Wednesday, June 14, 2017
রাজধানীতে ছিনতাইয়ে সুন্দরী সিন্ডিকেট by রুদ্র মিজান

রামপুরা বনশ্রীর বাসিন্দা ইয়াকুব আলী জানান, গত বৃহস্পতিবার। সময় তখন রাত ৮টা। মৌচাক মার্কেট থেকে কেনাকাটা করে বাসায় ফিরবেন। রিকশা খুঁজছিলেন। যাত্রীর তুলনায় রিকশার সংখ্যা কম। ‘রামপুরা যাবেন’ বলতে বলতেই পেয়ে যান একটি রিকশা। উঠতেই একটি মেয়েলি কণ্ঠের অনুরোধ। ‘ভাইয়া আমার বাসা ওদিকে। অনেকক্ষণ রিকশার জন্য দাঁড়িয়ে আছি। কিছু মনে না করলে আমি কি আপনার সঙ্গে যেতে পারি।’ প্রবাস ফেরত ইয়াকুব আলী চিন্তা করছিলেন কি করবেন? এরই মধ্যে ত্রিশোর্ধ্ব ওই নারী রিকশায় চেপে বসেন। নানা কথা বলে ইয়াকুবের পুরো পরিচয়, বাসার ঠিকানা জেনে নেন। কেনাকাটা সম্পর্কে জানতে চাইলে ইয়াকুব বলেন, ‘সময় কমতো তাই তেমন কেনাকাটা করতে পারিনি।’ রিকশা তখন রামপুরায়। রিকশার গতি কমে যায়। হঠাৎ ‘ওই নারী বলে তোর যা আছে সব দিয়ে নেমে যা। নইলে চিৎকার করবো। তুই আমার রিকশায় জোর কইরা উঠছস। আমাকে আজে-বাজে কথা বলছস।’ হতভম্ব হয়ে যান ইয়াকুব। কিছু বুঝে উঠার আগেই রিকশার আশপাশে দাঁড়ায় কয়েক যুবক। ওই নারী বলে- ওরা আমার লোক। চিৎকার করলে মারও খাবি টাকাও দিবি।’ বাধ্য হয়ে পকেটে থাকা সাত হাজার টাকা তুলে দেন। এমনকি স্ত্রী ও বোনের জন্য কেনা দু’টি শাড়িও। একই রকম ঘটনার শিকার হয়েছেন সিরাজগঞ্জের বদিউল আলম। ঘটনাটি ঘটেছে আগারগাঁও এলাকায়। রাত সাড়ে ১০টার দিকে ফার্মগেট এলাকায় এক নারীর সঙ্গে কথা হয় তার। বদিউল মিরপুর-১১ গামী বাসের জন্য অপেক্ষায় ছিলেন। এর মধ্যেই ওই নারী তাকে ফুসলিয়ে তার বাসায় যেতে বলেন। অল্প টাকার বিনিময়ে তালতলার বাসায় সময় কাটানোর প্রস্তাবে রাজি হন বদিউল। রিকশাযোগে আগারগাঁও এলাকায় পৌঁছার পর রিকশাচালক থেমে যায়। জানায় রিকশার চেইন পড়ে গেছে। ওই সময়ে কয়েক যুবক ঘেরাও করে মুহূর্তের মধ্যেই সবকিছু কেড়ে নেয়। রিকশায় থাকা বোরকা পরা নারীটিও যোগ দেয় যুবকদের সঙ্গে। গোয়েন্দা সূত্রে জানা গেছে, এই নারী সিন্ডিকেটের নেতৃত্ব দেয় কমলাপুর ও মুগদা এলাকার ছবি, আনোয়ারা, যাত্রাবাড়ী, ও সায়েদাবাদ এলাকায় পারুল ওরফে পারভীন, মায়া, লিজা, খালেদা, মিনু, জুরাইনের সালমা, হুমায়ুনের স্ত্রী সাথী, রুনা, বিজলি, মৌচাক, মালিবাগ, রামপুরা ও বাডডা এলাকায় হায়দারের স্ত্রী সাথী, রুমা, রত্না, লামিয়া, বিউটি, ফার্মগেটে ঝুমা, রিয়া। এই নারী ছিনতাইকারীদের প্রতিটি গ্রুপে ১০ থেকে ১২ জন সদস্য রয়েছে। তারা ফার্মগেট, মৌচাক, যাত্রাবাড়ী, মাজার সংলগ্ন গুলিস্তান, জুরাইন রেলগেট, গুলিস্তান হকার্স মার্কেট, গাউছিয়া, নিউমাকেট, নিলক্ষেত, খিলগাঁও তালতলা, সায়দাবাদ, ডেমরা স্টাফকোয়ার্টার মোড়, হাতিরঝিল, মিরপুরের সনি সিনেমা হল, মহাখালী মোড়, মহাখালী বাসস্ট্যান্ড, গুলশান-১ এর মোড় এলাকায় প্রায়ই অভিনব কায়দায় ছিনতাই করে। ঈদুল ফিতরকে সামনে রেখে এসব ছিনতাইকারী এখন বেপরোয়া। নারী-পুরুষ মিলিয়ে রাজধানীতে ভয়ঙ্কর হয়ে উঠেছে ছিনতাইকারীরা।
গত রোববার সন্ধ্যার পর মহাখালী এলাকায় ডাবের পানি পান করেছিলেন সিএনজিচালক রমজান মিয়া। তারপর শরীরটা খারাপ লাগছিলো। সিএনজি অটোরিকশায় উঠার পরই সংজ্ঞা হারান। যখন সংজ্ঞা ফিরে তখন দেখতে পান সহকর্মীরা তার মাথায় পানি ঢালছেন। পকেটে থাকা মানিব্যাগটি নেই। এভাবে হাটে-ঘাটে, বাসে অজ্ঞান করে সর্বস্ব লুটে নিচ্ছে দুর্বৃত্তরা। গোয়েন্দারা জানান, চক্রটি ডাবের পানি, খেজুর, চা, কফি ও তরল দ্রবের সঙ্গে চেতনানাশক ট্যাবলেট মিশিয়ে নিজেদের সঙ্গে রাখে। তারা হকার ও যাত্রীবেশে বিভিন্ন গণপরিবহনে উঠে। তাছাড়া বাসস্ট্যান্ড, রেলস্টেশন, লঞ্চ টার্মিনালসহ জন সমাগমস্থলে নিরীহ যাত্রী বা পথচারীদের টার্গেট করে। তার সঙ্গে সখ্য গড়ে তোলে। একপর্যায়ে চেতনানাশক ট্যাবলেট মিশ্রিত খাবার খাইয়ে ওই ব্যক্তিকে অজ্ঞান করে সর্বস্ব লুটে নেয়। ঈদ, পূজা, রোজাসহ অন্যান্য উৎসবের সময় তাদের তৎপরতা বৃদ্ধি পায়। গত ১০ই জুন জুরাইন ও মগবাজার থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (পশ্চিম) বিভাগ ও সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ পৃথক অভিযান চালিয়ে এই চক্রের ১৫ সদস্যকে গ্রেপ্তার করেছে।
গতকাল ধানমন্ডিতে ছিনতাইয়ে শিকার হয়েছেন গৃহবধূ ফারহানা নাজিম। ধানমন্ডির সিটি কলেজ সংলগ্ন এলাকায় মোটরসাইকেল আরোহী দুই যুবক। দিন-দুপুরে শ’ শ’ মানুষের সামনেই অস্ত্র দেখিয়ে জিম্মি করে তার ভ্যানেটি ব্যাগ ছিনিয়ে নেয়। গত ১৮ই মে আশুলিয়া বাইপাস সড়কে তিন ব্যবসায়ীকে কুপিয়ে মোবাইল ফোন ও ৯০ হাজার টাকা নিয়ে গেছে ছিনতাইকারীরা। এ ঘটনায় আহত হয়েছেন, রানা, সুমন ও নাছির। শনিবার রাতে ছিনতাইকারীদের কবলে পড়েছিলেন বেসরকারি টেলিভিশনের সাংবাদিক মাসুদা লাবনী। মোহাম্মদপুরের আড়ংয়ের সামনে যানজটের মধ্যে এ ঘটনা ঘটে। মাসুদা লাবনী জানান, অফিসের গাড়িতে বাসায় ফিরছিলেন। গাড়িতে বসে ট্যাবে ফেসবুক ব্যবহার করছিলেন। হঠাৎ লক্ষ্য করেন জানালা দিয়ে তার ট্যাবটি টেনে নেয়ার চেষ্টা করছে এক যুবক।
সূত্রে জানা গেছে, এসব ঘটনায় দস্যুতা, কখন কখনও চুরির অভিযোগে মামলা হয়। কোনো কোনো ক্ষেত্রে ডাকাতি মামলা হয়। গত মার্চে দস্যুতা ও ডাকাতির অভিযোগে ডিএমপি’র বিভিন্ন থানায় মামলা হয়েছে আটটি। এপ্রিলে ন’টি। মে মাসে ১৫টি। পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, এপ্রিলে সারা দেশে ডাকাতি, দস্যুতা ও চুরির অভিযোগ মামলা হয়েছে ৫৩৩টি। মে মাসে ৫৯০টি।
এসব বিষয়ে পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) সহেলি ফেরদৌস বলেন, অভিনবপন্থায় ছিনতাই হচ্ছে। ঈদ উপলক্ষে তা বেড়ে যায় এটা সত্য। তাই ছিনতাই প্রতিরোধে রমজানের আগেই পুলিশের রেঞ্জ ও সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে মিটিং করেছি। সে অনুসারে ছিনতাইসহ সব ধরনের অপরাধ নিয়ন্ত্রণে রাখতে পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশের একাধিক টিম মাঠে নেমেছে। ছদ্মবেশে অধিকাংশ মার্কেটের সামনে কাজ শুরু করেছে গোয়েন্দারা। চেকপোস্ট বাড়ানো হয়েছে। নিরাপত্তার স্বার্থে বড় ধরনের টাকার লেনদেনে পুলিশের সহায়তা নেয়ার জন্য অনুরোধ করেছেন তিনি।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
কাতারের ওপর অবরোধ ইসলামবিরোধী : এরদোগান

