Monday, December 1, 2014
মোরশেদ খানসহ কয়েকজনকে কানাডীয় পুলিশের জিজ্ঞাসাবাদ by মোর্শেদ নোমান

২৭ নভেম্বর বুধবার লয়েড ডগলাস স্কপসহ তাঁর অন্য তিন সহকর্মী দেশে ফিরে গেছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক সূত্র জানিয়েছে, ২১ নভেম্বর বাংলাদেশে আসার পর আরসিএমপির দলটি এম মোরশেদ খান ও মাহমুদুর রহমানসহ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করে। ধারণা করা হচ্ছে, নাইকো দুর্নীতি মামলার তদন্তের অংশ হিসেবে তাদেঁর জিজ্ঞাসাবাদ করা হয়। অন্য বিষয়ও থাকতে পারে বলে সূত্রটি জানিয়েছে। অনেক গোপনীয়তা রক্ষা করে জিজ্ঞাসাবাদের কাজটি শেষ করা হয়। এ ক্ষেত্রে সমন্বয়ের দায়িত্ব পালন করে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়।
এ বিষয়ে অ্যাটর্নি জেনারেলের কার্যালয় ও আইনশৃঙ্খলা বাহিনীর কেউই মুখ খুলতে রাজি হননি। জানা গেছে, আরসিএমপির দলটি প্রয়োজনে আবারও বাংলাদেশে আসতে পারে।
সূত্র জানায়, বাংলাদেশে গ্যাসক্ষেত্র উন্নয়ন ও তেল, গ্যাস আহরণে বহুজাতিক কোম্পানি নাইকোকে কাজ পাইয়ে দিতে বাংলাদেশে এসে লবিং, তদবির করেন কানাডার সাবেক সিনেটর ম্যাক হেরপ। ২০০৩ সালে ওই সফরের সময় তিনি সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান, সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান ও সাবেক জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমানের সঙ্গে বৈঠক করেছিলেন। এ-সংক্রান্ত একটি অভিযোগ তদন্ত করছে আরসিএমপি।
মাহমুদুর রহমান ও মোশাররফ হোসেনকে জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়ে গত জুলাই মাসে অ্যাটর্নি জেনারেলের কাছে চিঠি পাঠায় আরসিএমপি। উভয় পক্ষের যোগাযোগ ও আলোচনা সাপেক্ষে নির্দিষ্ট সময়ে সাবেক দুই মন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করতে চেয়েছিল কানাডার রয়্যাল পুলিশ। সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের মৃত্যুর তথ্য না থাকায় তাঁকেও জিজ্ঞাসাবাদের কথা আরসিএমপির চিঠিতে উল্লেখ ছিল বলে সূত্রটি জানিয়েছে।
সূত্রটি জানায়, এর আগে ২০০৮ সালে নাইকো কেলেঙ্ককারির তদন্তে বাংলাদেশে এসে তারেক রহমানের বন্ধু গিয়াস উদ্দিন আল মামুনকে জেলগেটে জিজ্ঞাসাবাদ করেছিল কানাডার রয়্যাল পুলিশ।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
শাহজালালে সংঘর্ষের ঘটনায় দুই শিক্ষার্থী গ্রেপ্তার

মোবাইল ফোনে যোগাযোগ করা হলে সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
তবে সন্ধ্যায় যোগাযোগ করা হলে সংঘর্ষে জড়ানো ছাত্রলীগের দুই পক্ষই দাবি করেছে, গ্রেপ্তার হওয়া কেউই তাদের কর্মী নন।
২০ নভেম্বর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে সুমন চন্দ্র দাস নামের ছাত্রলীগের এক কর্মী নিহত হন। ওই দিনই জরুরি সিন্ডিকেট সভা ডেকে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
বৃটেনে শিশুদের সবচেয়ে জনপ্রিয় নাম মুহাম্মদ

