মাত্র ২০ বল (৩.২ ওভার)। অল আউট ১৭১ রানে। পার্থের ওয়াকা গ্রাউন্ডে আরও একটি ইনিংস পরাজয়বরণ করতে হলো ধোনিদের।

মিরপুরে বিধ্বস্ত বিমান

ল্ড ডিওএইচএসের স্পিনের ফাঁদে পড়ে মাত্র ১৩২ রানে গুটিয়ে গেল বিমান। আর ১২৫ রানে ম্যাচ জিতে প্রিমিয়ার ক্রিকেটে চতুর্থ জয় তুলে নিয়েছে ওল্ড ডিওএইচএস। চমক অব্যাহত রেখেছে প্রাইম দোলেশ্বর। আগের ম্যাচে শেখ জামালকে হারিয়ে দেওয়ার পর গতকাল তারা ব্রাদার্সের ২৭৩ রান টপকে গেছে ৩ উইকেট হাতে রেখে। জয়ের ধারায় ফিরেছে অঘটনের শিকার হওয়া শেখ জামালও। গতকাল তারা ২ উইকেটে হারিয়েছে সূর্যতরুণকে।

মন্ত্রিত্ব নিতে প্রস্তুত সু চি!

সন্ন উপনির্বাচনে জয়লাভ করলে মিয়ানমারের ক্ষমতাসীন সরকারে কোনো দায়িত্ব দেওয়া হলে তা নিষ্ঠার সঙ্গেই পালন করবেন বলে জানিয়েছেন দেশটির গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চি। সু চি বলেন, আমি দায়িত্ব নেব কি-না তা নির্ভর করবে সার্বিক পরিস্থিতির ওপর এবং কোন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হচ্ছে তার ওপর। যদি পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়_ এমন প্রশ্নের জবাবে সু চি সহাস্যে বলেন, আমাকে এটা নিয়ে গভীরভাবে ভাবতে হবে।

সিরিয়ায় সাধারণ ক্ষমা ঘোষণা-হত্যা বন্ধ করুন :আসাদকে বান

সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারবিরোধী আন্দোলনের নামে যারা সহিংসতা চালিয়ে যাচ্ছে এবং এরই মধ্যে যারা কারাবন্দি হয়েছে, তাদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন। সরকারি বার্তা সংস্থা সানার এক রিপোর্টে এ সাধারণ ক্ষমার কথা বলা হয়। এদিকে জাতিসংঘ মহাসচিব বান কি মুন এ মুহূর্তে মানুষ হত্যা বন্ধে দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদের প্রতি আহ্বান জানিয়েছেন।

অপরাধের মাধ্যমে অর্জিত আয় পুঁজিবাজারে নয় :এনবিআর by আবু কাওসার

শেয়ারবাজারে বিনিয়োগে কালো টাকার উৎস সম্পর্কে জাতীয় রাজস্ব বোর্ড কোনো প্রশ্ন করবে না। তবে অন্য কোনো সংস্থা প্রশ্ন করলে তার দায়দায়িত্ব এনবিআর নেবে না। গতকাল রোববার এনবিআর এ সংক্রান্ত এক আদেশ জারি করেছে।
বিশ্বব্যাপী মানি লন্ডারিং প্রতিরোধে গঠিত আন্তর্জাতিক সংস্থা এশিয়া প্যাসিফিক গ্রুপ বা এপিজির বিরোধিতার কারণে এ সিদ্ধান্ত নিয়েছে সরকার।

জাবিতে মশাল মিছিল-প্রক্টরের পদত্যাগ দাবিতে বহিষ্কৃত রাশেদুল ছাত্রত্ব হারান আগেই!

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র জুবায়ের হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের বিচার ও প্রক্টরের পদত্যাগ দাবিতে গতকাল রোববারও ক্যাম্পাসে ক্লাস বর্জন ও মশাল মিছিল কর্মসূচি পালন করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা। 'শিক্ষক সমাজ'-এর ব্যানারে সাধারণ শিক্ষক ও 'সন্ত্রাসের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর'-এর ব্যানারে সাধারণ শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন।

ঐতিহ্য-আগৈলঝাড়ায় মার্বেল খেলার মেলা by কেএম আজাদ রহমান

রিশালের আগৈলঝাড়ায় ২০০ বছরের পুরনো মার্বেল খেলার মেলা অনুষ্ঠিত হয়েছে গতকাল রোববার। উপজেলার রাজিহার ইউনিয়নের রামানন্দের আঁক গ্রামে প্রতি বছর পৌষ সংক্রান্তিতে এ মেলা অনুষ্ঠিত হয়। মেলায় শুধু আগৈলঝাড়া উপজেলাই নয়, পার্শ্ববর্তী কোটালীপাড়া, উজিরপুর, কালকিনি, গৌরনদীসহ বিভিন্ন উপজেলার হাজারো নারী-পুরুষ অংশ নেন। জানা গেছে, রামানন্দের আঁক গ্রামে আড়াইশ' বছর আগে সোনাই চাঁদের পাঁচ বছর বয়সে বিয়ে হয়।

জঙ্গি নূরের জন্য আটকে আছে চার্জশিট by সাহাদাত হোসেন পরশ

'মামলার তদন্ত করতে গিয়ে একজন আসামির জবানবন্দিতে নূর ইসলাম নামে এক জঙ্গির নাম উঠে আসে। তার বাড়ি খুলনায়। দীর্ঘ দিন ধরে সে পলাতক। আমাদের বিশ্বাস তাকে গ্রেফতার করা সম্ভব হলে সিপিবির বোমা হামলা মামলার তদন্তে নতুন মোড় আসবে। আমরা তাকে গ্রেফতারের চেষ্টা করছি। এছাড়া চাঞ্চল্যকর এ মামলার তদন্ত অনেক দূর এগিয়েছে। এখন প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই করে দেখা হচ্ছে। সব কিছু সঠিকভাবে শেষ হওয়ার পর চার্জশিট দেওয়া হবে।

'৭১ থেকে পাকিস্তান শিক্ষা নেয়নি :ইমরান খান

পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার এবং রাজনীতিবিদ ইমরান খান বলেছেন, ১৯৭১ সালের ঘটনা থেকে পাকিস্তান কিছুই শিক্ষা নেয়নি। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় অপরাধ সংঘটনকারীরা শাস্তি পেলে পাকিস্তানের বর্তমান পরিস্থিতি অন্যরকম হতো। ব্রিটিশ সাময়িকী 'দ্য কারাভানে' চলতি জানুয়ারি সংখ্যায় প্রকাশিত এক সাক্ষাৎকারে ইমরান খান এসব কথা বলেন।

নরসিংদীতে মন্ত্রীর ভাই বাচ্চু রিমান্ডে

বশেষে নরসিংদীর মেয়র লোকমান হোসেন হত্যা মামলার প্রধান আসামি সালাউদ্দিন আহমেদ বাচ্চু গ্রেফতার এড়িয়ে আদালতে আত্মসমর্পণ করেছেন। গতকাল রোববার সকালে তিনি নরসিংদীর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিতাই চন্দ্র সাহার আদালতে আত্মসমর্পণ করেন। শুনানি শেষে আদালত তাকে এক দিনের পুলিশ রিমান্ডে পাঠিয়েছেন।

বিশ্ব ইজতেমার প্রথম পর্বে লাখ লাখ মুসলি্লর মোনাজাত-মঙ্গল চাই শান্তি চাই

লাখ লাখ মুসলি্ল দু'হাত তুলে আল্লাহর কাছে শান্তি কামনা করলেন মুসলিম উম্মাহর। দেশ, মানুষের কল্যাণ, বিশ্বশান্তির জন্য করজোড়ে প্রার্থনা জানালেন মহান রাব্বুল আল আমিনের কাছে। তুরাগ তীর থেকে সারাদেশ প্রকম্পিত হলো 'আমিন, আমিন' ধ্বনিতে। দুপুর ১২টা ৩৪ মিনিটে শুরু হয়ে ২০ মিনিটের আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ১২টা ৫৪ মিনিটে শেষ হলো হজের পর মুসলিম জাহানের বৃহত্তম সমাবেশ বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।

