Thursday, August 26, 2010
মাহে রমজানে সদাচরণ ও পরোপকারিতা by মুহাম্মদ আবদুল মুনিম খান
রোজা এমন একটি বাধ্যতামূলক নিয়মতান্ত্রিক ইবাদত, যা ধনী-গরিব সর্বস্তরের মানুষের মধ্যে সাম্য ও ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করে এবং এতে সামাজিক একতা প্রকাশ পায়। সবাই একসঙ্গে ক্ষুধা-তৃষ্ণার যন্ত্রণা অনুভব করে এবং পারস্পরিক অনুভূতির দ্বারা দয়া-মায়া ও সহানুভূতি বৃদ্ধি পায়। আর দয়া-দাক্ষিণ্য ও পরোপকারিতা থেকে মানুষের মধ্যে ন্যায়পরায়ণতা অর্জিত হয় এবং ধনী রোজাদার ব্যক্তি গরিব-দুস্থদের সাহায্য-সহযোগিতা করতে এগিয়ে আসেন। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘পারস্পরিক স্নেহ-মমতা, ভালোবাসা ও সহমর্মিতার দিক থেকে ঈমানদারদের উদাহরণ হলো একটি দেহের মতো। এর একটি অঙ্গ যদি ব্যথাপ্রাপ্ত হয়, তাহলে সারা দেহ অনিদ্রা ও জ্বরে কাতর হয়ে পড়ে।’ (মুসলিম)
ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও ধর্মীয় জীবনে ইহসানের গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম। মাহে রমজানে রোজা মানুষকে পিতা-মাতা, আত্মীয়স্বজন, পাড়া-প্রতিবেশী, অতিথি, দুস্থ, এতিম সবার সঙ্গে পরোপকার, সহানুভূতি ও অপরের প্রতি মমত্ববোধ ও সৌজন্যমূলক আচরণ করার শিক্ষা দেয়। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘তোমরা ইহসান কর, কেননা আল্লাহ ইহসানকারীদের ভালোবাসেন।’ (সূরা আল-বাকারা, আয়াত ১৯৫) আল্লাহ তাআলা আরও সুস্পষ্ট ভাষায় বলেছেন, ‘তোমরা পিতা-মাতার সঙ্গে সুন্দর ব্যবহার করবে, নিকট আত্মীয়দের, এতিম-মিসকিনদের, নিকটস্থ প্রতিবেশী ও দূরবর্তী প্রতিবেশীদের, বন্ধুবান্ধব ও পথিকদের প্রতিও সুন্দর ব্যবহার করবে।’ (সূরা আন-নিসা, আয়াত: ৩২)
ইহসানের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়। ইহসান অবলম্বনকারী রোজাদার ব্যক্তিদের আল্লাহ পছন্দ করেন। তাই মানবজাতির সার্বিক কল্যাণ ও শান্তি প্রতিষ্ঠায় ইহসান ও পরোপকারিতার যথেষ্ট গুরুত্ব রয়েছে। মানুষ সমাজবদ্ধ জীব, সে জন্য মাহে রমজানের মতো অন্যান্য সময়ও স্বীয় ধন-সম্পদ, টাকা-পয়সা, জ্ঞানবুদ্ধি, শারীরিক শক্তি, মুখের কথা দ্বারা, মোটকথা যেকোনো উপায়ে মানুষ একে অন্যের প্রতি ইহসান প্রদর্শন করে সমাজে শান্তি প্রতিষ্ঠা করবে। সমাজে যদি একে অপরের প্রতি ইহসান ও দয়া প্রদর্শন করা না হয়, তাহলে অশান্তি সৃষ্টি হবে। মানবসমাজ ছাড়াও প্রাণী, উদ্ভিদ, কীট-পতঙ্গের প্রতিও ইহসান করতে হবে। রাসুলুল্লাহ (সা.) ঘোষণা করেছেন, ‘তোমরা পৃথিবীর অধিবাসীদের প্রতি দয়া প্রদর্শন করো, তাহলে আকাশের অধিবাসী (আল্লাহ) তোমাদের প্রতি ইহসান করবেন।’ (তিরমিজি)