সূত্র: বিবিসি বাংলা
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
পুরস্কার স্ত্রীকে উৎসর্গ করলেন মুশফিক
![]() |
| বউভাগ্য দারুণ যাচ্ছে মুশফিকের |
সাফল্যের গল্পটাকে এভাবে ব্যাখ্যা দিলেন বাংলাদেশ দলের উইকেটরক্ষক, ‘অধিনায়ক থাকা অবস্থায়ও সিরিজ–সেরা হয়েছিলাম। অধিনায়ক থাকা বা না-থাকা এখানে গুরুত্বপূর্ণ কিছু নয়। একজন সিনিয়র ক্রিকেটারের অনেক দায়িত্ব থাকে। যেহেতু ফর্মে ছিলাম, ফলে আমার দায়িত্ব ছিল দল যখন খারাপ করবে, তখনই ভালো করা। সেটা করতে পেরে ভালো লাগছে।’
মুশফিক এখন টেস্টের অধিনায়ক। ওয়ানডেতে অধিনায়কত্ব ছেড়ে কি চাপ কমে গেছে? এটাও কি ভালো পারফর্ম করায় ভূমিকা রাখছে? মুশফিক দিলেন অন্য রকম উত্তর, ‘এ রকম কখনো কিছু মনে হয়নি। অধিনায়কত্ব অন্য বিষয়। আর যখন ব্যাটিংয়ে নামা হয় তখন চিন্তায় আসে না যে আমি অধিনায়ক, তাই ভালো খেলতে হবে। আমার মূল কাজ দলে অবদান রাখা। সেটাই ঠিকঠাক করতে চাই।’
মাশরাফি বিন মুর্তজার অধীনে খেলতে কেমন লাগছে মুশফিকের? বললেন, ‘অবশ্যই ভালো লাগছে। মাঠের বাইরে কিছু বিষয় আছে, যেমন—মিটিং-প্ল্যানিং। এবার সেগুলো করতে হয়নি। মাঠে মাশরাফি ভাইকে সহযোগিতা করেছি। আমাদের ৫-০ হয়েছে। অনেক ভালো লাগছে। সবকিছুর জন্যে ম্যাশকে ধন্যবাদ। তাঁর প্রশংসা পাওনা।’
সিরিজের প্রাপ্তি প্রসঙ্গে মুশফিক বললেন, ‘সারা বছরে অনেক ব্যর্থতা। সিরিজটা শুরু করে সেটা ধরে রাখা খুব কঠিন। সব মিলিয়ে ৮-০ (টেস্ট ও ওয়ানডে মিলিয়ে) করা কিন্তু অনেক কঠিন ছিল। পাড়ার দলের সঙ্গে খেললেও এ রকম ফল করা সহজ নয়। পুরো সাফল্য দলের সবার। খুবই চাপের মধ্যে থেকে আমরা উতরে গেছি।’
বছরের শেষ অংশটা বাদে খুব একটা ভালো কাটেনি। আগামী বছরের পরিকল্পনা কী? মুশফিক বাস্তবতা মেনেই প্রত্যাশার কথা বললেন, ‘যতই ভালো খেলবেন ততই সামনের দিনগুলো চ্যালেঞ্জিং হবে। এ বছরটা অনেক সংগ্রাম করতে হয়েছে। যে কটা ম্যাচ কাছাকাছি গিয়ে হেরেছি, সেগুলো সব বড় বড় দলের বিপক্ষে। ওখানেও আমাদের অনেক ভালো পারফরম্যান্স ছিল। সামনের বছর অনেক বড় দল আসবে। আমাদের হোম কন্ডিশনে খেলা অবশ্যই চ্যালেঞ্জিং হবে। আমরাও আত্মবিশ্বাসী। দল হিসেবে ও ব্যক্তিগতভাবে ভালো করতে পারি, বড় দলের বিপক্ষে ভালো করাটাও অসম্ভব নয়।’
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ডিসেম্বরের পর আন্দোলন

