Thursday, March 22, 2012

সহজিয়া কড়চা-সংবিধান সংশোধন—খুউব সাবধান by সৈয়দ আবুল মকসুদ

যেকোনো ব্যাপারে যে কাউকে উপদেশ ও পরামর্শ দেওয়ায় বাঙালির অরুচি ও আপত্তি নেই। উপযাচক হয়ে উপদেশ দিতেও বাঙালি অদ্বিতীয়। কেউ পরামর্শ চাইলে তো কথাই নেই। পরামর্শ জিনিসটি যদি কোনো বস্তু হতো, তাহলে তাকে তুলনা করা যেত একটি দড়ি বা বাঁশের সঙ্গে—যার এক প্রান্ত যিনি পরামর্শ চাইছেন তিনি, আরেক প্রান্ত যিনি পরামর্শ বা

সরকারের কি টনক বলে কিছু আছে?বুড়িগঙ্গায় ট্যানারি-বর্জ্য

বুড়িগঙ্গা নদীটির সর্বনাশ কীভাবে আমরা নিজেরাই করছি, গতকালের (৯ মে, ২০১১) প্রথম আলোর প্রথম পাতায় ছাপা হওয়া ছবিটিই তা বলে দিচ্ছে। রাজধানীর হাজারীবাগ এলাকায় প্রায় ২০০ ট্যানারি আছে। এগুলো থেকে যেসব বিষাক্ত বর্জ্য তৈরি হয়, তার গন্তব্য হচ্ছে বুড়িগঙ্গা।

প্রণব ও দুবের মতের প্রতিফলন ঘটাক দিল্লি-ভারতীয় প্রতিদানের অপেক্ষায়

বাংলাদেশ-ভারত সহযোগিতার সম্পর্কের পরবর্তী পদক্ষেপ এখন ভারতের কাছেই প্রত্যাশিত। ২০১০ সালের জানুয়ারি মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফরের সময় স্বাক্ষরিত যৌথ সমঝোতার বাস্তবায়নে ভারত এখনো পিছিয়ে আছে। সম্প্রতি রবীন্দ্রনাথের সার্ধশততম জন্মবার্ষিকী উপলক্ষে ভারত সফররত বাংলাদেশি সাংবাদিকদের কাছে ভারতের অর্থমন্ত্রী

চারদিক-মুক্তিযোদ্ধা চত্বর ঘিরে পুনর্মিলনী by গাজীউল হক

‘সময়টা ছিল ১৯৫৮ সালের আগস্ট মাস। তখন বাবার কর্মসূত্রে কুমিল্লা জিলা স্কুলে ভর্তি হই। ১৯৬০ সালে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হই। এরপর আর স্কুলে আসা হয়নি। ৫১ বছর পর নিজ বিদ্যালয়ে এসে ভালো লাগছে। মনে পড়ছে সহপাঠী-বন্ধু মফিজের কথা।

ছাত্ররাজনীতি-আবার শিরোনামে ছাত্রলীগ by মাহমুদুর রহমান মান্না

আবার সংবাদ শিরোনাম হয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। গত ২৭ এপ্রিল ‘নিজ সমর্থকদের কোপালেন ছাত্রলীগের নেতা-কর্মীরা’ শিরোনামে প্রথম আলো লিখেছে, ‘ছাত্রলীগের নেতা-কর্মীদের রণহুংকার, আহতের আর্তনাদ, চাপাতি-রামদার ঝনঝনানি আর গুলির শব্দে গতকাল মঙ্গলবার ভোরে ঘুম ভাঙে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলের

বাম্পার ফলন’-উৎপাদনের প্রকৃত তথ্য কোথায় পাব by শাইখ সিরাজ

গত বছর একবার খোদ কৃষিমন্ত্রী বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর কর্মকর্তাদের দেওয়া একটি তথ্যের ভুল হাতেনাতে ধরে বলেছিলেন, ‘ধানখেত বলতে পারে না, গরুও কথা বলতে পারে না, এ কারণেই কৃষিক্ষেত্রে তথ্য হেরফের করা সম্ভব।’ সত্যিই, তিনি সেবার চোখে আঙুল দিয়ে সরকারি কর্মকর্তাদের সাবধান করে দিয়েছিলেন।

লাদেন হত্যাকাণ্ড-মিথ্যা অভিযোগ, বেআইনি হত্যা by নোয়াম চমস্কি

ক্রমেই পরিষ্কার হয়ে আসছে হত্যা-অভিযানটি ছিল পরিকল্পিত। আন্তর্জাতিক আইনের অনেক প্রাথমিক বিধিই মানা হয়নি। দেখা যাচ্ছে, ৮০ জন কমান্ডোর ওই দলটি নিরস্ত্র শিকারকে আটকের কোনো চেষ্টাই করেনি। যেখানে তাদের সামনে কোনো বাধা ছিল না, সেখানে কেন প্রথম সুযোগেই ওসামাকে হত্যা করা হলো?

নারী উন্নয়ন নীতি-বিরোধিতাকারীদের আসল উদ্দেশ্য কী by বদিউল আলম মজুমদার

সরকার ঘোষিত জাতীয় নারী উন্নয়ন নীতি নিয়ে সারা দেশে একটি চরম অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে। নারীনীতিকে পবিত্র কোরআন ও সুন্নাহবিরোধী দাবি করে একটি বিশেষ গোষ্ঠী ধর্মপ্রাণ সাধারণ জনগণকে এর বিরুদ্ধে ক্ষিপ্ত করে তুলছে। এমনকি তারা নারীনীতির বিরুদ্ধে হরতালও পালন করেছে।

একটি বাজে দৃষ্টান্ত-বিলখেলাপি সরকারি প্রতিষ্ঠান

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) ২১৭ কোটি টাকার বিল অনাদায়ী পড়ে আছে। ১৫২টি প্রতিষ্ঠানের কাছে ডিপিডিসি এই টাকা পাবে। দীর্ঘদিন থেকে জমে থাকা বিলগুলো সুদে-আসলে এই বিরাট পরিমাণ হয়ে উঠেছে। উদ্বেগের বিষয় হলো, এর মধ্যে পৌনে ২০০ কোটি টাকার বিল পাওনা রয়েছে ১২১টি সরকারি প্রতিষ্ঠানের কাছে।

স্বচ্ছতা ও জবাবদিহির প্রাতিষ্ঠানিক ব্যবস্থা প্রয়োজন-সুশাসনে বাংলাদেশের অবস্থান

ওয়াশিংটনভিত্তিক বেসরকারি সংস্থা গ্লোবাল ইন্টেগ্রিটির ‘দ্য গ্লোবাল ইন্টেগ্রিটি রিপোর্ট ২০১০’ শীর্ষক সমীক্ষা প্রতিবেদনে সুশাসনের ক্ষেত্রে বাংলাদেশের যে অবস্থানের চিত্র ফুটে উঠেছে তা এক কথায় হতাশাব্যঞ্জক। দুই দশক ধরে যে দেশে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনভিত্তিক সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা চালু রয়েছে, সে দেশে সুশাসন, জবাবদিহি, আইনের শাসনের ক্ষেত্রে কেন অগ্রগতি ঘটেনি তা একটি গভীর প্রশ্ন।

গ্রামীণ ব্যাংক বিষয়ে ড. ইউনূস-রাজনৈতিক প্রভাবমুক্ত থাকতে পারাই বড় প্রশ্ন

নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস কেন গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক থাকতে চেয়েছেন, কেন আদালতের শরণাপন্ন হয়েছেন—এ বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন। কেন দেশে-বিদেশে অনেকে গ্রামীণ ব্যাংক নিয়ে উদ্বিগ্ন হচ্ছেন, দ্বন্দ্বের আবহাওয়ায় গ্রামীণ ব্যাংকের নেতৃত্বে পরিবর্তন কেন প্রতিষ্ঠানটির জন্য মঙ্গলজনক নয়, সে বিষয়েও নিজের বক্তব্য তুলে ধরেছেন তিনি।

চারদিক-তোমাকে ভালোবাসি, মা by শারমিন নাহার

‘মা’! ‘মা’ শব্দটি শুনলেই অমিয় সুধায় প্রাণ ভরে যায়। এ শব্দের মাঝে আছে প্রশান্তি ও নির্ভরতা। জগতের মধুরতম শব্দ ‘মা’ কেবল শব্দই নয়, বরং বলা যায় একটা বর্ণ। কিন্তু এর অর্থগত ব্যাপ্তি অনেক বেশি। অভিধান ঘাঁটলে এর সমার্থক শব্দ মিলবে ঢের। কখনো জননী, কখনো গর্ভধারিণী কখনো বা মাতা।

লাদেন হত্যাকাণ্ড-মার্কিনদের সুরক্ষা নিশ্চিত হবে না by ফিদেল কাস্ত্রো

ওয়াকিবহাল ব্যক্তিরা অবগত আছেন, ২০০১ সালের ১১ সেপ্টেম্বর কিউবার জনগণ মার্কিন জনগণের প্রতি সংহতি জানিয়েছিল। নিউইয়র্কের টুইন টাওয়ারে নৃশংস হামলার শিকার মানুষের জন্য আমরা স্বাস্থ্যক্ষেত্রে আমাদের সাধ্য অনুযায়ী পরিমিত সহযোগিতা প্রদানের প্রস্তাব করেছিলাম।

শিক্ষকদের শিক্ষা-শিক্ষা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা জরুরি হয়ে পড়েছে by সালমা আখতার

সম্প্রতি ‘সাউথ এশিয়ান ইউনিভার্সিটি অব উইমেন’-এর নিজস্ব ক্যাম্পাস ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী প্রতিটি জেলায় একটি করে বিশ্ববিদ্যালয় স্থাপনের ঘোষণা দিয়েছেন। কয়েক দিন আগে দেশে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে।

বিশেষ সাক্ষাৎকার-আইন প্রণয়ন ও বাস্তবায়নে জন-অংশগ্রহণ দুর্নীতি কমায় by হিউগেট ল্যাবেল

বার্লিনভিত্তিক আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) চেয়ারপারসন হিউগেট ল্যাবেলের জন্ম ১৯৩৯ সালে কানাডার অন্টারিও অঙ্গরাজ্যে। তিনি শিক্ষা বিষয়ে পিএইচডি ডিগ্রিধারী, অটোয়া বিশ্ববিদ্যালয়ের আচার্যের দায়িত্বও পালন করছেন। জাতিসংঘের গ্লোবাল কমপ্যাক্ট, বিশ্বব্যাংকের সুশাসন ও এশীয় উন্নয়ন ব্যাংকের দুর্নীতিবিরোধী কৌশল

পেশার সঙ্গে মানানসই নয়-চিকিৎসক ধর্মঘট

রাজশাহী চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসকেরা ধর্মঘট করেছেন বৃহস্পতিবার দুপুর থেকে শুক্রবার রাত ১০টা পর্যন্ত। শিক্ষানবিশ চিকিৎসকদের সঙ্গে এক রোগীর আত্মীয়ের অপ্রীতিকর ঘটনার পর শুরু হয়েছিল এই ধর্মঘট। যে হাসপাতালটিতে প্রতিদিন তেরো-চৌদ্দ শ রোগী থাকে,

