Thursday, November 17, 2016
প্লুটোর ভূগর্ভে সমুদ্র্রে সন্ধান

এই আবিষ্কার গত বুধবারে নেচার কম এর জার্নালে প্রথম প্রকাশিত হয়, পৃথিবীর বাইরে লুকায়িত সাগর আছে বলে ধারণা করা হয় এমন গ্রহগুলোর তালিকায় প্লুুটো নতুন করে যুক্ত হলো, যেগুলোর মধ্যে কোনো কোনোটা জীবন ও বসবাস উপযোগীও হতে পারে বলে মনে করা হয়।
ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার মহাকাশ বিজ্ঞানী ফ্রান্সিস নিম্মো এ ব্যাপারে এক সাক্ষাৎকারে বলেছেন, প্লুুটোর এই সাগর যা সম্ভবত বরফে পরিপূর্ণ, ছোট গ্রহটির তুষারাবৃত্ত পৃষ্ঠ থেকে প্রায় ১৫০-২০০ কিলোমিটার নিচে এবং প্রায় ১০০ কিলো মিটার গভীর।
ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনলজির বিজ্ঞানী রিচার্ড বিনযেল বলেন, প্লুুটোর সমুদ্র এত বেশি বরফ দ্বারা আচ্ছাদিত যে তা জীবন ধারণ করার জন্য উপযোগী কোনো বিকল্প হতে পারে না, তবে তিনি এও যোগ করেন যে ‘কখনোই অসম্ভব নয়, কথাটা বলার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত’।
তরল পানি জীবনের জন্য অপরিহার্য এক উপাদান বলে বিবেচনা করা হয়।
জুলাই ২০১৫তে প্লুুটো ও এর পরিপার্শে¦র উপগ্রহের কাছ দিয়ে নাসার ‘হরাইজন’ মহাকাশ যান ঘুরে আসার সময় ধারণকৃত ইমেজ এবং তথ্য বিশ্লেষণের মাধ্যমে এই আবিষ্কার করা হয়।
বিনযেল বলেছেন,‘এটা দেখায় যে আমরা যতটুকু কল্পনা করতে সক্ষম প্রকৃতি তার চেয়ে আরো অনেক বেশি সৃজনশীল, আর এই কারণেই আমরা অনুসন্ধান করা থামাই না, আমরা দেখতে চাই প্রকৃতি কি কি করতে সক্ষম’।
সূর্য থেকে পৃথিবীর তুলনায় প্রায় ৪০ গুণ দূরে হওয়া সত্ত্বেও প্লুুটোর ৪.৬ বিলিয়ন বছর আগের গঠনকালীন তেজস্ক্রিয়তা এখনো পানিকে তরল রেখেছে।
নিম্নে উল্লেখ করেন ‘প্লুুটোতে যথেষ্ট পরিমাণ শিলা আছে যা থেকে এখনো তাপ উদগিরণ হচ্ছে এবং কয়েকশ’ কিলোমিটার বরফশেল তাপ-অপরিবাহী হিসেবে ভালই কাজ করে’ ‘সুতরাং ভূগর্ভস্থ সমুদ্র খুব বিস্ময়কর কিছু নয়, বিশেষ করে যখন অ্যামোনিয়া রয়েছে যা একটি জমাটবিরোধী পদার্থের মত কাজ করে’।
বিজ্ঞানীরা ১০০০ কি.মি.ব্যাপী ‘স্পুটনিক প্লানিশিয়া’ নামে পরিচিত অববাহিকা সম্বন্ধে জানতে গিয়ে এই আবিষ্কার করেন। এখানেই রয়েছে সেই আলোচিত হৃদয়াকৃতির অঞ্চলটি যা প্লুুটোর বিষুবরেখার কাছাকাছি অবস্থানে অবস্থিত। কম্পিউটার মডেল অনুযায়ী এই অববাহিকাটা পুরোপুরি বরফে পূর্ণ যা প্লুুটোকে উলটিয়ে এর আবরণে ফাটল সৃষ্টি করে। যেটা একমাত্র ঘটতে পারে ভূগর্ভস্থ মহাসাগর এর উপস্থিতি থাকলে।