ইহসান ও পরোপকারিতার মাধ্যমে রোজাদার ব্যক্তির মানসিক ও নৈতিক চরিত্রের উন্নতি হয়। আল্লাহর প্রতি পরিপূর্ণরূপে আত্মসমর্পণ করে সিয়াম সাধনার জন্য ইহসান দরকার। ইহসানই মানুষকে সৃষ্টিজগতের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করে। মাহে রমজান আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশা করলে অবশ্যই নিঃস্ব-নিরীহ দারিদ্র্যপীড়িত শ্রমজীবী মানুষের প্রতি ইহসান করা বাঞ্ছনীয়। তাই রমজান মাসে রোজাদারদের অধীনস্থ কর্মচারী, চাকর-বাকরদের দায়িত্ব ও কাজের বোঝা কমিয়ে দেওয়া উচিত। তাদের প্রতি সাধ্যাতীত কাজের বোঝা চাপিয়ে দেওয়া অনুচিত ও অমানবিক। কারণ এতে তাদের রোজা রাখতে কষ্ট হতে পারে। তাই কঠিন ও সাধ্যাতীত কাজের বোঝা চাপিয়ে যাতে তাদের অধিক কষ্ট দেওয়া না হয়, এ দিকটি অবশ্যই বিবেচনায় রাখতে হবে। রমজান মাসে অধস্তনদের প্রতি ইহসান করলে সে দয়া-মায়া প্রদর্শন কিয়ামতের দিন তার জন্য মুক্তির কারণ হবে। মাহে রমজানে ইহসান ও পরোপকারিতার বিনিময়ে আল্লাহ তাআলা ইহকাল ও পরকালে অশেষ কল্যাণ দান করবেন। পবিত্র কোরআনে ঘোষিত হয়েছে, ‘উত্তম কাজের জন্য উত্তম পুরস্কার ছাড়া আর কী হতে পারে?’ (সূরা আর-রাহমান, আয়াত: ৬০)
রমজান মাসে সিয়াম সাধনার মাধ্যমে রোজাদার ব্যক্তির মধ্যে ইহসান ও পরোপকারিতার মতো তাকওয়া, সবর, আদল প্রভৃতি সদ্গুণাবলি সৃষ্টি হয়ে থাকে। স্বভাবতই মানুষ একে অপরের স্নেহ, মায়া, মমতা ও ভালোবাসা লাভ করতে চায়। মানুষ পারস্পরিক ইহসান প্রদর্শনের মাধ্যমে অন্যের স্নেহ ও ভালোবাসা লাভ করতে পারে। পক্ষান্তরে মানুষ যদি একে অপরের প্রতি দুর্ব্যবহার, গালমন্দ, পরচর্চা, পরনিন্দা, অসদাচরণ করে, তাহলে ভালোবাসা অর্জনের পরিবর্তে তিক্ততার সৃষ্টি হয়। সামাজিক অনাচার, নৈরাজ্য ও বিশৃঙ্খলা রোধে পরোপকারের কোনো বিকল্প নেই—এটাই ইসলামের মহান শিক্ষা। তাই হাদিসে বলা হয়েছে, রোজা একটি ঢালের ন্যায়। সুতরাং যে ব্যক্তি রোজা পালন করবে, ঝগড়া-বিবাদ থেকে তার বিরত থাকা উচিত। কেউ তাকে গালিগালাজ করলে বা তার সঙ্গে ঝগড়া-বিবাদ করতে উদ্যত হলে পরিষ্কারভাবে তার বলে দেওয়া উচিত, ‘আমি রোজাদার’।
এভাবে মাহে রমজান আমাদের ইহসান ও পরোপকারিতার শিক্ষা দেয়। পরোপকার রোজাদার মুমিন বান্দার অন্যতম সৎগুণ। সে গুণটির সমাজে বড়ই অভাব দেখা যায়। রোজার বরকতে মানুষের মধ্যে ভ্রাতৃত্ব ও মমত্ববোধ এবং পারস্পরিক হূদ্যতা সৃষ্টি হয়। মাহে রমজানে পরোপকারী ও ইহসানকারী যে শুধু অপরের উপকার সাধন করেন তা-ই নয়, বরকত দ্বারা তিনি নিজেও উপকৃত হন। কেননা ইহসান করলে পরস্পরের মধ্যে শান্তি, সম্প্রীতি ও ভালোবাসা সৃষ্টি হয়। সমাজে সবাই মিলেমিশে সুখে-শান্তিতে বসবাস করতে পারেন। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ‘তোমরা যদি (অপরের প্রতি) ইহসান (উপকার) কর, তাহলে যেন তোমাদের নিজেদের প্রতিই ইহসান করলে, আর যদি তোমরা অপরের অনিষ্ট সাধন কর, তাহলে তোমাদেরও অনিষ্ট হবে।’ (সূরা বনি ইসরাইল, আয়াত ৭)