মৈত্রী ও মানবিকতার প্রাণপুরুষকে অভিবাদন-সার্ধশততম রবীন্দ্রজয়ন্তী

রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মের দেড় শ বছর অতিক্রম হওয়া নিঃসন্দেহে রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টিকর্মের জন্য তো বটেই, বাংলাভাষীদের জন্যও গুরুত্বপূর্ণ। বাঙালির মানসলোক নির্মাণে রবীন্দ্রনাথের অবদানের কথা অস্বীকার করার উপায় নেই। তেমনি অস্বীকার করার উপায় নেই যে রবীন্দ্রনাথ বাঙালি কবি হিসেবে সব বাঙালির ভাবের আত্মীয়,

শ্রদ্ধাঞ্জলি-অন্য রকম গণযোদ্ধা by মেজর কামরুল হাসান ভূঁইয়া

কর্নেল কাজী নূরুজ্জামান বীর উত্তম, সেক্টর কমান্ডার, ৭ নম্বর সেক্টর, ৬ মে ২০১১ সকাল ১০টা ১৫ মিনিটে মৃত্যুবরণ করেছেন। তিনি ছিলেন একটি বড় দালানের স্তম্ভ। যত দিন ছিলেন তত দিন তাঁর গুরুত্ব বোঝা যায়নি। স্তম্ভটি নেই, এখন দালানটির অস্তিত্বই প্রশ্নের সম্মুখীন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-ছাত্রলীগের মাস্তানি ও একটি শোক প্রস্তাবের কাহিনি by আবদুল মান্নান

যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ইতিহাসে অনেক গৌরবোজ্জ্বল ভূমিকার উত্তরাধিকার, সেই বিশ্ববিদ্যালয়ে এখন ছাত্রলীগ নামধারী কিছু দুর্বৃত্ত নিজেদের মধ্যে কোপাকুপি করে, ছাত্রশিবির থেকে প্রশিক্ষণ নিয়ে সতীর্থের পায়ের রগ কাটে, স্বাধীনতাবিরোধীরা সর্বক্ষণ উল্লাস-নৃত্য করে, কোনো কোনো শিক্ষক নারীঘটিত কেলেঙ্কারির দায়ে চাকরিচ্যুত হন।

বিন লাদেন হত্যা-সোনার হাঁস মারল কে? by তারিক আলি

প্রতিহিংসায় অন্ধ যুক্তরাষ্ট্র তার আরেক শত্রুকে নিশানায় এনে হত্যা করল। মার্কিনরা উল্লসিত। বুশ আমলের নাটবল্টুরা বলার সুযোগ পেল, গুয়ানতানামোয় বন্দী নির্যাতন বিফলে যায়নি। ইউরোপও হইহই করে আনন্দ জানাচ্ছে। বাদবাকি বিশ্বের মার্কিন বশংবদ শাসকেরা (এর মধ্যে পাকিস্তানের প্রেসিডেন্টও আছেন) আমেরিকার মিশন সম্পন্ন হওয়ায় বাহবা জানাচ্ছেন।

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন-দুই জোটে পাঁচফোড়ন by অমর সাহা

প্রায় শেষ পর্যায়ে এসে গেছে পশ্চিমবঙ্গ বিধানসভার ২৯৪টি আসনের নির্বাচন। ছয় দফার এই নির্বাচন শুরু হয়েছে ১৮ এপ্রিল। শেষ হবে ১০ মে। শেষ দফার নির্বাচনে ভোট গ্রহণ করা হবে মাওবাদী-প্রভাবিত জঙ্গলমহলের ১৪টি আসনে।
নির্বাচন শেষ পর্যায়ে এলেও এখনো গোটা পশ্চিমবঙ্গের রাজনৈতিক ময়দানে ছড়িয়ে আছে দুই প্রধান জোটের নির্বাচনী

কালের পুরাণ-ঢাকা সিটি করপোরেশন নির্বাচন কত দূর? by সোহরাব হাসান

মোহাম্মদ হানিফ বেঁচে থাকলে সাদেক হোসেন খোকাকে নির্ঘাত ঈর্ষা করতেন। মোহাম্মদ হানিফ বিএনপি ও আওয়ামী লীগ আমল মিলে মেয়র ছিলেন আট বছরের মতো। আর সাদেক হোসেন খোকা বিএনপি, তত্ত্বাবধায়ক সরকার এবং বর্তমান আওয়ামী লীগ সরকার মিলে প্রায় নয় বছর পার করছেন।

সহিংসতা নয়, আলোচনার মাধ্যমে সমাধান হোক-কারখানা বন্ধ

শ্রমিকদের অধিকার রক্ষা ও দাবি আদায়ের একটি স্বীকৃত পন্থা বিক্ষোভ প্রদর্শন। কিন্তু তা প্রায়ই ভাঙচুর ও অবরোধে পরিণত হয়। দেশের বিদ্যমান শ্রমবাস্তবতায় এমন পরিস্থিতিকে অজুহাত হিসেবে খাড়া করে কারখানা বন্ধ করে দেওয়া এবং কিছুদিন পর বিক্ষোভে অংশ নেওয়া শ্রমিকদের ছাঁটাই করে পুনরায় কারখানা চালু করা একটা রেওয়াজ হয়ে

উৎপাদন ও কর্মসংস্থান বাড়ানোর উদ্যোগ চাই-জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি

বিশ্ববাজারে মূল্যবৃদ্ধির কারণে সরকার সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত একটু তড়িঘড়ি করেই নিল কি না, এ নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। কারণ, তেলের দাম বাড়ার সঙ্গে সঙ্গে এর প্রভাবে দ্রব্যমূল্য বৃদ্ধিসহ জীবনযাত্রার প্রতিটি ক্ষেত্রে ব্যয় বাড়বে। এমন পরিস্থিতিতে জীবনযাত্রা সহনীয় রাখতে কিছু প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আগেই তেলের দাম বাড়িয়ে দেওয়া সম্ভবত সর্বোত্তম সিদ্ধান্ত হলো না।

শিক্ষা-বিশ্ববিদ্যালয়ে ভর্তির নিয়ম by তুহিন ওয়াদুদ

প্রতি বছর একজন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থীকে এক বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার পর ওই দিনই আবার অন্য বিশ্ববিদ্যালয়ে ছুটতে দেখা যায়। যাতে তাদের এ হয়রানি কম হয় সেজন্য পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর পরীক্ষার জন্য সম্মিলিত আলোচনার মাধ্যমে ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা প্রয়োজন। প্রতি বছর ভর্তিচ্ছু শিক্ষার্থীরা অমানবিক

কে করবে বিচার? by এসএম কবীর মামুন

'কাঁদতে আসিনি/ফাঁসির দাবি নিয়ে এসেছি'_ এ কবিতার লাইনগুলো বারবার মনে পড়ে যায় তখনই_ যখন রেবেকা সরেন বা মহেশ্বর সরেন অথবা আলফ্রেড সরেনের স্ত্রী-সন্তানদের অশ্রুভেজা চোখ ভেসে ওঠে। এগারো বছর পূর্ণ হতে চলল তবুও বিচার পেল না আলফ্রেডের স্বজনরা। ১৮ আগস্ট এলে শোনা যায় তাদের আহাজারি।

সাময়িক প্রসঙ্গ-কম খাওয়া ও বাজারে কম যাওয়া by বদিউর রহমান

খবরের কাগজে এবং টেলিভিশনের টক শোতে লেখক-আলোচকদের লেখা ও আলোচনা পড়লে এবং শুনলে মাঝে মধ্যে মনে হয় তাদের থেকে বেশি জ্ঞান বোধহয় আর কারও নেই। ভাবি, তাদের মধ্য থেকে জাঁদরেল হিসেবে খ্যাত দু'চারজনকে সংশ্লিষ্ট খাতের মন্ত্রী বানিয়ে দিলে কেমন হয়! 'মুখে বক্শ আলী,

কপাল বটে by আনোয়ার হোসেন

সোনার আঁচে ঝলসাচ্ছে ব্যবসা এবং মধ্যবিত্তের স্বপ্ন_ এমন শিরোনাম দিয়েছে কলকাতার আনন্দবাজার পত্রিকা। শনিবার তাদের প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এক মধ্যবিত্তের আক্ষেপ : 'একমাত্র মেয়ের বিয়েতে ১০-১২ ভরির মতো গহনা দিতে চেয়েছিলাম। কিন্তু দামের কারণে সাত-আট ভরির বেশি দিতে পারছি না।'

মৎসজীবী অধিকার-ময়না দ্বীপ কতদূর by আলতাফ পারভেজ

'পদ্মা নদীর মাঝি'তে জেলে কুবের মূলত এলিট হোসেন মিয়ার দ্বারা ব্যবহৃত, নিয়ন্ত্রিত। কত যুুগ গেল, কতভাবে মানচিত্র ও পতাকা পাল্টাল; সেই কুবেরদের চালচিত্র আজও পাল্টায়নি খুব একটা, পাল্টেছে কেবল প্রতিপক্ষের চেহারা এবং বেড়েছে শুধু শোষণ ও বিপন্নতার মাত্রা।

সময়ের কথা-সকালের শতচ্ছিন্ন কাঁথায় বিকেলে জোড়াতালি by অজয় দাশগুপ্ত

ঢাকা থেকে বরিশালগামী পারাবাত-১১ লঞ্চটিতে যে বালকটি ভুট্টার খই বিক্রি করতে এসেছিল, নাম তার চাঁন। বাবার নাম চান্দ। কেবিনে আমার সহযাত্রী দেখাচ্ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের দেড়শ'তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ব্যাংকের একটি স্মারক মুদ্রা। রুপার তৈরি এ মুদ্রায় যেন হীরকের দ্যুতি।

উত্তরাঞ্চলের আবহাওয়া অফিস-অব্যবস্থাপনার দায়

দেশের উত্তরাঞ্চলের ১৬টি জেলার মধ্যে ছয়টি জেলায় আবহাওয়া অফিস থাকলেও সেগুলো উপযুক্ত ও আধুনিক যন্ত্রপাতির অভাবে কাঙ্ক্ষিত দায়িত্ব সম্পাদনে সক্ষম হচ্ছে না। ফলে জলবায়ুর পরিবর্তন এ অঞ্চলের জেলাগুলোর প্রাকৃতিক ভারসাম্যকে কীভাবে প্রভাবান্বিত করে চলেছে, তার যথাযথ মূল্যায়ন করা সম্ভব হচ্ছে না।

২১ আগস্ট নৃশংসতা-বিচার প্রক্রিয়া ত্বরান্বিত হোক

বাংলাদেশে আগস্ট মাসটি শোকাবহ বিশেষণেই বিশেষায়িত। শোকাবহ আগস্ট এখানে বহু হত্যা, অপমৃত্যু ও হত্যা প্রচেষ্টার সাক্ষী। শুধু যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের অধিকাংশ সদস্যকে হত্যার রক্তাক্ত ঘটনাবলির সাক্ষ্য বহন করে চলেছে এ আগস্ট, তা নয়।