‘নিউ হরাইজন’ মহাকাশযান এখন সৌরজগতের কুইপের বেল্ট অঞ্চলের আরেক হিমায়িত গ্রহের দিকে আগাচ্ছে যা প্লুুটো থেকে প্রায় ১ বিলিয়ন মাইল দূরে। ১ জানুয়ারি ২০১৯ সালে এটি ‘২০১৪ এমইউ৬৯’ পরিচিত এক বস্তুর পাশ দিয়ে উড়ে যাবে।
রয়টার্স থেকে অনুবাদ শাদমান সাকিব
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ভিসামুক্ত ভ্রমণ সুবিধা কঠোর করবে ইইউ
![]() |
| গ্রিস সফরের সময় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা মঙ্গলবার রাজধানী এথেন্সে প্রাচীন দুর্গ এলাকা ঘুরে দেখেন। সঙ্গে ছিলেন দেশটির সংস্কৃতি মন্ত্রণালয়ের কর্মকর্তা প্রত্নতত্ত্ববিদ এলেনি বানো। ছবি: রয়টার্স |
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
রাখাইনে রোহিঙ্গা দমন নিয়ে কফি আনানের ‘গভীর উদ্বেগ’
![]() |
| কফি আনান |
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ট্রাম্পের বন্ধুত্ব আশা করেন বাশার!
![]() |
| আরটিপিকে সাক্ষাৎকার দিচ্ছেন বাশার (বঁায়ে)। এএফপি |
যুক্তরাষ্ট্রের বর্তমান নীতি অনুসারে দেশটি আইএস এবং অন্য ইসলামপন্থী সশস্ত্র গ্রুপগুলোর বিরুদ্ধে। এ ছাড়া বাশারবিরোধী পক্ষকে সমর্থন করে আসছে যুক্তরাষ্ট্র। এমন প্রেক্ষাপটে ট্রাম্প তাঁর প্রতিশ্রুতি কতটা পূরণ করতে পারবেন, সে বিষয়ে সন্দেহ প্রকাশ করেন বাশার আল-আসাদ। এই সিরীয় প্রেসিডেন্ট বলেন, ‘ট্রাম্প আইএসের বিরুদ্ধে লড়াই করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু তিনি কি তা সত্যিই করতে পারবেন?’ সুতরাং বিষয়টি সতর্কভাবে পর্যবেক্ষণ করা হবে বলে উল্লেখ করেন এই নেতা। ডোনাল্ড ট্রাম্প এর আগে বলেছিলেন, বাশার আল-আসাদকে উৎখাত করা নয় বরং সিরিয়ায় আইএস দমনকেই তিনি প্রাধান্য দেবেন। এদিকে সিরিয়ায় সংঘাত আরও জোরালো রূপ নিচ্ছে। সরকারি বিমান থেকে বিদ্রোহীদের দখলে থাকা আলেপ্পোর পূর্বাঞ্চলীয় এলাকায় বোমা বর্ষণ করা হয়েছে মঙ্গলবার। তিন সপ্তাহের মধ্যে এটাই প্রথম হামলা বলে মানবাধিকারকর্মীরা জানাচ্ছেন।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
সুষমার কিডনি নষ্ট
![]() |
| সুষমা স্বরাজ |
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ট্রাম্পের আমলেই যুক্তরাষ্ট্র আরও মহান হবে
লিন্ডা গ্লেন, পেশায় একটি প্রতিষ্ঠানের পরামর্শক। নির্বাচনের কথা উঠতেই বলেন, নারী হিসেবে আমিও চেয়েছিলাম একজন নারী প্রেসিডেন্ট নির্বাচিত হবেন। কিন্তু কেবল নারী বলেই আমি হিলারি ক্লিনটনকে ভোট দিতে পারি না। হিলারির গত ত্রিশ বছরের রাজনৈতিক অভিজ্ঞতা আমাদের জানা। লিন্ডা বলেন, হিলারি যুক্তরাষ্ট্রের অন্য রাজনীতিবিদের মতোই মিথ্যাবাদী। সময় এবং পরিস্থিতি বুঝে কথা বলেন। সর্বশেষ পররাষ্ট্রমন্ত্রী হিসাবেও তিনি ব্যর্থ হয়েছেন। মধ্যপ্রাচ্যসহ কোথাও তিনি শান্তি আনতে পারেননি। উপরন্তু রাষ্ট্রীয় গোপনীয়তার কঠিন শর্ত ভঙ্গ করে তিনি সরকারি ইমেইল বাইরে ব্যবহার করেছেন। তাঁর পক্ষে আমেরিকার সচেতন কোনো ভোটার দাঁড়াবারই সুযোগ ছিল না—বলেই থামলেন শ্বেতাঙ্গ এ নারী।
