Sunday, October 4, 2015
কোনিও হত্যা তদন্তে যুক্তরাষ্ট্রের সহযোগিতার আগ্রহ, জাপানের উদ্বেগ
বাংলাদেশে বিদেশি হত্যার সাথে আইএসের জড়িত থাকার অভিযোগে উদ্বেগ প্রকাশ করে নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে ব্রিটেন ও অস্ট্রেলিয়া। আর সিঙ্গাপুর তাদের নাগরিকদের বাংলাদেশে উচ্চ মাত্রায় সতকর্তা অবলম্বনের পরামর্শ দিয়েছে।
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ঢাকা ও রংপুরে বিদেশি নাগরিক হত্যায় নিন্দা জানিয়ে অপরাধীদের দ্রুত গ্রেফতারে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।
আজ রোববার ফেসবুকে জাপান দূতাবাসের পাতায় দেয়া বৈদেশিক নিরাপত্তা তথ্যে হোসি কোনিও হত্যার ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। এতে রংপুরে গুলি করে জাপানি নাগরিক হত্যার ঘটনা তুলে ধরে বলা হয়েছে, আইএস এই ঘটনার দায় স্বীকার করেছে। তারা ইসলামি দেশগুলোতে বিদেশিদের ওপর আরো আক্রমনের হুমকি দিয়েছে।
বার্তায় সিরিয়াতে জাপানের দুজন নাগরিক ইউকাওয়া হারুকানা এবং কিনজি গোটোকে গলা কেটে হত্যা এবং তার ভিডিও আইএস কর্তৃক প্রকাশের ঘটনা তুলে ধরে বলা হয়েছে, এ কারণে বাংলাদেশে জাপানি নাগরিক হত্যার সাথে আইএসের জড়িত থাকার বিষয়টি গভীরভাবে পর্যালোচনা করা হচ্ছে। সর্বশেষ নিরাপত্তা তথ্য নিয়ে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় বৈদেশিক নিরাপত্তা তথ্য ও প্রতিবেদন দেবার চেষ্টা করছে। পরিস্থিতির ওপর নির্ভর করে জাপানের নাগরিকদের যথাযথ নিরাপত্তা পদক্ষেপ নিতে বলা হয়েছে।
এদিকে সিঙ্গাপুরের নাগরিকদের সতর্ক করে দেয়া বার্তা বলা হয়েছে, বিদেশিদের ওপর সম্ভাব্য হামলাজনিত নিরাপত্তা ঝুঁকির পরিপ্রেক্ষিতে বাংলাদেশে ভ্রমণ বা অবস্থানরত সিঙ্গাপুরের নাগরিকদের উচ্চ মাত্রায় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেয়া হচ্ছে। সিঙ্গাপুরের নাগরিকদের ব্যক্তিগত নিরাপত্তার প্রতি সজাগ থেকে স্থানীয় সংবাদের ওপর গভীরভাবে নজর রাখা এবং জনসমাগম বা জনাকীর্ন স্থান পরিহার করে চলা উচিত।
ব্রিটেন ও অস্ট্রেলিয়া আজ তাদের নাগরিকদের আগের দেয়া সতর্কবার্তা হালনাগাদ করে রংপুরে জাপানের নাগরিক হত্যা ও এর দায় আইএসের স্বীকার করার তথ্য অন্তর্ভুক্ত করেছে।
প্রসঙ্গত, শনিবার গভীর রাতে আইএস তাদের আনুষ্ঠানিক টুইট বার্তায় হোসি কোনিও হত্যার দায় স্বীকার করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়েটার্স। এর পর যুক্তরাষ্ট্রভিত্তিক জঙ্গি পর্যবেক্ষণ ওয়েবসাইট ‘সাইট ইন্টালিজেন্ট গ্রুপ’ আইএসের দাবিটি প্রচার করেছে। এর আগে গুলশানে ইটালির নাগরিক হত্যার দায়ও আইএস স্বীকার করেছে বলে জানিয়েছিল সাইট ইন্টালিজেন্ট গ্রুপ। তবে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই ধরনের কোনো দাবির কথা অস্বীকার করে বলা হয়েছে, বাংলাদেশে আইএসের কোনো অস্তিত্ব নেই।
যুক্তরাষ্ট্রের সহায়তার আগ্রহ
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেছেন, বাংলাদেশে সম্প্রতি পরপর দুই বিদেশি নাগরিক হত্যাকাণ্ডের বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র। এ হত্যাকাণ্ডগুলোর সাথে আইএস জড়িত কি-না তা নিশ্চিতের জন্য তদন্তে বাংলাদেশ সরকারকে সর্বাত্মক সহযোগিতা এবং যৌথভাবে কাজ করতে যুক্তরাষ্ট্র আগ্রহী।
মার্কিন রাষ্ট্রদূত আজ চট্টগ্রামে বাংলাদেশ নৌঘাঁটি ঈসা খাঁ’য় আয়োজিত কো-অপারেশন অ্যাফ্লোট রেডিনেস অ্যান্ড ট্রেইনিং (কারাত)- ২০১৫ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
রাষ্ট্রদূত বলেন, দুই বিদেশি নাগরিক হত্যার বিষয়টি খুবই দুঃখজনক। নিরাপত্তা ও অন্যান্য কূটনৈতিক বিষয়ের সাথে এই বিষয়টিও আমরা গুরুত্বের সাথে দেখছি। যে সব বিদেশি নাগরিক এ দেশে আছেন তাদের নিরাপত্তা অবশ্যই নিশ্চিত করতে হবে। তিনি বলেন, অস্ট্রেলিয়া ক্রিকেট দল বাংলাদেশে না আসার সাথে এসব ঘটনার কোনো সম্পর্ক আছে বলে আমি মনে করি না।
ইইউ’র নিন্দা
ইইউ’র ঢাকা দূতাবাস এক বিবৃতিতে সাম্প্রতিক সময়ে বিদেশিদের নৃশংসভাবে হত্যার নিন্দা জানিয়েছে। এতে বলা হয়েছে, বাংলাদেশের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অপরাধীদের গ্রেফতার ও আইনের আওতায় আনতে পারবে বলে ইইউ আস্থাশীল।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
সিরিয়ায় হামলা নিয়ে পেন্টাগন-ক্রেমলিন যুদ্ধ
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সমর্থনে বুধবার সিরিয়ার ময়দানে নেমেই রাশিয়া দাবি করেছিল, এক বছর ইসলামিক স্টেটের (আইএস) মোকাবিলায় মার্কিন যৌথবাহিনী অভিযান চালালেও কাজের কাজ কিছুই হয়নি। ফলে, ওবামা সরকারকে এক প্রকার কোণঠাসা করেই আমেরিকার ‘শত্রু’ আসাদের পাশে দাঁড়িয়েছে রাশিয়া। আর তাতেই রাতারাতি বদলাতে শুরু করেছে পশ্চিম এশিয়ার রাজনৈতিক ও কূটনৈতিক সমীকরণ। আজ সিরিয়া পরিস্থিতি নিয়ে প্রকাশ্যেই পারদ চড়েছে ক্রেমলিন-পেন্টাগনের মধ্যে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি বিবৃতিতে আজকের হামলার কথা জানিয়েছে। পাশাপাশি, মন্ত্রকের টুইটার অ্যাকাউন্টে আপলোড করা হয়েছে বোমাবর্ষণের ছবি। তৈরি হয়েছে #সিরিয়াদিসনাইট নামে নতুন হ্যাশট্যাগ। সিরিয়া প্রশ্নে কোনো মতেই রণে ভঙ্গে দেবেন না বলে ইতিমধ্যেই বার্তা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
সিরিয়া-সঙ্কট প্রশ্নে নিউ ইয়র্কে জাতিসঙ্ঘ সাধারণ পরিষদ সভার অধিবেশনে আমেরিকার নীতি এবং পশ্চিম এশিয়ায় মার্কিন যৌথবাহিনীর প্রসঙ্গে সুর চড়িয়েছিলেন পুতিন। আইএস-কে রোখা নিয়ে একমত হলেও ওবামা-পুতিনের মতপার্থক্য প্রকট হয় আসাদের প্রশ্নে। আমেরিকা মনে করে, আসাদকে না হটালে সিরিয়ার সঙ্কটের সমাধান খোঁজা অসম্ভব। কিন্তু পুতিনের মতে, আইএসের মোকাবিলা করতে হলে আসাদকে পাশে নিয়েই চলতে হবে।
এ দিকে, রাশিয়াকে জমি ছাড়তে নারাজ আমেরিকা আজ সিরিয়ায় বিমানহানার ‘আসল উদ্দেশ্য’ নিয়ে প্রশ্ন তুলেছে। রাশিয়ার মূল লক্ষ্য আইএস নয়, বরং আসাদ-বিরোধী বিদ্রোহীদের উপর হামলা করতেই পুতিন সিরিয়ায় হস্তক্ষেপ করেছেন বলে উদ্বেগ প্রকাশ করেছে পেন্টাগন। সিরিয়ার বিদ্রোহীদের একাংশও একই অভিযোগ তুলেছে রাশিয়ার বিরুদ্ধে। মার্কিন প্রতিরক্ষা সচিব, অ্যাশটন কার্টারের কথায়, ‘‘যে এলাকায় রাশিয়া হামলা চালাচ্ছে, সেখানে আইএসের অস্তিত্বই নেই। এটাই আসল সমস্যা।’’ একদিকে আসাদকে সমর্থন, আর অন্য দিকে আইএসের বিরুদ্ধে লড়াই— দুটোই একসঙ্গে চলতে পারে না বলে রাশিয়াকে কটাক্ষ করে তিনি জানান, আইএস-কে ঠেকাতে হলে সিরিয়ায় রাজনৈতিক বদল প্রয়োজন। তা না করেই জঙ্গিনিধনের চেষ্টা করলে আদতে সিরিয়ার আগুনে ঘি ঢালা হবে। ওয়াশিংটনের অবস্থান স্পষ্ট করে দিয়ে কার্টার বলেন, ‘‘জঙ্গিনিধন এবং সিরিয়ার রাজনৈতিক প্রেক্ষাপটে বদল— এই দু’টি বিষয়কেই গুরুত্ব দেয় আমেরিকা।’’ লক্ষ্যপূরণে তাই আলাদা ভাবে নয়, বরং একসঙ্গে এগোলেই সাফল্য মিলবে বলে রাশিয়াকে বার্তাও দিয়েছেন কার্টার।
মার্কিন তোপের মুখে আজ সুর চড়াতে ছাড়েনি রাশিয়াও। আজ পুতিনের এক মুখপাত্র জানান, আইএস তো বটেই, সঙ্গে অন্য জঙ্গিগোষ্ঠীকে লক্ষ্য করেও হামলা চালাচ্ছে রাশিয়া। ভুল তথ্য দিয়ে আমেরিকা বিভ্রান্তি তৈরি করছে বলেও অভিযোগ রাশিয়ার। এ দিকে, মার্কিন যৌথবাহিনীর নিষ্ক্রিয়তা এবং জঙ্গিযুদ্ধে হেরে যাওয়ার পরেই রাশিয়া মাঠে নেমেছে বলে
