Thursday, April 19, 2018
কর্পোরেট কর কমানো হবে

About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
পশ্চিমবঙ্গে ১১ জন জনপ্রতিনিধি নারী নির্যাতনে অভিযুক্ত

About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
মিয়ানমারে জঙ্গলে অবরুদ্ধ ২০০০ কাচিন সদস্য

About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
আগাম নির্বাচনের ঘোষণা কেন তুরস্কের প্রেসিডেন্টের?

উল্লেখ্য, জানুয়ারির শেষের দিকে সিরিয়ার আফ্রিন প্রদেশে সামরিক অভিযান শুরু করে তুরস্কের সেনাবাহিনী ও ফ্রি সিরিয়ান আর্মির যোদ্ধারা। তাদের উদ্দেশ্য ছিল ওই এলাকা থেকে যুক্তরাষ্ট্র সমর্থনপুষ্ট কুর্দি যোদ্ধাদের সরিয়ে দেয়া। এসব কুর্দি যোদ্ধা পিপলস প্রটেকশন ইউনিটস নামে পরিচিত। আঙ্কারা মনে করে সিরিয়ার কুর্দি ডেমোক্রেটিক ইউনিয়ন পার্টি এবং তাদের সশস্ত্র থাখা যুক্তরাষ্ট্র সমর্থিত ওয়াইপিজি হলো সন্ত্রাসী গ্রুপ। তাদের সঙ্গে সম্পর্ক আছে নিষিদ্ধ কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে)। এই ওয়াইপিজির বিরুদ্ধে তুরস্কের অভিযানে ক্ষুব্ধ হয়েছে ওয়াশিংটন। তুরস্ক ন্যাটোর অন্তর্ভুক্ত। এ জোটের মিত্ররা যখন ওয়াইপিজেকে সমর্থন দেয়া শুরু করলো তখন হতাশ হয়ে পড়ে তুরস্ক। এরই মধ্যে সিরিয়া যুদ্ধ শেষ করতে ইরান ও রাশিয়ার সঙ্গে কাজ করা শুরু করে তুরস্ক। জ্বালানি থেকে প্রতিরক্ষা সহ বহুবিধ ইস্যুতে মস্কোকে সহযোগিতা বাড়িয়ে দেয় তুরস্ক।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
চিরতরে দেশ ছাড়লেন নওয়াজ শরীফ!

About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
পড়াশোনার খরচ যোগাতে দেহব্যবসা

About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
বাংলাদেশের নির্বাচন আঞ্চলিক স্থিতিশীলতার প্রতি চ্যালেঞ্জ

এ মাসে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) অজিত দোভাল বিমসটেকভুক্ত দেশগুলোর জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের এক বৈঠকে ঢাকায় গেছেন। তার সফরের পর ঢাকায় যান পররাষ্ট্রমন্ত্রী বিজয় গোখালে। তার সফরের উদ্দেশ্য ছিল দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়ন ঘটানো। ভারতের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক বেশ পুরোনো। ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সময় থেকে এ সম্পর্ক।
বিএনপিকে নিয়ে সংশয়ী ভারত: বাংলাদেশ নিয়ে ভারতের দৃষ্টিভঙ্গি গড়ে উঠেছে ১৯৯১-৯৬ ও ২০০১-০৬ সালে বিএনপির দুই দফার শাসনামলের অভিজ্ঞতা থেকে। দলটির দ্বিতীয় মেয়াদে বাংলাদেশে ইসলামি জঙ্গিবাদের শেকড় বিস্তার করে। তখন বাংলাদেশি কর্তৃপক্ষ দৃষ্টিপাত না করায় ভারতের সন্ত্রাসী ও বিচ্ছিন্নতাবাদীরা পাকিস্তানের গোপন সমর্থন পেয়েছে।
রাজনৈতিক, জাতীয় নিরাপত্তা ও ধর্মীয় কারণে বাংলাদেশ ভারতের কাছে গুরুত্বপূর্ণ। এখানে বিবেচনায় থাকতে হবে যে, বাংলাদেশের সঙ্গে পাঁচটি ভারতীয় অঙ্গরাজ্যের সীমান্ত রয়েছে। দেশটি বৃহত্তর দক্ষিণ এশিয়া ও বিশ্বের কাছেও কম গুরুত্বপূর্ণ নয়। কারণ, এখানে বিপুল সংখ্যক মুসলিমের বাস, যারা উগ্রপন্থার ছোঁয়ায় আসছেন।
জামায়াতে ইসলামি, হরকাতুল জিহাদ আল ইসলামি বাংলাদেশ, জমিয়াতুল মুজাহিদিনসহ ইসলামিস্ট গোষ্ঠীগুলো অনেকদিন হলো দেশটিতে আছে। এখন ইসলামিক স্টেট ও আল কায়েদার মতো গোষ্ঠীরও দাবি দেশটিতে তাদের উপস্থিতি রয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে আত্মঘাতী হামলাও প্রত্যক্ষ করেছে বাংলাদেশ। এ কারণে আওয়ামী লীগ ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যতীত অন্য যে কারো নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আছে- এমন প্রেক্ষাপটকে উদ্বেগের চোখে দেখে ভারত। যদিও আনুষ্ঠানিকভাবে, ভারত জোর দিয়েই বলে থাকে যে, দুই দলের বিষয়ে তারা নিরপেক্ষ। গত অক্টোবরে বাংলাদেশ সফরে গিয়ে বিএনপি প্রধান বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। আলোচনা করেছেন দলটির নেতৃবৃন্দের সঙ্গে। কয়েকজন ভারতীয় কর্মকর্তা বলেছেন, সন্ত্রাসবাদ, উগ্রপন্থা ও তৃতীয় দেশের গোয়েন্দা সংস্থার কর্মকাণ্ড সীমিত করার মতো ইস্যুতে আওয়ামী লীগের সঙ্গে তাদের কাজ করার অভিজ্ঞতা ইতিবাচক। তারা আরো বলেন, বাংলাদেশ থেকে ইসলামিস্ট চরমপন্থা দূরীকরণে শেখ হাসিনা খুবই সক্রিয়। অপরদিকে বিএনপি সরকার কিছু ইসলামিস্ট গোষ্ঠীকে যদি উৎসাহ নাও দিয়ে থাকে, অন্তত তাদেরকে সহ্য করেছে বলে, এমনটা দাবি ভারতীয় কর্তাদের।
নির্বাচনের গ্রহণযোগ্যতার প্রশ্ন: স্পষ্টতই, যেকোনো নতুন নির্বাচনকে বিশ্বাসযোগ্য হওয়ার চ্যালেঞ্জ পূরণ করতে হবে। এখন পর্যন্ত বিএনপি বলছে, আগামী নির্বাচনে তারা অংশগ্রহণ করতে ইচ্ছুক। এক্ষেত্রে দলটির অবস্থান হলো, ভালো হয় যদি তা নির্দলীয় একটি নির্বাচন কমিশনের অধীনে হয়। যারা নির্বাচনকালীন সময়ে সরকারের দায়িত্ব নেবে। এমনকি সাম্প্রতিক মাসগুলোতে দলটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের দাবি নিয়ে প্রচারণা জোরদার করেছে।
ক্ষমতাসীন-বিরোধিতা ফ্যাক্টরের ওপর ভর করছে বিএনপি। দলটি নিজেই নির্বাচনে লড়ার জন্য সাংগঠিনকভাবে ভালো অবস্থায় নেই। খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে ৩৭টি মামলা দায়ের করা আছে। লন্ডন থেকে পরোক্ষভাবে দল পরিচালিত হচ্ছে তার ছেলে তারেক রহমানের নেতৃত্বে।
ফেব্রুয়ারিতে বেগম খালেদা জিয়া ও তার ছেলেকে একটি দুর্নীতি মামলায় সাজা দেয়া হয়। একটি তহবিল থেকে অর্থ তছরুফের অভিযোগে তারা সাজা পান। খালেদা জিয়াকে পাঁচ বছরের সাজা দেয়া হয়। তার দল দাবি করছে, এসব অভিযোগ রাজনৈতিক প্রতিহিংসাপ্রসূত। তবে, বাংলাদেশের সরকারগুলোর বাজে পারফরম্যান্সের পেছনে একটি বড় কারণ হলো লাগামহীন দুর্নীতি।
খালেদার একসময়কার প্রধান মিত্র জামায়াতে ইসলামির স্বাধীনতা যুদ্ধকালীন কার্যকলাপের বিচার হয়েছে। দলটি রীতিমত ধ্বংস হয়ে গেছে। দলটির নিবন্ধন বাতিল হয়ে গেছে। নির্বাচনে অংশও নিতে পারবে না জামায়াতে ইসলামি। যদিও নিজেদের ছাত্র শাখা বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের মাধ্যমে এখনো রাজপথে উল্লেখযোগ্য শক্তি রয়েছে দলটির।
শেখ হাসিনার সমস্যা হলো ক্ষমতাসীন থাকার সমস্যা। আরেকটি সমস্যা হলো তার মিত্র সাবেক স্বৈরশাসক হসেইন মুহম্মদ এরশাদের জাতীয় পার্টি বলছে তারা একাই নির্বাচন লড়বে।
শেখ হাসিনার অধীনে বাংলাদেশের অর্থনীতি ভালোই করেছে। বার্ষিক গড় প্রবৃদ্ধি ছিল ৬.৭ শতাংশ। ভারতের চেয়ে দ্রুতগতিতে বাড়ছে দেশটির অর্থনীতির কলেবর। তারপরও সরকার কাঠামোয় কিছু দুর্বলতা রয়ে গেছে যা সহজে দূর করা সম্ভব নয়।
বাংলাদেশের সেনাবাহিনী এখন পর্যন্ত অরাজনৈতিক ভূমিকায় আছে। তবে, ২০০৬ সালে সেনাবাহিনীই তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারকে দুই বছরব্যাপী মেয়াদে টিকিয়ে রেখেছিল। নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনা ক্ষমতায় আসার আগ পর্যন্ত ওই অবস্থা বিরাজ ছিল। খালেদা জিয়ার বিরুদ্ধে দায়েরকৃত মামলাগুলো ওই তত্ত্বাবধায়ক সরকারের আমলের।
আওয়ামী লীগ সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনের সুষ্ঠুতা নিয়ে গুরুতর প্রশ্ন থাকলে, এমনো সম্ভাবনা আছে যে, গ্রহণযোগ্যতা নিশ্চিত করতে ফের সেনাবাহিনীকে ডাকা হবে। তবে, শেখ হাসিনা সেনাবাহিনীকে ঘনিষ্ঠ করে রেখেছেন। আকার দ্বিগুণ করেছেন। অস্ত্রসজ্জিত করার পাশাপাশি নতুন ঘাঁটি নির্মাণে উদারহস্তে বাজেট দিয়েছেন।
ভূরাজনৈতিক হটস্পট: ২০১৪ সালের একতরফা নির্বাচন নিয়ে কিছু পশ্চিমা দেশ অসন্তুষ্ট ছিল। এ কারণেই বেইজিং ঢাকার সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার সুযোগ পেয়েছে। ভারতের প্রভাব কমিয়ে আনতে ও বঙ্গোপসাগরের মাথায় দেশটির কৌশলগত অবস্থানের কারণে বাংলাদেশে চীনের স্বার্থ বাড়ছে। মিয়ানমারের রাখাইন অঙ্গরাজ্যের নিকটেই বাংলাদেশের অবস্থান। এখানে চীনের বড় ধরনের বিনিয়োগ রয়েছে। এই রাজ্যে একটি গুরুত্বপূর্ণ পাইপলাইনও রয়েছে চীনের। এই পাইপলাইনের ফলে মালাক্কা প্রণালী এড়িয়ে চীন সরাসরি নিজের স্থলবেষ্টিত প্রদেশ ইউনানে তেল সরবরাহ করতে পারছে।
ভারত বাংলাদেশের দীর্ঘদিনের দাতা ও বাণিজ্য আংশীদার। তবে, চীন এখন শক্ত প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে। ২০০৭ সাল থেকে দেশটি বাংলাদেশে ৩০০ কোটি ডলার বিনিয়োগ করেছে। বাংলাদেশে সেতু, সড়ক ও বিদ্যুৎকেন্দ্র নির্মাণে চীনের সংশ্লিষ্টতা আছে। এ ছাড়া চীন বাংলাদেশের সবচেয়ে বড় সামরিক সরঞ্জাম সরবরাহকারী দেশ।
২০১৬ সালের অক্টোবরে বাংলাদেশ সফরে এসে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বাংলাদেশের অবকাঠামোখাতে দুই হাজার কোটি ডলার সমমূল্যের বিনিয়োগ করার প্রতিশ্রুতি দেন। একটি বিশ্লেষণে বলা হচ্ছে, এই বিনিয়োগ বেড়ে তিন হাজার ১০০ কোটি ডলারে দাঁড়াতে পারে। বিনিয়োগের এই প্রতিশ্রুতি রক্ষা করতে পারলে সবাইকে বহুদূর ছাড়িয়ে চীন হবে বাংলাদেশের সর্ববৃহৎ বিনিয়োগকারী দেশ। ভারত এখানে চীনের সঙ্গে পাল্লা দিতে পারবে না। তবে, ভারত বাংলাদেশকে দেয়া ঋণের পরিমাণ বাড়িয়ে ৪৫০ কোটি ডলার করেছে, যা যেকোনো দেশকে দেয়া ভারতের সর্বোচ্চ ঋণের প্রস্তাব।
রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের সঙ্গে চীন ও ভারত উভয়ের সম্পর্কই ক্ষতিগ্রস্ত হতে পারে। চীন একদিকে রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বাংলাদেশে পালিয়ে আসার নেপথ্যে মিয়ানমার সরকারের ভূমিকার নিন্দা জানায়নি। অপরদিকে ভারতের কেউ কেউ উদ্বিগ্ন যে, বাংলাদেশ থেকে বড় আকারে রোহিঙ্গারা ভারতে অনুপ্রবেশ করতে পারে। হয়ে উঠতে পারে নিরাপত্তা হুমকি।
তাহলে প্রশ্ন হলো, ভবিষ্যৎ কেমন দেখাবে বাংলাদেশে? এই প্রশ্ন পুরো বিশ্বের। সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে ভারতের।
সবচেয়ে খারাপ দৃশ্যকল্প হলো এই যে, বাংলাদেশের সংসদীয় দলগুলো দুর্বল হবে। শক্তিশালী হবে হেফাজতে ইসলামের মতো গোষ্ঠীগুলোর অবস্থান। ইসলামি আদর্শবাদীরা ইতিমধ্যেই পাঠ্যবই পরিবর্তনের মাধ্যমে অমুসলিম লেখক ও তাদের ধ্যানধারণা বাতিল করিয়ে জাতীয় ন্যারেটিভ পরিবর্তনে সক্ষম হয়েছে। ২০১৫-১৬ সালে, ব্লগার, শিক্ষাবিদ ও হিন্দুদের ওপর জঙ্গিরা হামলা করে। কিন্তু আওয়ামী লীগ এসব দমন করা শুরু করে কেবলমাত্র ২০১৬ সালের জুলাইয়ে হলি আর্টিজান বেকারিতে হত্যাযজ্ঞ সংঘটিত হওয়ার পর।
আরেকটি বিকল্প হলো সামরিক সরকার, যেমনটা দেশটি অতীতে বেশ কয়েকবার দেখেছে। বাংলাদেশ তুলনামূলকভাবে বেশ উপযুক্ত অবস্থানে (সুইট স্পট) আছে, তবে এখানে বড় এক ‘কিন্তু’ আছে। বাংলাদেশের ইসলামিস্ট উগ্রপন্থার পুরোনো ইতিহাস আছে। তবে নতুন ও আরো উৎকট ঘরানার ইসলামিজম দেশকে খণ্ডবিখণ্ড করে দিতে পারে।
(মনোজ যোশী নয়াদিল্লি-ভিত্তিক অবজার্ভার রিসার্চ ফাউন্ডেশনের সম্মানিত ফেলো। এশিয়া টাইমস থেকে তার এই নিবন্ধ অনুবাদ করা হয়েছে।)
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
হাত হারিয়ে কাতরাচ্ছেন হৃদয়

