Tuesday, January 31, 2012

জলবায়ু পরিবর্তন নাকি রাজনীতির পরিবর্তন? by মোহাম্মদ নুরাল হক

জলবায়ু পরিবর্তন, নাকি রাজনীতির পরিবর্তন? বিতর্কটি জমে উঠল এখানেই। অতি পরিচিত কোপেনহেগেন, এখন নাকি সবার মুখে মুখে উচ্চারিত ‘হোপেনহেগেন-এ’ বিশ্ব জলবায়ু সম্মেলনে উত্থাপিত হয়েছে এই বিতর্কটি। রাজনীতি নিয়ে বর্তমান টালমাটাল বিশ্বের অত্যন্ত সময়োপযোগী ও সাধারণভাবে মৌলিক এই প্রশ্নটি।

সঙ্কটে অপরাজেয় মানব সন্তান by আতাউর রহমান

পৃথিবীর শারীরিক ভবিষ্যত্ নিয়ে এ গ্রহের মানুষ উদ্গ্রীব হয়ে আছে। সমপ্রতি কোপেনহেগেনে সমাপ্ত বিশ্ব সম্মেলনই তার প্রমাণবহ। সভ্যতার জন্মলগ্ন থেকে অনেক সভ্যতা ধ্বংস হয়েছে। রোমের নগর পম্পেইর ধ্বংসপ্রাপ্তি আমরা উদাহরণ হিসেবে উদ্ধৃত করতে পারি। অতি মনোমুগ্ধকর নগরটি ধ্বংসপ্রাপ্ত হয় ভিসুভিয়াস আগ্নেয়গিরির অগ্ন্যুত্পাতের ফলে।

টেলিভিশনের টকশো নিয়ে সরকারের স্পর্শকাতরতা by ড. মাহবুব উল্লাহ্

খবরে প্রকাশ, সরকার টেলিভিশনের টকশো নিয়ন্ত্রণে অগ্রসর হচ্ছে। বেশ কিছুদিন আগে তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ টেলিভিশন সম্প্রচারে নীতিমালার কথা বলেছিলেন। তখন অনেকের মনেই প্রশ্ন দেখা দিয়েছিল, এই নীতিমালার উদ্দেশ্য কী হবে। অনেকের মনেই নীতিমালা সম্পর্কে একটি আশঙ্কা কাজ করেছিল।

চাকরিচ্যুত করে চাকরি দেয়ার কথা ছিল নাঃ প্রতিশ্রুতি পূরণের বলি ২১ হাজার

আওয়ামী মহাজোটের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল প্রত্যেক পরিবারের অন্তত একজনকে চাকরি দেয়া হবে। গণবেকারত্বের এই দেশে এমন প্রতিশ্রুতির মূল্য কম নয়। তবে প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করা নিয়ে কথা। অবশ্য সরকার সঠিক পরিকল্পনা নিলে নতুন কর্মসংস্থান সৃষ্টি মোটেই অসম্ভব নয়।

সরকার পারছে না দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতেঃ এ ব্যর্থতা স্ব-আরোপিত

দ্রব্যমূল্য হ্রাসের প্রতিশ্রুতি পালনে ব্যর্থতার বোঝা মাথায় নিয়ে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার তাদের ক্ষমতা গ্রহণের প্রথমবার্ষিকী উদযাপন করতে যাচ্ছে। অর্থনীতিতে গতিসঞ্চার করে জিডিপি প্রবৃদ্ধির ক্ষেত্রে আশা জাগাতে না পারলেও সরকার দুটি ক্ষেত্রে বৃদ্ধির সাফল্য দাবি করতে পারে।

ইউয়ান লেনদেনের বৈশ্বিক কেন্দ্র হতে যাচ্ছে সাংহাই

চীনের বিহিত মুদ্রা ইউয়ান বেচাকেনার বৈশ্বিক কেন্দ্র হিসেবে সাংহাইকে প্রতিষ্ঠিত করতে চায় দেশটি। এর মধ্য দিয়ে সাংহাইকে বিশ্বের অন্যতম আন্তর্জাতিক আর্থিক কেন্দ্রে রূপ দেওয়া হবে। ২০২০ সালের মধ্যে চীনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই বাণিজ্যিক কেন্দ্রটিকে এই আন্তর্জাতিক রূপ দেওয়ার জন্য বিস্তারিত পরিকল্পনাও হাতে নিয়েছে চীন।

আজ থেকে প্রতি ভরি ৫৯ হাজার টাকা-স্বর্ণের বাজার অস্থির

দেশের স্বর্ণের বাজার অস্থির হয়ে উঠেছে। সাত দিনের মাথায় আজ থেকে আবার সব ধরনের স্বর্ণের দাম বাড়ছে। এ নিয়ে সর্বশেষ ১৫ দিনেই তিন দফা স্বর্ণের দাম বাড়ল।  আজ মঙ্গলবার থেকে ভালোমানের ২২ ক্যারেট স্বর্ণের দাম হচ্ছে প্রতি ভরি ৫৮ হাজার ৯৬১ টাকা। এ ছাড়া ২১ ও ১৮ ক্যারেট এবং সনাতনী হিসেবে পরিচিত দেশি স্বর্ণের দামও ভরিপ্রতি এক হাজার থেকে এক হাজার ২২৫ টাকা পর্যন্ত বেড়েছে। তবে রুপার দাম অপরিবর্তিত রয়েছে।

ছয় মাসে রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি হয়েছে ১৬.৯%

চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি হয়েছে ১৬ দশমিক ৯ শতাংশ। গতবছর একই সময় এই প্রবৃদ্ধি ছিল ২৭ দশমিক ১১ শতাংশ। অর্থাৎ রাজস্ব আদায়ের প্রবৃদ্ধির হার গতবারের তুলনায় শ্লথ হয়ে পড়েছে।
চলতি অর্থবছরের জুলাই-ডিসেম্বর সময়কালে আয়কর, কাস্টমস ও মূল্যসংযোজন করসহ (মূসক) মোট ৩৮ হাজার ৯৮৭ কোটি আট লাখ টাকার রাজস্ব আদায় হয়েছে।

বৈঠকের খবরে ঘুরে গেল মূল্যসূচক

শেয়ারবাজারে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। অব্যাহত দরপতন ঠেকাতে সংশ্লিষ্ট সবাইকে নিয়ে আজ মঙ্গলবার বৈঠক ডেকেছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। এই বৈঠকের খবরে গতকাল সোমবার লেনদেন শেষে দেশের দুই স্টক এক্সচেঞ্জে মূল্যসূচক বেড়েছে। বৈঠকের খবর প্রচার হওয়ার আগেও বাজারে দরপতন ছিল।

পুঁজিবাজারে আর্থিক প্রতিষ্ঠান-একক গ্রহীতার ঋণসীমা সমন্বয়ের সময় বেড়েছে

আর্থিক প্রতিষ্ঠাগুলো তাদের নিজস্ব মার্চেন্ট ব্যাংক বা ব্রোকারেজ হাউসকে সাব সিডিয়ারি বা সহযোগী কোম্পানি হিসেবে যে মূলধন জোগান দিয়েছে, তা মূল প্রতিষ্ঠানের পুঁজিবাজারে মোট বিনিয়োগ হিসেবে বিবেচনা করা হবে না। বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে আজ মঙ্গলবার জারি করা এক নির্দেশনায় এই ছাড় দেওয়া হয়েছে।

দামেস্কের কিছু এলাকায় সিরীয় বাহিনীর নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠা

সিরিয়ার রাজধানী দামেস্কের পূর্বাঞ্চলের কিছু এলাকায় বিদ্রোহীদের হটিয়ে পুনরায় নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে সরকারি বাহিনী। যদিও বিদ্রোহীদের দাবি, কৌশলগত কারণে তারা সেখান থেকে সরে এলেও সার্বিকভাবে তাদের উপস্থিতি এখনো অব্যাহত রয়েছে। গত দুই দিনের রক্তক্ষয়ী অভিযানের পর এসব স্থানে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করল সেনারা।

কিউবায় একদলীয় ব্যবস্থা বহাল থাকবে: রাউল কাস্ত্রো

কিউবার প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো দেশটির একদলীয় রাজনৈতিকব্যবস্থার প্রতি নিজের অবস্থান পুর্নব্যক্ত করেছেন। রোববার কিউবার ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির সম্মেলনে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সাম্রাজ্যবাদ ঠেকানো এবং সমাজতান্ত্রিক শাসনব্যবস্থা চালু রাখার জন্য একদলীয় ব্যবস্থা বহাল থাকবে।

সুরম্য বাড়িতে উঠলেন মাওবাদী নেতা প্রচণ্ড!

নেপালের মাওবাদীদের শীর্ষনেতা পুষ্প কোমল দহল প্রচণ্ড গতকাল সোমবার কাঠমান্ডুর একটি সুরম্য বাড়িতে উঠেছেন। অবশ্য বাড়িটি তিনি ভাড়া নিয়েছেন। ভোগবিলাসে মত্ত রাজপরিবার ও অভিজাত শ্রেণীর বিরুদ্ধে কয়েক দশকের ‘গণযুদ্ধে’ নেতৃত্ব দেওয়া প্রচণ্ড সাধারণ জীবন ছেড়ে বিলাসবহুল বাড়িতে ওঠায় অনেক মাওবাদীর মনে ক্ষোভের সঞ্চার হয়েছে।

মহাত্মা গান্ধীর সাজে শিশু-কিশোরেরা

মাথায় ত্বকরঙা টুপি। নাকের ওপর গোল কাচের চশমা। নাকের নিচে সফেদ গোঁফ। এমন চেহারা একজন বুড়োর হওয়াই স্বাভাবিক। কিন্তু তারা কেউ বুড়ো নয়, শিশু-কিশোর। এদের সংখ্যা প্রায় ৪৮৫।  একসঙ্গে এত শিশু-কিশোরের এই চেহারা হওয়ার কারণ কী? সবাই ভারতের অহিংস আন্দোলনের মহান প্রবাদপুরুষ মহাত্মা গান্ধী সেজেছে।

ইউসুফের সারা শরীরে ক্ষতচিহ্ন

মিলাদ মোহাম্মেদ ইউসুফের সারা শরীরে ক্ষতচিহ্ন। জ্বলন্ত সিগারেট দিয়ে ছ্যাকা দেওয়া হয়েছে। আছে জায়গায় জায়গায় শিকলের আঘাত।  লিবিয়ার পশ্চিমাঞ্চলীয় শহর মিসরাতার একটি কারাগারে বন্দী ইউসুফ। তিনি ছিলেন গাদ্দাফি বাহিনীর যোদ্ধা। গত ২৮ অক্টোবর থেকে তিনি এই কারাগারেই আছেন। কারাগারটি পরিচালনা করছে সেনাবাহিনী।

চাঁপাইনবাবগঞ্জে মহাসড়ক অবরোধ-রাজশাহী পলিটেকনিকে ছাত্রলীগের ভাঙচুর

টাকা ছাড়া ফরম পূরণ করতে না পেরে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটে ভাঙচুর চালিয়েছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। সাত দফা দাবিতে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছেন। আমাদের নিজস্ব প্রতিবেদকদের পাঠানো খবর:

বিদ্যালয়ে তিনি একজন!

ভালো মানের শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে পরিচিতি ছিল পাবনার সাঁথিয়া উপজেলার জোড়গাছা ইউনাইটেড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়টির। প্রতিবছর এ বিদ্যালয় থেকে বৃত্তি পেত একাধিক শিক্ষার্থী। পাঁচ গ্রামের তিন শতাধিক শিক্ষার্থী পড়ালেখা করত এখানে।

কুয়াকাটায় সংরক্ষিত বনের গাছ চুরি ঠেকানো যাচ্ছে না

পর্যটনকেন্দ্র কুয়াকাটার সমুদ্রসৈকতের পূর্ব দিকে গঙ্গামতি সংরক্ষিত বনাঞ্চল থেকে গাছ কেটে নিয়ে যাচ্ছে চোরেরা। বন বিভাগের লোকবল কম থাকায় চুরি ঠেকানো যাচ্ছে না। বন বিভাগের মহিপুর রেঞ্জ কার্যালয় সূত্র জানায়, ১৯৬৫ সালে গঙ্গামতি এলাকায় ৫০০ একর জমিতে বন বিভাগ বনায়ন শুরু করে।

মিরপুর মুক্ত দিবস আজ

একাত্তরের ১৬ ডিসেম্বর রেসকোর্স ময়দানে (বর্তমান সোহ্রাওয়ার্দী উদ্যান) প্রায় ৯৪ হাজার সেনাসহ আত্মসমর্পণ করে পাকিস্তানি সেনাবাহিনী। কিন্তু তারও ৪৬ দিন পর ১৯৭২ সালের ৩১ জানুয়ারি এক রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে মুক্ত হয় রাজধানীর মিরপুর এলাকা।

সাঁতারকুল খালে বর্জ্য-দুই কারখানাকে ১৮ লাখ টাকা জরিমানা

ঢাকার বাড্ডা এলাকার সাঁতারকুল খালে বর্জ্য ফেলার অভিযোগে দুটি কারখানাকে মোট প্রায় ১৮ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। কারখানা দুটি হলো শাইনিং ওয়াশিং প্ল্যান্ট ও আশরাফ ওয়াশিং প্ল্যান্ট। এ দুটি কারখানাকে খালের তীর থেকে অপসারণের নির্দেশও দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে মহিলা পরিষদ-হিন্দু বিবাহ আইনের সংস্কার জরুরি

হিন্দু মৌলবাদীদের আপত্তি ও বিভিন্ন সময়ে সরকারের দ্বিধাদ্বন্দ্বের কারণে দেশে এখনো একটি পূর্ণাঙ্গ হিন্দু বিবাহ আইন প্রণয়ন করা সম্ভব হয়নি। অথচ প্রচলিত হিন্দু বিবাহ আইনের সংস্কার জরুরি। বাংলাদেশ মহিলা পরিষদ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিমত ব্যক্ত করা হয়েছে। গতকাল সোমবার সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ের সুফিয়া কামাল ভবন মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদমাধ্যমের নীতিনির্ধারণীতে নারীরা এখনো পিছিয়ে

