Monday, November 19, 2012

গাজা-সংকট নিয়ে বিভক্ত বিশ্বনেতারা

একদিকে মিসরের মধ্যস্থতায় রকেট হামলা বন্ধে ফিলিস্তিনি জঙ্গিদের রাজি করানোর চেষ্টা, অন্যদিকে আত্মরক্ষার বুলি তুলে ইসরায়েলি হামলার প্রতি সমর্থন জানানো—পশ্চিমাদের পরস্পরবিরোধী এই অবস্থান মধ্যপ্রাচ্যে নতুন সংকটের সৃষ্টি করেছে।

এএফপির বিশ্লেষণ- বেকায়দায় পড়তে পারে ইউপিএ সরকার

ভারতীয় পার্লা-মেন্টের নিম্নকক্ষ লোকসভার শীত-কালীন অধিবেশন শুরু হচ্ছে আগামী বৃহস্পতিবার। পশ্চিবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা দিয়েছেন, এই অধিবেশনে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনবে তাঁর দল।

ওবামা মিয়ানমার যাচ্ছেন আজ- রোহিঙ্গা প্রশ্নে আলোচনা হতে পারে

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তাঁর এশিয়া সফরের অংশ হিসেবে আজ সোমবার মিয়ানমার যাচ্ছেন। মিয়ানমারের নেতাদের সঙ্গে বৈঠকে ওবামা দেশটিতে জাতিগত সংঘাতের ইস্যু, বিশেষ করে রোহিঙ্গা মুসলিম-সংকট নিরসন প্রশ্নে চাপ দেবেন বলে আশা করা হচ্ছে।

মুঠোফোনে খুদে বার্তা কমে যাচ্ছে!

স্মার্টফোনের কল্যাণে মানুষের হাতে হাতে ইন্টারনেট চলে আসায় কমে গেছে খুদে বার্তা (এসএমএস)। আগের মতো মানুষ আর খুব বেশি এসএমএস আদান-প্রদান করে না। যুক্তরাষ্ট্রের একজন বিশ্লেষক এ কথা জানিয়েছেন।

মিয়ানমারে নিরাপত্তা বাহিনী মুসলিমদের হত্যা করেছে

মিয়ানমারের রাখাইন রাজ্যে গত মাসে সাম্প্রদায়িক সহিংসতার সময় পলায়নরত মুসলিমদের স্থানীয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা হত্যা করে। নিউইয়র্কভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) গতকাল রোববার এ কথা জানিয়েছে।

কাটা হলো তিন হাজার গাছ

বগুড়ার শিবগঞ্জ উপজেলার বিহার ভান্ডারিপাড়া চাতাল থেকে আলীগ্রাম পর্যন্ত এলাকায় বিভিন্ন প্রজাতির তিন হাজার গাছ কেটে ফেলেছে একদল লোক। গত শুক্রবার রাতে পাঁচ-ছয় ফুট উঁচু এই গাছগুলো কেটে ফেলা হয়। এ ঘটনায় স্থানীয় বন বিভাগের পক্ষ থেকে গতকাল রোববার শিবগঞ্জ থানায় ৪০ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

ইটভাটার কাজে যাচ্ছে শিশুশিক্ষার্থীরা by এ বি সফিউল আলম

মিনা ও রিনা দুই বোন। মিনা লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা আদর্শগ্রাম উৎসাহ রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ ও রিনা পঞ্চম শ্রেণীতে পড়ে। তাদের বাবা আনোয়ারুল হক বড় মেয়ে মুন্নির বিয়ে দেওয়ার জন্য ইটভাটায় কাজ করার শর্তে ২০ হাজার টাকা ভাটার মালিকের কাছ থেকে ঋণ নিয়েছেন।

ধানের দাম কম, খরচই উঠছে না by আনোয়ার পারভেজ

ধানের অন্যতম উৎপাদন এলাকা বগুড়ার পাইকারি আড়ত-মোকাম ও হাটবাজারে এক সপ্তাহের ব্যবধানে আমন ধানের দাম প্রতি মণে ৪০ থেকে ৫০ টাকা পড়ে গেছে। ধানের দাম নিম্নমুখী হওয়ায় উৎপাদন খরচ তুলতে পারছেন না কৃষকেরা। বর্তমান দরে ধান বিক্রি করে মণপ্রতি ৭০ থেকে ৮০ টাকা লোকসান দিতে হচ্ছে কৃষকদের।

নগরবাড়ীতে খোলা আকাশের নিচে ২০ হাজার মে. টন সার

শ্রমিক, পরিবহন ও বাফার গুদামে জায়গা-সংকটের কারণে পাবনার নগরবাড়ী ঘাটে প্রায় ২০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার খোলা আকাশের নিচে রাখা হয়েছে। মাস খানেক ধরে ভেজা মাটিতে সারগুলো পরে থাকায় একদিকে এর কার্যকারিতা কমছে, অন্যদিকে দূষিত হচ্ছে পরিবেশ।

২২ অক্টোবরকে নিরাপদ সড়ক দিবস ঘোষণা- প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান ইলিয়াস কাঞ্চন

২২ অক্টোবরকে জাতীয় নিরাপদ সড়ক দিবস ঘোষণার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন চলচ্চিত্র অভিনেতা ইলিয়াস কাঞ্চন। একই সঙ্গে এই দিনটিকে নিরাপদ সড়ক দিবস ঘোষণার প্রক্রিয়াকে যারা বাধাগ্রস্ত করছে তাদের শাস্তি দাবি করেন।

