Friday, September 9, 2011
ছিটমহলে শুরু হচ্ছে আলোবিহীন রাত যাপন কর্মসূচি
ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির অন্যতম নেতা মো. সিরাজুল ইসলাম মুঠোফোনে আজ শুক্রবার সাংবাদিকদের বলেন, ‘আমাদের কোনো দেশ নেই, পরিচয় নেই, আমাদের বসবাস অন্ধকার জগতে। তাই আমাদের নাগরিকত্ব দিয়ে আলোর জগতে না ফেরানো পর্যন্ত আমরা সন্ধ্যার পর ঘরে আলো জ্বালাব না।’
মো. সিরাজুল ইসলাম আরও বলেন, তাঁরা আরও কঠোর কর্মসূচি দেবেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা প্রশাসনের অনুরোধে শর্ত সাপেক্ষে ছিটমহলের নাগরিকেরা তাদের অনশন কর্মসূচি স্থগিত করে। সাত দিনের মধ্যে তাদের দাবি মানা না হলে আবার আমরণ অনশন কর্মসূচি পালন করা হবে বলে তিনি জানান।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
দ্বিতীয় মেয়াদে নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দিলেন ববি জিন্দাল
বিশ্লেষকেরা বলছেন, দ্বিতীয় মেয়াদে নির্বাচনের পথে বড় ধরনের কোনো চ্যালেঞ্জের মুখে পড়বেন না ববি জিন্দাল।
অঙ্গরাজ্যের রাজধানীতে পুনর্নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার পর ববি জিন্দাল সাংবাদিকদের বলেন, গত সাড়ে তিন বছর জনগণ গভর্নর হিসেবে তাঁর ওপর আস্থা রাখায় তিনি আনন্দিত ও সম্মানিত বোধ করছেন। তিনি আরও বলেন, ‘দ্বিতীয় মেয়াদে নির্বাচিত করার জন্য আমি জনগণের প্রতি আনুষ্ঠানিকভাবে আহ্বান জানাচ্ছি।’
২০০৭ সালে মাত্র ৩৬ বছর বয়সে লুইজিয়ানার গভর্নর নির্বাচিত হন ববি জিন্দাল।
ববি জিন্দাল বলেন, ‘দ্বিতীয় মেয়াদে জনগণের সেবা করার সুযোগ দেওয়ার জন্য আমি লুইজিয়ানার জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি, যাতে আমরা অগ্রগতির ধারা অব্যাহত রাখতে পারি’
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
বন্দীদের আফগান কারাগারে পাঠানো স্থগিত করেছে ন্যাটো
আফগানিস্তান সম্পর্কিত জাতিসংঘের প্রকাশিতব্য এক প্রতিবেদনে দাবি করা হয়, আফগানিস্তানের ওই সব কারাগারে বন্দীরা মারধর ও যৌন নির্যাতনের শিকার হয়েছে। বিবিসি এ-সংক্রান্ত খবর প্রকাশ করে।
বিবিসির খবরে বলা হয়, আফগানিস্তানের আটটি কারাগারে বন্দীদের ওপর নির্যাতন চালানোর অভিযোগ উঠেছে। আফগানিস্তান জাতীয় নিরাপত্তা পরিদপ্তরের (এনডিএস) অধীনে পরিচালিত এসব কারাগারে দেশটির পুলিশ বৈদ্যুতিক শখ দেওয়াসহ নানাভাবে নির্যাতন চালিয়েছে।
বিবিসি জানায়, জাতিসংঘের এ প্রতিবেদনে কারাবন্দিদের রাবারের পাইপ দিয়ে পেটানো ও যৌন হয়রানির হুমকি দেওয়ার কথা বলা হয়েছে। আর এদের অধিকাংশকেই আটক করা হয়েছে বিদ্রোহের অভিযোগে তবে অনেকেই আবার কোনো অভিযোগ ছাড়াই আটক রয়েছে।
ন্যাটোর একজন মুখপাত্র এক বিবৃতিতে বলেন, সতর্কতা হিসেবে বন্দীদের কারাগারগুলোয় পাঠানো স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্যাতনের অভিযোগগুলো তদন্ত করা না পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে। তিনি বলেন, অভিযোগের ধরন সম্পর্কে তাঁরা নিশ্চিত নন। এ সম্পর্কে তিনি বিস্তারিত বলতেও পারবেন না।
এদিকে জাতিসংঘ মিশন জানিয়েছে, তারা ইতিমধ্যেই প্রতিবেদনটি আফগান সরকারকে দিয়েছে। মিশনের মুখপাত্র ড্যন ম্যাকনর্টন লেন, ‘আমরা বুঝত েপারছি তারা (সরকার) এ প্রতিবদেনের ফলাফলকে গুরুত্ব সহকারে নিয়েছে এবং বেশ কিছু পদক্ষেপ গ্রহণের প্রস্তাব দিয়েছে।
কারাবন্দীরা নির্যাতন বা খারাপ ব্যবহারের ঝুঁকির মুখে রয়েছে এমন তথ্য পাওয়ার পর গত বছর যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও কাবুলের কারাগারে বন্দী স্থানান্তর কার্যক্রম বন্ধ রাখার ব্যাপারে পরামর্শ দেয়।
আন্তর্জাতিক বাহিনী আফগানিস্তানে জঙ্গিদের ধরে বিচারের জন্য আফগান কর্তৃপক্ষের হাতে তুলে দেয়। আফগানিস্তানে আন্তর্জাতিক নিরাপত্তা সহায়তা বাহিনীর (আইএসএএফ) এক লাখ ৪০ হাজার সেনা রয়েছে। ন্যাটো দেশটিতে তালেবানবিরোধী লড়াইয়ে আইএসএএফের নেতৃত্ব দিচ্ছে।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