দাবি করেছেন ফ্রান্সে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার ওরলভ। তাঁর কথায়, ‘‘সিরিয়ায় এক বছর ধরে রয়েছে আমেরিকার নেতৃত্বাধীন বাহিনী। হাজার পাঁচেক হামলাও চলেছে। কিন্তু আইএস বহাল তবিয়তেই রয়েছে।’’ সিরিয়া পরিস্থিতিতে পুতিনের হস্তক্ষেপ নিয়ে তার ভবিষ্যদ্বাণী, ‘‘এক বছরের মধ্যেই সিরিয়ায় স্বাধীন ভাবে নির্বাচন হওয়ার পরিস্থিতি তৈরি হয়ে যাবে।’’
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
সরকারি আনুমতির অপেক্ষায় ঝুলে আছে বিচার
About: my cuet
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
আইএস সন্দেহে আটক ৩ জন রিমান্ডে
About: my cuet
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ছাত্রলীগ ও ছাত্রদল নেতার নেতৃত্বে স্কুলছাত্রীকে গণধর্ষণ
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
সরকার, দল ও জোটে অস্বস্তি
![]() |
| ইতালির নাগরিকের পর এবার দুর্বৃত্তদের গুলিতে নিহত হলেন জাপানের এক নাগরিক হোসি কোনিও |
এ ঘটনা যে পরিকল্পিত তা নিয়ে সংশয় না থাকলেও এর নেপথ্য কারণ নিয়ে নানামুখী জল্পনা-কল্পনা হচ্ছে। বিশেষ করে দুই যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের ফাঁসির সময় কাছে আসায় দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র শুরু হয়েছে বলে সরকারের একটি বড় অংশের মত।
সরকারের উচ্চপর্যায়ের একাধিক সূত্র জানিয়েছে, ঢাকায় ইতালীয় নাগরিককে হত্যার চার দিন পর রংপুরে একই কায়দায় জাপানি নাগরিক হত্যার ঘটনায় বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তির বিষয়টি নিয়ে সরকারের ভেতর দুশ্চিন্তা সবচেয়ে বেশি।
দেশে ফিরে প্রধানমন্ত্রী দলের কয়েকজন জ্যেষ্ঠ নেতা ও বিশিষ্ট নাগরিককে বলেছেন, তাঁর সঙ্গে যে কজন বিশ্বনেতার বৈঠক হয়েছে, তাঁরা দেশের শিক্ষা-স্বাস্থ্য ও অর্থনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন ও অগ্রগতির প্রশংসা করেছেন। এই সমৃদ্ধি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তিনি যখন সর্বশক্তি নিয়োগ করছেন, তখন এ ধরনের চক্রান্তে তা নস্যাৎ হতে দেওয়া হবে না।
একজন জ্যেষ্ঠ মন্ত্রী এ সময় বলেন, প্রধানমন্ত্রী বিদেশ থেকে দুটি গুরুত্বপূর্ণ পুরস্কার পেয়েছেন। দেশের রাজনৈতিক পরিস্থিতিও শান্ত। ঠিক এ সময় দুজন বিদেশিকে হত্যা করা হয়েছে সরকারকে বিব্রত করার জন্য। এটা সুপরিকল্পিত হত্যাকাণ্ড এবং গভীর ষড়যন্ত্র।
বিদ্যমান পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে ১৪ দলের শরিক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, ‘অস্ট্রেলিয়া ক্রিকেট দলের না আসা, দুই বিদেশিকে হত্যা ও বিভিন্ন দেশের ভ্রমণবিষয়ক সতর্কবার্তা জারির পর যে প্রশ্নটি সামনে এসেছে তা হলো, বাংলাদেশ কি এতই অনিরাপদ যে মানুষ এখানে আসতে পারবে না? হয়তো এটাই প্রমাণ করার চেষ্টা হচ্ছে আমাদের সবার সামনে।’
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন আরও বলেন, ‘ইতালীয় ও জাপানি নাগরিকের হত্যার পর ঘটনা দুটোকে যুক্ত করে দেখলে বোঝা যায়, আবার দুটি ফাঁসির রায় হবে এবং আরও কিছু ঘটনাবলি হয়তো আমাদের সামনে রয়েছে।’
সরকারি দলের রাজনীতির সঙ্গে জড়িত একাধিক শীর্ষ ও মধ্যম সারির নেতা একবাক্যে বলছেন, দুটি ঘটনাই পূর্বপরিকল্পিত। কিন্তু উন্নয়ন ও অগ্রগতির ক্ষেত্রে এর প্রভাব নিয়ে তাঁরা উদ্বিগ্ন। বিশেষ করে অস্ট্রেলিয়ার ক্রিকেট দলের বাংলাদেশ সফর বাতিল করায় ক্রিকেটে যে ধারাবাহিক ও ঈর্ষণীয় অর্জন তা ম্লান করার অপচেষ্টা লক্ষ করছেন তাঁরা। তবে দুই বিদেশিকে হত্যার পর সরকারদলীয় নেতাদের ধারণা, এটি শুধুই আর ক্রিকেট রাজনীতি নয়, এর সঙ্গে আরও বড় চক্রান্ত জড়িত।
জানতে চাইলে স্বাস্থ্যমন্ত্রী ও ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম প্রথম আলোকে বলেন, বিদেশি নাগরিক হত্যা করার বিষয়টি দেশের বিরুদ্ধে সুপরিকল্পিত ষড়যন্ত্র। এসব ষড়যন্ত্র নস্যাৎ করতে সরকারের সব ধরনের চেষ্টা অব্যাহত রয়েছে।
গতকাল শনিবার ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর প্রধানমন্ত্রী এ বিষয়ে কারও সঙ্গে কথা বলেননি। তবে গণভবনে পৌঁছানোর পর বিশিষ্ট নাগরিক, দলের জ্যেষ্ঠ নেতা ও কয়েকজন মন্ত্রীর সঙ্গে এ বিষয়ে কিছু কথা বলেন।
বৈঠকে অংশ নেওয়া একাধিক সূত্র জানায়, প্রধানমন্ত্রী এ ঘটনায় জড়িত ব্যক্তিদের খুঁজে বের করার নিশ্চয়তা দেন। এ বিষয়ে সৈয়দ শামসুল হক প্রথম আলোকে বলেন, প্রধানমন্ত্রী দৃঢ়তার সঙ্গে বলেছেন, পরিকল্পিত এই হত্যাকাণ্ড কারা ঘটাচ্ছে, তা গোয়েন্দারা খুঁজে বের করবে এবং তাদের সেই দক্ষতা আছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক মন্ত্রী জানান, আলোচনায় প্রধানমন্ত্রী তাঁর পুরস্কার প্রাপ্তিসহ সফর নিয়ে কথা বললেও দেশের সর্বশেষ পরিস্থিতির বিষয়টিও উঠে আসে। একজন জ্যেষ্ঠ মন্ত্রী এ সময় বলেন, সরকারকে বিপাকে ফেলার জন্য বিদেশিদের নিশানা করা হয়েছে। বিশেষ করে দুই যুদ্ধাপরাধীর ফাঁসির ক্ষণ ঘনিয়ে আসায় ষড়যন্ত্র শুরু হয়েছে।
প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় জ্যেষ্ঠ নেতারা বলেন, বিদেশিদের নিশানা করা হয়েছে দেশের বিরুদ্ধে নেতিবাচক প্রচারের জন্য। কারণ বিদেশিদের হত্যা করা হলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও তা বড় খবর।
আরেকজন মন্ত্রী বলেন, নিরাপত্তার অজুহাতে অস্ট্রেলিয়া ক্রিকেট দল বাংলাদেশে আসা নিয়ে কিছু বিদেশি দূতাবাস বক্তব্য দেওয়ার পর থেকেই দুটি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। বিদেশি দূতাবাসগুলোর উদ্বেগ প্রকাশ করার পর ষড়যন্ত্রকারীরা আরও সক্রিয় হয়েছে।
এ সময় প্রধানমন্ত্রী যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে সরকার সতর্ক রয়েছে বলে জানান। আলোচনার একপর্যায়ে প্রধানমন্ত্রীর সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলেন। প্রধানমন্ত্রী আজ রোববার বেলা সাড়ে ১১টায় গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন।
জানতে চাইলে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী প্রথম আলোকে বলেন, বিদেশ সফরের অর্জন ও প্রাপ্তি ছাড়াও দুই বিদেশি হত্যাকাণ্ডসহ দেশের সর্বশেষ পরিস্থিতি নিয়ে তিনি কথা বলবেন বলে ধারণা করা যায়। তিনি বলেন, সরকার মনে করছে, এটা কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড নয়, উদ্দেশ্যমূলক পরিকল্পিত হত্যাকাণ্ড।
সরকারদলীয় নেতারা বলছেন, ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন উপলক্ষে এবং ওই নির্বাচনের এক বছর পূর্তিতে বিএনপি-জামায়াত আন্দোলনের নামে যে অস্থিরতা ও সহিংসতা ঘটিয়েছিল, সেই শক্তি দল দুটির নেই। ফলে সরকার অনেকটা নির্বিঘ্নে দেশ চালাচ্ছিল। এরই মধ্যে বিদেশি নাগরিক হত্যার মাধ্যমে দেশি-বিদেশি চক্র নতুন ষড়যন্ত্র শুরু করেছে।
রাশেদ খান মেনন বলেন, ‘৫ জানুয়ারির পর আমরা আশা করেছিলাম একটা সময়কাল আমরা অতিক্রম করেছি। এর মধ্য দিয়ে যুদ্ধাপরাধীদের বিচারের যে প্রক্রিয়া সেটাও অনেকখানি সম্পন্ন হয়েছে নির্বিঘ্নভাবে। কিন্তু সাম্প্রতিক সময়ে আবার সেই অস্থিরতার অধ্যায় ফিরিয়ে আনার একটা চেষ্টা লক্ষণীয়।’