About: ATM COX

মধ্য আফ্রিকায় ‘নিরাপত্তা শূন্যতা’র আশঙ্কা জাতিসঙ্ঘ দূতের

About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
কাতারে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের পদত্যাগ

সূত্র : ওয়েবসাইট
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
‘ব্রিটেনের জন্য ইউরোপিয় ইউনিয়নের দরজা এখনও খোলা’

About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
এরশাদের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে নিজেকে রংপুর মেয়র প্রার্থী ঘোষণা ভাতিজার

About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
পাহাড় ধসে নিহতের সংখ্যা বেড়ে ১৩৫

সড়ক দুর্ঘটনা ও দুর্ঘটনায় নিহতের সংখ্যা হ্রাস পাচ্ছে : ওবায়দুল কাদের

About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
রাঙ্গামাটিতে ফের উদ্ধার অভিযান শুরু

লক্ষ্মীছড়িতে পাহাড় ধসে ২ জনের মৃত্যু : আহত ১০

About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
প্রাকৃতিক দুর্যোগে আধুনিক প্রস্তুতি গ্রহণে সরকার ব্যর্থ : রিজভী

About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ইভাঙ্কা ট্রাম্প ব্র্যান্ডের পোশাক কারখানার ভয়াবহ চিত্র -গার্ডিয়ানের প্রতিবেদন