আইইউবিতে বিক্রম শেঠ- সাম্প্রদায়িকতা মানব সভ্যতার অভিশাপ

সাম্প্রদায়িকতাকে মানবসভ্যতার অভিশাপ বলে অভিহিত করেছেন ভারতীয় বংশোদ্ভূত প্রখ্যাত লেখক বিক্রম শেঠ। আর তাই সব ধরনের সাম্প্রদায়িকতা বন্ধ করারও আহ্বান জানিয়েছেন তিনি। গতকাল রোববার বেসরকারি খাতের ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ে (আইইউবি) দেওয়া বক্তব্যে বিক্রম শেঠ এ আহ্বান জানান।

সংসদে প্রশ্নোত্তর- হল-মার্ক গ্রুপের সম্পত্তি নিয়ন্ত্রণে নেওয়ার পরিকল্পনা নেই: অর্থমন্ত্রী

আর্থিক কেলেঙ্কারির সঙ্গে জড়িত হল-মার্ক গ্রুপের স্থাবর ও অস্থাবর সম্পত্তি সরকারের নিয়ন্ত্রণে নেওয়ার বা অধিগ্রহণের পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। জাতীয় সংসদে গতকাল রোববার প্রশ্নোত্তর পর্বে আওয়ামী লীগের সংরক্ষিত নারী সাংসদ সাধনা হালদারের লিখিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব কথা জানান।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন- ফায়ার সার্ভিসকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা এবং জনপ্রতিরক্ষার প্রস্তুতির জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে। এই লক্ষ্য অর্জনে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। গতকাল রোববার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০১২-এর উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। খবর বাসসের।

জামায়াতের রাজনীতি- শঙ্কিত নই, তবে সতর্ক হতে হবে by শেখ হাফিজুর রহমান

সম্প্রতি সারা দেশে জামায়াত-শিবিরের তাণ্ডব দেখা গেছে। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, চাঁদপুর, সিলেট, জয়পুরহাটসহ বিভিন্ন জেলায় দলটি বেপরোয়া ও সহিংস তৎপরতা চালিয়েছে। মুক্তিযুদ্ধবিরোধী এই ফ্যাসিস্ট দলের নেতা-কর্মীরা প্রতিটি জায়গায় পুলিশের ওপর হামলা চালিয়েছেন।

উদ্বাস্তুকরণ ঠেকাতে চাই কর্মসংস্থানমুখী উন্নয়ন প্রকল্প- সিডরের পাঁচ বছর পর

গত শুক্রবার প্রথম আলোয় পাঁচ বছর বয়সী সিডরের সচিত্র খবর ছাপা হয়েছে, যা অনেকেরই দৃষ্টি আকর্ষণ করেছে। ২০০৭ সালের প্রলয়ংকরী ঘূর্ণিঝড় সিডরের সময় এই শিশুর জন্ম হয়েছিল এক আশ্রয়শিবিরে। এ কারণেই মা-বাবা তার নাম রেখেছিলেন ‘সিডর’।

বৈধকরণের বিকল্প নেই- অবৈধ ভিওআইপি ব্যবসা

ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল (ভিওআইপি) প্রযুক্তি ব্যবহার করে বিদেশে টেলিফোন কল আদান-প্রদানের বৈধ অনুমতি না থাকায় সরকার প্রতি মাসে বিপুল পরিমাণ রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে। রোববার প্রথম আলোয় প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, অবৈধভাবে ভিওআইপি ব্যবহার করে গত তিন বছরে লেনদেন হয়েছে ১২ হাজার কোটি টাকা।

পাঠকের মন্তব্য: অনলাইন থেকে- বলুন, কথা দিয়ে কথা রাখবেন

অনলাইনে প্রথম আলো (pৎothom-alo.com) পড়া হয় ১৯০টি দেশ থেকে। পড়ার পাশাপাশি পাঠকেরা প্রতিদিন রাজনীতি, অর্থনীতি, সমাজ, খেলাসহ বিভিন্ন বিষয়ে তাঁদের মতামত দেন। তাঁদের এ মতামত চিন্তার খোরাক জোগায় অন্যদের। গত কয়েক দিনে বিভিন্ন বিষয়ে পাঠকদের কিছু মন্তব্য ঈষৎ সংক্ষেপিত আকারে ছাপা হলো।

স্মরণ- স্মৃতির পটে মিরাজ by কামরুন নেসা হাসান

ছোটবেলা থেকেই শান্ত স্বভাবের। চুপচাপ। হয়তো শবে মেরাজের রাতে জন্ম হয়েছিল বলে মা-বাবা ভালোবেসে নাম রেখেছিলেন আলী মিরাজ খান। সিরাজগঞ্জ জেলার আমলাপাড়া নিবাসী বাবা অ্যাডভোকেট আলী মাহমুদ খান ও মা নূরজাহান বেগমের আট সন্তানের পঞ্চম মিরাজ। শান্ত স্বভাবের বলে পড়াশোনায় অসম্ভব মনোযোগী।