এদিকে লন্ডন থেকে প্রধানমন্ত্রী প্রথমে সিলেটের ওসমানী বিমানবন্দরে নামার পর সেখানে স্থানীয় তিন সাংসদসহ জেলা ও মহানগরের আট নেতার সঙ্গে বৈঠক করেন। বৈঠকে অংশ নেওয়া দুজন নেতা প্রথম আলোকে জানান, দেশকে অস্থিতিশীল করার জন্য কুচক্রীরা উদ্দেশ্যমূলকভাবে এসব ঘটনা ঘটাচ্ছে—এ কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী নেতাদের সজাগ ও সতর্ক থাকার পরামর্শ দেন।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
বেনজিরকে পাকিস্তানে ফিরতে বারণ করেছিলেন মোশাররফ
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
লাশবাহী প্রথম বিমান ইরানে পৌঁছেছে
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
দাঁত ভেঙে চোখ উপড়ে ফেলা হয়
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
সিরিয়ার চোরাবালিতে পড়েছে রাশিয়া
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
আন্তর্জাতিক মিডিয়ায় তোলপাড়: জাপান ও কোরিয়ার সতর্ক বার্তা, দ্রুত বিচার চায় যুক্তরাষ্ট্র
বিশ্লেষকরা সতর্ক করেছেন আগেই
নিরাপত্তা ও রাজনৈতিক বিশ্লেষকরা দীর্ঘদিন ধরে সতর্কতা দিয়ে যাচ্ছেন। তারা বলছেন, সরকার যদি সুষ্ঠু ও সবার অংশগ্রহণমূলক একটি নির্বাচন নিশ্চিত করতে না পারে তাহলে জঙ্গি তৎপরতা বাড়তে পারে। নিরাপত্তার জন্য তা হুমকি হয়ে দেখা দেবে। এ খবর দিয়েছে বৃটেনের প্রভাবশালী পত্রিকা অনলাইন দ্য গার্ডিয়ান। বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের নিরাপত্তা বিশ্লেষক শাফকাত মুনির বলেন, এক দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশে কোন পশ্চিমা নাগরিককে হত্যা বা টার্গেট করা হয়নি। সর্বশেষ এমন ঘটনা ঘটেছিল ২০০৪ সালে। তখন বাংলাদেশে বৃটিশ হাইকমিশনার ছিলেন আনোয়ার চৌধুরী। তার ওপর সিলেটে হামলা চালিয়েছিল হরকাতুল জিহাদ আল ইসলামী। তারপর থেকেই জঙ্গি কর্মকাণ্ডের বিরুদ্ধে দমন-পীড়ন চালিয়ে যাচ্ছে বাংলাদেশ। এরই মধ্যে আইএস ও আল কায়েদাসহ আন্তর্জাতিক বিভিন্ন সন্ত্রাসী গ্রুপের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে বেশ কিছু ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শাফকাত মুনির বলেন, বাংলাদেশে যেসব গ্রুপ দীর্ঘদিন ধরে অভিযান চালাচ্ছে তারা সব সময়ই সক্রিয় ছিল এবং এখনও আছে। এর কারণ, বিশ্বজুড়ে জঙ্গি সহিংতার উত্থান। তারাও এর সঙ্গে তাল মিলিয়ে তাদের কর্মকাণ্ড বৃদ্ধি করেছে। আগস্টে দেশের আধা সামরিক বাহিনী আইএসের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এক বৃটিশসহ মোট চারজনকে গ্রেপ্তার করে। শাফকাত মুনির বলেন, উচ্চ নিরাপত্তামূলক সতর্কতা থাকা সত্ত্বেও এসব গ্রুপ হামলা চালাতে সক্ষম। এটা চরম উদ্বেগের বিষয়। সিজার তাভেলাকে হত্যার পর সতর্কতা দেয়া হয়েছে। তিনি বলেন, আমার মনে হয় সতর্কতা উচ্চপর্যায়ে রয়েছে। আমার ভয় হলো- এই ধারা থামবে না। এটা চলতেই থাকবে এবং তা বৃদ্ধিও পেতে পারে।
ওদিকে দেশীয় বার্তা সংস্থা ইউএনবিও ঢাকাস্থ জাপান দূতাবাসের মুখপাত্র তাকেশি মাতসুনাগাকে উদ্ধৃত করে জানায় তাদের একজন নাগরিক হত্যার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীগুলোর মাধ্যমে অবহিত হয়েছে দূতাবাস। ওই বার্তা সংস্থার জিজ্ঞাসার জবাবে মুখপাত্র বলেন, আমরা জানি হত্যাকাণ্ডটির বিষয়ে বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীগুলো বর্তমানে তদন্তে নিয়োজিত রয়েছে। দ্য জাপান টাইমস-এর অনলাইন সংস্করণে ‘জাপানিজ ম্যান শট ডেড ইন বাংলাদেশ; ইসলামিক স্টেট লিঙ্ক প্রোভড’ শীর্ষক প্রতিবেদনটি কয়েকটি সংবাদ সংস্থার বরাতে প্রকাশিত হয়েছে। এতে বলা হয়েছে, রাজধানী ঢাকা থেকে ৩৩৫ কিলোমিটার দক্ষিণে রংপুরের কাউনিয়া ভ্রমণে গিয়ে কুনিও হোশি অজ্ঞাত খুনিদের হামলার শিকার হন। হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান বলে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে। তার বুক, পা এবং হাতে গুলি করা হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম। হত্যার মোটিভ নিয়ে পুলিশ কোন মন্তব্য করতে রাজি হয়নি। তারা বলছেন, তদন্ত চলছে।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
বিধ্বংসী ইসরাইলি ড্রোন কিনতে তাড়াহুড়া করছে ভারত
কিন্তু গতকাল ‘ডিপ্লোম্যাট’ জানিয়েছে, সেই চুক্তির দ্রুত বাস্তবায়ন করতে চাইছে ভারত। দশটি ইসরাইলি হেরন বিমান বাহিনীতে দ্রুত অন্তর্ভূক্তি করতে চাইছে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়। কিন্তু কেন ড্রোনগুলি কেনা তড়িঘড়ি সেরে ফেলতে চাইছে ভারত?
চীন ও পাকিস্তানকে মোকাবিলা করা। ভারতীয় বিশ্লেষকদের মতে, এ দিক থেকে চীন ও পাকিস্তান বেশ এগিয়ে গেছে। দেশে জঙ্গি-দমনে সেই ড্রোন ব্যবহারও করছে পাকিকস্তান সরকার। যদিও আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা বলছেন, পাকিস্তানি প্রযুক্তি ফাঁকা বুলি ব্যতীত কিছুই নয়। কার্যত ড্রোনগুলি তৈরি করে পাকিস্তানকে হস্তান্তরিত করছে চীন। আর ভারত অভিযোগ করে আসছে, চীন অরুণাচল সীমান্তে ক্রমশ অশান্তির বাতাবরণ তৈরি করছে। তাই চীন ও পাকিস্তানি সেনাকে একযোগে রুখে দিতে ইসরাইলি ড্রোনগুলিকে কাজে লাগাতে চাইছে ভারত সরকার।

অক্টোবর–নভেম্বর নাগাদ রাজস্থানে বড় মাপের সেনা সমাবেশ করবে নয়াদিল্লি। ৩০ হাজার সেনা, টি–৯০ এস এবং টি–৭২ ট্যাঙ্ক, ক্ষেপণাস্ত্র, কৃত্রিম উপগ্রহের সংযোগ সমন্বিত অস্ত্র, ড্রোন এই মহড়ায় অংশ নেবে।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
যুদ্ধের জন্য নতুন টর্পেডো ওয়াটারক্র্যাফ্ট বানিয়েছে ইরান
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি এ যুদ্ধযান তৈরি করেছে এবং আজ (শনিবার) এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। নতুন এ সামরিক যানের নাম দেয়া হয়েছে ‘জুলফিকার’ এবং আজ তা প্রথমবারের মতো জনসমক্ষে দেখানো হয়।
১৭ মিটার লম্বা এ যুদ্ধযান ২২ টন অস্ত্র ও গোলাবারুদ নিয়ে সমুদ্রে ঘণ্টায় ৭০ কিলোমিটার বেগে চলাফেরা করতে পারবে। এ যান চার মিটার লম্বা টর্পেডো বহন করতে সক্ষম যা শত্রুর বিমানবাহী যুদ্ধজাহাজ ধ্বংস করতে সক্ষম। ইরানের তৈরি নতুন এ ওয়াটারক্র্যাফটের ওজন ২০০ টন।
সাম্প্রতিক বছরগুলোতে ইরান সামরিক ক্ষেত্রে ব্যাপক উন্নতি করেছে এবং এক ধরনের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
আল-আকসা রক্ষায় অস্ত্র হাতে তুলে নিন: হামাস
![]() |
| সশস্ত্র হামাস যোদ্ধা |
হামাস নেতা মাহমুদ জাহার এক সাক্ষাৎকারে বলেছেন, আল-আকসা মসজিদে নিয়ে ইসরাইলের ভয়াবহ পরিকল্পনা বাস্তবায়ন রুখে দেয়ার একমাত্র পথ হচ্ছে পশ্চিম তীর ও জেরুজালেমের অধিবাসীদের অস্ত্র হাতে তুলে নেয়া। মাহমুদ জাহারের ওই সাক্ষাৎকার হামাসের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
গত কয়েকদিন ধরে আল-আকসা মসজিদ এলাকায় ইসরাইলি সেনা ও ফিলিস্তিনিদের মধ্যে উত্তেজনা চরম আকার ধারণ করেছে। সেখানে দফায় দফায় ইসরাইলি সেনারা ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়েছে।
এ সম্পর্কে মাহমুদ জাহার বলেন, পশ্চিম তীরে বিপুল জনশক্তি রয়েছে যাদেরকে যেকোনো সময় সংগঠিত করা যায়। তিনি বলেন, দখলদার ও অবৈধ বসতি স্থাপনকারীরাও এখন পর্যন্ত অস্ত্রকেই প্রধান রক্ষাকবচ হিসেবে বিবেচনা করে।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ইসরাইল থেকে অস্ত্র ও চিকিৎসা সেবা পাচ্ছে সন্ত্রাসীরা : সিরিয়া