সচিবদের কাজে সন্তুষ্ট নয় সরকার by শরীফুল ইসলাম

শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের অদক্ষতা ও অবহেলাসহ নানা কারণে জনপ্রশাসনে কাঙ্ক্ষিত গতি আসছে না। মন্ত্রণালয়ের অনিষ্পন্ন কাজ মাসের পর মাস ফেলে রাখা হচ্ছে। সরকারের অগ্রাধিকার প্রকল্প বাস্তবায়নেও দেখা গেছে ধীরগতি। দলীয় আনুগত্যের ভিত্তিতে কোনো কোনো কর্মকর্তা সচিব হিসেবে পদোন্নতি পেলেও তারা মন্ত্রণালয়ের কর্মকাণ্ডে সাফল্য দেখাতে পারছেন না। প্রধানমন্ত্রীর কাছে পাঠানো ফাইলের অধিকাংশেই নানা ত্রুটি ধরা পড়ছে।

কণ্ঠে মোদের কুণ্ঠাবিহীন নিত্যকালের ডাক by সুপা সাদিয়া

ণেশ দাশগুপ্ত। একজন মার্কসবাদী তাত্তি্বক। একজন আজীবন বিপ্লবী মানুষ। গতকাল ১৫ জানুয়ারি ছিল তার জন্মশতবার্ষিকী। তার বিচরণ ছিল সাহিত্য, সাংবাদিকতা আর রাজনীতিতে। বর্তমান প্রজন্মের কাছে রণেশদা অপরিচিত বললে কম বলা হবে; তার নামটাই হয়তো অজানা। আর তাই তার এই জন্মশতবার্ষিকীতে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী আয়োজন করেছে আবৃত্তি উৎসব। 'কণ্ঠে মোদের কুণ্ঠাবিহীন নিত্যকালের ডাক'_ এ স্লোগান সামনে রেখে চলছে এ উৎসব।

পতন ঠেকাতে 'গ্রান্ড বার্গেন'-ইউরো জোন by এম. আবদুল হাফিজ

গ্রান্ড বার্গেনের যেটুকু প্রকাশ পেয়েছে তার মর্মানুযায়ী ফরাসিরা জার্মানদের দাবির কাছে নতি স্বীকার করেছে। এটা তাদের অমনোযোগিতাজনিত ভুলের খেসারত। ইউরো জোন দেশগুলোর জাতীয় বাজেটের ওপর কঠোর অর্থদণ্ডের মাধ্যমে এটি বলবৎ করা হয়েছে।

ভারত চীন নয়

দিলিল্গর একটি নিম্ন আদালতের রায়ের পর দিলিল্গ হাইকোর্টের শরণাপন্ন হলে আদালত ফেসবুক ও গুগলসহ ২১ কোম্পানির কর্মকর্তাদের এই মর্মে হুশিয়ারি দিয়েছেন যে, 'আপত্তিকর' উপাদান না সরালে সাইটগুলো একেবারে বন্ধ করে দেওয়া হবে। বিচারক সুরেশ কাইতের ভাষায় : 'আপনাদের তদারকি ব্যবস্থায় কড়াকড়ি আনতে হবে। নয়তো, চীনের মতো আমরাও এ ধরনের সব ওয়েবসাইট বন্ধ করার আদেশ দেব।

শুদ্ধ শিল্পের সাধনা-সংস্কৃতি by আমিরুল আলম খান

কল্পনীয় লাভ এই মরণখেলা রিয়েলিটি শোতে। কী করে রক্ষা করা যাবে এই পুঁজি? সোজা বুদ্ধি বেরিয়ে এলো মিডিয়া সম্রাটদের উর্বর মগজ থেকে। অনুন্নত, গরিব দেশগুলোতে চালান করে দাও স্টার বানানোর এই মরণখেলা, রিয়েলিটি শো, ঢালো অঢেল অর্থ। কিন্তু ততদিনে দক্ষিণ আমেরিকায় নতুন জাগরণ ঘটছে। সুতরাং সেখানে খুব সফল হলো না তারা। দৃষ্টি পড়ল এশিয়ায়।

রাজনৈতিক সংকট নিরসনেও উদ্যোগ নিন-রাষ্ট্রপতির সংলাপ by আবু সাঈদ খান

ত্ত্বাবধায়ক ইস্যুর ক্ষেত্রে রাষ্ট্রপতি তার সাংবিধানিক সীমাবদ্ধতার কথা বলেছেন। কথাটি সত্য। তবে এর চেয়ে সত্য_ তিনি রাষ্ট্রের অভিভাবক। সেই অবস্থান থেকে চলমান ইস্যুটি সমাধানের উদ্যোগ গ্রহণে কোনো বাধা নেই। তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে সরকার ও বিরোধী দল মুখোমুখি, যা দেশকে অনিবার্য সংঘাতের মুখে ঠেলে দিতে পারে। বিএনপি বলে দিয়েছে, তারা কোনো দলীয় সরকারের অধীনে নির্বাচনে যাবে না।

সাতক্ষীরার ২৭ প্রবাহ-নদী আর কত কাঁদবে?

সৈয়দ ওয়ালিউল্লাহর নদী যতটা না নিজের জন্য, তার চেয়ে বেশি কাঁদত সেই অববাহিকার মানুষের বেদনায়। এ দেশের নদী এখন তার বদলে কীভাবে নিজের বেদনাতেই গুমরে মরে, তার নমুনা মিলবে রোববার সমকালের প্রতিবেদনটিতে। লোকালয় পাতায় প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, সাতক্ষীরার ২৭টি ছোট-বড় নদী মরতে বসেছে।

যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন-অগ্রাধিকারে আসুক রেলওয়ে খাত

রেলওয়ে দফতর দেখভাল করার জন্য অভিজ্ঞ ও দক্ষ রাজনীতিক সুরঞ্জিত সেনগুপ্তকে দায়িত্ব দেওয়া হয়েছে। তবে যোগাযোগ মন্ত্রণালয়ের 'পেটের ভেতর থেকে বের করা হলেই' রেল যোগাযোগ ব্যবস্থায় বড় ধরনের উন্নতি ঘটবে_ তেমন আশা না করাই ভালো।

শিক্ষাপ্রতিষ্ঠানে অনভিপ্রেত ঘটনা-শিক্ষার্থীরা নিরাপদ হবে কবে

দুঃখজনকভাবে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত চট্টগ্রাম মেডিক্যাল কলেজের বিডিএস কোর্সের তৃতীয় বর্ষের ছাত্র আবিদুর রহমানের মৃত্যুর পর শুক্রবার কলেজের একাডেমিক কাউন্সিলের এক জরুরি বৈঠক ডেকে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মেডিক্যাল কলেজটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে স্থগিত করা হয়েছে কলেজের ছাত্র সংসদ ও রাজনীতি। এ সিদ্ধান্তের পর শিক্ষার্থীরা হল ছেড়ে চলে গেছেন।

১১ কনটেইনার রাসায়নিক ভুয়া ছাড়পত্র বানিয়ে গায়েব! by মাসুদ মিলাদ

জাল ছাড়পত্র বানিয়ে চট্টগ্রাম বন্দর থেকে ১১টি কনটেইনার-ভর্তি রাসায়নিক দ্রব্য সরিয়ে নিয়ে গেছেন একজন আমদানিকারকের প্রতিনিধি। গত বৃহস্পতিবার সন্ধ্যার সময় বন্দরের সিসিটি-১ গেট দিয়ে এসব কনটেইনার বের করা হয়। কাস্টম হাউসে এত বড় জালিয়াতির ঘটনা এর আগে ঘটেনি বলে জানা গেছে।

মাছ ধরতে নৌপথ বন্ধ! by উজ্জ্বল মেহেদী ও সালেহ আহমদ

সুরমা নদীর ভাটির অংশের একটি শাখানদীর মুখে মাছ ধরার জন্য ‘পাটিবান’ দেওয়ায় সুনামগঞ্জের ধরমপাশা ও নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার মধ্যে সরাসরি নৌ-চলাচল বন্ধ হয়ে গেছে। আওয়ামী লীগের দলীয় সাংসদ মোয়াজ্জেম হোসেনসহ প্রভাবশালী জলমহাল ব্যবসায়ীরা বাঁধ দেওয়ার সঙ্গে জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে। তবে সাংসদ দাবি করেছেন, তিনি এর সঙ্গে যুক্ত নন।

লোকমান হত্যাকাণ্ড-মন্ত্রীর ভাইয়ের আত্মসমর্পণ রিমান্ডে

রসিংদীর পৌর মেয়র লোকমান হোসেন হত্যা মামলার এজাহারভুক্ত এক নম্বর আসামি সালাহ-উদ্দিন আহমেদসহ পাঁচজন আত্মসমর্পণ করেছেন। অন্য আসামিরা হলেন: এজাহারভুক্ত ছয় নম্বর আসামি মনোয়ার হোসেন খান ওরফে মঈন, সাত নম্বর আসামি হিরন মিয়া, ১৩ নম্বর আসামি আমির হোসেন ওরফে আমু ও ১৪ নম্বর আসামি মামুন মিয়া। প্রসঙ্গত, সালাহউদ্দিন আহমেদ ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদের ছোট ভাই।