ইন্দোনেশিয়ার সুবাংয়ের একটি কারখানায় এক ডজনের বেশি কর্মীর সঙ্গে কথা বলেছে গার্ডিয়ান। সেখানকার কর্মীরা বলছে, তারা এশিয়ার মধ্যে সবথেকে কম মজুরি পাচ্ছে। এছাড়া, উৎপাদন কাজের অসম্ভব টার্গেট দেয়া এবং ওভারটাইম মজুরি পরিশোধে গাফিলতির দাবি শোনা গেছে। ইভাঙ্কা ট্রাম্প ব্র্যান্ডের জুতা তৈরির কাজ হয়- চীনের এমন একটি কারখানায় সম্ভাব্য অধিকার লঙ্ঘনের ঘটনা তদন্ত করতে গিয়ে পুলিশি হেফাজতে লাপাত্তা হয়ে যায় একাধিক শ্রমিক অ্যাক্টিভিস্ট। ওই অ্যাক্টিভিস্টদের গ্র্রুপ দাবি করেছে যে তারা কারখানায় নানা ধরণের অধিকার লঙ্ঘণের ঘটনা জানতে পেরেছে। এর মধ্যে রয়েছে চীনের বৈধ সর্বনিম্ন মজুরির চেয়েও কম বেতন দেয়া, শ্রমিকদের ওপর ম্যানেজারদের গালিগালাজ, এবং নারী অধিকার লঙ্ঘন।
ইন্দোনেশিয়ার কারখানায় কিছু অভিযোগ একইরকম। যদিও, সুবাংয়ের কারখানাটিতে শ্রমিকদের মজুরি আরও কম।
গার্ডিয়ানের প্রতিবেদনে এসব কারখানায় কাজ করা শ্রমিকদের ভাস্য উঠে এসেছে। সঙ্গত কারণে তাদের প্রকৃত নাম ও পরিচয় গোপন রাখা হয়েছে প্রতিবেদনে।
আলিয়া নামের এক শ্রমিক পশ্চিম জাভার সুবাংয়ে অবস্থিত পিটি বুমা অ্যাপারেল ইন্ডাস্ট্রি কারখানায় কাজ করে। পিটি বুমায় অন্যান্যা ব্র্যান্ডের পাশপাশি ইভাঙ্কা ট্রাম্প ব্র্যান্ডের পোশাক তৈরি হয়। আলিয়া ও তার স্বামী দুজনই পরিবারের জন্য উপার্জন করলেও, কখনই তাদের মাথা থেকে ঋণের বোঝা মেটে না। আলিয়া কয়েক বছর ধরে কাজ করে পিটি বুমায়। কিন্তু এর বিনিময়ে তার কপালে জুটেছে দু’রুমের অপরিচ্ছন্ন একটি বোর্ডিং হাউজ। মাসে ভাড়া ৩০ ডলার। আর সন্তানদের কয়েক ডজন ছবি দিয়ে সাজানো। কেননা, বাড়িতে বাচ্চাদের নিয়ে থাকার মতো যথেষ্ট অর্থ তাদের নেই। বাচ্চারা থাকে তাদের দাদীর সঙ্গে । মাসে একটি ছুটির দিনে একবার সন্তানদের গিয়ে দেখার সুযোগ পায় এ দম্পতি। মটোরসাইকেলের তেল ভরার অর্থ যোগাড় করতে পারলে তবেই সন্তানদের দেখতে যাওয়া হয়।
আলিয়ার স্বামী আহমাদ স্থানীয় আরেকটি গার্মেন্ট কারখানায় কাজ করে। তার স্ত্রী ও পিটি বুমা কারখানায় কাজ করা বেশিরভাগ শ্রমিকের মতো সেও একজন মুসলিম। আহমাদ বলেন, ‘ডনাল্ড ট্রাম্পের নীতিগুলো আমাদের পছন্দ না।’ আলিয়াকে যখন চাকুরিজীবী নারীদের নিয়ে ইভাঙ্কা ট্রাম্পের লেখা নতুন বইয়ের বিষয়ে জানানো হলো তখন হাসিতে ফেটে পড়লেন তিনি। আলিয়ার ভাস্য তিনি যদি নিজের সন্তানদের মাসে একবারের বেশি দেখতে পারতেন তাহলে সেটা হলো তার জন্য কাজ আর জীবনের ভারসাম্য। বুমায় বর্তমানে কর্মরত রয়েছে ২৭৫৯ জন কর্মী। এদের মধ্যে ইউনিয়নভুক্ত মোট কর্মীর সংখ্যা আনুমানিক ২০০। ইউনিয়নের বাইরে থাকা বেশিরভাগ বুমা কর্মীদের জন্য তাদের চাকরি হলো হাড়ভাঙা খাটনি সহ্য করার সামিল। এদের তিন চতুর্থাংশ নারী। অনেকেই সন্তানের মা। আলিয়ার মতো তারাও তাদের উপার্জনের প্রায় সবটা সন্তানদের পেছনে ব্যয় করে যাদের সঙ্গে নিয়ে থাকার সামর্থ্য তাদের নেই।