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
বাচ্চাদের টাকায় দুটি নতুন ব্যাংক দেয়া সম্ভব by হামিদ বিশ্বাস
ব্যাংক সূত্রে জানা গেছে, ২০১০ সালের নভেম্বরে বাংলাদেশ ব্যাংক স্কুল ব্যাংকিংয়ের জন্য তথ্য ও নিয়মাবলী জানিয়ে একটি সার্কুলার জারি করে। উদ্দেশ্য ছিল সঞ্চয়ের মাধ্যমে স্কুলের শিক্ষার্থীদের অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশ নেয়ার সুযোগ তৈরি করে দেয়া। যে হিসাবের মাধ্যমে এখন শিক্ষার্থীরা শুধু টাকাই জমাচ্ছে না, তাদের স্কুলের বেতন ভাতাও পরিশোধ করতে পারছে। নিজের একটি হিসাব থেকে স্কুলের বেতন পরিশোধ করা মানে পূর্ণভাবে একজন মানুষ ব্যাংকিংয়ের মূলধারার সঙ্গে সংযুক্ত হয়ে যাওয়া।
যোগাযোগ করা হলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র ম. মাহফুজুর রহমান বলেন, শিক্ষার্থীদের সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলতে স্কুল ব্যাংকিং চালু করা হয়েছে। প্রথম দিকে কিছুটা কম হলেও বর্তমানে শিক্ষার্থীরা বেশ আগ্রহ দেখাচ্ছে। এখন তারা স্কুলের বেতন দিতে পারছে অ্যাকাউন্টটির মাধ্যমে। তিনি বলেন, শুরুতে ১০ টাকা দিয়ে হিসাব খোলা হলেও পরে হিসাবটি খুলতে ১০০ টাকা জমা রাখতে বলা হয়। এসব হিসাব চলতি হিসাবেও রূপান্তরের সুযোগ আছে। কোন কোন ব্যাংক আলাদা কাউন্টার বা ডেস্ক খুলে শিক্ষার্থীদের এ সেবা দিচ্ছে।
জানা যায়, দেশের মোট জনসংখ্যার বড় একটা অংশ স্কুল শিক্ষার্থী। স্কুল ব্যাংকিং বা স্টুডেন্ট ব্যাংকিংয়ের আওতায় ‘ইয়ং স্টার’ ‘ফিউচার স্টার’ ইত্যাদি উদ্দীপনাসূচক নামে ব্যাংকগুলো চালু করে আকর্ষণীয় স্কিম। যেখানে অত্যন্ত সহজ শর্তে খোলা যায় শিক্ষার্থীদের নিজের নামে ব্যাংক অ্যাকাউন্ট। এ স্কিমের আওতায় শিক্ষার্থী এক কপি ছবি, স্কুলের আইডি কার্ড ও নামমাত্র টাকা দিয়ে ব্যাংকের যে কোন শাখায় খুলতে পারে সেভিংস অ্যাকাউন্ট বা সঞ্চয়ী হিসাব। ৬ থেকে ১৮ বছরের কম বয়সী শিক্ষার্থীরা স্কুল ব্যাংকিং হিসাব খুলতে পারবে। শিক্ষার্থীদের পক্ষে পিতা-মাতা বা আইনগত অভিভাবক হিসাবটি পরিচালনা করবেন। সাধারণ হিসাব খুলতে বাংলাদেশ ব্যাংক থেকে পাঠানো ফরম রয়েছে, সঙ্গে আছে একটি গ্রাহক পরিচিতি (কেওয়াইসি) ফরম। সেগুলো পূরণ করতে হয় এতে। শিক্ষার্থীদের জন্ম নিবন্ধন সনদ, শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচয়পত্র জমা দিতে হবে। টাকা তুলতে পারবে নমিনি হিসাবে থাকা বাবা অথবা মা। তবে স্বয়ংক্রিয় (অটোমেটেট টেলার মেশিন) লেনদেনের জন্য এটিএম কার্ডও নিতে পারে শিক্ষার্থী। তার জন্য অবশ্য নির্ধারিত পরিমাণ অর্থ সঞ্চয় রাখতে হবে শিক্ষার্থীকে। আর ১৮ বছর বয়স হলে সব শিক্ষার্থীই টাকা তুলতে পারবে। হিসাবগুলোয় সরকারি ফি ছাড়া অন্য কোন সেবা মাশুল ব্যাংকগুলো নেয় না।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে দেখা যায়, চলতি বছরের মার্চ পর্যন্ত স্কুল ব্যাংকিংয়ে ৮ লাখ ৮৬ হাজার ২৭৭টি অ্যাকাউন্ট খোলা হয়েছে। যা আগের বছরের ডিসেম্বর পর্যন্ত ছিল ৮ লাখ ৫০ হাজার ৩০৩টি। সে হিসাবে তিন মাসের ব্যবধানে বেড়েছে ৩৫ হাজার ৯৭৪টি অ্যাকাউন্ট। খাতওয়ারি প্রতিবেদনে দেখা যায়, মার্চ শেষে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকে শিশুরা ১ লাখ ৭৫ হাজার ১৫৫টি অ্যাকাউন্ট খুলেছে। একইভাবে বিশেষায়িত ব্যাংকে ১ লাখ ৩৬ হাজার ৬০টি, বেসরকারি বাণিজ্যিক ব্যাংকে ৫ লাখ ৭৩ হাজার ৬০৮টি ও বিদেশী বাণিজ্যিক ব্যাংকে ১ হাজার ৪৫৪টি অ্যাকাউন্ট খুলে তারা।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
এমপি লিটনের যত কাণ্ড
অনুসন্ধানে জানা গেছে, ২০০০ সালের ২৬ জুন সুন্দরগঞ্জ আঃ মজিদ সরকারী বালক উচ্চ বিদ্যালয় মঠে জামায়াতে ইসলামীর জনসভা ছিল। তৎকালীন প্রসাশন আইনশৃঙ্খলার অবনতি দেখিয়ে ওই স্থানে ১৪৪ ধারা জারী করেন। পরে নির্বাচনী জনসভাপি ভুরারঘাট সিনিয়ার মাদ্রাসা মাঠে নেয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন জামায়াতের সাবেক আমীর মরহুম প্রফেসর গোলাম আজম। অনুষ্ঠান শেষে দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ বাড়ী ফেরার পথে ছাইতানতলা এলাকায় রাস্তা বেরিকেড দিয়ে পথ রোধ করেন বর্তমান এমপি মনজুরুল ইসলাম লিটন। ছোড়ের গুরি। তার ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হন পীরগাছার কাজী শহীদুল ইসলাম, রফিকুল ইসলাম ও রাজা মিয়াসহ ৬ জন। এরমধ্যে এখন অনেকেই অসহায় জবিন যাপন করছেন।
অনুসন্ধানে জানা গেছে, মনজুরুল ইসলাম লিটন উপজেলার সর্বানন্দ ইউনিয়নের জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আশরাফ আলী মাষ্টার। যুবক বয়স থেকেই বেশিভাগ সময় কেটেছে ঢাকায়। মেঘনা ঘাটে অবস্থিত শিপায়েড এন্ডার প্রাইজ জাহাজ নির্মাণের কারখানায়। ঢাকায় থাকাকালীন সময়ে ১৯৯৬ সালে বঙ্গবন্ধু পরিষদের সদস্য হন লিটন। ২০০৩ সালে গুলি বর্ষন করে জিম্মি রেখে উপজেলা আওয়ামীলীগের সভাপতি হন তিনি। একই সালের ১৪ নভেম্বর একতা এক্সপ্রেস এর যাত্রী ফলগাছা গ্রামের রওশনারা বেগম ভোরে ঢাকা থেকে বামনডাঙ্গা ফেরার পথে শ্লীললতাহানির শিকার হত মঞ্জুরুল ইসলাম লিটনের হাতে। ট্রেনে টানা হ্যাচড়া করে তাকে বিবস্ত্র করার চেষ্টা করা হয়। হাত ছিটকে পালিয়ে রওশনআরা আশ্রয় নেন বামনডাঙ্গা রেলওয়ে মসজিদে। এসময় তাকে উদ্দেশ্য করে মাতাল অবস্থায় মসজিদের ভিতর প্রবেশ করে গুলি বর্ষণ কওে লিটন। ২০০৫ সালে জড়িয়ে পড়েন বেসরকারী রেলওয়ে বাণিজ্য। ১ হাজার ৮৮৮ জন শ্রমিক কর্মচারীর ১৪ মাসের বেতন ভাতা প্রায় ৩০ কোটি টাকা আত্মসাৎ করায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে ভূক্তিভোগীরা। ২০০৮ সালে ব্যাংক ঋণের মাধ্যমে আশরাফ আলী হিমাগার নির্মাণ করেন মঞ্জুরুল ইসলাম লিটন। ব্যাংক ঋণের দায়ে প্রায় দেউলিয়া হওয়ার পথে বসে এ প্রতিষ্ঠানটি। বর্তমান ক্ষমতাসীন দল ৯ম সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ায় বেরে যায় তার অপরাধ প্রবনতার মাত্রা। ২০১৩ সালে হিমাগারে অলু সংরক্ষণ করেন এলাকার অসহায়, গরীব চাষিরা। যথাসময়ে আলু ফেরত না দিয়ে বিক্রি করে গাঁ ঢাকা দেয় লিটন।
অনুসন্ধানে জানা গেছে, বামনডাঙ্গার কালিতলা নামক স্থানে যাত্রামঞ্চে মদ পান অবস্থায় নর্তকীর সাথে নাচগান করতে দেখে বিষ্মিত হয় এলাকার মানুষ। ২০১১ সালের ২২ জুলাই সুন্দরগঞ্জ উপজেলার জাতীয় শ্রেষ্ঠ পুরস্কার প্রাপ্ত শিবরাম আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অনুমানিক রাত সাড়ে এগারটার দিকে স্কুল চত্বরে প্রবেশ করে ফাঁকা গুলি করে ভীতিকর পরিস্থিতির তৈরি করে। এঘটনার প্রতিবাদ করেন পুস্কার প্রাপ্ত জাতীয় শ্রেষ্ঠ প্রধান শিক্ষা মোঃ নুরুল ইসলাম। এতে ক্ষিপ্ত হয়ে তার বাড়ীতেও আকষ্মিক গুলি বর্ষণ করেন এই লিটন। ২০১৪ সালের ভোটার বিহীন নির্বাচনের মাধ্যমে এমপি হন তিনি। তার নির্দেশে বামনডাঙ্গার পাশে মনমথ সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গুলি করে হত্যা করা হয় স্থানীয় খামার ব্যবসায়ী এবং এলাকার সবচেয়ে জনপ্রিয় যুুবক শাহাবুল ইসলামকে।
প্রতিবাদ বিক্ষোভ
