Tuesday, March 18, 2014
পর্তুগালে পাওয়া গেল ইউরোপের সবচেয়ে বড় ডাইনোসরের খোঁজ
টোরভোসরাস টিরানোসরাস এক্স-এরও ৮ কোটি বছর আগে পৃথিবীতে বসবাস করতো৷ ভয়ংকর হিংস্র এই প্রাণীর সামনে বাকিরা অসহায় বোধ করতো৷ মাংসাশী এই প্রাণী দু'পায়ের উপর দাঁড়িয়ে থাকতো৷ দাঁত ছিল ব্লেডের মতো ও প্রায় ১০ সেন্টিমিটার লম্বা৷ বিজ্ঞানীদের ধারণা, এদের উচ্চতা ১০ মিটার পর্যন্ত হতে পারতো৷ ওজন ৪ থেকে ৫ টন৷
এর আগে উত্তর অ্যামেরিকায় টোরভোসরাস টানেরি নামের যে ডাইনোসরের জীবাশ্ম পাওয়া গেছে, তাদের সঙ্গে পর্তুগালের টোরভোসরাস গুরনেয়ির মিল রয়েছে, হয়ত আত্মীয়তাও ছিল বলে মনে করা হচ্ছে৷ তবে দুই মহাদেশে এদের বিবর্তন আলাদাভাবে হয়েছে৷ বিচ্ছিন্নভাবে নতুন এই ডাইনোসর প্রজাতির জীবাশ্মের আবিষ্কার বেশ সাড়া ফেলেছে৷ কিন্তু এর একটা অন্য মাত্রাও রয়েছে৷ জুরাসিক যুগের ‘ফুড চেন' বা খাদ্য-খাদকের শৃঙ্খলা সম্পর্কেও এবার নতুন করে ভাবনা-চিন্তা করতে হবে৷ মাংসাশী এই দৈত্য সমসাময়িক নিরামিশাষী সরোপড জাতীয় ডাইনোসরকে অনায়াসে খেয়ে ফেলতো৷ এছাড়া দুই মহাদেশে ডাইনোসারদের বিবর্তনের তুলনামূলক বিশ্লেষণের কাজও কয়েক ধাপ এগিয়ে গেলো বলে বিজ্ঞানীরা মনে করছেন৷
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
টেলিগ্রাফকে খালেদা জিয়া- বাংলাদেশ কখনও জঙ্গিদের অভয়াশ্রম হবে না
About: Mids
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
নিরাপত্তাহীনতা ও ঘুষ সাংবাদিকতা
২. কিন্তু হলে কী হবে। সে দেশে সাংবাদিকদের বিপদের শেষ নেই। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে, সাংবাদিকদের জন্য বিশ্বের সবচেয়ে বিপজ্জনক জায়গা পাকিস্তান। রিপোর্টারদের অপহরণ, নির্যাতন ও পিটিয়ে হত্যা সেখানে নিয়মিত ঘটনা। পাকিস্তানে সাংবাদিকদের সেনাবাহিনী, সামরিক গোয়েন্দা, তালেবান জঙ্গিদের মন বুঝে চলতে হয়। গত তিন বছরে অনুসন্ধানী প্রতিবেদক সৈয়দ সালিম শেহজাদসহ দুই ডজন সাংবাদিককে হত্যা করা হয়েছে। সালিম শেহজাদ প্রভাবশালী সরকারি প্রতিষ্ঠানের দুর্নীতি উন্মোচনের চেষ্টা করতেন। ধারণা করা হয়, তাঁর হত্যার পেছনে আইএসআইয়ের হাত রয়েছে। উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশ, বেলুচিস্তানসহ উপজাতীয় অঞ্চলগুলোতে আদিবাসী সাংবাদিকদের সত্যিকারের হিরো মনে করা হয়। আল-কায়েদা নেতা, গোত্রপ্রধান, ধর্মীয় ব্যক্তিত্ব, সশস্ত্র জঙ্গি—সবখানে তাঁরা সোর্স রাখেন। এই আদিবাসী রিপোর্টাররা ঠিকভাবে কাজ না করলে বিশ্বের কোনো গণমাধ্যম, তা সে যত প্রভাবশালী হোক না কেন, এ অঞ্চলের কোনো খবরই পেত না। কারণ মূল ধারার গণমাধ্যম ও বিদেশি সাংবাদিকেরা কেউই সেসব জায়গায় একাকী যাওয়ার সাহস পান না। মুকাররম খান আতিফের কথা আমরা কেউ ভুলতে পারি না।