সংবাদমাধ্যমে সাধারণভাবে নারীর অংশগ্রহণ বেড়েছে। কিন্তু এই মাধ্যমের নীতিনির্ধারণী পর্যায়ে তাঁরা এখনো পিছিয়ে আছেন। সংবাদমাধ্যমগুলোতে বয়স্ক ও অভিজ্ঞ নারীরা জায়গা পাচ্ছেন না। বেসরকারি উন্নয়ন সংস্থা ‘আর্টিকেল ১৯’ আয়োজিত এক গোলটেবিল আলোচনায় বক্তারা এ কথা বলেন।

রাজবাড়ি নিয়ে বাড়াবাড়ি! by আবুল কালাম মুহম্মদ আজাদ

রাজশাহীর পুঠিয়ার সাবেক এক তহশিলদারের বিরুদ্ধে সরকারের অধীনে থাকা তৎকালীন রাজা-জমিদারদের সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। চারটি রাজবাড়ি ও জমিদারবাড়ির সম্পত্তি নিজের দাবি করে তিনি দীর্ঘদিন ধরে মামলা ও আদালতে রিট করে আসছেন। সব মামলায় তিনি হেরেছেন। রিটগুলোও খারিজ হয়ে গেছে।

চট্টগ্রামে আমেরিকা সপ্তাহ উদ্বোধন-সংলাপে বসে সমাধানে পৌঁছাতে হবে: মজিনা

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা প্রধান দুই রাজনৈতিক দলের মতপার্থক্য দূর করতে সংলাপে বসার ওপর গুরুত্ব দিয়েছেন। তিনি গতকাল সোমবার চট্টগ্রামে তৃতীয় আমেরিকা সপ্তাহ-২০১২ উদ্বোধনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ অভিমত দেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়-আরও ৪ ছাত্র আজীবন বহিষ্কার

জাহাঙ্গীরনগর বিশ্ব-বিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র জুবায়ের হত্যার ঘটনায় আরও চারজন শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া ছয় শিক্ষার্থীকে দুই বছরের জন্য বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়েছে। গতকাল সোমবার সিন্ডিকেটের বিশেষ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সূত্র।

আ.লীগের জনসভায় হানিফ-সরকারের ব্যর্থতার কথা বললে মানুষ হাসে

নানা আশঙ্কা থাকলেও শান্তিপূর্ণভাবেই গতকাল সোমবার বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের জনসভা হয়েছে। বিরোধী দল বিএনপির পাল্টা কর্মসূচি হিসেবে নেওয়া এ জনসভাকে ঘিরে উত্তেজনা দেখা দেয়। তবে আওয়ামী লীগের নেতা-কর্মীরা শান্তিপূর্ণভাবেই মিছিল নিয়ে জনসভায় যোগ দেন।

মুসলিম দেশগুলোতে রাজনীতির অসামরিকীকরণ-আন্তর্জাতিক by শহীদ জাভেদ বুরকি

মিসরে সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারককে ক্ষমতা থেকে উৎখাতের পর রাজনৈতিক উত্তরণের পর্যায়ে সামরিক বাহিনীর ক্ষমতা দখল ছিল সেদেশের আন্দোলনকারী জনতার কাছে অগ্রহণযোগ্য। এক্ষেত্রে কি ইসলামপন্থি কি ধর্মরিপেক্ষ সবারই অভিন্ন মত ছিল মুসলিম সরকারগুলো কি তাদের দেশকে শক্তিধর সামরিক বাহিনীর কবজা থেকে মুক্ত করে উদার গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারবে? মিসর, তুরস্ক ও পাকিস্তানের মতো দেশগুলোর সামনে এ প্রশ্নটিই এখন গুরুত্বপূর্ণ হয়ে দেখা দিয়েছে।

ঢাকায় উড়াল সড়কের যৌক্তিকতা কতটুকু

ঢাকার জন্য উড়াল সড়ক নির্মাণের সিদ্ধান্ত যে আত্মঘাতী সে সম্পর্কে কোনো সন্দেহ নেই। 'ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ এ বছর জুলাইতে শুরু হওয়ার কথা থাকলেও জমি হস্তান্তর ও টাকা জোগাড়ে ঝামেলা হওয়ায় কাজ আপাতত আগামী বছরের মার্চ মাস পর্যন্ত স্থগিত রয়েছে।

টাকা অবমূল্যায়িত হচ্ছে-সংকট কাটিয়ে উঠতে হবে

বাংলাদেশের মুদ্রাবাজারে স্থিতিশীলতা যেন কোনোক্রমেই আসছে না। টাকার বিপরীতে ডলারের মূল্য অব্যাহতভাবে বেড়ে চলেছে। গত বছর, অর্থাৎ ঠিক দুই মাস আগেও যে ডলারের মূল্য ছিল ৭৫-৭৬ টাকা, সেই ডলার দুই মাস না যেতেই এখন ৮৫ টাকায় উঠে গেছে। যেন পাগলা ঘোড়ার পিঠে সওয়ার হয়েছে। ডলারের বিপরীতে টাকার এই মান পড়ে যাওয়ার কারণে স্থানীয় বাজারে যেমন অস্থিরতা দেখা দিয়েছে, তেমনি আমদানি-রপ্তানিতেও এর প্রভাব পড়বে নিঃসন্দেহে।

সংসদ সদস্যদের আমলনামা-তবু যদি সুপরিবর্তন হয়

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর দলীয় সংসদ সদস্যদের কৃতকর্মের খতিয়ান সংগ্রহ করেছেন। বিভিন্ন গোয়েন্দা সংস্থা থেকে প্রাপ্ত সেসব খতিয়ান পর্যালোচনাও করছেন গুরুত্বসহ। সংবাদে প্রকাশিত ভাষ্যের ইঙ্গিত প্রদান করে খুব একটা সন্তোষ প্রকাশ করতে পারেননি প্রধানমন্ত্রী। তাঁর দলীয় সংসদ সদস্যদের আমলনামা পাঠ করে তিনি ক্ষোভও প্রকাশ করেছেন সময়মতো। অভিযুক্ত এমপিদের মধ্যে যাঁরা দোষী বলে প্রমাণিত হবেন, তাঁদের আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া হবে না বলেও আভাস দিয়েছেন তিনি।

পবিত্র কোরআনের আলো-মুনাফিকরা যতই বিত্তশালী হোক আসলে তারা এক দুর্বলচিত্ত সম্প্রদায়

৫৩. ক্বুল আনফিক্বূ ত্বাওআ'ন আও কারহান লান ইয়্যুতাক্বাব্বালা মিনকুম; ইন্নাকুম কুনতুম ক্বাওমান ফা-ছিক্বীন।
৫৪. ওয়া মা মানাআ'হুম আন্ তুক্ব্বালা মিনহুম নাফাক্বাতুহুম ইল্লা আন্নাহুম কাফারূ বিল্লা-হি ওয়া বিরাসূলিহী ওয়া লা ইয়া'তূনাস সালা-তা ইল্লা ওয়া হুম কুছা-লা ওয়া লা- ইউনফিক্বূনা ইল্লা ওয়া হুম কা-রিহূন।

শেয়ারবাজার : যৌক্তিক সিদ্ধান্ত অযৌক্তিক সময়ে গ্রহণের খেসারত by আবু তাহের খান

কানাকে কানা না বলার সংস্কৃতি যেকোনো ভদ্র সমাজেরই ঐতিহ্যিক বৈশিষ্ট্য। শেয়ারবাজারের সঙ্গে জড়িত লেনদেনের কাজ আসলেই যে ফাটকাবাজি, তাতে কোনো সন্দেহ নেই এবং সেটি অস্বীকার করারও কোনো উপায় নেই। কিন্তু পুঁজিবাদী অর্থ ব্যবস্থায় শেয়ার ব্যবসা পুরোপুরি আনুষ্ঠানিক স্বীকৃতি পাওয়ার পরিপ্রেক্ষিতে বিশ্বজুড়েই এটি এখন এতটাই

জনগণ রাজনীতি থেকে কোনো আশা দেখছে না byআনু মুহাম্মদ

বর্তমান পরিস্থিতি নিয়ে কী আর বলব। আসলে সরকারের একটি দায়িত্ব ছিল পরিস্থিতি স্বাভাবিক রাখার। কিন্তু তারা সে দায়িত্ব পালন করতে পারেনি। সত্যি কথা বলতে কী, বাংলাদেশের রাজনীতিতে গণতান্ত্রিক পরিবেশ বা ক্ষেত্র তৈরি হয়ে উঠছে না। যে দল ক্ষমতায় আসছে, তাদের মধ্যেই চিরকাল ক্ষমতায় থাকার মানসিকতা গড়ে উঠছে। শাসনক্ষমতায় যারা থাকে, তাদের সঙ্গে জনগণের অংশগ্রহণ থাকছে না। অর্থাৎ বাংলাদেশের রাজনীতি থেকে জনগণ দূরে থেকে যাচ্ছে।

বিরোধী দলকে সংসদে যেতে হবে by ড. হারুনুর রশীদ

রাজনৈতিক দুটি পক্ষ পরস্পর মুখোমুখি অবস্থান করছে। এটা কাম্য না হলেও বাংলাদেশে এ অবস্থা নতুন কিছু নয়। সুতরাং উদ্বেগ-উৎকণ্ঠা, যা-ই বলুন না কেন, রাজনীতির ব্যাপারে এটা আমাদের কাছে পরিচিত। কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে, এ পরিস্থিতির কারণে যে কী দুর্বিষহ অবস্থা সৃষ্টি হতে পারে, আমরা তা চিন্তা করি না।

ব্রাভো by সুভাষ সাহা

মানুষের জীবন-জিজ্ঞাসার জবাব কি বিজ্ঞান দিতে পারে? আমার প্রাণে এক্ষণে যে সুরটি বাজছে তা আনন্দ কি বেদনার একদিন তারও হয়তো আক্ষরিক একটা জবাব খাড়া করতে সমর্থ হতে পারে বিজ্ঞান। তবে অনন্ত জীবন-জিজ্ঞাসার পরিপূর্ণ জবাব খুঁজতে আমাদের দ্বারস্থ হতে হয় দার্শনিক, তাত্তি্বকের কাছে। বিজ্ঞান ওই দার্শনিক মতবাদকে নব নব আবিষ্কারের মাধ্যমে পরিশীলিত করে, সংশোধন করার তাগিদ সৃষ্টি করে।

কাজির গরু কেতাবে আছে গোয়ালে নেই-ইউপি স্ট্যান্ডিং কমিটি by নবীউর রহমান পিপলু

বাংলাদেশে স্থানীয় সরকার ব্যবস্থায় ইউনিয়ন পরিষদে স্ট্যান্ডিং কমিটি কতটুকু ভূমিকা রাখতে পারছে কিংবা এর দায়বদ্ধতা কতটুকু? খোঁজ নিয়ে দেখা গেছে, 'কাজির গরু কেতাবে আছে গোয়ালে নেই' অনেকটা বাংলা প্রবাদের মতোই পরিস্থিতি বিরাজ করছে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় স্থানীয় সরকারের ভূমিকা, ঐতিহ্য ও ইতিহাস প্রায় দু'শ বছরের। অথচ এ প্রতিষ্ঠানটি আজও কাঠামোগতভাবে শক্তিশালী হয়ে উঠতে পারেনি।

সরকার আলুচাষির স্বার্থ দেখবে না?-কৃষি by শরিফুজ্জামান শরিফ

আলুচাষিদের তালিকা কৃষি মন্ত্রণালয়ে সংরক্ষণ করতে হবে এবং চাহিদা অনুযায়ী নির্দিষ্ট পরিমাণ জমিকে আলু চাষের আওতাভুক্ত করতে হবে। হিমাগার নির্মাণে ব্যাংক ঋণের সুদের হার কমাতে হবে। সব ধরনের ভ্যাট প্রত্যাহার করতে হবে এবং হিমাগারে ভর্তুকি মূল্যে বিদ্যুৎ ও ডিজেল সরবরাহ করতে হবে আলু আমাদের খাদ্য তালিকার অন্যতম গুরুত্বপূর্ণ উপকরণ। আলু উৎপাদনের প্রধান কেন্দ্র ঢাকার পার্শ্ববর্তী মুন্সীগঞ্জ ও উত্তরাঞ্চলের রংপুর ও দিনাজপুর জেলা।

গণতান্ত্রিক প্রক্রিয়াতেই স্বস্তি-আরেক আলোকে by ইনাম আহমেদ চৌধুরী

সোমবারের শান্তিপূর্ণ কর্মসূচিতে সবচেয়ে বেশি লাভবান হয়েছে খোদ গণতান্ত্রিক প্রক্রিয়া। এর মধ্য দিয়ে এ দেশের নাগরিকরা গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি আস্থা পুনর্ব্যক্ত করেছে। আমি আশা করি, আগামী দিনগুলোতে এই শান্তি ও সহাবস্থান বজায় থাকবে।

পরিবেশ সূচক-আঞ্চলিক সুরক্ষা ব্যবস্থা জরুরি

২০১২ সালের পরিবেশগত দায়িত্বশীলতা সূচকে (এনভায়রনমেন্টাল পারফরম্যান্স ইনডেক্স-ইপিআই) বাংলাদেশ ২০১০ সালের তুলনায় কয়েক ধাপ এগিয়ে গেলেও আত্মতৃপ্তিতে ভোগার অবকাশ সামান্যই। ১৩৯ থেকে ১১৫ অবস্থানের সংখ্যাগত দূরত্ব বেশি হলেও গুণগত পার্থক্য খুব একটা নেই।

রাজনীতি-সংঘাত নয়, সমঝোতার পথে চলুন

মহাজোট সরকার ক্ষমতাসীন হওয়ার পর থেকে যে স্থিতিশীল রাজনীতি ৩ বছর দেশের মানুষের আশা জাগিয়েছিল তাতে সহসা ছেদ পড়ল গত কয়েক দিনের ঘটনাবলিতে। এ কথা সত্য_ বিরোধী দল সংসদে যায়নি, সরকার ও বিরোধীদের আলাপ-আলোচনা, তর্কবিতর্কে গণতান্ত্রিক পাটাতনগুলো মুখর হয়ে ওঠেনি।

