Sunday, July 13, 2014
গাজায় স্থল অভিযানের প্রস্তুতি
![]() |
| গাজার পশ্চিমাঞ্চলে জাতিসংঘের একটি গুদামে আগুন নেভানোর চেষ্টা করছেন ফিলিস্তিনের দমকল বাহিনীর কর্মীরা। গতকাল ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় ওই গুদামে আগুন ধরে যায়। |
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
‘যে কারণে আমার ইসরায়েলি পাসপোর্ট পোড়াতে যাচ্ছি’
![]() |
| ইসরায়েলি এমপি আলিয়াত শেকাদ: ফিলিস্তিনি নারী ও শিশু হত্যায় সমর্থন দিচ্ছেন |
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ন্যাশনাল হেরাল্ড নিয়ে বিপাকে পড়তে পারেন সোনিয়া–রাহুল
![]() |
| সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধী |
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
আন্তর্জাতিক চাপ মানবে না ইসরাইল
স্থলে আক্রমণ হলে সেনা
অপহরণ করব : হামাস
গাজায় ইসরাইল বাহিনী স্থল অভিযান শুরু করলে সৈন্য অপহরণের হুমকি দিয়েছে ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। হামাসের মুখপাত্র ফাওজেহ রারহুম বলেন, ‘তেমন কোনো আক্রমণ হলে ইসরাইলের সৈন্য অপহরণের পথটা আরও সহজ হবে।’ তিনি বলেন, ‘তারা যদি স্থলযুদ্ধ শুরু করে, তবে তাদের অনেক সৈন্যকে অপহরণ করার পথ সহজ হবে। এর মাধ্যমে আটককৃত ফিলিস্তিনিদের মুক্ত করা হবে। যেমনটি অতীতে হয়েছিল।’ ২০০৬ সালে ইসরাইলির সৈন্য গিলাদ শালিতকে অপহরণ করে পাঁচ বছর পর ২০১১ সালে এক হাজার ফিলিস্তিনি বন্দিমুক্তির বিনিময়ে ছেড়ে দেয় হামাস। এদিকে, ইসরাইলের বিমান হামলা থেকে মুক্তি পেল না দাতব্য প্রতিষ্ঠান, মসজিদ। গাজা আক্রমণের পঞ্চম দিনে এক প্রতিবন্ধী দাতব্য প্রতিষ্ঠান ও মসজিদে বোমা নিক্ষেপ করা হয়।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
যেভাবে ফাইনালে আর্জেন্টিনা-জার্মানি
আর্জেন্টিনা
বিশ্বকাপে ‘এফ’ গ্রুপভুক্ত হয়ে খেলতে আসে আর্জেন্টিনা। গ্র“পে তাদের তিন প্রতিপক্ষ ছিল বসনিয়া, ইরান ও নাইজেরিয়া। ১৫ জুন প্রথমবার বিশ্বকাপে অংশ নেয়া বসনিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করে দু’বারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ওই ম্যাচে ২-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টাইনরা। দ্বিতীয় ম্যাচে একমাত্র গোলে জয় পায় ইরানের বিপক্ষে। আর শেষ ম্যাচে নাইজেরিয়ার বিপক্ষে ৩-২ গোলে জিতে গ্র“প চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে ওঠে আর্জেন্টিনা। ১ জুলাই দ্বিতীয় রাউন্ডে দলটি মুখোমুখি হয় সুইজারল্যান্ডের। অতিরিক্ত সময়ের একমাত্র গোলে জয় পেয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে আর্জেন্টাইনরা। ৫ জুলাই কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামকে ১-০ গোলে হারিয়ে নিশ্চিত করে সেমিফাইনাল। আর বুধবার সেমিফাইনালে পেনাল্টি শুটআউটে ৪-২ গোলে নেদারল্যান্ডসকে হারিয়ে দুই যুগ পর ফাইনালে ওঠে আর্জেন্টিনা।
জার্মানি
ইউরোপীয় জায়ান্ট জার্মানির বিশ্বকাপ শুরু এবং ফাইনালে ওঠার দৃশ্যপট দুর্দান্ত। গ্র“পপর্বে নিজেদের প্রথম ম্যাচে পর্তুগালকে ৪-০ গোলে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করে দলটি। দ্বিতীয় ম্যাচে ঘানার সঙ্গে ড্র দলটির বাকি ম্যাচগুলোর পারফরম্যান্স নিয়ে চিন্তায় ফেলে দেয় সমর্থকদের। আবার তৃতীয় ম্যাচেও অপেক্ষাকৃত ‘দুর্বল’ যুক্তরাষ্ট্রের সঙ্গে একমাত্র গোলে জিতে গ্র“প চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে ওঠে তিন বারের চ্যাম্পিয়নরা। ৩০ জুন নকআউটে আলজেরিয়ার সঙ্গে নির্ধারিত সময়ে গোলশূন্য থাকে জার্মানরা। অতিরিক্ত সময়ে ২-১ গোলে জিতে কোয়ার্টার ফাইনালে ওঠে তারা। ৪ জুলাই সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সকে একমাত্র গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে জার্মানরা। আর মঙ্গলবার স্বাগতিক ব্রাজিলকে ৭-১ গোলে বিধ্বস্ত করে ফাইনাল নিশ্চিত করে জার্মানরা। ওয়েবসাইট।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
আদিত্যের সঙ্গে মাত্র তিন বছরের সম্পর্ক আমার
**আমি আর ১০ জন অভিনেত্রীর মতো নই। প্রেম করব আবার সেটা মিডিয়ায় ফলাও করে প্রচার হবে। মূলত পরিবারের কথা চিন্তা করে বিষয়টি গোপন রাখতে চেয়েছি। আমি জানি মিডিয়ায় প্রচার হলে বিষয়টি ঘোলাটে হওয়ার আশংকা থাকে। ফলে আমার ভক্তদের মাঝে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হওয়ার একটা শংকা বরাবরই ছিল।
*আপনার সঙ্গে আদিত্যের পরিচয় কবে থেকে?