৩. পাকিস্তানে সাংবাদিকেরা তথ্য পাওয়ার অধিকার যথেষ্ট ভোগ করেন। তার পরও অনেক সময় কারও কারও বিরুদ্ধে ‘ষড়যন্ত্র তত্ত্ব’কে বড় করে দেখার অভিযোগ রয়েছে। ২০০৯ সালের ৫ নভেম্বর ইংরেজি দ্য নেশন পত্রিকার প্রথম পাতায় একটি প্রতিবেদনে বলা হলো, ওয়াল স্ট্রিট জার্নাল-এর প্রতিনিধি ম্যাথিও রোজেনবার্গ প্রকৃতপক্ষে সিআইএ ও মোসাদের চর। রিপোর্টে তথ্য-প্রমাণের কোনো বালাই ছিল না। কেবলই অজ্ঞাত সূত্র! তত্ক্ষণাত্ দেশ ছাড়তে হয় রোজেনবার্গকে। পরে এ বিষয়ে পশ্চিমারা চাপ দিলে দ্য নেশন-এর সম্পাদক শিরিন মিজারির সাফাই, শিরোনাম প্রশ্নবোধক চিহ্ন দিয়ে শেষ হয়েছে। এর অর্থ হচ্ছে এটি তথ্যভিত্তিক নয়, কেবলই ধারণা! এই হলো অনেক ক্ষেত্রে সাংবাদিকতার মান। পাকিস্তানে গণমাধ্যমগুলোর দ্রুত জনপ্রিয় হওয়ার অন্যতম উপায় মার্কিনবিরোধিতা। যুক্তরাষ্ট্র যদি পাকিস্তান আক্রমণ করে, তবে পাকিস্তানিদের কী করতে হবে, কীভাবে জবাব দিতে হবে, তাও টেলিভিশন-রেডিওর টক শোতে আলোচনা হয়। কোনো কোনো নিউজ চ্যানেলে বাজানো হয় রণসংগীত! গুজবনির্ভর রিপোর্টিংয়ের পাশাপাশি আছে অদক্ষতা, বিশেষ করে ইলেকট্রনিক মিডিয়ায়। রাষ্ট্রীয় বড় বড় অনুষ্ঠান কভার করতে পাঠিয়ে দেওয়া হয় আনাড়ি রিপোর্টারকে।
৪. গণমাধ্যমের এ-সংকটের চেহারাটা পাকিস্তান, বাংলাদেশ ও ভারতের ক্ষেত্রে অনেকটাই অভিন্ন। সার্বিকভাবে ভারত হয়তো কিছুটা এগিয়ে আছে তাদের গণতান্ত্রিক ব্যবস্থার কারণে। পাকিস্তানে এখন গণতান্ত্রিক শাসনব্যবস্থা চলছে বটে, কিন্তু সেখানকার প্রতিষ্ঠানগুলোর মধ্যে গণতান্ত্রিক চর্চা জোরদার করতে হলে যেতে হবে অনেক দূর। সময় লাগবে। গণতান্ত্রিক ব্যবস্থা গণমাধ্যমকে শক্তিশালী করে। আর শক্তিশালী গণমাধ্যমই গণতন্ত্রকে টিকিয়ে রাখে।
কাজী আলিম-উজ-জামান: সাংবাদিক।
ইমেইল: alim_zaman@yahoo.com
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
মুক্তিযুদ্ধের মর্ম: হিংসা, ঘৃণা ও বৈষম্যহীনতা
মাননীয় মন্ত্রীর এই নীতিনির্ধারণী বক্তব্য আমার কাছে সম্পূর্ণ নতুন মনে হয়েছে। ২০০৮ বা ২০১৪-এর নির্বাচনের আগে আওয়ামী লীগের পক্ষ থেকে যে নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হয়, তাতে এ ধরনের কোনো অঙ্গীকার ছিল বলে মনে পড়ে না। কয়েক দিন আগে তিনি ঘোষণা করেছেন, আরও বেসামরিক মুক্তিযোদ্ধাকে বীর উত্তম, বীর বিক্রম প্রভৃতি খেতাব দেওয়া হবে। বঙ্গবন্ধুর সরকার যাঁদের খেতাব দিয়েছে, তার বাইরে ৪৩ বছর পরে আবার নতুন করে খেতাব দেওয়া শুরু হলে অন্য দলের মুক্তিযোদ্ধারা না পেলেও শুধু দলীয় মুক্তিযোদ্ধাদের খেতাব দিয়েই সন্তুষ্ট করতে পারবে বলে মনে হয় না। দাবিদার যে কত বের হবে, তা এখন কল্পনাও করা যাবে না। তা ছাড়া যত দেরিতেই হোক, কোনো না কোনো দিন যখন অন্য কোনো দলের সরকার আসবে, তারা যে বিপুলসংখ্যক দলীয় লোককে মুক্তিযোদ্ধার খেতাব দেবে না, তার গ্যারান্টি কোথায়। একদিন এমন ব্যক্তিও খেতাব পাবেন, একাত্তরে যার বয়স ছিল পাঁচ মাস। অথবা এমন কোনো বৃদ্ধ, যিনি একাত্তরে পাকিস্তানিদের সেনাক্যাম্পে ফাইফরমাশ খেটেছেন। আমাদের এ ধরনের চারিত্রিক বৈশিষ্ট্যের দৃষ্টান্ত প্রচুর। আমার ভ্রাতৃপ্রতিম বন্ধুপ্রতিম জনাব মোজাম্মেল হককে আমি খুব ভালোভাবে জানি ’৭২ থেকে। আমাদের অগ্রজপ্রতিম সাংবাদিক টঙ্গীর অধিবাসী প্রয়াত মীজানুর রহমান, যিনি ছিলেন বঙ্গবন্ধুর খুবই স্নেহভাজন এবং তাঁর অফিস ও বাসভবনে যখন-তখন ছিল তাঁর অবাধ যাতায়াত, মোজাম্মেল ভাইকে ছোট ভাইয়ের মতো ভালোবাসতেন। তিনি অতি সজ্জন ও সরল মানুষ। খাঁটি আওয়ামী লীগের নেতা। প্রধানমন্ত্রী তাঁকে মন্ত্রিসভায় নেওয়ায় আমি সন্তুষ্ট হই। শপথ নেওয়ার কয়েক মিনিট পরেই তাঁর সঙ্গে আমার কোলাকুলি ও কথা হয়। তখনই বলেন, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে কাজ করার সুযোগ আছে এবং মুক্তিযোদ্ধাদের কল্যাণে তাঁর কাজ করার আগ্রহও রয়েছে। তৃণমূল পর্যায়ে কৃষক শ্রমিক পরিবারেই মুক্তিযোদ্ধার সংখ্যা বিপুল। তাঁদের অনেকেই আর্থিক অসচ্ছলতায় রয়েছেন। অনেকে ভাতা পাচ্ছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার তাঁদের ভাতা বাড়িয়েছে। কিছু সুযোগ-সুবিধাও। আরও সম্মানজনকভাবে যাতে তাঁরা জীবনযাপন করতে পারেন, সে ব্যবস্থা মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় করতে পারে। দেশজুড়ে রাস্তার মোড়ে মোড়ে মুক্তিযোদ্ধা স্তম্ভ এবং ঘৃণা স্তম্ভ বানিয়ে জাতিকে আত্মমর্যাদাশীল ও সুসংহত করা যাবে না। দেশটি ছোট ও ঘনবসতিপূর্ণ। হিংসা ও হানাহানির সুবন্দোবস্ত করা হলে তার কুফল ভোগ করবে প্রজন্ম থেকে প্রজন্ম। বিশেষ করে গ্রামপ্রধান এই দেশে। ঘৃণা স্তম্ভ বানানোর বিষয়টি ও অন্যান্য নতুনতর সিদ্ধান্ত মন্ত্রিপরিষদের কোনো সভায় আলোচনার পর গৃহীত হয়েছে কি না, জানি না। দু-একটি অবিবেচনাপ্রসূত সিদ্ধান্ত জাতির ও দলের অপূরণীয় ক্ষতি করে। মুক্তিযোদ্ধা কর্মকর্তাদের দুই বছরের সিনিয়রিটি দেওয়াটা ছিল আওয়ামী লীগ সরকারের সবচেয়ে বড় ভুল। প্রশাসন বিভক্ত হয়ে যায়।
সৈয়দ আবুল মকসুুদ: গবেষক, প্রাবন্ধিক ও কলাম লেখক।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
বাংলাদেশকে তুলে ধরার প্রশংসনীয় উদ্যোগ
![]() |
| ঢাকায় জাপানের বাংলা ভাষার ছাত্রছাত্রীরা |
টোকিও, জাপান
মনজুরুল হক: শিক্ষক ও সাংবাদিক।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ক্রিমিয়ার ভাগ্য নির্ধারণের রায়
![]() |
| ক্রিমিয়া : ইউক্রেন সংকটের কেন্দ্রবিন্দু |
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ককপিটে শেষ কথা কে বলেছিলেন?
![]() |
| যাত্রীদের স্মরণে কুয়ালালামপুরে বার্তা লিখছেন এক নারী রয়টার্স |
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
প্রধানমন্ত্রীর সম্পদ শুধু দুটি মুঠোফোন!
![]() |
| সুশীল কৈরালা |
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1265)
- ► 2025 (3280)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
-
▼
2014
(9799)
-
▼
March
(350)
-
▼
Mar 18
(8)
- পর্তুগালে পাওয়া গেল ইউরোপের সবচেয়ে বড় ডাইনোসরের খোঁজ
- টেলিগ্রাফকে খালেদা জিয়া- বাংলাদেশ কখনও জঙ্গিদের অভ...
- নিরাপত্তাহীনতা ও ঘুষ সাংবাদিকতা
- মুক্তিযুদ্ধের মর্ম: হিংসা, ঘৃণা ও বৈষম্যহীনতা
- বাংলাদেশকে তুলে ধরার প্রশংসনীয় উদ্যোগ
- ক্রিমিয়ার ভাগ্য নির্ধারণের রায়
- ককপিটে শেষ কথা কে বলেছিলেন?
- প্রধানমন্ত্রীর সম্পদ শুধু দুটি মুঠোফোন!
-
▼
Mar 18
(8)
-
▼
March
(350)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...