গন্তব্য ঢাকা-এই গ্রীষ্মে শীতের পিঠার স্মৃতি by শর্মিলা সিনড্রেলা

গ্রীষ্মকালে শীতের কথা। ‘শীতের সময় আইলে বাড়ির কথা বেশি মনে হয়। গ্রামে থাকলে ওই সময় খেজুরের গুড়, আর কত্ত রকমের পিঠা যে খাওয়া হয়, তার হিসাব নাই। ঢাকায় এখন ওগুলা খাওয়া হয় না। মায়ের হাতের রান্নার কথা সব সময় মনে পড়ে। যে যতই ভালো রান্না করুক, মায়ের মতো কেউ-ই রানতে জানে না।’ কথাগুলো বলছিলেন মো. বাবুল।

দূরদেশ-নিরক্ষরতা দূরীকরণের দায়িত্ব পাচ্ছে ছাত্রলীগ! by আলী রীয়াজ

গত দুই দশকে শিক্ষার ক্ষেত্রে, বিশেষত প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে বাংলাদেশ উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। এই সাফল্যের বিভিন্ন দিক রয়েছে। কিন্তু দেশে ও বিদেশে যেসব অগ্রগতিকে গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হয়ে থাকে, তার মধ্যে অন্যতম হলো শিশুদের জন্য শিক্ষার সুযোগ তৈরি এবং তাদের শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিত করা।

ধর্ম-মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা by মুহাম্মদ আবদুল মুনিম খান

ইসলাম মা হিসেবে নারী জাতিকে সম্মান ও মর্যাদার উচ্চাসনে অধিষ্ঠিত করেছে এবং মুসলিম পরিবারে সর্বোচ্চ সম্মানিত ব্যক্তিত্ব হিসেবে স্থান দিয়েছে। আল্লাহ তাআলা নারীকে প্রদান করেছেন মাতৃত্বের অধিকার তথা গর্ভধারণের ক্ষমতা। মহান সৃষ্টিকর্তা নারী জাতির মাধ্যমে দুনিয়ায় মানব বংশধারা অব্যাহত রাখার ব্যবস্থা করেন।

নারীনীতি-শুভংকরের ফাঁকিতে নারী ও রাজনীতি by ফারুক ওয়াসিফ

যুদ্ধের শেষে ময়দানে যারা দাঁড়িয়ে থাকে, তাদের অন্তত পরাজয়ী বলা যায় না। নারীনীতি নিয়ে সরকার প্লাস প্রগতিশীলদের সঙ্গে রক্ষণশীল হুজুরদের যুদ্ধের পরিণতি কী, তা এখনই বলা কঠিন; ময়দানে উভয়েই এখনো মোতায়েন। সরকার ও আমিনী উভয়ই দেখাতে চাইছে কে বেশি ইসলাম-দরদি।

খোলা চোখে-এক কালো অধ্যায়ের সমাপ্তি by হাসান ফেরদৌস

ওসামা বিন লাদেন মৃত।’ সামান্য এই কথার ভেতর দিয়ে শেষ হলো সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের এক অধ্যায়। না, সে যুদ্ধ শেষ হলো তা বলছি না। পাকিস্তানে, যার সামরিক ও গোয়েন্দা বাহিনী এত দিন খোদ সেনাছাউনির দেড় হাতের ভেতর আলিশান বাড়ি বানিয়ে, চারদিকে পাহারা বসিয়ে বিন লাদেনকে পেলে-পুষে রেখেছিল, সেখানে খুনে মানুষের অভাব নেই।

ছাত্রদের ওপর এ কেমন ‘শাসন’?-তিনি প্রধান শিক্ষক!

প্রধান শিক্ষক হিসেবে ছাত্রদের যেটুকু শাসন করা দরকার, ততটুকুই নাকি করেছেন আলকাছ উদ্দিন। চার ছাত্রকে বেত দিয়ে পিটিয়েছেন তিনি। এর মাত্রা এমনই ছিল যে পিটুনি খাওয়া ছাত্রদের হাসপাতালে ভর্তি করা ছাড়া কোনো উপায় ছিল না। কালিয়াকৈর উপজেলার গোলাম নবী পাইলট উচ্চবিদ্যালয়ের এই প্রধান শিক্ষকের কাছে এটাই হচ্ছে দরকারি ‘শাসন’!

২০০১-এর সব নির্বাচনোত্তর সহিংসতার বিচার চলুক-বিলম্বিত বিচার

বলা হয়ে থাকে, বিলম্বিত বিচার সুবিচার নয়। ২০০১ সালের নির্বাচনোত্তর সহিংসতার মধ্যে সিরাজগঞ্জের উল্লাপাড়ার স্কুলছাত্রী গণধর্ষণ বিচারের রায় ঘোষণার পর বলতে হচ্ছে, বিলম্বিত হলেও এই বিচার প্রয়োজন ছিল। ধর্ষণ মামলার আসামিদের ১১ জনের যাবজ্জীবন কারাদণ্ড সুবিচারের থেকে কম কিছু, তাও বলা যায় না।

চারদিক-কুমারখালীর কুলফি খাবেন? by আজাদুর রহমান

আউল-বাউলের হইহই-থইথই ফেলে ঠান্ডা খুঁজতে লাগলাম। ভক্তকুল এত বেশি যে ঠা ঠা রোদে ছাউনি তুলে নিচে ঢুকে পড়েছে কেউ কেউ। পলিথিনের ওপর শাড়ি, নয়তো পাতলা চাদর। ব্যস, রোদ ঠেকানো হয়ে গেল। তলা থেকে ঝাঁকি উঠছে, ‘হাওয়া দমে দেখ তারে আসল বেনা।’ দোতরা-একতারা জোয়ারি, চাকতি, দপ, ঢোল, তবলা,

যুক্তরাষ্ট্র-সোভিয়েতের পর ওসামা, তারপর কে? by অ্যাডাম কার্টিস

ওসামা বিন লাদেনের ভীতিকর দিক হলো, তিনি দুনিয়াব্যাপী কয়েক হাজার নিরীহ মানুষ হত্যায় সহায়তা দিয়েছেন। কিন্তু অদ্ভুত, তিনি পাশ্চাত্যের কাছে অত্যন্ত মূল্যবানও ছিলেন। তিনি দুনিয়ার হিসাব-নিকাশ সরল করে দিয়েছিলেন। ১৯৮৯ সালে কমিউনিজমের বিপর্যয়ের সময় পাশ্চাত্যের নাগরিকদের মনের ভেতরে খোদাই হয়ে থাকা দূরবর্তী এক অশুভ ও

গোধূলির ছায়াপথে-মৃত্যুর অবিনাশী শক্তি by মুস্তাফা জামান আব্বাসী

চিন্তারও অবকাশ প্রয়োজন, তখন দেখা যাবে অদ্ভুত অদ্ভুত চিন্তারা এসে মনকে গ্রাস করছে। রোগশয্যায়, রোগমুক্তির প্রহরে যে চিন্তার আশ্রয়, অনেক সময় ভালো কবিতা ও গল্পের উৎস। সুস্থ সময়ে অদ্ভুত চিন্তা বাসা বাঁধার সুযোগ পায় না। জাপানি লেখক কাওয়াবাতা নোবেল পুরস্কার পেয়েই শুধু নয়, সারা দুনিয়ায় সাইকিডেলিক উপন্যাসে নতুন মাত্রা সংযোগ করেছেন।

শিক্ষা-শিক্ষকদের টাইম স্কেল

আমাদের দেশে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের পাওয়ার চেয়ে না-পাওয়ার পাল্লা বেশি ভারী, তাঁদের আর্থিক ও সামাজিক অবস্থা নাজুক। বিগত সরকারের মতো বর্তমান সরকারও শুধু প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে। মন্ত্রীরা মিটিং-সেমিনারে গিয়ে ‘শিক্ষকেরা মানুষ গড়ার কারিগর; শিক্ষকেরা জাতির মেরুদণ্ড’ এবং শিক্ষকদের শুধু উপদেশই দিচ্ছেন। শিক্ষকদের মানোন্নয়নে কার্যকর পদক্ষেপ নিচ্ছেন না।

দাহকালের কথা-হেমলক by মাহমুদুজ্জামান বাবু

বেশ কয়েক বছর আগে বাংলাদেশে একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মিত হয়েছিল। পরিচালকের নাম মনে নেই। কিন্তু স্থূল ও অশ্লীল নামের কারণে চলচ্চিত্রটির নাম মনে পড়ছে এত দিন পরও। কোপা শামসু নামের ওই ছবিটার বিশালাকৃতির পোস্টার নগর-মফস্বলের দেয়ালে দেয়ালে সাঁটানো হয়েছিল সে সময়। সিনেমা হলগুলোর বাইরে বড় বড় ব্যানারও ছিল।

সময়ের প্রতিবিম্ব-বিএনপি-আওয়ামী লীগে কিছু মিল, অনেক গরমিল by এবিএম মূসা

কলকাতা বিশ্ববিদ্যালয়ের আওতায় আমাদের ভারতবর্ষের ইতিহাস পড়তে হতো। ম্যাট্রিকুলেশনে বর্তমানের এসএসসি পরীক্ষায় ইতিহাসের প্রশ্নপত্রে সম্রাট আকবর দ্য গ্রেটের ও অশোক দ্য গ্রেটের শাসনকালের তুলনামূলক আলোচনা করতে বলা হতো। কারণ, দুজনের শাসন পরিচালনায় প্রজাহিতকর রাষ্ট্রপরিচালনা নীতির মিল ছিল।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অপরাধীমুক্ত করা জরুরি-ডাকাত-পুলিশ!