এদিকে এমপি লিটনের পিস্তলে শাহাদত হোসেন সৌরভ (৯) গুলিবিদ্ধ হওয়ার প্রতিবাদে এমপি লিটনকে গ্রেফতার এবং দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে রোববার দিনভর মাননবন্ধন ও বিক্ষোভ হয়েছে সুন্দরগঞ্জে। উপজেলার বঙ্গবন্ধু চত্বরে মানববন্ধনে বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা ও পৌর মেয়র আব্দুল্লাহ্ আল মামুন, উপজেলা আ’লীগের সাবেক সভাপতি টিআইএম মকবুল হোসেন প্রামানিক, সাংগঠনিক সম্পাদক সাজেদুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডার এমদাদুল হক বাবলু ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আহসান হাবিব মাসুদ। বক্তারা মঞ্জুরুল ইসলাম লিটনকে দ্রুত আইনের আওতায় নেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোরদাবী জানান। এদিকে ঘটনার পর থেকে এলাকায় চাপা উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে।
সুুন্দরগঞ্জ থানা অফিসার ইনচার্জ ইসরাইল হোসেন জানান, শনিবার রাতে সংসদ সদস্যের প্রতিনিধি বড় শ্যালক তরিকুল ইসলামের মাধ্যমে সংসদ সদস্যের ব্যবহৃত লাইসেন্সকৃত একটি পিস্তুল ও একটি শর্টগানসহ ৫৩ রাউন্ড গুলি থানায় জমা হয়েছে। অপর দিকে সৌরভের পিতা সাজু মিয়া বাদী হয়ে গত শনিবার রাতে সংসদ সদস্য লিটনকে একমাত্র আসামী করে মামলা করেছেন। মামলা তদন্ত কাজ বিভিন্নভাবে অব্যাহত আছে। আসামী গ্রেফতারের বিষয়টি থানা অফিসার ইনচার্জ কৌশলে এরিয়ে যান। তিনি জানান, গুলি করার সময় কোন অস্ত্র ব্যবহার হয়েছে তা জমাকৃত অস্ত্র পরীক্ষা না করা পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছে না। মামলার আইও এসআই কারিবেল হাসান জানায়, মামলার তদন্ত যথাযথ প্রক্রিয়া মোতাবেক চলছে। অগ্রগতির বিষয় তদন্ত নিরপেক্ষতার স্বার্থে বলতে অস্বীকৃতি জানান তিনি।
উপজেলা নির্বাহী অফিসার আবদুল হাই মিলটন জানায়, এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। পরিস্থিতির উপর কড়া নজর দাড়ি রয়েছে। ঘটনার পর থেকে সংসদ সদস্যের মোবাইল ফোনটি বন্ধ রয়েছে।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ভারতে গরু নিয়ে উত্তপ্ত রাজনীতি by সৌম্য বন্দ্যোপাধ্যায়
![]() |
| শোভা দে |
নিছকই এক গুজবকে কেন্দ্র করে গত সোমবার রাতে বিসাদা গ্রামে শতাধিক লোকের আক্রমণে ইকলাখ নিহত হন।
গতকাল যে দুই মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়, তারা স্থানীয় এক মন্দিরের পুরোহিতকে বাধ্য করেছিল প্রতিশোধের ডাক দিতে। এর পরেই ইকলাখের বাড়ি আক্রমণ ও তাঁকে পিটিয়ে খুন করে উত্তেজিত জনতা।
গতকাল পাটনায় সাবেক মুখ্যমন্ত্রী লালু প্রসাদ বলেছেন, বিজেপি গরুর রাজনীতি হাতিয়ার করে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের খেলায় নেমেছে। এটা ঠিক নয়। বহু হিন্দু আছে যারা গরু খায়। গরু খাওয়ার অপরাধে কাউকে পিটিয়ে মারা অন্যায়। পাটনাতেই লালুর কথার জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেন, গরু নিয়ে কথা না বলে তিনি বরং বলুন, পনেরো বছরের শাসনে বিহারকে কেন জঙ্গলের রাজত্বে পরিণত করেছিলেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কিন্তু এই ঘটনা নিয়ে এখনো রা কাড়েননি। এ নিয়ে প্রশ্ন করেছেন অরবিন্দ কেজরিওয়াল ও রাহুল গান্ধী। দুজনেই বিজেপির সাম্প্রদায়িক রাজনীতির সমালোচনা করেন। বিজেপি-বিরোধী দলগুলো প্রচার শুরু করে দিয়েছে, গরুর রাজনীতির মধ্য দিয়ে তারা দেশে ধর্মীয় মেরুকরণের চেষ্টা করছে, যাতে ভোটে জেতা সহজতর হয়।
ভারতের ১৮ কোটি মুসলমান ছাড়াও বহু অমুসলিম গরুর মাংস খায়। ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মাংস রপ্তানিকারক দেশ। তবে প্রধানত মহিষের মাংসই রপ্তানি হয় ।
এই বিতর্কের মাঝে বিশিষ্ট লেখিকা শোভা দে ট্যুইট করেন, ‘এখনই গরুর মাংস খেলাম। আসুন আমাকে খুন করুন।’ শোভা মুম্বাইয়ে থাকেন। বিজেপি এই রাজ্যে ক্ষমতায় এসে গো-হত্যা নিষিদ্ধ করেছে।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ধর্ম জেনে গুলি চালাচ্ছিল ওরেগনের বন্দুকবাজ
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন হোসি কোনিও
জাকারিয়া বালার স্ত্রী আয়শা জাকারিয়া জানান, জাকারিয়া পরিবারের চার ভাই সবাই থাকেন জাপানে। এর মধ্যে জাকারিয়ার ভাই বর্তমানে জাপান প্রবাসী মিশনের সাথে হোসি কোনিওর সুসম্পর্কের সুবাধে তিনি রংপুরে আসেন এবং জাকারিয়া বালার বাড়িতে পেয়িং গেস্ট হিসেবে থাকেন। কয়েক বছর আগেও তিনি রংপুরে এসেছিলেন এবং ওই বাড়িতেই পেয়িং গেস্ট হিসেবে ছয় মাস অবস্থান করেন। এবার রংপুরে এসে আবারও ওই বাড়িতে উঠেন। তিনি থাকতেন ওই বাড়ির দোতালায়। বাসায় অবস্থানকালে শুধু খাওয়ার সময় নিচে নামতেন। তিনি জানান, হোসি কোনিও খুব ভালো লোক ছিলেন।
রংপুর মহানগর ছাত্রলীগের সদ্য বিলুপ্ত কমিটির সিনিয়র সহ-সভাপতি সোহেল রানা ইমন জানান, হোসি কোনিও ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। তিনি শুক্রবারে মসজিদে এসে নামাজ পড়তেন। এবার কোরবানীর ঈদে কারামতিয়া কবরস্থান ঈদগাহ মাঠে ঈদের নামাজও পড়েছেন। তিনি খুব ভালো মানুষ ছিলেন।
অন্যদিকে স্থানীয় কামরুল ইসলাম অন্তু, মিজানুর রহমান রিপু, ইমন, নান্টুসহ এলাকার অনেকেই জানান, গত ২৭ রমজান কাদেরীয়া মসজিদে আসরের নামাজের সময় তিনি মসজিদের ইমাম সিদ্দিক হোসেনের কাছে ইসলাম ধর্মগ্রহণ করেন। এসময় ১৪/১৫ মুসল্লি মসজিদে উপস্থিত ছিলেন।
স্থানীয় কাদেরিয়া জামে মসজিদের ভারপ্রাপ্ত ঈমাম মাওলানা তাজুল ইসলাম জানান, আমি এই মসজিদে মাঝে মাঝে নামাজ পড়াই। কিছুদিন হোসি কোনিও আমার পেছনে বাম পাশে মাগরিবের নামাজ আদায় করেছেন। পুলিশের উদ্ধারকৃত পাসপোর্টে তার জন্ম তারিখ লেখা রয়েছে ৩১-০৫-১৯৪৯।
স্থানীয়রা জানান, রংপুরে এসে কাচু আলুটারি এলাকার শাহ আলম নামের এক কৃষকের দুই একর জমি রংপুর মহানগরীর রবার্টসন্সগঞ্জ পানির ট্যাংক এলাকার রজব আলীর পুত্র হীরার সাথে অংশিদারিত্বের ভিত্তিতে লিজ নেন। সেখানে তিনি ও হীরা বিভিন্ন কোয়েল ঘাসের গাছ লাগিয়ে গড়ে তোলেন ফার্ম। নিজের হাতে সেগুলো পরিচর্যাও করতেন।
তবে পরিচর্যার জন্য মাস খানেক আগে হীরাসহ ফার্মে এলেও কিছুদিন থেকে তিনি একাই ফার্মে যাতায়াত করতেন বলে জানায় স্থানীয়রা। তবে ওই ঘাসের খামার পরিদর্শনে গিয়ে রংপুর প্রানী সম্পদ বিভাগের কর্মকর্তা জানান, ওই ঘাসের পরিচয় তিনি জানেন না।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
এই যুগে রবিন হুডও অচল! by আশরাফুল ইসলাম
![]() |
| বিল গেটস, মুকেশ আম্বানি, জ্যাক মা |
রবিন হুড সূচকের বিশ্লেষণে দেখা গেছে, ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানির মোট সম্পদ দেশটির দারিদ্র্যসীমার নিচে থাকা ৩০ শতাংশ লোকের মাঝে ভাগ করে দেওয়া হলে প্রত্যেকে পাবেন মাত্র ৫৯ ডলার বা ৪ হাজার ৭২০ টাকা। এ অর্থ দিয়ে একজন লোক ভারতে সর্বোচ্চ দেড় মাস তিন বেলা খেতে পারবেন। তবে খুব ভালো কিছু যে খেতে পারবেন, তা-ও না। প্রতি বেলার খাবারের জন্য ৩৫ রুপি হিসেবে একজনের পাতে জুটবে ভাত, ডাল, দুই প্রকার সবজি, আচার ও তিনটি চাপাতি রুটি। ১২৯ কোটি জনসংখ্যার ভারতে দারিদ্র্যসীমার নিচে বসবাস করেন ৩২ কোটি মানুষ আর মুকেশ আম্বানির মোট সম্পদের পরিমাণ বর্তমানে ১ হাজার ৯২০ কোটি ডলার। এ অর্থ গড়ে একজন ভারতীয় নাগরিক যে পরিমাণ আয় করেন, তার তুলনায় ১ কোটি ৩৬ লাখ গুণ বেশি!