চরাচর-হারিয়ে যাচ্ছে হা-ডু-ডু by আলম শাইন

হা-ডু-ডু দেশের একটি জনপ্রিয় খেলা। এটি গ্রামবাংলার অতি জনপ্রিয় খেলার মধ্যে একটি। ১৯৭২ সালে এ খেলাকে জাতীয় খেলা হিসেবে প্রথম স্বীকৃতি দেওয়া হয়। খেলাটি শুধু বাংলাদেশ পর্যায়েই সীমাবদ্ধ নেই। এটি সাফ গেইমসেও অন্তর্ভুক্ত হয়েছে। সাফ গেইমসে হা-ডু-ডু খেলার নামকরণ করা হয় 'কাবাডি'। এ খেলার নামকরণেও রয়েছে বেশ মজাদার ব্যাপার-স্যাপার। জানা যায়, 'হাঁটু' শব্দ থেকে হা-ডু-ডু নামের উৎপত্তি। যেহেতু খেলাটি শুরু করতে হয় হাঁটুর ওপর হাতের ভর রেখে, সেহেতু নামকরণটি যথার্থই মনে হয়।

সহজ-সরল-অবশ্যই হিগস বোসনের চেয়ে বড় আবিষ্কারক আমরা! by কনকচাঁপা

বিজ্ঞান শাখার ছাত্রী না হয়েও আইনস্টাইনের আপেক্ষিকতা নীতি ভালোই বুঝি। অনুভবও করি! কিন্তু এত সময় পরে বৈজ্ঞানিকরা সেটা একটু ঝালিয়ে নিতে চাইছেন! আলোর বেগ সর্বোচ্চ ধরে নিয়ে সময়ের ওপর দাঁড়িয়ে যে বিশ্বাস, তা বোধ হয় টলমল পায়ে নড়েচড়ে উঠছে। নিউট্রিনো নামক কণার দ্রুততম চলাফেরায় আপেক্ষিকতার বিশ্বাসে ফাটল ধরছে! আর গত বছরের সবচেয়ে বড় আবিষ্কারের দাবি (মিনমিনে কণ্ঠে) করছে সার্ন নামক ইউরোপের পারমাণবিক গবেষণা কেন্দ্র। তাঁরা নাকি 'ঈশ্বর কণা'!

সামাজিক দায়বদ্ধতায় বসুন্ধরা by মুহাম্মদ রুহুল আমীন

যেকোনো বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদভুক্ত বিভাগগুলোতে 'ব্যবসার সামাজিক দায়বদ্ধতা' (CSR) বিষয়টি অন্যতম গুরুত্বপূর্ণ পাঠ্য বিষয় হিসেবে সিলেবাসের অন্তর্ভুর্ক্ত হয়েছে। এর আগে ব্যবসাপ্রতিষ্ঠানগুলো কেবল স্ব স্ব ব্যবসার মুনাফার লক্ষ্যে ব্যবসাকর্ম পরিচালিত করত এবং সে কারণে সিএসআর বা সামাজিক দায়বদ্ধতার বিষয়টি তখন তেমন গুরুত্ব বহন করত না।

কালান্তরের কড়চা-সেনা অভ্যুত্থানের পর গণ-অভ্যুত্থানের চক্রান্ত, কোনোটাই সফল হচ্ছে না by আবদুল গাফ্‌ফার চৌধুরী

ভোরে ঘুম থেকে উঠেই দেশ থেকে চার-চারটি মৃত্যুর খবর পাওয়া কম ট্রাজিক ব্যাপার নয়। তার ওপর এগুলো আবার স্বাভাবিক মৃত্যুও নয়। বলা হয়েছে, পুলিশের গুলিতে এই মৃত্যু হয়েছে। পুলিশ গুলি করতে গেল কেন? ২৯ জানুয়ারি ছিল ঢাকাসহ সারা দেশে বিএনপির গণবিক্ষোভ, গণমিছিল ইত্যাদি করার দিবস। ঢাকায় এই দিবস ২৯ তারিখে পালন করা সম্ভব হয়নি। ওইদিন আওয়ামী লীগেরও সমাবেশ থাকার ফলে পুলিশ ১৪৪ ধারা জারি করে। ফলে ঢাকায় কিছু হয়নি।

যুদ্ধাপরাধের বিচার-কটাক্ষ করা ধৃষ্টতার শামিল

যুদ্ধাপরাধের বিচার দাবি স্বাধীন-সার্বভৌম রক্তস্নাত বাংলাদেশে খুব স্বাভাবিক কারণেই গণদাবিতে পরিণত হয়েছে। ১৯৭১ সালে বাংলাদেশ নামক রাষ্ট্রটির অভ্যুদয়ের লড়াই-সংগ্রাম, তথা জাতির মুক্তির যুদ্ধে যে নিধনযজ্ঞ পাকিস্তানি হানাদার বাহিনী এ দেশের বিরুদ্ধবাদীদের সহায়তায় চালিয়েছিল, তা বিশ্ব ইতিহাসে লিপিবদ্ধ রয়েছে।

অর্থনীতিতে কালো ছায়া-দেশের স্বার্থে সৎ ও আন্তরিক চেষ্টা চাই

বিশ্বমন্দার রেশ এখনো কাটেনি। কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো ক্রেডিট রেটিংয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান নিম্নগামী হয়েছে। উন্নত দেশগুলোর শেয়ারবাজারেও রীতিমতো ধস নেমেছে; এবং তা নিয়ে জি-৭-এর দেশগুলোর অর্থমন্ত্রীদের বৈঠক ডাকা হয়েছে। বিশ্বমন্দায় বাংলাদেশ তুলনামূলকভাবে কম আক্রান্ত হলেও সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা এবং মন্ত্রী-আমলাদের অদক্ষতার কারণে দেশটির অর্থনীতিতে বড় ধরনের প্রভাব পড়তে শুরু করেছে। দ্রব্যমূল্য ক্রমাগত বাড়ছেই। বাড়ছে মূল্যস্ফীতি।

পবিত্র কোরআনের আলো-ইহুদি ও খ্রিস্টানদের জীবনাচরণের গোড়ার কথা বলা হচ্ছে জগদ্বাসীর জন্য

৭৪. আফালা- ইয়াতূবূনা ইলাল্লা-হি ওয়া ইয়াছতাগ্ফিরূনাহূ; ওয়াল্লা-হু গাফূরুর্ রাহীম। ৭৫. মালমাছীহুব্নু মারইয়ামা ইল্লা রাসূল; ক্বাদ খালাত মিন্ ক্বাবলিহির্ রুসুল; ওয়া উম্মুহূ সিদ্দীক্বাতুন; কা-না ইয়া'কুলা-নিত্ত্বাআ'-ম; উনযুর কাইফা নুবায়্যিনু লাহুমুল আ-ইয়া-তি ছুম্মান যুর আন্না- ইউ'ফাকূন।

নিতুন কুণ্ডু :কিংবদন্তি ভাস্কর্যশিল্পী by রাজু আলীম

বাংলাদেশের শিল্পাকাশে এক কিংবদন্তি শিল্পীর নাম নিতুন কুণ্ডু। তিনি মূলত বাংলাদেশের ভাস্কর্যশিল্পী হিসেবে ব্যাপক পরিচিতি পেলেও তার জলরঙ, তেলরঙে আঁকা জীবন ও প্রকৃতির ক্যানভাস আমাদের সৃজনশীল মনে এখনও দাগ কেটে আছে। এ ছাড়া তার হাতে গড়া শিল্প প্রতিষ্ঠান 'অটবি' দেশব্যাপী ব্যাপকভাবে পরিচিত। আমরা নিতুন কুণ্ডুকে ভাস্কর্যশিল্পী, অটবির স্বপ্নদ্রষ্টা, একজন সচেতন মানুষ হিসেবে জানলেও তার পরিচয় আরও বহুমাত্রিক।

শিক্ষকদের সৃজনশীলতা বিকাশ-শিক্ষা by শেখ শাহবাজ রিয়াদ

শিক্ষার গুণগত ও পরিমাণগত উন্নয়নের জন্য মানসম্মত পাঠ্যপুস্তক ও বিষয়, উপযুক্ত শিক্ষণ-শিখন পদ্ধতি, উপযুক্ত মূল্যায়ন পদ্ধতি ও আনন্দদায়ক বিদ্যালয়-পরিবেশের সঙ্গে সঙ্গে শিক্ষক সমাজের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। সরকার বা শিক্ষা মন্ত্রণালয়ও এ ব্যাপারে খুবই সজাগ ও দায়িত্বশীল। বিগত এক দশক ধরে এ সত্যটির গুরুত্ব বিবেচিত হওয়ার ফলে নানাবিধ শিক্ষক প্রশিক্ষণের পরিসর বৃদ্ধি পেয়েছে।

লড়াই গেছে থেমে-শ্রীলংকা by মুস্তাফা জামান আব্বাসী

গৃহযুদ্ধের অবসান হয়ে শান্তির পরিবেশ ফিরে আসতে চলেছে জাফনায়। শ্রীলংকার প্রেসিডেন্ট মাহিন্দ রাজাপাকসে হাসিমুখে অভ্যর্থনা করতে গিয়ে জানালেন রোটারি কনফারেন্সে আসা দুইশ' অভ্যাগতকে ৪ সেপ্টেম্বর প্রাসাদোপম সিনামন হোটেলের সুসজ্জিত কক্ষে : বন্ধুরা, লড়াই গেছে থেমে।

জুম্মদের অগ্রদূত by এস চাঙমা সত্যজিৎ

১৯৩৯ সালের এই দিনে মানবেন্দ্র নারায়ণ লারমার জন্ম। আজ ৭২তম জন্মদিবস মানবেন্দ্র নারায়ণ লারমার (এমএন লারমা)। তিনি পার্বত্য চট্টগ্রামের মানুষের অধিকার সংগ্রামের প্রবক্তা, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির প্রতিষ্ঠাতা, পার্বত্য চট্টগ্রাম জাতিসত্তাদের অগ্রদূত। সবার কাছে তিনি এমএন লারমা নামে পরিচিত।

কর ন্যায়পাল অফিস বহাল হোক-আয়কর দিবস by মোহাম্মদ আবদুল মজিদ

রাজস্ব আহরণে ও পরিশোধে করদাতা এবং আহরণকারীর পরস্পরের প্রতি দৃষ্টিভঙ্গি, উপলব্ধি ও সম্মান সমীহ বোধের বিকাশ ঘটাতে উভয় পক্ষের মনমানসিকতার পরিবর্তনের প্রত্যাশাই এবারের জাতীয় আয়কর দিবসের মূল ভাবনা হতে পারে।

ট্রানজিট :সুয়েজ ও পানামা খালে টোল ভালোই আদায় হয়-সমসময় by আতাউস সামাদ

১৯৭৩ অথবা ১৯৭৪ সালে বাংলাদেশের কোল কন্ট্রোলার (ঈড়ধষ ঈড়হঃৎড়ষষবৎ) ভারতের কাছ থেকে কয়লা কিনতে গিয়ে জ্বালানিটির দাম ঠিক করার যে এক ফর্মুলা দেখেছিলেন, তা অন্তত তার কাছে অভূতপূর্ব হওয়ায় তিনি বিস্ময়ে হতভম্ব হয়ে গিয়েছিলেন। সেই কাহিনী সমকাল পত্রিকার এই 'সমসময়' কলামে লিখেছিলাম।

ইলিশের পেটে মার্বেল-প্রতারণার শেষ কোথায়?

ইলিশ যে বাঙালির প্রিয়তম মাছ সে বিষয়ে সন্দেহ নেই। অনেক বাঙালির কাছে ইলিশই সুস্বাদুতম মাছ। ইলিশের মৌসুম এলে তাই বাঙালির ঘরে ঘরে ঘটা করে ইলিশের নানা পদ রান্না হতে থাকে। বাহারি নামের নানা পদ রসনা পরিতৃপ্ত করে। শুধু মৌসুমে নয়, মৌসুমের বাইরেও উৎসব এলে খোঁজ পড়ে ইলিশের। বৈশাখ ইলিশের মৌসুম নয়, এ সময় ইলিশ দুর্মূল্য, তবু বৈশাখ এলে বাঙালি ইলিশের আবদার করে বসে।

মূল্যস্ফীতি মোকাবেলার পথ-জনদুর্ভোগ কমানোই মুখ্য হোক

বিশ্বব্যাংক কিংবা আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফের মতো প্রতিষ্ঠানের কাজের নির্দিষ্ট ধারা রয়েছে। তারা জ্বালানি তেল, বিদ্যুৎ, রাসায়নিক সার প্রভৃতি পণ্যে ভর্তুকি কমিয়ে ফেলা কিংবা প্রত্যাহার করতে বলে। মূল্যস্ফীতি বেড়ে গেলে সেটা নিয়ন্ত্রণের নির্দিষ্ট ফর্মুলা অনুসরণের সুপারিশ তারা করে থাকে।

লক্ষ্মীপুরের তাহের ও তাঁর প্রতিভা! by শাহনেওয়াজ বিপ্লব

লক্ষ্মীপুরের সন্ত্রাসী তাহের_খুন, হত্যা, লুটপাট ও চাঁদাবাজির নানা রকম ঘটনার পর সম্প্রতি রাষ্ট্রপতি কর্তৃক তাঁর ছেলে বিপ্লবের ফাঁসির দণ্ড মওকুফ করিয়ে নেওয়ার পর তাঁর প্রতিভায় মুগ্ধ হয়েছি। তাহের আর তাঁর সন্ত্রাসী ছেলে বিপ্লব আমাদের নষ্ট সমাজের নায়ক হয়ে উঠেছেন পত্রিকাগুলোতে, এক মাস ধরে।

বহে কাল নিরবধি-বিড়ম্বিত পেনশনজীবীরা সমাজের এক উপেক্ষিত শ্রেণী by এম আবদুল হাফিজ

আমার লেখালেখির শুরুর দিকে ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারে 'An everygrowing Social Under Class' শিরোনামে একটি নিবন্ধ লিখে বন্ধু ও পরিচিত মহলের ব্যাপক প্রতিক্রিয়া পেয়েছিলাম এবং অন্তত মাসখানেক টেলিফোনে অম্ল-মধুর অভিনন্দন এসেছিল। নিবন্ধটি ছিল পেনশনার বা পেনশনজীবীদের দৈন্য এবং প্রাত্যহিক জীবনের টানাপড়েনকে ঘিরে।