পাকিস্তানে জোড়া আত্মঘাতী বোমা হামলায় নিহত ২৪
পুলিশ কর্মকর্তারা জানান, আধা সামরিক বাহিনী ফ্রন্টিয়ার কোরের কোয়েটা শহরের উপপ্রধান ফারুক শেহজাদের বাড়ির বাইরে প্রথম আত্মঘাতী গাড়িবোমার বিস্ফোরণটি ঘটানো হয়। এরপর অপর একজন আত্মঘাতী হামলাকারী শেহজাদের বাড়ির ভেতর বিস্ফোরণ ঘটায়। এতে শেহজাদের স্ত্রী ও এক সন্তানসহ কমপক্ষে ২৪ জন নিহত হয়। বিস্ফোরণে শেহজাদ আহত হন। সেই সঙ্গে আহত হয়েছে আরও ৮২ জন। ফারুক শেহজাদ সম্প্রতি আল-কায়েদার একজন ঊর্ধ্বতন নেতাকে গ্রেপ্তারের সঙ্গে জড়িত ছিলেন। আল-কায়েদা নেতাকে গ্রেপ্তারের প্রতিশোধ হিসেবে এ হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ কর্মকর্তা শাকিল জানান, নিহত ব্যক্তিদের মধ্যে দুজন শিশুসহ ফ্রন্টিয়ার কোর ও সেনাবাহিনীর অন্তত ১১ জন সদস্য রয়েছেন। মৃত ব্যক্তির সংখ্যা আরও বাড়তে পারে। আহত ব্যক্তিদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কমপক্ষে সাতজনের অবস্থা আশঙ্কাজনক।
এ ছাড়া বিস্ফোরণে পার্শ্ববর্তী একটি মসজিদ ও সরকারি কর্মকর্তাদের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, আত্মঘাতী হামলায় ব্যবহূত গাড়িটিতে ৫০ কিলোগ্রামের মতো বিস্ফোরক ছিল। একটি পরিচয়পত্রসহ একজন আত্মঘাতী হামলাকারীর বিচ্ছিন্ন মাথা পাওয়া গেছে। পরিচয়পত্রটি থেকে ধারণা করা হচ্ছে, সে আফগানিস্তানের কুন্দুজ প্রদেশের বাসিন্দা।
তবে তাৎক্ষণিকভাবে কোনো পক্ষ হামলার দায় স্বীকার করেনি। আল-কায়েদার ঘনিষ্ঠ সহযোগী পাকিস্তানের তালেবান জঙ্গিরা সাধারণত যুক্তরাষ্ট্রের সহযোগী সরকারগুলোর বিরুদ্ধে এ ধরনের আত্মঘাতী হামলা চালিয়ে থাকে। তা ছাড়া পাকিস্তান সেনাবাহিনী গত সোমবার ঘোষণা দেয়, আধা সামরিক বাহিনীর ফ্রন্টিয়ার কোরের সদস্যরা আল-কায়েদার ঊর্ধ্বতন নেতা ইউনিস আল-মৌরিতানিকে গ্রেপ্তার করেছেন। আল-কায়েদার এ নেতা যুক্তরাষ্ট্র, ইউরোপ ও অস্ট্রেলিয়ায় হামলার পরিকল্পনা করছিলেন। একজন ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তা জানান, মৌরিতানিকে গ্রেপ্তারের প্রতিশোধ হিসেবে আত্মঘাতী এ হামলা চালানো হলো বলে ধারণা করা হচ্ছে।
ডেনমার্কের রাষ্ট্রদূত সস্ত্রীক আটক
অনুমতি ছাড়া অ্যাবোটাবাদে ওসামা বিন লাদেনের সাবেক গোপন আস্তানায় যাওয়ার চেষ্টা করায় পাকিস্তানে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূতকে সস্ত্রীক গতকাল আটক করা হয়।
নিরাপত্তা কর্মকর্তারা জানান, ইসলামাবাদে ডেনমার্কের রাষ্ট্রদূত উফি উলফহেচেল তাঁর স্ত্রীকে নিয়ে দাপ্তরিক গাড়িতে করে ভ্রমণে বের হলে গোয়েন্দারা তাঁদের অনুসরণ করে। অ্যাবোটাবাদের বিলাল শহরের যে বাসভবনে বিন লাদেন দীর্ঘদিন ধরে লুকিয়ে ছিলেন, সেই ভবনের কাছাকাছি পৌঁছালে তাঁদের গতি রোধ করা হয়। এরপর তাঁদের আটক করে নওয়ান শের পুলিশ কেন্দ্রে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে ইসলামাবাদে ফেরত পাঠানো হয়।
পাকিস্তানি কর্মকর্তারা জানান, অনুমতি ছাড়াই ওই এলাকা পরিদর্শনের কারণে রাষ্ট্রদূতকে সস্ত্রীক দুই ঘণ্টা আটক রাখার পর ইসলামাবাদে ফেরত পাঠানো হয়।
অ্যাবোটাবাদের পুলিশ কর্মকর্তা করিম খান বলেন, ওই এলাকা পরিদর্শনে তাঁদের কোনো পূর্বানুমতি ছিল না।
এ ঘটনায় ডেনমার্ক ও পাকিস্তানের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন শুরু হয়েছে। ডেনমার্কের পররাষ্ট্র মন্ত্রণালয় ওই ঘটনার প্রতিবাদ জানিয়ে বলেছে, পরিদর্শনের অনুমতিসংক্রান্ত যথেষ্ট কাগজপত্র রাষ্ট্রদূতের ছিল। ভুল-বোঝাবুঝির কারণে ঘটনাটি ঘটেছে।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1265)
- ► 2025 (3280)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ▼ 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...