বাংলাদেশ কার্টুন ফেস্ট ২০১২ by সৈয়দ খালেদ সাইফুল্লাহ

কার্টুন প্রদর্শনী চলছে রাজধানীর দৃক গ্যালারির দোতলা আর তিনতলায়। কিন্তু তিনতলায় ঢুকেই একটা ধাক্কা খেতে হলো! প্রদর্শনীর জন্য দেয়ালে ঝোলানো রয়েছে সারি সারি কার্টুন, তা দেখার জন্য দর্শকও আছেন সারি সারি; ভালো কথা। কিন্তু হলের মাঝখানে এত মানুষের জটলা কেন? উঁকিঝুঁকি মেরে বোঝা গেল সেখানে চলছে লাইভ ক্যারিকেচার সেশন! দেশের তরুণ কার্টুনিস্টরা সমানে এঁকে চলেছেন প্রদর্শনীতে আসা দর্শকদের মজার মজার সব ক্যারিকেচার। আর দর্শকেরাই বা এই মজা নেবেন না কেন? তাই কার্টুন দেখার এক ফাঁকে অনেকেই ধরনা দিচ্ছেন প্রিয় কার্টুনিস্টদের কাছে, যদি নিজের বা খুব প্রিয় কোনো মানুষের জন্য একটা ক্যারিকেচার করিয়ে নেওয়া যায়!
গত ১৫ নভেম্বর থেকে ধানমন্ডির দৃক গ্যালারিতে শুরু হয়েছে ‘বাংলাদেশ কার্টুন ফেস্ট ২০১২’। ফেস্টিভ্যালই বটে, কারণ এলিট পেইন্ট অ্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ কার্টুনিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত এই প্রদর্শনীতে স্থান পেয়েছে বাংলাদেশের পেশাদার ও অপেশাদার কার্টুনিস্ট ও অ্যানিমেটরদের মোট ১৪০টি কার্টুন ও ইলাস্ট্রেশন। তিনটি ভাগে বিভক্ত এই প্রদর্শনীর এক ভাগে দেখানো হচ্ছে অ্যানিমেটরদের ক্যারেক্টার ডিজাইন ও কনসেপ্ট আর্ট এবং তাদের অ্যানিমেশন ভিডিও ক্লিপ।

পাঁচমিশালি- পরমাণু গল্প by জাহিদ হাসান

ভালোবাসার গল্প ছেলেটি মেয়েটিকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসত। মেয়েটি প্রমাণ চাইলে নিজের জীবন বিসর্জন দিল ছেলেটি, মেয়েটিও হয়ে গেল আরেকজনের।
হাসির গল্প কোনো হাসির কথা না শুনলেও আমি হাসতে পারি। আমার না খুব কাতুকুতু আছে!রহস্য গল্প

রসকারণ- সিগারেট ছাড়তে কত দিন লাগে? by আব্দুল কাইয়ুম

অনেকে কৌতুক করে বলেন, সিগারেট ছাড়া খুব সহজ, আমি এ পর্যন্ত কয়েক শ-বার ছেড়েছি! এ অভিজ্ঞতা অনেকেরই আছে। কিন্তু আমরা যদি বুঝতে পারি, কাজটা কেন এত কঠিন, তাহলে সিগারেট ছাড়া সহজ হবে। সিগারেটের মধ্যে থাকে নিকোটিন, যা ক্যানসার, হার্ট অ্যাটাকসহ নানা মরণব্যাধির কারণ হয়ে দাঁড়ায়।

ফুটবল থেকে ক্রিকেটে- যদি কিছু নিয়মকানুন ধার করা হয়

ফুটবলের নিয়মকানুন কত সহজ। যদি ক্রিকেট খেলায় ফুটবল খেলা থেকে কিছু নিয়মকানুন ধার করা হয়, তাহলে নিশ্চিত, আমরা জিতে যাব। ফুটবলের কোন কোন নিয়ম ধার করে আমরা ক্রিকেটের কোন কোন জায়গায় ব্যবহার করব, সে সম্পর্কেই দিকনির্দেশনা দিচ্ছেন ইকবাল খন্দকার

বীর মুক্তিযোদ্ধা- তোমাদের এ ঋণ শোধ হবে না

৫৭৩ স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন। শহীদ আবদুর রব চৌধুরী, বীর বিক্রম পাঁচটি গুলি লাগে তাঁর শরীরে মুক্তিযুদ্ধের চূড়ান্ত পর্যায়ে তুমুল যুদ্ধের পর ২১ নভেম্বর বিলোনিয়ার বেশির ভাগ এলাকা মুক্ত হয়। ফেনী জেলার অন্তর্গত একটি এলাকার নাম বিলোনিয়া।

গোলটেবিল- শাস্ত্রীয় সংগীতের অগ্রযাত্রাকে অভিনন্দন

‘বেঙ্গল-আইটিসি এসআরএ ক্লাসিক্যাল মিউজিক ফেস্টিভ্যাল’-এর মধ্য দিয়ে বাংলাদেশে শাস্ত্রীয় সংগীত উৎসবের যাত্রা শুরু হচ্ছে। সংগীতের এই যাত্রাকে থামানো যাবে না। সুন্দর আগামীর প্রত্যাশায় এই উৎসবকে অব্যাহত রাখতে হবে। তবেই এ উৎসব বাংলাদেশে শাস্ত্রীয় সংগীতের বিকাশে ইতিবাচক ভূমিকা রাখতে পারবে।
প্রথম আলো ও বেঙ্গল ফাউন্ডেশন আয়োজিত ‘বাংলাদেশে শাস্ত্রীয় সংগীত’ শীর্ষক গোলটেবিল আলোচনায় সংগীত বিশেষজ্ঞরা এসব কথা বলেছেন।

সাঈদীর পক্ষে যুক্তি উপস্থাপন শুরু

জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল রোববার আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শুরু হয়েছে। বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ সাঈদীর পক্ষে যুক্তি দেন আসামিপক্ষের আইনজীবী মিজানুল ইসলাম।

ইউনাইটেড এয়ারের শেয়ারের দাম বাড়াতে কারসাজি by সুজয় মহাজন

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইউনাইটেড এয়ারের শেয়ার নিয়ে কারসাজির ঘটনা ঘটেছে। কারসাজি করে অতি অল্প সময়ে অস্বাভাবিক দ্রুততায় কোম্পানিটির শেয়ারের দাম বাড়ানো হয়। গত আগস্ট থেকে অক্টোবর —এই তিন মাসে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম ১৪ টাকা থেকে বেড়ে সর্বোচ্চ ৩২ টাকা ৭০ পয়সায় উঠেছে।