সাক্ষাৎকার-দুই দেশের মধ্যে আরও বেশি বৈঠক হতে হবে by বীণা সিক্রি

সাক্ষাৎকার গ্রহণ : শেখ রোকন সমকাল : সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং বাংলাদেশে রাষ্ট্রীয় সফরে ঢাকা এসেছিলেন। বহুল প্রত্যাশিত এ সফর দুই দেশের জন্য কাঙ্ক্ষিত ফল বয়ে আনতে পারেনি। কেউ কেউ বলছে, এই সফর ব্যর্থ। আপনার মূল্যায়ন জানতে চাই।

বৃহত্তম চাকরিদাতা প্রতিষ্ঠান by মাহবুব মোর্শেদ

পৃথিবীর বৃহত্তম চাকরিদাতা প্রতিষ্ঠান কোনটি? প্রশ্নটি শোনার পর অনেকেই হিসাব মেলানোর চেষ্টা করবেন। স্বভাবতই প্রাইভেট সেক্টরের উদ্যোক্তাদের কথাই প্রথমে মাথায় আসবে অনেকের। বিশ্বে এখন প্রাইভেট সেক্টরের জয়জয়কার। মাল্টিন্যাশনাল, ট্রান্সন্যাশনাল কোম্পানির দাপট অনেক। তারা বিশ্বজুড়ে প্রচুর মানুষকে চাকরি দিচ্ছে।

এনজিও ও সামাজিক খাতে ক্রয় নীতিমালা-সুশাসন by এসএম নাজের হোসাইন

বাংলাদেশে এনজিওগুলোর ক্ষুদ্রঋণ কর্মসূচি, মঙ্গাপীড়িতদের কল্যাণ ও দারিদ্র্য বিমোচনে এনজিওগুলোর অবদান এবং এদের সমন্বয়হীনতা নিয়ে আলোচনা চলছে। মুক্তিযুদ্ধের পূর্বে এ ভূখণ্ডে এনজিও নামের উপস্থিতি তেমন ছিল না। তবে সমাজহিতৈষী ও স্বেচ্ছাসেবী সংগঠন এ দেশ ও সমাজে সবসময় ছিল এবং এখনও আছে।

নাটকে কখন আবেগ আনতে হয় জানেন তিনি-বাংলাদেশ-ভারত সম্পর্ক by পার্থ চট্টোপাধ্যায়

গত ৬ সেপ্টেম্বর হাসিনা-মনমোহন চুক্তির ফলে ভারত-বাংলাদেশ উভয় দেশেরই লাভ হয়েছে, কিন্তু সবচেয়ে বেশি লাভবান হলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের রাজনীতিতে অনেক সময় নিজের নাক কেটেও যে পরের যাত্রা ভঙ্গ করতে হয় এই ক্ষুরধার বুদ্ধিসম্পন্ন পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী তা বোঝেন। বোঝেন কখন, কোন নাটকীয় মুহূর্তে আবেগ সৃষ্টি করতে হয়। আর নাটক করতেও তিনি পটু।

গাড়ি ছিনতাই-কৌশলের শেষ নেই

রাজধানীতে নানা কৌশলে ছিনতাই করা হচ্ছে গাড়ি। গত এক বছরে রাজধানীতে প্রায় ২ হাজার গাড়ি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সবচেয়ে শঙ্কার কথা হলো, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পোশাক পরেও ছিনতাইকারী চক্র গাড়ি ছিনতাই করছে। এর জন্য রাজধানীর ব্যস্ত সড়কেও বসানো হচ্ছে ভুয়া পুলিশ চেকপোস্ট।

শিক্ষাকল্যাণ তহবিল-সুষ্ঠু ব্যবস্থাপনাতেই সাফল্য-সূত্র

সরকারি-বেসরকারি সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের স্নাতক শ্রেণী পর্যন্ত বিনা বেতনে পড়াশোনার সুযোগ সৃষ্টি এবং বৃত্তি প্রদানের লক্ষ্য সামনে রেখে এক হাজার কোটি টাকার কল্যাণ তহবিল গঠনের সিদ্ধান্ত প্রশংসনীয়। সোমবার মন্ত্রিসভায় এ সংক্রান্ত একটি খসড়া আইন অনুমোদন পেয়েছে। আশা থাকবে, আইনটি দ্রুত চূড়ান্ত রূপ পাবে।

আদমপুরের ভানুবিলে একদিন by আহমদ সিরাজ

কমলগঞ্জের আদমপুরের বাজারটি বেশ জমজমাট বৈশিষ্ট্যমণ্ডিত। এ বাজারে ক্ষুদ্র নৃতাত্তি্বক জনগোষ্ঠী মণিপুরিসহ (বিষ্ণুপ্রিয়া, মিতৈ পাঙ্গান) বাঙালি জনগোষ্ঠীর একযোগে বাজারে প্রবেশ যেমন দৃশ্যমান হয় তেমনি বাজারের দোকানপাট ও নৃগোষ্ঠীর অবস্থানে মুগ্ধতা আছে।

সাইবার নিরাপত্তায় নজর দিন-সন্ত্রাসবাদ by এহতেশামুল হক

গ ত সপ্তাহের দৈনিক পত্রিকাগুলোতে যে কয়েকটি আলোচিত খবর ছিল তার মধ্যে মনমোহন সিংয়ের বাংলাদেশ সফর, প্রার্থিত তিস্তার পানি বণ্টন চুক্তি ও ট্রানজিট চুক্তি না হওয়া এবং সফরের শেষ পর্যায়ে দিলি্লর হাইকোর্ট ভবনের প্রবেশপথে শক্তিশালী বোমা বিস্টেম্ফারণে ১২ জনের মৃত্যু এবং প্রায় ১০০ জনের মতো লোক আহত হওয়ার খবর অন্যতম।

লাভ-ক্ষতির অনেক হিসাব-কয়লানীতি by ফ. র. আল-সিদ্দিক

কয়েক বছর আগে সাপ্তাহিক ২০০০-এর উদ্যোগে কয়লানীতির ওপর একটি সেমিনার হয়েছিল। আমি সে সেমিনারে রবাহূত হয়ে উপস্থিত হয়েছিলাম। সেমিনার শেষে শ্রোতাদের মতামত পর্বে আমি দাঁড়িয়ে বলেছিলাম, অদ্ভুত আমাদের এ দেশটি। এ দেশের জন্য কয়লানীতি তৈরি করা হচ্ছে, অথচ এ নীতি প্রণয়নের জন্য খুবই গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি বিষয় নিয়ে এ দেশের পত্রপত্রিকায় প্রায় কোনো আলোচনাই হলো না।

ক্রিকেটের দুঃসময় by আসিফ আহমেদ

এই মুহূর্তে বাংলাদেশের জাতীয় ক্রিকেট দল কোথাও খেলছে না, কিন্তু ক্রিকেট বোর্ড এবং দলের অনেক খেলোয়াড় বেশ আলোচনায়। কয়েকদিন আগে বোর্ড জাতীয় দলের অধিনায়ক সাকিব আল হাসান এবং সহঅধিনায়ক তামিম ইকবালকে দায়িত্ব থেকে 'বরখাস্ত' করেছে। তাদের অপরাধ 'গুরুতর'।

ষাটের দশকের গণজাগরণ ও অজিত রায়-ফিরে দেখা by শেখর দত্ত

'অজিতদা নেই।' টেলিফোনে এই শব্দ দুটি শুনে বিয়োগ-বেদনার তড়িৎ-প্রবাহ সমস্ত শরীর-মনকে লণ্ডভণ্ড করে দিল। কাকতালীয় কি-না জানি না। তখনই পত্রিকায় পড়ছিলাম, ষাটের দশকে তার কণ্ঠে জনপ্রিয় হওয়া গানটি 'বিচারপতি তোমার বিচার করবে যারা, আজ জেগেছে এই জনতা।

মার্কিনের রাষ্ট্রীয় সন্ত্রাসই বিশ্বজুড়ে সন্ত্রাসী তৎপরতার বিস্তার ঘটিয়েছে-সমকালীন প্রসঙ্গ by বদরুদ্দীন উমর

২০০০ সালে জর্জ ডবি্লউ বুশ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকে বিশ্বজুড়ে যেভাবে সন্ত্রাসী তৎপরতা বৃদ্ধি পেয়েছে এর কাছাকাছি কোনো অবস্থাও আগে ছিল না। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর নিউইয়র্কের টুইন টাওয়ার ধ্বংস এবং ওয়াশিংটনে পেন্টাগনের ট্রেড কোয়াটার্সে বিমান হামলার পর মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে প্রথমে আফগানিস্তান আক্রমণ ও দখল, পরে ইরাক আক্রমণ এবং দখলের অজুহাত ও সুযোগ সৃষ্টি হয়।

চরাচর-চিঠির কথকতা by সাইফুল ইসলাম খান

কত চিঠি লেখে লোকে_/কত সুখে, প্রেমে, আবেগে,/স্মৃতিতে, কত দুঃখে ও সুখে' চিঠি নিয়ে অকালপ্রয়াত কবি সুকান্ত ভট্টাচার্য লিখেছিলেন 'রানার' কবিতা। এরপর অনেক যুগ অতিক্রান্ত হয়েছে, সময়ের সঙ্গে সঙ্গে এগিয়েছে সভ্যতা ও প্রযুক্তি। নতুন থেকে নতুনতর প্রযুক্তির ছোঁয়ায় মানুষের জীবন হয়েছে আরাম-আয়েশে ভরপুর।

কালের যাত্রা by পীযূষ বন্দ্যোপাধ্যায়

সমস্যা ছিল, সমস্যা আছে। ভবিষ্যতেও থাকুক সেটা কামনা করি না। প্রত্যাশা করি ভবিষ্যতে সমস্যার পরিমাণ কমে যাক। যদিও তার আলামত তেমন দেখছি না। তবে আমাদের মতো দেশে সমস্যা জাদুমন্ত্র বলে হঠাৎ উধাও হয়ে যাবে না, যেতে পারে না, সেটাও বুঝি। কিন্তু বর্তমান সময়ের কিছু ঘটনায় যে সমস্যাগুলো সৃষ্টি হয়েছে তা চিন্তায় ফেলে।

শ্রদ্ধাঞ্জলি-বুনোফুলের বন্ধু

আমরা অনেক কিছুই ভুলে যাই। শৈশবের ফেলে আসা গ্রাম, প্রিয় নদী, সবুজ মাঠ, অলস দুপুরে ঘুঘুর ডাক, শিশিরের শব্দ, জোছনাবোনা রাত, হেমন্তের সোনালি মাঠ, শীতের বিষণ্ন বিকেল—আরও কত কী। কিন্তু কেউ কেউ এসব ভোলেন না। তাঁদেরই একজন তিনি, নওয়াজেশ আহমদ।

মিসর-সামরিক বাহিনী কত দূর পেছাবে by মশিউল আলম

গত জানুয়ারি মাসে মিসরের জনগণ যখন স্বৈরশাসক হোসনি মোবারককে উৎখাত করতে আন্দোলন শুরু করে, তখন তাদের অধিকাংশেরই স্পষ্ট ধারণা ছিল না যে তাদের আসল সমস্যা মোবারক নয়। দেশটির সামরিক বাহিনীর রাজনৈতিক উচ্চাভিলাষই যে তাদের সব দুঃখ-দুর্দশার কারণ, তা উপলব্ধি করতে তাদের আরও কিছু সময় অপেক্ষা করতে হলো; ভোগ করতে হলো আরও অনেক নিপীড়ন-নির্যাতন।

ধর্ম-নারীর প্রতি সহিংসতাকে ‘না’ বলুন by মুহাম্মদ আবদুল মুনিম খান

স্বামী-স্ত্রীর পারস্পরিক গভীর ভালোবাসা মহান সৃষ্টিকর্তা আল্লাহর নির্দেশিত বিধান। মানবজাতির আদি পিতা হজরত আদম (আ.) যখন স্বর্গ উদ্যানে একাকী বিচরণ করতেন, তখন তিনি মনে কোনো প্রকার শান্তি ও স্বস্তি পেতেন না। আল্লাহ তাআলা তাঁর মনোভাব বুঝে দয়াপরবশ হয়ে হজরত আদম (আ.)-এর বাম পাঁজর থেকে বিবি হাওয়া (আ.)-কে সৃষ্টি করে তাঁর সহধর্মিণী হিসেবে একত্রে বসবাস করার আদেশ দান করেন, যাতে তিনি মনে পরম শান্তি ও স্বস্তি লাভ করেন,

ঢাবির ভর্তি পরীক্ষা-ঢাবির ভর্তি পরীক্ষা শিক্ষক হিসেবে আমরা লজ্জিত, ক্ষমাপ্রার্থী

উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর বাংলাদেশের যে কটি উচ্চশিক্ষার প্রতিষ্ঠানে ভর্তি হওয়া নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা পরিলক্ষিত হয়, তার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় অন্যতম। সেই ১৯২১ সাল থেকে শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন এবং জাতীয় নানা রাজনৈতিক ও সাংস্কৃতিক আন্দোলনের কেন্দ্রবিন্দু হওয়াতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার ব্যাপারে অনেকের স্বপ্ন থাকে।

এসো নীপবনে-সুড়ঙ্গের শেষে কী? by আবুল হায়াত

‘সুড়ঙ্গের শেষ প্রান্তে আলো দেখা যাচ্ছে।’ এই কথাটি আমাদের দেশের রাজনীতির ক্ষেত্রে প্রায়ই শোনা যায়। তবে বেশির ভাগ ক্ষেত্রেই আলোটি আর আলো থাকে না, হয়ে যায় মরীচিকা। আমার লেখার বিষয় কিন্তু এটা নয়। কদিন আগে বেগম সাহেবাকে নিয়ে মরু শহর দুবাই গিয়েছিলাম বেড়াতে। প্রথম দিনই ‘সিটি ট্যুর’-এ ঘুরে দেখলাম দুবাই শহরের নানা স্থান।