![]() |
| প্রিন্স তালাল, ইংভার ক্যাম্পরাড, জন ফ্রেডরিকসেন |
সূচক অনুযায়ী সাইপ্রাস ও সুইডেনের দরিদ্ররা অপেক্ষাকৃতভাবে অনেক বেশি অর্থ পাবেন। সুইডেনের শীর্ষ ধনী আসবাব ব্যবসায়ী আইকিয়ার প্রতিষ্ঠাতা ইংভার ক্যাম্পরাড তাঁর ৪ হাজার ৫০০ কোটি ডলার ভাগ করে দিলে গড়ে একজন গরিব সুইডিশ পাবেন ৩৩ হাজার ১৪৯ ডলার। একইভাবে সাইপ্রাসের শীর্ষ ধনী জন ফ্রেডরিকসেন তাঁর ১ হাজার ৫০০ কোটি ডলার ভাগ করে দিলে একজন গড়ে পাবেন ৪৫ হাজার ৯৮৭ ডলার। দেশ দুটির কম জনসংখ্যা অর্থের ভাগ বেশি হওয়ার মূল কারণ। সুইডেন ও সাইপ্রাসের জনসংখ্যা যথাক্রমে মাত্র ৯৫ লাখ ও ১২ লাখ।
সৌদি আরবের শীর্ষ ধনী যুবরাজ আলওয়ালিদ বিন তালাল আল সউদের সম্পদের পরিমাণ ৩ হাজার ১০০ কোটি ডলার। তিনি যদি দেশটির দরিদ্রদের এ সম্পদ ভাগ করে দেন, তাহলে একজন গড়ে পাবেন ৮ হাজার ২৬১ ডলার বা সাড়ে ৬ লাখ টাকা।
মোদ্দা কথা হলো, আজকের যুগে রবিন হুডের মতো ধনীদের থেকে টাকা নিয়ে দরিদ্রদের যতই দেওয়া হোক না কেন, তা খুব একটা কাজে আসবে না। চীন, ভারত, বাংলাদেশের মতো জনবহুল দেশে এ কথাটি আরও বেশি প্রযোজ্য।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
পরীক্ষা মানেই প্রশ্ন ফাঁস! হতাশ শিক্ষার্থী চাকরিপ্রার্থী ও অভিভাবক by মেহেদী হাসান
প্রশ্নপত্র ফাঁসের কারণে স্কুল কলেজের শিক্ষার্থী, চাকরি প্রার্থী এবং অভিভাবকদের মধ্যেও দীর্ঘ দিন ধরে বিরাজ করছে তীব্র ক্ষোভ এবং হতাশা। বিভিন্ন সময়ে প্রশ্নপত্র ফাঁসের ঘটনা প্রমাণিত হলেও বাতিল করা হয়নি পরীক্ষা। ফাঁস হওয়া প্রশ্নের সাথে মূল প্রশ্নের হুবহু মিল পাওয়া গেলেও অনেক সময় কর্তৃপক্ষ প্রশ্নপত্র ফাঁসের ঘটনা পুরোপুরি অস্বীকার করেছেন। কখনো কখনো সাজেশন বলেও বিষয়টি উড়িয়ে দেয়া হয়েছে। অনেককে গ্রেফতার করা হলেও দৃষ্টান্তমূলক শাস্তির তেমন কোনো নজিরও চোখে পড়ছে না। অনেকের মতে এসব কারণেই থামছে না প্রশ্নপত্র ফাঁসের কেলেঙ্কারি।
গত কয়েক বছরে শিক্ষা খাত সবচেয়ে বেশি কলঙ্কিত হয়েছে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায়। প্রশ্নপত্র ফাঁসসহ বিভিন্ন কারণে সমগ্র শিক্ষাব্যবস্থায় একের পর এক কেলেঙ্কারি যেন লেগেই আছে। এ মুহূর্তে প্রশ্নপত্র ফাঁসের কেলেঙ্কারির বিরুদ্ধে আন্দোলনে মাঠে রয়েছেন মেডিক্যালে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা।
চলমান শিক্ষক আন্দোলনের মধ্যেই ঘটে যায় দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সবচেয়ে বড় ছাত্র আন্দোলন তথা ভ্যাট বিরোধী আন্দোলন। এ আন্দোলন শেষ না হতেই আবার মাঠে নামলেন মেডিক্যালে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা। গত ১৮ সেপ্টেম্বর মেডিক্যালে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার আগের রাত থেকে ফাঁস হওয়া প্রশ্ন ছড়িয়ে পড়ার অভিযোগ ওঠে এবং এ অভিযোগে সরকারি চাকরিজীবী ও চিকিৎসকসহ বেশ কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে ইতোমধ্যে গ্রেফতারকৃতদের একজনের মৃত্যুর ঘটনাও ঘটেছে। গত ১৮ সেপ্টেম্বরের ভর্তি পরীক্ষা বাতিল করে নতুন করে পরীক্ষা গ্রহণের দাবিতে আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা।
পাবলিক পরীক্ষায় প্রশ্নফাঁস উৎসব
২০১২, ২০১৩ এবং ২০১৪ সাল ছিল পাবলিক পরীক্ষায় প্রশ্নফাঁসের হিড়িকের বছর। ২০১৪ সালে বছরজুড়ে একের পর এক পাবলিক পরীক্ষায় ঘটতে থাকে প্রশ্নপত্র ফাঁসের ঘটনা। সমাপনী, এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় প্রায় প্রতিটি বিষয়ে মুড়ি মুড়কির মতো মানুষের হাতে হাতে ছড়িয়ে পড়ে ফাঁস হওয়া প্রশ্নপত্র। এ ছাড়া জেএসসি বা জেডিসি পরীক্ষায়ও তখন প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠে।
২০১৪ সালে প্রতিটি পাবলিক পরীক্ষার শুরু থেকেই প্রতিটি বিষয়ে একের পর এক প্রশ্নপত্র ফাঁসের ঘটনা এবং অভিযোগ আসতে থাকে। ফাঁস হওয়া অনেক প্রশ্নের সাথে পরীক্ষার হলের প্রশ্নপত্র হুবহু মিলে যায়। তারপরও একটি পরীক্ষা স্থগিত ছাড়া অন্যসব পরীক্ষা চালিয়ে নেয়া হয়। ২০১৪ সালে সবচেয়ে আলোচিত প্রশ্নপত্র ফাঁস ছিল এইচএসসির। পরিস্থিতি বেগতিক আকার ধারণ করায় স্থগিত করা হয় ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা। তবে বাংলা, ইংরেজি প্রথম পত্র, গণিত, রসায়ন, পদার্থ বিজ্ঞানসহ বিষয়ের প্রশ প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটে। এ সত্ত্বেও এসব পরীক্ষা বাতিল করা হয়নি।
২০১২ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত প্রাথমিকের সমাপনী পরীক্ষায়ও একের পর এক প্রশ্নপত্র ফাঁস ঘটতে থাকে। ২০১৪ সালে সমাপনী পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটে ধুমধামের সাথ।
২০১৩ সালে সমাপনী পরীক্ষায় ইংরেজি এবং বাংলা বিষয়ে প্রশ্নপত্র ফাঁসের ঘটনা তদন্তে প্রমাণিত হয়। ইংরেজি ৮০ এবং বাংলা ৫৩ শতাংশ প্রশ্ন মিলে যায় ফাঁস হওয়া প্রশ্নের সাথে। তবু এ পরীক্ষা বাতিল হয়নি। প্রাথমিক ও গণশিা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এস এম আশরাফুল ইসলাম তখন জানান তদন্তে প্রশ্নপত্র ফাঁস প্রমাণিত হয়েছে। তবে পরীা বাতিল করা হচ্ছে না।
২০১২ সালেও সমাপনী পরীক্ষায় বাংলা ও গণিতে প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটে।
২০১৪ সালে সমাপনী পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন জেলায় দায়ীদের শাস্তি দিয়েছেন। প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে সোচ্চার অনেকে অনলাইনে ফাঁস হওয়া প্রশ্ন প্রকাশ করে শিক্ষামন্ত্রণালয়কে চ্যালেঞ্জ জানিয়েছেন। তাদের কাছে প্রশ্নপত্র ফাঁসের প্রমাণ রয়েছে। কিন্তু তারপরও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার গত ৪ ডিসেম্বর নেত্রকোনা কেন্দুয়ায় একটি অনুষ্ঠানে বলেছেন প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ পাওয়া গেলেও এর পক্ষে সুনির্দিষ্ট কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।
২০১৩ সালের এসএসসি ও সমানের পরীায়ও সব প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠে। গণিত, ইংরেজি প্রথম পত্রসহ বিভিন্ন বিষয়ে ফাঁস হওয়া প্রশ্নের হুবহু মিল পাওয়া যায়।
এ ছাড়া ২০১৩ সালে ৪ নভেম্বর থেকে শুরু হয় জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীায় ইংরেজি, গণিত, পদার্থ, রসায়ন, হিসাববিজ্ঞানসহ অন্যান্য বিষয়ের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠে। এ ঘটনায় মাধ্যমিক ও উচ্চশিা অধিদফতর একটি তদন্ত কমিটি গঠন করে।
নিয়োগ পরীক্ষায়ও প্রশ্নপত্র ফাঁস এমন মহামারী আকার ধারণ করেছে যে, সরকারি সর্বোচ্চ নিয়োগ পরীক্ষা তথা বিসিএস পরীক্ষায়ও প্রশ্নপত্র ফাঁস এবং পরীক্ষা স্থগিতের ঘটনা ঘটল। ২০০৯ সাল থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক নিয়োগ, বিসিএস, গোয়েন্দা কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা, খাদ্য অধিদফতরের কর্মকর্তা, অডিট, এনবিআর, থানা ও উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা (এটিইও), মেডিক্যাল, অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংকসহ বিভিন্ন ক্ষেত্রে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের ঘটনা ও অভিযোগ উঠেছে। ইসলামী ব্যাংকেরও নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠে ২০১২ সালে।
প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের ভিত্তিতে স্থগিত করা হয় ৩৩তম বিসিএস লিখিত পরীা ও অগ্রণী ব্যাংকের নিয়োগ পরীা। একই কারণে প্রাইমারি স্কুলে সহকারী শিক নিয়োগের পরীক্ষাও ১৭ জেলার বাতিল করা হয়েছে। এ ছাড়া ৩৪তম বিসিএসের লিখিত পরীার প্রশ্ন ফাঁসেরও অভিযোগ রয়েছে।
২০১৩ সালের ৩১ মে ফাঁস হয়ে যায় অগ্রণী ব্যাংকের সিনিয়র অফিসার নিয়োগ পরীার প্রশ্ন। ওই দিন বিকেল ৪টায় পরীা থাকলেও সকাল ৯টা থেকেই হাতে লেখা প্রশ্ন পরীক্ষার্থীদের মাঝে ছড়িয়ে পড়ে। প্রশ্নপত্র ফাঁসের সত্যতা পাওয়ার পর ১২ জুন ওই পরীা বাতিল করা হয়।
২০১০ সালের ৮ জানুয়ারি প্রাইমারি স্কুলে সহকারী শিক নিয়োগ পরীার প্রশ্ন ফাঁস হয়। ফাঁস হওয়া প্রশ্নে পরীা হলেও পরীা বাতিল হয়নি। একই বছর ২৮ আগস্ট উপজেলা প্রাথমিক শিাকর্মকর্তা নিয়োগের লিখিত পরীার প্রশ্ন ফাঁস হয়। একই বছর ৮ জুলাই সরকারি মাধ্যমিক স্কুলের সহকারী নিয়োগ পরীার প্রশ্ন ফাঁস হওয়ায় পরীা স্থগিত করা হয়। একই বছর ১৬ জুলাই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কর্মকর্তা পদে নিয়োগের লিখিত পরীার প্রশ্ন ফাঁস হয়। এতে ওই পরীা বাতিল করে কর্তৃপ।