রেলইঞ্জিন থেকে তেল চুরি-রেলওয়ের আরও চার কর্মচারী বরখাস্ত

দিনাজপুরের পার্বতীপুরে রেলইঞ্জিনের তেল চুরির ঘটনায় গতকাল রোববার রেলওয়ের আরও চারজন কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ নিয়ে নয়জনকে বরখাস্ত করা হলো। এদিকে পার্বতীপুর রেলস্টেশনের পূর্ব দিকে চোরাই তেল রাখার ঘরটি গতকাল দুপুরে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

আখেরি মোনাজাতে বিশ্বশান্তি কামনা by আশীষ-উর-রহমান

য়া আল্লাহ, হামারা দুয়া কবুল ফরমা দে, দিল মে হেদায়েত ফরমা দে। পারওয়ারদিগার হামারা ইমান কো হেফাজত ফরমা দে, দিলকা সারে নেক মকসুদ কবুল ফরমা দে। ইয়া রহমানের রহিম, সারে মুসিবত আসান ফরমা দে, সারে জাহানপার তেরে রহমত ফরমা দে...’ বিনম্র কাতর স্বরে দোজাহানের মালিক মহান আল্লাহ পাকের কাছে প্রার্থনা করছিলেন মাওলানা জোবায়েরুল হাসান।

প্রিমিয়ার ক্রিকেট লিগ-এবার দোলেশ্বরের শিকার ব্রাদার্স

প্রথম তিন ম্যাচেই হার। তবে পর পর দুই ম্যাচে বড় দলকে হারিয়ে প্রাইম দোলেশ্বর হঠাৎ করেই ‘জায়ান্ট কিলার’ হয়ে উঠেছে প্রিমিয়ার লিগে! আগের ম্যাচে শেখ জামালকে হারানোর পর ফতুল্লায় কাল ব্রাদার্সকেও তারা হারাল ৩ উইকেটে। প্রথম ম্যাচে জয়ের পর এ নিয়ে টানা চার ম্যাচ হারল ব্রাদার্স।

স্কোলসের হয়ে ফার্গুসনের জবাব

প্রত্যাবর্তনের দ্বিতীয় ম্যাচেই গোল করে ক্ষেত্রটা তৈরি করে দিয়েছিলেন পল স্কোলস। সুযোগটা হাতছাড়া করেননি অ্যালেক্স ফার্গুসন। ম্যানইউ কোচ নিন্দুকদের সমালোচনার জবাবটা দিয়ে দিলেন নগদই। বললেন, সমালোচকদের ভুল প্রমাণ করেছেন স্কোলস। ৩৭ বছর বয়সী ‘বুড়ো’ এক খেলোয়াড়কে অবসর থেকে ফিরিয়ে আনা এবং সেটাও ম্যানইউর মতো দলে! স্কোলসের ফেরাটাকে নিন্দুকেরা দেখছিল বাঁকা চোখে।

অস্ট্রেলিয়ান ওপেন-জোকোভিচের বড় স্বপ্ন

কোটি ২৬ লাখ ১৯ হাজার ৮০৩ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০৪ কোটি টাকা! এটি গত বছর নোভাক জোকোভিচের জেতা প্রাইজমানির পরিমাণ। ৭৬টি ম্যাচ খেলে জিতেছেন ৭০টিতে! জিতেছেন ফ্রেঞ্চ ওপেন বাদে বাকি তিনটি গ্র্যান্ড স্লামও। অবিশ্বাস্য! এই সার্বিয়ান এরই মধ্যে ঘোষণা দিয়েছেন, ২০১২ সালে পৃথিবী ধ্বংস হোক আর না হোক, তিনি ধ্বংস করে দেবেন সব প্রতিপক্ষকেই। এ বছর তাঁর আরও চাই। ২০১২ যে অলিম্পিকেরও বছর।

এক গোলেই নায়ক ক্যালিয়ন

ল তো নয়, যেন ছুটে গেল আগুনের গোলা। এক ডিফেন্ডার চোখমুখ বুজে ঠেকানোর চেষ্টা করলেন, আরেকজন চেষ্টা করলেন ব্যাকভলি করে ঠেকাতে, ঝাঁপিয়ে পড়লেন গোলরক্ষকও। সেকেন্ডের ভগ্নাংশ সময়ের মধ্যে এই তিন প্রতিরোধ ব্যর্থ করে দিয়ে বল ঢুকে গেল জালে। বলের মতোই ক্ষিপ্রগতিতে ছুটলেন হোসে মারিয়া ক্যালিয়ন, ক্ষ্যাপাটে ষাঁড়ের মতোই হলো তাঁর উদ্যাপন। ৮৪ মিনিটে তাঁর ওই গোলেই যে ম্যাচটা জিতল রিয়াল মাদ্রিদ!

পার্থ টেস্ট-আড়াই দিনেই শেষ ভারত

পাঁচ মাস আগেই বুঝেছিলেন ইয়ান চ্যাপেল। ভারতীয় দল তখন ইংল্যান্ডে। প্রথম তিন টেস্ট হেরে টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান হারানোর পর গত ১৪ আগস্ট চ্যাপেল ক্রিকইনফোতে লিখেছিলেন, ‘অস্ট্রেলিয়া সিরিজটাও কি ভারত এখনই হেরে গেল?’ বুড়িয়ে যাওয়া ব্যাটিং লাইনআপ, এক জহির খান ছাড়া নখদন্তহীন বোলিং আক্রমণ আর ফিল্ডিংয়ে দুরবস্থা দেখে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক লিখেছিলেন, এই দল নিয়ে অস্ট্রেলিয়ায় পেরে উঠবে না ভারত।

পুঁজিবাজারে বড় বিনিয়োগ-বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনাই লক্ষ্য হোক

পুঁজিবাজারের অস্থিরতা যেন কোনোভাবেই দূর হচ্ছে না। শেয়ারের দাম আকাশ ছুঁয়ে আবার হঠাৎই যেন গোত্তা খেয়ে পড়েছিল। তা থেকে শেয়ারবাজারকে টেনে তোলার জন্য সরকারি ও বেসরকারি পর্যায়ে অনেক চেষ্টাই চলেছে। সরকার ইতিমধ্যে বেশ কিছু প্যাকেজ ঘোষণা করলেও তা পুঁজিবাজারের স্থিতিশীলতা ফিরিয়ে আনতে ব্যর্থ হয়েছে। ইতিমধ্যে কয়েক লাখ ক্ষুদ্র বিনিয়োগকারী প্রায় নিঃস্ব হয়ে পড়েছেন। ক্ষুদ্র বিনিয়োগকারীরা আন্দোলন করে আসছিলেন।

পবিত্র কোরআনের আলো-প্রত্যেক ইবাদতের সময়ই পোশাকে যথাসম্ভব সুসজ্জিত হওয়া উচিত

৮. ওয়া ইযা ফাআ'লূ ফা-হিশাতান ক্বা-লূ ওয়াজাদনা আ'লাইহা আ-বা-আনা ওয়াল্লা-হু আমারানা বিহা; ক্বুল ইন্নাল্লা-হা লা-ইয়া'মুরু বিলফাহ্শা-য়ি; আতাক্বূলূনা আ'লাল্লা-হি মা লা তা'লামূন। ২৯. ক্বুল আমরা রাব্বী বিলকি্বছতি্ব; ওয়া আক্বীমূ উজূহাকুম ই'নদা কুলি্ল মাছজিদিন ওয়াদঊ'হু মুখলিসীনা লাহুদ্ দীনা; কামা বাদাআকুম তাঊ'দূন।

দূরের দূরবীনে-শতায়ু বটবৃক্ষ ও ছায়াহীন হওয়ার আগে by অজয় দাশগুপ্ত

য় দিনের ঝটিকা সফর। সফর বলা ঠিক হবে না, জরুরি কাজে স্বদেশভ্রমণ। জন্মদায়িনী মায়ের অসুস্থতা। রোগশয্যায় শায়িতা। দেখা হবে কি হবে না, হলেও চিনতে পারবেন কি না, সংশয়-সন্দেহ ঠেলে হঠাৎ যাওয়ার ভেতর আকস্মিকতা আছে, নেই পর্যাপ্ত সময়। ফলে চট্টগ্রামেই সীমাবদ্ধ ছিল বিচরণ। আর আসা-যাওয়ার জন্য ঢাকা এয়ারপোর্ট ওই পর্যন্তই, এর ভেতরই দুটো ঘটনা ঘটে গেছে।