ঢাকা সিটি করপোরেশন-ভাগ নয়, সংস্কার জরুরি by মুহাম্মদ জাহাঙ্গীর

অবশেষে জনমত উপেক্ষা করে ঢাকা সিটি করপোরেশনকে দুই ভাগ করার জন্য সরকারি দল সংসদে বিল উত্থাপন করতে যাচ্ছে। এ উদ্যোগের এত সমালোচনা হয়েছে, তবু সরকার পিছপা হয়নি। এতে সরকার লাভবান হবে, না ক্ষতিগ্রস্ত হবে, তা সময়ই শুধু বলতে পারে। আমার ধারণা, সরকার দারুণভাবে ক্ষতিগ্রস্ত হবে।

বাজার উচ্ছেদ ও সংযোগ সড়ক নির্মিত হোক-ঢাকার রিংরোড

সড়কের ওপর বাজার বসেছে, তার জন্য পূর্ণ হচ্ছে না ৩৪ কিলোমিটার দৈর্ঘ্যের রিংরোডের রিংটি। যেখানে তা মিলবার কথা, সেই বুড়িগঙ্গাসংলগ্ন বাদামতলীতে সড়কের জায়গা দখল করে আছে ফল ও সবজির বাজার। অন্যদিকে, মাজার রোড থেকে গাবতলী পর্যন্ত অংশে নেই ১০০ মিটারের একটি সংযোগ সড়ক।

প্রার্থী বাছাইয়ে তৃণমূলের মত গুরুত্ব পাক-মনোনয়ন-বাণিজ্য

মনোনয়ন-বাণিজ্য নিয়ে মুখ খোলার জন্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামকে ধন্যবাদ। এই অপ্রিয় সত্য শুধু ভোটের আগে কিছুটা আলোচনায় এলেও পরে তা হারিয়ে যায়। তিনি বলেছেন, ‘পৃথিবীর কোনো দেশেই অর্থের বিনিময়ে মনোনয়ন বা নেতা নির্বাচন করা হয় না।

বি. রামন-জিংজিয়ানের দূত

চীনের জিংজিয়ান প্রদেশের সাম্প্রতিক সহিংসতা নিয়ে কর্তৃপক্ষ সন্দেহ প্রকাশ করেছে যে এই সহিংসতার পেছনে রয়েছে ইসলামিক মুভমেন্ট অব ইস্টার্ন তুর্কিস্তান বা আইএমইটি; এবং তারা পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তানকে নিরাপদ আশ্রয়স্থল হিসেবে ব্যবহার করছে। পাকিস্তান পুলিশের বিশ্বস্ত সূত্রের মতে, চীনের প্রেসিডেন্ট হু চিনথাও পাকিস্তানি প্রেসিডেন্ট আসিফ আলী জারদারিকে টেলিফোন করে এ ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছেন।

রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কেন হয়? by ড. মুহম্মদ মাহবুব আলী

রমজান মাস সিয়াম সাধনার মাস। এই মাসে খাদ্যদ্রব্যের চাহিদা বেড়ে যায়। পর্যাপ্ত সরবরাহের অভাবে কিংবা একশ্রেণীর অসাধু ব্যবসায়ীর কারণে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি তীব্র আকার ধারণ করে। আসলে দেশে সরবরাহজনিত ব্যবস্থাপনার মান উন্নত না হওয়ায় রমজানে দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতি হয়।

ভিন্নমত-যুক্তরাষ্ট্র সরকারের বিশাল ঋণ এবং বাংলাদেশের দুশ্চিন্তা by আবু আহমেদ

গত কয়েক দিনে আমাকে বেশ কয়েকজন সাংবাদিক জিজ্ঞেস করেছেন, মার্কিন প্রেসিডেন্ট ওবামা প্রশাসনের যে বিশাল ঋণের সেলিং প্রস্তাব তাদের কংগ্রেস ও সিনেটে পাস হয়েছে তাতে বাংলাদেশের মতো অর্থনীতির কী লাভ-ক্ষতি হবে? আমি তাঁদের বলেছি, বাংলাদেশের ক্ষতির চেয়েও তাদের ওই বিশাল ঘাটতি বাজেট বিশ্ব আর্থিক ব্যবস্থা, বিশেষ করে উদারনির্ভর সম্পদ ধারণ, ডলারে বৈদেশিক মুদ্রার ধারণ এবং আর্থিক লেনদেনের ক্ষেত্রে বড় রকমের পরিবর্তন হবে।

প্রতারিত হচ্ছেন বিদেশ গমনেচ্ছুরা-প্রয়োজনে টাস্কফোর্স গঠন করুন

প্রতিনিয়তই বাংলাদেশ থেকে মানুষ প্রবাসে কর্মসংস্থানের জন্য ছুটছে। এ বিদেশ গমন বাংলাদেশের মানুষের জন্য নতুন নয়। দেশে মানুষ যত বেড়েছে, কর্মসংস্থানের যত অভাব দেখা দিয়েছে, তত বেশি মানুষের মধ্যে বিদেশে যাওয়ার তাগিদ তৈরি হয়েছে। কর্মসংস্থানের আশায় ভিটেমাটি বিক্রি করে, আপনজনদের পেছনে ফেলে ছুটছে বিদেশ-বিভুঁইয়ে কাজের সন্ধানে। আর এই বিদেশ গমনেচ্ছু সহজ-সরল মানুষগুলো বেশির ভাগ ক্ষেত্রে প্রতিনিয়তই হচ্ছে প্রতারণার শিকার।

চারদিক-পাতাঝরা দিনের বইমেলা

ফেব্রুয়ারি মানেই বইমেলা!—এমন দিন বুঝি শেষ। বই কেনা আর বইমেলায় মানুষের ঢল যেকোনো সময় হতে পারে।
যার প্রমাণ মিলল শাহবাগের পাবলিক লাইব্রেরি চত্বরে হেমন্তের বইমেলায়। চতুর্থবারের মতো আয়োজন করা এই মেলা জমে উঠেছে বইপ্রেমীদের পদচারণে।

যুক্তি তর্ক গল্প-কোরবানির সূত্র ধরে অর্থনীতির হালহকিকত by আবুল মোমেন

একজন সফল মন্ত্রী এবং ঢাকা ও চট্টগ্রামের চামড়া ব্যবসায়ী সমিতি এই তিন সূত্রে জানা গেল এবার সারা দেশে গরু কোরবানি হয়েছে ৪০-৪৫ লাখ আর ছাগল ২০-২৫ লাখ। অর্থা ৎ রক্ষণশীল হিসেবে ধরা যায় গরু ৪০ লাখ ও ছাগল ২০ লাখ।

তিস্তা নদী-পানি বণ্টনের রূপরেখা by মো. খালেকুজ্জামান

পানির অপর নাম যেমন জীবন, তেমনই বাংলাদেশের অপর নাম নদী। হয়তো এই সত্যাটা বাঙালিরা বরাবরই জানত; আর তাই সংগতভাবেই স্বাধীনতাযুদ্ধের প্রাক্কালে বাঙালিদের একটি প্রিয় স্লোগান ছিল, ‘তোমার আমার ঠিকানা, পদ্মা-মেঘনা-যমুনা’। বাংলাদেশের ৮০ শতাংশ এলাকাই নদী-প্লাবন ভূমি।

সড়ক দুর্ঘটনা-দায়ী চালকদের শাস্তি নিশ্চিত করতে হবে by মঞ্জুলী কাজী

আমাদের দেশে সড়ক দুর্ঘটনায় প্রতিদিন মানুষ মারা যাচ্ছে। তার দায় কেউ নিচ্ছে না। যোগাযোগমন্ত্রীরও এ নিয়ে কোনো মাথাব্যথা নেই। তাঁর চিন্তা, কী করে বাস বা ট্রাকের বেপরোয়া চালকদের বাঁচানো যায়। সড়ক বা মহাসড়ক যে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে গেছে, সে ভাবনা করে তিনি সময় নষ্ট করেন না। তার চেয়ে অনেক বড় চিন্তা তাঁর পদ্মা সেতু।

আগে মানুষ হওয়ার প্রশিক্ষণটি শেষ করুন-চিকিৎসকের অভব্য আচরণ

সমাজ ও রাষ্ট্র একজন চিকিৎসকের কাছে চিকিৎসাসেবা ও মানবিক আচরণ আশা করে। আশা করে সহমর্মিতা ও সৌজন্যবোধ। কিন্তু গত রবি ও মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একজন প্রশিক্ষণার্থী-চিকিৎসক রোগী, রোগীকে হাসপাতালে নিয়ে আসা দুই হোটেল কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে যে আচরণ করেছেন, তা অমানবিক ও অভদ্রজনোচিত।

নৌপরিবহন মন্ত্রণালয় কি আইনের ঊর্ধ্বে?-সুন্দরবনে নৌরুট

আইন রক্ষা ও তা মেনে চলা নিশ্চিত করার দায়িত্ব সরকারের, কিন্তু সরকারের কোনো কর্তৃপক্ষ যদি আইন অমান্য করে, তবে আইন রক্ষা করবে কে? বন আইন ও বন্য প্রাণী সংরক্ষণ আইন বলে যে কিছু রয়েছে, তার যেন কোনো তোয়াক্কাই নেই অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ)। এমনকি সরকারের অপর এক মন্ত্রণালয়ের আপত্তি ও আইনের দোহাইকেও কোনো পরোয়া নেই।

স্বাস্থ্যসেবার চিত্র-মানুষের অধিকার নিয়ে হেলাফেলা নয়

যে দেশের সিংহভাগ মানুষ দারিদ্র্যপীড়িত, সে দেশের মানুষের মৌলিক অধিকারের বিষয়টি আরো বেশি গুরুত্বের সঙ্গেই সামনে আসে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এ দেশের স্বাস্থ্যসেবার চিত্র বড় বেশি বিবর্ণ; এবং দেশের সাধারণ মানুষের কাছে এক ভয়াবহ পীড়াদায়ক বিড়ম্বনার ক্ষেত্র। ৬ আগস্ট কালের কণ্ঠের শীর্ষ প্রতিবেদনে স্বাস্থ্যসেবাসংক্রান্ত যে চিত্র ফুটে উঠেছে, তা চরম উদ্বেগজনক এবং যুগপৎ প্রশ্নবোধক।

পবিত্র কোরআনের আলো-মরিয়মের পুত্র মাসীহকে যারা আল্লাহর পুত্র বলে তারা শিরক করে

৭১. ওয়া হাছিবূ আল্লা তাকূনা ফিতনাতুন ফাআ'মূ ওয়া ছাম্মূ ছুম্মা তা-বাল্লাহু আ'লাইহিম ছুম্মা আ'মূ ওয়া ছাম্মূ কাছীরুম্ মিনহুম; ওয়াল্লাহু বাছীরুম্ বিমা ইয়া'মালূন। ৭২. লাক্বাদ কাফারাল্লাযীনা ক্বা-লূ ইন্নাল্লাহা হুয়াল মাছীহুব্নু মারইয়াম; ওয়া ক্বা-লাল মাছীহু ইয়া বানী ইছরা-ঈলা'বুদুল্লা-হা রাব্বী ওয়া রাব্বাকুম; ইন্নাহূ মাইঁয়ুশরিক বিল্লা-হি ফাক্বাদ হার্রামাল্লা-হু আ'লাইহিল জান্নাতা ওয়া মা'ওয়া-হুন না-রু, ওয়া মা লিয্যা-লিমীনা মিন্ আনসা-র।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষকের অব্যাহতি প্রসঙ্গে by ড. তুহিন ওয়াদুদ

বাংলাদেশের প্রায় সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে অ্যাডহকভিত্তিক নিয়োগের একটি বিশেষ ব্যবস্থা রয়েছে। এই পদ্ধতিতে যেকোনো বিভাগের প্ল্যানিং কমিটি শিক্ষক প্রয়োজন মর্মে প্রশাসনের কাছে আবেদন করলে উপাচার্য মহোদয় অ্যাডহকভিত্তিক নিয়োগ দেওয়ার ক্ষমতা সংরক্ষণ করেন। এই নিয়োগের মেয়াদ থাকে ছয় মাস। ছয় মাসের মধ্যে বিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষক নিয়োগ করা না হলে আবার সেই অ্যাডহকের মেয়াদ ছয় মাস বাড়ানো হয়।

পরিবহন-রেলগাড়ি ঝম্ঝম্.. by সাইফুদ্দীন চৌধুরী

দেশে রেল পরিবহনের দেড় শ বছর পূর্তি হলো। ১৮৬২ সালে ব্রিটিশদের শাসনের সময় ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে কলকাতা থেকে রানাঘাট পর্যন্ত যে রেলপথ স্থাপন করেছিল, পরে তা-ই সম্প্রসারিত হয় কুষ্টিয়ার দর্শনা-জগতী পর্যন্ত। রেলের ওই খবরে আমি একটু নস্টালজিক হয়ে উঠেছিলাম।

আরব জাগরণ-মিসরের এখন নেতা চাই by ইসান্দর এল আমরানি

এ রকমটা হওয়ার কথা ছিল না। গত শুক্রবার মিসরের ভবিষ্যতের সংবিধানের ওপর সেনাবাহিনীর কর্তৃত্বের বিরুদ্ধে বিরাট কিন্তু শান্তিপূর্ণ বিক্ষোভ চলছিল। জেনারেলরা চেষ্টা করছে, সামরিক বাজেটসহ সামরিক বিষয়াদি যাতে সংসদীয় নজরদারির বাইরে থাকে। পরিহাসের বিষয় হচ্ছে, সবাই নীরবে বুঝে গেছে, এত কিছুর পর সেনাবাহিনীই থাকবে পর্দার অন্তরালের আসল ক্ষমতায়। কিন্তু তাদের এটা প্রকাশ্যে বলতে হবে, তার জন্য জনগণের সঙ্গে বোঝাপড়া করে নিতে হবে।