**আমাদের প্রথম দেখা হয়েছিল ‘কুচ কুচ হোতা হ্যায়’ ছবির সেটে। সেটা করণ জোহরের মাধ্যমে। যদিও আদিত্য বলেছে আমার প্রথম ছবি ‘রাজা কি আয়েগি বারাত’-এর সময়। একটি রেস্তোরাঁয় ছবির প্রমোশনে গেলে সে আমাকে দেখতে পায়। অবশ্য আদিত্যের স্মৃতি শক্তি খুবই প্রখর। অনেক বছর আগের কথাও তার মনে থাকে।
*বিয়ের আগে আপনাদের জানা শোনা কত দিনের?
**বিয়ের তিন বছর আগে থেকে আমাদের মধ্যে যোগাযোগটা বেড়ে যায়। তখনই দু’জন দু’জনকে বুঝতে শিখেছি। ভালো লাগা, মন দেয়া-নেয়া শুরুও তখন থেকেই হয়। বিশেষ করে আদিত্যের যখন প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয় তখন আমার কাছে মনে হয়েছে তার একাকীত্বে কেউ একজন পাশে থাকা উচিত। আর যেহেতু আমার সঙ্গে ঘনিষ্ঠতা ছিল তাহলে আমি থাকলেই বা দোষের কী।
*আদিত্যের বিচ্ছেদের আগে কি কখনও তার প্রতি রোমান্স কাজ করেছিল?
**কখনোই না। একজন ভালো বন্ধু ছাড়া তাকে অন্য চোখে কখনোই দেখিনি। কর্মক্ষেত্রে বরাবরই আমরা একে অপরের শুধুই বন্ধু ছিলাম। আদিত্যের বিচ্ছেদের পর হয়তো ওর প্রতি আমার ভালোলাগা কাজ করেছে। সেটা একসময় প্রণয়ে পরিণত হয়ে বিয়ে পর্যন্ত গিয়ে ঠেকেছে।
*আদিত্যের সঙ্গে রোমান্সের ব্যাপারে বিশেষ কারও অনুপ্রেরণা ছিল কি?
**আসলে প্রেম এমন একটা বিষয় যা কখনো কাউকে দেখে কিংবা কারও অনুপ্রেরণায় আসে না। এটা একান্তই মনের ব্যাপার। কাকে যে কখন ভালো লেগে যায় তা নিশ্চিত করে বলা যায় না।
*কী দেখে তার প্রেমে পড়েন?
**প্রতিটি মেয়েই একটি ছেলের কোনো না কোনো গুণাগুণ দেখে তার প্রেমে পড়ে। আমিও তার ব্যতিক্রম ছিলাম না। আদিত্য এমন একজন মানুষ যার মধ্যে শ্রদ্ধা-ভক্তির বিষয়গুলো অনেক প্রাধান্য পায়। এটা আমাকে খুব টেনেছে। এছাড়া সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন, মানুষের উপকার করাসহ অনেক ভালো গুণাবলী রয়েছে তার মধ্যে। আর ভালোবাসার মানুষের প্রতি যে শ্রদ্ধাবোধ সেটা সে খুব ভালো করে জানে।
*কে প্রথম প্রস্তাব দিয়েছিলেন? আপনি নাকি আদিত্য?
**অবশ্যই আদিত্য। সে সবসময় আমাকে বোঝানোর চেষ্টা করত। কিন্তু আমি প্রথম প্রথম একটু লজ্জা পেতাম। অবশ্য পরে যখন ঘনিষ্ঠতা বাড়ে সে লজ্জা অনেকখানি কেটে যায়। য় মারুফ কিবরিয়া
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1266)
- ► 2025 (3280)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ▼ 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)