এমন আরেক কর্মী সিতা। বয়স ২৩। পিতা মাতা অসুস্থ হয়ে যাওয়ার পর কলেজে পড়ার পাঠ চুকাতে হয়। গত বছর থেকে বুমায় কাজ করা শুরু করে। গার্ডিয়ানকে তিনি জানান যে সাত মাস পূর্ণ হওয়ার পর শিগগিরই তার চুক্তির মেয়াদ শেষ হবে। সিতা বলেন, অতিরিক্ত ব্যয়ের সঙ্গে তাল মেলাতে এটা প্রতিষ্ঠানের একটা ব্যবস্থা। চুক্তিভিত্তিক কর্মী হিসেবে তিনি মেয়াদোত্তর কোন অর্থ পাবেন না। তিনি আরও বলেন, ‘আর সহ্য করতে পারছি না। প্রতিদিন বিনা মজুরিতে ওভারটাইম কাজ করে যাচ্ছি। সুবাং থেকে অন্যত্র চলে যেতে যান সিতা। কিন্তা তিনি জানেন না কোথায় যাবেন। চাকুরি পাওয়ার মতো পরিচিত কেউ নেই তার।
উল্লেখ্য, ইভাঙ্কা ট্রাম্প জানুয়ারি মাসে নিজের ব্র্যান্ড পরিচালনা করা থেকে সরে দাড়ান। তবে এখনও ওই ব্র্যান্ডের পণ্যগুলোতে তার নামেরই লেবেল রয়েছে।
বুমা কারখানার স্থায়ী কর্মীদের অবশ্য কিছু সুযোগ সুবিধা রয়েছে। মাতৃত্বকালীন তিন মাস সবেতন ছুটি, বাধ্যতামূলক ফেডারেল হেলথ ইনস্যুরেন্স এবং ঋতুকালে ছুটি না নিলে মাসে ১০.৫০ ডলার বোনাস।
বুমা কারখানার নানা অনিয়মের চিত্র পশ্চিম জাভার অপর কারখানাগুলোর সঙ্গে বহুলাংশে সাদৃশ্যপূর্ণ বলে জানান ইন্দোনেশিয়ার ট্রেড ইউনিয়ন রাইটস সেন্টারের আন্ড্রিকো ওটাং। তিনি বলেন, ওভারটাইমের অর্থ দেয়া থেকে পরিত্রান পেতে অবাস্তব উৎপাদন টার্গেট দেয়ার চর্চা নিয়মিত হয়ে থাকে। এছাড়া হেয় প্রতিপন্ন করতে ‘পশু, গর্দভ আর বাঁদর’ বলে কটুক্তি করাও স্বাভাবিক চর্চা বলে উল্লেখ করেন তিনি। অনেক শ্রমিক জানান, রমজানের আগে কর্মী ছাটাই করার ঘটনা ঘটে প্রতিবছর। একমাস পর ফেল তাদের নিয়োগ দেয়া হয়। ঈদের বোনাস দেয়া থেকে বাচতে এই পন্থা অবলম্বন করে বুমা। সুবাংয়ের এসপিএসআই ইউনিয়নের রেতা টোটো সুনার্টের তথ্যমতে এ বছর মে মাসে রমজানের আগে ২৯০ জনকে ছাটাই করা হয়।
অলাভজনক ‘ফ্যাশন রেভোলিউশন’ এর প্রতিষ্ঠাতা ক্যারি সমার্স বলেন, ‘ইভাঙ্কা ট্রাম্প দাবি করেন কর্মজীবী নারীদের জন্য চুড়ান্ত গন্তব্য হলো তার প্রতিষ্ঠান। কিন্তু এতে স্পষ্ট হয়ে গেছে যে বিশ্বজুড়ে তার জন্য কারখানাগুলোতে যেসব নারী কাজ করেন, তাদের জন্য এটা প্রযোজ্য নয়।
গত এক বছরে ইভাঙ্কার ব্র্যান্ডের ভাগ্য খুলে গেছে। তার পিতার নির্বাচনী প্রচারণার সময় ইভাঙ্কা ব্র্যান্ডের মোট বিক্রি প্রায় ১৮ মিলিয়ন ডলার বৃদ্ধি পায়। তবে, সাম্প্রতিক মাসগুলোতে বেশ কিছু ডিপার্টমেন্টার স্টোর ইভাঙ্কার ব্র্যান্ড বাদ দিয়েছে। আর ইভাঙ্কার ব্র্যান্ডের এক্সক্লিুসিভ সরবরাহকারী প্রতিষ্ঠান জি-থ্রি গোপনে ইভাঙ্কা ট্রাম্প লেবেল লাগানো কিছু পন্যে ভিন্ন আরেকটি ব্র্যান্ডের লেবেল লাগিয়েছে।
ফাদলি নামে বুমা কারখানার একটি ওয়্যারহাউজের শ্রমিক যুক্তরাষ্ট্রগামী পন্যগুলোর প্রাইস ট্যাগ দেখে মন্তব্য করেন, ‘নামি ব্র্যান্ডের জন্য পোশাক তৈরি করতে পেরে আমি গর্বিত। কিন্তু আমি যেহেতু প্রাইস ট্যাগ দেখেছি, তাই আমার মনে প্রশ্ন জাগে, তারা কি আমাদের আর একটু বেশি অর্থ দিতে পারে না?’
এই প্রতিবেদনে উঠে আসা দাবিগেুলো নিয়ে পিটি বুমার কাছে মন্তব্য চেয়েছিল গার্ডিয়ান। কিন্তু, প্রতিষ্ঠানটির এক মুখপাত্র সাফ জানিয়ে দেন শুধু তিনি না, বুমা জাকাতা বা বুমা সুবাংয়ের কেউই এ নিয়ে মন্তব্য করতে চান না। এ নিয়ে গার্ডিয়ান হোয়াইট হাউসের কাছেও মন্তব্য চেয়েছিল। কিন্তু এ রিপোর্ট লেখা পর্যন্ত সেখান থেকে কোন জবাব মেলেনি। আর ইভাঙ্কা ট্রাম্প ব্র্যান্ডের জনসংযোগ প্রতিষ্ঠান কোন প্রকার মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
যুক্তরাষ্ট্র থেকে ৫০ কোটি ডলারের বোমা কিনছে সৌদি