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিকস বিভাগের প্রধান ডা. শামসুজ্জামান শাহীন বলেন, রাজীবের লাশ একদিকে ফিরিয়ে দিলাম ঠিক ওইদিনই হৃদয় নামে আরেক তরুণ একইভাবে আহত হয়ে হাসপাতালে এসেছে। দু’জনেরই ডান হাতের ঠিক একই স্থানে কাটা পড়েছে। বয়সও অনেকটা কাছাকাছি। হৃদয়ের উন্নত চিকিৎসায় আমরা তৎক্ষণাৎ আনঅফিসিয়ালি আর্থোপেডিকসের চিকিৎসকরা মিলে বৈঠক করে তার জরুরি অপারেশন সম্পন্ন করেছি। তার মুখে ও মাথায় সামান্য আঘাত রয়েছে তবে সেটা ততোটা গুরুতর নয়। হৃদয়ের অবস্থা এখন স্থিতিশীল। দুই-তিন দিন পর ডান বাহুর কাটা অংশ ড্রেসিং করা হবে। ক্ষত শুকিয়ে যাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেয়া হবে। আপাতত হৃদয়ের অবস্থা ভালো। হৃদয়কে তরলজাতীয় খাবার খাওয়াতে বলা হয়েছে। আগামী ৩-৪ দিন পর্যবেক্ষণের পর তার আচরণের উপর নির্ভর করে সিটিস্ক্যান করা হবে।
পরবর্তীতে তার হাত ড্রেসিং করে প্লাস্টিক সার্জারি করা হবে। চোখেমুখে তীব্র বেদনার ছাপ নিয়ে হৃদয় বলেন, ‘প্রথমে আমি কিছু বুঝতে পারি নাই। তাকিয়ে দেখি, আমার ডান হাতটা বাসের জানালার সঙ্গে ঝুলছে। এরপর আর কিছু মনে নাই।’ মুখের ডান পাশ ফোলা ও নাকে রক্তের ছোপ ছোপ দাগ রয়েছে হৃদয়ের। ডান চোখের নিচে ও মাথার পেছনে একাধিক জখম তার। বুকের ডান পাশে ব্যান্ডেজ। হৃদয়ে মা শাহিদা বেগম বলেন, ‘মঙ্গলবার ভোররাতে হৃদয় প্রবল ব্যথায় ছটফট করলে ইনজেকশন দেয়ার পর ঘুমিয়ে যায়। হৃদয়ের চিকিৎসার খরচের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমরা গরিব মানুষ। তার ওষুধসহ বিভিন্নভাবে অনেক টাকা খরচ হয়েছে। এতোদিন বাপ-ছেলে দু’জনের উপার্জনে সংসার চলতো। এখন আমার ছেলেটা কিভাবে আয়-রোজগার করবে জানি না। সংসারের কষ্ট কিছুটা দূরও হয়েছিল। ছোট মেয়ে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্সে পড়ালেখা করছে। হৃদয় উপার্জন করায় এতোদিন মেয়ের পড়ার খরচ চালাতে পারছিলাম।
মঙ্গলবার কাজ শেষে টুঙ্গিপাড়া এক্সপ্রেসের আরেকটি বাসে করে গোপালগঞ্জ যাচ্ছিলেন হৃদয়। বাসের পেছনে জানালার পাশের একটি সিটে বসেছিলেন তিনি। ডান হাত দিয়ে জানালার মাঝখানের রড ধরে ছিলেন। গোপালগঞ্জের বেতগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় বাসের পেছন দিক থেকে আসা একটি ট্রাক ওভারটেক করতে যায়। হঠাৎ করে ট্রাকটি বাসের পেছন অংশ ঘেঁষে চলে যায়। এতে হৃদয়ের ডান হাতটি শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
যেভাবে জঙ্গি কলেজছাত্রী মিতু