সাত খুনের অভিেযাগপত্র দিতে বললেন আদালত

জেলা আইনজীবী সমিতির সভাপতি সাখাওয়াত হোসেন বলেন, ‘আমরা আদালতে বলেছি, সাতজনকে অপহরণের পর খুনের ঘটনার সাত মাস অতিবাহিত হলেও মামলার তদন্তকারী কর্মকর্তা এখনো আদালতে অভিযোগপত্র দেয়নি। আমরা আদালতে এই বিষয়ে আবেদন জানালে শুনানি শেষে আদালত আগামী ২২ জানুয়ারি মামলায় অভিযোগপত্র দাখিল করার জন্য তদন্তকারী কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।’
সাখাওয়াত হোসেন অভিযোগ করেন, মামলার আসামিদের মধ্যে র্যাবের সাবেক তিন কর্মকর্তা ও তাঁদের ঘনিষ্ঠ কয়েক সহযোগীকে হাতকড়া পরানো ছাড়াই পুলিশ আদালতে হাজির করেছে। অন্য আসামিদের হাতকড়া পরানো ছিল। এ ব্যাপারে তিনি আদালতের দৃষ্টি আকর্ষণ করে নির্দেশনা প্রার্থনা করেন। আদালত আগামী ২২ জানুয়ারি মামলার পরবর্তী শুনানির দিন এ বিষয়ে নির্দেশনা দেবেন বলে তিনি জানান।
গত ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন কুমার সরকারসহ সাতজন অপহৃত হন। ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদী থেকে ছয়জনের ও ১ মে একজনের লাশ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় নিহত কাউন্সিলর নজরুলের স্ত্রী সেলিনা ইসলাম ফতুল্লা মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। অন্যদিকে আইনজীবী চন্দন সরকারের মেয়ে জামাই বিজয় কুমার পাল একই থানায় আলাদা একটি হত্যা মামলা করেন।
সাত খুনের ঘটনায় এ পর্যন্ত ১১ জন র্যাব সদস্যসহ ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে ১০ জন র্যাব সদস্যসহ ১৩ জন হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আর নয়জন র্যাব সদস্যসহ মোট ১৪ জন আদালতে সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
লাশ চুরির শঙ্কায় শামারুখের কবরে পুলিশের পাহারা

জেলা প্রশাসক হুমায়ুন কবীর জানান, নতুন করে ময়নাতদন্তের জন্যে বুধবার কবর থেকে শামারুখের লাশ তোলা হবে। সিভিল সার্জনের তত্ত্বাবধানে ইতিমধ্যে তিন সদস্যের মেডিকেল টিম গঠন করা হয়েছে।
শামারুখের বাবা নূরুল ইসলাম জানান, রাজধানীর ধানমন্ডি থানায় করা শামারুখের হত্যা মামলাটি রোববার ঢাকায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) হস্তান্তর করা হয়।
ঢাকার ধানমন্ডিতে যশোর-৫ আসনের সরকারদলীয় সাবেক সাংসদ খান টিপু সুলতানের বাসায় গত ১৩ নভেম্বর শামারুখের রহস্যজনক মৃত্যু হয়। শামারুখ সাংসদের পুত্রবধূ। এ ঘটনায় শামারুখের শ্বশুর খান টিপু সুলতান, তাঁর স্ত্রী অধ্যাপক জেসমিন আরা, ছেলে হুমায়ুন সুলতানকে আসামি করে ওই দিন রাতেই ধানমন্ডি থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। শামারুখের বাবা মো. নুরুল ইসলামের করা মামলায় শামারুখকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ আনা হয়েছে।
পরে হুমায়ুনকে গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড শেষে বর্তমানে তিনি কারাগারে আছেন। অন্য দুই আসামি উচ্চ আদালত থেকে জামিন নিয়েছেন।
২৩ নভেম্বর ধানমন্ডি থানায় পাঠানো ময়নাতদন্ত প্রতিবেদনে শামারুখের মৃত্যুকে ‘আত্মহত্যাজনিত’ বলে উল্লেখ করা হয়। পরদিন ময়নাতদন্তের ওই প্রতিবেদনের প্রতি অনাস্থা জানিয়ে শামারুখের বাবা নূরুল ইসলাম লাশের পুনঃময়নাতদন্তের জন্য ঢাকার মুখ্য মহানগর হাকিমের কাছে আবেদন করেন। আদালত শামারুখের লাশ তুলে নতুন করে ময়নাতদন্তের ব্যবস্থা নিতে যশোরের জেলা প্রশাসককে নির্দেশ দেন।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
যুদ্ধাপরাধীদের মৃত্যুদণ্ড কেউ থামাতে পারবে না: আশরাফ