About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
কাতারকে একঘরে করা ইসলামি মূল্যবোধ বিরোধী

কাতারে সামরিক দল পাঠিয়েছে তুরস্ক

লন্ডনে বহুতল ভবনে ভয়াবহ আগুন

ইরাকের শরণার্থী শিবিরে খাদ্যে বিষক্রিয়া

নিউইয়র্কে বাংলাদেশি কূটনীতিক গ্রেফতার

কোন দেশের খাবার ভালো সৌদি নাকি ইরানি

বিশেষ কমিটির প্রধানকেও বরখাস্ত করতে চান ট্রাম্প

About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
টেকনাফে পাহাড় ধসে বাবা-মেয়ের মৃত্যু

মানুষকে ভালোবেসে দান করি কিছু
লেখক : বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান
ও ঐতিহাসিক শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
পাহাড় ধসে নিহত সেনা সদস্যদের মরদেহ ঢাকায়

About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
রাঙ্গামাটিতে ক্ষতিগ্রস্তদের জরুরি সহায়তার ঘোষণা

About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
নিউইয়র্কে গ্রেফতার বাংলাদেশি কূটনীতিক জামিনে মুক্ত

About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ভারী বর্ষণে ফের পাহাড় ধসের আশঙ্কা

পাহাড়ে মৃত্যুর ঘটনায় সংসদে শোক

চার জেলায় সড়ক যোগাযোগ ব্যাহত

হাজীগঞ্জে মাছ ধরতে পুকুরে নেমে বৃদ্ধের মৃত্যু

About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
শাহজালালে ৪ কেজি সোনা জব্ধ

পাহাড় ধসে তিন জেলায় নিহত বেড়ে ১৩৫

আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
রাঙ্গামাটি : ভারি বর্ষণে পাহাড় ধসে মাটিচাপায় রাঙ্গামাটি শহরসহ বিভিন্ন এলাকায় বুধবার সকাল পর্যন্ত ১০১ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার দুপুর পর্যন্ত রাঙ্গামাটি সদর হাসপাতালে ১৪ জনের মরদেহ নেয়া হয় এবং বিকালে ওই দু’জনের মরদেহ উদ্ধার করে রাঙ্গামাটি সদর হাসপাতালে নেয়া হয়েছে। এছাড়া জেলার বিলাইছড়ি উপজেলায় পাহাড় ধসে মাটিচাপায় ২ জনের মৃত্যু হয় বলে নিশ্চিত করেন সিভিল সার্জন ডা. সহীদ তালুকদার। এছাড়া কাপ্তাইয়ের রাইখালীর কারিগরপাড়ায় ৪ জন এবং কাউখালী উপজেলায় সর্বশেষ ২১ জনের মৃত্যু নিশ্চিত করে স্থানীয় সূত্র। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে। এদিকে মানিকছড়িতে রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়কে পাহাড় থেকে ধসে পড়া মাটি অপসারণের সময় ৪ সেনা সদস্যের মৃত্যু হয়। তারা হলেন- মেজর মোহাম্মদ মাহফুজুল হক, ক্যাপ্টেন মো. তানভীর সালাম শান্ত, কর্পোরাল মোহাম্মদ আজিজুল হক ও সৈনিক মো. শাহীন আলম। এদিকে আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, রাঙ্গামাটিতে পাহাড় ধসে উদ্ধার কার্যক্রম চলাকালে দুই সেনা কর্মকর্তাসহ চারজন সেনা সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে জেলার মানিকছড়িতে একটি পাহাড় ধসে মাটি ও গাছ পড়ে যায়। এতে চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি স্বাভাবিক করতে মানিকছড়ি আর্মি ক্যাম্প থেকে সেনাবাহিনীর একটি দল উদ্ধার কার্যক্রম শুরু করে। বেলা ১১টার দিকে ওই স্থানে পাহাড়ের একটি বড় অংশ উদ্ধারকারী দলের ওপর ধসে পড়ে। এতে উদ্ধারকর্মীরা মূল সড়ক থেকে ৩০ ফিট নিচে পড়ে যান। এ ঘটনায় নিহত ওই চারজনসহ ১০ জন সেনা সদস্য আহত হন। কাপ্তাই রাইখালীর কারিগরপাড়ায় নিহত ৪ জনের তথ্য নিশ্চিত হওয়া গেলেও তাৎক্ষণিকভাবে নাম পাওয়া যায়নি। এছাড়া সিভিল সার্জন ডা. সহীদ তালুকদার বিলাইছড়িতে ২ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করলেও তাদের নাম জানাতে পারেননি। আগের দিন সোমবার রাঙ্গামাটি শহরের পুলিশ লাইন এলাকায় এক শিশু এবং কাপ্তাইয়ের নতুন বাজারে এক শিশু পাহাড়ের মাটিচাপায় মারা যায়। জেলা প্রশাসন থেকে শহরসহ জেলায় মোট ৩৫ জনের নিহতের তালিকা পাওয়া গেছে বলে জানান নেজারত ডেপুটি কালেক্টর তাপস দাশ।