মেহেদী ও সুমন মিতুর মাধ্যমে বেশ কয়েকজন নারীকে জেএমবির আদর্শে উদ্বুদ্ধ করে সংগঠনে অন্তর্ভুক্ত করেন। র্যাব-১১ এর সদর দপ্তর সিদ্ধিরগঞ্জের আদমজীতে বুধবার সকালে প্রেস ব্রিফিংয়ে র্যাব-১১এর সিও লে. কমান্ডার কামরুল হাসান এ তথ্য জানান। র্যাবের এই কর্মকর্তা আরো জানান, ২রা এপ্রিল সোনারগাঁও নিবাসী মো. নুরুল ইসলাম তার মেয়ের জামাই জুয়েল র্যাব-১১ কার্যালয়ে এসে লিখিত অভিযোগ করে যে, তার মেয়ে জান্নাতুল নাঈম ওরফে মিতু (১৯) জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত এবং সে রাষ্ট্র বিরোধী ও নাশকতামূলক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার জন্য ২ বছরের শিশু সন্তান রোজা আক্তারকে নিয়ে ৩১শে মার্চ বাসা থেকে বের হয়ে গেছে। তারা দ্রুত মিতুকে আইনের আওতায় আনার জন্য অনুরোধ জানায়। তাদের আবেদনের প্রেক্ষিতে র্যাব মিতুকে উদ্ধার করতে গিয়ে জেএমবির দুই সদস্যসহ তাদের গ্রেপ্তার করে। উল্লেখ্য, মিতু ২০১৭ সালে সোনারগাঁয়ের মেঘনা শিল্পনগরী স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি পাশ করে এবং একই কলেজে এইচএসসি অধ্যয়নরত।
যেভাবে মিতু জঙ্গি সংগঠনে জড়ায়: র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জান্নাতুল নাঈম ওরফে মিতু জানান, ২০১৬ সালের জুলাই মাসে ফেসবুক আইডি ‘আল্লাহর সৈনিক’ এর মাধ্যমে জনৈক মেহেদী হাসান ওরফে মাসুদের সঙ্গে তার পরিচয় হয়। মেহেদী তাকে বিশ্বের বিভিন্ন দেশে নির্যাতিত মুসলিমদের পক্ষে কাজ করার আহবান জানিয়ে জসিম উদ্দিন রাহমানির উগ্রবাদী বক্তব্য সংব্বলিত বিভিন্ন বক্তব্য সরবরাহ করে। এর প্রেক্ষিতে ধীরে ধীরে সে উগ্রবাদে আকৃষ্ট হলে তাকে জেএমবির দাওয়াত দেয়া হয়। এছাড়াও নামাজ আদায় না করলে ও দাঁড়ি না রাখলে তার স্বামীকে পরিত্যাগ করা উচিত বলে বিভিন্ন ফতোয়া দেয়। মেহেদী হাসান ওরফে মাসুদ তাকে বাংলাদেশ সরকার ও ত্বাগুত বাহিনীর বিরুদ্ধে লড়াই করে শহীদ হওয়ার আহবান জানালে মিতু তাতে সাড়া দেয়। এরপর থেকে মিতু তার ফেইসবুক আইডি ‘এসো ইসলামের পথে’ এবং ‘আলোর পথ ইসলাম’ থেকে বিভিন্ন যুদ্ধ, অস্ত্র ও গোলাবারুদের স্থিরচিত্র এবং ভিডিওসহ বিভিন্ন উগ্রবাদী মতবাদ প্রচার করতে থাকে। সে তার কাছের বন্ধু-বান্ধবদের কথিত জিহাদের দাওয়াত দেয়া শুরু করে।
মিতু তার স্বামী জুয়েলকে উগ্রবাদের পথে আসার আহবান জানিয়ে ব্যর্থ হলে স্বামীকে ত্যাগ করে কথিত শহীদী মৃত্যু বরণ করার লক্ষ্যে হিযরত করার পরিকল্পনা করে। তার পরিকল্পনার কথা সে মেহেদী হাসান ওরফে মাসুদকে জানালে সে তাকে মাহরাম ছাড়া হিযরত করা যাবে না বলে জানায়। এবং তার বন্ধু আকবর হোসেন সুমনকে মাহরাম হিসেবে গ্রহণ করার প্রস্তব দেয়। এরপর মেহেদী তার বন্ধু আকবর হোসেন ওরফে সুমনের সঙ্গে মিতুর যোগাযোগ করিয়ে দেয়। সুমনকে মাহরাম হিসেবে পাওয়ার জন্য মিতুু তার স্বামী জুয়েলকে ডিভোর্স দেয়ার পরিকল্পনা করে। সুমন ও মেহেদীর পরামর্শ অনুযায়ী মিতু গত ৩১শে মার্চ সোনারগাঁয়ের তার নিজ বাড়ি থেকে চট্টগ্রামে চলে যায়। সুমন ও মেহেদী তাকে সেখানে একটি ভাড়া বাসা ঠিক করে দেয়। তারা দুজনে মিতুকে শহীদ হওয়ার জন্য বিভিন্ন ধরনের কৌশল ও পরামর্শ প্রদান করে এবং মিতুুকে শহীদী মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে বলে। পরে তারা নারায়ণগঞ্জ, কুমিল্লা ও ঢাকার কয়েকজন জেএমবি সদস্যের সঙ্গে যোগাযোগ করে সংগঠনের কর্মী সংগ্রহের জন্য দেশের বিভিন্ন স্থানে সফরের পরিকল্পনা নেয়। এ লক্ষেই তারা নারায়ণগঞ্জে একত্রিত হয়েছিল বলে জিজ্ঞাসাবাদে জানায়।
এদিকে মেহেদী হাসান ওরফে মাসুদ ২০০৫ সালে চট্টগ্রামের রাউজান আমিরহাট সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে ৫ম শ্রেণি পাশ করে। পরবর্তীতে ফটিকছড়ি মাইজভান্ডার হেফজখানাতে ৩/৪ বৎসর পড়ালেখা করে। সে ২০১১ সাল হতে চট্টগ্রামের হালিশহর ও ইপিজেড এলাকায় একটি ফুড প্রোডাক্টস্ কোম্পানিতে সেলস্ ম্যানেজার হিসেবে চাকরি করে। ২০১৫ সালে সে জনৈক সামি ভাইয়ের মাধ্যমে হানাফি থেকে সালাফি মতাদর্শে দীক্ষিত হয়। এরপর ওই সামি ভাই তাকে উগ্রবাদী বিভিন্ন বয়ান শুনতে ও কিছু বই পড়তে দেয়। পরবর্তীতে এ সকল বয়ান ও বইয়ের মাধ্যমে উগ্রবাদে আকৃষ্ট হয়ে সে বিভিন্ন সালাফি মসজিদে যাতায়াত শুরু করে। ২০১৫ সালের শেষদিকে সামি তাকে অপর এক দ্বীনি ভাইয়ের সঙ্গে পরিচয় করিয়ে দেয়।
২০১৬ ও ২০১৭ সালে মেহেদী দাওয়াতি কাজে ব্যাপকভাবে তৎপর ছিল। এসময়ে সে চট্টগ্রাম, কুমিল্লা ও নারায়ণগঞ্জের বিভিন্ন জায়গায় সফর করে জেএমবির কর্মী সংগ্রহ করেছে। ২০১৮ সালে সে কয়েকবার নারায়ণগঞ্জের বন্দর ও সোনারগাঁয়ে সফর করে বিভিন্ন গোপন মিটিং ও জেএমবির কর্মী সংগ্রহের কাজ অব্যাহত রেখেছিল। সে বিভিন্ন সময়ে দ্বীনি বোনদেরকে পর্দার আড়াল থেকে জেএমবির আদর্শিক বয়ান প্রদান করত এবং বাংলার মাটিতে জিহাদ কায়েম করার জন্য একনিষ্ঠভাবে ভূমিকা রাখার অনুরোধ জানাত। এর সুবাদে একাধিকবার মিতুর সঙ্গে সোনারগাঁয়ের বিভিন্ন জায়গায় মেহেদীর দেখা হয়। মেহেদী সরাসরি দাওয়াতি কাজের পাশাপাশি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমেও উগ্রবাদী কার্যক্রম পরিচালনা করত।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
অতীতের ভোট ডাকাতির অভিজ্ঞতা কাজে লাগাবেন না -মেয়র প্রার্থী নজরুল ইসলাম

গতকাল বেলা সাড়ে ১২টায় খুলনা প্রেস ক্লাবে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন মঞ্জু। মঙ্গলবার মহানগর ও জেলা আওয়ামী লীগের প্রেস ব্রিফিংয়ের প্রতিবাদে এ ব্রিফিংয়ে আওয়ামী লীগের আর নোংরামি না করতে আহ্বান জানিয়েছেন তিনি। স্বচ্ছতা ও জবাবদিহিমূলক রাজনীতির আহ্বান জানান তিনি।
নগর বিএনপির সভাপতি মঞ্জু বলেন, প্রার্থী হিসেবে আমার বক্তব্য বলতে এসেছি। আমি সীমিত আয়ের মানুষ। আমার পিতার একটি বাড়ি আছে, দুইটি বিল্ডিং চারতলা ও একতলা। সেখান থেকে ত্রিশ/বত্রিশ হাজার টাকার মতো ভাড়া পাই। আমি কয়েকবার ব্যবসা করার চেষ্টা করে উদ্যোগ নিয়েছি; আমার আর মনি ভাইয়ের যৌথ লাইসেন্স আছে সিএন্ডএফ’র। যদিও সেটায় কাজ করা যায় না। আমি নিজে কয়েক বছর চেষ্টা করেও মংলা বন্দরের কোনো কাজ ধরতে পারিনি। যেখানেই কাজ ধরতে যাই, সেখানেই খালেক তালুকদারের হস্তক্ষেপ। সেই ব্যবসায়ীকে বলে দেয়া হয়, মঞ্জুকে কাজ দিলে জাহাজ থেকে এখানে মাল নামানো যাবে না। এই কথাটি আমি খালেক সাহেবকে বলেছি যে, আমরা কি না খেয়ে থাকবো? আমি তার ব্যক্তিগত জীবন নিয়ে নোংরামির কথা বলতে চাই না। আমার একটি গাড়ি আছে, যেটি আমি এমপি থাকাকালীন শুল্কমুক্ত পেয়েছিলাম। বিশ লাখ টাকা ব্যাংক লোন ও পৌনে চার লাখ টাকা নিজে দিয়ে গাড়িটি কিনেছিলাম। পরে সংসদে প্রাপ্ত সম্মানী থেকে ব্যাংক লোন পরিশোধ করেছি। আমার যখন অর্থ সংকট হয়; তখন আমি গাড়ি ছেড়ে রিকশায় চলাচল করি; মোটরসাইকেলে চলি- সবাই তা জানেন। আমি সবসময় একা চলি; আমার কোনো বাহিনী নেই। আমার বিশেষ পাহারা নেই।
আমার স্ত্রীর ও আমাদের বাড়ি ভাড়া মিলে পৌনে পাঁচ লাখ টাকা বার্ষিক আয়। আমার দুই সন্তানের লেখাপড়ার খরচ তাদের মামারাই বহন করে। আমার স্ত্রীর পরিবার সম্পর্কে সবারই জানা, এই শহরের একটি ধনাঢ্য পরিবার। আমার মেয়ে, চারটি টিউশনি করে তার পড়ার খরচ নির্বাহ করছে।
কেসিসি নির্বাচনে প্রশাসন ও সরকার নিরপেক্ষ থাকবে, আশা প্রকাশ করে মঞ্জু বলেন, ‘বিগত দিনের তিনটি স্থানীয় সরকার নির্বাচনে সরকারি দলের কর্মীরা ভোট ডাকাতির অভিজ্ঞতা কাজে লাগাবেন না বলে বিশ্বাস করি।’
এ সময় নগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি শাহারুজ্জামান মোর্ত্তজা, কাজী সেকেন্দার আলী ডালিম, সৈয়দা নার্গিস আলী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমীর এজাজ খান, সহ-সভাপতি খান আলী মুনসুর, নগর শাখার সহ-সভাপতি শেখ মুশাররফ হোসেন, আব্দুল জলিল খান কালাম, জাফরউল্লাহ্ খান সাচ্চু, মো. ফকরুল আলম, অধ্যক্ষ তারিকুল ইসলাম, অধ্যাপক আরিফুজ্জামান অপু, মনিরুল হাসান বাপ্পী, সিরাজুল ইসলাম মেঝোভাই, শেখ আব্দুর রশিদ, মোল্যা খায়রুল ইসলাম, অ্যাডভোকেট রুহুল হাসান রুবা, মোল্যা মোশাররফ হোসেন মফিজ, শামসুজ্জামান চঞ্চল ও সেখ কামরান হাসান প্রমুখ নেতা উপস্থিত ছিলেন।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
প্রেমিকের বাবাকে খুন: কনিকার লোমহর্ষক বর্ণনা by মারুফ কিবরিয়া