বিশেষ সাক্ষাৎকার : রাশেদ খান মেনন-গভীর সমুদ্রে গ্যাস অনুসন্ধান চুক্তি জাতীয় স্বার্থবিরোধী-সমকালীন রাজনীতি ও প্রাসঙ্গিক বিষয় নিয়ে কালের কণ্ঠের সঙ্গে কথা বলেছেন শিক্ষাবিষয়ক সংসদীয় কমিটির সভাপতি এবং বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি। সাক্ষাৎকার নিয়েছেন by মোস্তফা হোসেইন

কালের কণ্ঠ : সংসদ অধিবেশন শুরু হয়েছে। আগের মতোই বিরোধী দল সংসদের বাইরে। কিভাবে দেখছেন বিষয়টিকে? রাশেদ খান মেনন : বিএনপি কোন কারণে সংসদ অধিবেশনে যোগ দিচ্ছে না, তারাই জানে। কোনো যুক্তি নেই সংসদে যোগ না দেওয়ার। তারা দেশে সরকারবিরোধী আন্দোলন তৈরি করতে চাইছে। এটা করার অধিকার তাদের আছে। অনুমান করছি, তাদের সেই চেষ্টার একটি অংশ হিসেবেই আসলে তারা সংসদে যোগ দিচ্ছে না।

জাতিসংঘ দিবস-বিশ্ব-অভিভাবকের ভূমিকা নিয়ে প্রশ্ন

নফুলের ছোটগল্প। বাঘের বড় উপদ্রব। মানুষ অস্থির হয়ে উঠল। শেষে মানুষ বিধাতার কাছে আবেদন করল। ভগবান, বাঘের হাত থেকে আমাদের বাঁচাও। বিধাতা বললেন, আচ্ছা। কিন্তু পরেই বাঘরা এসে বিধাতার কাছে নালিশ জানাল, মানুষের অত্যাচারে শিকার করতে পারছি না। একটা ব্যবস্থা করুন। বিধাতা বললেন, আচ্ছা। নেড়ার মা বলল, বিধাতা, আমার নেড়ার যেন একটা টুকটুকে বউ হয়। বিধাতা বললেন, আচ্ছা।

ব্রিটেনে যুদ্ধাপরাধী বাঁচানোর ডাকাডাকি by ফারুক যোশী

বাংলাদেশের সঙ্গে তাল মিলিয়েই যেন শুরু হয়েছে একটি প্রতিবাদ-প্রতিরোধ জোরেশোরে এই ব্রিটেনে। বাংলাদেশ বাঁচাতে তারা ডাক দিচ্ছে ব্রিটেনের শহরগুলোতে। এই ডাকে যোগ দিচ্ছে বাংলাদেশের বিভিন্ন দল। এই দলগুলোতে আছে বাংলাদেশের মৌলবাদী দলগুলো, খুব স্বাভাবিকভাবেই এতে যুক্ত আছে বিএনপি। যেহেতু এটা সরকারবিরোধী আন্দোলনেরই একটি অংশ, সেহেতু সব জনসভায়ই বিএনপির নেতাদের ভারী ভারী বক্তৃতা শোনা যাচ্ছে।

নিত্যজাতম্-বৃহন্নলার সুখের খোঁজে by মহসীন হাবিব

হিজড়া নয়, বরং মহাভারতের শব্দ বৃহন্নলা ভালো। দীর্ঘদিনের অবহেলা, অবজ্ঞা, অপমান এবং হতদরিদ্র পরিবেশের সঙ্গে হিজড়া শব্দটির একটি ঘনিষ্ঠতা রয়েছে। ইংরেজি শব্দ ঝযব-সধষবং যেমন অবমাননাকর, বৃহন্নলা মোটেও তা নয়।
বাংলাদেশে আমরা হিজড়া বলতে একটি সম্প্রদায়কে জানি। হঠাৎ করে দেখা যায়, রাস্তা ধরে অত্যন্ত উদ্ধত ভঙ্গিতে অত্যন্ত সুস্বাস্থ্যবান তিন-চার মানবসন্তান দ্রুত হেঁটে যাচ্ছে।

সময়ের প্রতিধ্বনি-ট্রানজিট নিয়ে এত লুকোচুরি কেন? by মোস্তফা কামাল

ট্রানজিট ইস্যু নিয়ে পর্যালোচনার শুরুতে এ-সংক্রান্ত বিশেষ কমিটির (কোর কমিটি) সদস্য ও যোগাযোগ বিশেষজ্ঞ ড. রহমতউল্লাহর বক্তব্য প্রণিধানযোগ্য। তিনি বলেছেন, নৌ-প্রটোকল সংশোধনের সময় মাসুল আরোপ না করা সরকারের একটি বড় ভুল। ফলে এখন বিনা পয়সায় ভারত ট্রানজিট নিচ্ছে। এতে আমাদের খারাপ লাগছে। তিনি বলেন, বিনা মাসুলে ট্রানজিট দেওয়ার বিষয়টি আটকানো যেত। সরকার বলতে পারত, এখনো পর্যাপ্ত অবকাঠামো নেই।

গ্যাস সংকট-সরবরাহ নিশ্চিত করুন

তই দিন যাচ্ছে রাজধানীতে গ্যাস সংকট ততই প্রকট হয়ে উঠছে। কোনো কোনো এলাকায় রাতে তিরতির করে গ্যাস সরবরাহ পাওয়া যাচ্ছে, আবার কোথাও কোথাও দিন-রাত গ্যাস সরবরাহ পাওয়া কঠিন হয়ে পড়েছে। ফলে রাজধানীতে বসবাসকারী নাগরিকদের একটি বড় অংশের রান্না-খাওয়া বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। কর্মজীবী মানুষকে রাত জেগে বসে থাকতে হচ্ছে গ্যাস এলে রান্না করতে হবে।

নির্বাচন কমিশন গঠন-স্বাধীন ও শক্তিশালী করাটা বেশি জরুরি

র্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে আগামী মাসে। এর মধ্যে প্রধান নির্বাচন কমিশনার এবং অন্য একজন কমিশনারের মেয়াদ শেষ হচ্ছে ৫ ফেব্রুয়ারি। আরেক কমিশনারের মেয়াদ শেষ হবে ১৪ ফেব্রুয়ারি। তার আগে নতুন নির্বাচন কমিশন গঠন করা না হলে শূন্যতা সৃষ্টি হবে। তাই রাষ্ট্রপতি রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ আহ্বান করেছিলেন। আওয়ামী লীগ ও বিএনপিসহ ২৪টি রাজনৈতিক দল এই সংলাপে অংশ নিয়েছিল।

পবিত্র কোরআনের আলো-আরব ভূমিতে একক মুসলিম সমাজ প্রতিষ্ঠার প্রক্রিয়া শুরু

সুরা আত-তাওবা আয়াত ১২৯, রুকু ১৬  ১. বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলাল্লাযীনা 'আহাদ্তুম মিনাল মুশ্রিকীন। ২. ফাছীহূ ফিল আর্দ্বি আরবা'আতা আশ্হুরিন ওয়া'লামূ আন্নাকুম গাইরু মু'জিযিল্লাহি ওয়া আন্নাল্লাহা মুখ্যিল কাফিরীন। ৩. ওয়া আযানুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলান নাসি ইয়াওমাল হাজ্জিল আকবারি আন্নাল্লাহা বারীউম মিনাল মুশরিকীনা ওয়া রাসূলুহ্; ফা-ইন তুব্তুম ফা-হুয়া খাইরুল লাকুম; ওয়া ইন তাওয়াল্লাইতুম ফা'লামূ আন্নাকুম গাইরু মু'জিযিল্লাহি্; ওয়া বাশ্শিরিল্লাযীনা কাফারূ বি'আযাবিন আলীম।

এম জে আকবর-ত্রিমাত্রিক সংকটে পাকিস্তান

পাকিস্তানের প্রথম অভ্যুত্থান হয়েছিল একজন বেসামরিক ব্যক্তির মাধ্যমে। ১৯৫৩ সালের ১৭ এপ্রিল। পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে দুই চরিত্র খাজা নাজিমুদ্দিন এবং গোলাম মোহাম্মদ আলোচনায় এলেন ওই সময়। খাজা নাজিমুদ্দিন ছিলেন রানি দ্বিতীয় এলিজাবেথের স্নেহধন্য। ওই সময় পাকিস্তানের পরিবর্তনে কিছুটা আতঙ্কও ছিল। কারণ ওই সময়ও পাকিস্তান ছিল ব্রিটিশ শাসনভুক্ত স্বায়ত্তশাসিত অঞ্চল।