কান্ট্রি ক্লাবে বসে সপ্তাহান্তের আড্ডায় অবসরপ্রাপ্ত এক খুদে ব্যবসায়ী টনি ড্রাগাটরী আলাপে যোগ দিল উৎসাহের সঙ্গেই। রাজনৈতিক আলাপে সহজে যোগ দিতে চায় না আমেরিকার সাধারণ লোকজন। রাজনীতি আর ধর্মকে নিয়ে মার্কিন সাধারণ লোকজনের আলাপ খুবই সংযত থাকে। এবারের নির্বাচনের পর অনেক দিনের চেনা জানা বলেই মুখ খুলছিল শ্বেতাঙ্গ এসব লোকজন সপ্তাহান্তের আড্ডায়।
টনি বলছিলেন, তোমরা বলছ অভিবাসন বিরোধিতার জন্য ট্রাম্পকে সাদারা ভোট দিয়েছে। বিষয়টি ভুল। মাত্র দুই পুরুষ হয় আমি মার্কিন হয়েছি। এ দেশের অধিকাংশ মানুষ অভিবাসনে এসে যুক্তরাষ্ট্র গড়ে তুলেছে। কিন্তু কোনো দেশই তার সীমান্ত খুলে দিতে পারে না। আশে-পাশের দেশ থেকে অথবা সারা বিশ্ব থেকে অপরাধীরা আসবে, কোনো যাচাই ছাড়া—এটা তো হতে পারে না। টনি আমাকে উদ্দেশে করে বলেন, তুমি যে দেশ থেকে এসেছ, সেখানে কি যাচাই-বাছাই ছাড়া লোকজন প্রবেশ করতে পারবে? নিজেদের লোকের কাজ নেই, অবৈধ অনুপ্রবেশের পর তারা কাজ করতে পারবে? তারা কর দেবে না আবার অসুখ-বিসুখ হলে সরকারি অর্থে তাদের চিকিৎসা হবে? রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা নিতে পারবেন? আমেরিকার সাদা লোকদের দিকে আঙুল দেখানোর আগে নিজেকে কি প্রশ্নগুলো করবে?
টনি বলতে থেকে, আমি যে এলাকায় থাকি সেখানে ট্রাফিক আইন কেউ মানে না। প্রতিদিন উপাসনার জন্য দিনে পাঁচবার সড়কে মানুষ আটকা পড়ে। প্রতি শুক্রবারে উপাসনার জন্য লোকজন যত্র তত্র গাড়ি রেখে সামাজিক আইনের নিত্য ব্যত্যয় ঘটাচ্ছে। এসব বহু কারণে মানুষ রীতিমতো বিরক্ত হয়ে উঠছে বহু এলাকায়। মানুষ সভ্য এবং আইনের প্রতি চরম শ্রদ্ধাশীল বলেই কেউ বিরক্ত হলেই কারও ওপর চড়াও হয় না। হলে তার বিচার হয়। আমার দিকে আঙুল দিয়ে টনি বলতে থাকে, তোমার দেশে তো বাড়ি ঘর পুড়িয়ে লোকজনের ওপর হামলা কর। এখানে এমন হওয়ার কোনো অবকাশ নেই। এখানে লোকজন অনেক সহনশীল, আইন কেউ নিজের হাতে তুলে নেয় না।
কান্ট্রি ক্লাবে বসে একান্তে কফি পান করছিল কৃষ্ণাঙ্গ ব্রায়ান ওয়াকার। অনেকটা উৎসাহেই যোগ দেয় আলাপে। ব্রায়ান ওয়াকার বলতে থাকেন, আমি ভোট দিতেই যাইনি। ভোট কাকে দেব? বলা হয়েছিল বারাক ওবামা নির্বাচিত হলে কালোদের উত্তরণ ঘটবে। আট বছরে কিছুই হয়নি। নানা নগরীতে কালোদের ওপর পুলিশের হামলা, গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। হিলারি ক্লিনটনকে ভোট দেওয়ার জন্য সময় নষ্ট করা বলে মনে করেছি বলেই ভোট দিতে যায়নি।