শুরুতে কমছে সূচক

দিনের শুরুতে সূচকের নিম্নমুখী প্রবণতায় লেনদেন চলছে ঢাকার শেয়ারবাজারে। আজ সোমবার বেলা ১১টায় লেনদেনের আধা ঘণ্টা শেষে ডিএসইতে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে। এর ফলে সূচক কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টায় ডিএসইর সাধারণ মূল্যসূচক ৫৩ পয়েন্ট কমে ৪২৮৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

ঢাকা সিটি করপোরেশন- বিদ্যমান সীমানা অনুযায়ী নির্বাচন চায় সরকার by রোজিনা ইসলাম

বিদ্যমান সীমানা বহাল রেখেই ঢাকার দুই সিটি করপোরেশনের (ডিসিসি) নির্বাচন করতে চায় সরকার। এ জন্য নির্বাচনসংক্রান্ত রিট নিষ্পত্তির আবেদন জানিয়ে স্থানীয় সরকার বিভাগ থেকে আদালতে জবাব পাঠানো হয়েছে। জবাবে হাইকোর্টের স্থগিতাদেশ প্রত্যাহার করে ডিসিসি নির্বাচন অনুষ্ঠানের অনুমতি চাওয়া হয়েছে।

গভীর রাতে হাজারীবাগ বৌবাজার বস্তিতে ভয়াবহ আগুন- প্রাণ হারাল ১১ নারী ও শিশু

দেয়ালঘেরা বস্তিটা হয়ে উঠেছিল একটা অগ্নিকুণ্ড। ফটকে আগুন, খাড়া লোহার সিঁড়িতেও হুড়োহুড়ি। প্রাণ বাঁচাতে একদল নারী আর শিশু আশ্রয় নিয়েছিল গোসলখানা ও রান্নাঘরে। সেখান থেকেই গতকাল রোববার উদ্ধার করা হয় ১১ জনের দগ্ধ লাশ। রাজধানীর হাজারীবাগে বৌবাজার বস্তিতে ভোররাতের আগুনে প্রাণ হারানো এই ১১ জন ছয়টি পরিবারের সদস্য।

আরও সাতটি বেসরকারি বিশ্ববিদ্যালয় অনুমোদন by মোশতাক আহমেদ

আরও সাতটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেওয়া হলো। বিদ্যমান ৬৩টি বিশ্ববিদ্যালয়ের অধিকাংশই শর্ত পূরণ না করেই চলছে। এগুলোর নিষ্পত্তি না করে গতকাল রোববার রাজনৈতিক বিবেচনায় নতুন সাতটি বিশ্ববিদ্যালয় অনুমোদন পেল।

আওয়ামী লীগের প্রার্থীর শোচনীয় পরাজয়- বিদ্রোহী প্রার্থীর জয় by রাজীব নূর

জাতীয় সংসদের টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আমানুর রহমান খান আওয়ামী লীগের দলীয় প্রার্থী শহিদুল ইসলামকে বিপুল ব্যবধানে হারিয়ে দিয়েছেন। প্রধান বিরোধী দল বিএনপি এই নির্বাচন বর্জন করেছে। আমানুর (আনারস) পেয়েছেন ৯৭ হাজার ৮০৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী শহিদুল (নৌকা) ৪৪ হাজার ৫৩১ ভোট এবং অপর প্রার্থী জাতীয় পার্টির সৈয়দ আবু ইউসুফ আবদুল্লাহ (লাঙ্গল) ১১ হাজার ৬৮৪ ভোট পেয়েছেন।

গাজায় ইসরায়েলি হামলা চলছেই-চলছে যুদ্ধবিরতির চেষ্টাও

এখন গাজা উপত্যকার মানুষকে প্রতি মুহূর্তে তাড়া করছে মৃত্যুভয়। পাতা ঝরার শব্দেও আঁতকে উঠছে অনেকেই। ইসরায়েলি সেনাদের ছোড়া বোমা বা গুলিতে এই বুঝি প্রাণটা গেল! এ অবস্থার মধ্য দিয়েই গতকাল রবিবার টানা পঞ্চম দিনের মতো গাজায় হামলা অব্যাহত রাখে ইসরায়েল।

মজিনার কড়া সমালোচনা সংসদে-জামায়াতকে নিষিদ্ধ করার দাবি

জামায়াতে ইসলামীর সঙ্গে সরকারকে আলোচনায় বসার জন্য যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান মজিনার আহ্বানের কঠোর সমালোচনা করেছেন সরকারদলীয় সংসদ সদস্যরা। তাঁরা বলেছেন, জামায়াতের সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানিয়ে শক্তিধর দেশটির রাষ্ট্রদূত যুদ্ধাপরাধীদের বিচারের বাধা সৃষ্টিকারীদের উৎসাহিত করেছেন।

রাজধানীতেও পুলিশের ওপর হামলা

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ইসলামী ছাত্রশিবিরের কর্মীরা গতকাল রবিবার বিকেলে পুলিশের ওপর হামলা চালিয়েছে। ওই সময় তারা তিন পুলিশ সদস্যসহ ৮-১০ জনকে জখম করেছে। মারাত্মক আহত পুলিশের নায়েক সাইদুর রহমানকে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই ঘটনায় ছয়জনকে আটক করা হয়েছে।