বিশেষ সাক্ষাৎকার : ড. ফাহমিদা খাতুন-স্বাধীনতার চার দশক : অর্থনীতিতে অর্জন অনেক, অপূর্ণতাও কম নয়

. ফাহমিদা খাতুন বর্তমানে সেন্টার ফর পলিসি ডায়ালগের গবেষণা বিভাগের প্রধান। ১৯৮৪ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অর্জন করে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ১৯৯২ সালে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব লন্ডনের অধীন ইউনিভার্সিটি কলেজ লন্ডন থেকে অর্থনীতিতে ডিস্টিংশনসহ স্নাতকোত্তর এবং ১৯৯৬ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি লাভ করেন।

মার্চেন্ট ব্যাংককে মূল কাজে থাকার আহ্বান

মার্চেন্ট ব্যাংকগুলোর কার্যক্রমে আইন ভঙ্গ করা ও অমনিবাস হিসাবের মাধ্যমে কারসাজি হওয়ার অভিযোগ করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। এসইসির কর্মকর্তারা নতুন নতুন কোম্পানিকে বাজারে আনা, পত্রকোষ (পোর্টফোলিও) ব্যবস্থাপনা ও আন্ডার-রাইটিংয়ের কাজে জোর দেওয়ার জন্য মার্চেন্ট ব্যাংকারগুলোকে তাগিদ দেন।

বছরের সর্বনিম্ন লেনদেন

দেশের শেয়ারবাজারে গতকাল রোববার সপ্তাহের প্রথম কার্যদিবসে আবারও দরপতন হয়েছে। লেনদেনও অনেক কমে গেছে। ঢাকার বাজারে গতকাল দিন শেষে প্রায় ২৪৮ কোটি টাকার লেনদেন হয়। নতুন বছরে এখন পর্যন্ত এটিই সর্বনিম্ন লেনদেন। এর আগে গত বছরের ১৮ ডিসেম্বর ডিএসইতে ২১০ কোটি টাকার লেনদেন হয়েছিল।

জাহাজ নির্মাণ নিয়ে প্রদর্শনী ১৯ জানুয়ারি থেকে-১০ বছরে হাজার কোটি ডলার রপ্তানি সম্ভব

জাহাজ নির্মাণ ও জাহাজভাঙা এবং নৌ-স্থাপত্যশিল্পের জন্য বাংলাদেশের ব্যাপক সম্ভাবনা আছে। ইতিমধ্যে বেশ কয়েকটি জাহাজ ডেনমার্ক, জার্মানি ও পাকিস্তানে রপ্তানি হয়েছে। সরকারের সহায়তা পেলে ১০ বছরের ব্যবধানে এক হাজার কোটি ডলারের রপ্তানি আয় সম্ভব।

বিমা প্রতিনিধিদের বিষয়ে আইডিআরএর প্রজ্ঞাপন-আগে প্রিমিয়ামের অর্থ জমা পরে চেকে কমিশনের টাকা by ফখরুল ইসলাম

দেশের সাধারণ বিমা কোম্পানিগুলোতে ভুয়া প্রতিনিধিদের (এজেন্ট) নামে ব্যাপকভাবে আইন-কানুনের লঙ্ঘন চলছে।
ব্যাংক ব্যবস্থাপক ও কোম্পানি কর্তৃপক্ষ যৌথভাবেই এমন ঘটনার সঙ্গে জড়িত। বিষয়টি নজরে আসায় তা দূর করার উদ্যোগ নিয়েছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।

লেনদেনযোগ্য শেয়ারের সংজ্ঞা নির্ধারণ-বাদ পড়বে পাঁচ ধরনের শেয়ার

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানির লেনদেনযোগ্য শেয়ারের (ফ্রি-ফ্লোট) সংজ্ঞা নির্ধারণ করেছে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) গঠিত কমিটি। গতকাল রোববার কমিটির এক বৈঠকে এ সংজ্ঞা নির্ধারণ করা হয়। তবে এখনো তা কমিশনের কাছে জমা দেওয়া হয়নি।

চরাচর-মকরসংক্রান্তি by সুজন মঞ্জুর

শ্চিমবঙ্গে মকরসংক্রান্তি 'পৌষসংক্রান্তি' নামে পরিচিত, যা বাংলা মাসের মধ্যেই পড়ে। আর উদ্যাপন করা হয় নতুন ফসলের উৎসব 'পৌষ পার্বণ' হিসেবে। নতুন ধান, খেজুরের গুড় এবং পাটালি দিয়ে বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী পিঠা তৈরি করা হয়, যার জন্য প্রয়োজন হয় চালের গুঁড়া, নারিকেল, দুধ আর খেজুরের গুড়। পুরান ঢাকায় পৌষসংক্রান্তি 'সাকরাইন' নামে পরিচিত। ভারতবর্ষের মতো একটি উষ্ণ অঞ্চলে ভ্রমণের জন্য সবচেয়ে আরামপ্রদ সময় শীতকাল।

সরকারের দায়িত্বশীল পদে যোগ দিতে আগ্রহী সু চি

মিয়ানমারের বিরোধীদলীয় নেত্রী অং সান সু চিকে সরকারের দায়িত্বশীল পদে দেখা যেতে পারে। গতকাল রোববার সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন আভাস দিয়েছেন আং সান সু চি। শান্তিতে নোবেলজয়ী মিয়ানমারের গণতান্ত্রিক আন্দোলনের নেত্রী সু চি বলেন, তিনি পার্লামেন্টের উপনির্বাচনে জয়ী হওয়ার পর তাঁকে সরকারের দায়িত্বশীল পদে নিয়োগের প্রস্তাব দেওয়া হলে তিনি তা বিবেচনা করবেন।

সিরিয়ায় আরব দেশগুলোর সেনা পাঠাতে চায় কাতার

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারবিরোধী আন্দোলনের সময় অপরাধে জড়িত ব্যক্তিদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন। সেনাবাহিনীর যেসব সদস্য পালিয়ে গেছেন, তাঁদের ক্ষেত্রেও এই সাধারণ ক্ষমা প্রযোজ্য হবে। এদিকে রক্তপাত বন্ধ করতে সিরিয়ায় আরব দেশগুলোর সেনা পাঠানোর প্রস্তাব দিয়েছেন কাতারের আমির শেখ হামাদ বিন খলিফা আল-থানি। জাতিসংঘের মহাসচিব বান কি মুন লেবাননে এক সংবাদ সম্মেলনে বলেছেন, প্রেসিডেন্ট বাশারকে অবশ্যই ‘হত্যাকাণ্ড বন্ধ’ করতে হবে।

ইরানের ওপর নিষেধাজ্ঞা-তেল উৎপাদন না বাড়ানোর আহ্বান তেহরানের

পরিশোধিত তেলের সরবরাহ না বাড়াতে প্রতিবেশী দেশগুলোকে সতর্ক করে দিয়েছে তেহরান। ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নিষেধাজ্ঞাকে কেন্দ্র করে তেহরান প্রতিবেশীদের সতর্ক করল। তেল রপ্তানিকারক দেশগুলোর জোট তেহরানের ওপেক গভর্নর মোহাম্মাদ আলি খাতিবির উদ্ধৃতি দিয়ে একটি সংবাদপত্রে গতকাল রোববার এ খবর দেওয়া হয়েছে।

বিক্ষোভের আগুনে পুড়ছে মিসরের ইতিহাস

নস্টিটিউট অব ইজিপ্ট’ মিসরের ইতিহাস-ঐতিহ্যের ভান্ডার বললেও চলে। এই ইনস্টিটিউটেই সংরক্ষিত আছে দেশটির প্রাচীন বই, পত্রিকা, পাণ্ডুলিপিসহ আরও অজস্র মূল্যবান সম্পদ। মিসরের সাম্প্রতিক বিক্ষোভের শিকার ২০০ বছরের পুরোনো এই প্রতিষ্ঠানটিও। গত ডিসেম্বরে তাহরির স্কয়ারে বিক্ষোভকারীদের সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষের সময় এ প্রতিষ্ঠানে আগুন ধরে যায়। এ সময় পুড়ে গেছে অনেক মূল্যবান নথিপত্র। পুড়ছে এখনো।