এন ফেরার ফ্রি লেন্স সাংবাদিক। অনেকটাই অবসরের জীবন এখন। সবার বক্তব্য শুনে এন ফেরার বলেন, আমরা অনেক আগে থেকেই টের পেয়েছি ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হবেন। যুক্তরাষ্ট্রের মূল ধারার সংবাদমাধ্যম বাজার অর্থনীতির নিয়ন্ত্রকদের দখলে। যারা বিজ্ঞাপন দেয়, যারা পুঁজির সব সূত্রকে নিয়ন্ত্রণ করে। তাদের বাইরে আমেরিকার সংবাদমাধ্যম যে যেতে পারেনি, তা এবারে আবারও প্রমাণ হয়েছে। নিজেকে দীর্ঘদিনের ডেমোক্রেটিক উল্লেখ করে এন ফেরার বলেন, এবারে ভোট প্রদানে তাঁর কোনোই উৎসাহ ছিল না। বার্নি স্যান্ডার্স প্রার্থী হলে কি ডেমোক্র্যাট জয়ী হতে পারতো—এমন প্রশ্নের জবাবে এন ফেরার মাথা নেড়ে বলেন, না। তাঁর কথায়, যুক্তরাষ্ট্র পুঁজিবাদের দেশ। এই পুঁজিবাদকে লালন করেই গত এক শ বছর সারা বিশ্বকে দাবড়িয়ে আসছে যুক্তরাষ্ট্র। ভাবাদর্শের ভিত্তিতে আঘাত দিয়ে বার্নি স্যান্ডার্সের সামাজিক সমাজতন্ত্র যুব তরুণদের মধ্যে একধরনের উন্মাদনা সৃষ্টি করলেও, আমেরিকার সাধারণ নির্বাচনে তাঁর পরাজয় হতো আরও সূচনীয় বলে এন ফেরার মনে করেন।
সব শেষে এন ফেরার বলেন, সংবাদমাধ্যম এখন ডোনাল্ড ট্রাম্পকে পুঁজি করে তাদের বাজার ধরে রাখতে চাচ্ছে। প্রেসিডেন্ট হিসাবে ডোনাল্ড ট্রাম্প একা কিছুই করতে পারবেন না। রাজনীতির বাইরের এ মানুষটি কোনো দিন কোন রাজনৈতিক পদ পদবিতেও ছিল না। তাঁর কাছে থেকে আমরা রাজনৈতিক পরিশীল বক্তব্য শুনতে পাইনি এত দিন। মানুষ এসব পছন্দ করেছে। যারা পরিশীল কথা বলেছে এতদিন, তাদের কাছে জনগণ বারবার প্রতারিত হয়েছে। এবারে কিছু মৌল বিষয় নিয়ে আমেরিকার মানুষ অনেকটাই কাকতালীয় ভাবে ঐক্যবদ্ধ হয়েছে। এর ইতিবাচক ফলাফল পাওয়া যাবে বলে নিজের দৃঢ় বিশ্বাসে কথা জানায় এন ফেরার।
নির্বাচন পরবর্তী ব্যাপক বিক্ষোভের কথা উল্লেখ করে এন ফেরার বলেন, আমেরিকার মানুষ তাদের ক্ষোভের কথা জানাচ্ছে আইনের মধ্যে থেকেই। নির্বাচনের আগে ডোনাল্ড ট্রাম্পের দেওয়া নানা বক্তব্যের এমন প্রতিবাদ অর্থহীন নয়। এ বিক্ষোভের যেমন কারণ আছে, তেমনি এ বিক্ষোভের মাধ্যমে ডোনাল্ড ট্রাম্পের কাছে বার্তা দেওয়া হচ্ছে। হোয়াইট হাউস, কংগ্রেস এবং বিচার বিভাগের ভারসাম্যের সঙ্গে নাগরিক অধিকার আন্দোলনের চাপ সামাল দিয়েই ডোনাল্ড ট্রাম্প আমেরিকার নেতৃত্ব দেবেন। এ নেতৃত্বের মাধ্যমে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলেই আমেরিকা আরও মহান হয়ে উঠবে বলে মনে করে নিউজার্সির প্রান্তিক শ্বেতাঙ্গ জনগোষ্ঠীর এসব লোকজন।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