সরল গরল-সুষ্ঠু নির্বাচনের পঞ্চসালা প্রকল্প! by মিজানুর রহমান খান

তত্ত্বাবধায়ক সরকারের পুনরুজ্জীবন কিংবা নির্বাচনী সংস্কারের নামে শুধু আইন বা সংবিধান শোধরানো নয়, একই সঙ্গে গড়তে হবে সুষ্ঠু রাজনৈতিক সংস্কৃতি। কিন্তু পুরো দেশ যেন হাঁ করে আছে, আসমান থেকে টুপ করে তত্ত্বাবধায়ক সরকার পড়বে। সর্বত্র একটা কী হচ্ছে কী হবে অবস্থা। কিন্তু অনেকেই খেয়াল করছেন না, সরকার ত্রয়োদশ সংশোধনী ফিরিয়ে দিলেও সংকট যেই তিমিরে, সেই তিমিরেই থাকবে। প্রধান উপদেষ্টা কে হবেন, তার উত্তর কারও জানা নেই।

সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে এই অর্থ ফেরত নিতে হবে-চট্টগ্রাম বন্দর কর্মকর্তাদের ভ্রমণবিলাস

জার্মানি থেকে কেনা ৪২ কোটি টাকার যন্ত্রপাতি দেখার জন্য চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চার সদস্যের একটি দল ১৪ নভেম্বর সে দেশের সমুদ্রবন্দর হামবুর্গে গেছে। কিন্তু যে যন্ত্রপাতি তারা দেখতে গিয়েছে, সেগুলো দুই সপ্তাহ আগেই চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। যন্ত্রপাতির মধ্যে রয়েছে ৩০ টন ওজনের ভারী কন্টেইনার উত্তোলনে সক্ষম ছয়টি স্ট্রাডেল ক্যারিয়ার।

জনগণের টাকার সদ্ব্যবহার নিশ্চিত করুন-কর ও সেবা

কোনো দেশের নাগরিকেরা সরকারকে কর দেন এই প্রত্যাশা থেকে যে তাঁদের অর্থের সদ্ব্যবহার করা হবে; কর প্রদানের বিনিময়ে তাঁরা প্রয়োজনীয় সেবা পাবেন। বাংলাদেশে করের বিপরীতে সেবার মান ও মাত্রা নাগরিকদের সেই প্রত্যাশা পূরণ করে না। তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে: জনগণের করের অর্থ ব্যয় করার ক্ষেত্রে সরকারের নীতিনির্ধারকদের অগ্রাধিকারমূলক বিবেচনাগুলো কী?

চারদিক-হেমন্তে ব্রহ্মপুত্রের তীরে

জার্মান কবি হোল্ডার্লিন ঈশ্বরের কাছে একটি ‘প্রকৃত হেমন্ত’ ঋতু চেয়েছিলেন, যার বদলে তিনি ৪০ বছর পাগলা গারদে কাটাতে রাজি ছিলেন। বাংলা আধুনিক কবিতার প্রকৃত কায়া নির্মাণ যাঁর হাতে হয়েছে, সেই জীবনানন্দ দাশ ঋতু সমগ্রের মাঝে মুখ্যত হেমন্তেরই উপাসক ছিলেন। স্বয়ং রবীন্দ্রনাথ ‘কুহেলী বিলীন ভূষণ বিহীন’ হেমন্তকে নিয়ে গান রচনা করেছেন। এমনই ‘কুহেলী বিলীন’ হেমন্তের শুরুতে সম্প্রতি যাওয়া হয়েছিল ময়মনসিংহে।

সপ্তাহের হালচাল-পুঁজিবাদ কি তাহলে বিকল হয়ে যাচ্ছে by আব্দুল কাইয়ুম

নাটকীয়ভাবে প্রসঙ্গটা উঠলো। সুইড ব্যাংকের করপোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি প্রধান স্ট্যাফান ডাহলবেক আলোচনা করছিলেন। স্টকহোমের ইন্টারন্যাশনাল মিডিয়া সেন্টারে শিল্পপ্রতিষ্ঠানের সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) বিভিন্ন দিক তিনি ব্যাখ্যা করছিলেন মাল্টিমিডিয়া পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে।

গন্তব্য ঢাকা-বাঁচতে চাওয়া কি বিলাসিতা

‘মায়ের ঘরে খু-উ-ব কষ্ট করছি। খুবই কষ্ট করছি। আমার বাবারে কারা জানি মাইরা রাখছে। আমি তহন খুব ছোট। মায় যে কী কষ্ট কইরা পালছে আমাগোরে। ছয় বোন আর দুই ভাই আছিলাম আমরা। সবাইরে লইয়া মা পড়ছে বিপদে। তহন মায় আর কী করব? আমরাই কাজ কইরা নিজেগো খাওন আনতাম। তহন ভাবছিলাম বিয়ার পর অনেক ভালা থাকতে পারমু। খাওনের কষ্টটা হইব না। এহনও আমাকে নিজের খাওন নিজেরেই আনতে হয়।’

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-অপরাধের প্রতিকার ও অভিযুক্তদের ন্যায্য বিচার by ডেভিড বার্গম্যান

১৯৭১ সালের ১১ ডিসেম্বর ভোর সাড়ে তিনটার দিকে অন্তত একজন বাঙালিসহ একদল লোক দৈনিক ইত্তেফাক-এর নির্বাহী সম্পাদক সিরাজুদ্দিন হোসেনের মোহাম্মদপুরের পারিবারিক আবাসের দরজায় টোকা দেয়। এদের একজন সাংবাদিক সিরাজুদ্দিন হোসেনের কাছে তাঁর নাম জানতে চাইলে তিনি তা বলেন। সঙ্গে সঙ্গেই তারা তাঁকে তুলে নিয়ে যায়।

সন্তোষ গুপ্ত : সৎ সাংবাদিকতার অনন্য পথিকৃৎ by আ আ ম স আরেফিন সিদ্দিক

সন্তোষ গুপ্ত-সৎ সাংবাদিকতায় সমর্পিত এক ব্যক্তি-নামের আড়ালে বাংলাদেশে সাংবাদিকতাক্ষেত্রে একটি প্রতিষ্ঠানের নাম। তাই তাঁর কোনো পরিচয়ের প্রয়োজন পড়ে না। তাঁর তুলনা তিনি নিজেই। বাংলাদেশের সাংবাদিকতার ইতিহাসে প্রয়াত সন্তোষ গুপ্তের অসাধারণ ও অনবদ্য অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে অনাদিকাল। সন্তোষদাকে কাছ থেকে ঘনিষ্ঠভাবে দেখার সৌভাগ্য হয়েছিল, বহু সভা-সমাবেশে একসঙ্গে বসার সুযোগ হয়েছিল আমার।

চরাচর-এমন দিন আর যেন না আসে by মো. জাহাঙ্গীর হোসেন

শিশুটি মায়ের কোলে পরম নিশ্চিন্ত আশ্রয়ে। আর মায়ের বাকি দুনিয়ার প্রতি নেই কোনো আগ্রহ। কেননা বিশ্বের সব কিছু তিনি আগলে রেখেছেন তাঁর বুকে। এমন সময় আচমকা এক তীব্র তাপে গায়ের চামড়া জ্বলতে শুরু করল। চামড়া পুড়ে লাল মাংসখণ্ডে পরিণত হলো তাঁর বুকের মানিক। নিজের দিকে নজর নেই, সন্তানকে বুকে চেপে বের হলেন রাস্তায়।

রঙ্গব্যঙ্গ-চিনি ও ছোলার কথোপকথন by মোস্তফা কামাল

রোজায় অতি গুরুত্বপূর্ণ দুটি পণ্য চিনি ও ছোলা। এই দুটি পণ্যের কাল্পনিক কথোপকথন আমরা পাঠকদের উদ্দেশে তুলে ধরছি। রাজধানীর অন্যতম পাইকারি ও খুচরা বিক্রয়কেন্দ্র কারওয়ান বাজারে পাজেরো হাঁকিয়ে এসেছে ছোলা। অন্য রকম ভাব নিয়ে সে বাজারে প্রবেশ করে।

বৃত্তের ভেতর বৃত্ত-হুমায়ুন আজাদের মৃত্যুদিবসের প্রাক্কালে পেছন ফিরে দেখা by দেবব্রত চক্রবর্তী বিষ্ণু

অনেক আগে তুরস্কের প্রখ্যাত কবি নাজিম হিকমত তাঁর এক কবিতায় বলেছিলেন, 'বিংশ শতাব্দীতে শোকের আয়ু হবে মাত্র এক বছর।' দূরদর্শী এ কবির বক্তব্যের সত্যাসত্য অন্তত বাংলাদেশে অহরহই মিলছে। গত এপ্রিলের ২৮ তারিখে হুমায়ুন আজাদের ছিল ৬০তম জন্মদিন। আর আসছে ১১ আগস্ট তাঁর মৃত্যুদিবস। ২০০৪ সালের ওই দিনে তাঁর প্রশ্নবিদ্ধ জীবনাবসান ঘটে প্রবাসে। প্রয়াত সরব ওই ব্যক্তিত্বের নীরব জন্মদিন পালনের বিষয়টি তাঁর মৃত্যুদিবসের প্রাক্কালে নাজিম হিকমতের কবিতাটির কথাই মনে করিয়ে দেয়।

শিশুমন-সমস্যার নাম ‘ডোরেমন’ by নাইর ইকবাল

বাংলাদেশের একটি প্রজন্ম মাতৃভাষা ভুলে যাচ্ছে। অবতরণিকাটি কি একটু নাটকীয় কিংবা আবেগাশ্রয়ী হয়ে যাচ্ছে? হলে হোক, চোখের সামনে যা দেখছি, তার সঙ্গে অবতরণিকার খুব একটা পার্থক্য নেই। এখানে পুরো ব্যাপারটিকে কেউ আবেগাশ্রয়ী বললেও কিছু যায়-আসে না।

অকুপাই আন্দোলন-ঝালাই নয় বদল চাই by অরুন্ধতী রায়

মঙ্গলবার সকালে জুকোটি পার্ক খালি করে ফেলেছিল পুলিশ। কিন্তু আজ আবার মানুষ ফিরে এসেছে। পুলিশের জানা উচিত, প্রতিবাদ মানে জায়গা দখলের লড়াই নয়। যত্রতত্র পার্ক দখলের অধিকারের জন্য লড়ছি না আমরা। আমরা লড়ছি ন্যায়ের জন্য। শুধু যুক্তরাষ্ট্রের মানুষের জন্য নয়, এটা সবার জন্য ন্যায়ের লড়াই।

বাঘা তেঁতুল-জীবনের জানালা by সৈয়দ আবুল মকসুদ

বাংলা ভাষায় বহু বিষয়ে রচনা লেখা হয়েছে। গরু, ঘোড়া, বিড়াল, কুকুর, পোষা পাখি প্রভৃতি প্রাণী সম্পর্কে শুধু নয়; নদী, রাজপথ, বটগাছ প্রভৃতির বর্ণনামূলক অথবা আত্মকথামূলক রচনাও স্কুলপড়ুয়াদের লিখতে হয়। আমাদের সবচেয়ে বড় কবি ‘ঘাটের কথা’ নামে একটি অনবদ্য ছোটো গল্পও লিখেছেন।

দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিন-ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ভুল!

কেবল কর্তৃপক্ষের ভুলের জন্য থমকে গেছে ৯৭৫ জন শিক্ষার্থীর শিক্ষাজীবন। তাঁরা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছিলেন। কিন্তু তাঁদের এই উত্তরণ পতনে পরিণত হয়েছে শিক্ষকদের ভুলে। প্রশ্নপত্রে ভুল, উত্তরপত্র মূল্যায়নে ভুল; ভুলের পর ভুল করার পর ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখন তাঁদের আবার ৯ ডিসেম্বর ভর্তি পরীক্ষায় বসতে বলছে।

মহাহিসাব নিরীক্ষকের কাছে ব্যাখ্যা চাই-বকেয়া টেলিফোন বিল

কয়েকটি মন্ত্রণালয়ের কাছে প্রায় ৫০ কোটি টাকার বকেয়া টেলিফোন বিল থাকা বস্তুত ‘সরকারি মাল দরিয়া মে ঢাল’ প্রবাদবাক্যটিই স্মরণ করিয়ে দেয়। এটি সরকারি খাতের অর্থনৈতিক স্বেচ্ছাচারিতা ও অব্যবস্থার প্রকৃষ্ট উদাহরণ। অর্থমন্ত্রীর আক্ষেপ, অর্থনৈতিক ব্যবস্থাপনা ঠিকই আছে, শুধু গণমাধ্যম ও অর্থনীতিবিদদের তা নজরে আসছে না। প্রধানমন্ত্রীর সুরও অভিন্ন।

নগর স্বাস্থ্যসেবা : অতীত বর্তমান ও ভবিষ্যৎ by এ এম এম শওকত আলী

সিটি করপোরেশন আইন ২০০৮ এবং পৌরসভা আইন ২০০৮ অনুযায়ী শহরের স্বাস্থ্যসেবা প্রদানের দায়িত্ব সংশ্লিষ্ট স্থানীয় সরকার প্রতিষ্ঠানের অর্থাৎ স্ব স্ব ক্ষেত্রে সিটি করপোরেশন ও পৌরসভার। এসব প্রতিষ্ঠান সংশ্লিষ্ট আইন দ্বারা নিয়ন্ত্রিত এবং এ কারণেই স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ নিয়ন্ত্রকের ভূমিকা পালন করে থাকে। শহরে একই সঙ্গে মাধ্যমিক ও তদূর্ধ্ব পর্যায়ের স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলো পরিচালনার দ্বায়িত্ব স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের।

রমজানে চাঁদাবাজি-শক্ত হাতে দমন করতে হবে

ডিব্বা লিটন, কালা বাবু, ফুট দুলাল এবং তাদের মতো চাঁদাবাজ-সন্ত্রাসীর হাতে জিম্মি হয়ে আছে রাজধানীর বিভিন্ন এলাকার দোকানি ও ব্যবসায়ীরা। ডিব্বা, কালা কিংবা ফুট বিশেষণযুক্ত নাম দিয়েই বোঝা যায় তাদের অবস্থান। আবার এ ধরনের বিশেষণ ছাড়াও চাঁদাবাজ আছে। প্রকাশ্যেই তারা চাঁদাবাজি করে। যেভাবে বাড়ির মালিক ভাড়া আদায় করতে যান ভাড়াটের কাছে, তেমনি তাদের যেতে দেখা যায় দোকানি-ব্যবসায়ীদের কাছে। মাস গেলেই তাদের পয়সা চাই।

বাণিজ্যমন্ত্রীর উপদেশ!-মানুষের দুর্দশা নিয়ে এক নিষ্ঠুর পরিহাস

দুর্দশার অন্ত নেই সাধারণ মানুষের। নিজেদের জীবন সংকুচিত করতে করতে অনেকটাই গুটিয়ে ফেলেছে তারা। প্রতিদিনকার জীবন থেকে, এমনকি খাদ্যতালিকা থেকেও অনেক কিছু ছেঁটে ফেলতে হয়েছে তাদের। এ অবস্থায় সাধারণ মানুষকে জীবনযাপনের নতুন ফর্মুলা নসিহত করলেন বাণিজ্যমন্ত্রী। ধন্য এই মহান পুরুষ!