সুতরাং মাহে রমজানে সিয়াম সাধনার মাধ্যমে আল্লাহর নৈকট্য ও ভালোবাসা লাভ এবং সমাজে সুখ-শান্তি, স্নেহ-মায়া-মমতা ও সৌহার্দ্য-সম্প্রীতি বজায় রাখার জন্য পারস্পরিক ইহসান ও পরোপকারিতার মহৎ গুণটি আল্লাহ তাআলা আমাদের সবার মধ্যে দান করুন। যাঁরা এ সাধনায় রত থাকেন, তাঁরা একদিকে যেমন আল্লাহর ইবাদতের স্বাদ লাভ করতে সক্ষম হন, অন্য দিকে আল্লাহর বান্দাদের প্রতিও অত্যন্ত সহানুভূতিশীল হয়ে থাকেন। রোজাদারদের যাঁর যেমন সামর্থ্য, আসুন তাই নিয়ে সাধ্যমতো এতিম-মিসকিনদের পাশে দাঁড়াই। সমাজের সহায়-সম্বলহীন বাস্তুহারা মানুষগুলোর দিকে সাহায্যের হাত বাড়াই। আমরা যাঁরা অবস্থাসম্পন্ন এবং নিরাপদে আছি চলুুন, সব রোজাদার মিলেমিশে দেশের অসহায় ছিন্নমূল হতদরিদ্র মানুষের প্রতি ইহসান ও পরোপকার করে তাদের দুর্দশা লাঘবে এগিয়ে যাই।
ড. মুহাম্মদ আবদুল মুনিম খান: সহকারী অধ্যাপক, ইসলামিক একাডেমি, দারুল ইহসান বিশ্ববিদ্যালয়। পরিচালক, ইনস্টিটিউট অব হজরত মুহাম্মদ (সা.)।
dr.munimkhan@yahoo.com
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
মেক্সিকোর নাভারেত নতুন ‘মিস ইউনিভার্স’
![]() |
| জিমেনা নাভারেত |
নাভারেত দ্বিতীয় মেক্সিকান যিনি মিস ইউনিভার্স হলেন। এর আগে প্রথম মেক্সিকান হিসেবে ১৯৯১ সালে লুপিতা জোনস মিস ইউনিভার্স হয়েছিলেন।
চুনি-লাল সান্ধ্যপোশাক পরা নাভারেতকে (২২) জয়ী ঘোষণা করা হলে তিনি বেশ অবাকই হয়েছিলেন। এ ব্যাপারে মেক্সিকোর গুয়াদালাজারার বাসিন্দা নাভারেত বলেন, ‘আমি তখন অবাক হয়ে যাই। একেবারে বিমূঢ় হয়ে পড়ি। আমার মনে কোনো অনুভূতি কাজ করছিল না। এটি ছিল স্রেফ বিস্ময়ের ধাক্কা।’
কালোকেশী, শ্যামাঙ্গী নাভারেতের এমনটি হওয়ারই কথা। অভিজ্ঞজনেরা কেউ তাঁকে ধর্তব্যের মধ্যেই আনেননি। তাঁরা ভেবেছিলেন, প্রতিযোগিতায় মিস আয়ারল্যান্ড, মিস ভেনেজুয়েলা বা মিস যুক্তরাষ্ট্র—এই তিনজনের মধ্যে কেউ সেরা সুন্দরীর মুকুট পরবেন। কিন্তু বাস্তব ঘটনা কল্পনাকে হার মানিয়েছে।
মিস ইউনিভার্স হওয়া পর্যন্ত এতটা পথ আসার ক্ষেত্রে উজ্জ্বল পটভূমি রয়েছে নাভারেতের। ১৫ বছর বয়স থেকে তিনি মডেলিংয়ের সঙ্গে জড়িত। কাজেই শোবিজের আলোঝলমল ভুবনের সঙ্গে ভালো করেই পরিচিত তিনি।
সেরা সুন্দরীর মুকুট জয়ের বিস্ময়ের ধাক্কা সামলে নাভারেত যখন নিজের মাঝে ফিরে আসেন, তখন তিনি বলেন, ‘আমি কল্পনায় দেখতে পাচ্ছি, মেক্সিকোয় এই মুহূর্তে সব মানুষ আনন্দে আত্মহারা হয়ে গেছে। নিজেকে আমি খুব গর্বিত মনে করছি। আমি নিশ্চিত, আমার দেশের মানুষও এতে গর্ববোধ করছে।’
নাভারেতের এই কৃতিত্বের ব্যাপারে অনুভূতি জানাতে গিয়ে মেক্সিকোর প্রেসিডেন্ট ফেলিপ ক্যালদারন বলেন, ‘তাঁর এই বিজয় মেক্সিকোর সব মানুষের জন্য গর্ব ও তৃপ্তি নিয়ে এসেছে।’
মিস ইউনিভার্স হয়ে নাভারেত হিরায় খচিত মুকুট ছাড়া আরও যেসব পুরস্কার পাচ্ছেন তা হলো, নিউইয়র্ক ফিল্ম একাডেমির এক বছরের বৃত্তি এবং বিনা মূল্যে এক বছর পোশাক, জুতা ও চুলের সজ্জার বিভিন্ন উপকরণ।
জিমেনা নাভারেত ১৯৮৮ সালের ২২ ফেব্রুয়ারি মেক্সিকোর জালিসকো রাজ্যের গুয়াদালাজারায় জন্মগ্রহণ করেন। তাঁর উচ্চতা এক দশমিক ৭৪ মিটার (পাঁচ ফুট সাড়ে আট ইঞ্চি)। দেশে তিনি প্রতিষ্ঠিত জনপ্রিয় মডেল।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
কঙ্গোতে জাতিসংঘ ঘাঁটির কাছে ২০০ নারী গণধর্ষণের শিকার