গত ৮ই এপ্রিল বিকালে জনশক্তি ব্যবসায়ী শাহ আলমকে খিলগাঁও তিলপাপাড়া বাসা থেকে ফোন করে ডেকে নিয়ে যায় কনিকা। এরপর সেখানেই একটি টিনশেডের বাসার মধ্যে শ্বাসরোধ করে খুন করে। কনিকার সঙ্গে এ ‘কিলিং মিশনে’ আরো কয়েকজন যোগ দিয়েছিল। তবে তাদের নাম এখনো জানায়নি আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশকে দেয়া স্বীকারোক্তিতে কনিকা জানায়, খুন করার পর শাহ আলমের লাশ স্যুটকেসবন্দি করে গুম করার চেষ্টা করেছিল। লাশ স্যুটকেসে ভরার করার পর একটি সিএনজি অটোরিকশা ভাড়া করে কনিকা। সিএনজি করে ঢাকার বিভিন্ন স্থানে ঘুরে বেড়ায়। সুবিধাজনক কোনো স্থান না পেয়ে সেটি ছেড়ে দিয়ে আরেকটি সিএনজি ভাড়া করে। তারপর সবুজবাগ থানাধীন মাদারটেক লেগুনা স্ট্যান্ডের কাছে একটি স্থানে শাহ আলমের লাশ অটোরিকশায় রেখে কৌশলে সটকে পড়ে কনিকা। সেখান থেকে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। মর্গে রাখার দু’দিনের মাথায় নিহতের পরিবারের সদস্যরা সেখান থেকে লাশ শনাক্ত করেন। এরপর পরিবারের দেয়া তথ্যমতে পুলিশ কনিকাকে খোঁজা শুরু করে। গ্রেপ্তারের পর কনিকা খুনের কথা স্বীকার করেছে বলে পুলিশের বরাত দিয়ে জানিয়েছেন শাহ আলমের মেয়ে মলি। এ ঘটনায় নিহতের ছেলে সৈকতকেও আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। মলি জানান, তার ভাই সৈকতের সঙ্গে দীর্ঘদিন ধরে পরকীয়া সম্পর্ক ছিল কনিকার। বিষয়টি নিয়ে প্রায়ই ঝামেলা হতো। নিহত শাহ আলমও চাইতেন ছেলে সৈকত যেন কনিকার কাছ থেকে সরে এসে ঠিকঠাক সংসারে মনোযোগ দেয়। কিন্তু কনিকার প্রতি এতটাই দুর্বল ছিল যে, সৈকত কিছুতেই সরে আসতে পারছিল না। এমনও সময় গেছে, কনিকা বাসায় এসে আত্মহত্যা করবে বলে হুমকি দিতো। এসব নিয়ে প্রায়ই সংসারে অশান্তি চলতো শাহ আলমের। পরিস্থিতি সামাল দিতে নিহত শাহ আলম ছেলেকে সৌদি আরবে পাঠানোর সিদ্ধান্ত নেন। খিলগাঁও তালতলার মোবাইলের দোকান বিক্রির টাকা, ৩ মাসের ঘর ভাড়ার সঙ্গে বাকি টাকা যোগ করে তা জনশক্তি ব্যবসায়ীদের হাতেও তুলে দেন তিনি। বাবা শাহ আলমের শর্ত অনুযায়ী দুই মাস ধরে কনিকার সঙ্গে যোগাযোগ বন্ধ রাখেন সৈকত। এতে ক্ষেপে যায় কনিকা। এই আক্রোশ থেকেই শাহ আলমকে খুন করা হয়েছে বলে ধারণা তাদের।
নাসরিন জাহান মলি আরো বলেন, তার বাবা নিখোঁজের পরদিন রাতে মর্গে গিয়ে লাশ শনাক্ত করেন তারা। কিন্তু শাহ আলমের মৃত্যুর খবর ঘটনার পরদিন সকালে মলিরা না জানলেও কনিকা বাসায় এসে সান্ত্বনা দিয়ে বলে, কাকার মৃত্যুর জন্য অনেক কষ্ট হচ্ছে। বিষয়টি সন্দেহ হয় তাদের। রাতে লাশ শনাক্তের পর বিষয়টি জানাজানি হলে বাসায় মোবাইল ফোন রেখে গা-ঢাকা দেয় কনিকা।
এদিকে কনিকার বিষয়ে মলি আরো জানান, আমার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল কনিকার। তবে সেটা শুধুই পরিচয়ের খাতিরে। এলাকায় একসঙ্গে বড় হয়েছি। আর পরবর্তীতে আমার ভাইয়ের সম্পর্কের কথা জেনে শুধু ওই ব্যাপারে খোঁজখবর রাখতেই যোগাযোগ করতাম কনিকার সঙ্গে। এই মেয়ের পারিবারিক ব্যাকগ্রাউন্ড সবাই জানেন এলাকার। ওর মা মাদক মামলাসহ দশ বছরের সাজাপ্রাপ্ত আসামি। কনিকা ডিজে পার্টিতে গিয়েও নাচতো। এছাড়া যতদূর জানি মাদক ব্যবসার সঙ্গেও জড়িত ছিল। যেদিন আমার বাবাকে খুন করে বেনাপোল চলে যায় সেদিন, ভাইয়াকে ফোন করে কনিকা। ভাইয়াকে বলে ‘আমি তোর বাপকে খুন করি নাই। তাও আমাকে ফাঁসাইছস।’ কনিকা তার আসল নাম হলেও বাইরে অনেকে তাকে সানিহা সারাহ নামেও চেনেন। গ্রেপ্তার করে কনিকাকে এরই মধ্যে আদালতে হাজির করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার আসাদুজ্জামান। তিনি মানবজমিনকে বলেন, শাহ আলম ভূঁইয়া খুনের ঘটনায় কনিকা নামের একটি মেয়েকে আমরা আটক করেছি। এরই মধ্যে আদালতে নেয়ার পর তিনি খুনের কথা স্বীকার করেছেন। তবে এ মামলাটি নিয়ে আমরা এখনই কিছু বিস্তারিত বলছি না। আরো তদন্তের বাকি রয়েছে। তদন্তের স্বার্থেই সব বলা যাচ্ছে না।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
সিলেটে শাকিলের জবানবন্দি- ‘চাকু কেড়ে নিয়ে সোহাগের গলা কাটি’ by ওয়েছ খছরু

শাকিল প্রথমে পুলিশি জিজ্ঞাসাবাদে এবং পরবর্তীতে আদালতের কাছে জানিয়েছে মাদক ব্যবসার দ্বন্দ্বের জের ধরে সে খুন করেছে শাকিলকে। ঘটনার দিন শুক্রবার রাতে ঘাষিটুলা এলাকার বালুর মাঠে আসে সোহাগ। আগে থেকেই সেখানে বন্ধুদের নিয়ে অবস্থান করছিলো শাকিল। এরপর জরুরি কথা বলার জন্য শাকিল ও সোহাগ চলে আসে এলজিইডি অফিসের কাছে। তাদের বন্ধুরাও পিছু পিছু আসে। মাদক বিক্রির ভাগ-বাটোয়ারা নিয়ে প্রথমে নিহত সোহাগের সঙ্গে কথা কাটাকাটি হয় শাকিলের। উত্তপ্ত বাক্যবিনিময়ের পর হঠাৎ করে সোহাগ বন্ধু শাকিলকে থাপ্পড় মারে। এরপর সোহাগ পকেট থেকে চাকু বের করে শাকিলকে মারতে আসে। এ সময় শাকিল চাকু কেড়ে নিয়ে সোহাগের গলায় আঘাত করে। এতে সোহাগের গলা কেটে রক্ত ফিনকি দিয়ে বের হচ্ছিল। শাকিল সোহাগকে এরপর উপর্যুপরি কয়েকটি ঘা দিলে সোহাগ মারা যায়। পরে বন্ধুদের সহযোগিতায় তারা সোহাগের লাশ বস্তার ভরে গাভিয়ার খালে ফেলে দিয়ে চলে আসে। নিহত সোহাগ (১৭) বগুড়া সদর থানার ঝোপগাড়ী (পূর্বপাড়া অলিরবাজার)’র আশরাফের পুত্র। বর্তমানে তারা নগরীর মজুমদারপাড়া ময়না মিয়ার কলোনিতে বসবাস করে আসছিল। পাশাপাশি সোহাগ কাজিরবাজার মাছের আড়তে কাজ করতো। সে টোকাই হিসেবে পরিচিত ছিল জানিয়েছেন কাজিরবাজারের মৎস্য আড়তদাররা। প্রতিদিন সকালে সে ব্যাগ নিয়ে বাজারে আসতো। মাছ কুড়িয়ে বিকালে বিক্রি করতো।
ছোটকাল থেকে এ পেশায় নিয়োজিত ছিল সোহাগ। তরুণ বয়সে সে মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে। আর খুনি শাকিলের মূল বাড়ি ঘাষিটুলায়। তার পিতা মঈন উদ্দিন। সোহাগের বয়সী শাকিল। শাকিল স্থানীয় হওয়ার কারণে এলাকায় সে সোহাগ, সায়েম, আজউদ্দিন, ইমন সহ কয়েকজনকে সঙ্গে নিয়ে তরুণ অপরাধ নেটওয়ার্ক গড়ে তুলেছিল। সকাল থেকে তারা আড্ডা জমাতো ঘাষিটুলার গোরস্থান রোডে। ওই রোডে তারা মাদক আস্তানাও গড়ে তুলেছে। ইয়াবা, ফেনসিডিল, গাঁজা সহ নানা ধরনের মাদক বিক্রি করতো তারা। সোহাগ রাতের বেলা মাদক আস্তানা পরিচালনা করতো। আর শাকিল গ্রুপ প্রধান হিসেবে সে ওই মাদক বিক্রির হিসাব রাখতো। ওই সিন্ডিকেটের বেশিরভাগ ছিল টোকাই। এলাকার কিছু মাদকসেবকরা তাদের সুনজরে দেখতো। সাম্প্রতিক সময়ে তারা রাজনৈতিক লেবাস পরেছে। এর সুবাদে এলাকার মানুষের কাছে শাকিল ও ইমনের গ্রুপটি ছিল আতঙ্কের। ভয়ে তাদের বিরুদ্ধে কেউ মুখ খুলেন না। স্থানীয়রা জানিয়েছেন, কয়েক দিন আগে অনিক নামের এক যুবককে বিনা কারণে তারা কুপিয়েছে। এতে অনিক গুরুতর আহত হয়। আর নারীদের উত্ত্যক্ত, ছিনতাই করা তাদের পেশা হয়ে দাঁড়িয়েছিল। রাতের বেলা এলাকার কেউ ভয়ে মাদরাসা থেকে গোরস্থান সড়কে যেতেন না। শাকিল-ইমনের গ্রুপের কর্মীরা চাকু দেখিয়ে তাদের কাছ থেকে ছিনিয়ে নিতো সব। নিহত সোহাগের পিতা আশরাফ জানিয়েছেন, পহেলা বৈশাখের আগের দিন সোহাগ নিজ বাসা থেকে বৈশাখের নতুন কাপড় কিনতে বের হয়। রাতে সে বাসায় ফিরেনি। তাকে পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেন। পরদিন শনিবারও খুঁজেন কিন্তু পাননি। সোমবার দুপুরে এলাকার ছেলে এলজিইডির পাশে ক্রিকেট খেলছিলো। এ সময় তাদের বল উড়ে গিয়ে পড়ে ছড়ায়। এক শিশু বল আনতে গিয়ে দেখে একটি বস্তা রাখা। আর ওই বস্তা থেকে রক্ত ঝরছে। সে এলাকার মানুষকে বিষয়টি জানায়। পরবর্তীতে পুলিশ গিয়ে ওই বস্তা উদ্ধার করে দেখে ভেতরে রক্তাক্ত লাশ। বস্তা খোলার পর স্থানীয়রা লাশটি সোহাগের বলে জানায়। এদিকে লাশ উদ্ধারের পরপরই পুলিশ ওই এলাকায় সোর্স নিয়োগ করে। খোঁজ মিলে শাকিল সহ কয়েকজনের। পুলিশের নজরে আসে মাদক ব্যবসার বিষয়টিও। অনেকটা নিশ্চিত হওয়ার পর গতকাল বুধবার দুপুরে কোতোয়ালি থানা পুলিশের সেকেন্ড অফিসার এসআই ফয়েজ সহ পুলিশ দল ঘাষিটুলায় অভিযান চালায়। এ সময় সেখান থেকে তারা শাকিল সহ ৩ জনকে আটক করে নিয়ে আসে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাকিল পুলিশের কাছে খুনের ঘটনা স্বীকার করে। এরপর শাকিলকে আদালতে হাজির করা হলে সে ঘটনার দায় স্বীকার করে।
সিলেটের কোতোয়ালি থানার ওসি গৌসুল হোসেন জানিয়েছেন, মাদক ব্যবসার দ্বন্দ্বের জের ধরে সোহাগকে খুন করা হয়েছে বলে জানিয়েছে শাকিল। খুনের ঘটনার সময় তার সঙ্গে আরো কয়েকজন ছিল। তাদের গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। তিনি বলেন, পুলিশ নিজস্ব নেটওয়ার্কের মাধ্যমে অনুসন্ধান চালিয়ে আলোচিত এ ঘটনার রহস্য উদঘাটন করেছে। কোতোয়ালি থানার এসআই রোকেয়া খানম জানিয়েছেন, নিহত সোহাগ প্রথমে শাকিলকে থাপ্পড় মারে। পরে চাকু বের করে। শাকিল চাকু কেড়ে নিয়ে সোহাগের গলা কাটে বলে স্বীকার করেছে। তিনি বলেন, শাকিল ও সোহাগ বন্ধু। তারা এক সঙ্গে থাকে এবং এলাকায় আড্ডা দেয়। নিজেদের মধ্যে বিরোধ সৃষ্টি হওয়ার কারণে সোহাগকে তারা খুন করেছে।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
খালেদার চিকিৎসা নিয়ে বিএনপিতে উদ্বেগ-উৎকণ্ঠা by কাফি কামাল