পবিত্র কোরআনের আলো-বনি ইসরাইল তাদের মনের মতো ধর্মীয় বিধান না পেলেই অবাধ্য হয়েছে

৬৮. ক্বুল ইয়া-আহ্লাল কিতা-বি লাছতুম আ'লা শাইয়িন হাত্তা তুক্বীমুত্তাওরা-তা ওয়ালইনযীলা ওয়া মা উনযিলা ইলাইকুম্ মির্ রাবি্বকুম; ওয়া লাইয়াযীদান্না কাছীরাম্ মিনহুম্ মা উনযিলা ইলাইকা মির্ রাবি্বকা তুগ্ইয়ানান ওয়া কুফরান; ফালা তা'ছা আ'লাল ক্বাওমিল কাফিরীন।

২২শে শ্রাবণ-রবীন্দ্রনাথ : বাংলাদেশের হৃদয়ের সন্ধান দিয়েছিলেন by মুস্তাফা নূরউল ইসলাম

আমাদের জন্য বর্তমান প্রসঙ্গ রবীন্দ্রনাথ-বিচিত্র কত ক্ষেত্রে তাঁর বিস্ময়কর সৃজনশীল কর্মসমূহ এবং সেই সঙ্গে বিশেষ আরো কিছু কথা। বলব, বছরে বছরে যে রবীন্দ্রজয়ন্তী তা প্রাত্যহিকতার স্থূল দাবিপীড়িত সাধারণত আমাদের কাছে ওই অবকাশটা এনে দেয়। তখন আমরা তাঁর নিকট হওয়ার প্রয়াস পাই; নানা জিজ্ঞাসার অবতারণা করতে আগ্রহী হয়ে উঠি।

সদরে অন্দরে-কে থামাবে দ্রব্যমূল্যের পাগলা ঘোড়া by মোস্তফা হোসেইন

বস্তায় করে টাকা নিয়ে বাজারে গেলে পাওয়া যাবে এক পকেট সদাই_এমন অনুমানের কথাই যেন সত্যি হতে যাচ্ছে। বাজারের এই দশা কেন? কোনো সময় যদি জানতে চাওয়া হয়, তাহলে দোকানির খিস্তিখেউড়ও জুটতে পারে কপালে। বস্তাভর্তি টাকা লাগুক, কী মুষ্টিভর্তি লাগুক, প্রয়োজন কিন্তু তা মানে না। ঘরের চাহিদা আর পকেটের সাধ্য, মিল নেই দুয়ের মধ্যে।

ঘরে বসেই ফেসিয়াল by তৌহিদা শিরোপা

সুস্থ ও সুন্দর ত্বক মানেই পরিষ্কার ত্বক। আর যেনতেনভাবে তো ত্বক পরিষ্কার করা যায় না। মাসে একবার বিউটি পারলার বা স্যালনে গিয়ে ফেসিয়াল করলে ভালো। কিন্তু ব্যস্ততায় সেই সময় বা সুযোগ হয়ে ওঠে না। চাইলে ঘরে বসেই করতে পারেন ফেসিয়াল।

দুই দেশের সমকালীন ফ্যাশন by ইমাম হাসান

বাংলাদেশ ও যুক্তরাজ্য—এই দুই দেশের পুরোনো পোশাক নতুনভাবে উপস্থাপন করেছেন দুই দেশের নামকরা কয়েকজন ফ্যাশন ডিজাইনার। ‘বিনির্মাণ’ শিরোনামে সেসব পোশাকের প্রদর্শনী চলছে বাংলাদেশ জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনীকক্ষে। বাংলাদেশ জাতীয় জাদুঘরের শতবর্ষ উদ্যাপনের এই আয়োজনে সহযোগী হয়েছে ব্রিটিশ কাউন্সিল।

হাঁস রেঁধে হাসি

শীতকালেই হাঁসের মাংসের স্বাদ বাড়ে। নানা পদের হাঁসের মাংসের সঙ্গে খেতে পারেন ভাত, রুটি, পিঠা। সিতারা ফিরদৌস দিয়েছেন হাঁসের মাংসের কয়েকটি রেসিপি হাঁসের মালাইকারি উপকরণ: হাঁস ২টি, নারকেলের দুধ ৬ কাপ, টক দই ১ কাপ, মিষ্টি দই সিকি কাপ, গরুর কাঁচা দুধ ১ কাপ, পেঁয়াজকুচি ১ কাপ, পেঁয়াজবাটা আধা কাপ, আদাবাটা ৪ টেবিল চামচ, রসুনবাটা ২ টেবিল চামচ, জিরাবাটা ১ চা-চামচ, বাদামবাটা ২ টেবিল চামচ, পোস্তদানাবাটা ২ টেবিল চামচ,

শীতফ্যাশনে সোয়েটার by শান্তা তাওহিদা

‘শীতপোশাকের ফ্যাশনটা এবার সোয়েটারের। বর্ণে, বৈচিত্র্যে বেশ জমকালো করেই সেজেছে সোয়েটারগুলো। কাটছাঁট আর বুননে এখনকার সোয়েটারগুলো যেমন বৈচিত্র্যময়, তেমনি নকশায় ও রঙে বর্ণাঢ্যও বটে। উষ্ণতা দেওয়ার পাশাপাশি সোয়েটার এখন হয়ে উঠেছে ছেলেমেয়েদের অন্যতম ফ্যাশন অনুষঙ্গ।

চারদিক-স্মৃতির আয়নায় আমার স্কুল

একটা স্কুলকে চেনা যায় তার ছাত্র ও শিক্ষকদের দেখে। ঠিক যেমন করে একজন মানুষকে চেনা যায় তার বন্ধুদের দেখে। ঢাকা থেকে দূরবর্তী নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার সান্দিকোনা হাইস্কুলে (বর্তমানে কলেজিয়েট স্কুল) যাঁরা পড়েছেন, তাঁদের অনেকে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, জাহাঙ্গীরনগর ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়সহ পৃথিবীর বহু নামীদামি শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা এমনকি শিক্ষকতা করেছেন এবং করছেন।

বিজ্ঞান গবেষণা-শীর্ষ দশে চীন ও ভারত, বাংলাদেশ কোথায়? by ফজলে রাব্বী চৌধুরী

ব্রিটেনের দি রয়্যাল সোসাইটি অব সায়েন্স কর্তৃক সম্প্রতি প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, বিশ্বব্যাপী বিজ্ঞান গবেষণায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান প্রভৃতির স্থলে নেতৃত্বে উঠে আসছে চীন, ভারত ও ব্রাজিলের মতো উন্নয়নশীল দেশগুলো। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, জার্মানি ও ফ্রান্স বিশ্বব্যাপী গবেষণা খাতের মোট ৫৯ শতাংশ ব্যয় করে থাকে। মার্কিন যুক্তরাষ্ট্র বার্ষিক মোট বিজ্ঞানবিষয়ক প্রকাশনার ২০ শতাংশের মালিক।

ইতিউতি-সন্ত্রাসী কে ও কেন? by আতাউস সামাদ

মার্কিন যুক্তরাষ্ট্রে বহুল প্রচলিত একটি উক্তি 'Not all Muslims are terrorists but all the terrorists happen to be Mulsim.' (সব মুসলমান সন্ত্রাসী নয়, তবে দেখা যাচ্ছে সব সন্ত্রাসীই মুসলিম)। এই উক্তির প্রণেতা হচ্ছেন মাইকেল স্যাভেজ। ইনি একটি রেডিও টক শোর সঞ্চালক।

মিয়ানমার-এশিয়ায় নতুন খেলোয়াড় by বার্টিল লিন্টনার

১৩ জানুয়ারি ২০০ রাজবন্দীকে মুক্তি দেওয়ার পরপরই ওয়াশিংটন জানাল, যুক্তরাষ্ট্র মিয়ানমারে রাষ্ট্রদূত পাঠাতে প্রস্তুত। ১৯৮৮ সালে মিয়ানমারের সামরিক জান্তা গণতন্ত্রপন্থী বিক্ষোভে গুলি করে হাজারের বেশি মানুষ হত্যা করে। দুই বছর পরের নির্বাচনে ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির বিপুল বিজয় বাতিল করে দেয়।

এই শীতে-শোক আর শক্তির যুগলবন্দী by মাহবুব আলম

অলস দুপুরে খোলা জানলায় উড়ে আসে টুকটুকে লাল একটি ফড়িং। ঘরের আয়নার গায়ে দুদণ্ড বসেই ভেসে যায় বাইরে; একটু পরই ফিরে আসে। ঢাকা শহরেও ঠিক এমনি করে শীত আসে আজকাল। দু-চার দিন রোদে চাঁপা ফুলের রং, বাতাসে শিরশিরানি, ভোরবেলায় এক পশলা কুয়াশা—ভালো করে বুঝে ওঠার আগেই কোথায় যেন পালিয়ে যায় সে। নিজের খেয়ালে ফিরেও আসে আবার।

মত দ্বিমত-ক্ষমতার যুদ্ধ স্থগিত রাখুন by আসিফ নজরুল

হঠাৎ করেই দেশের রাজনীতি উত্তপ্ত হয়ে উঠেছে। বিএনপির গণমিছিল কর্মসূচিকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে সংঘাত-সংঘর্ষের ঘটনা ঘটেছে। চাঁদপুর ও লক্ষ্মীপুরে পুলিশের গুলিতে চারজন মারা গেছেন। এই প্রেক্ষাপটে রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আবদুল মান্নান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন

মত দ্বিমত-সুস্থ রাজনীতির জয় হোক by আবদুল মান্নান

হঠাৎ করেই দেশের রাজনীতি উত্তপ্ত হয়ে উঠেছে। বিএনপির গণমিছিল কর্মসূচিকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে সংঘাত-সংঘর্ষের ঘটনা ঘটেছে। চাঁদপুর ও লক্ষ্মীপুরে পুলিশের গুলিতে চারজন মারা গেছেন। এই প্রেক্ষাপটে রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আবদুল মান্নান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল সুস্থ, জবাবদিহিমূলক ও জনকল্যাণকর রাজনীতির পূর্বশর্তই হচ্ছে পরমতসহিষ্ণুতা,

কারণ অনুসন্ধান ও প্রতিকারের উদ্যোগ চাই-শিক্ষার্থীদের ঝরে যাওয়া

সারা দেশে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির হার শতভাগের কাছাকাছি পৌঁছেছে—এই তথ্য বাংলাদেশকে গর্বিত করে। কিন্তু প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীদের ঝরে পড়া বাংলাদেশের শিক্ষাবিস্তারের ক্ষেত্রে এখন পর্যন্ত একটি বড় বাধা হিসেবেই রয়ে গেছে। প্রকৃতপক্ষে, প্রাথমিক ধাপেই যেসব শিক্ষার্থী ঝরে যায়, শিক্ষার কোনো সুফলই তারা পায় না। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তারা তাদের যৎসামান্য শিক্ষাটুকুও ভুলে যায় এবং শেষ পর্যন্ত শিক্ষাবঞ্চিত জনগোষ্ঠীর তালিকার অন্তর্ভুক্ত হয়।

নিরপেক্ষ তদন্ত কমিটি হতে হবে-পুলিশের গুলিতে চার মৃত্যু

আমাদের চাঁদপুর ও লক্ষ্মীপুর সংবাদদাতার বিবরণ অনুযায়ী, যে ধরনের পরিস্থিতিতে পুলিশ নিরস্ত্র জনতার ওপর গুলি চালাতে ‘আত্মরক্ষার্থে’ বাধ্য হয়, সে ধরনের পরিস্থিতি গত রোববার ওই দুটি স্থানে ছিল না। দুই শহরে চারটি মূল্যবান প্রাণ শুধু পুলিশের বাড়াবাড়ির কারণে খোয়াতে হয়েছে কি না, তা নিরপেক্ষ তদন্তের দাবি রাখে।

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণহীন-কবে আর স্থিতিশীল হবে!