সৈয়দ আশরাফ বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচার চলছে। অনেকের মৃত্যুদণ্ড হয়েছে। আমাদের সতর্ক থাকতে হবে। আশা করি সব রায় কার্যকর হবে। যুদ্ধাপরাধীদের মৃত্যুদণ্ড কেউ থামাতে পারবে না।’ তিনি বলেন, ‘অনেক সময় মনে হয়, মুক্তিযুদ্ধ করাটাই ছিল অপরাধ। এত বড় যুদ্ধ, এত বড় আত্মত্যাগ। অথচ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চলে। এ দেশের স্বাধীনতা আলোচনা বা গোলটেবিলের মাধ্যমে আসেনি। পৃথিবীর খুব কম জাতিই আছে, যারা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। নতুন প্রজন্মকে এ ইতিহাস জানাতে হবে।’
স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘আজকে দুঃখ হয়। স্বাধীনতার পরাজিত শত্রুরা শক্তিশালী। তারা দিনে দিনে শক্তি সঞ্চয় করছে। আর আমরা ক্ষয়িষ্ণু হচ্ছি। আমরা যারা মুক্তিযুদ্ধে অংশ নিয়েছি, আমাদের কাজ হবে তরুণ প্রজন্মকে এই ইতিহাস জানানো।’
এর আগে সৈয়দ আশরাফ জাতীয় পতাকা, বেলুন ও পায়রা উড়িয়ে মুক্তিযোদ্ধা দিবসের কর্মসূচির উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) হেলাল মুর্শেদ খান (বীর বিক্রম)। বক্তব্য দেন সংসদের ভাইস চেয়ারম্যান মো. সালাউদ্দিন, মহাসচিব মো. আলাউদ্দিন, কেন্দ্রীয় নেতা আনোয়ার হোসেন পাহাড়ী, ঢাকা মহানগর কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সভাপতি আমির হোসেন মোল্লা প্রমুখ।
মানবতাবিরোধী অপরাধের দায়ে এ পর্যন্ত ১১ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তাঁরা হলেন জামায়াতের সাবেক সদস্য আবুল কালাম আযাদ, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল কাদের মোল্লা ও মুহাম্মদ কামারুজ্জামান, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী, আলবদর কমান্ডার চৌধুরী মুঈনুদ্দিন ও আশরাফ উজ জামান খান, জামায়াতের আমির মতিউর রহমান নিজামী, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলী, ফরিদপুর নগরকান্দা পৌরসভার মেয়র জাহিদ হোসেন খোকন ও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন। তাঁদের মধ্যে ১০ জন ট্রাইব্যুনালের রায়ে আর কাদের মোল্লা আপিল বিভাগের রায়ে মৃত্যুদণ্ড পেয়েছেন। এখন পর্যন্ত মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে কাদের মোল্লার। আর কামারুজ্জামানের মৃত্যুদণ্ড আপিল বিভাগ বহাল রেখেছেন।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
‘অনেক সময় মনে হয়, মুক্তিযুদ্ধ করাটাই ছিল অপরাধ’ -সৈয়দ আশরাফ

About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
বাংলাদেশের যত ধবলধোলাই