চট্টগ্রাম: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দু’টি ইউনিয়নে পৃথক পাহাড় ধসের ঘটনায় ঘুমন্ত অবস্থায় মাটিচাপা পড়ে চার পরিবারের ২৭ জন নিহত হয়েছে। রাজানগর ও ইসলামপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কামাল হোসেন পাহাড় ধসে ২৭ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ, প্রত্যক্ষদর্শী ও প্রশাসন সূত্র জানিয়েছে, ঘুমন্ত অবস্থায় সোমবার মধ্যরাতে রাজানগর ইউনিয়নের ঠাকুরঘোনা মইন্যার টেক এলাকায় পাহাড় ধসে কাঁচাঘর চাপা পড়ে মারা গেছেন নজরুল ইসলাম (৪০), তার স্ত্রী আসমা আকতার (৩৫), তাদের ছেলে ননাইয়া (১৫) ও মেয়ে সাথী আকতার (১৯)। একই ইউনিয়নের বালুখালী এলাকায় মারা গেছেন ইসমাইল (৪২), তার স্ত্রী মনিরা খাতুন (৩৭), তাদের দুই মেয়ে ইছামিন (৮) ও ইভামনি (৪)। একই উপজেলার ইসলামপুর ইউনিয়নে মাটিচাপায় প্রাণ হারিয়েছেন সুজন (২৪) তার স্ত্রী মুন্নি (১৯), মুন্নির অপর তিন বোন জ্যোৎস্না (১৮), শাহনূর আকতার (১৫) ও পালু (১২)। তাদের পিতার নাম মোহাম্মদ সেলিম। চন্দনাইশ: মঙ্গলবার ভোররাতে উপজেলার দুর্গম পাহাড়ি এলাকা ধোপাছড়ি ইউনিয়নের শামুকছড়ি ও ছনবনিয়া এলাকায় পৃথক ঘটনায় দুই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই শিশুও রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ছনবনিয়া এলাকার পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসরত একটি আদিবাসী পরিবারের কাঁচা ঘরের ওপর মাটি চাপা পড়ে। এতে মেকো ইয়াং খেয়াং (৫০) তার মেয়ে মেমো ইয়াং খেয়াং (১৩), কেউছা ইয়াং খেয়াং (১০) নিহত হয়। আহত হয় সানুউ ইয়াং খেয়াং ও সোউ খেয়াং। প্রায় একই সময়ে শামুকছড়ি এলাকায় মাটিচাপা পড়ে নিহত হয় আজগর আলীর মেয়ে মাহিয়া (৩)। চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা লুৎফর রহমান ধোপাছড়ির শামুক ছড়ি ও ছনবনিয়া এলাকায় পাহাড় ধসে দুই পরিবারের চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন যুগান্তরকে। চট্টগ্রামের সিভিল সার্জন আজিজুর রহমান সিদ্দিকী মঙ্গলবার বিকালে যুগান্তরকে জানান, রাঙ্গুনিয়া ও রাউজান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাদের ছুটি বাতিল করা হয়েছে। পাহাড় ধসে আহতদের চিকিৎসা দিতে মেডিকেল টিম গঠন করা হয়েছে।
বান্দরবান: মঙ্গলবার ভোররাতে প্রবল বর্ষণে বান্দরবান জেলা শহরের অদূরে লেমুঝিরি ও কালাঘাটা এলাকায় পাহাড় ধসে মা-মেয়েসহ তিন পরিবারের ছয় জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে লেমুঝিরি এলাকায় নিজের ঘরেই মাটিচাপা পড়ে মারা গেছেন শ্রমিক নুরুল আলমের স্ত্রী কামরুন্নাহার (৪০) ও তার মেয়ে সুফিয়া বেগম (৮) । কালাঘাটা এলাকায় পৃথক পাহাড় ধসের ঘটনায় মারা গেছেন রেবা ত্রিপুরা (২২) নামে একজন। একই এলাকায় আরেক পরিবারের তিন শিশুর মৃত্যু হয়েছে। এরা হচ্ছে মিঠু বড়ুয়া (৫), বোন শুভ বড়ুয়া (৪) এবং লতা বড়ুয়া (৭)। তারা তিন ভাইবোন। পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘনটাস্থল পরিদর্শন করেন বান্দরবান জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক। বান্দরবান জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক জানান, জেলার বিভিন্ন স্থানে ৪০টি অস্থায়ী বন্যা আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। এসব এলাকায় দুর্গতদের মাঝে শুকনা খাবার সরবরাহ করা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, বান্দরবানে পাহাড় ধসে যে তিন পরিবারের প্রাণহানির ঘটনা ঘটেছে ওই পরিবারগুলো দরিদ্র। ঘরের কর্তারা সবাই শ্রমজীবী মানুষ। জীবিকার কারণেই তারা পাহাড়ের পাদদেশে ঘর করে বসবাস করে আসছিল। সারা দেশে ভূমিহীনদের মাঝে সরকারি খাসভূমি বন্দোবস্তি দেয়া হলেও তিন পার্বত্য জেলায় স্থানীয় কঠোর আইনের কারণে ভূমি বন্দোবস্তি প্রদান বন্ধ ২৫ বছর ধরেই। ফলে বাধ্য হয়েই জেলার বিভিন্ন স্থানে কমপক্ষে ৩০ হাজার ভূমিহীন পরিবার মাথা গোঁজার ঠাঁই না পেয়ে বিভিন্ন পাহাড়ের পাদদেশেই জীবনের ঝুঁকি নিয়ে বাস করছে। এদিকে খাগড়াছড়ি জেলায় পাহাড় ধসে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
পাহাড় ধসে নিহত ১২৪