জাতিসংঘের কো-অর্ডিনেশন অব হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্সের মুখপাত্র স্টেফানিয়া ট্রাসারি বলেছেন, উত্তর কিভু প্রদেশের লুভুঙ্গি শহরে গত ৩০ জুলাই রুয়ান্ডার হুতু বিদ্রোহী এফডিএলআর এবং পূর্ব কঙ্গোর মাই মাই গেরিলারা যৌথভাবে হামলা চালায়। তারা চার দিন ধরে ওই শহরের নিয়ন্ত্রণ রাখে। এ সময় তারা গণহারে নারীদের ধর্ষণ ও শিশুদের বলাৎকার করে। এলাকাটি জাতিসংঘের একটি শান্তি ঘাঁটি থেকে মাত্র ১০ কিলোমিটার দূরে থাকা সত্ত্বেও তাঁরা আগেভাগে এ বর্বরতার খবর পাননি বলে কর্মকর্তারা জানিয়েছেন।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
চীনে আর্থিক অপরাধের দায়ে আর ফাঁসি নয়
চীন সরকারের দায়ের করা দুর্নীতির মামলা থেকে রক্ষা পেতে শত শত কর্মকর্তা যুক্তরাষ্ট্রসহ পশ্চিমের দেশগুলোতে পালিয়ে যান। আশ্রয়দাতা দেশগুলোর সরকার ভেবেছিল, ওই কর্মকর্তারা স্বদেশে ফিরে গেলে তাঁদের ফাঁসিতে ঝোলানো হবে।
চীন সরকারের নতুন গৃহীত পদক্ষেপ বিদেশের সরকারগুলোকে নতুন করে আশ্বস্ত করেছে, ওই অভিযুক্ত ব্যক্তিদের আর বড় কোনো শাস্তি পেতে হবে না। মৃত্যুদণ্ড কমিয়ে আনতে দেশটির পার্লামেন্ট ন্যাশনাল পিপলস কংগ্রেসে একটি সংশোধনী আনছে।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ইরাকের তেলসম্পদ নিরাপত্তার সংকটে
সম্প্রতি তেলক্ষেত্রগুলোয় আল-কায়েদা হামলার হুমকি দেওয়ায় নতুন করে এগুলোর নিরাপত্তা নিয়ে উৎকণ্ঠা দেখা দিয়েছে। ইরাকে পুলিশ বাহিনী পুনর্গঠনের দায়িত্বে থাকা মেজর জেনারেল হামিদ ইব্রাহিম বলেছেন, ‘ইরাকে পুলিশের সদস্যসংখ্যা হওয়া উচিত ৪১ হাজার, অথচ আমাদের প্রায় ১০ হাজারের মতো লোকবলের ঘাটতি রয়েছে। এই ঘাটতির জন্য তেলক্ষেত্রগুলোর নিরাপত্তা দিতে আমাদের বেসামরিক দায়িত্বে থাকা মিলিশিয়াদের ভাড়া করতে হচ্ছে। এই মিলিশিয়াদের রয়েছে মাত্র দুই সপ্তাহের প্রশিক্ষণ।’
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
বন্যা নিয়ে জারদারি রাজনৈতিক সংকটে
এদিকে বন্যার দুর্যোগ কাটিয়ে উঠতে পাকিস্তানের বছরখানেক লাগবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট জারদারি। সংকট নিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের সময় তিনি এ কথা বলেছেন। আইএমএফের কাছ থেকে পাকিস্তানের এক হাজার ১০০ কোটি ডলার ঋণ-সহায়তা প্যাকেজ পাওয়ার আলোচনা চলছে।
এমকিউএমের নেতা আলতাফ হুসেন বলেছেন, পাকিস্তানে জারদারির সরকার নতুন করে সংকটে পড়েছে। তিনি কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে সামরিক আইনের মতো কোনো ব্যবস্থা গ্রহণে দেশপ্রেমিক সেনা কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন। দেশের এই দুর্যোগের দিনে যারা বন্যার কবল থেকে নিজেদের শস্য বাঁচানোর জন্য পানির গতিপথ দরিদ্র গ্রামগুলোর দিকে ঘুরিয়ে দিয়েছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান তিনি।