সেনাদের পিঠ চাপড়ে শান্তির হাত বাড়ালেন গিলানি

সেনাবাহিনীর প্রধান ও সামরিক গোয়েন্দা সংস্থার প্রধানের বিরুদ্ধে সংবিধান লঙ্ঘনের অভিযোগ তোলার কয়েক দিনের মধ্যেই সুর পাল্টে সেই সেনাবাহিনীর পিঠ চাপড়ে দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি। দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য সেনাবাহিনীর প্রশংসা করলেন তিনি।

বরিশালে চোর সন্দেহে তরুণকে পিটিয়ে হত্যা

রিশাল নগরের নির্মাণাধীন একটি ডকইয়ার্ডে চুরির অভিযোগে গতকাল রোববার আবদুর রহমান সিকদার (৩০) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ ডকইয়ার্ডের নিরাপত্তারক্ষী আবদুর রাজ্জাককে (৪৫) গ্রেপ্তার করেছে। আবদুর রহমান নগরের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আরব আলী সিকদারের ছেলে। এ ঘটনায় হত্যা মামলা করেছেন নিহতের ভাই।

ফসলি জমির মাটি বিক্রি, হারাচ্ছে উর্বরতা শক্তি by এ বি এম রিপন

ক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় ইট তৈরি, নিচু জায়গা ভরাটের জন্য চলছে ফসলি জমির মাটি বেচাকেনা। অভাবী কৃষকেরা এই মাটি বিক্রি করছেন। আর এ কারণে জমির উর্বরতা শক্তি কমে যাচ্ছে। এতে ফসল উৎপাদনে বিপর্যয়ের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। জেলা কৃষি সম্প্রসারণ কার্যালয় সূত্রে জানা গেছে, জমির উর্বরতা শক্তি ওপর থেকে ১৫-২০ ইঞ্চির মধ্যে থাকে। তাই ওপর থেকে মাটি সরিয়ে ফেলায় উর্বরতা শক্তি পুরোপুরি নষ্ট হয়ে যায়।

সবার গন্তব্য ছিল তুরাগ নদের তীর

দুপুর সাড়ে ১২টার কিছু পরে আখেরি মোনাজাত। মোনাজাতে শরিক হতে আগে থেকেই প্রস্তুতি ছিল ঢাকাবাসীর। বাসে-ট্রেনে কিংবা গাড়িভাড়া করে শত শত মানুষ মোনাজাতে অংশ নিতে গতকাল রোববার পাড়ি জমান টঙ্গীর তুরাগতীরে। নানা কারণে যাঁরা টঙ্গীতে যেতে পারেননি, তাঁরা বাড়িতে বা কর্মস্থলে টেলিভিশনের সামনে বসে আল্লাহর দরবারে প্রার্থনা করেছেন।

ঢাকা মেডিকেলকে বিশ্ববিদ্যালয় ঘোষণার আগেই আন্দোলন! by নজরুল ইসলাম

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালকে (ডিএমসিএইচ) মেডিকেল বিশ্ববিদ্যালয় করার বিরোধিতায় নেমেছেন প্রতিষ্ঠানটির নার্স ও কর্মচারীরা। এ ব্যাপারে সরকারের সিদ্ধান্ত ঘোষণার আগেই প্রস্তাব বাতিলের দাবিতে তাঁরা কর্মসূচির ডাক দিয়েছেন। জানতে চাইলে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, হাসপাতাল বিশ্ববিদ্যালয় হবে, এমন কোনো নির্দেশনা তিনি পাননি।

মৃত্যুবার্ষিকীতে সমাবেশ-মানিক সাহার হত্যার পুনঃ তদন্ত দাবি

বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে মুক্তবুদ্ধি চর্চার মানুষ হত্যার যে ধারাবাহিকতা শুরু হয়েছিল, খুলনার সাংবাদিক মানিক সাহা হত্যাকাণ্ড ছিল তারই অংশ। গতকাল রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে বক্তারা এ অভিযোগ করেন। তাঁরা মানিক সাহা হত্যার ঘটনার পুনঃ তদন্ত এবং প্রকৃত খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবি করেন।

এখনই হাসপাতাল ছাড়ছেন না গোলাম আযম

খনই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) প্রিজন সেল ছাড়ছেন না গোলাম আযম। তাঁর পিত্তথলিতে পাথর পাওয়া যাওয়ায় আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা করতে চায় বিএসএমএমইউ কর্তৃপক্ষ। গোলাম আযমের চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের প্রধান বিএসএমএমইউয়ের মেডিসিন অনুষদের ডিন এ বি এম আবদুল্লাহ গতকাল রোববার সাংবাদিকদের এ কথা বলেছেন।

শিক্ষক-শিক্ষার্থীদের শোক র‌্যালি, মশাল মিছিল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র জুবায়ের আহমেদ হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিচারের দাবিতে গতকাল রোববার ক্যাম্পাসে শোক র‌্যালি করেছেন ইংরেজি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। এ ছাড়া জুবায়ের হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিচার, প্রক্টরের পদত্যাগসহ পাঁচ দফা দাবিতে গতকাল দ্বিতীয় দিনের মতো ক্লাস বর্জন কর্মসূচি পালন করেছে শিক্ষকদের একপক্ষ। দাবি মেনে নিতে উপাচার্যকে এই শিক্ষকদের দেওয়া সময়সীমা আজ সোমবার দুপুর ১২টায় শেষ হচ্ছে।

ছাড়া হচ্ছে ডুলাহাজারা সাফারি পার্কে-লোকালয়ে বাঘ, নিরাপদে উদ্ধার

শ্চিম সুন্দরবন সংলগ্ন খুলনার কয়রা উপজেলার খাসিটানা গ্রামের একটি বাড়িতে গত শনিবার সন্ধ্যায় একটি বাঘ (বেঙ্গল টাইগার) ঢুকে পড়ে। বন বিভাগের লোকজন এসে অচেতন করে বাঘটি উদ্ধার করেন। পরে এটি কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্কের উদ্দেশে পাঠানো হয় স্থানীয় সূত্র জানায়, বাঘ আসতে দেখে ওই বাড়ির বাসিন্দারা সরে যায়। বাঘটি বাড়ির একটি কক্ষে আশ্রয় নেয়। খবর পেয়ে আশপাশের কিছু লোক জড়ো হয়।

শিক্ষার সুষ্ঠু পরিবেশ সময়ের দাবি by ড. নিয়াজ আহম্মেদ

সাম্প্রতিক সময়ে কয়েকটি পাবলিক বিদ্যালয়ে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনাসহ স্কুল-কলেজে অতিরিক্ত ফি আদায় এবং কোচিং-বাণিজ্যে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো পত্রিকার পাতায় শিরোনাম হয়ে উঠেছে। বর্তমান মহাজোট সরকার ক্ষমতা গ্রহণের পর পরই শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে একটু হোঁচট খেয়েছিল। এরপর পরিস্থিতি সামাল দিতে সক্ষম হয়।

নিত্যজাতম্-আমাজনের জঙ্গলেও কাজ খুঁজছে বাংলাদেশের মানুষ! by মহসীন হাবিব

সংবাদটি কালের কণ্ঠেও বেরিয়েছে। শিরোনাম ছিল 'কাজের সন্ধানে আমাজন জঙ্গলে দুই বাংলাদেশি'। অর্থাৎ ভাগ্যান্বেষণে বের হয়ে ভাগ্যবিড়ম্বনায় এখন বাংলাদেশের দুই হতভাগ্য এ এইচ এম সুলতান আহমেদ এবং আবদুল আউয়াল সুদূর দক্ষিণ আমেরিকার বিশাল-বিস্তৃত আমাজন জঙ্গলের ব্রাজিলিয়া অংশে ক্ষুধা আর পদে পদে ভয়াবহ বিপদ মুঠোবন্দি করে অপেক্ষা করছেন।

ভিন্নমত-ধনীরা গ্লোবাল সিটিজেন গরিবরা লোকাল সিটিজেন! by আবু আহমেদ

মার ছাত্র আজমল কানাডায় ব্যবসা প্রশাসন পড়ে এখন সেখানেই একটি ব্যাংকে মাঝ স্তরের এঙ্িিকউটিভ হিসেবে চাকরি করে। থাকে মনট্রিলে। ১০ বছর পর দেশে এসেছে। একটি ব্রোকার হাউসে তার সঙ্গে আমার দেখা। এক আত্মীয়ের সঙ্গে ওই হাউসে এসেছিল। আমার সঙ্গে দেখা হতেই মনে হলো, সে অতিরিক্ত খুশি হলো। আমি তাকে জিজ্ঞেস করলাম, কোথায় আছো, কী করছ? সে বলল, ভালো আছে। তবে বাংলাদেশ নিয়ে হতাশ।

কাঁচাবাজারে শেয়ারবাজারের প্রভাব by নাসিফ চৌধুরী

দাম বেড়েছে ২১৯টির, কমেছে দুটির মূল্যবৃদ্ধিতে শীর্ষে কাঁচামরিচ সপ্তাহের প্রথম দিনে গতকাল চাঙা ছিল কাঁচাবাজার। দিন শেষে দাম বেড়েছে ২১৯টি পণ্যের, কমেছে দুটির। গত দিনের মতো আজও দরবৃদ্ধিতে শীর্ষে ছিল কাঁচামরিচ। আজ বাজার খোলার প্রথম আধা ঘণ্টার ভেতর কাঁচামরিচের দাম কেজিতে ১০ টাকা বেড়ে যায়। এ সময় অন্য প্রায় সব পণ্যের দাম বাড়তে শুরু করে।

চারদিক-এই তো নূরজাহান কবিরাজ!