দিল্লিতে জোরালো ভূমিকম্প
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল হরিয়ানা রাজ্যের রেওয়ারি জেলার বাওয়াল এলাকা থেকে ১০ কিলোমিটার গভীরে। টাইমস অব ইন্ডিয়া অনলাইনের খবরে জানানো হয়, স্থানীয় সময আজ ভোররাত সাড়ে চারটার দিকে ভূমিকম্পে কেঁপে ওঠে ভারতের রাজধানী দিল্লি ও আশপাশের এলাকা। ভূমিকম্প এক মিনিটের মতো স্থায়ীয় হয়।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
বুশরার মা কেন ন্যায়বিচার পাবেন না? by কামাল আহমেদ
![]() |
| বিচারপ্রার্থী বুশরার মায়ের আহাজারির কোনো জবাব কারও কাছে নেই |
এখন প্রশ্ন হচ্ছে, এত দিন যাঁদের দোষী বলে ভাবা হলো, তাঁরা যেহেতু আর দোষী নন, তাহলে অপরাধী কে বা কারা? সেই আসল অপরাধী কি তাহলে এত দিন মুক্ত অবস্থায় আমাদের মধ্যেই চলাফেরা করেছে? এবং এখনো করছে? তাহলে তো বিষয়টি ভয়ংকর। এক বা একাধিক গুরুতর ধর্ষণকারী ও খুনি অবাধে বিচরণ করাকালে গত ১৬ বছরে আরও কটি অপরাধ করেছে বা এখনো করতে পারে, তা আমরা জানি না। আমাদের পুলিশ আসল অপরাধী ধরতে পারেনি এবং বিচারব্যবস্থাও একজন সন্তানহারা মায়ের জন্য ন্যায়বিচারের ব্যবস্থা করতে পারেনি। এই অবস্থায় মামলাটির কি নতুন করে তদন্ত এবং বিচার হবে? ফৌজদারি অপরাধ বিষয়ে বিশেষজ্ঞদের কাছ থেকে এর কোনো সন্তোষজনক ব্যাখ্যা পাওয়া যায়নি। তাঁদের সবার ভরসা আপিল বিভাগের রায়ের রিভিউয়ে যদি কিছু হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী খুরশীদ আলম খান বলেছেন, ক্ষতিগ্রস্ত পক্ষ কোনো পদক্ষেপ নিতে পারবে কি না, তা পূর্ণাঙ্গ রায় পেলে বোঝা যাবে। তাঁর মতে, আপিল বিভাগের রায়ের পর এই মামলায় পুনর্বিচার ও পুনঃ তদন্তের কোনো সুযোগ নেই। জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেনের মতেও এই মামলায় পুনরায় তদন্ত বা পুনর্বিচারের সুযোগ নেই। আরেকজন জ্যেষ্ঠ আইনজীবী সৈয়দ রেজাউর রহমান প্রথম আলোকে বলেন, খালাসও বিচারের আওতায়, সাজাও বিচারের আওতায়। তবে এখন রাষ্ট্রপক্ষ এ ব্যাপারে রিভিউ করতে পারে।