কারাবন্দি খালেদা জিয়ার পরিবারের সদস্য, আইনজীবী ও সরকারি মেডিকেল বোর্ডের চিকিৎসকদের বরাত দিয়ে তার শারীরিক পরিস্থিতি সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি’র ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন। তিনি বলেন, কারাগারে বিএনপি চেয়ারপারসন অসুস্থ হয়ে পড়েছেন এবং তার জীবন ঝুঁকির মুখে এ নিয়ে কোনো সন্দেহ নেই। কারণ খালেদা জিয়া একজন সত্তরোর্ধ নারী। তার উপর দীর্ঘদিন ধরেই তিনি একজন অর্থোপেডিক পেশেন্ট। অতীতে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবে তার দুই হাঁটু রিপ্লেসমেন্ট হয়েছে এবং যুক্তরাজ্যে তার চোখের অপারেশন হয়েছে। এসব কথা দেশের সব মানুষই জানে। ডা. জাহিদ বলেন, খালেদা জিয়া একজন সাবেক প্রধানমন্ত্রী, বীরবিক্রম খেতাবপ্রাপ্ত একজন মুক্তিযোদ্ধার স্ত্রী, বিএনপি’র মতো একটি বড় দলের চেয়ারপারসন- কারাগারে তার সঙ্গে এসবের কিছুই বিবেচনা করা হয়নি। কারাকর্তৃপক্ষ পরিত্যক্ত ভবনের অস্বাস্থ্যকর পরিবেশে তার জন্য বরাদ্দ করে অপরিসর খাট এবং শক্ত বিছানা-বালিশ। শক্ত বিছানা ও বালিশের কারণে প্রথমে তার ঘাড়ে ব্যথা শুরু হয় এবং একপর্যায়ে তা শোল্ডার হয়ে বামহাতে ছড়িয়ে পড়ে। একই সঙ্গে কোমরে ব্যথা শুরু হয়ে বাম হাঁটু হয়ে পায়ের পাতা পর্যন্ত ছড়িয়ে পড়ে। ডা. জাহিদ বলেন, কারাগারে খালেদা জিয়া অসুস্থ হয়ে পড়লেও প্রথমে নজর দেয়নি কারাকর্তৃপক্ষ। তার সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়ার পরিবারের সদস্য ও আইনজীবীদের কাছে খবর পান বিএনপি নেতারা। তারপর তার সঙ্গে ব্যক্তিগত চিকিৎসকদের সাক্ষাতের সুযোগ দেয়ার জন্য বারবার আবেদন নিবেদন করা হলেও কারা কর্তৃপক্ষ তা অগ্রাহ্য করে। পরিস্থিতি খারাপের দিকে গেলে ১লা এপ্রিল সরকারি চিকিৎসকদের দিয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করে খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করে কারাকর্তৃপক্ষ। সেখানে চিকিৎসকরা কিছু স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষার পাশাপাশি তাকে ‘অর্থোপেডিক কমপোর্টেবল বেড’ দেয়ার সুপারিশ করেন। মেডিকেল বোর্ডের চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ৭ই এপ্রিল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে এনে তার ঘাড় ও কোমরের কয়েকটি এক্স-রে করা হয়। ওইদিন কারাকর্তৃপক্ষ খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকদের হাসপাতালে ডাকলেও তার স্বাস্থ্যপরীক্ষাসহ তাদের কোনো পরামর্শ দেয়ার সুযোগ দেয়া হয়নি। ডা. জাহিদ বলেন, এক্স-রে পরীক্ষায় রিপোর্ট দেখে সরকারি মেডিকেল বোর্ডের চিকিৎসকরাই মতামত দেন খালেদা জিয়ার ঘাড়ে ও কোমরে সমস্যা রয়েছে। কিন্তু তাদের সে পরামর্শকেও আমলে নিয়ে প্রয়োজনীয় উন্নত পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসার ব্যবস্থা নেয়নি। তিনি বলেন, কারাগারে কোনো ফিজিওথেরাপিস্টও নেই, রয়েছেন একজন ফার্মাসিস্ট। এমআরআই ছাড়া আন্দাজের উপর তাকে ব্যথার জন্য ব্যায়াম করালে বড় কোনো সমস্যাও তৈরি হতে পারে। বিএনপি’র তরফে ইউনাইটেড হাসপাতালে ব্যক্তিগত চিকিৎসকদের পর্যবেক্ষণে চিকিৎসা দেয়ার দাবিও গ্রাহ্য করা হচ্ছে না। সরকার ও কারাকর্তৃপক্ষের এমন আচরণে খালেদা জিয়ার স্বাস্থ্য ও জীবন যেমন ঝুঁকির মধ্যে পড়েছে তেমনি দেশবাসীর মধ্যে নানা শঙ্কা তৈরি হয়েছে।
বিএনপি’র স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. ফাওয়াজ হোসেন শুভ জানান, কারাগারে খালেদা জিয়ার সঠিক চিকিৎসা হচ্ছে না। ব্যক্তিগত চিকিৎসকদের পরামর্শে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা সেবা দূরের কথা, সরকারি চিকিৎসকদের পরামর্শ মেনেও তার চিকিৎসা হচ্ছে না।
বিএনপি চেয়ারপারসনের একজন ব্যক্তিগত চিকিৎসক জানান, সরকারি মেডিকেল বোর্ডের চিকিৎসকদের তরফে খালেদা জিয়ার শারীরিক অবস্থার যে তথ্য পাওয়া যাচ্ছে তা আমাদের উদ্বিগ্ন করে তুলছে। তার অর্থোপেডিক ব্যথার সঠিক কারণ অনুসন্ধানে এমআরআই করা প্রয়োজন। তাহলেই বোঝা যাবে, তার স্পাইনালে কোনো সমস্যা আছে কিনা। কিন্তু বিএসএমএমইউ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল বা অন্য কোনো সরকারি হাসপাতালে ‘বোনম্যারো ডেনসিটি’ পরীক্ষা সম্ভব নয়। কারণ সেখানে প্রয়োজনীয় অত্যাধুনিক যন্ত্রপাতি নেই। এ পরীক্ষাগুলো কেবল ইউনাইটেড বা ল্যাবএইডের মতো বিশেষায়িত হাসপাতালেই সম্ভব। এছাড়া সরকারি চিকিৎসকদের ওপর আস্থা না পাওয়ায় ব্যক্তিগত চিকিৎসকদের ব্যবস্থাপত্র অনুযায়ী পুরনো ওষুধই সেবন করে যাচ্ছেন তিনি। বিএনপি চেয়ারপারসনের অন্য একজন চিকিৎসক বলেন, বয়স্ক মানুষের শারীরিক পরিস্থিতি অবনতি হওয়ার অন্য একটি কারণ হচ্ছে নিঃসঙ্গতা। কারাগারে যে পরিত্যক্ত ভবনে তাকে রাখা হয়েছে সেটা যে কোনো বয়স্ক মানুষের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। বিশেষ কোনো কক্ষেও নয়, তাকে রাখা হয়েছে হলরুমের মতো একটি কক্ষে। সেখানে সময় কাটানোর মতো পর্যাপ্ত ব্যবস্থাও নেই বলে জানা গেছে। সবমিলিয়ে আসলে খালেদা জিয়াকে এক ধরনের স্বাস্থ্য ঝুঁকির মধ্যে ফেলে দেয়া হয়েছে। কেবল চিকিৎসাই নয়, একজন রোগীর সুস্থতার জন্য পরিবেশ একটি বড় নিয়ামক। এদিকে বুধবার বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেন, কারাবন্দি দেশনেত্রীর স্বাস্থ্য ও চিকিৎসা নিয়ে আমরা বারবার উদ্বেগ প্রকাশ করলেও কারাকর্তৃপক্ষ কোনো উদ্যোগই গ্রহণ করছে না। খালেদা জিয়াকে যথাযথ মর্যাদায় চিকিৎসা দেয়া হচ্ছে বলে স্বাস্থ্যমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তা ডাহা মিথ্যাচার। রিজভী বলেন, সরকারের মেডিকেল বোর্ড দেশনেত্রীকে অর্থোপেডিক বেডসহ যেসব চিকিৎসার সুপারিশ করেছিল তা এখন পর্যন্ত বাস্তবায়ন করা হয়নি। তার অসুস্থতা দিনদিন বাড়ছে। কিন্তু কারাগারে তার কোনো চিকিৎসাই হচ্ছে না। মনে হচ্ছে এতে গভীর চক্রান্ত রয়েছে। চিকিৎসা নিয়ে সরকার ও কারা কর্তৃৃপক্ষের টালবাহানায় দেশনেত্রীর জীবন নিয়ে আমরা গভীর শঙ্কা প্রকাশ করছি। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক প্রতিবাদ সভায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিচারিক রায়ে নয়, রাজনৈতিক রায়ে খালেদা জিয়াকে কারাগারে পাঠিয়েছে সরকার। স্বৈরাচারী সরকারগুলো রাজনৈতিক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে কেবল জেলেই পাঠায় না শারীরিকভাবে নিপীড়ন-নির্যাতনের মাধ্যমে প্রতিপক্ষ থেকে মুক্ত হতে চায়। তাই খালেদা জিয়ার চিকিৎসা নিয়েও হেলাফেলা করা হচ্ছে। এর আগে মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে এক প্রতিবাদ সভায় দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় নেতাকর্মীদের বলেন, শেখ হাসিনা কোনো অবস্থাতেই খালেদা জিয়াকে জীবিত অবস্থায় মুক্তি দেবে না। এই রূঢ় বাস্তব কথাগুলো আমি বলতে বাধ্য হচ্ছি। সেইভাবে আপনারা প্রস্তুত হোন।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
কুমিল্লায় ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

পুলিশ জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার আমিরাবাদ এলাকায় গত ১১ই এপ্রিল দুপুর দেড়টার দিকে ডিবি পুলিশ পরিচয়ে ঢাকা থেকে চট্টগ্রামগামী রপ্তানিমুখী গার্মেন্ট পণ্যবাহী একটি কাভার্ডভ্যানের চালক শাহআলম (২৫) ও তার সহকারী আনোয়ার হোসেনকে (২২) হাত-পা বেঁধে ফেলা হয়। পরে তাদের মুন্সীগঞ্জ এলাকার ভবেরচর থানাধীন রাস্তার পাশে ফেলে রেখে ডাকাত দল কাভার্ডভ্যানটি নিয়ে ঢাকা অভিমুখে চলে যায়। এ ঘটনায় দাউদকান্দি থানায় মামলা দায়ের করার পর থানা ও জেলা ডিবি পুলিশ অভিযানে নামে। গত সোমবার মধ্যরাতে ঢাকার উত্তরার ১৩নং সেক্টরের একটি বাসা থেকে লুট হওয়া গার্মেন্ট পণ্য উদ্ধার ও মালামাল লুটে নেয়ায় জড়িত ডাকাত দলের মারুফ হোসেন লাভলু ও রুবায়েত হোসেন বাবুলকে আটক করা হয়। ডাকাত লাভলু মাদারীপুর জেলার শিবচর উপজেলার বড় বাহাদুরপুর গ্রামের আয়নাল হাওলাদারের পুত্র। পরে তাদের স্বীকারোক্তি মোতাবেক ছিনতাই কাজে ব্যবহৃত প্রাইভেটকার উদ্ধার ও অপর ডাকাতদের আটক করতে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার শাখাওয়াত হোসেনের নেতৃত্বে দাউদকান্দি মডেল থানা ও ডিবি পুলিশ অভিযান শুরু করে। অভিযানে অংশ নেয়া ডিবির এসআই শাহ কামাল আকন্দ পিপিএম জানান, মঙ্গলবার দিবাগত মধ্যরাতে দাউদকান্দির রায়পুর পল্লী বিদ্যুৎ অফিসের পাশে ডাকাত বাবুলের অন্য সহযোগীরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় সেখানে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালিয়ে ডাকাত বাবুলকে পুলিশের নিকট থেকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এ সময় পুলিশও আত্মরক্ষার্থে ৩৭ রাউন্ড শটগানের পাল্টা গুলি চালায়। এতে মাথায় গুলিবিদ্ধ হয়ে ডাকাত বাবুল গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর বুধবার ভোররাতে তার মৃত্যু হয়। দাউদকান্দি থানার ওসি মিজানুর রহমান জানান, ডাকাতদের গুলিতে থানার ওসি (তদন্ত) নুরুল ইসলাম মজুমদার, এএসআই প্রদীপ দাস, কনস্টেবল সোহরাব হোসেন ও ইব্রাহিম আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে ছিনতাইকাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার, এক রাউন্ড গুলিসহ একটি পাইপগান, ডিবির ২টি জেকেট, ১টি সিগন্যাল লাইট ও কিছু দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করেছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে দুপুরে দাউদকান্দি মডেল থানায় পুলিশের কর্তব্য-কাজে বাধাসহ ডাকাত নিহত হওয়া এবং অস্ত্র আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
থমথমে ক্যাম্পাসে নজরদারি, আলটিমেটাম by ফররুখ মাহমুদ