একসময় ক্রিকেট বিশ্বে পড়ে পড়ে মার খেয়েছে বাংলাদেশ। একসময় বাংলাদেশ ছিল ক্রিকেট বিশ্বের পুঁচকে এক দল। একসময় বাংলাদেশের কপালে জুটেছে অসহনীয় সব পরাজয়ের যন্ত্রণা। প্রতিপক্ষের হাতে ধবলধোলাই হওয়ার লজ্জা। সেই বাংলাদেশ এখন ক্রিকেট বিশ্বে ধীরে ধীরে মাথা তুলে দাঁড়াচ্ছে। শুধু তা-ই নয়, বাংলাদেশ ক্রিকেট বিশ্বে পাঠিয়ে দিয়েছে এই বার্তা, পড়ে পড়ে মার খাওয়ার দিন শেষ। এই বাংলাদেশ অন্য রকম।
প্রতিপক্ষকেও ধবলধোলাইয়ের তীব্রতম যন্ত্রণা উপহার দেওয়াও তাই এখন বাংলাদেশের কাছে নতুন কিছু নয়। এ নিয়ে নয়বার প্রতিপক্ষকে যে সিরিজে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ। বাংলাদেশের হাতে ধবলধোলাইয়ের প্রথম অভিজ্ঞতা হয়েছিল কেনিয়ার। ২০০৬ সালের মার্চে সেই সিরিজে নিজেদের মাঠে কেনিয়াকে চার ম্যাচের সব কটিতেই হারিয়েছিল বাংলাদেশ। ২০০৬ সালের আগস্টে কেনিয়ায় কেনিয়ার মাঠে গিয়ে ৩-০তে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ প্রমাণ করে দিয়েছিল, একসময় যে কেনিয়ার পিছু হাঁটত বাংলাদেশ, একসময় যে কেনিয়া আর বাংলাদেশ শক্তির বিচারে ছিল সমানে-সমান; তাদের পেছনে ফেলে যোজন যোজন এগিয়ে গেছে বাংলাদেশের ক্রিকেট।
২০০৬ সালটি বাংলাদেশের ক্রিকেটের জন্য ছিল সুবর্ণ এক বছর। কারণ ওই বছরেই বাংলাদেশ তৃতীয়বারের মতো হোয়াইটওয়াশ করেছে প্রতিপক্ষকে। এবার বাংলাদেশের ধবলধোলাইয়ের শিকার জিম্বাবুয়ে। বছরের শেষ দিকে জিম্বাবুয়েকে ৫-০ ব্যবধানে হারিয়ে বাংলাদেশ জানিয়ে দিয়েছিল, জিম্বাবুয়েকেও পেরিয়ে এগিয়ে যাওয়ার দিন এখন আসন্ন। ২০০৬ সালে বাংলাদেশের চতুর্থ হোয়াইটওয়াশের শিকার হয় স্কটল্যান্ড। এবারের সিরিজটি অবশ্য ছিল দুই ম্যাচের। এক বছরেই চার চারটি হোয়াইটওয়াশ! ভাবা যায়!
পরের ধবলধোলাইটি দিতে অবশ্য বাংলাদেশকে দুই বছর অপেক্ষা করতে হয়েছে। ২০০৮ সালের মার্চে বাংলাদেশে এসে আয়ারল্যান্ড ৩-০ ব্যবধানে হেরে যায়। ২০০৯ সালের ওয়েস্ট ইন্ডিজ সফরে দেশটির খেলোয়াড়-বিদ্রোহের সুবাদে বাংলাদেশের সামনে সুযোগ আসে ক্যারিবীয় ক্রিকেট ঐতিহ্যকেই বধ করার। সেই সুযোগ হাতছাড়া করেনি বাংলাদেশ। প্রথমবারের মতো অধিনায়কত্ব পাওয়া সাকিব আল হাসান সামনে থেকে নেতৃত্ব দিয়ে প্রথমে টেস্টে, এরপর ওয়ানডেতেও ধবলধোলাই করে প্রতিপক্ষকে।
এত দিন বাংলাদেশের সবগুলো ধবলধোলাই ছিল তুলনামূলক দুর্বল বা সমশক্তির দলের বিপক্ষে। বাংলাদেশের চেয়ে কাগজে-কলমে ঢের এগিয়ে থাকা নিউজিল্যান্ডকে ২০১০ সালের অক্টোবরে ৪-০তে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ। যেটি বিখ্যাত হয়ে যায় বাংলাওয়াশ নামে। সেই নিউজিল্যান্ডকেই ২০১৩ সালের শেষে আবারও বাংলা-ধোলাই দেয় বাংলাদেশ। বাঘের থাবায় ক্ষতবিক্ষত হয় কিউই পাখি। সেই অধ্যায়ে আজ যুক্ত হলো আরেকটি পর্ব।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
চিরনিদ্রায় শায়িত শিল্পী কাইয়ুম চৌধুরী
![]() |
| শিল্পীকে শেষ শ্রদ্ধা |
শিল্পী কাইয়ুম চৌধুরীর জন্ম ১৯৩২ সালের ৯ মার্চ ফেনীতে। বাবা আবদুল কুদ্দুস চৌধুরী কো-অপারেটিভ ব্যাংকের সহকারী রেজিস্ট্রার ছিলেন। বাবার বদলির চাকরির সুবাদে ঘুরেছেন দেশের বহু জায়গা। সব সময় শিল্পী বলতেন, শিল্পাচার্য জয়নুল আবেদিন মনের মধ্যে ছবি আঁকার ইচ্ছেটা তৈরি করে দিয়েছিলেন। আমৃত্যু ইচ্ছেটাকে লালন করে গেছেন, দারুণভাবে তার প্রকাশ ঘটিয়েছেন। ১৯৬০ থেকে ২০০১ সাল পর্যন্ত ২৯ বার তিনি শিল্পকলা একাডেমী অ্যাওয়ার্ড পেয়েছেন।
বাংলাদেশের বইয়ের প্রচ্ছদের পালাবদলের অন্যতম রূপকার তিনি। ১৯৭৫ সালে ন্যাশনাল বুক সেন্টার আয়োজিত প্রচ্ছদ প্রদর্শনীতে স্বর্ণপদক পেয়েছিলেন। ১৯৭৭ সালে প্রথম চিত্রকর্মের প্রদর্শনী করেন। এক সাক্ষাৎকারে প্রথম আলোকে বলেছিলেন, ছেলেবেলায় নিজের লাইব্রেরির যেসব বইয়ের প্রচ্ছদ নষ্ট হয়ে যেত, সেগুলো নতুন করে করতেন তিনি। তবে আনুষ্ঠানিকভাবে প্রথম প্রচ্ছদ করেছেন ১৯৫৩-তে। ১৯৫৪ সালে গভর্নমেন্ট ইনস্টিটিউট অব আর্টস থেকে তিনি ব্যাচেলর ডিগ্রি অর্জন করেন।