চট্টগ্রামে জামায়াত শিবিরের তাণ্ডব ৫ পুলিশ জখম

চট্টগ্রামে জামায়াত-শিবির আকস্মিকভাবে পুলিশের গাড়িতে হামলা চালিয়ে পাঁচ পুলিশ সদস্যকে জখম করেছে। ছিনিয়ে নিয়েছে থ্রি নট থ্রি রাইফেলের ২০ রাউন্ড গুলি এবং একটি ওয়াকিটকি। এ ছাড়া জামায়াত-শিবিরকর্মীরা বিআরটিসির দোতলা বাস, যাত্রীবাহী বাস, মাইক্রোবাস, অটোরিকশাসহ অন্তত ২০টি গাড়ি ভাঙচুর করে।

এমপির ভাইয়ের গ্রাসে দুই গ্রামের জমি-প্রতিরোধে একাট্টা আখাউড়ার শতাধিক পরিবার by বিশ্বজিৎ পাল বাবু

'৪০-৫০ বছর ধইরা এইহানে থাহি। কিনা সূত্রে জায়গার মালিক আমরা। অহন শুনতাছি এমপি শাহ আলমের ভাই দলিল কইরা লইছে; জোর দেহাইয়া আমরারে উডানের চেষ্টা করতাছে। আমরার গ্রামে দলাদলি থাকলেও এই ব্যাপারে সবাই এক অইছি। জান দিমু, তবু আমরা জাগা ছাড়তাম না'- বলছিলেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার বনগজ গ্রামের বাসিন্দা সৈয়দ খান।

রিকশা পুড়ে শেষ ওরা নিঃস্ব অভুক্ত by রেজোয়ান বিশ্বাস

হাজারীবাগ বেড়িবাঁধ লাগোয়া শাজাহান মিয়ার রিকশা গ্যারেজ। এ গ্যারেজ পেরিয়েই বৌবাজার বস্তি। রবিবারের ভয়াবহ আগুনের সূত্রপাত এ গ্যারেজ থেকে বলেই স্থানীয়রা মনে করছে। গ্যারেজের মালিক শাজাহানও তা স্বীকার করে কালের কণ্ঠকে জানান, আগুনে তাঁর গ্যারেজে থাকা ছয়টি অটোরিকশা এবং দেড় শতাধিক রিকশাভ্যান ও রিকশা পুড়ে গেছে। এর মধ্যে কেরোসিন কনটেইনার বোঝাই দুটি রিকশাভ্যান ছিল।

আগুন কেড়ে নিল ১১ প্রাণ

ভোররাতের আঁধারে আগুনের লেলিহান শিখা কেড়ে নিয়েছে ১১ প্রাণ। ভস্মীভূত হয়েছে বাঁশ ও কাঠের তৈরি প্রায় ৬০০ ঘর। গতকাল রবিবার ভোরের আগে আগে আকস্মিক এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে রাজধানীর হাজারীবাগের বৌবাজার বস্তিতে।

প্রয়োজনে ইমরানের সঙ্গে জোট বাঁধব

সরকার গঠনের সুযোগ পেলে আগের ভুলগুলো আর করবেন না পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মোশাররফ। আগামী নির্বাচনের আগেই তিনি দেশে ফিরবেন এবং নির্বাচনে অংশ নেবেন। পাকিস্তানের স্বার্থে প্রয়োজনে ইমরান খানের সঙ্গেও জোট বাঁধতে পারেন তিনি। গতকাল রবিবার ভারতের হিন্দুস্তান টাইমস পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে মোশাররফ এ কথা জানান।

পিকেকে বন্দিদের অনশন স্থগিত

তুরস্কের সঙ্গে শান্তি আলোচনায় অগ্রগতির সূত্র ধরে আমরণ অনশন প্রত্যাহার করেছে বন্দি পিকেকে বিদ্রোহীরা। কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) নির্বাসিত নেতা আব্দুল্লাহ ওকালানের আহ্বানে সাড়া দিয়ে ৬৮তম দিনে অনশন স্থগিতের ঘোষণা দিলেন প্রায় এক হাজার ৭০০ কারান্তরীণ মিলিশিয়া।

কিবুম্বা দখলের পর গোমার 'দরজায়' কঙ্গোর বিদ্রোহীরা-জাতিসংঘের নিন্দা

মধ্য আফ্রিকার দেশ গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর পূর্বাঞ্চলে বিদ্রোহীদের পুনরায় তৎপরতা শুরুর নিন্দা জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। বিদ্রোহী গোষ্ঠী মার্চ ২৩ মুভমেন্টের (এম২৩) সদস্যরা গত শনিবার ওই অঞ্চলের উত্তর কিভু প্রদেশের কিবুম্বা শহরের নিয়ন্ত্রণ হাতে নেয়। প্রদেশটির রাজধানী গোমা অভিমুখে অগ্রসর হওয়ারও ঘোষণা দেয় তারা।

ইরানি কর্মকর্তাদের ভিসা দিতে যুক্তরাষ্ট্রের অস্বীকৃতি

নিউ ইয়র্কে জাতিসংঘের একটি বৈঠকে যোগ দিতে ইচ্ছুক ইরানি কর্মকর্তাদের যুক্তরাষ্ট্র ভিসা দিচ্ছে না বলে অভিযোগ করেছে ইরান। গত শনিবার এ খবর জানিয়েছে ইরানি রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আইআরএনএ। ইরানের বিচার বিভাগীয় মানবাধিকারবিষয়ক সদর দপ্তর থেকে এক বিবৃতিতে জানানো হয়, ইরানের একটি প্রতিনিধিদল নিউ ইয়র্কে জাতিসংঘের সামাজিক ইস্যু ও মানবাধিকারবিষয়ক এক বৈঠকে যোগ দিতে যেতে চাইলে তাদের ভিসা দিতে অস্বীকার করে যুক্তরাষ্ট্র।