ফৌজদারি আইনের বিশেষজ্ঞদের কথায় যেটুকু বোঝা যায়, তাতে বিচারে অপরাধী চিহ্নিত না হওয়াও একটি বিচার এবং সে কারণে বুশরা হত্যা মামলায় নতুন করে তদন্ত বা পুনর্বিচারের কোনো সম্ভাবনা নেই। যদি আপিল বিভাগের বিচারপতিরা তাঁদের রায়ে স্পষ্ট করে পুনঃ তদন্ত ও পুনর্বিচারের আদেশ দেন, তাহলে অবশ্য ভিন্ন কথা। বুশরার মামলার মতো অনেক মামলাতেই নানা কারণে অপরাধী সাজা পান না। সাক্ষীর অভাবে শহীদ ডা. শামসুল আলম মিলন হত্যা মামলায় কোনো অপরাধীর সাজা হয়নি। পুলিশি তদন্তে গাফিলতি, ত্রুটিপূর্ণ তদন্ত, সাক্ষী হাজির করাতে না পারা, আসামিপক্ষের ভীতিপ্রদর্শনের মতো ঘটনাতেও অনেক গুরুতর অপরাধের বিচার হয় না এবং অপরাধীরা পার পেয়ে যান। তদন্তে ঘাপলা এবং সাক্ষীদের ভয় দেখানোর মতো ঘটনায় রাজনৈতিক প্রভাব এবং অপরাধীচক্রের প্রতাপ-প্রতিপত্তির বিষয়গুলোও গুরুতর।
বাংলাদেশে আমরা প্রায়ই শুনে থাকি যে দেশে দীর্ঘদিন ধরে বিচারহীনতার সংস্কৃতি চলে আসছে। এই বিচারহীনতার অবসান ঘটানোর অঙ্গীকার করা রাজনীতিকদের খুব প্রিয় একটি অভ্যাস। কিন্তু বিচারহীনতা দূর করার উদ্যোগ ততটা দৃশ্যমান নয়। বিচারহীনতা দূর করে ন্যায়বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রেও অগ্রাধিকারে তারতম্য আছে। বিচার পাওয়ার অধিকার সবারই যে সমান, সেটি সব সময় খুব একটা বিবেচনায় আসে না। ফলে বুশরার পরিবার বিচার না পেলেও তা নিয়ে খুব বেশি কেউ মাথা ঘামাবেন বলে মনে হয় না। সে কারণেই আমাদের নীতিনির্ধারকদের বোধ হয় স্মরণ করিয়ে দেওয়া প্রয়োজন যে বিচারব্যবস্থায় সাধারণ মানুষের আস্থা ধরে রাখতে হলে সবার ক্ষেত্রে ন্যায়বিচার পাওয়ার ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন। গুরুতর অপরাধের মামলায় সাক্ষ্যপ্রমাণের অভাবে ন্যায়বিচার নিশ্চিত করা না গেলে পুনরায় তদন্ত এবং পুনর্বিচারের ব্যবস্থা থাকতে হবে। এখন পর্যন্ত বিষয়টি শুধু আদালতের এখতিয়ার বলেই জানা যায়। আদালত নির্দেশ দিলেই পুনর্বিচার সম্ভব। যেমনটি হয়েছে যশোরে উদীচীর অনুষ্ঠানে বোমা হামলার মামলায়। তবে সেটি ছিল বিচারিক আদালতের আদেশ। এবং তাতে রাষ্ট্রপক্ষের উদ্যোগ ছিল। রাষ্ট্রপক্ষ উদ্যোগী হয়ে নতুন সাক্ষ্যপ্রমাণ পাওয়ার কথা জানিয়ে বিচারিক আদালতে আবেদন করার কারণেই তার পুনঃ তদন্ত ও পুনর্বিচার সম্ভব হচ্ছে।
বুশরার মামলার ক্ষেত্রে তেমনটি হবে না কেন? এই প্রশ্নের জবাবে আইন বিশেষজ্ঞরা বলেছেন যে একই অভিযুক্ত ব্যক্তিদের দ্বিতীয়বার বিচার করা যায় না। আইনের ভাষায় ডাবল জিওপার্ডি নামে পরিচিত নীতির কারণে একই অপরাধের জন্য দুই বা একাধিকবার কাউকে সাজা দেওয়া যায় না অথবা ঝক্কিতে ফেলা যায় না। বুশরার হত্যাকাণ্ডের জন্য যদি অন্য কেউ দায়ী হয়ে থাকেন, তাহলে তাঁর বিচারে তো কোনো বাধা থাকার কথা নয়। সুতরাং, প্রশ্ন হচ্ছে, রাষ্ট্র কেন মামলাটি আবারও তদন্ত করবে না?