ছবি আঁকতে ভালোবাসতেন তিনি। সবচেয়ে ভালোবাসতেন লুঙ্গি পরা মাথায় গামছা বাঁধা অস্ত্র হাতে মুক্তিযোদ্ধাদের ছবি আঁকতে। বাঙালির মুক্তিসংগ্রামে কৃষক-শ্রমিকসহ সব শ্রেণির মানুষের অংশগ্রহণ তাঁকে বারবার আন্দোলিত করেছে। অবসরে গান শুনতেন, ধ্রুপদি গানের একনিষ্ঠ শ্রোতা ছিলেন। শুনতেন অতুল প্রসাদ। গুনগুন করে প্রায়ই গাইতেন কাজী নজরুল ইসলামের গান, ‘হারানো হিয়ার নিকুঞ্জপথে/ কুড়াই ঝরা ফুল একেলা আমি।’
প্রথম আলোর সঙ্গে শিল্পী কাইয়ুম চৌধুরীর ছিল ঘনিষ্ঠ যোগাযোগ। পত্রিকার মাস্টহেডও তাঁর করা। প্রথম আলোর প্রথম দিন থেকে আমৃত্যু নিবিড় ছিল এই যোগাযোগ। সারা জীবন কাজ করেছেন, একনিষ্ঠভাবে করেছেন শিল্পসাধনা। পেয়েছেন যশ, খ্যাতি আর অগুনতি মানুষের শ্রদ্ধা-ভালোবাসা। কাজপাগল মানুষ ছিলেন তিনি। তাই বুঝি কাজ করতে করতেই চলে গেলেন। তবু জীবনের শেষ কথাটি আর বলা হলো না তাঁর।
শিল্পী কাইয়ুম চৌধুরী সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান স্বাধীনতা পদক, একুশে পদক, সুফিয়া কামাল পদক, শহীদ আলতাফ মাহমুদ পদকসহ বিভিন্ন পুরস্কার ও পদক পেয়েছেন।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
রাজধানীতে ১১টি বাসে আগুন
এদিকে সন্ধ্যার পর ধানমন্ডিস্থ বিচারপতি আবু তাহের মো:সা্ইফুর রহমানের ৭/এ -৯২/বি নম্বরের বাসায় ককটেল বিষ্ফোরণের ঘটনা ঘটে।তিনি তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা রীটের বিচারক। সন্ধ্যা ৭টা ১৭মিনিটে মহাখালী ফ্লাইওভারের নীচে যাত্রীবাহী বাসে আগুন দেয়া হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এর আগে সন্ধ্যার পরপরই ভিক্টোরিয়া পার্কের সামনে ভিক্টর পরিবহন নামে একটি বাসে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। এদিকে রাজধানীর মতিঝিল এলাকায় দুইটি ও বনশ্রী ও নীলক্ষেতে দুটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। দুপুরে মৌচাক এলাকায় ডাক্তার সিরাজুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে দাড়ানো অবস্থায় একটি বাসে আগুন দেয়ার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে বনশ্রী এলাকায় রবরব পরিবহনের একটি বাসে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। দুপুর পৌনে দুইটার দিকে মতিঝিল থানার পাশে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। বাফুফে ভবনের সামনে একটি থামানো বাসে দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে যায়। সকালে মতিঝিলের শাপলা চত্বর এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। বাসের হেলপার এ লোকজন আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শাপলা চত্বরের সামনে দিবানিশি পরিবহনের একটি বাসে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়।এসময় আশপাশের রাস্তায় গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়।
নীলক্ষেত এলাকায় দুপুর সোয়া দুটায় ১৩ নং রুটে চলাচলকারী নিউ সুপার সার্ভিস নামে একটি যাত্রীবাহি বাসে আগুন ধরিয়ে দেয় দৃর্বৃত্তরা। এসময় লোকজন ছুটাছুটি করতে থাকে। মুহুর্তের মধ্যে রাস্তা ফাকা হয়ে যায়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নেভানোর চেষ্টা চালায়।বিকেলে মৌচাক এলাকায় আরেকটি বাসে দেয়ার ঘটনা ঘটে। বৃহস্পতিবার রাতে শান্তিনগর চৌরাস্তা মোড়ে তরঙ্গ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। এতে বাস ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। হুড়োহুড়ি করে নামতে গিয়ে কিছু যাত্রী আহত হন।
About: S.M Azizul Hakim Hero
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
সবাইকে গালি দেয় আওয়ামী লীগ: খালেদা

অস্ত্রসহ দুই যুবলীগ নেতা আটক : প্রতিবাদে মহাসড়ক অবরোধ

র্যাব-৭ ফেনী ক্যাম্পের কোম্পনী কমান্ডার মেজর আহম্মেদ হোসেন মহিউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মুহুরীগঞ্জ এলাকা অভিযান চালায় র্যাব। এসময় দুটি দেশীয় তৈরী এলজি, ৮ রাউন্ড কার্তুজ ও ৩ রাউন্ড রাইফের/এসএমজি’র গুলি এবং ১৫ বোতল ফেনসিডিলসহ হায়াতুর নবী নয়ন ও রিয়াজকে আটক করে র্যাব। আটকের পর তাদের র্যাব-৭ ফেনী আঞ্চলিক ক্যাম্পে নিয়ে যায় র্যাব।
ঘোপাল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক মানিক জানান, র্যাব অন্যায়ভাবে যুবলীগের দুই নেতাকে আটক করায় বিক্ষুদ্ধ ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মীরা সোমবার বিকেল ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুহুরীগঞ্জ অংশে অবরোধ করে। এসময় র্যাবের সাথে গ্রামবাসির সংঘর্ষে আবিদা আক্তার, খুরশিদ আলম, নিজাম উদ্দিন ও সাহাব উদ্দিন আহত হয়।
মুহুরীগঞ্জ পুলিশ ফাঁড়ির সার্জেন্ট জয়নাল আবেদীন জানান, মহাসড়ক অবরোধের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে আধঘণ্টা পর যানচলাচল স্বাভাবিক হয়। তবে র্যাব বা পুলিশের সঙ্গে গ্রামবাসীর কোন ধরনের সংঘর্ষের ঘটনা ঘটেনি।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
আমেরিকার কথায় চললে দেশ স্বাধীন হতো না: সুরঞ্জিত