মুম্বাইজুড়ে কঠোর নিরাপত্তা-বাল ঠাকরের শেষকৃত্যে লাখো মানুষের ঢল

মুম্বাইয়ের শিবাজি পাকে গতকাল রবিবার সন্ধ্যা ৬টায় শুরু হয় শিবসেনাপ্রধান বাল ঠাকরের অন্ত্যেষ্টিক্রিয়া। তার আগে সকালে তাঁর মরদেহ নিয়ে শেষযাত্রা শুরু হয়। শহরতলি বান্দ্রায় তাঁর বাসভবন মাতোশ্রী থেকে মরদেহ প্রথমে নিয়ে যাওয়া হয় দাদারে শিবসেনার সদর কার্যালয় সেনাভবনে।

বিমানবন্দর দখলের দাবি সিরীয় বিরোধীদের-* প্যারিসে দূত নিয়োগের সিদ্ধান্ত * আসাদ সরকারের অভিযোগ, সিরিয়ার প্রতি বৈরী আচরণ করছে ফ্রান্স

সিরিয়ার পূর্বাঞ্চলীয় দির আল যোর প্রদেশের হামদান বিমানবন্দর দখলে নেওয়ার দাবি করেছে আসাদবিরোধী বাহিনী। এর মধ্যদিয়ে ইরাক সীমান্তবর্তী ওই এলাকার বেশির ভাগ অংশে সরকারবিরোধী জাতীয় জোটের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হলো।

অস্ত্রবাহী ড্রোন বানাতে মরিয়া পাকিস্তান-* আস্থার ঘাটতির কারণে যুক্তরাষ্ট্রের সাহায্য মিলছে না * এগিয়ে এসেছে চীন

অস্ত্রবাহী চালকহীন বিমান বা ড্রোন বানাতে চায় পাকিস্তান। তবে উন্নত প্রযুক্তি ও যথাযথ উপকরণের অভাবে তারা খুব একটা এগোতে পারছে না। যুক্তরাষ্ট্রের কাছেও অস্ত্রবাহী ড্রোনের আবদার করেছিল দেশটি। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন না করে দিয়েছে। তবে হাল ছাড়েনি পাকিস্তান। ইসলামাবাদ আশা করছে, 'বন্ধু' বেইজিংয়ের সহযোগিতায় সফল হবে তারা।

আরাফাতের দেহাবশেষ উত্তোলন শুরু-দেহাবশেষের নমুনা সংগ্রহ করে তাতে বিষের অস্তিত্ব আছে কি না, তা পরীক্ষা করা হবে

ফিলিস্তিনের মুক্তি আন্দোলনের নেতা ইয়াসির আরাফাতের (৭৫) দেহাবশেষের নমুনা সংগ্রহ করতে তাঁর কবর খোঁড়ার কাজ শুরু হয়েছে। ফিলিস্তিনি দুই কর্মকর্তা গতকাল রবিবার জানান, পশ্চিম তীরের রামাল্লায় প্রেসিডেন্ট ভবন চত্বরে আরাফাতের কবর খোঁড়ার কাজে হাত দিয়েছেন ফরাসি, সুইস ও রুশ কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত তদন্তদল।

অনাস্থার হুমকি, আগাম নির্বাচনের শঙ্কা-ভারতে ইউপিএ সরকারের সামনে ঝড়ের আভাস

একহাঁটু কাদায় ভারতের ক্ষমতাসীন সংযুক্ত প্রগতিশীল মোর্চা (ইউপিএ) সরকার। দীর্ঘদিন ধরেই তারা অর্থনীতির ঊর্ধ্বগতি সচল রাখতে সংস্কার কর্মসূচির বাস্তবায়ন নিয়ে হিমশিম খাচ্ছিল। সম্প্রতি এর সঙ্গে যোগ হয়েছে অন্যমত আঞ্চলিক শক্তি তৃণমূল কংগ্রেসের পার্লামেন্টে অনাস্থা প্রস্তাব আনার হুমকি। তাই এখন আগাম নির্বাচনের শঙ্কাও উঁকি দিতে শুরু করেছে।

জনগণ সংসদ বর্জন চায় না

চলতি সংসদ অধিবেশনে যোগদানের ব্যাপারে ইতিবাচক মনোভাব পোষণ করেছে বিরোধী দল বিএনপি। দলীয় ফোরামে এ নিয়ে আলোচনা চলছে বলে জানা গেছে। বিএনপির সংসদে যোগ দেওয়া নিয়ে টেলিফোনে মতামত জানিয়েছেন পাঠকরা।

দলছুট এক মানুষের গল্প by এইচএম বাবু

ক্লাসের শেষ বেঞ্চে বসে যে দুষ্ট ছেলেটি/ মিছিলের শুরুতে থাকে যে দুরন্ত তরুণ/ অভিমান, অভিযোগ আর আর্তনাদ মুচকি হাসির আড়ালে লুকাতে পারে যে স্বপ্নবান মানুষটি, তিনি আমাদের সঞ্জীব চৌধুরী। ২৫ ডিসেম্বর ১৯৬২। সুবহে সাদেকে জন্মগ্রহণ করেন তিনি। তখন দেশ ছিল আন্দোলন, অধিকার আদায়ে উত্তাল। উঁচু-নিচু আর সবুজের কোলঘেঁষা হবিগঞ্জ শহর।