সংবাদটা এ রকমও হতে পারত: মধ্যরাতে একদল ডাকাত দরজা ভেঙে ঘরে ঢুকে ডাকাতি করছিল। সে সময় গৃহস্থের ফোন পেয়ে স্থানীয় থানার ওসি দ্রুত সাদা পোশাকে টহলরত পুলিশের দলকে সেখানে পাঠালে ডাকাতদল ধরা পড়ে। এতে কৃতজ্ঞ গ্রামবাসী পুলিশ দলের নামে জয়ধ্বনি দেয়।

দ্রুত বিচার-প্রক্রিয়া শেষ হোক-মানবতাবিরোধী অপরাধ

একাত্তরে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের বিচার-প্রক্রিয়া সম্পর্কে মার্কিন বিশেষ দূত স্টিফেন জে র্যাপ বলেছেন, ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক, তদন্ত সংস্থা, আইনজীবী প্যানেলের সদস্যরা যেভাবে কাজ এগিয়ে নিচ্ছেন, তা বেশ প্রশংসনীয়।’ তিন দিনের সফর শেষে সংবাদ সম্মেলনে তাঁর এ মন্তব্য দেশবাসীকে আশান্বিত করেছে।

শ্রদ্ধাঞ্জলি-আমার বাবা by নিমা রহমান

আমার বাবা লুৎফর রহমান। বাবার সঙ্গে সন্তানের যে সম্পর্ক থাকে, আমার সঙ্গে তার চেয়ে একটু বেশিই ছিল—পেয়েছি বেশি আদর, বেশি প্রশ্রয়। মানুষের জীবনে কিছু অধ্যায় থাকে, তা আড়ালেই থেকে যায়; বিস্মৃতির চাদরে ঢাকা পড়ে। মানুষটা চলে গেলে বড় বেশি মনে পড়ে সে কথাগুলো।

সার্ধশততম জন্মবার্ষিক-রবীন্দ্রনাথ ও একটি প্রশ্ন by ভীষ্মদেব চৌধুরী

আগামী পঁচিশে বৈশাখ দেশে-বিদেশে মহাসমারোহে উদ্যাপিত হবে সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ বাঙালি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম (১২৬৮-১৪১৮) জন্মবার্ষিক অনুষ্ঠান। জাতিক, আন্তর্জাতিক এবং আন্তর্দেশীয় নানা উদ্যোগ-আয়োজনে ওই দিন মুখরিত হবে কবি-বন্দনায়।

সপ্তাহের হালচাল-বিএনপির কোর্টে আওয়ামী লীগ খেলবে? by আব্দুল কাইয়ুম

এখন আওয়ামী লীগ বলছে তিন মাসের মধ্যে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন করতে না পারলে আগের সরকার ক্ষমতাসীন হবে। তখন তাদের অধীনেই নির্বাচন হবে। যদি তা-ই হবে, তাহলে আওয়ামী লীগ কেন ১৯৯৪-৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকারের জন্য এত হরতাল, অবরোধ, অসহযোগ আন্দোলন করেছিল?

দুর্নীতি দমন-একজন আন্না হাজারের খোঁজে by শাহানা হুদা

একশ্রেণীর মানুষ আছে, যারা এ দেশের নাগরিক হিসেবে গর্বিত, যারা ক্ষমতাবলয় থেকে অনেক দূরে, অথচ যারা মনে করে, দেশের মঙ্গলের জন্য এটা করলে ভালো হতো, ওটা করলে ভালো হতো। এরা ভোটের সময় মহা উৎসাহে ভোটকেন্দ্রে যায়, বিভিন্ন দলের কথা শোনে, নিজের পছন্দের দলটির জন্য প্রার্থনা করে।

সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ’-ওসামা বেঈমানির শিকার? by রবার্ট ফিস্ক

স্বাধীনতা ও গণতন্ত্রের দাবিতে মধ্যপ্রাচ্য প্রকম্পিত হচ্ছে। লাখ লাখ আরবের এই বিদ্রোহের দ্বারা ইতিহাসের পথে কেউকেটা হয়ে পড়া, রাজনৈতিকভাবে ব্যর্থ, মধ্য বয়সী ওসামার মৃত্যু হলো পাকিস্তানে গত সোমবার। এরপর দুনিয়াব্যাপী উন্মাদনা।

গতকাল সমকাল-ওবামার ওসামা-নিধন by ফারুক চৌধুরী

ওসামা বিন লাদেনের মৃত্যুসংবাদ পেয়েই মনে পড়ল, ১০ বছর আগে ইসলামাবাদে পাকিস্তানি সাংবাদিক হামিদ মিরের সঙ্গে ২০ অক্টোবর ২০০১ সালে আমার সাক্ষাৎকারের কথা। হামিদ মির, ‘জিয়ো’ টিভির বদৌলতে এখন একজন খ্যাতনামা সাংবাদিক। কিন্তু ২০০১ সালে ইসলামাবাদের উর্দু দৈনিক আওসাফ-এর সম্পাদক হিসেবে তাঁর এত নামডাক

আইনের প্রয়োগ ছাড়া স্থায়ী প্রতিকার হবে না-চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা স্থগিত

ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের জের ধরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা ১১ দিনের জন্য স্থগিত ঘোষণা এল ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলে সংগঠনটির দুই পক্ষের মধ্যে ভয়াবহ রক্তপাতের ঘটনার কয়েক দিন পরেই। সরকারপন্থী ছাত্রসংগঠনটি বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের পর থেকেই দেশের

সব ধরনের সন্ত্রাসের অবসান হোক-বিন লাদেনের মৃত্যু

২০০১ সালের ১১ সেপ্টেম্বরের আগের ও পরের দুনিয়া যেমন আলাদা, তেমনি ওসামা বিন লাদেনের মৃত্যুর আগের আর পরের দুনিয়াও হয়তো একই রইবে না। টুইন টাওয়ার ধ্বংসের পর পাকিস্তানের অ্যাবোটাবাদে মার্কিন বিশেষ বাহিনীর হামলায় বিন লাদেনের মৃত্যুর মধ্যে সময়ের ব্যবধান প্রায় ১০ বছর।

চারদিক-পরিবর্তনটা তাহলে কোথায় হলো? by শারমিন নাহার

৩০ এপ্রিল। ভোর। ভোরের আলো ফোটার আগেই জেগে উঠেছেন তাঁরা। নাওয়া-খাওয়া সেরে তৈরি হয়ে ছুটে এসেছেন গন্তব্যে। ঘড়ির কাঁটা আটের ঘর ছোঁয়ার আগেই কর্মক্ষেত্রে ঢোকা চাই, নচেৎ বেতন থেকে কিছু টাকা কেটে রাখা হবে। আজও এর ব্যতিক্রম হলো না মর্জিনার।

সন্ত্রাসবাদ-ওসামা বিন লাদেনের পর by নিকোলাস ক্রিস্টফ

প্রেসিডেন্ট ওবামা এইমাত্র ঘোষণা করলেন, মার্কিন যুক্তরাষ্ট্র আজ পাকিস্তানের অ্যাবোটাবাদে ওসামা বিন লাদেনকে হত্যা করেছে, তাঁর মৃতদেহ উদ্ধার করেছে। নয় বছর সাত মাস আগে লাদেন ১১ সেপ্টেম্বরের ঘটনা ঘটিয়েছিলেন, কিন্তু মার্কিন বাহিনী শেষ পর্যন্ত তাঁকে হত্যা করল। তাঁর দেহ এখন আমেরিকানদের হাতে।

কলকাতার চিঠি-বামফ্রন্ট উৎখাতে পুরুলিয়ায় অস্ত্রবর্ষণ! by অমর সাহা

সামান্য একটু হলেও ধাক্কা খেল পশ্চিমবঙ্গে কংগ্রেস জোট। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন চলার মধ্যেই পুরুলিয়ায় অস্ত্রবর্ষণ নিয়ে ওই মামলার অভিযুক্ত আসামি কিম ডেভির বিস্ফোরক মন্তব্য গোটা নির্বাচনী ময়দান তোলপাড় করে দিয়েছে। যদিও পশ্চিমবঙ্গের বিরোধী কংগ্রেস-তৃণমূল জোট এ ঘটনাকে তেমন আমল না দিয়ে বরং বলেছে, এখন

প্রতিক্রিয়া-আওয়ামী লীগ ও বিএনপির মিল-গরমিল by এ কে এম শাহাবুদ্দিন

সোহরাব হাসান গত ১৬ এপ্রিল ‘আওয়ামী লীগ ও বিএনপির মিল-অমিল’ শিরোনামে লিখেছেন, ‘আওয়ামী লীগের জন্ম আন্দোলন-সংগ্রামের ভেতরে আর বিএনপির জন্ম সেনানিবাসে, সামরিক শাসকের তত্ত্বাবধানে।’ এ বিষয়ে আমি বলতে চাই যে আওয়ামী লীগের জন্ম হয়েছিল মওলানা ভাসানীর হাতে, কোনো আন্দোলন-সংগ্রামের ভেতর দিয়ে নয়।

বাঘা তেঁতুল-শয়তান, ভেড়া ও পার্লামেন্ট by সৈয়দ আবুল মকসুদ

এই দুনিয়ায় বালা-মুসিবত যেমন আছে, তেমনি আছে সেসব থেকে আসান পাওয়ার উপায়। বিধাতার পরেই দুনিয়াতে কুমন্ত্রণাদাতা শয়তান সবচেয়ে ক্ষমতাবান। শয়তানের প্রভাবে বহু ভালো মানুষ ও গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান নষ্ট হয়ে যায়। তবে শয়তানের আছরমুক্ত হওয়ার উপায় সব দেশের মানুষের জানা নেই।

অরণ্যে রোদন-যা দিতে পারো না, তা কেড়ে নিয়ো না by আনিসুল হক

গ্রিক বীর আলেকজান্ডার দেখা করতে গেলেন দার্শনিক ডায়োজেনিসের সঙ্গে। দার্শনিক তখন একটা চৌবাচ্চায় শুয়ে রোদ পোহাচ্ছিলেন। আলেকজান্ডার তাঁর কাছে গিয়ে বললেন, ‘আমি আপনার জন্য কী করতে পারি?’ ডায়োজেনিস উত্তর দিলেন, ‘সূর্য আর আমার মধ্য থেকে সরে দাঁড়ান।

সব প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহি থাকতে হবে-জলবায়ু পরিবর্তন মোকাবিলা

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বড় ধরনের তহবিল জোগানোর সম্ভাবনা সামনে রেখে বিশেষজ্ঞ ও নাগরিক সমাজের নেতারা যে দুর্নীতির আশঙ্কা প্রকাশ করেছেন, তা অমূলক নয়। অভিজ্ঞতায় দেখা গেছে, যেখানে অর্থ সেখানেই দুর্নীতি জেঁকে বসে। শনিবার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) থেকে সারা বিশ্বে একযোগে প্রকাশিত প্রতিবেদনে যেসব

পুঁজিবাজারে আস্থা ফিরিয়ে আনাই বড় চ্যালেঞ্জ-তদন্ত প্রতিবেদন প্রকাশ

দেরিতে হলেও পুঁজিবাজারসংক্রান্ত তদন্ত প্রতিবেদন সরকার প্রকাশ করেছে এবং তদন্ত কমিটির অনেক সুপারিশ ধারাবাহিকভাবে বাস্তবায়ন, কিছু বিষয়ে অধিকতর তদন্ত ও এসইসি পুনর্গঠনের সিদ্ধান্ত নিয়েছে। শুরুতে তদন্ত প্রতিবেদন প্রকাশ করা নিয়ে সরকারের দ্বিধাদ্বন্দ্ব, সময়ক্ষেপণ ও কাটছাঁট করে প্রতিবেদন প্রকাশ করার ঘোষণা জনমনে অসন্তোষের

স্মরণ-শিশুসাহিত্যের এক নন্দিত লেখক by লুৎফর রহমান রিটন

রোকনুজ্জামান খান দাদাভাই সম্পাদিত মাসিক কচি-কাঁচায় ছাপা হয়েছিল আবু কায়সারের ধারাবাহিক উপন্যাস রায়হানের রাজহাঁস। আমাদের শিশুসাহিত্যে আলোড়ন সৃষ্টিকারী রায়হানের রাজহাঁস বই হয়ে বেরোয় ১৯৭৩ সালে। আমাদের কৈশোরকে মুগ্ধতায় ভরিয়ে দিয়েছিল বইটি। আমার ছেলেবেলার বন্ধু শার্লি নিয়মিত আমাকে বই উপহার দিত।