চড়া দাম দিয়ে চিনি কেনার পর ক্রেতার মুখে চিনির স্বাদ তেতো মনে হতে শুরু করেছে যেন। তেতো ভাবটা বেড়ে যায় সরকারের ব্যর্থতার কারণেও। বাজারের বেহাল অবস্থা দেখার পর স্পষ্ট হয়ে ওঠে, দাম নিশ্চিতকরণের ক্ষেত্রে সরকারের নিয়ন্ত্রণ নেই। সরকারের নির্দেশ মানছেন না ব্যবসায়ীরা। ক্রেতার অধিকার সংরক্ষণে দেশে আইন থাকলেও অনেক দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণের বাইরে থাকার কারণে সেই আইনের অস্তিত্ব নিয়ে প্রশ্ন উঠেছে সংগত কারণেই। এমন অবস্থায় গিয়ে ঠেকেছে যে দ্রব্যের দাম কতটা বাড়বে, তা নির্ণয় করেন ব্যবসায়ীরা।

অসহনীয় বিদ্যুৎ পরিস্থিতি-সর্বশক্তি নিয়োগ করে বিদ্যুৎ দিন

অসহনীয় গরমে বিদ্যুৎ আসতে না-আসতেই আবার বন্ধ হয়ে যাচ্ছে বৈদ্যুতিক পাখা। রাতে অন্ধকারাচ্ছন্ন হয়ে যাচ্ছে ঘর। মানুষের কর্মস্থল থেকে শুরু করে ব্যবসা প্রতিষ্ঠান, স্কুল-কলেজে লেখাপড়া, বাড়ির গৃহস্থালির কাজ সর্বত্রই জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। অথচ সরকার বিদ্যুতের জাতীয় গ্রিডে নতুন সংযোগসহ যেসব আশার কথা শোনাচ্ছে, তা প্রতিফলিত হতে দেখা যাচ্ছে না।

চরাচর-ভেষজ ওষুধ by আজিজুর রহমান

বাংলাদেশে ঐতিহ্যবাহী ভেষজ চিকিৎসাব্যবস্থা নতুন করে তেমন একটা প্রসার লাভ করতে পারেনি। দেশের মোট জনসংখ্যার মাত্র ৭ শতাংশ ইউনানি এবং ৬ শতাংশ আয়ুর্বেদি চিকিৎসাব্যবস্থা নিয়ে থাকে। বর্তমানে ২৯৭টি ইউনানি, ১৯২টি আয়ুর্বেদীয় এবং ৭৭টি হোমিওপ্যাথিক ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান উৎপাদনে রয়েছে।

আলোকের এই ঝরনাধারায় (পর্ব-৩৬)-শম্ভু মিত্রের 'রক্তকরবী' দেখেছি নিউ এম্পায়ার সিনেমা হলে by আলী যাকের

লাবনী মোটেল ছিল তখন একতলা আর সমুদ্রতট ছিল ঠিক লাবনীর পেছনেই। প্রতিদিন সকালে আমরা সাগরে ঝাঁপিয়ে পড়তাম। ক্ষুধা এবং পিপাসায় নিতান্ত ক্লান্ত হয়ে না পড়লে সমুদ্র ছেড়ে উঠতাম না। সেবার প্রায় প্রতিদিনই সামুদ্রিক মাছের ভোজ হতো আমাদের। কত রকম মাছ : রূপচাঁদা, ছুরি, লাক্কা এবং চিংড়ি। মায়ের নির্দেশে শামসু ভাই একেক দিন একেক ধরনের বিচিত্রসব পদের মাছ রান্না করত। তখন কঙ্বাজার ছিল আদিগন্ত ঝাউগাছ আবৃত একটি ছোট্ট শহর।

শেকড়ের ডাক-সড়ক নামের মরণ ফাঁদ ও আমাদের বিবেক বোধ by ফরহাদ মাহমুদ

টাকা আপন, মানুষ পর, যত পারিস টাকা ধর'_এটি বাস-ট্রাক-কোস্টারের গায়ে বহুল ব্যবহৃত একটি স্লোগান। ভাবতে অবাক লাগে, একটি সভ্য দেশে এ ধরনের একটি অনৈতিক ও অমানবিক স্লোগান কেমন করে যানবাহনের গায়ে লেখা যায় এবং কেমন করে তা প্রকাশ্যে ব্যবহৃত হয়! আশ্চর্যজনক এবং একই সঙ্গে দুঃখজনক যে আমাদের সড়কগুলোতে চলাচলকারী যানবাহনের চালকদের মানসিকতাও এই স্লোগানটির অনুরূপ।

সময়ের কাছে ইতিহাসের দাবি by সিরাজুল ইসলাম চৌধুরী

ইতিহাসকে মনে করা হয় অতীতের ব্যাপার; তা ইতিহাস অতীতকে নিয়ে কাজ করে বৈকি, তাকে অতীতের সংরক্ষণশালাও বলা হয়ে থাকে। কিন্তু ইতিহাস আবার সমসাময়িকও বটে। দুই কারণে। একটি হচ্ছে অতীত ইতিহাসের বর্তমান প্রাসঙ্গিকতা, যাকে বলা হয় ইতিহাসের শিক্ষা। ইতিহাসের শিক্ষা অবশ্য লোকে সাধারণত নিতে চায় না।

বৌদ্ধ ধর্মগুরু বনভান্তে আর নেই

দেশের বৌদ্ধসম্প্রদায়ের অন্যতম শীর্ষ ধর্মীয় গুরু শ্রীমৎ সাধনানন্দ মহাস্থবিরের (বনভান্তে) মহাপ্রয়াণ হয়েছে। গতকাল সোমবার বিকেল চারটায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। চাকমা সার্কেলের রাজা দেবাশীষ রায় প্রথম আলোকে জানিয়েছেন, গত ৮ জানুয়ারি ৯৩তম জন্মদিন উদ্যাপন করা বনভান্তে বার্ধক্যজনিত রোগ ছাড়াও উচ্চ রক্তচাপ, ঠান্ডাজনিত ও ফুসফুসের সমস্যায় ভুগছিলেন।

বীর মুক্তিযোদ্ধা-তোমাদের এ ঋণ শোধ হবে না

৩০০ স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন। সিরাজউদ্দীন আহমেদ, বীর প্রতীক অসমসাহসী কুশলী এক মুক্তিযোদ্ধা সিরাজউদ্দীন আহমেদের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা অতর্কিতে আক্রমণ চালালেন পাকিস্তান সেনাবাহিনীর ক্যাম্পে। আকস্মিক আক্রমণে হকচকিত পাকিস্তানি সেনারা। কিছুক্ষণ পর তাদের দিক থেকে শুরু হলো প্রতিরোধ। তুমুল যুদ্ধ চলতে থাকল। গোলাগুলিতে গোটা এলাকা প্রকম্পিত।

পুলিশের ওপর হামলা, সংঘর্ষ-ভাঙচুর-বিএনপি জামায়াতের ৪০০০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

দেশের বিভিন্ন স্থানে গত রোববার পুলিশের ওপর হামলা, সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় বিএনপি ও জামায়াতে ইসলামীর চার সহস্রাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে ১২টি মামলা হয়েছে। রোববার রাতে ও গতকাল সোমবার সংশ্লিষ্ট থানার পুলিশ মামলাগুলো করে।

ঢাকায় সার্ক অর্থমন্ত্রীদের বৈঠক-সমস্যা মোকাবিলায় একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

বিশ্ব অর্থনৈতিক সংকটের পাশাপাশি জলবায়ু পরিবর্তন ও পরিবেশের অবনতির মতো সমস্যার মোকাবিলায় সার্কভুক্ত দেশগুলোর সমন্বিত উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল সোমবার সকালে রাজধানীর একটি হোটেলে সার্ক অর্থমন্ত্রীদের পঞ্চম বৈঠকের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী এ গুরুত্বারোপ করেন। খবর বাসস ও ইউএনবির।

সহজিয়া কড়চা-কাঁচা বাঁশের লাঠি by সৈয়দ আবুল মকসুদ

এক শ্রেণীর ঘাস বড় হতে হতে বাঁশে পরিণত হয়েছে। বাঁশ বিধাতা বানিয়েছিলেন প্রধানত মানুষের লাঠি হিসেবে ব্যবহূত হতে। বন্য জীবজন্তুর আক্রমণ থেকে বাঁচতে সুদূর অতীতে মানুষ বাঁশ হাতিয়ার হিসেবে ব্যবহার করত পাথর প্রভৃতির সঙ্গে। তারপর মানুষ বাঁশ ব্যবহার করতে লাগল শত্রুর মাথা ফাটানোর কাজে।

শেয়ারবাজার সব কেড়ে নিল, জীবনও গেল!

শেয়ারবাজারে নিঃস্ব হয়ে কাজী লিয়াকত আলী (৪০) নামের একজন বিনিয়োগকারী আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ ও তাঁর স্বজনেরা। গতকাল সোমবার সকালে রাজধানীর গোপীবাগের রামকৃষ্ণ মিশন রোডের বাসা থেকে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

লাল-সবুজের পাশে-গাছে কাঁঠাল, মুখে টাইল্স by আনিসুল হক

লাইবেরিয়া সীমান্তের কাছে দানানে। এখানে একটা বৃক্ষনীড় আছে। দুটো বিশাল গাছ পাশাপাশি। তাতে পাটাতন বেঁধে একটা শখের ঘর বানিয়েছেন বাংলাদেশের শান্তিরক্ষীরা। এটাকে বলা হয় ব্যানব্যাট-৩। এর খুব কাছে ‘ইতি’ সোনার খনি। ১৫ দিনে ১০০ কেজি অশোধিত সোনার বার উৎপাদিত হয় এখানে। একেকটা বারের আকার হয় ইটের সমান। হাতে ধরে তোলাও কঠিন।

আংশিক এমপিওভুক্তদের জন্য নতুন ফি-ভর্তিতে অতিরিক্ত ফি ফেরত দিতে হবে

ঢাকা মহানগরের আংশিক এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে বাংলামাধ্যমে ভর্তির সময় মাসিক বেতন, সেশন ও উন্নয়ন ফিসহ সব মিলিয়ে সর্বোচ্চ আট হাজার এবং ইংরেজি সংস্করণে সর্বোচ্চ ১০ হাজার টাকা নেওয়া যাবে। ভর্তির সময় নেওয়া বাকি টাকা ফেরত দিতে হবে।

একক ভিসায় বিদেশ যেতেও দূতাবাসে ধরনা দিতে হবে! by শরিফুল হাসান

ব্যক্তি উদ্যোগে কাজের অনুমতিপত্র পেতেও এখন থেকে ওই দেশের বাংলাদেশ দূতাবাস বা হাইকমিশন থেকে নিয়োগসংক্রান্ত সব কাগজপত্র সত্যায়িত করাতে হবে। তা না হলে কর্মীরা চাকরি নিয়ে বিদেশে যেতে পারবেন না। ১ ফেব্রুয়ারি থেকে এ নিয়ম কার্যকর হচ্ছে।

অলীক শিহরণ by কে জি মোস্তফা

স্বপ্নে আমি পৃথিবীর সর্বত্রই বিচরণ করি। কিন্তু জন্মস্থান বা ছেলেবেলার কথা প্রায় ভুলেই গেছি। জীবনের চতুরঙ্গে হারিয়ে যাওয়া এক সবুজ প্রান্তর, যার সঙ্গে একাত্মতা খসে গেছে কবে। আজ আমি নির্দিষ্ট স্থান ও কালের মধ্যে যেন এক নৈর্ব্যক্তিক ইতিহাস।

মসিয়ঁ, আগুটি হালাল by কাজী জহিরুল ইসলাম

রাস্তার অবস্থা ভীষণ খারাপ। গাড়ি কখনও লাফিয়ে তিন-চার ফুট উপরে উঠে যাচ্ছে। ঠিকমত বসে থাকাই মুশকিল। এরই মধ্যে আমি কয়েকবার টাল সামলাতে না পেরে লাফিয়ে উঠে গাড়ির সিলিংয়ে ধাক্কা খেয়ে মাথায় আঘাত পেলাম। দু’পাশে সেই একই দৃশ্য, কাজু বাদাম, মেহগনি আর তুলা গাছের সারি।

অগ্নিদগ্ধ সত্য by রেজোয়ান সিদ্দিকী

শুধু নগর নয়, গ্রামে-গঞ্জেও ভোরবেলা পত্রিকা চাই নাগরিকদের। খবরের জন্য পত্রিকা চাই, আনন্দ-বিনোদনের জন্য পত্রিকা চাই, শিক্ষা-স্বাস্থ্যের জন্য পত্রিকা চাই। শহর-নগরের হকাররা ভোরবেলা দরজার নিচ দিয়ে পত্রিকা ঠেলে দিয়ে যায়।

শুভ বড়দিনঃ প্রেমের পরশে সিক্ত হোক ধরনী

আজ ক্রিসমাস ডে। খ্রিস্টান ধর্মের প্রবর্তক যিশুখ্রিস্টের জন্মদিন। ২৫ ডিসেম্বর খ্রিস্ট ধর্মাবলম্বীদের সর্ববৃহত্ এবং সর্বজনীন এই ধর্মীয় উত্সব আমাদের দেশে শুভ বড়দিন নামে উদযাপিত হয়। খ্রিস্টান ধর্মের অনুসারীরা সারাবিশ্বে বিপুল উত্সাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিনটি পালন করে থাকেন।

চালের মূল্য বৃদ্ধির আশঙ্কাঃ জেগে ঘুমানো বিপজ্জনক হতে পারে

বিশেষজ্ঞরা বলছেন, দেশে চাল উত্পাদনে লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। বিশ্বের প্রধান ধান উত্পাদনকারী দেশগুলোতেও উত্পাদন ভালো হয়নি। ফলে ভবিষ্যতে চালের মূল্য বৃদ্ধি অবশ্যম্ভাবী। কিন্তু কৃষিমন্ত্রী দৃঢ়কণ্ঠে বলেছেন, দেশে এবার কাঙ্ক্ষিত উত্পাদন হয়েছে এবং সঙ্কটের কোনো আশঙ্কা নেই।

রং চড়ানো ইতিহাস by মাহমুদ শামসুল হক

রং চড়ানো ইতিহাস স্বভাবতই অপাঠ্য। এ ধরনের বিস্তর ইতিহাস মানুষ সত্য জেনে পাঠ করেন। পাঠ্যপুস্তকে পড়ে পরীক্ষা দেয় শিক্ষার্থীরা। কাজেই অনেক ঐতিহাসিক ঘটনার পুনর্পাঠ জরুরি। এজন্য যে, বিভিন্ন বিষয়ে ঐতিহাসিক জ্ঞাতে-অজ্ঞাতে জলঘোলা করেছেন।

তেলেঙ্গানা রাজ্য গঠন ইস্যুতে কংগ্রেস উভয় সঙ্কটে by আহমেদ জামিল

ভারতের রাজনীতিতে উগ্র প্রাদেশিকতাবাদের কারণে জাতীয়ভিত্তিক রাজনৈতিক দলের পাশাপাশি আঞ্চলিক দলগুলোও কেন্দ্রীয় রাজনীতিতে প্রভাবশালী হয়ে উঠেছে। এখন এর সঙ্গে যুক্ত হয়েছে প্রদেশগুলো ভেঙে পৃথক রাজ্য গঠনের দাবি। মূলত ভাষা, সংস্কৃতি এবং অর্থনৈতিক কারণে নতুন রাজ্য গঠনের দাবি দিন দিন জোরদার হচ্ছে।