২০১১ সালে অডিট বিভাগের নিয়োগ পরীার প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠে। ২০১২ সালের ২৭ জানুয়ারি ফাঁস হওয়া প্রশ্নেই খাদ্য অধিদফতরের নিয়োগ পরীা নেয়া হয়। শেষ পর্যন্ত ওই পরীা বাতিল করা হয়। ২৭ জুলাই জনতা ব্যাংকের নির্বাহী কর্মকর্তা পদে নিয়োগ পরীার আগের রাতে পুরান ঢাকার একটি হোটেল থেকে ফাঁস হওয়া প্রশ্নসহ ১৬ জনকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। ২০১২ বছরের ৩ আগস্ট জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সহকারী রাজস্ব কর্মকর্তা পদে নিয়োগের বাছাই পরীার প্রশ্ন ফাঁস হয়। ফাঁস হওয়া প্রশ্নের সাথে পরীায় হলের প্রশ্নের হুবহু মিল থাকলেও পরীা বাতিল বা তদন্ত হয়নি। একই বছরের ২১ সেপ্টেম্বর ফাঁস হওয়া প্রশ্নেই এটিইও পদে প্রিলিমিনারি পরীা হয়। ২০১২ সালের ৭ অক্টোবর থেকে ৩৩তম বিসিএস লিখিত পরীার প্রশ্ন ফাঁস হয়। এ ঘটনায় ৬ অক্টোবর পিএসসি পরীা স্থগিত করে। ২০১৩ সালের ১২ অক্টোবর প্রাইমারি স্কুলে প্রধান শিক নিয়োগ পরীার প্রশ্নপত্র ফাঁসেরও অভিযোগ ওঠে।
ভর্তি পরীক্ষায় প্রশ্ন ফাঁস
জাতীয় বিশ্ববিদ্যালয়, মেডিক্যাল কলেজ এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ঘিরে গড়ে উঠছে জালিয়াতচক্র। বিভিন্ন ক্ষেত্রে এ চক্র প্রশ্ন ফাঁসসহ উন্নত প্রযুক্তির মাধ্যমে পরীক্ষার হলে বাইরে থেকে উত্তর বলে দেয়ার কৌশল রপ্ত করে ভর্তি ইচ্ছুকদের কাছ থেকে হাতিয়ে নিয়েছে বড় অঙ্কের অর্থ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিকে কেন্দ্র করে গড়ে ওঠা এ চক্রের অনেককে গ্রেফতার করা হয়েছে ইতোমধ্যে। ২০১৩ এবং ২০১৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে এ চক্র প্রযুক্তির সাহায্যে জালিয়াতির আশ্রয় নেয়।
বর্তমানে উচ্চশিক্ষায় ভর্তির ক্ষেত্রে প্রশ্নপত্র ফাঁস নিয়ে আন্দোলন করছে মেডিক্যালে ভর্তি ইচ্ছুকরা। গত ১৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত ভর্তি পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগে তারা পুনরায় পরীক্ষা গ্রহণের জন্য আন্দোলন করে যাচ্ছে। এর আগেও ২০১০-১১ সালে মেডিক্যাল কলেজের ভর্তি পরীার প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠে। সে বছর ৩০ সেপ্টেম্বর প্রশ্ন ফাঁসের ঘটনায় সিন্ডিকেট চক্রের ২৪ জনকে গ্রেফতার করা হয়। ২০১৪ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রমাণ পাওয়া যায়। ৫২টির মধ্যে ৪১টি প্রশ্ন মিলে যায় ফাঁস হওয়া প্রশ্নের সাথে।
প্রশ্ন ফাঁসের রেকর্ড
ইতিহাসের সবচেয়ে বেশি প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটেছে গত ছয় বছরে । ১৯৭৯ সালে এসএসসি পরীায় সর্বপ্রথম প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটে। ১৯৭৯ থেকে ২০০৮ পর্যন্ত ২৯ বছরে ৫৫টি পরীার প্রশ্ন ফাঁসের ঘটনার বিবরণ পাওয়া যায়। আর গত ছয় বছরে ৩০টিরও বেশি পরীার প্রশ্ন ফাঁস হয়েছে।
প্রশ্ন ফাঁস, মামলা ও তদন্ত
বিভিন্ন পরীায় প্রশ্ন ফাঁসের অভিযোগে গত ছয় বছরে রাজধানীতে ৭০টি মামলা হয়েছে। তবে এসব মামলায় শাস্তি পাওয়ার তেমন নজির নেই। অনেকে প্রমাণের অভাবে ছাড়া পেয়েছে। অনেক মামলা আর সচল নেই। প্রশ্ন ফাঁসের ঘটনায় অনেক তদন্ত কমিটি হয়েছে। তদন্তে অনেক ঘটনা প্রমাণ হয়েছে। তদন্তে প্রশ্ন ফাঁস বন্ধে অনেক সুপারিশও করা হয়েছে। কিন্তু তারও তেমন কোনো বাস্তবায়ন নেই বলে অভিযোগ রয়েছে।
প্রকাশিত একটি তথ্যে দেখা যায়, গত ৩৫ বছরে অন্তত ৭৮টি পরীার প্রশ্ন ফাঁস হলেও তদন্ত কমিটি হয়েছে ২৩টিতে। আর বাতিল ও স্থগিতের ঘটনা ঘটেছে ১২টির মতো পরীক্ষায় ।
বার্ষিক পরীায়ও প্রশ্ন ফাঁস!
কুড়িগ্রামের চিলমারি উপজেলায় গত বছর ডিসেম্বর মাসে মাধ্যমিক স্কুলের বার্ষিক পরীক্ষায় প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটে। ১ ডিসেম্বর উপজেলার সব উচ্চবিদ্যালয়ে চারটি সেটের মাধ্যমে অভিন্ন প্রশ্নপত্রে বার্ষিক পরীা শুরু হওয়ার পর প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটে বিভিন্ন স্কুলে।
টিআইবির অনুসন্ধান
গত ৫ আগস্ট রাজধানীতে টিআইবির প্রকাশিত একটি গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, বিভিন্ন পাবলিক পরীায় ৪০টি ধাপে প্রশ্ন ফাঁস হয়। তার মধ্যে ২৩টি ধাপ থেকে সবচেয়ে বেশি প্রশ্নপত্র ফাঁস হচ্ছে। প্রশ্নপত্র প্রণয়ন, মডারেশন, বিজি প্রেসে কম্পোজ, প্রুফ দেখা, সিলগালা করা ও বিতরণ এবং পরীার দিন পরীা কেন্দ্রে শিকদের মাধ্যমে প্রশ্নপত্র ফাঁস হয়। প্রশ্নপত্র ফাঁসের সাথে শিাবোর্ড, মাধ্যমিক শিা অধিদফতর, প্রাথমিক শিা একাডেমি, কোচিং সেন্টার, গাইড বই ব্যবসায়ী ও সরকারদলীয় ছাত্র সংগঠন সরাসরি জড়িত। ফাঁস হওয়া প্রশ্নে আকারভেদে ২০ টাকা থেকে ২০ হাজার টাকা পর্যন্ত অর্থের লেনদেন হয়।
প্রতিবেদনে বলা হয়, প্রাথমিক শিা সমাপনী (পিইসি), জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি), মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) এবং উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) এ চারটি পাবলিক পরীার প্রশ্ন প্রণয়ন, মডারেশন, ছাপানো, সংরণ ও বিতরণের প্রক্রিয়া পর্যালোচনা করে এসব তথ্য পাওয়া গেছে। ২০১৫ সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত এ গবেষণা কার্য পরিচালনা করা হয়।
প্রতিবেদনে বলা হয়, ১৯৭৯ সালে প্রশ্ন ফাঁসের প্রবণতা শুরু হলেও ২০১২, ২০১৩ এবং ২০১৪ শিাবর্ষ সব বছরকে ছাড়িয়ে গেছে। গত চার বছরে গবেষণার অন্তর্ভুক্ত বিভিন্ন পাবলিক পরীায় ৬৩টি প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠেছে। ফাঁস হওয়া প্রশ্ন সামাজিক যোগাযোগমাধ্যম, ওয়েবসাইট, মোবাইল ও আত্মীয়স্বজন এ চারটি মাধ্যমে সংশ্লিষ্টদের হাতে পৌঁছায়।
গবেষণার সার্বিক পর্যবেণে দেখা যায়, প্রশ্ন ফাঁসের সাথে সরকারি ও বেসরকারি উভয় অংশীজন জড়িত। প্রশ্ন প্রণয়ন, ছাপানো ও বিতরণে এবং তদারকির সাথে সম্পৃক্ত সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের একাংশ কোনো না কোনো পর্যায়ে প্রশ্ন ফাঁসের সাথে জড়িত। প্রতিবেদন অনুয়ায়ী, প্রশ্ন প্রণয়নের দীর্ঘ প্রক্রিয়া, ম্যানুয়াল পদ্ধতির সাথে অনেকের সম্পৃক্ততাও প্রশ্ন ফাঁসের ঝুঁকি বাড়াচ্ছে।
প্রতিবেদনের সারমর্ম তুলে সংস্থাটির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, তথাকথিত সাফল্যের ধারা অব্যাহত রাখা ও প্রশ্নপত্র দিয়ে শিার্থীদের আকৃষ্ট করা হচ্ছে। নীতিনির্ধারণী পর্যায়ে প্রশ্নপত্র ফাঁসের বিষয়টিকে অস্বীকার করার প্রবণতা, বিষয়টি ‘সাজেশন কমন পড়া’, ‘গুজব’ বলে অস্বীকার করা, তদন্ত প্রতিবেদন প্রকাশ না করা, প্রশ্নপত্র ফাঁসে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়া এবং ঘটনার পুনরাবৃত্তি নীতি। এ ছাড়া পাবলিক পরীা অপরাধ আইনে শাস্তি কমানো, কোচিং বাণিজ্যে বন্ধে প্রণীত নীতিমালা অস্পষ্টতা, গাইড বই বন্ধে আইনের শিথিলতা, বিভিন্ন সময় তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশ না করা, প্রশ্ন ফাঁসের সাথে যুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়া, একই শিক প্রতিবছরই প্রশ্ন প্রণেতা হিসেবে নিয়োগ, তথ্যপ্রযুক্তির ব্যবহারের ওপর তদারকি ও প্রয়োজনীয় পদেেপর ঘাটতি, পরিবর্তিত শিা ও পরীা কাঠামোর ওপর শিকদের যথাযথ ও পর্যাপ্ত প্রশিণের অভাব, বিজি প্রেসে পর্যাপ্ত তদারকি ও নিরাপত্তা না থাকা, শিাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে অসুস্থ প্রতিযোগিতা, বিকল্প প্রশ্ন না থাকা, প্রশ্ন গণনায় ম্যানুয়ালি করা, সচেতনতার ঘাটতি। এর ফলে সার্বিক শিা কাঠামোতে নৈতিকতার অবয়, শিার গুণগতমানের অবনতি পরিলতি হচ্ছে। একে শিার্থীদের মাঝে পড়াশোনার ঘাটতি, মেধাবীদের তুলনায় রেজাল্টে কম মেধাবীরা এগিয়ে যাওয়ার প্রবণতায় ল্য করা গেছে।
নৈতিকতার বিপর্যয়
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রফেসর এমিরিটাস সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, প্রশ্ন ফাঁস ঘটনার সাথে আমাদের সমাজের অনৈতিকতার বিপর্যয়ের চিত্রও প্রকাশ হয়ে পড়েছে। সমাজে অনৈতিকতা ভয়াবহ রূপ ধারণ করেছে। মা-বাবাও দৌড়াচ্ছেন সন্তানের জন্য ফাঁস হওয়া প্রশ্ন জোগাড় করার জন্য। সন্তানও মা-বাবাকে দ্বিধাহীনভাবে বলছে ফাঁস হওয়া প্রশ্ন জোগাড় করে দেয়ার জন্য। মা-বাবা সে আহ্বানে সাড়া দিচ্ছেন। কারণ প্রশ্ন জোগাড় করতে না পারলে তার সন্তানতো প্রতিযোগিতায় পিছিয়ে পড়বে। একেবারে কোমল অবস্থায়ই একজন শিশুকে অনৈতিকতার দিকে ধাবিত করা হচ্ছে । মা-বাবা, শিক্ষক, শিক্ষার্থী মিলে সবাই অনৈতিক সুবিধা নেয়ার জন্য ঝাঁপিয়ে পড়ছে। এই যে চিত্র এটা অত্যন্ত বিপজ্জনক জাতির জন্য।
প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করে আসছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মুহাম্মদ জাফর ইকবাল। গত ২৭ নভেম্বর অনলাইন পোর্টাল বিডিনিউজটুয়েন্টিফোরডটকম-এ তিনি লিখেছেন ‘ছোট ছোট শিশুদের অন্যায় করতে শেখানো হচ্ছে। সারা পৃথিবীর কোথাও এই নজির নেই, যেখানে একটি রাষ্ট্র তার দেশের শিশুদের অন্যায় করতে শেখায়। একটা দেশের মেরুদণ্ড পুরোপুরি ভেঙে দেয়ার কি এর চেয়ে পরিপূর্ণ কোনো পদ্ধতি আছে? নেই। সারা পৃথিবীতে কখনও ছিল না, ভবিষ্যতেও কখনও থাকবে না। শুধু আমাদের দেশেই কিছু আমলা আর কিছু গুরুত্বপূর্ণ মানুষ একটা শিাব্যবস্থা পুরোপুরি ধ্বংস করার একটি প্রক্রিয়া শুরু করতে পারে। যে জাতি শৈশবে অন্যায় করতে শিখে বড় হয়, সেই জাতি দিয়ে আমরা কী করব?’