স্বীকৃতি-ধন্য শ্রেণীভুক্ত দ্বিতীয় জন পল by ফাদার কমল কোড়াইয়া

প্রয়াত পোপ দ্বিতীয় জন পলের জীবিতাবস্থায় বীরোচিত গুণাবলি, অকৃত্রিম সেবাকাজ এবং অসাধারণ আধ্যাত্মিকতাপূর্ণ জীবনযাপনের স্বীকৃতিস্বরূপ পোপ ষোড়শ বেনেডিক্ট ১ মে ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স স্কয়ারে তাঁকে ধন্য শ্রেণীভুক্ত করছেন। মৃত্যুর পর তিনিই সর্বাপেক্ষা অল্প সময়ের মধ্যে এ মহান সম্মানে ভূষিত হচ্ছেন।

সরল গরল-পশ্চিমবঙ্গের নির্বাচন থেকে শিক্ষা by মিজানুর রহমান খান

যে কবিতা শুনতে জানে না, সে মানুষ খুন করতে পারে। কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্য তো কবিতা পছন্দ করেন। তিনি কীভাবে নন্দীগ্রামে মানুষ খুনের নির্দেশ দিয়েছিলেন। প্রশ্ন রেখেছিলাম বুদ্ধদেব-বন্ধু সুনীল গঙ্গোপাধ্যায়ের কাছে। সুনীল বললেন, তিনি বিশ্বাস করেন না যে বুদ্ধদেব নন্দীগ্রামে গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন।

হজ প্রস্তুতি-এবার যাঁরা হজে যাবেন... by ফেরদৌস ফয়সাল

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৬ নভেম্বর পবিত্র হজ অনুষ্ঠিত হবে। সরকারি ব্যবস্থাপনায় ও ধর্মবিষয়ক মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত হজ এজেন্সির মাধ্যমে বেসরকারি ব্যবস্থাপনায় এক লাখ ২০ হাজার হজযাত্রী হজব্রত পালনের জন্য সৌদি আরব গমন করতে পারবেন।

অধিকার-মে দিবস ও বাংলাদেশের শ্রমিকশ্রেণী by ওয়াজেদুল ইসলাম খান

বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে শ্রমিকশ্রেণী তথা শ্রমজীবী মানুষের অর্থনৈতিক ও সামাজিক মুক্তি প্রতিষ্ঠিত হওয়ার কথা ছিল। সেই ধারাবাহিকতায় শ্রমিকশ্রেণীর সবচেয়ে বড় উৎসব মহান মে দিবস অধিকার প্রতিষ্ঠা, পারস্পরিক সংহতি প্রকাশ এবং শোষণহীন সমাজ গড়ার শপথের দিন হিসেবে পালনের কথা।

বিশেষ সাক্ষাৎকার-বিশ্ব শ্রমবাজার অভিবাসী শ্রমিকদের পক্ষে আনা সম্ভব by তাসনীম সিদ্দিকী

ড. তাসনীম সিদ্দিকীর জন্ম ১৯৬৯ সালে, ঢাকায়। ঢাকার হলিক্রস উচ্চমাধ্যমিক বিদ্যালয় থেকে উচ্চমাধ্যমিক সমাপ্ত করে প্রবেশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ১৯৮৪ সালে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর শেষ করে সে বছরই ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতায় যোগ দেন। এরপর অস্ট্রেলিয়ার গ্রিফিথ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি অর্জন করেন।

অন্যায়ের পক্ষে কর্তৃপক্ষের সাফাই গ্রহণযোগ্য নয়-অভিনব স্বাস্থ্য পরীক্ষা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নতুন নিয়োগ পাওয়া ২৪ জন শিক্ষকের স্বাস্থ্য পরীক্ষার নামে প্রতিষ্ঠানটির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা যে দায়িত্বহীনতার নজির দেখিয়েছেন, তার তুলনা মেলা ভার। চাকরিতে নিয়োগের আগে নিয়োগপ্রাপ্ত ব্যক্তির স্বাস্থ্য পরীক্ষার বিধান প্রায় সব প্রতিষ্ঠানেই আছে। এর মাধ্যমে শারীরিকভাবে তিনি চাকরি করতে সামর্থ্যবান কি না, সেটিই যাচাই করা

শ্রমিকদের জীবনমানের উন্নতি চাই-মে দিবস

শ্রমিকশ্রেণীর আন্তর্জাতিক সংহতি ও সংগ্রামের প্রতীকী দিন হিসেবে আবার এসেছে পয়লা মে, মহান মে দিবস। আজ থেকে ১২৫ বছর আগে ১৮৮৬ সালের ১ মে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের শ্রমিকেরা কর্মক্ষেত্রে মানবিক পরিবেশ প্রতিষ্ঠার দাবি জানাতে গিয়ে রাষ্ট্রশক্তির নিষ্ঠুর নিপীড়নের শিকার হয়েছিলেন, বুকের রক্ত ঢেলে দিয়েছিলেন।

এই দিনে-সিদু-কানু কি পরাজিত? by সালেক খোকন

স্কুলমাঠের এক কোণে শহীদ মিনারটি। চুনকাম করে ধুয়েমুছে সাজানো হয়েছে সেটি। রঙিন কাগজ জড়ানো দড়িতে মাঠের চারপাশ ঘেরা। কয়েক শ আদিবাসী লাইন করে দাঁড়ানো। শহীদ মিনারে একে একে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছে সবাই।

সপ্তাহের হালচাল-বিএনপি কোন পথে যাবে? by আব্দুল কাইয়ুম

বিএনপির সামনে দুটি পথ—কঠোর কর্মসূচির ধারায় এগিয়ে যাওয়া; অথবা আন্দোলনের কর্মসূচি রেখেও অনুকূল শর্তে আলোচনায় বসা, সংসদে যাওয়া। কোনটা ভালো, বিএনপিকেই সিদ্ধান্ত নিতে হবে। সবাই ধরে নিয়েছিল, আরাফাত রহমান কোকোর দুর্নীতির মামলায় জেল-জরিমানা হলে বিএনপি রবি-সোমবার দুই দিনের, না হলে অন্তত এক দিনের

ধর্ম-পবিত্র শবে মিরাজের তাৎপর্য by মুহাম্মদ আবদুল মুনিম খান

মিরাজ’ আরবি শব্দ; এর আভিধানিক অর্থ সিঁড়ি, সোপান প্রভৃতি। অন্য অর্থে ঊর্ধ্বলোকে আরোহণ বা মহামিলন। মিরাজের প্রথম পর্যায় অর্থাৎ মক্কা নগরের কাবা শরিফে বা মসজিদুল হারামের হাতিম থেকে জেরুজালেমের মসজিদুল আকসা পর্যন্ত বোরাকে আরোহণ-অবতরণ করা পর্যন্ত ইহলোক ভ্রমণকে ‘ইস্রা’ বলা হয় এবং এখান থেকে নূরের চলন্ত সিঁড়িযোগে

দিল্লির চিঠি-‘নিয়ন্ত্রণরেখা’ রূপান্তরিত হোক ‘শান্তিরেখায়’ by কুলদীপ নায়ার

কখনো কখনো অবনতিও বিবেচিত হয় উন্নতি হিসেবে। ভারত ও পাকিস্তানের পররাষ্ট্রসচিবের মধ্যকার সাম্প্রতিক আলোচনার ফলাফল এ কথার মাধ্যমেই পরিমাপ করা যায়। ভারতের নিরুপমা রাও ও পাকিস্তানের সালমান বশিরের মধ্যে আলোচনা হয়েছে। সংলাপ চলবে—এটা ইতিবাচক।

রাজনীতি-বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্র নয় by আবদুল মান্নান

একবার এক বাংলাদেশফেরত ডাচ সাংবাদিককে স্থানীয় বাঙালিরা প্রশ্ন করল, ‘কেমন দেখলে আমাদের দেশ?’ সেই সাংবাদিকের উত্তর, ‘তোমাদের দেশে না গেলে বোঝা যেত না একটা দেশ কত উত্তেজনাপূর্ণ বা রোমাঞ্চকর হতে পারে।’ শুনে বাঙালি শ্রোতারা তো অবাক। যে দেশ নিয়ে বিদেশেও তারা এত উদ্বেগের মধ্যে থাকে, সেখানে একজন ভিনদেশি ঝানু সাংবাদিক কী এমন সব উত্তেজনাপূর্ণ বা রোমাঞ্চকর বিষয় দেখতে পেলেন?

মা, দেশ ও বন্ধুর বিশ্বাসঘাতকের শাস্তি চাই-নিকৃষ্ট নকলবাজ

জগতে বিশুদ্ধ নকল পাওয়া কঠিন, কিন্তু বাংলাদেশে এ রকম এক বিশুদ্ধ নকলের খোঁজ মিলেছে। তার নাম নকল, সনদ নকল, পদ নকল, কাজ নকল, আচরণ নকল। কথায় বলে, শঠের ছলের অভাব হয় না। নকল রবীন্দ্রপ্রেমী সেজে দেশের মন্ত্রী থেকে শুরু করে জাপানি নাগরিকদের পর্যন্ত প্রতারণা করতে যিনি পারেন, তিনি নিঃসন্দেহে নকলকুল শিরোমণি।

টিআইবির সুপারিশগুলো বিবেচনায় নিন-কার্যকর সংসদের প্রত্যাশা

একানব্বইয়ে সংসদীয় গণতন্ত্রের পথে আমাদের যে নতুন যাত্রা শুরু হয়েছিল, তার প্রায় ২০ বছর পার হলো। সময় পার করা মানে এগিয়ে যাওয়া; কিন্তু আমাদের সংসদীয় গণতন্ত্র কতটুকু এগোল? সংসদ নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) প্রতিবেদন হতাশাজনক।

আরেকটি নির্ঘুম রাতের প্রতীক্ষা... by প্রণব বল

রাতের নীরবতা ভেঙে তারা নেমে এল রাজপথে। অলিগলিতে। অবগুণ্ঠিত নারীরা দাঁড়ালেন বেলকনিতে। কারও হাতে ফুল, কারও হাতে আতশবাজি আবার কারও হাতে লাল-সবুজ পতাকা। খণ্ড খণ্ড এসব মিছিলের এক সুর—‘বাংলাদেশ, বাংলাদেশ’। একটু আগে এই নামটি ইতিহাসে ঠাঁই করে নিয়েছে। তাই তো উল্লাসে উড়ছে এই বিহ্বল উল্লাসিক রাত।

শুকনো মৌসুমে পানির কষ্ট-পান্নাপাড়া, চান্দগাঁও খুলশী সবখানে একই চিত্র

আগ্রাবাদ এলাকার পান্নাপাড়ার লোকজন শীতের শুরু থেকেই পানির কষ্টে ভোগেন। শুকনো মৌসুমে এ এলাকার লোকজন ওয়াসার পানি পান না। বহুদিন ধরে এমনটা দেখে আসছেন এলাকাবাসী। শেখ মুজিব সড়কের নিচে নির্মিত ভূগর্ভস্থ পয়োনিষ্কাশন কালভার্টের কারণে ওয়াসার সরবরাহ পাইপ সোজা পথে সড়কের অন্য পাশে যেতে পারে না।