রাঙ্গামাটি : রাঙ্গামাটি প্রতিনিধি সুশীল প্রসাদ চাকমা ও কাউখালী প্রতিনিধি মো. ওমর ফারুক জানান, ভারি বর্ষণে পাহাড় ধসে মাটিচাপায় রাঙ্গামাটি শহরসহ বিভিন্ন এলাকায় ৮৮ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। সর্বশেষ মঙ্গলবার বিকালে শহরের ভেদভেদী যুব উন্নয়ন অফিস এলাকা থেকে ২ জনের লাশ উদ্ধার করে রাঙ্গামাটি সদর হাসপাতালে নেয়া হয়েছে। তারা হলেন মো. সোহরাব (১৩) ও রুনা (১৫)। প্রশাসন, হাসপাতাল, স্থানীয় ও উদ্ধার অভিযানের সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোর থেকে জেলা শহরসহ বিভিন্ন স্থানে মানবিক বিপর্যয় ঘটতে থাকে। খবর পেয়ে প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিস এবং স্থানীয় লোকজন সকাল থেকে ঘটনাস্থল গিয়ে হতাহতদের উদ্ধার তৎপরতা শুরু করেন। দুপুর পর্যন্ত রাঙ্গামাটি সদর হাসপাতালে ১৪ জনের মরদেহ নেয়া হয় এবং বিকালে ওই দু’জনের মরদেহ উদ্ধার করে রাঙ্গামাটি সদর হাসপাতালে নেয়া হয়েছে। এছাড়া জেলার বিলাইছড়ি উপজেলায় পাহাড় ধসে মাটিচাপায় ২ জনের মৃত্যু হয় বলে নিশ্চিত করেন সিভিল সার্জন ডা. সহীদ তালুকদার। এছাড়া কাপ্তাইয়ের রাইখালীর কারিগরপাড়ায় ৪ জন এবং কাউখালী উপজেলায় সর্বশেষ ২১ জনের মৃত্যু নিশ্চিত করে স্থানীয় সূত্র। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে। মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত শহরের ভেদভেদীর যুব উন্নয়ন অফিস এলাকাসহ বিভিন্ন স্থানে উদ্ধার তৎপরতা চলে। নিহতদের মধ্যে দুই কর্মকর্তাসহ সেনাবাহিনীর ৪ সদস্য রয়েছেন। হাসপাতাল ও স্থানীয় একাধিক নির্ভরযোগ্য সূত্রে পাওয়া তথ্য মতে, প্রবল বর্ষণে বাড়িঘরে পাহাড়ের মাটিচাপায় শহরসহ রাঙ্গামাটির প্রায় জায়গা ধ্বংসযজ্ঞে পরিণত হয়। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী পাহাড় ধসের দুর্যোগে রাঙ্গামাটি শহরের রিজার্ভবাজার, ভেদভেদী, শিমুলতলী, মোনঘর, রাঙ্গামাটি ও মানিকছড়িসহ বিভিন্ন স্থানে ২২ জন, কাউখালী উপজেলার বেতবুনিয়ায়, ঘাগড়া, ঘিলাছড়ি, কাশখালীসহ বিভিন্ন স্থানে ২১ জনের মৃত্যু নিশ্চিত করেন স্থানীয়রা। এছাড়া অনেককে আহত অবস্থায় উদ্ধার করে রাঙ্গামাটি সদর হাসপাতালসহ চট্টগ্রাম ও ঢাকার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে মানিকছড়িতে রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়কে পাহাড় থেকে ধসে পড়া মাটি অপসারণের সময় ৪ সেনা সদস্যের মৃত্যু হয়। তারা হলেন- মেজর মোহাম্মদ মাহফুজুল হক, ক্যাপ্টেন মো. তানভীর সালাম শান্ত, কর্পোরাল মোহাম্মদ আজিজুল হক ও সৈনিক মো. শাহীন আলম। এদিকে আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, রাঙ্গামাটিতে পাহাড় ধসে উদ্ধার কার্যক্রম চলাকালে দুই সেনা কর্মকর্তাসহ চারজন সেনা সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে জেলার মানিকছড়িতে একটি পাহাড় ধসে মাটি ও গাছ পড়ে যায়। এতে চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি স্বাভাবিক করতে মানিকছড়ি আর্মি ক্যাম্প থেকে সেনাবাহিনীর একটি দল উদ্ধার কার্যক্রম শুরু করে। বেলা ১১টার দিকে ওই স্থানে পাহাড়ের একটি বড় অংশ উদ্ধারকারী দলের ওপর ধসে পড়ে। এতে উদ্ধারকর্মীরা মূল সড়ক থেকে ৩০ ফিট নিচে পড়ে যান। এ ঘটনায় নিহত ওই চারজনসহ ১০ জন সেনা সদস্য আহত হন। পরে আরও একটি উদ্ধারকারী দল তাদের উদ্ধার করে।
বাউফল : নিহত হন সেনা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান তানভীর ওরফে শান্তর বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার কালিশুরি ইউপির সিংহেরকাঠি গ্রামে। তার বাবার নাম মো. আবদুস সালাম মোল্লা। পিতা সালাম মোল্লার চাকরির সুবাদে দীর্ঘদিন ধরে ঢাকার টঙ্গী এলাকায় পরিবারের অন্য সদস্যদের সঙ্গে থাকতেন তানভীর। তানভীরের এমন আকস্মিক মৃত্যুতে শোকে মুহ্যমান হয়ে পড়েছে তানভীরের পুরো পরিবার। তানভীরের চাচা মোজাম্মেল মোল্লা বলেন, পরিবারের একমাত্র গর্বের ধন তানভীরকে হারিয়ে নির্বাক হয়ে পড়েছে সবাই।
মানিকগঞ্জ : সেনাবাহিনীর মেজর মাহফুজের গ্রামের বাড়ি মানিকগঞ্জের সিংগাইরে। তিনি উপজেলার তালেবপুর ইউনিয়নের ইরতা গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে। তার বাবা মোজাম্মেল হোসেন বাংলাদেশ ব্যাংকের সাবেক কর্মকর্তা ছিলেন। তার মায়ের নাম বেনি বেগম। মাহফুজের মামাতো ভাই তালেবপুর ইউপি সদস্য হুমায়ুন জানান, মাহফুজ ছোটবেলা থেকেই ঢাকায় বড় হয়েছেন। পড়াশোনাও করেছেন ঢাকাতেই। তবে বছরে দু-একবার গ্রামের বাড়িতে বেড়াতে আসতেন। ওই সেনা সদস্যের মৃত্যুতে পরিবারে শোকের মাতম চলছে।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
বাস-ট্রেনের অগ্রিম টিকিটের জন্য হাহাকার