পাকিস্তানের শীর্ষস্থানীয় অধিকাংশ নেতাই উত্তরাধিকারসূত্রে জমিদার। হুসেন বলেন, বন্যার অপূরণীয় ক্ষতি কাটিয়ে উঠতে ফরাসি বিপ্লবের আদলে নেতাদের ওই জমিগুলো ক্ষতিগ্রস্তদের মধ্যে পুনর্বণ্টনের ব্যবস্থা করতে হবে। তাঁর এসব মন্তব্য প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির জন্য অস্বস্তিকর, কারণ পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা পেতে প্রধানমন্ত্রীর পিপলস পার্টিকে এমকিউএমের ২৫ জন সদস্যের সমর্থন নিতে হয়েছে।
বন্যাদুর্গতদের সাহায্যে এগিয়ে আসার ক্ষেত্রে পাকিস্তানের সামরিক বাহিনীর ভূমিকা যেখানে ব্যাপক প্রশংসিত হয়েছে, সেখানে জারদারি ও গিলানির সরকার ক্রমাগত সমালোচিত হচ্ছে।
পাকিস্তানে বেসরকারি ত্রাণ বিতরণ কার্যক্রমের প্রধান সাবেক জেনারেল নাদিম আহমেদ পিপিপির শীর্ষস্থানীয় অনেক নেতার আচরণে হতাশা প্রকাশ করেছেন। তিনি বলেন, নেতারা প্রথমে তাঁদের দলীয় কর্মীদের ত্রাণপ্রাপ্তি নিশ্চিত করছেন।
একজন সুবিধাবাদী রাজনীতিবিদ হিসেবে আলতাফ হুসেইনের দুর্নাম থাকলেও তাঁর দলের রাজনৈতিক দূরদর্শিতার বিষয়টি সুবিদিত। গত ১০ বছর থেকে জোটবদ্ধ হয়ে দলটি ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থেকেছে।
এদিকে সংকট নিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের সময় প্রেসিডেন্ট জারদারি বলেন, দেশটির অর্থনীতিতে যে বিপর্যয় নেমে এসেছে, তা কাটিয়ে উঠতে বছরখানেক লাগবে।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
চতুর্থ সন্তানের জনক হলেন ক্যামেরন
ডাউনিং স্ট্রিটের একজন মুখপাত্র জানান, মেয়েশিশুটি দুই কেজি ৭০০ গ্রাম ওজন নিয়ে জন্মেছে। মা ও শিশু দুজনই ভালো আছে। শিশুর নাম এখনো রাখা হয়নি। ক্যামেরন দম্পতির ন্যান্সি (৬) ও আর্থার (৪) নামে দুটি সন্তান রয়েছে। তাঁদের প্রথম সন্তান ইভান গত বছরের ফেব্রুয়ারি মাসে ছয় বছর বয়সে মারা যায়। সে সেরিব্রাল পালসিতে ভুগছিল।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
‘পাকিস্তানকে ভারতের সঙ্গে গঠনমূলক সম্পর্ক বজায় রাখতে হবে’
ক্রাওলি বলেন, হারজিৎ বা জয়-পরাজয়ের চিন্তা না করে দক্ষিণ এশিয়ার দেশগুলো আরও সক্রিয়ভাবে একত্রে কাজ করলে তা সন্ত্রাস দমনেও সুফল বয়ে আনবে।
পাকিস্তানের আইএসআই ভারতকে সবচেয়ে বড় হুমকি মনে করে না, কিন্তু অভ্যন্তরীণ সন্ত্রাসের ক্ষেত্রে প্রধান হুমকি বলে মনে করে—সম্প্রতি গণমাধ্যমের এ ধরনের প্রতিবেদনের প্রতিক্রিয়ায় ক্রাওলি এসব কথা বলেন।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত দাবি চীনের
চীনা পররাষ্ট্রমন্ত্রী ইয়াং জিয়েচি গতকাল মঙ্গলবার বলেন, এ ঘটনায় তাঁর সরকার ‘মর্মাহত’ এবং উদ্বেগ প্রকাশ করার জন্য তিনি ফিলিপাইনের পররাষ্ট্রমন্ত্রী আলবার্টো রোমুলোকে টেলিফোন করেছেন।
মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেন, এ ব্যাপারে আগাগোড়া তদন্ত শুরু করার জন্য ও যত শিগগির সম্ভব চীনকে এ সম্পর্কে বিস্তারিত অবহিত করার জন্য ফিলিপাইন সরকারের প্রতি দাবি জানাচ্ছে চীন।
এ ঘটনায় হংকংয়ের জনগণ তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। ফিলিপাইনের পুলিশকে ‘অযোগ্য’ হিসেবে অভিহিত করে পুলিশ বাহিনীর তীব্র নিন্দা করেছে গণমাধ্যমগুলো।