বালাসাহেব কেশব ঠাকরে by মাহবুব মোর্শেদ

বালাসাহেব কেশব ঠাকরে তার পুরো নাম হলেও গণমাধ্যমে তিনি বাল ঠাকরে নামেই পরিচিত। শিবসেনার প্রতিষ্ঠাতা ভারতীয় এই রাজনীতিকের মৃত্যু হলো ১৭ নভেম্বর। ভারতীয় গণমাধ্যমে তার মৃত্যুর খবর শুধু গুরুত্ব সহকারে নয়, রীতিমতো আনুষ্ঠানিকতা ও শ্রদ্ধার সঙ্গেই পরিবেশিত হচ্ছে। শিবসেনা ও বাল ঠাকরে সম্পর্কে যাদের ধারণা নেতিবাচক, তাদের কাছে ভারতীয় মিডিয়ার এই কভারেজ কিছুটা প্রশ্নের উদ্রেক করছে বটে।

মিয়ানমার-গণতান্ত্রিক সংস্কার সফল হবে কি? by বিল রিচার্ডসন ও মিকি বার্গম্যান

ইয়াংগুনের হোটেল লবিতে সন্ধ্যাবেলায় ব্যবসায়ীদের গিজগিজ করতে দেখা যায়। সে এক অভাবনীয় দৃশ্য! লবিতে যাদের দেখা যায় তাদের মধ্যে কিছুসংখ্যক চীনা, জাপানি, ইউরোপীয় ও আমেরিকান রয়েছেন। তাদের দেখে মনে হবে, মিয়ানমারে এখনই বুঝিবা অর্থনৈতিক রমরমা অবস্থা দেখা দেবে, আর তারা সেটা দেখার জন্যই এখানে ভিড় করছেন।

শিক্ষা প্রতিষ্ঠান-ভূতরাই না হয় টাকার জোগান দিক by অজয় দাশগুপ্ত

টাইমস অব ইন্ডিয়ার খবর : একটি বিশ্ববিদ্যালয়ের ১৯৮২ ব্যাচের শিক্ষার্থীরা তাদের প্রিয় শিক্ষা প্রতিষ্ঠানে ভবিষ্যতে যারা পড়তে আসবে তাদের জন্য ৭ লাখ টাকার একটি তহবিল গঠন করেছে। এ জন্য ওই ব্যাচের শিক্ষার্থীরা প্রত্যেকে দিয়েছে ১০ হাজার টাকা করে। ইউরোপ-আমেরিকার বিভিন্ন ইউনিভার্সিটিতে বৃত্তিদান তহবিল এনডাউমেন্ট ফান্ড হিসেবে পরিচিত।

জমি বেদখল-ওয়াসা চুপ কেন

ঢাকা ওয়াসার সেবা ও স্বচ্ছতা নিয়ে সমালোচনা এবং জবাবে রাজধানীর বর্ধিত জনসংখ্যা, জনবল সংকট প্রভৃতির দোহাইয়ের চাপান-উতোর দীর্ঘদিনের। কিন্তু জনগুরুত্বপূর্ণ সংস্থাটির মূল সংকট যে অব্যবস্থাপনা_ রোববার সমকালে প্রকাশিত প্রতিবেদনটির মধ্য দিয়ে তা আরেকবার প্রমাণ হলো।

ফসলের ন্যায্যমূল্য-কৃষকের স্বার্থ রক্ষা করুন

কৃষক উৎপাদিত পণ্যের ন্যায্য দাম পাচ্ছেন না_ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের এই সরল স্বীকারোক্তি কৃষকের জীবনের করুণ অধ্যায়কে অতীতের বিষয়ে পরিণত করবে কি-না, সেটা বলার সময় আসেনি। চার দশকে লোকসংখ্যা সাড়ে সাত কোটি থেকে দ্বিগুণের বেশি হয়েছে।

সরকারি হাসপাতালে রোগীর খাবার-সিন্ডিকেটমুক্ত ও মানসম্পন্ন হোক

সুস্থ হওয়ার পরিবর্তে আরো অসুস্থ হয়ে ঘরে ফেরার পরিস্থিতি বিরাজ করছে সরকারি হাসপাতালগুলোতে। আর এর জন্য দায়ী রোগীকে সরবরাহ করা নিম্নমানের এবং খাওয়ার অনুপযোগী খাদ্য। রাজধানীর শেরে বাংলানগরের একাধিক সরকারি হাসপাতালে সরবরাহ করা খাবার পর্যবেক্ষণের পর এমনই তথ্য বেরিয়ে এসেছে প্রকাশিত প্রতিবেদনে।

মর্মান্তিক!-অগ্নিকাণ্ডের বিরুদ্ধে সতর্ক হোন

নিমতলীর হৃদয়বিদারক অগ্নিকাণ্ডে শতাধিক মানুষের মৃত্যুর ক্ষত এখনো শুকায়নি, শুকায়নি আশুলিয়ার বহুতল গার্মেন্ট ভবনের অগ্নিকাণ্ডে ২৯ শ্রমিকের মর্মান্তিক মৃত্যুর ক্ষত। এ ছাড়া অহরহ ঘটছে নানা মাত্রার অগ্নিকাণ্ড, যাতে এক-দুজনের মৃত্যুর পাশাপাশি কোটি কোটি টাকার মালামাল-সম্পদ পুড়ে ছাই হয়ে যাচ্ছে।