পাইপলাইনে ফুটো, নালায় চলে যায় ওয়াসার ৪০ শতাংশ পানি by হামিদ উল্লাহ

গত শুক্রবার নগরের গণি বেকারির অদূরে সিরাজউদ্দৌলা সড়কের কাছে ওয়াসার একটি পাইপলাইন ফুটো হয়ে সড়কের ওপর দিয়ে পানি প্রবাহিত হওয়ায় ওই পথে কিছু সময়ের জন্য গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। একই সময়ে নগরের ডিসি হিলের কাছে মোমিন রোড ও পশ্চিম বাকলিয়া মিয়ার বাপের বাড়ির কাছেও পাইপলাইনের ফুটো দিয়ে সড়কের ওপর

সাক্ষাৎকার-চট্টগ্রামবাসীর প্রাণের কথা তুলে ধরব প্রধানমন্ত্রীর কাছে by এ বি এম মহিউদ্দিন চৌধুরী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার চট্টগ্রাম সফর কেন্দ্র করে আওয়ামী লীগের প্রচারণা চলছে। ঐক্যবদ্ধভাবে প্রচারণা চালাতে আওয়ামী লীগের সব পক্ষের নেতা এক মঞ্চে এসেছেন। চট্টগ্রাম নগর আওয়ামী লীগের বিভেদ, চট্টগ্রামের উন্নয়ন নিয়ে নগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী সাক্ষাৎকার দেন।

শেখ হাসিনার সমাবেশ ঘিরে ব্যাপক প্রচারণা-এক মঞ্চে নেতারা

আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পলোগ্রাউন্ডের মহাসমাবেশকে কেন্দ্র করে বিভক্ত নগর আওয়ামী লীগের নেতারা এক মঞ্চে এসেছেন। সমাবেশ সফল করার লক্ষ্যে একসঙ্গে প্রচারণাও শুরু করেছেন তাঁরা। এতে দলীয় নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

যুদ্ধে বিপন্ন মানবিকতার গল্প

আমরা অনেকেই একাত্তর দেখিনি। একাত্তর নিয়ে সেই মাপের খুব বেশি ছবিও বানানো হয়নি আমাদের দেশে। তার পরও একাত্তরে কীভাবে বিপন্ন হয়েছিল মানবিকতা, সেই ছবি কল্পনায় এঁকে নিতেই পারেন। আর আপনার কল্পনার ক্যানভাসে রং-তুলি-ইজেলের রসদ জোগাতে পারে এই তিনটি ছবি। সবখানে, সব কালেই আসলে যুদ্ধের ছবিটা অভিন্ন।

রণবীর-দীপিকা-বন্ধু-শত্রুর গোলকধাঁধায়...

জনম জনমের বন্ধু কিংবা চিরশত্রু— দুটি শব্দের সঙ্গেই বলিউডবাসীর খুব একটা পরিচয় নেই। আজকের বন্ধু আগামীকালের শত্রু হতে পারে। আবার এর উল্টোটাও ঘটছে অহরহ। রণবীর কাপুর-দীপিকা পাড়ুকোনকেই দেখুন না! অভিনয়জীবনের প্রথম বছরেই একে অপরের প্রেমের নৌকায় তরী ভেড়ালেন! অথচ বছর ঘুরতে না ঘুরতেই জনসমক্ষে

তানভীরের ‘একাত্তর’-সাক্ষাৎকার নিয়েছেন মেহেদী মাসুদ

তানভীর মোকাম্মেলের ১৯৭১ প্রামাণ্যচিত্রটিতে দেখা গেছে মুক্তিযুদ্ধের অনেক অজানা কাহিনি। ছবিটি নিয়ে তাঁর অনুভূতি, অভিজ্ঞতার কথা তিনি জানালেন আনন্দকে। তানভীর ভাই, ১৯৭১ প্রামাণ্যচিত্রটির কাজ করার সময় কোনো সাক্ষাৎকার নিতে গিয়ে কি আবেগ্লাপুত হয়েছিলেন? এমন দুটি ঘটনা কী বলবেন?

একাত্তরে ববিতা

মুক্তিযুদ্ধের নয়টি মাস কেমন ছিলেন ববিতা? সে কথাই জেনে নিই তাঁর বয়ানে। তখনো যুদ্ধ শুরু হয়নি। ৭ মার্চের পরপর সবকিছুরই কেমন যেন পরিবর্তন হতে লাগল। জহির ভাই এক দিন বাসায় বলছিলেন, ‘বেটারা সহজে দেশটাকে বোধ হয় ছেড়ে যাবে না।’

জন্মদিন-অপরাজিত ৭৫ by বিপ্লব বাল

যে যতই হম্বিতম্বি করি, আমরা জন্মাই, বড় হই একেক মায়ের আঁচলতলে। তাই নিয়ে উপন্যাসে রবীন্দ্র-চরিত্র বলে, ‘বাঙালি ছেলেদের কখনো বয়স হয় না, তারা চিরকাল খোকাই থেকে যায়—প্রথমে মায়ের, তারপর বউয়ের হাতে খোকাই হয়ে থাকে। বড় হওয়া আর হয় না তাদের।’ ঘরে ঘরে মায়ের হাতেই নাকি থাকে সংসারের তাবৎ চাবিকাঠি।

বদলে দাও বদলে যাও মিছিল-কার্টুন ব্যাধি কার্টুনেই প্রতিকার by কাজী মনজুর করিম ও গুলশান আরা

বদলে দাও বদলে যাও মিছিলে দেশের তিনটি জরুরি সমস্যা নিয়ে অব্যাহত আলোচনা হচ্ছে। গণমাধ্যমে শিশুদের জন্য বাংলায় বিনোদন চাই, যৌন হয়রানিমুক্ত বাংলাদেশ চাই এবং সড়ক দুর্ঘটনা কি চলতেই থাকবে? আজ প্রথমোক্ত বিষয়ে কাজী মনজুর করিম ও গুলশান আরা দম্পতির জীবন অভিজ্ঞতার লেখা ছাপা হলো।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-সন্ত্রাসমুক্ত গণতান্ত্রিক বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন by রাজীব নন্দী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ঝুপড়ি এখন মুখরিত থাকার কথা তরুণ বুদ্ধিজীবীদের আড্ডায়। অথচ অলস ক্যাম্পাসে কিছু ভবন কেবল দাঁড়িয়ে আছে! চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গত ৮ ফেব্রুয়ারি সংঘাতময় পরিস্থিতিতে ক্যাম্পাস বন্ধ হয়েছে। আবাসিক শিক্ষার্থীরা হল ছেড়েছেন।

অভিভাবকদের প্রতি-কলাভেরি নিয়ে ব্যাপারটি কী, ভাইসব? by গেরলিও নিমালন

আসলে এই লেখাটার বিষয় ওই ‘কলাভেরি ডি’ গানটা নয়। এক নাদান কিশোরের সত্যিকার অনুভূতিই এর বিষয়। এমনকি আমার মা-বাবাও জানেন না, এ রকম একটি লেখা আমি লিখেছি। জানলে তাঁরা ভাববেন, আমি পড়ালেখা ছেড়ে বাইরের কাজ করছি। তাঁদের জবানে এটা পাপ।

দাহকালের কথা-অশনিসংকেত by মাহমুদুজ্জামান বাবু

সাতসকালে টেলিফোন কলের শব্দে ঘুম ভেঙেছিল আজ। অপরিচিত নম্বর। কিন্তু কথা শুরু হলে অপরিচিতির দূরত্ব কাটল। ওপাশের ব্যক্তিটি ডা. আলম। আত্মীয়তার সূত্রে আমি তার মামা। আলম বলল, ‘মামা, আপনি কি আওয়ামী লীগে যোগ দিয়েছেন?’ কথা শুনে আমি তাজ্জব! মেজাজও চড়ে যাচ্ছিল। তবুও শান্ত গলায় জানতে চাইলাম, ‘কেন বলছ, এ কথা?’

ধারাবাহিক সাফল্যই আমাদের কাম্য-অভিনন্দন, বাংলাদেশ ক্রিকেট দল

ফাইনালে বাংলাদেশ। শব্দ দুটি লিখতে বিস্ময় চিহ্ন ব্যবহার করতে হচ্ছে না। আজ ফাইনাল খেলার ফলাফল যা-ই হোক না কেন, বিস্ময় চিহ্নবিহীন শব্দ দুটির ব্যবহারে কোনো হেরফের হবে না। যাঁরা এবার এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের খেলাগুলো নিবিষ্ট মনে দেখেছেন, তাঁরা স্বীকার করবেন, যোগ্য দল হিসেবেই বাংলাদেশ ফাইনালে উঠেছে।

বিতর্ক হোক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে-সংসদে দুই নেত্রী

বিগত তিন বছরের মধ্যে গত মঙ্গলবার সংসদে দুই নেত্রীর উপস্থিতি ও পরস্পরের প্রতি সহনশীল মনোভাবের এক বিরল দৃষ্টান্ত স্থাপিত হলো। বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়া এক ঘণ্টা ৫৩ মিনিট বক্তব্য দিয়েছেন। কিন্তু তাঁর বক্তব্যের সময় কোনো কটুবাক্য তিনি উচ্চারণ করেননি।

নৌমন্ত্রীর বক্তব্য মানতে পারি না by শাফিক আফতাব

সড়ক দুর্ঘটনা এখন প্রাত্যহিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন শুনতে শুনতে এসব সংবাদ এখন আমাদের মনে আলাদা কোনো অনুভূতি তৈরি করে না। কিন্তু আমরা যখন দেশ বরেণ্য কোনো ব্যক্তিকে হারাই, তখন এসব খবর আবার মনে দাগ না কেটে পারে না। সড়ক দুর্ঘটনায় অতীতে আমরা অনেক বরেণ্য ব্যক্তিত্বকে হারিয়েছি।

ভ্রাম্যমাণ আদালত সক্রিয় হোক by এসএম নাজমুল হক ইমন

আবারও ঘটল সড়ক দুর্ঘটনা। দুমড়ে-মুচড়ে গেল মাইক্রোবাসটি। প্রাণ গেল ৫ জনের। বাকিরা আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। যারা যন্ত্রদানবের আঘাতে প্রাণ দিলেন তাদের মধ্যে একজন ইলেকট্রনিক মিডিয়া জগতে সুপরিচিত ব্যক্তিত্ব আশফাক মুনীর। স্বনামখ্যাত ব্যক্তিত্ব অধ্যাপক মুনীর চৌধুরীর ছেলে।