ব্রিটেনে ডাবল জিওপার্ডির নীতিমালা অনুসৃত হয়েছে প্রায় আট শ বছর। কিন্তু ২০০৫ সালের ৩ জানুয়ারি থেকে ওই নীতি বাতিল হয়ে যায়। ইংল্যান্ড ও ওয়েলসের আপিল আদালত বুশরার মতোই এক তরুণীকে ধর্ষণের পর হত্যার অভিযোগে আগে একবার খালাস পাওয়া প্রেমিকের বিরুদ্ধে অভিযোগ পুনঃ তদন্ত এবং পুনর্বিচারের আদেশ দেন। ১৯৮৯ সালের নভেম্বরে ২২ বছর বয়সী জুলি হগকে তাঁর টিসাইডে বিলিংহামের বাড়িতে বন্ধু বিলি ডানলপ যৌন আক্রমণের পর হত্যা করেন। বিচারের সময় জুরি সদস্যরা একমত হতে না পারায় বিলি ডানলপ ছাড়া পেয়ে যান। কিন্তু পরে বিলির বিরুদ্ধে পুলিশ অকাট্য প্রমাণ পেয়ে গেলে আপিল আদালত বিলিকে খালাস দেওয়ার রায় বাতিল করে পুনর্বিচারের সিদ্ধান্ত দেন। আপিল আদালত তাঁর আদেশে বলেন যে ডিএনএ, নতুন সাক্ষী কিংবা কারও স্বীকারোক্তির কথা জানা গেলে বা প্রকাশ পেলে অতীতের যেকোনো মামলায় পুনঃ তদন্ত এবং নতুন করে বিচারের ব্যবস্থা করা যাবে (ডাবল জিওপার্ডি ল আর্শাড আউট, বিবিসি জানুয়ারি ৩, ২০০৫)।
ডাবল জিওপার্ডি নীতি বাতিল করে ব্রিটেনে আইন সংশোধনের প্রস্তাব প্রথম উত্থাপিত হয় লর্ড ম্যাকফারসন কমিশনের রিপোর্টে। ১৯৯৬ সালে লন্ডনের রাস্তায় একদল বর্ণবাদী শ্বেতাঙ্গ তরুণের হাতে কৃষ্ণাঙ্গ স্কুলছাত্র স্টিফেন লরেন্স নিহত হওয়ার পর তার বাবা-মা যে মামলা করেছিলেন, তাতে অপরাধীরা সবাই ছাড়া পেয়ে গেলে ব্রিটেনজুড়ে প্রতিবাদের ঝড় ওঠে। বিষয়টি নিয়ে তখন সরকার একটি বিশেষ কমিশন গঠন করে। সেই ম্যাকফারসন কমিশন ১৯৯৯ সালে ডাবল জিওপার্ডি আইন বিলোপের সুপারিশ করে। ২০০৫ সালের পর সেই স্টিফেন লরেন্স হত্যা মামলায় খালাস পাওয়া তিনজনের বিরুদ্ধে নতুন করে মামলা হয় এবং তাদের বিভিন্ন মেয়াদে সাজা হয় (দ্য টেলিগ্রাফ, ৩ জানুয়ারি ২০১২)।
ব্রিটেনে যেকোনো অপরাধের বিষয়ে তদন্ত করার নির্দেশ এবং আদালতে মামলা পরিচালনার কাজটি করে থাকে ক্রাউন প্রসিকিউশন সার্ভিস, সংক্ষেপে সিপিএস। কোন কোন ক্ষেত্রে নতুন করে বিচার (রিট্রায়াল) করা যাবে, তার এক নির্দেশিকা সিপিএস তার অধীন আইনকর্তাদের উদ্দেশে প্রকাশ করেছে, যা তাদের ওয়েবসাইটেও পাওয়া যায়। তাতে দেখা যাচ্ছে, জুরি সদস্যরা একমত হতে ব্যর্থ হওয়া, আপিল আদালতের আদেশ, দুর্নীতির কারণে খালাস পাওয়া এবং গুরুতর অপরাধের ক্ষেত্রে নতুন এবং অকাট্য (কমেপেলিং) প্রমাণ হাতে আসার মতো পরিস্থিতিগুলোর কথা বলা হয়েছে। তবে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে জনস্বার্থের বিবেচনা।