পবিত্র কোরআনের আলো-সত্য থেকে আংশিক বিচ্যুত হয়ে আমল না করার নির্দেশ

৯। ওয়া লায়িন আযাক্ক্‌নাল ইনছা-না মিন্না রাহমাতান ছুম্মা নাযা'না-হা- মিনহু; ইন্নাহূ লাইয়াঊছুন কাফূর। ১০। ওয়া লায়িন আযাক্ক্‌না-হু না'মা-আ বা'দা দ্বার্‌রা-আ মাচ্ছাত্‌হু লাইয়াক্বূলান্না যাহাবাচ্ছায়্যিআ-তু 'আন্নী; ইন্নাহূ লাফা-রিহুন ফাখূর। ১১। ইল্লাল্লাযীনা ছ্বাবারূ ওয়া 'আমিলুচ্ছ্বা-লিহ্বাতি; উলা-য়িকা লাহুম্ মাগ্ফিরাতন ওয়া আজরুন কাবীর।

ডা. মুনতাসীর মারুফ-'ইন্টারনেট অ্যাডিকশন ডিসঅর্ডার'- অন্তর্জালে আসক্তি

ইন্টারনেট এখন যুগের চাহিদা। শুধু কম্পিউটার থেকেই নয়, মোবাইল থেকেও সহজেই ব্যবহার করা যাচ্ছে ইন্টারনেট। ফলে ইন্টারনেটের ব্যবহার বাড়ছে। কাজের পাশাপাশি অকাজে বা বিনা কাজেও নেটে থাকছে মানুষ।একটা সময় ব্যবহারের মাত্রা বাড়তে বাড়তে তা চলে যাচ্ছে আসক্তির পর্যায়ে।

চালচিত্র-রাজনীতিতে ধূম্রজাল, সংসদ ও দেশবাসীর প্রত্যাশা by শুভ রহমান

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ইতিবাচক ভাবমূর্তি নিয়ে দেশে ফিরে এলেন। প্রতিবেশী ভারতের সঙ্গে তিনি দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করে এসেছেন। নতুন একটা যুগের সূচনা হলো দ্বিপক্ষীয় সম্পর্কের। স্বভাবতই দেশবাসীর প্রত্যাশা, প্রধান বিরোধী দল বিএনপির এত দিনের লক্ষণীয় নেতিবাচক রাজনীতিতে স্পষ্টত আমূল পরিবর্তন ঘটবে।

চরাচর-হাওরের জেলে by বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন

সন্ধ্যা তখন ঘনিয়ে আসছিল অন্ধকার বুকে নিয়ে। বকসহ নানা জাতের পাখি সেই সময় জলাশয়ের ধারের গাছগুলোতে রাতযাপনের চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে। শ্রীমঙ্গলের পশ্চিম ভাড়াউড়া সড়কটি যেখানে শেষ, সেখানেই শুরু হাইল হাওরের সরু পথটির। ১০ নভেম্বর, শনিবার হাওরের সবুজ কচি জলজ তৃণভূমিতে পা রাখি।

মত ও মন্তব্য-কতটা টেকসই হবে খালেদা জিয়ার নতুন ভারতনীতি? by হারুন হাবীব

খালেদা জিয়ার সাম্প্রতিক ভারত সফরকে নানা মাত্রায় দেখার সুযোগ আছে। শেখ হাসিনার নেতৃত্বাধীন মহাজোট সরকারের বিরোধীরা অনেকেই এ সফরকে আগামী নির্বাচনে তাঁদের ক্ষমতায় আসার অন্যতম 'শত পূরণ' হিসেবে দেখছেন। সফরটি নিয়ে সরকারি দল আওয়ামী লীগের মিশ্র প্রতিক্রিয়া রয়েছে।

নিত্যজাতম্-ইরাবতীর তীরে আজ নয়া উৎসব by মহসীন হাবিব

প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর বার্মা বা মিয়ানমার দেখে রুডিয়ার্ড কিপলিং বলেছিলেন, quite unlike any land you know about. সেই সৌন্দর্য আর বৈচিত্র্যের দেশের জলকন্যা ইরাবতী, সালোয়ান বা কুমন বামের জল আজ আবার নেচে উঠবে, পাহাড়ের গায়ে হেলান দিয়ে থাকা প্যাগোডার গায়ে লাগবে নতুন দিনের রোদ।

মনের কোণে হীরে-মুক্তো-যোগাযোগমন্ত্রীর প্রচেষ্টা সফলতার মুখ দেখবে কি? by ড. সা'দত হুসাইন

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের প্রচুর ছোটাছুটি করছেন। মাথার ঘাম পায়ে ফেলছেন। সাধারণ নাগরিক_যাঁরা কম ভ্রমণ করেন, অর্থাৎ যাঁদের রাস্তায় ভোগান্তির শিকার হতে হয় না, তাঁদের প্রশংসা কুড়াচ্ছেন। যাঁরা ভুক্তভোগী তাঁরাও তাঁর প্রতি সহানুভূতিশীল; প্রশংসা না করলেও তাঁর বিরূপ সমালোচনা করেন না।

৩২ গণমাধ্যম ব্যক্তির মীনা অ্যাওয়ার্ড লাভ

শিশুদের অধিকার তুলে ধরার বিষয়ে গত এক বছরে উল্লেখযোগ্য অবদান রাখার জন্য ৩২ জন সাংবাদিক, প্রামাণ্যচিত্র নির্মাতা ও লেখককে সম্মানিত করেছে ইউনিসেফ।

আবারো ঢাকায় আসছেন ক্যাটরিনা! by কামরুজ্জামান মিলু

আসছে ডিসেম্বরে দ্বিতীয়বারের মতো ঢাকায় আসছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। ‘স্টার নাইট’ নামের একটি অনুষ্ঠানে অংশ নিতে তিনি ঢাকায় আসবেন।