বিপজ্জনক বাঁকে যা করণীয় by মোঃ আমজাদ হোসেন

বলা হয়, দুর্ঘটনার ওপর কারও হাত নেই। সবই যদি নিয়তির লিখন হবে, তাহলে বাংলাদেশের মানুষের দুর্ভাগ্য কেন এত বেশি? আর উন্নত দেশগুলোতে তা কেন কম? বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা কেনইবা এত অথর্ব হয়ে পড়ছে? আমাদের দেশে জরুরি ভিত্তিতে এ কাজ, ওই কাজ এখনই করা প্রয়োজন এমন তালিকা কত বড় হতে পারে তা দেশের যে কোনো নাগরিকই অনুমান করতে পারবেন। আর্থিক অসঙ্গতির কারণে এ ধরনের অনেক কাজ করা সম্ভব হয় না।

এ আতঙ্ক রুখতেই হবে by আমিনুল ইসলাম জুয়েল

একটি পত্রিকায় সংবাদ এসেছে, পাবনা-নগরবাড়ী মহাসড়কের ৫২ কিমি দূরত্বের মধ্যে সড়ক ও জনপথ বিভাগ মোট ৩৫টি গতিরোধক দিয়ে যানবাহনের গতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে! কিন্তু ড্রাইভারদের বেপরোয়া মনোভাবের কারণে তা ব্যর্থতায় পর্যবসিত হচ্ছে। আর তাই তো এ বছর ১৭ জানুয়ারি থেকে ১৩ আগস্ট পর্যন্ত সাত মাসে ওই সড়কে সংঘটিত

মৃদুল চক্রবর্তীর মৃত্যু ও তারপর by বদিউর রহমান

চিরবিদায় নিলেন অধ্যাপক মৃদুল কান্তি চক্রবর্তী। সঙ্গীতের তত্ত্বগত বা একাডেমিক, গায়ন বা সুর-ছন্দ-তাল-লয় কিংবা গায়কী বা পরিবশনা_ সবদিকে একজন চৌকস ব্যক্তিত্ব ছিলেন মৃদুল কান্তি চক্রবর্তী। সামগ্রিক অর্থে ছিলেন যথার্থ সঙ্গীত গবেষক। লোকসঙ্গীত, বাউলসঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি,

কনিষ্ঠতম ভাষাসৈনিক হামিদুজ্জামান by একেএম সাইদুজ্জামান

আমার বাবা একেএম হামিদুজ্জামান (এহিয়া) যা করতে পেরেছিলেন তা তিনি করতে পারেননি জীবদ্দশায়। তিনি তার জনতাকে একত্র করতে পেরেছিলেন। 'আমার জনতা'_ বাবার ভাষা এমনধারাই ছিল। মাত্র ১৬ বছর বয়সে ভাষা আন্দোলনের কারণে কারাবরণ করে তিনিই বস্তুত হয়েছিলেন ইতিহাসে কনিষ্ঠতম ভাষাসৈনিক।

রাজনীতি-ইতিহাস কাউকে ক্ষমা করে না by ওয়ারেসাত হোসেন বেলাল

বাংলাদেশ ও বাঙালির ইতিহাসে দীর্ঘতম অংশ আলোকিত করেছেন জাতির জনক বঙ্গবল্পুব্দ শেখ মুজিবুর রহমান। মানবজাতি ও সভ্যতার সর্বোত্তম কৃতিত্ব হলো রাষ্ট্র প্রতিষ্ঠা করা। বাঙালির ইতিহাসের শ্রেষ্ঠতম কাজটি করেছেন বঙ্গবল্পুব্দ। তাই তো তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি।

কালের আয়নায়-কম খাওয়ার উপদেশ :সে যুগে এবং এ যুগে by আবদুল গাফ্ফার চৌধুরী

দেশে খাদ্যমূল্য, খাদ্যে ভেজাল ইত্যাদি সংকট কাটিয়ে ওঠার জন্য বাণিজ্যমন্ত্রী কর্নেল (অব.) ফারুক খান জনসাধারণকে কম খাওয়ার উপদেশ দিতে গিয়ে যে বিতর্ক ও সমালোচনার জালে জড়িয়েছেন তা থেকে এখনও মুক্ত হতে পারেননি। দলমত নির্বিশেষে অনেকেই তার সমালোচনা করছেন।

জিম্মি করে টাকা আদায়-পুলিশে অবক্ষয় আতঙ্কজনক

রাজশাহীতে এক চিকিৎসক পরিবারকে জিম্মি করে তাদের কাছ থেকে পুলিশের এক লাখ টাকা আদায়ের ঘটনাটি আইন-শৃঙ্খলা বাহিনী সম্পর্কে বিদ্যমান নেতিবাচক ধারণাকে আরও শক্তিশালী করবে। সহকারী কমিশনার থেকে কনস্টেবল পর্যন্ত মাঠ পর্যায়ের পুলিশ সদস্যদের পরিকল্পিত অপরাধের সঙ্গে জড়িত হওয়ার ঘটনা বাহিনীর সামগ্রিক

সংসদে বেহাল সড়কপথ-জাতীয় ইস্যুতে এমন মুখরই থাকুন

জাতীয় সংসদে বৃহস্পতিবার বেহাল সড়কপথ নিয়ে বিশদ আলোচনা হয়েছে। প্রধান বিরোধী দল বিএনপি এবং তাদের জোটের সদস্যরা একের পর এক অধিবেশনে মূলত অকারণ অনুপস্থিত। তারপরও সরকারি জোটের সদস্যরা মৃত্যুকূপে পরিণত হওয়া বিভিন্ন সড়কের চিত্র তুলে ধরেছেন, দ্রুত পরিস্থিতির উন্নতি সাধনে পদক্ষেপ নিতে প্রবল চাপ সৃষ্টি করেছেন।

সাক্ষাৎকার গ্রহণ :শেখ রোকন-নিরাপদ পানির অধিকারে শহর ও গ্রামে বৈষম্য বাড়ছে by ডা. মোহাম্মদ খায়রুল ইসলাম

নিরাপদ পানি, স্যানিটেশন ও হাইজিন বিষয়ক আন্তর্জাতিক প্রতিষ্ঠান ওয়াটার এইডের বাংলাদেশভিত্তিক আবাসিক প্রতিনিধি ডা. মোহাম্মদ খায়রুল ইসলাম ২০০৮ সালে বর্তমান কর্মস্থলে যোগদানের আগে কয়েক বছর দক্ষিণ আফ্রিকায় ছিলেন। সেখানে তিনি প্লান ইন্টারন্যাশনালের কর্মসূচি প্রধানের দায়িত্ব পালন করেন।

অপরাজিত ৭৫ by সিরাজুল আযম

যে সমাজে মানুষ নিজের সুবিধার বাইরে এক পা-ও হাঁটতে চায় না, সেই সময়ে কোনো মানুষ যদি নিজের খেয়ে বনের মোষ তাড়ায়, তাহলে তাকে লোকে সন্দেহ করে অথবা ধরে নেয়, মানুষটি নিতান্তই বোকা। কিন্তু গ্রামদেশে সেদিনও ছিল_ শহরেও ছিল, কারও বিপদ মানে সবার বিপদ। আর কারও আনন্দ মানে তা একার নয়।

শহীদ মিনারে তিক্ত অভিজ্ঞতা by নির্মল সেন

১৯৭১ সালের অক্টোবর মাস। আমি যুদ্ধের কারণে আগরতলায়। আমার ছোট ভাই মৃণাল সেন সস্ত্রীক কলকাতার ২৪ পরগনার বারাসাতে গেছে। আমি তখনও বিশ্বাস করি, যুদ্ধে আমাদের জয় হবে। আমি একটি ঘটনার পরিপ্রেক্ষিতে বারাসাতে অবস্থানরত আমার ভাইকে লিখেছিলাম_ যুদ্ধে আমাদের জয় হোক আর না হোক আমি শহীদ মিনারে খালি

পানি দিবস-সুপেয় পানি নাগরিকের মৌলিক অধিকার by ম. ইনামুল হক

সুপেয় পানি মানুষের মৌলিক অধিকার, বেঁচে থাকার জন্য জন্মগত অধিকার। আমাদের নদীগুলো হাজার হাজার বছর ধরে প্রবাহিত হচ্ছে। এই প্রবাহের ওপর আমাদের জনবসতি, কৃষি, অর্থনীতি এবং যাতায়াত ব্যবস্থা গড়ে উঠেছে। তাই নদীতে পানির প্রবাহ থাকাটা আমাদের ঐতিহাসিক অধিকার

নারীর অগ্রগতি-চার দেয়ালের বাইরে অপার বিস্ময় by সালমা খান

নারী নেতারা জানেন তাদের গণ্ডি কতটুকু_ একটু বাইরে গেলেই পুরুষতান্ত্রিক গোষ্ঠী চ্যালেঞ্জ ছুড়ে দেবে। মন্ত্রণালয়গুলোতেও দেখা যায়, সিদ্ধান্ত গ্রহণ যেসব পদ থেকে হয়ে থাকে সেখানে নারীর সংখ্যা সীমিত। বেসরকারি প্রতিষ্ঠানের চিত্রও ভিন্ন নয়। অর্থনীতিতে এ খাতের ভূমিকা বেড়ে চলেছে।

বিদ্যালয়-শিক্ষার্থীদের শারীরিক শাস্তি নয়

দে শের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ৫৯ শতাংশ শিক্ষার্থী শিক্ষকের শারীরিক শাস্তির শিকার হয়। বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) আর্থিক সহায়তায় আইআইডি পরিচালিত এ সম্পর্কিত জরিপে এ ধরনের তথ্য পাওয়া যাওয়ার মধ্য দিয়ে প্রমাণ হয়, হাইকোর্ট শিক্ষার্থী নির্যাতন নিষিদ্ধ করে আদেশ জারি করার এক বছর পরও এ ক্ষেত্রে তেমন

সংসদীয় রাজনীতি-সমঝোতা ও সহযোগিতাতেই সমাধান

বহুদিন পর, মঙ্গলবার জাতীয় সংসদের একই অধিবেশনে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা। গণতন্ত্রমনস্ক, শুভ ও কল্যাণের পক্ষের প্রতিটি মানুষকে এ ঘটনা উদ্বেলিত ও আশান্বিত করে তুলেছে। কেউ বলবেন, নেতৃবৃন্দের ভাষণ জনগুরুত্বপূর্ণ বিষয়ে সজ্জিত হওয়ার বদলে পরস্পরের প্রতি দোষারোপমূলক বক্তব্যেই আকীর্ণ ছিল।

সাদাকালো-গণতন্ত্রী ও প্রগতিবাদী দৃষ্টিকোণ থেকে একটি বিশ্লেষণ by আহমদ রফিক

ভাষার মাস ফেব্রুয়ারি শেষ হয়েছে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে। বাঙালির ভাষিক আবেগ আপাতত শান্ত বাকি ১১ মাসের জন্য। বইমেলাও আগামী ফেব্রুয়ারির জন্য অপেক্ষা করে আছে। এভাবেই আমাদের 'মহান একুশে' তর্পণ বছরের পর বছর। ভাষাসংগ্রামকারীরাও এক মাসের তৎপরতা শেষে ক্লান্তি ঝেড়ে ফেলে আগামী ফেব্রুয়ারির অপেক্ষায়।