চাকরিতে পুনর্বহালের দাবিতে এম-১৬ রাইফেল ও পিস্তলসজ্জিত বরখাস্তকৃত পুলিশ-কর্মী রোলান্ডো মেনডোজা (৫৫) হংকংয়ের ২১ জন পর্যটকসহ আরও কয়েক ব্যক্তিকে বহনকারী একটি বাস জিম্মি করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে ওই বন্দুকধারীকে হত্যা করে। কিন্তু তার আগেই আট পর্যটককে গুলি করে হত্যা করেন বন্দুকধারী।
এদিকে হংকংয়ের লোকজনকে যত শিগগির সম্ভব ফিলিপাইন ত্যাগ করতে বলা হয়েছে।
হংকংয়ে ফিলিপাইনের কনস্যুলেটের সামনে বিক্ষোভ প্রদর্শন করেছেন একদল লোক। হংকংয়ের সঙ্গে সংহতির নিদর্শন হিসেবে আজ বুধবার ফিলিপাইনে জাতীয় শোক দিবস পালনের ঘোষণা করেছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট বেনিগনো অ্যাকুইনো।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ভারতের মাওবাদীদের হিট লিস্ট, শীর্ষে চিদাম্বরম
গোয়েন্দা সূত্র জানায়, সম্প্রতি ঝাড়খন্ডে প্রায় ৫০০ মাওবাদীর গোপন বৈঠকে এই ‘হিট লিস্ট’ তৈরি করা হয়। গোয়েন্দা সংস্থা আইবি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এ তালিকাবিষয়ক একটি প্রতিবেদন পেশ করার পর রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়েছে।
তালিকায় ভারতের ১২ জন শীর্ষস্থানীয় রাজনীতিক ও আমলার নাম রয়েছে। এর মধ্যে পশ্চিমবঙ্গের রাজ্যপাল এম কে নারায়ণন ও স্বরাষ্ট্র সচিব জি কে পিলাইও রয়েছেন। মাওবাদীরা ঘোষণা করেছে, এই তালিকায় থাকা কাউকে মারতে পারলে ঘাতককে ১৫ লাখ রুপি পুরস্কার দেওয়া হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে গোয়েন্দা সংস্থাগুলোকে এ ব্যাপারে সতর্ক করে দেওয়া হয়েছে।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
‘যুক্তরাষ্ট্র কৌশলগত মিত্র হিসেবে ভুল দেশকে নির্বাচন করেছে’
দাদফার স্পান্তা বলেন, আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছে না। ওই অঞ্চল থেকে সৃষ্ট সন্ত্রাসবাদ ভারত, ব্রিটেনসহ অন্যান্য দেশকে আক্রান্ত করছে। তবে অভিযোগ অস্বীকার করেছে পাকিস্তান। এদিকে দুই দিনের সফরে গতকাল মঙ্গলবার ভারতে পৌঁছানোর কথা আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী জালমি রাসুলের।
মার্কিন পত্রিকাটিতে দাদফার লিখেছেন, পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব রাখার বিষয়টি পুনর্বিবেচনা করা উচিত যুক্তরাষ্ট্রের। তিনি অভিযোগ করেন, পাকিস্তান অব্যাহতভাবে তালেবানপন্থী বিভিন্ন গোষ্ঠীকে সহায়তা দিয়ে যাচ্ছে। এতে আফগানিস্তানে ন্যাটো বাহিনীর তালেবানবিরোধী অভিযান কার্যকর হচ্ছে না। মার্কিন নেতৃত্বাধীন বাহিনীকে আফগানিস্তানে মোতায়েন করা হয়েছে সেখানকার চরমপন্থী গোষ্ঠীগুলোকে দমনে। এই লড়াইয়ে যুক্তরাষ্ট্র কৌশলগত মিত্র হিসেবে ভুল দেশকে নির্বাচন করেছে।