বিএনপি মহাসচিবের নামে ভুয়া ফেসবুক আইডি

ডায়াবেটিসে আক্রান্ত শিশুর রোজা

* শিশুর রক্তের গ্লুকোজ নিয়ন্ত্রণে আছে কিনা দেখতে হবে। এছাড়া শারীরিকভাবে রোজা রাখার সক্ষমতা আছে কিনা সেটা দেখা দরকার।
*ইনসুলিনের ডোজ নিয়মানুযায়ী পরিবর্তন করা।
*রোজায় রক্তের গ্লুকোজ পরীক্ষার করা জরুরি।
*সতর্কীকরণ সমস্যা যেমন- হাইপো, পানিশূন্যতা অথবা গ্লুকোজ অতিরিক্ত বেড়ে যেতে পারে তাই রোজায় খাবারের নিয়মাবলী জানতে হবে।
*যদি রক্তের গ্লুকোজের পরিমাণ (<৪ মি.মোল/লি) অথবা হাইপোর লক্ষণ দেখা দেয়। তাহলে স্বাস্থ্যের কথা চিন্তা করে রোজা ভেঙ্গে ফেলাই ভালো। এছাড়া শিশুদের রোজায় ডায়াবেটিস ঝুঁকিপূর্ণ কেন তা নিম্নে আলোচনা করা হলো;
*বারবার হাইপো হওয়ার আশংকা। তীব্র মাত্রার হাইপো অথবা রক্তে গ্লুকোজের পরিমাণ (<৪ মি.মোল/লি) কমে যেতে পারে। তবে এ ক্ষেত্রে হাইপো উপলব্ধি না করতে পারলে কিন্তু বিপদ।
*অনিয়ন্ত্রিত টাইপ ১ ডায়াবেটিস।
*ডায়াবেটিস কিটোএসিডসিস হওয়ার ইতিহাস থাকলে। এছাড়া অন্য কোনো অসুস্থতা থাকলে। তবে রক্তের গ্লুকোজ নিয়ন্ত্রণে থাকলে টাইপ ১ ডায়াবেটিস শিশুদের পক্ষে রোজা রাখা সম্ভব। তবে এর আগে চিকিৎসকের পরামর্শ নেয়াটা জরুরি।
ডা. ফাহিম আহমেদ রুপম
মেডিসিন অ্যান্ড ডায়াবেটিস বিশেষজ্ঞ
ইমপালস হাসপাতাল, তেঁজগাও, ঢাকা
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1265)
- ► 2025 (3280)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
-
▼
2017
(8870)
-
▼
June
(1181)
-
▼
Jun 14
(58)
- রাজধানীতে ছিনতাইয়ে সুন্দরী সিন্ডিকেট by রুদ্র মিজান
- কাতারের ওপর অবরোধ ইসলামবিরোধী : এরদোগান
- মধ্য আফ্রিকায় ‘নিরাপত্তা শূন্যতা’র আশঙ্কা জাতিসঙ্ঘ...
- কাতারে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের পদত্যাগ
- ‘ব্রিটেনের জন্য ইউরোপিয় ইউনিয়নের দরজা এখনও খোলা’
- এরশাদের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে নিজেকে রংপুর মেয়...
- পাহাড় ধসে নিহতের সংখ্যা বেড়ে ১৩৫
- সড়ক দুর্ঘটনা ও দুর্ঘটনায় নিহতের সংখ্যা হ্রাস পাচ্ছ...
- রাঙ্গামাটিতে ফের উদ্ধার অভিযান শুরু
- লক্ষ্মীছড়িতে পাহাড় ধসে ২ জনের মৃত্যু : আহত ১০
- প্রাকৃতিক দুর্যোগে আধুনিক প্রস্তুতি গ্রহণে সরকার ...
- ইভাঙ্কা ট্রাম্প ব্র্যান্ডের পোশাক কারখানার ভয়াবহ চ...
- যুক্তরাষ্ট্র থেকে ৫০ কোটি ডলারের বোমা কিনছে সৌদি
- কাতারকে একঘরে করা ইসলামি মূল্যবোধ বিরোধী
- কাতারে সামরিক দল পাঠিয়েছে তুরস্ক
- লন্ডনে বহুতল ভবনে ভয়াবহ আগুন
- ইরাকের শরণার্থী শিবিরে খাদ্যে বিষক্রিয়া
- নিউইয়র্কে বাংলাদেশি কূটনীতিক গ্রেফতার
- কোন দেশের খাবার ভালো সৌদি নাকি ইরানি
- বিশেষ কমিটির প্রধানকেও বরখাস্ত করতে চান ট্রাম্প
- টেকনাফে পাহাড় ধসে বাবা-মেয়ের মৃত্যু
- মানুষকে ভালোবেসে দান করি কিছু
- পাহাড় ধসে নিহত সেনা সদস্যদের মরদেহ ঢাকায়
- রাঙ্গামাটিতে ক্ষতিগ্রস্তদের জরুরি সহায়তার ঘোষণা
- নিউইয়র্কে গ্রেফতার বাংলাদেশি কূটনীতিক জামিনে মুক্ত
- ভারী বর্ষণে ফের পাহাড় ধসের আশঙ্কা
- পাহাড়ে মৃত্যুর ঘটনায় সংসদে শোক
- চার জেলায় সড়ক যোগাযোগ ব্যাহত
- হাজীগঞ্জে মাছ ধরতে পুকুরে নেমে বৃদ্ধের মৃত্যু
- শাহজালালে ৪ কেজি সোনা জব্ধ
- পাহাড় ধসে তিন জেলায় নিহত বেড়ে ১৩৫
- পাহাড় ধসে নিহত ১২৪
- বাস-ট্রেনের অগ্রিম টিকিটের জন্য হাহাকার
- বিএনপি মহাসচিবের নামে ভুয়া ফেসবুক আইডি
- ডায়াবেটিসে আক্রান্ত শিশুর রোজা
- চোখে লাইটের আলোপড়া নিয়ে সংঘর্ষ, নিহত ১
- শিবগঞ্জে বজ্রপাতে ২ জনের মৃত্যু
- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৩৫ কি.মি. যানজট
- ট্রেন লাইনচ্যুত, বিকল্প লাইনে রেল চলছে
- পাহাড় থেকে ঝুঁকিপূর্ণ ১৫০ পরিবারকে সরিয়ে দেয়া হল
- ব্যাংকিং চ্যানেলের বাইরে জঙ্গিদের অর্থ লেনদেন
- কাতার সংকট: কী হবে হামাসের? by নাজমুল আহসান
- তিতুমীরে ছাত্রদলের ৬৬৯ সদস্যের অদ্ভুত কমিটি ঘোষণা
- ‘ভয়ংকর’ ইংল্যান্ডের সামনে অননুমেয় পাকিস্তান
- আর মাত্র দুটি জয় অসম্ভব কি!
- চ্যাম্পিয়ন্স ট্রফির একাদশে তামিম
- ব্রাজিল-আর্জেন্টিনার দাপুটে জয়
- মাবিয়াকে নিয়ে আশা-হতাশা
- রসনায় তৃপ্তি এনে দেয় কাবাব
- মম’র ঈদ ব্যস্ততা
- দেশের বাইরে শো করার আগ্রহ নেই আমার
- প্রথমবার একসঙ্গে দুই বন্ধু
- ছোটকাকু সিরিজ এবার খেলা হলো খুলনায়
- ঢাকার নির্ঘুম রাত by রোকনুজ্জামান পিয়াস
- রমজানে স্বাস্থ্য সুরক্ষা
- সুষ্ঠু সংসদ নির্বাচনের স্বার্থে তত্ত্বাবধায়ক সরকার...
- চেনে বাঁধা দুমাস তরুণী, ভিডিও প্রকাশ
- ফ্ল্যাটে পড়ে ছিল মডেলের গলিত মরদেহ
-
▼
Jun 14
(58)
-
▼
June
(1181)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...