গত সোমবার আন্দোলনের অন্যতম তিন নেতা যুগ্ম সমন্বয়ককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে গোয়েন্দা পুলিশ তুলে নেয়ার পর থেকে আতঙ্ক আরো বেড়েছে। প্রকট হয়েছে ছাত্রলীগের হুমকি-ধামকি, কড়া নজরদারি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের নীরবতায়। গত ১৬ই এপ্রিল বিশ্ববিদ্যালয়ের সার্জেন্ট জহুরুল হক হলের গেস্টরুমে শিক্ষার্থীদের ডেকে আন্দোলনে না যেতে হুঁশিয়ার করে দেয়া হয়। সেখানে বলা হয়, যদি কেউ আন্দোলনে যায় তাহলে তাকে হল থেকে বের করে দেয়া হবে। তাদের নাম গোয়েন্দা সংস্থাগুলোর কাছে পাঠিয়ে দেয়া হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের এক আবাসিক শিক্ষার্থী জানিয়েছেন, সবসময় আতঙ্কের মধ্যে থাকি। দিনের বেলায় হলে থাকি না। রাতে হলে আসার পর আতঙ্ক বেশি কাজ করে। কারণ সিনিয়ররা কখন ডাকেন এ চিন্তায় ঘুম হয় না। মাস্টার দা সূর্য সেন হলের এক শিক্ষার্থী জানান, হলে কোনো সমস্যা হচ্ছে না। বড় ভাইয়েরা আগের মতো আচরণ করছেন। তবে কেমন যেন ভয়ের মধ্যে থাকি। কখন কি হয় সেটা তো বলা যায় না। এমন চিত্র অন্যান্য হলগুলোতেও। তবে বেশি ভীতি ছড়িয়েছে কবি সুফিয়া কামাল হলে। ওই হলে গত ১০ই এপ্রিল আন্দোলনে অংশ নেয়া ছাত্রীদের মারধর করে শাখা ছাত্রলীগের সভাপতি ইফফাত জাহান এশা। পা কেটে যায় দুই ছাত্রীর। পরে ছাত্রীরা একজোট হয়ে এশাকে পাল্টা মারধর করে এবং জুতার মালা দেয়। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ছাত্রলীগ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এশাকে বহিষ্কার করে। ১৩ই এপ্রিল ছাত্রলীগ সেই বহিষ্কারাদেশ প্রত্যাহার করে। একই সঙ্গে কেন্দ্রীয় ও শাখা ছাত্রলীগের ২৪ জন নেতাকে সংগঠন থেকে স্থায়ী বহিষ্কার করে। পাশাপাশি বিশ্ববিদ্যালয় থেকেও এশার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়। এরপর থেকে আতঙ্কে রয়েছেন ছাত্রীরা। এশা হলে ফিরে ছাত্রীদের ওপর প্রতিশোধ নিতে পারেন বলে তারা আশংকা করছেন। এরই মধ্যে আতঙ্ক নিয়ে হল ছেড়ে গেছেন বেশ কয়েকজন ছাত্রী। শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, হলে হলে হুমকি-ধামকি দেয়া হলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন নীরব। তবে অভিযোগ অস্বীকার করেছেন শিক্ষক সমিতির সভাপতি ও মাস্টার দা সূর্য সেন হলের প্রভোস্ট অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। তিনি বলেন, আজ (গতকাল) প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সভা হয়েছে। সেখানে সিদ্ধান্ত হয়েছে, সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা যেকোনো মূল্যে নিশ্চিত করা হবে। হলগুলোতে যাতে একটা স্থিতিশীল পরিবেশ বিরাজ করে সেজন্য হলে হলে কাউন্সেলিং প্রোগ্রাম করা হবে।
মামলা প্রত্যাহারে সাত দিনের আলটিমেটাম: এদিকে আগামী সাত দিনের মধ্যে মামলা প্রত্যাহার করা না হলে ফের ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। গতকাল এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন পরিষদের যুগ্ম সমন্বয়ক নুরুল হক নূর। এ সময় তিনি বলেন, অজ্ঞাতনামা মামলায় যে কাউকে হয়রানি করা যায়। তাই আমরা এটি প্রত্যাহার চাচ্ছি। সংবাদ মাধ্যমের খবর ও ভিডিও ফুটেজ এবং প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে তথ্য নিয়ে অতিদ্রুত ব্যবস্থা নেয়ার অনুরোধ করছি। শিক্ষার্থীদের ওপর কোনো অজ্ঞাতনামা মামলা রাখা যাবে না। নূর বলেন, অধিকতর তদন্ত ও সহায়তার স্বার্থে আমরা ঢাবি প্রশাসন ও পুলিশকে আরো সাতদিন সময় দিচ্ছি। এই সময়ের মধ্যে দোষীদের খুঁজে বের করে অজ্ঞাতনামাদের নামে দেয়া মামলা প্রত্যাহার করতে হবে। অন্যথায় দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস-পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য ছাত্র সমাজ বর্জন করবে। যৌক্তিক দাবি আদায়ে আন্দোলনকারী শিক্ষার্থী ও নেতৃত্বদানকারীদের নানা রকম ভয়-ভীতি দেখানো হচ্ছে জানিয়ে নূর আরো বলেন, ফেসবুকসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার চালানো হচ্ছে। তাই আন্দোলনে নেতৃত্বদানকারী ও সক্রিয় ভূমিকা পালনকারী প্রতিটি শিক্ষার্থীর নিরাপত্তা দেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করছি এবং প্রধানমন্ত্রীর ঘোষণা অতিদ্রুত প্রজ্ঞাপন আকারে জারি করে বাস্তবায়নের দাবি জানাচ্ছি। এক প্রশ্নের জবাবে নূর বলেন, একটি মহল ফেসবুকে ‘গুজবে কান দেবেন না’ গ্রুপে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। সেখানে বলা হচ্ছে আমাদের খেয়ে দিতে। আমরা সবাই জীবননাশের শঙ্কায় আছি। আমাদের আহ্বায়ককেও ভয় দেখানো হচ্ছে। যার কারণে সে আজকের (গতকাল) সংবাদ সম্মেলনে আসেনি। এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রাশেদ খান, ফারুক হাসান প্রমুখ। এদিকে সংবাদ সম্মেলনের সময় কেন্দ্রীয় লাইব্রেরির আশেপাশে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান ও সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্সের নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা অবস্থান নেয়। আন্দোলনকারীদের সংবাদ সম্মেলনের পর একই স্থানে সংবাদ সম্মেলন করে আবু বক্কর সিদ্দিক। ৮ই এপ্রিল তিনি নিহত হয়েছিলেন বলে গুজব ছড়িয়ে পড়ে। এর আগে গত সোমবার থেকে ঘোষণা দিয়ে লাইব্রেরিতে যাওয়া শুরু করে বিশ্ববিদ্যালয় সভাপতি ও সাধারণ সম্পাদক। তাদের দেখাদেখি অন্য নেতারাও যাচ্ছেন এখন। ভেতরে কিছু সময় কাটিয়ে নেতারা বের হয়ে লাইব্রেরির সামনে আড্ডা দেন। তবে ছাত্রলীগের নেতাকর্মীদের লাইব্রেরিতে আসায় অনেক শিক্ষার্থী দুইদিন ধরে লাইব্রেরিতে যাচ্ছেন না বলে জানা গেছে। এক শিক্ষার্থী জানান, ছাত্রলীগের নেতাকর্মীরা লাইব্রেরিতে আসেন আন্দোলনে যাতে কেউ যেতে না পারে সেটা নিশ্চিত করতে। তারা পড়তে আসেন না। লাইব্রেরিতে বসে ছবি তুলে বের হয়ে যান। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট। গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে সংগঠনটি একটি বিক্ষোভ মিছিল বের করে। পরে মিছিল পরবর্তী সমাবেশ করে সংগঠনটি। এসময় ছাত্রফ্রন্ট নেতারা হলে হলে ছাত্রলীগের সন্ত্রাস-দখলদারিত্ব-গেস্টরুমের নামে নির্যাতন বন্ধ এবং কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশ ও সন্ত্রাসীদের হামলার বিচার দাবি করেন। সমাবেশে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সালমান সিদ্দিকী, সহ-সভাপতি সাদিকুল ইসলাম, দপ্তর সম্পাদক নিখিল চন্দ্র নাথ প্রমুখ। সালমান সিদ্দিকী বলেন, স্বাধীন বাংলাদেশে বেকাররা চাকরি পাচ্ছে না। সরকারের পক্ষ থেকে কর্মসংস্থানেরও কোনো ব্যবস্থা করা হচ্ছে না। উল্টো যৌক্তিক কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হামলা করা হচ্ছে। তাদের নামে মিথ্যা মামলা দেয়া হচ্ছে। এসব ঘটনায় আমরা তীব্র নিন্দা জানাই।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
বিশ্ববিদ্যালয় থেকেও এশার বহিষ্কারাদেশ প্রত্যাহার

উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলন চলাকালে ১০ই এপ্রিল রাতে হলের আবাসিক শিক্ষার্থী মোর্শেদা আক্তারকে নির্যাতনের অভিযোগ উঠে এশার বিরুদ্ধে। ওই দিন রাতে নির্যাতনের শিকার মোর্শেদার রক্তাক্ত পায়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে আসায় রাতেই হলের বাইরে বিক্ষোভ করেন সাধারণ শিক্ষার্থীরা। পরে সাধারণ শিক্ষার্থীদের হাতে হেনস্থা হন এশা। এশাকে হেনস্থার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে আসায় তার পক্ষ থেকে অনেকে মন্তব্য করেন। এদিকে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের নিরাপত্তা দাবি করে গতকাল বিবৃতি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৯ জন শিক্ষক।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
‘তখন আর চোখের পানি ধরে রাখতে পারিনি’ by আব্দুল আলীম