এর আগে রোববার আরেকটি প্রভাবশালী মার্কিন পত্রিকা নিউইয়র্ক টাইমস-এর প্রতিবেদনে জানানো হয়, গত জানুয়ারিতে আফগান তালেবান গোষ্ঠীর দ্বিতীয় শীর্ষ নেতা আবদুল গনি বরদারকে সিআইএর সহায়তায় পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই গ্রেপ্তার করে। ওই গ্রেপ্তারের মূল উদ্দেশ্য ছিল আফগান সরকারের সঙ্গে তালেবানের চলমান শান্তি আলোচনা থামিয়ে দেওয়া। এতে তারা সফল হয়।
দীর্ঘদিন ধরেই পাকিস্তান ও আফগানিস্তানের সম্পর্ক ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। দাদফারের ওই কলাম সম্পর্কে গতকাল পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেন, পাকিস্তান-আফগানিস্তান সন্ত্রাসবিরোধী সহযোগিতার সঙ্গে দাদফার স্পান্তার ওই মন্তব্য সংগতিপূর্ণ নয়। এটি তাঁর ব্যক্তিগত মত। তাঁর লেখায় পাকিস্তানের বিরুদ্ধে কিছু ভিত্তিহীন অভিযোগ উপস্থাপন করা হয়েছে।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
বসতি নির্মাণ বন্ধ না করলে কোনো শান্তি আলোচনা নয়
সায়েব এরাকাত জানান, প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস মার্কিন প্রেসিডেন্ট ওবামাকে লেখা চিঠিতে পরিষ্কারভাবে বলেছেন, ইসরায়েল পশ্চিম তীরে বসতি নির্মাণ অব্যাহত রাখলে ফিলিস্তিনিদের পক্ষে সরাসরি শান্তি আলোচনা শুরু করা সম্ভব নয়। ওয়াশিংটনে আগামী সপ্তাহে এ আলোচনা শুরুর কথা রয়েছে। তবে কূটনৈতিক সূত্রগুলো বলছে, বড় ধরনের মতৈক্য থাকলেও শান্তি আলোচনার সফলতা নিয়ে দুই পক্ষই মোটামুটি আশাবাদী।
ইসরায়েল ১০ মাস বন্ধ রাখার পর সম্প্রতি পশ্চিম তীরে আবার বসতি নির্মাণ শুরু করেছে। ইসরায়েল অবশ্য বলেছে, তারা পশ্চিম তীরে বসতি আর সম্প্রসারণ করবে না। ইসরায়েলের পক্ষ থেকে অবশ্য বলা হয়েছে, ফিলিস্তিনিরা শান্তি আলোচনা ভুণ্ডুলের চেষ্টা করছে। এ মুহূর্তে আলোচনা শুরু করাটাই বড় কথা।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
২০১৩ অ্যাশেজ পর্যন্ত নিলসন
আন্তর্জাতিক ক্রিকেট না খেললেও সাবেক উইকেটকিপার-ব্যাটসম্যান নিলসন দক্ষিণ অস্ট্রেলিয়ার হয়ে প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছেন ১০১টি। ২০০৭ বিশ্বকাপের পর জন বুকাননের কাছ থেকে অস্ট্রেলিয়ার দায়িত্ব নেওয়ার পর তাঁর সময়ে ৩৬ টেস্টের ২০টি, ৮৮ ওয়ানডের ৫৭টি ও ৩৩ টি-টোয়েন্টির ১৮টি জিতেছে অস্ট্রেলিয়া। দ্বিতীয়বারের মতো জিতেছে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি, রানার্সআপ হয়েছে বছরের শুরুতে টি-টোয়েন্টি বিশ্বকাপের। নিলসনের চুক্তি বাড়ানোকে স্বাগত জানিয়েছেন রিকি পন্টিং। আর নিলসন জানিয়েছেন নতুন উদ্যমে কাজ করার প্রত্যয়। ওয়েবসাইট।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
এক টেস্টের বদলে তিনটি ওয়ানডে
আগের সূচিতে তিনটি টি-টোয়েন্টির পাশাপাশি টেস্ট এবং ওয়ানডেও ছিল তিনটি করে। এখন টেস্ট হবে দুটি, ওয়ানডে ছয়টি। ‘বক্সিং ডে’ (২৬ ডিসেম্বর) অকল্যান্ডে টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে সিরিজ। এরপর ৭ জানুয়ারি থেকে টেস্ট সিরিজ। প্রথম টেস্ট হ্যামিল্টনে, পরেরটি ওয়েলিংটনের বেসিন রিজার্ভে। ওয়েলিংটনেরই আরেক স্টেডিয়াম ওয়েস্টপ্যাকে ২২ জানুয়ারি শুরু ওয়ানডে সিরিজ। কুইন্সটাউন, ক্রাইস্টচার্চ, নেপিয়ার, হ্যামিল্টন ও অকল্যান্ডে হবে বাকি ম্যাচগুলো। সিরিজ শেষ হবে ৫ ফেব্রুয়ারি, ১৯ ফেব্রুয়ারি শুরু বিশ্বকাপ। ওয়েবসাইট।