কারওরান বাজারের ফুটপাত দিয়ে হাঁটাই মুশকিল। এপাশে গাড়ি, ওপাশে গাড়ি। ফুটপাতে আকস্মিক মোটরসাইকেল! পুরো সংসার নিয়ে কিংবা সারা দিন মোট বয়ে টুকরিতেই শুয়ে থাকা বিধ্বস্ত মানুষ, নোংরা, হৈ-হট্টগোল। তাই নিয়মিত এ পথে চলাচলের সময় চেষ্টা থাকে যত তাড়াতাড়ি সম্ভব জায়গাটা পেরিয়ে যাওয়ার।

দূরদেশ-মিয়ানমার-যুক্তরাষ্ট্র সম্পর্ক ও বাংলাদেশের ভাবনা by আলী রীয়াজ

মিয়ানমারের সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ হলে তা নাটকীয় বা হঠাৎ ঘটে যাওয়া কোনো ঘটনা নয়। কয়েক মাস ধরেই বোঝা যাচ্ছিল যুক্তরাষ্ট্র মিয়ানমারের নেতাদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ তৈরি করেছে এবং শিগগিরই দুই দেশ কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা করবে। গত বছরের নভেম্বর মাসে প্রেসিডেন্ট বারাক ওবামা ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত এশীয়-প্রশান্ত মহাসাগরীয় এলাকার নেতাদের শীর্ষ বৈঠকে এ বিষয়ে স্পষ্ট ইঙ্গিত দিয়েছিলেন।

শিক্ষাঙ্গন-উপাচার্যগণের ফাউস্টীয় বাতিক by জোবাইদা নাসরীন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী জুবায়ের হত্যার বিচারের দাবিতে এক হয়েছে শিক্ষার্থী ও শিক্ষকদের এক বড় অংশ। ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কোনো কমিটি নেই’—এমন বক্তব্য দিয়ে ক্ষমতাসীন দলের আশীর্বাদধন্য ছাত্রসংগঠনটির কেন্দ্রীয় সভাপতি এবং সাধারণ সম্পাদক এই মৃত্যুর দায়ভার এড়াতে চেয়েছেন। জুবায়ের নিহতের খবর যখন পত্রিকায় দেখছিলাম তখনই মনে পড়ছিল আনন্দের কথা।

গ্রামীণ জীবন-তিন নারীর জীবনে দিনবদল by বদিউল আলম মজুমদার

দিনবদলের অঙ্গীকারের ভিত্তিতে ক্ষমতায় আসা মহাজোট সরকার তার মেয়াদের তিন বছর শেষ করেছে। এ উপলক্ষে সরকারের পক্ষ থেকে বিভিন্ন ক্ষেত্রে অভূতপূর্ব সাফল্যের দাবি করা হচ্ছে। পক্ষান্তরে বিরোধী দলের পক্ষ থেকে বলা হচ্ছে যে সরকার সম্পূর্ণ ব্যর্থ। কার দাবি সত্য? সরকারের সফলতা-ব্যর্থতা কি সাধারণ মানুষের জীবনে খুব একটা প্রভাব ফেলেছে?

অসাধু ব্যবসায়ীদের কারসাজি বন্ধ করুন-গুঁড়ো দুধ, ভোজ্যতেল ও ডিমের মূল্যবৃদ্ধি

বাজারে গুঁড়ো দুধ, ভোজ্যতেল ও ডিমের দাম আবার বেড়েছে। বিভিন্ন সুযোগে দাম বাড়ানোর এই প্রবণতা রোধের ব্যাপারে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নিচ্ছে না, এটা বড়ই দুর্ভাগ্যজনক। সয়াবিন তেল মিলগেটে বিক্রি হবে ১০৪ টাকা আর ভোক্তাপর্যায়ে ১০৯ টাকা লিটার দরে—সরকার এই দাম নির্ধারণ করে দিয়েছে গত বছরের জুলাই মাসে।

টহলে লোকবল বাড়ানোই আশু প্রতিকার-রাজধানীতে ছিনতাই

রাজধানীতে ছিনতাই প্রতিরোধে পুলিশের টহল বাড়ানোর কোনো বিকল্প নেই। কিন্তু লোকবলস্বল্পতার কারণে পুলিশ সেটা ভালোভাবে নিশ্চিত করতে পারছে না। উপরন্তু, যেসব পুলিশ সদস্য ছিনতাইরোধের কাজে নিয়োজিত থাকেন, তাঁদের তদারকব্যবস্থাও দুর্বল।

গোলাম আযম-জেলের দিনলিপি

রিতে চাহি না আমি সুন্দর ভুবনে...’। নব্বই বছরের জীবনে জেলে বাস করব, ভাবিনি কোনো দিন। কিন্তু হায়, বাস্তবতা কখনো কখনো মানুষের ভাবনাকেও অতিক্রম করে। একাত্তরে কী করি নাই আমি! এখনো মনে পড়লে সেই সোনার যৌবনের কথাগুলো, মাথার অবশিষ্ট চুলগুলোও খাড়া হয়ে যায়! দেশ (অবশ্যই সেটা পাকিস্তান) রক্ষার জন্য হেন কোনো কাজ নাই, আমি করি নাই। আমি একজন মুক্তিযোদ্ধা।

সরল গরল-ডাক ও টেলিযোগাযোগমন্ত্রীর নতুন কীর্তি by মিজানুর রহমান খান

তুন কোনো আইন তৈরির আগে সংশ্লিষ্ট ব্যক্তিদের, মানে স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করাই সংগত। সেটা যত বেশি সময় নিয়ে যতটা নির্ভুল করা যায়, ততই ভালো। কিন্তু এই সোজা কথাটা আমাদের আমলানির্ভর আইন তৈরির কারখানার লোকজনের মাথায় কিছুতেই ঢোকে না। তাই যে আলোচনা, মত-দ্বিমত আলোচনার টেবিলে হওয়ার কথা, সেটা অনেক সময় চলে যায় আদালতে। তাতে দুটি ক্ষতি—সময় নষ্ট এবং আদালতের ওপর বোঝা বাড়ানো।

আস্থা ভোট ও শুনানি আজ-পার্লামেন্ট আর সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে জারদারি-গিলানি

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি তাঁদের সরকারের ভাগ্য জানার জন্য আজ সোমবার তাকিয়ে থাকবেন দেশের সুপ্রিম কোর্ট ও পার্লামেন্টের দিকে। পার্লামেন্টের নিম্নকক্ষে আজ অনুষ্ঠিত হবে সরকারের ভবিষ্যৎ নির্ধারণে আস্থাভোট।

এনবিআরের প্রজ্ঞাপন-শেয়ারে অবৈধ অর্থ বিনিয়োগ করা যাবে না

বৈধ উপায়ে অপ্রদর্শিত আয় শেয়ার-বাজারে বিনিয়োগ করলে কোনো প্রশ্ন করবে না জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। গতকাল রোববার এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে সংস্থাটি বলেছে, এনবিআর আইনের বাইরে অন্য কোনো আইনে বর্ণিত অপরাধ সংঘটনের মাধ্যমে অর্জিত আয়ের ক্ষেত্রে প্রজ্ঞাপনের এ সুবিধা প্রযোজ্য হবে না।

নতুন নাম জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট-১৬টি দল নিয়ে সম্প্রসারিত হচ্ছে চারদলীয় জোট

বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট সম্প্রসারিত হচ্ছে। ছোট ছোট রাজনৈতিক দলের সমন্বয়ে এর নতুন নাম হবে ‘জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট’। ঢাকায় ১২ মার্চের মহাসমাবেশের আগেই নতুন এই জোটের আনুষ্ঠানিক যাত্রা শুরুর সম্ভাবনা আছে। বিএনপির নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, নতুন জোটে ১৬টি রাজনৈতিক দল থাকছে। তবে জোটে দলের কোনো সংখ্যা নির্দিষ্ট থাকবে না।

নতুন গ্রাহক বঞ্চনা ও বৈষম্যের শিকার-অপচয় শিল্পে, অথচ আবাসিকে গ্যাস বন্ধ by অরুণ কর্মকার

বিদ্যুৎকেন্দ্র, সার কারখানাসহ গ্যাসভিত্তিক সব শিল্পে জ্বালানির ব্যাপক অপচয় হচ্ছে। আবাসিক গ্রাহকেরাও অপচয় করছেন, তবে শিল্পের তুলনায় তা নগণ্য। মূলত শিল্প-কারখানায় পুরোনো প্রযুক্তির অদক্ষ যন্ত্রপাতির ব্যবহার এই অপচয়ের প্রধান কারণ।

ইসি গঠনে অনুসন্ধান কমিটি করার প্রস্তাব রাষ্ট্রপতির

নির্বাচন কমিশন (ইসি) গঠনে সার্চ বা অনুসন্ধান কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান। এ ব্যাপারে আইন বা প্রজ্ঞাপন জারি করে তা কার্যকর করার সুপারিশ করেছেন তিনি। গত বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রপতির কার্যালয় থেকে তাঁর প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়। গতকাল রোববার রাষ্ট্রপতির সচিব মোহাম্মদ শফিউল আলম প্রথম আলোকে এ তথ্য জানান। আওয়ামী লীগ, বিএনপিসহ ২৩টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করে দলগুলোর মতামত নিয়ে রাষ্ট্রপতি এ প্রস্তাব পাঠান।

সাতকানিয়ায় ইউপি চেয়ারম্যান খুন-উপজেলা চেয়ারম্যান ছয় লাখ টাকায় খুনি ভাড়া করেন!

ট্টগ্রামের সাতকানিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মোনাফ ছয় লাখ টাকায় খুনিদের ভাড়া করে নলুয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুরুল আবছারকে খুন করিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ বলেছে, হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেওয়া শাহ আলম নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করার পর শাহ আলম তাঁদের এমন তথ্য দিয়েছেন।

চট্টগ্রাম বন্দর-ভুয়া ছাড়পত্র দিয়ে ১১ কনটেইনার রাসায়নিক গায়েব! by মাসুদ মিলাদ

জাল ছাড়পত্র বানিয়ে চট্টগ্রাম বন্দর থেকে ১১টি কনটেইনার-ভর্তি রাসায়নিক দ্রব্য সরিয়ে নিয়ে গেছেন একজন আমদানিকারকের প্রতিনিধি। গত বৃহস্পতিবার সন্ধ্যার সময় বন্দরের সিসিটি-১ গেট দিয়ে এসব কনটেইনার বের করা হয়। কাস্টম হাউসে এত বড় জালিয়াতির ঘটনা এর আগে ঘটেনি বলে জানা গেছে।

বীর মুক্তিযোদ্ধা-তোমাদের এ ঋণ শোধ হবে না

৮৪ স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন। আবদুল মালেক, বীর প্রতীক প্রতিরোধ যুদ্ধের সাহসী এক যোদ্ধা মুক্তিযোদ্ধা আবদুল মালেক ২০০৫ সালে মারা গেছেন। তাঁর বাড়িতে গিয়ে দেখা হলো ছেলে ফজলুল হকের সঙ্গে। তিনি জানালেন, তাঁর বাবা আবদুল মালেক চাকরি করতেন ইপিআরে (ইস্ট পাকিস্তান রাইফেলস, পরে বিডিআর, এখন বিজিবি)। ১৯৭১ সালে কর্মরত ছিলেন যশোর ইপিআর সেক্টরে।

পল্টনে হামলা-ভাঙচুর-জামায়াত-শিবিরের ১২১ নেতা-কর্মীর বিচার শুরু

জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামসহ ১২১ নেতা-কর্মীর বিরুদ্ধে রমনা থানায় করা দ্রুত বিচার আইনে একটি মামলার বিচার শুরু হয়েছে। গতকাল রোববার ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ এরফান উল্লাহ দ্রুত বিচার আইনের ৪ ও ৫ ধারায় তাঁদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। ২৫ জানুয়ারি এই মামলার সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করেছেন আদালত।

গণহত্যাসহ ১৭ অভিযোগ আলীমের বিরুদ্ধে by গোলাম মর্তুজা

বিএনপির নেতা আবদুল আলীমের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ চলাকালে জয়পুরহাটে হত্যা, গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের ১৭টি অভিযোগের প্রাথমিক প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা। তাঁর বিরুদ্ধে তিন হাজার ৯০৯ পৃষ্ঠার ১৫ খণ্ডের তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করা হয়েছে। মানবতাবিরোধী অপরাধ তদন্ত সংস্থা এই তদন্ত প্রতিবেদন আজ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের কৌঁসুলিদের কাছে জমা দেওয়া হবে। তদন্ত সংস্থার সমন্বয়ক আবদুল হান্নান খান গতকাল রোববার এসব কথা জানান।

কামারুজ্জামানের বিরুদ্ধে অভিযোগ পুনর্দাখিল-সাকা চৌধুরীর বিরুদ্ধে ৭৭টি অভিযোগ উপস্থাপন

বিএনপির নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের ৭৭টি অভিযোগ উপস্থাপন করেছে রাষ্ট্রপক্ষ। মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গতকাল রোববার তাঁর বিরুদ্ধে অভিযোগের শুনানিতে রাষ্ট্রপক্ষ এগুলো উপস্থাপন করে।

আইটেম গার্ল বিদ্যা বালান by অনন্যা আশরাফ

-লা-লা গার্ল বিদ্যা বালান এবার আসছেন আইটেম গার্ল হয়ে। পরিচালক বিধু বিনোদ চোপড়ার নতুন ছবি ‘ফেরারি কি সাওয়ারি’-এর একটি আইটেম গানে নাচবেন বিদ্যা বালান। প্রথমবারের মত আইটেম গানে অংশ নিচ্ছেন তিনি। ব্যয়বহুল ও আল্ট্রা গ্ল্যামার্স ভঙ্গিতে সাজানো হবে এ আইটেম গানটি।

গণভবন থেকে ডিজিটাল মোনাজাতে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার গণভবনে থেকে বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নিয়েছেন। টঙ্গীর বিশ্ব ইজতেমাস্থলে তিনি যাননি। তার জন্য টঙ্গীতে বাটা কোম্পানির চত্বরে প্যান্ডেল টানানো হয়েছিল। প্রধানমন্ত্রী আখেরি মোনাজাতে অংশ নিতে কেন টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠে যাননি—সে সম্পর্কে সুনির্দিষ্ট বক্তব্য পাওয়া যায়নি।

স্মৃতির পাতা by কে জি মোস্তফা

রাণের কথা পুরনো কথা সময়ের সঙ্গে ঘুরতে থাকে জীবনচক্রে। জীবনের সব কথা মনে থাকে না, বিস্মৃতির অতলে তলিয়ে যায়। যদি সব ঘটনা মনে থাকত, তাহলে আমরা পাগল হয়ে যেতাম। তা যাতে না হয়, সেজন্যই বিস্মৃতির কবচ। আমার এ লেখা টান-টান কোনো স্মৃতিকথা নয়, বহমান দিনলিপি নয়, আপাতত অকিঞ্চিত্কর কিছু ভাঙা টুকরোর বিন্যাস।

ব্রান্ডেনবার্গ গেটঃ অনেক ইতিহাসের সাক্ষী by কাজী জহিরুল ইসলাম

সূর্য এখন মাথার ওপর। রোদের তীব্রতা বেড়েছে। আমি তীব্র রোদের ভেতর উটেন্ডে হেনরিকে হারিয়ে ফেললাম। হারিয়ে এদিক-ওদিক এলোপাথাড়ি তাকাচ্ছি। পার্কের ভেতরে, পাইন গাছগুলোর আড়ালেই আমার দৃষ্টি ঘুরপাক খাচ্ছে। একবার যেন ওকে দেখতেও পেলাম, কোনো এক পাইন গাছের ফাঁক থেকে বেরিয়ে আবার একদল গাছের আড়ালে হারিয়ে গেল।