পনিরের জন্ম ১৯৮৯ সালের ১০ই মে মুন্সীগঞ্জের সিরাজদিখান থানার বাসাইল ইউনিয়নের গুয়াখোলা গ্রামে। বাবা পুরান ঢাকায় স্টিলের ব্যবসায়ী। ৪ ভাই ১ বোনের মধ্যে তিনি তৃতীয়। পড়াশোনা করেছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে। শুরুতে এক বন্ধুর ছবি তোলা দেখে নিজের মধ্যে ফটোগ্রাফির প্রতি আগ্রহ জাগে। সেই আগ্রহ থেকে ২০১০ সালের শেষের দিকে ক্যামেরা কিনে ফটোগ্রাফি শুরু করেন। ২০১৪ সালে ঢাকায় কাউন্টার ফটো নামের একটি প্রতিষ্ঠান থেকে জলবুায় পরিবর্তনের ওপরে ফটোগ্রাফির প্রশিক্ষণ নেন। এরপরই ফটোগ্রাফিকে পেশায় পরিণত করার সিদ্ধান্ত নেন।
পনির মানবজমিনকে বলেন, শুরু করার সিদ্ধান্ত নিলেও পরিবার বাদ সাধে। কারণ আমার বাবা-মায়ের এ বিষয়ে তেমন কোনো ধারণা নেই। তারা খুব বেশি একাডেমিক শিক্ষিতও না। আমি একটি মধ্যবিত্ত পরিবারের সন্তান। সবাই চায় তাদের সন্তানের ভালো ভবিষ্যৎ। পরবর্তীতে কোনদিন অর্থনৈতিক সংকটে পড়েন ভেবে বিরোধিতা করেছিলেন। ইউএসএভিত্তিক নিউজ এজেন্সি জুমা প্রেস ও ইতালিভিত্তিক নুর ফটোতে ২০১৫ সাল থেকে কন্ট্রিবিউটর হিসেবে কাজ শুরু করি। এটাই প্রফেশনালি ফটোগ্রাফি। এখানে কাজ করতে করতে গার্ডিয়ান, নিউ ইয়র্ক টাইমস, টাইমস এগুলোতে নিয়মিত ছবি ছাপা হতে থাকে। এখান থেকে হাত খরচ আসতো। ফিলিপাইনের একটি বিশ্ববিদ্যালয়ে ভিজুয়াল জার্নালিজমের ওপরে একটি ডিপ্লোমা করি। এটা স্কলারশিপ ছিল। এটা অনলাইন কোর্স ছিল। শুধু প্রেজেন্টেশনের জন্য ফিলিপাইনে যেতে হয়েছিল। এই কোর্স করা অবস্থাতে ২০১৬ সালের জুলাই মাসে রয়টার্সে চাকরি হলো ফটোগ্রাফার হিসেবে। বাংলাদেশে রয়টার্সের দুই সিস্টেমে লোক নেয়। একটি হলো স্টিংগার অপরটি হলো অ্যাসাইনমেন্ট বেজ। বাংলাদেশে কোনো এজেন্সিরই স্টাফ নেই। বলা যায় আমি স্থায়ী ফটোগ্রাফার।
পুরস্কারটি পেয়েছি ৭ জন ফটোগ্রাফারের ১৬টি ছবির জন্য। এর মধ্যে আমার ৩টা ছবি আছে। এই ৭ জনের মধ্যে বিভিন্ন দেশের ফটোগ্রাফার আছেন। এর মধ্যে একটা ছবিতে এক রোহিঙ্গা মা মৃত শিশুকে চুমো দেয়ার দৃশ্য ছিল।
সাধারণত অন্যান্য দিনের মতো সকালে আমরা টেকনাফের শাহপরির দ্বীপে সাগরপাড় দিয়ে হাঁটতে থাকি। একটা নৌকা পেলাম যেখানে ২০/২৫ জনের মতো একটি দল ছিল। তাদের ছবি তোলার পর এক সিএনজি ওয়ালা খবর দিল অন্যদিকে একটি নৌকা এসেছে। সেখানে মানুষ মারা গেছে। সঙ্গে সঙ্গে ১০ মিনিটের মধ্যে ওই সিএনজি নিয়ে সেখানে পৌঁছলাম। সেখানে গিয়ে মর্মান্তিক ঘটনা দেখতে পেলাম। একজন মা তার মৃত বাচ্চা নিয়ে কাঁদছেন। আর তার মুখে চুমো দিচ্ছেন। তখন পেশাগত কারণে ইমোশন কন্ট্রোল করেছি। কারণ, এমন ঘটনা আমাদের নিয়মিত দেখতে হয়।
কিন্তু যখন ছবি এডিট করছিলাম তখন আর চোখের পানি ধরে রাখতে পারিনি। ভাবছিলাম একটা মানুষ কতটা বিপদে পড়লে এভাবে অজানা গন্তব্যে পাড়ি জমায়। ওই পরিবারের সঙ্গে নিজেকে মিলাচ্ছিলাম। আমার নিজের পরিবার নিয়ে যদি কোনো কারণে দেশ ছেড়ে পালাতে হয় তাহলে কেমন হতো।
তিনি বলেন, পুলিৎজারের ক্ষেত্রে নিউজগুলো অফিস থেকে জমা দেয়া হয়। এখানে নিয়ম হলো যে ছবি বা নিউজ আমেরিকা থেকে প্রকাশিত কোনো গণমাধ্যমে ছাপা হওয়া ছবি বা নিউজই পুরস্কারের জন্য যোগ্য। এটা জমা দেয়ার ক্ষেত্রে আমার কোনো হাত ছিল না। অফিসই সব করেছে। যারা পুরস্কার পেয়েছেন তাদের কোনো ঠিকানা পুলিৎজারের কাছে নেই। তাদের কাছে আছে রয়টার্সের ঠিকানা। তারা রয়টার্সকে জানিয়েছে।
পুরস্কারের প্রতিক্রিয়ায় তিনি বলেন, এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো নয়। প্রথম বাংলাদেশি হিসেবে আমার মতো এতো কম বয়সে পুলিৎজার পাওয়া একটা সেই রকম ব্যাপার। যা কয়েকটা শব্দ দিয়ে তা প্রকাশ করা যায় না। পুলিৎজা হয়তো আমার হাত দিয়ে এসেছে কিন্তু আমি মনে করি আমার পাশাপাশি এটা বাংলাদেশেরই একটা অর্জন। এবং আরো বেশি খুশি হব যদি যাদের ছবি তুলেছি তাদের যদি কোনো পরিবর্তন হয়। মিয়ানমার হোক, বাংলাদেশ সরকার হোক আর জাতি সংঘের হোক। মিয়ানমার যদি রোহিঙ্গাদের ফিরিয়ে নিয়ে যায় তাহলে মনে করবো ছবি তুলে কোনো কাজ হয়েছে।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
লন্ডনে হাসিনা মোদি বৈঠক আজ

রোহিঙ্গা সংকট প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, তাদের প্রত্যাবাসনে বাংলাদেশ মিয়ানমারের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। তিনি বলেন, প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশ মিয়ানমারের প্রতি বন্ধুত্বপূর্ণ আচরণ দেখিয়ে আসছে। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ও মিয়ানমারের মন্ত্রীরা উভয় দেশ সফর করেছেন। সংকটের সমাধান খুঁজে বের করতে আমাদের পররাষ্ট্রমন্ত্রী মিয়ানমারের সকল প্রতিবেশী দেশের সঙ্গে আলোচনা করেছেন। সরকার প্রধান বলেন, মিয়ানমার রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে আগ্রহ দেখালেও বাস্তবে তারা কিছুই করেনি। তাই আমরা চাচ্ছি আন্তর্জাতিক সমপ্রদায় এ ব্যাপারে মিয়ানমারের ওপর আরো চাপ সৃষ্টি করুক। প্রধানমন্ত্রী বলেন, বর্ষা মৌসুমের আগমনে সেখানে দুর্ঘটনার আশংকা রয়েছে। তাই সরকার সকল ব্যবস্থা নিয়েছে এবং তাদের একটি ভালো জায়গায় স্থানান্তরের উদ্যোগ নেয়া হয়েছে, যাতে তারা সেখানে ভালোভাবে থাকতে পারে। শেখ হাসিনা বলেন, খাদ্যসহ আমরা তাদের সকল ধরনের সহায়তা দিয়ে যাচ্ছি। আমরা সবকিছুই করছি। আমরা তাদের জন্য সেখানে কিছু ভবন ও ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র নির্মাণ শুরু করছি। তিনি বলেন, অনেক শরণার্থী সীমান্তে অবস্থান করছে। সেখান থেকে মাত্র একটি পরিবারের অর্ধেক লোককে মিয়ানমার নিয়ে গেছে। এর মাধ্যমে সম্ভবত তারা বিশ্বকে দেখাতে চেয়েছে যে, তারা ফেরত নিচ্ছে। এটি শুভ লক্ষণ। তবে মাত্র একটি পরিবারের অর্ধেক লোককে কেন?
লন্ডনে বিভিন্ন কর্মসূচিতে ব্যস্ত প্রধানমন্ত্রী: কমনওয়েলথ সরকার প্রধানদের শীর্ষ সম্মেলনের সাইড লাইনে বিভিন্ন কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ব্যস্ত সময় পার করছেন। স্থানীয় সূত্রে প্রাপ্ত তথ্য মতে, পূর্ব নির্ধারিত সূচির বাইরে বৃটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে’র সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বৈঠকের চেষ্টা চলছে। তবে গতকাল এ রিপোর্ট লেখা পর্যন্ত তার সময়ক্ষণ ঠিক হয়নি বলে নিশ্চিত করেছে বাংলাদেশ হাইকমিশন। বাংলাদেশি কূটনীতিকরা জানিয়েছেন এবারের শীর্ষ সম্মেলন (সিএইচওজিএম) নানা কারণে গুরুত্বপূর্ণ। এবারের প্রতিপাদ্য হচ্ছে ‘একটি অভিন্ন ভবিষ্যতের দিকে।’ ওই আয়োজনে বেক্সিট পরবর্তী বৃটেনের সঙ্গে কমনওয়েলথ কান্ট্রিগুলোর সম্পর্ক নিয়ে তাৎপর্যপূর্ণ আলোচনা হবে। সাইড ইভেন্টগুলোও গুরুত্বপূর্ণ। গত মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী ওয়েস্টমিনস্টারে রানী দ্বিতীয় এলিজাবেথ সম্মেলন কক্ষে কমনওয়েলথ নারী ফোরামের ‘এডুকেট টু এম্পাওয়ার: মেকিং ইকুইটেবল অ্যান্ড কোয়ালিটি প্রাইমারি এডুকেশন অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন এ রিয়েলিটি ফর গার্লস অ্যাক্রোস দ্য কমনওয়েলথ’ শীর্ষক অধিবেশনে বক্তব্য রেখেছেন। বিকালে যুক্তরাজ্যের মর্যাদাশীল থিঙ্কট্যাঙ্ক বৈদেশিক উন্নয়ন ইনস্টিটিউট (ওডিআই) আয়োজিত উচ্চ পর্যায়ের অনুষ্ঠানে বাংলাদেশের উন্নয়ন-অগ্রগতির চিত্র তুলে ধরেন। গতকাল এশীয় নেতাদের ‘ক্যান এশিয়া কিপ গ্রোইং’ রাউন্ড টেবিলে অংশ নিয়েছেন। আগামীকাল প্রধানমন্ত্রী তিনটি ‘রিট্রিট সেশন’ ও শীর্ষ সম্মেলনের সমাপনী কার্যনির্বাহী অধিবেশনে অংশ নেবেন। ২১শে এপ্রিল তিনি রয়েল কমনওয়েলথ সোসাইটি (আরসিএস) আয়োজিত শীর্ষ সম্মেলনে অংশগ্রহণকারী সরকার প্রধানদের সংবর্ধনা এবং রানীর জন্মদিনের অনুষ্ঠানে অংশ নেবেন। একই দিনে প্রধানমন্ত্রী প্রবাসী বাংলাদেশিদের দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন। সফরের বিভিন্ন সময়ে অংশগ্রহণকারী সরকার প্রধানদের সঙ্গেও তার অনানুষ্ঠানিক এবং আনুষ্ঠানিক বৈঠক ও মতবিনিময় হবে। আগামী ২৩শে এপ্রিল প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
বর্বর পিতা: নিজের মেয়েকে একাধিক বার ধর্ষণ

মামলার এজাহার থেকে জানা যায়, গত ৫-৬ মাস আগে থেকে সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নের ঝাউচর গ্রামের জয়নাল মিয়ার বাড়িতে মা-বাবা ও ভাইদের সঙ্গে বসবাস করতো ধর্ষিত কিশোরী (১৪)। ওই বাড়িতে গত ৪ মাস আগে লম্পট পিতা দুলাল মিয়া তাকে ধর্ষণ করে।
এ সময় ধর্ষিতা চিৎকার করলে ধর্ষক তাকে গলাটিপে ধরে এবং ঘটনাটি কাউকে জানলে তাকে মেরে ফেলার হুমকি দেয়। তারপরও ধর্ষণের ঘটনাটি ধর্ষিতা তার মাকে জানায়।
তবে মায়ের জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা অস্বীকার করেন দুলাল। পরে মা বাসা পরিবর্তন করে অন্য এলাকায় বাসা ভাড়া নেন। ওই বাড়িতেও ধর্ষক দুলাল মেয়েকে ৫-৬ বার ধর্ষণ করে। সর্বশেষ গত ২রা এপ্রিল পুনরায় ওই বাসায় জোর করে ধর্ষণ করে। কিন্তু ধর্ষিতা তার মাকে বারবার বলে কোন ফল পায়নি। নিরুপায় হয়ে তার সহকর্মী আয়েশা বেগম ও সানজিদাকে জানায়। পরে তারা ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার ওয়াই এম বেলালুর রহমানের দেহরক্ষী রাসেল মীর ও ঢাকা এসবির সহকারী উপ-পরিদর্শক রেদোয়ানকে বিষয়টি অবহিত করেন। পুলিশের একটি টিম সোমবার রাতেই ঝাউচর এলাকায় অভিযান চালিয়ে ধর্ষক দুলালকে আটক করে থানায় নিয়ে আসে।
এ ঘটনায় গতকাল ধর্ষিতা কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য মেডিকেলে পাঠানো হয়েছে এবং ধর্ষক দুলালকে আদালতে প্রেরণ করা হয়েছে। ধর্ষক দুলাল মিয়া নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানার উত্তর চাঁদখান ডোঙ্গা গ্রামের মাহির উদ্দিনের ছেলে।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
রোকেয়ার প্রেমিক নাজমুলের সম্পৃক্ততা খুঁজছে পিবিআই