জাফর ইকবাল লিখেছেন ‘এই দেশের শিাব্যবস্থার হর্তাকর্তা বিধাতারা, আপনাদের কাছে করজোড়ে প্রার্থনা করি, আমাদের দেশের শিশুদের আপনারা মুক্তি দিন। এই শিশুগুলো যদি কোনো পরীা না দিয়ে শুধু বইগুলো নাড়াচাড়া করে সময় কাটিয়ে দিত তাহলে অন্তত তাদের একটা সুন্দর শৈশব থাকত, তারা অন্তত অন্যায় করা শিখত না। আমাদের শিশুদের লেখাপড়ার দরকার নেই, দোহাই আপনাদের, তাদের ক্রিমিনাল করে বড় করবেন না! ’
হতাশায় মেধাবীরা
‘প্রশ্ন যদি হবে ফাঁস পড়ব কেন বার মাস’ স্লোগান ধারণ করে বর্তমানে আন্দোলন করছেন মেডিক্যাল ভর্তি ইচ্ছুকরা। প্রশ্ন ফাঁসের কারণে অনেক অমেধাবী যেমন পরীক্ষায় ভালো রেজাল্ট করছে তেমনি অনেক অমেধাবীরা ভালো প্রতিষ্ঠানে ভর্তি হতে পারছে। আবার অনেক অযোগ্যরা পাচ্ছে ভালো চাকরি। না পড়েই যদি প্রশ্ন ফাঁসের কারণে এসব পাওয়া যায় তাহলে মেধাবীরা ১২ মাস কষ্ট করে কেন পড়বে এ প্রশ্নের কোনো জবাব নেই জাতির কাছে। এ প্রশ্ন সত্যিই অনেক বেদনার অনেকের কাছে।
রাজধানীর হলিক্রস কলেজের অভিভাবক সালমা নাজু জানান, এইচএসসি পরীক্ষার সময় প্রশ্ন ফাঁসের ঘটনায় তার মেয়ে ভীষণভাবে ভেঙে পড়ে। এ কলেজের মেয়েরা সবাই পড়াশুনায় ভালো। কিন্তু পরীক্ষার সময় ফাঁস হওয়া প্রশ্ন নিয়ে অন্যদের কাড়াকাড়ির দৃশ্য দেখে তার মেয়েসহ অনেক মেধাবী শিক্ষার্থীরা কান্না ধরে রাখতে পারেনি। সারা বছর এত কষ্ট সাধনার পর এখন সবাই পরীক্ষার আগে প্রশ্ন পেয়ে যাচ্ছে এবং পরীক্ষার খাতায় তা গড় গড় করে লিখে দিয়ে আসছে। সালমা নাজু জানান, প্রশ্ন ফাঁসের ঘটনায় পরীক্ষার সময় সে এবং তার মেয়ে যে মানসিক কষ্ট পেয়েছেন তা কোনো দিন ভুলতে পারবেন না।
প্রশ্ন ফাঁস বিষয়ে শিক্ষার্থী, অভিভাবক এবং ছাত্রছাত্রীদের সাথে কথা বলার সময় তাদের মধ্যে তীব্র ক্ষোভ, হতাশা এবং বেদনার চিত্র প্রকাশ পেয়েছে। প্রশ্ন ফাঁসের ঘটনায় ভেঙে পড়েছেন অসংখ্য মেধাবী ছাত্রছাত্রী, চাকরিপ্রার্থী এবং তাদের মা-বাবা। রাজধানীর বিভিন্ন নামকরা কলেজের এইচএসসি পড়–য়া শিক্ষার্থীরা আগের বছরগুলোতে প্রশ্ন ফাঁসের স্মৃতিচারণ করে ক্ষোভ প্রকাশ করে জানান, তারা দেখেছে কিভাবে তাদের সামনে অমেধাবীরা, যারা হয়তো ঠিকমতো পাসই করতে পারত না তারাও জিপিএ ৫ পেয়ে উল্লাসে মেতে উঠেছে ফল প্রকাশের পর। তাদের মতে প্রশ্ন ফাঁসের ঘটনা এবং উদারনীতিতে খাতা মূল্যায়নের কারণে ভালোমন্দ সব একাকার হয়ে গেছে। সারা বছর তাদের পরিশ্রম মূল্যহীন হয়ে গেছে।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1265)
- ► 2025 (3280)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
-
▼
2015
(11541)
-
▼
October
(966)
-
▼
Oct 04
(35)
- কোনিও হত্যা তদন্তে যুক্তরাষ্ট্রের সহযোগিতার আগ্রহ,...
- সিরিয়ায় হামলা নিয়ে পেন্টাগন-ক্রেমলিন যুদ্ধ
- সরকারি আনুমতির অপেক্ষায় ঝুলে আছে বিচার
- আইএস সন্দেহে আটক ৩ জন রিমান্ডে
- ছাত্রলীগ ও ছাত্রদল নেতার নেতৃত্বে স্কুলছাত্রীকে গণ...
- সরকার, দল ও জোটে অস্বস্তি
- বেনজিরকে পাকিস্তানে ফিরতে বারণ করেছিলেন মোশাররফ
- লাশবাহী প্রথম বিমান ইরানে পৌঁছেছে
- দাঁত ভেঙে চোখ উপড়ে ফেলা হয়
- সিরিয়ার চোরাবালিতে পড়েছে রাশিয়া
- আন্তর্জাতিক মিডিয়ায় তোলপাড়: জাপান ও কোরিয়ার সতর্ক ...
- বিধ্বংসী ইসরাইলি ড্রোন কিনতে তাড়াহুড়া করছে ভারত
- যুদ্ধের জন্য নতুন টর্পেডো ওয়াটারক্র্যাফ্ট বানিয়েছে...
- আল-আকসা রক্ষায় অস্ত্র হাতে তুলে নিন: হামাস
- ইসরাইল থেকে অস্ত্র ও চিকিৎসা সেবা পাচ্ছে সন্ত্রাসী...
- বাচ্চাদের টাকায় দুটি নতুন ব্যাংক দেয়া সম্ভব by হাম...
- এমপি লিটনের যত কাণ্ড
- ভারতে গরু নিয়ে উত্তপ্ত রাজনীতি by সৌম্য বন্দ্যোপা...
- ধর্ম জেনে গুলি চালাচ্ছিল ওরেগনের বন্দুকবাজ
- ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন হোসি কোনিও
- এই যুগে রবিন হুডও অচল! by আশরাফুল ইসলাম
- পরীক্ষা মানেই প্রশ্ন ফাঁস! হতাশ শিক্ষার্থী চাকরিপ্...
- এবার জাপানি নাগরিক হত্যা, আইএসের টুইটে হত্যার দাবি...
- দলের প্রতিটি ইউনিটকে নতুনভাবে সাজানো হবে : লন্ডনে ...
- ডাবের পানিতে অনেক উপকার
- দিগরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছোট শ্রেণিকক্ষে ...
- অবহেলায় তিন নবজাতকের মৃত্যু by শহিদুল ইসলাম রাজী
- কেন বাড়ছে ধর্ষণ?
- আইএস-ত্যাগীদের গল্প
- সিজার হত্যা রহস্যের জট খোলেনি ৫ দিনেও
- কুন্দুজ হাসপাতালে বোমাবর্ষণ 'অপরাধ': জাতিসংঘ
- সিরিয়ায় রুশ হামলায় আইএস লাভবান হচ্ছে: ওবামা
- এমপি লিটন আত্মগোপনে অস্ত্র জমা
- কারাগারে সাক্ষাৎ শেষে মুজাহিদের আইনজীবী যা বললেন
- হিন্দুরাও গো-মাংস খায় : লালু
-
▼
Oct 04
(35)
-
▼
October
(966)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...






