চলতি বছরের মে মাসে অস্ট্রেলিয়াতেও আইন সংশোধন করে নতুন অকাট্য প্রমাণ পাওয়া গেলে পুনর্বিচারের বিধান আনা হয়েছে। অস্ট্রেলিয়ার অ্যাটর্নি জেনারেল সায়মন করবেল বলেছেন যে আইনে যা ছিল তাতে অপরাধী মামলায় খালাস পাওয়ার পর প্রকাশ্যে অপরাধ স্বীকার করলেও তার পুনর্বিচারের কোনো সুযোগ ছিল না। এটি বড় অবিচার। তাই নতুন সংশোধনীতে খালাস দেওয়া চ্যালেঞ্জ করে আবারও বিচার করা সম্ভব হচ্ছে। (সূত্র: এবিসি নিউজ)। ব্রিটেনের মতো একই ধরনের পরিস্থিতিতে এই পুনর্বিচারের ব্যবস্থা করেছে অস্ট্রেলিয়া।
আগেই বলেছি, বিচারহীনতার সংস্কৃতির অবসান ঘটানোর কথা বলাটা এখন অনেকটাই ফ্যাশনে পরিণত হয়েছে। রাজনীতিকেরা এ বিষয়ে তেমন কোনো উদ্যোগ নিয়েছেন, সেই আলামতও নেই। সে ক্ষেত্রে ভরসা হচ্ছে সুপ্রিম কোর্ট। ৫৪ ধারায় গ্রেপ্তার ও রিমান্ডের বিষয়ে তাঁরা এক যুগান্তকারী রায় দিয়ে আইনের শাসন প্রতিষ্ঠার পথে আশার সঞ্চার করেছেন। বিচারপ্রার্থীর ন্যায়বিচার পাওয়া নিশ্চিত করতে ত্রুটিপূর্ণ বিচারের বদলে পুনর্বিচারের নির্দেশনা দেওয়ার ক্ষমতাও তাঁদের আছে। আর আছে ব্রিটেন ও অস্ট্রেলিয়ার মেতা কমনওয়েলথভুক্ত দেশের দৃষ্টান্ত।
কামাল আহমেদ: সাংবাদিক।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
বিজ্ঞানী ও মুক্তচিন্তার পথিকৃৎ
![]() |
| অজয় রায় |
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1265)
- ► 2025 (3280)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
-
▼
2016
(3416)
-
▼
November
(97)
-
▼
Nov 17
(9)
- প্লুটোর ভূগর্ভে সমুদ্র্রে সন্ধান
- ভিসামুক্ত ভ্রমণ সুবিধা কঠোর করবে ইইউ
- রাখাইনে রোহিঙ্গা দমন নিয়ে কফি আনানের ‘গভীর উদ্বেগ’
- ট্রাম্পের বন্ধুত্ব আশা করেন বাশার!
- সুষমার কিডনি নষ্ট
- ট্রাম্পের আমলেই যুক্তরাষ্ট্র আরও মহান হবে
- দিল্লিতে জোরালো ভূমিকম্প
- বুশরার মা কেন ন্যায়বিচার পাবেন না? by কামাল আহমেদ
- বিজ্ঞানী ও মুক্তচিন্তার পথিকৃৎ
-
▼
Nov 17
(9)
-
▼
November
(97)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...