About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
প্রেমের বলি ইবি শিক্ষার্থী

সূত্রমতে, নিহত সায়েম ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের আজিয়া গ্রামের আজম খানের ছেলে। তিনি এ বছর ইবির ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ভর্তি হন। প্রেমিকার সঙ্গে দ্বন্দ্বের জেরে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে। গলায় দড়ি নেয়ার আগে প্রেমিকাকে উদ্দেশ্য করে একটি ডায়েরিতে বেশ কিছু কথা লিখে যান সায়েম। সেখানে নিজেই আত্মহত্যা করেছেন বলে রক্তমাখা ওই চিরকুটে লেখা রয়েছে। প্রথম বর্ষের শিক্ষার্থী সায়েম ক্যাম্পাস পার্শ্ববর্তী শেখপাড়া বাজারে ‘মা মঞ্জিল’ নামে একটি মেসে সিঙ্গেল রুমে থাকতেন। প্রায় সময়ই তিনি একা থাকতেন বলে তার বন্ধুরা জানিয়েছেন। তবে তার প্রেমের বিষয়ে বন্ধুরা তেমন কিছুই জানতেন না বলে জানা গেছে। মঙ্গলবার বিভাগে ক্লাস শেষ করে তিনি রুমে প্রবেশ করেন। সন্ধ্যার পরও তিনি রুম থেকে বের না হওয়ায় মেসমেটদের সন্দেহ হয়। রাত ৮টার দিকে প্রক্টর ড. মাহবুবর রহমানকে বিষয়টি জানালে তিনি তাৎক্ষণিক ঘটনাস্থলে আসেন। পরে শৈলকুপা থানার ওসি আলমগীর হোসেন তার সহযোগীসহ দরজা ভেঙে তার ঝুলন্ত লাশ দেখতে পান। তার বিছানায় একটি ডায়েরিতে তিন পাতার সুইসাইড নোট পাওয়া যায়। এসময় বিশ্ববিদ্যালয়ের কয়েকশ শিক্ষার্থী শোকে মূহ্যমান হয়ে পড়েন। পরে লাশ ময়নাতদন্ত করে সায়েমের বাবা আজম খানের কাছে হস্তান্তর করা হয়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মাহবুবর রহমান বলেন, ‘ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক। কোনো শিক্ষার্থী যেন তার জীবনে এ রকম কাজ না করে।’ শৈলকুপা থানার ওসি আলমগীর হোসেন বলেন, ‘দরজা ভেঙে সায়েমের কক্ষের ভেতরে প্রবেশ করা হয়েছে। এতে বোঝা যায়, সায়েম আত্মহত্যা করেছে। লাশ ময়নাতদন্ত শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করে দিয়েছি।’
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
বাউফলে চিরঘুমে রাজীব

রাজীবের ছোট খালা জাহানারা বলেন, রাজীব ছিল আমাদের সন্তানের মতো। ছোট বেলায় বাবা-মা হারানোর পর আমরাই তাকে লালন-পালন করে বড় করেছি। ঘাতক বাস এভাবে রাজীবকে আমাদের কাছ থেকে কেড়ে নেবে তা ভাবতেই পারি নাই। আমি বাসচালকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। পাশাপাশি অসহায় রাজীবের ছোট দুই ভাইয়ের ভবিষ্যৎ নিয়ে বেশ উদ্বিগ্ন। কে নেবে বাবা-মা ও ভাই হারা অসহায় দুই ভাইয়ের দায়িত্ব।
এলাকাবাসী জানান, রাজীব খুবই ভালো ছেলে ছিল। নম্রতা ও ভদ্রতায় তার তুলনা হয় না। রাজীবের মৃত্যুতে আমরা শোকাহত। অনেক কষ্ট করে রাজীব নিজের ও ছোট দুই ভাইযের লেখাপড়ার খরচ চালাতো। এখন রাজীব নেই এখন ছোট ভাইদের কে দেখাশোনা করবে তা নিয়ে আমরা চিন্তিত।
উল্লেখ্য, ৩রা এপ্রিল ঢাকার কাওরান বাজার এলাকায় দুই বাস চাপায় রাজীবের দেহ থেকে ডান হাত বিচ্ছিন্ন হয়ে যায়। পরে পথচারীরা তাকে শমরিতা হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসা খরচ চালাতে না পারায় পরের দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে মারা যায় রাজীব।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
আমিন জুয়েলার্সের স্বর্ণ চুরি: নিরাপত্তারক্ষী ও রাজমিস্ত্রি হোতা

গতকাল গুলশান থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান জোনের উপ-কমিশনার (ডিসি) মোস্তাক আহমেদ এ তথ্য জানান। এ সময় তিনি আরো বলেন, শো-রুমের নিরাপত্তাকর্মী ও রাজমিস্ত্রি সাদ্দাম পরিকল্পিতভাবে এই চুরির ঘটনা ঘটায়। গত ১৪ই এপ্রিল রাতে তারা শো-রুমের ছাদ কেটে ভেতরে ঢুকে স্বর্ণ ও টাকা চুরি করে। পরে ছাদের কাটা অংশে ঢালাই দিয়ে বন্ধ করে উপরে একটি ড্রাম ঢেকে দিয়ে পালিয়ে যায়। এরপর গত সোমবার দোকান খুলে মালিক এই চুরির ঘটনা টের পান। গুলশান থানায় মামলা দায়ের করলে পুলিশ তদন্তে নামে। এরপর ওই শো-রুমের নিরাপত্তাকর্মী সোবহানকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে সন্দেহ হলে তার শরীরে বিভিন্ন স্থানে কাটা ছেঁড়া দেখে এর কারণ জানতে চায় পুলিশ। তারপর জিজ্ঞাসাবাদে চুরির ঘটনা সে স্বীকার করে। তার দেয়া তথ্য অনুযায়ী অভিযান চালিয়ে ৪৯৮ ভরি স্বর্ণ ও ২০ লাখ ২৬ হাজার টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় পলাতক এক আসামিকে গ্রেপ্তার ও চুরি যাওয়া বাকি ১৮২ ভরি স্বর্ণ উদ্ধারে রাজধানী ও এর আশপাশে বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রয়েছে। অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য গ্রেপ্তারের পর আসামিদের ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়।
এসব স্বর্ণ ও টাকা উদ্ধারের ঘটনায় গুলশান থানা পুলিশের তিনটি টিম কাজ করছে। তদন্ত দলের কর্মকর্তারা সাংবাদিকদের জানান, নিরাপত্তাকর্মী সোবহানের বাড়ি গোপালগঞ্জে। চুরির পর তার স্ত্রী এসব স্বর্ণ নিয়ে পালিয়ে যায়। পরে গোপালগঞ্জের নিলফা গ্রামের নজরুলের বাড়ি থেকে ২৫৩ ভরি স্বর্ণসহ তাকে গ্রেপ্তার করা হয়। বাকি স্বর্ণ মাওয়া ও মানিকগঞ্জ থেকে উদ্ধার করা হয়।
গুলশান-২-এর ডিএনসিসি মার্কেট আমিন জুয়েলার্সের শো-রুমের মালিক কাজী সিরাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, শো-রুমের নিরাপত্তাকর্মী সোবহান দীর্ঘ ১৮ বছর ধরে আমাদের সঙ্গে কাজ করছে। আমরা ভাবতেও পারিনি, সে এমন চুরির ঘটনা ঘটাবে। সে আমাদের খুব বিশ্বাসী ছিল।
তিনি বলেন, গত পহেলা বৈশাখে আমাদের বেশি বিক্রি হয়। ওইদিন বিক্রি শেষে রাত ১০টার পর দোকান বন্ধ করে চলে যাই। রোববার সাধারণত দোকান বন্ধ থাকে। তাই সোমবার সকালে এসে দোকান খুলে দেখি জুয়েলারি বক্সের ভেতর থেকে স্বর্ণ নিয়ে গেছে। পরে বিষয়টি থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত শুরু করে।
কাজী সিরাজুল ইসলাম আরো বলেন, যখন শো-রুমের ছাদে কাজ চলছিল তখন সাদ্দাম ও সোবহানকে জিজ্ঞাসা করলে সব সময় ওরা বলতো যে স্যার সবকিছু ঠিক আছে, কোনো সমস্যা নেই। কিন্তু ওদের বিশ্বাস করায় দুর্বলতার সুযোগ নিয়ে পরিকল্পিতভাবে এই চুরির ঘটনা ঘটায়। পুলিশকে ধন্যবাদ দিয়ে কাজী সিরাজুল ইসলাম বলেন, এ পর্যন্ত যতগুলো জুয়েলারি দোকানে চুরির ঘটনা ঘটেছে, সেগুলোর মধ্যে খুব কম সময়, পুলিশ অভিযান পরিচালনা করে আসামি গ্রেপ্তার করতে পেরেছে। আর উদ্ধারের পরিমাণও অনেক।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1265)
- ► 2025 (3280)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
-
▼
2018
(7025)
-
▼
April
(710)
-
▼
Apr 19
(24)
- কর্পোরেট কর কমানো হবে
- পশ্চিমবঙ্গে ১১ জন জনপ্রতিনিধি নারী নির্যাতনে অভিযুক্ত
- মিয়ানমারে জঙ্গলে অবরুদ্ধ ২০০০ কাচিন সদস্য
- আগাম নির্বাচনের ঘোষণা কেন তুরস্কের প্রেসিডেন্টের?
- চিরতরে দেশ ছাড়লেন নওয়াজ শরীফ!
- পড়াশোনার খরচ যোগাতে দেহব্যবসা
- বাংলাদেশের নির্বাচন আঞ্চলিক স্থিতিশীলতার প্রতি চ্য...
- হাত হারিয়ে কাতরাচ্ছেন হৃদয়
- যেভাবে জঙ্গি কলেজছাত্রী মিতু
- অতীতের ভোট ডাকাতির অভিজ্ঞতা কাজে লাগাবেন না -মেয়র ...
- প্রেমিকের বাবাকে খুন: কনিকার লোমহর্ষক বর্ণনা by মা...
- সিলেটে শাকিলের জবানবন্দি- ‘চাকু কেড়ে নিয়ে সোহাগের ...
- খালেদার চিকিৎসা নিয়ে বিএনপিতে উদ্বেগ-উৎকণ্ঠা by কা...
- কুমিল্লায় ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত
- থমথমে ক্যাম্পাসে নজরদারি, আলটিমেটাম by ফররুখ মাহমুদ
- বিশ্ববিদ্যালয় থেকেও এশার বহিষ্কারাদেশ প্রত্যাহার
- ‘তখন আর চোখের পানি ধরে রাখতে পারিনি’ by আব্দুল আলীম
- লন্ডনে হাসিনা মোদি বৈঠক আজ
- বর্বর পিতা: নিজের মেয়েকে একাধিক বার ধর্ষণ
- রোকেয়ার প্রেমিক নাজমুলের সম্পৃক্ততা খুঁজছে পিবিআই
- প্রেমের বলি ইবি শিক্ষার্থী
- বাউফলে চিরঘুমে রাজীব
- আমিন জুয়েলার্সের স্বর্ণ চুরি: নিরাপত্তারক্ষী ও রাজ...
- হোমিওপ্যাথি, ইউনানী ও আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতি আই...
-
▼
Apr 19
(24)
-
▼
April
(710)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...