বিএনপির কার্যালয় ভাঙচুর-লালমনিরহাটে যুবলীগ নেতা খুন, আটক ৫

লালমনিরহাট সদর উপজেলা যুবলীগের সহসভাপতি ইকবাল কবির (৩৫) খুন হয়েছেন। গত মঙ্গলবার গভীর রাতে উপজেলার শিবরাম গ্রামের একটি তামাকখেত থেকে তাঁর হাত-পা বাঁধা লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পাঁচজনকে আটক করেছে পুলিশ।

সাক্ষ্যে মেজর রওনক-পেছন ফেরার সঙ্গে সঙ্গে মেজর মোশাররফকে গুলি করে জওয়ানরা

‘আমাকে ও মেজর মোশাররফকে নূর মোহাম্মদ রাইফেল স্কুল থেকে টেনেহিঁচড়ে বের করে আনে জওয়ানরা। তারা মোশাররফকে পেছন ফিরে দাঁড়াতে বলে। তিনি পেছন ফিরে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে জওয়ানরা তাঁকে গুলি করে হত্যা করে।’

বিমানকর্মীদের আন্দোলন-২৬ মার্চের মধ্যে পর্ষদ না ভাঙলে লাগাতার ধর্মঘট

বিমানের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার এক দফা দাবি মেনে নিতে সরকারকে ২৬ মার্চ পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন কর্মীরা। এর মধ্যে দাবি মানা না হলে লাগাতার ধর্মঘট ও দেশের সব বিমানবন্দর অচল করে দেওয়ার হুমকি দেন তাঁরা।
গতকাল বুধবার বিমানের প্রধান কার্যালয় বলাকা ভবনে দুই ঘণ্টার অবস্থান কর্মসূচি থেকে এই সময়সীমা বেঁধে দেন

বীর মুক্তিযোদ্ধা-তোমাদের এ ঋণ শোধ হবে না

৩৪৭ স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন। চিত্তরঞ্জন দত্ত, বীর উত্তম দক্ষ এক সেক্টর অধিনায়ক ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালে ৪ নম্বর সেক্টর ছিল গুরুত্বপূর্ণ এক এলাকা। এই সেক্টরের অধিনায়ক ছিলেন চিত্তরঞ্জন দত্ত। দেশের উত্তর-পূর্বাঞ্চলের বিরাট অংশ নিয়ে ছিল এই সেক্টর।

দেশজুড়ে ব্যাপক লোডশেডিং-বেলা তিনটা থেকে রাত ৯টা সিএনজি স্টেশন বন্ধ থাকবে

ঢাকাসহ সারা দেশ ব্যাপক লোডশেডিংয়ের কবলে পড়েছে। গতকাল বুধবার দিন-রাতনির্বিশেষে সর্বত্র প্রায় প্রতি ঘণ্টায় লোডশেডিং হয়েছে। ঢাকার কয়েকটি এলাকা থেকে প্রথম আলোর কার্যালয়ে টেলিফোন করে গ্রাহকেরা জানতে চান বিদ্যুৎ পরিস্থিতির আসলে কোনো উন্নতি হয়েছে কি না।

মুক্তিযুদ্ধের ছবিতে ববিতা by কামরুজ্জামান

মুক্তিযুদ্ধ নিয়ে বেশ কিছু আলোচিত চলচ্চিত্রে অভিনয় করেছেন ববিতা। বর্তমানে তিনি আছেন কানাডায়। স্বাধীনতা অর্জনের এই মাসে তাঁর কাছে আমরা জানতে চাইলাম সেই ছবিগুলোর কথা। সে কথার ফাঁকেই উঠে এল একাত্তর।ত
ফোনালাপ

বিরোধী দলের উদ্দেশে প্রধানমন্ত্রী-হুমকি দিয়ে লাভ নেই, বিরোধ মেটাতে সংসদে থাকতে হবে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান বিরোধী দল বিএনপির সংসদে ফেরা নিয়ে প্রশ্ন তুলে বলেছেন, বেতন-ভাতা ঠিক রাখতে দীর্ঘদিন অনুপস্থিত থাকার পর তারা সংসদে ফিরেছে। তারা মানুষের কথা বলতে সংসদে ফেরেনি। অতএব, বিএনপি সংসদে ফিরে আসায় বিভ্রান্ত হবেন না।

দুর্লভ গাঙটিটি by আ ন ম আমিনুর রহমান

কদিন আগে গিয়েছিলাম পঞ্চগড়ে। চা-বাগান ঘুরে দেখছিলাম। ঘুরতে ঘুরতে এলাম পুরোনো তেঁতুলিয়ায়। মহিষের এক পরিত্যক্ত বাথান দেখে গাড়ি থেকে নামলাম। সামনেই মহানন্দা নদী। হ্যাঁ, যাদের খুঁজছি, এদিকেই তাদের পাওয়া যেতে পারে। অতএব, দেরি না করে নদীর তীর ধরে হাঁটা দিলাম।

একজন এএসপির বিরুদ্ধে গুরুতর সব অভিযোগ by কাজী আনিছ

বরিশাল রেঞ্জের উপমহাপরিদর্শকের (ডিআইজি) কার্যালয়ের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবুল কালাম আজাদের কাছে জিম্মি হয়ে পড়েছে এক নারী ও তাঁর আগের স্বামীর পরিবার। পুলিশের উচ্চপর্যায়ে একাধিকবার অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাননি ওই নারী। শেষমেশ আদালতে মামলা করতে হয়েছে তাঁকে।

জ্বালানির হিসাব বলছে এবার লোডশেডিং বেশি হবে by অরুণ কর্মকার

সরকার এ বছর গ্রীষ্ম মৌসুমে লোডশেডিং এক হাজার মেগাওয়াটের মধ্যে সীমিত রাখার কথা বললেও জ্বালানির (তেল-গ্যাস) হিসাব বলছে, লোডশেডিং অনেক বেশি হবে। এমনকি চাহিদা ও সরবরাহের মধ্যে ঘাটতি দুই হাজার মেগাওয়াটও ছাড়িয়ে যেতে পারে।

ডিমের ডজন ১০০ টাকা ছাড়িয়েছে by আবুল হাসনাত

ডিমের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এক ডজন বা ১২টি ডিম কিনতে এখন ব্যয় করতে হচ্ছে অন্তত ১০৫ টাকা। ডিমের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মুরগির দামও। বাজারে সরবরাহ কমে গেছে, অনেকেই ডিম ও মুরগি খাওয়া কমিয়ে দিয়েছেন। তার পরও কমছে না ডিম বা মুরগির দাম। আর দেশি মুরগির দাম তো আকাশ ছুঁয়েছে।

সরল গরল-শাস্তি দিচ্ছেন না কেন মাননীয় স্পিকার? by মিজানুর রহমান খান

বাংলাদেশের সংসদকক্ষে বাকস্বাধীনতার চরম অপব্যবহার চলছে। অনেকে ধরেই নিয়েছেন, সংসদের ফ্লোর যেন যা মুখে আসে তা-ই বলার এক স্বর্গরাজ্য। নারী সাংসদেরাও নারীত্বের অবমাননায় বেপরোয়া। শুধু দুই বড় দলের বিরোধের ক্ষেত্রেই নয়, ‘হাউস অব দ্য নেশন’-এর ফ্লোরে দাঁড়িয়ে ব্যক্তি বিদ্বেষ ও ব্যক্তির বিরুদ্ধে অন্ধ আক্রোশের বহিঃপ্রকাশ

গ্যালারি? অংশ সে তো খেলারই by আনিসুল হক

বাংলাদেশের তিনটা উইকেট পড়ে গেছে। কন্যা তার মায়ের মুঠোফোনে খুদে বার্তা পাঠাল: অফিশিয়াল ব্যাটিং কুফা অব বাংলাদেশ ক্রিকেট টিম। এসএমএস পড়েই তিনি ফুঁসে উঠলেন, ‘তোমাকে না বললাম, আমি মাঠে গেলেই বাংলাদেশ হারে। কেন আনলা আমাকে?’ পাশের সঙ্গীর মুখে চিপস, তিনি চিবোচ্ছেন না। চিপস চিবোতে গিয়ে বাংলাদেশের উইকেট পড়েছে। আরেকটা কামড়ে যদি আরেকটা পড়ে।

সাকিব, চাই তুলির শেষ আঁচড়! by তারেক মাহমুদ

সাকিব, একটা ফিনিশিং টাচ চাই। চাই এমন একটা স্পর্শ, যাতে পাথর সোনা হয়ে যাবে। অসম্ভব হয়ে যাবে সম্ভব।
সাকিব আল হাসানের কাছে অসম্ভব আসলে কিছুই নয়। ভারত, শ্রীলঙ্কা সেটা বুঝেছে। এবার পাকিস্তানের পালা। সেই পাকিস্তান, ১৯৯৯ বিশ্বকাপের পর যাদের আর হারাতে পারেনি

স্বপ্নপূরণের দিন by উৎপল শুভ্র

ভারতীয় সাংবাদিকদের মনে পড়ে যাচ্ছে ১৯৮৩ বিশ্বকাপ। শ্রীলঙ্কানদের ১৯৯৬। মনে পড়ছে সেই ক্রিকেটীয় রূপকথা—সব পূর্বানুমান ঝোড়ো হাওয়ায় উড়িয়ে দিয়ে ভারত ও শ্রীলঙ্কার বিশ্বকাপ জয়। মনে করিয়ে দিচ্ছে মুশফিকুর রহিমের দল। এই এশিয়া কাপের বাংলাদেশও তো এমনই এক অভাবিত বিস্ময়।

শ্রদ্ধাঞ্জলি-স্মৃতিতে জাগরূক তিনি by মাহবুবুল হক

মৃত্যু জীবনের অনিবার্য পরিণতি। কিন্তু কোনো কোনো মৃত্যুকে আমরা কিছুতেই মেনে নিতে পারি না। আমরা দুঃখ পাই, কষ্ট পাই। অভাবনীয় ও অপ্রত্যাশিত মৃত্যুর ওপর জমে ওঠে প্রচণ্ড ক্ষোভ। গত বছরের ২৯ জুন আকস্মিক ও অপ্রত্যাশিত মৃত্যুকে বরণ করে নিয়েছিলেন আমার শিক্ষক অধ্যাপক জাহাঙ্গীর তারেক।

পর্যটন-বাংলাদেশের রয়েছে অমিত সম্ভাবনা by জি এম কাদের

পর্যটন খাত বর্তমান বিশ্বে একটি অতি সম্ভাবনাময় এবং বিশাল অঙ্কের অর্থকরী শিল্প হিসেবে আত্মপ্রকাশ করেছে। মানুষ জন্মগতভাবে অনুসন্ধিৎসু বা কৌতূহলী। মানুষ অজানাকে জানতে চায়, অদেখাকে দেখতে চায়, নতুন কিছুকে উপলব্ধি করতে চায়। মানুষ আদিকাল থেকে সে উদ্দেশ্যে এক স্থান থেকে আরেক স্থানে ঘুরে বেড়িয়েছে।