বন্যার্তদের সাহায্যার্থে পাকিস্তান সফর করতে চায় নিউজিল্যান্ড, পিসিবির এমন দাবি অবশ্য উড়িয়ে দিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট। পিসিবির কর্মকর্তারা অবশ্য বলছেন, নিউজিল্যান্ড ক্রিকেটের প্রধান নির্বাহী জাস্টিন ভনের একটি ই-মেইলে নাকি এমন কিছুর ইঙ্গিত পেয়েছিলেন তাঁরা। তবে পাকিস্তান সফরের ইচ্ছার কথা আরও একবার জানিয়েছে জিম্বাবুয়ে। জিম্বাবুয়ের সঙ্গে সিরিজ আয়োজনে সবচেয়ে বড় বাধা পাকিস্তানের ঠাসা সূচি।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
এবারও পেসাররা পুলের শিকলে
পেসারদের পুলের বাইরে না রাখার কারণ হিসেবে কাল সিসিডিএমের সমন্বয়ক কাজী আইনুল ইসলাম বলেছেন, ‘অনেক দলই এর মধ্যে খেলোয়াড়দের সঙ্গে কথা বলে ফেলেছে। মূলত দলগুলোর আপত্তির কারণেই এবারও পেসারদের পুলের বাইরে রাখা সম্ভব হয়নি। তা ছাড়া এবার সব প্রস্তুতি সেরে কাজ শুরু করতেও একটু দেরি হয়ে গেছে।’ এবারও প্রতিটি দল পুলের সর্বোচ্চ তিনজন ক্রিকেটারকে নিতে পারবে বলে জানিয়েছেন সিসিডিএম সমন্বয়ক।
২০১০ সালের ১ জানুয়ারি থেকে ৩১ জুলাই পর্যন্ত যেসব ক্রিকেটার জাতীয় দলে খেলেছেন, তাঁদের নিয়েই গঠিত হয়েছে পুল।
পুলের ২২ ক্রিকেটার: মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, আবদুর রাজ্জাক, মাহমুদউল্লাহ, রুবেল হোসেন, ইমরুল কায়েস, শফিউল ইসলাম, জহুরুল ইসলাম, জুনায়েদ সিদ্দিক, নাজমুল হোসেন, সৈয়দ রাসেল, ফয়সাল হোসেন, মোহাম্মদ আশরাফুল, নাঈম ইসলাম, রকিবুল হাসান, রবিউল ইসলাম, মোহাম্মদ সোহ্রাওয়ার্দী, শাহরিয়ার নাফীস, আফতাব আহমেদ ও শাহাদাত হোসেন।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1266)
- ► 2025 (3280)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
-
▼
2010
(9402)
-
▼
August
(731)
-
▼
Aug 26
(15)
- মাহে রমজানে সদাচরণ ও পরোপকারিতা by মুহাম্মদ আবদুল ...
- মেক্সিকোর নাভারেত নতুন ‘মিস ইউনিভার্স’
- কঙ্গোতে জাতিসংঘ ঘাঁটির কাছে ২০০ নারী গণধর্ষণের শিকার
- চীনে আর্থিক অপরাধের দায়ে আর ফাঁসি নয়
- ইরাকের তেলসম্পদ নিরাপত্তার সংকটে
- বন্যা নিয়ে জারদারি রাজনৈতিক সংকটে
- চতুর্থ সন্তানের জনক হলেন ক্যামেরন
- ‘পাকিস্তানকে ভারতের সঙ্গে গঠনমূলক সম্পর্ক বজায় রাখ...
- হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত দাবি চীনের
- ভারতের মাওবাদীদের হিট লিস্ট, শীর্ষে চিদাম্বরম
- ‘যুক্তরাষ্ট্র কৌশলগত মিত্র হিসেবে ভুল দেশকে নির্বা...
- বসতি নির্মাণ বন্ধ না করলে কোনো শান্তি আলোচনা নয়
- ২০১৩ অ্যাশেজ পর্যন্ত নিলসন
- এক টেস্টের বদলে তিনটি ওয়ানডে
- এবারও পেসাররা পুলের শিকলে
-
▼
Aug 26
(15)
-
▼
August
(731)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...