About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
পাঁচে পাঁচ বাংলাদেশ

শেষ ম্যাচে বাংলাদেশের জয়ের নায়ক দেশের ১১৬ নম্বর ওয়ানডে ক্রিকেটার তাইজুল ইসলাম। ওয়ানডে ইতিহাসের প্রথম বোলার হিসেবে অভিষেকেই হ্যাটট্রিক করেছেন এই বাঁ–হাতি স্পিনার। ৭ ওভার বোলিং করে মাত্র ১১ রানে নিয়েছেন ৪ উইকেট। মূলত তাইজুলের বোলিংয়েই ১ উইকেটে ৯৫ থেকে হঠাৎ করেই পথ হারিয়ে জিম্বাবুয়ে অলআউট হয়েছে মাত্র ১২৮ রানে। জবাবে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা বাংলাদেশ ৯৩ রানে হারিয়ে ফেলেছিল ৫ উইকেট। কিন্তু মাহমুদউল্লাহ-সাব্বিরের ৩৫ বলে ৩৭ রানের অবিচ্ছিন্ন জুটিটা জয়ের বন্দরে ভিড়িয়ে দেয় বাংলাদেশকে। ১০টি চারে ৫৫ বলে ৫১ রান করে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন মাহমুদউল্লাহ।
শেষ ম্যাচে ‘কিছু একটা’ পাওয়ার আশায় মাঠে নেমেছিল জিম্বাবুয়ে। লড়াইটাও ভালোই করছিল। পঞ্চম ওভারে সিকান্দার রাজাকে তুলে নিয়েছিল অধিনায়ক মাশরাফি। সেখান থেকে হ্যামিল্টন মাসাকাদজা আর ভুসি সিবান্দা দারুণ একটা জুটি গড়ে তোলেন। কিন্তু ৭৯ রানের এই জুটির আগে যেমন কিছু নেই, পরেও কিছু নেই। ৪৮ বলে ফিফটি তুলে নেওয়ার পর পরই মাসাকাদজা (৫২) জুবায়েরের শিকার হয়ে ফিরে যাওয়ার সঙ্গে সঙ্গে জিম্বাবুয়ের ইনিংসে ধস নামে। মাত্র ৩৩ রানে পড়ে যায় শেষ ৯ উইকেট।
শেষ নয় উইকেটের সাতটিই নেন তাইজুল আর সাকিব। তাইজুলের ৪ উইকেট এসেছে তাঁর মাত্র দুই ওভারে। এর মধ্যে ইনিংসের ২৭তম ওভারের শেষ দুই বল আর ২৯তম ওভারের প্রথম বলে ফেরান পানিয়াঙ্গারা, নিয়ম্বু আর চাতারাকে। ঢুকে যান ইতিহাসে।
২৮ রানে দুই ওপেনারকে হারানো বাংলাদেশের শুরুটাও ভালো হয়নি। এই ম্যাচেই আরেক অভিষিক্ত ক্রিকেটার সৌম্য সরকার চারটি চারে ১৮ বলে ২০ রান করে দলকে ফিরে আসার পথ দেখিয়ে নিজেই ফিরে যান। সিরিজের দ্বিতীয়বারের মতো সাকিব শূন্য রানে ফেরেন। পঞ্চম উইকেটে আবারও ভালো একটা জুটি গড়েন মুশফিক-মাহমুদউল্লাহ। কিন্তু এই জুটি শেষ পর্যন্ত বাংলাদেশকে জয়ের বন্দরে ভেড়াতে পারেনি। মুশফিক ১১ রান করে চাতারার তৃতীয় শিকার হয়ে ফিরলে ভাঙে ৩৫ রানের জুটিটা। কিন্তু জিম্বাবুয়েকে আর মাথা তুলে দাঁড়াতে দেয়নি মাহমুদউল্লাহ-সাব্বিরের জুটিটা। ২৪.৩ ওভারেই ৫-০ করে ফেলে বাংলাদেশ। ২১৩ রান করে সিরিজ–সেরা হন মুশফিক।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
‘যুদ্ধাপরাধীদের সঙ্গ ত্যাগ করে নির্বাচনের প্রস্তুতি নিন’

উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলতাব উদ্দিনের সভাপতিত্বে ও অভিরাম তালুকদারের পরিচালনায় সম্মেলনের উদ্ধোধন করেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান। প্রধান বক্তা ছিলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এড. মিসবাহ উদ্দিন সিরাজ, বিশেষ অতিথি ছিলেন, সংসদ সদস্য মহিবুর রহমান মানিক, মোয়াজ্জেম হোসেন রতন, এড. শাহানা রব্বানী এমপি, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল হুদা মুকুট প্রমুখ।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
চলন্ত বাসে উত্ত্যক্তকারীদের মারলেন দুই বোন

আজ সোমবার টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভির খবরে জানানো হয়, গত শুক্রবার কলেজের পরীক্ষা শেষে বাড়ি ফিরছিলেন আরতী (২২) ও পূজা (১৯)। বাসে ওঠার আগে থেকেই তিন বখাটে তাঁদের উত্ত্যক্ত করা শুরু করে। বাসে ওঠার পর তারা দুই বোনকে লক্ষ্য করে নিজেদের মোবাইল নম্বর লিখে কাগজের টুকরো ছুড়ে মারে। এরপর আজেবাজে মন্তব্য, নানান ধরনের অশ্লীল অঙ্গভঙ্গি করে। এমনকি তাঁদের গায়ে হাত দেয়। এসব দেখেও বাসের যাত্রীরা কেউ এগিয়ে আসেননি। তাঁরা নির্বিকারভাবে বসে ছিলেন। এমনকি বাসচালক ও তাঁর সহকারীও টুঁ শব্দটি করেনি। সহ্যের সীমা ছাড়িয়ে যাওয়ায় একপর্যায়ে দুই বোন ওই তিনজনকে মারধর করেন। তাঁদের এ মারধরের দৃশ্য ধারণ করেন ওই বাসেরই যাত্রী এক অন্তঃসত্ত্বা নারী। পরে এ ঘটনায় তাঁরা থানায় অভিযোগ দাখিল করেন।
পূজা বলেন, ‘বাসের ভেতরে তারা আমাদের উদ্দেশে অশ্লীল অঙ্গভঙ্গি করে। আমাদের গায়ে হাত দেয় এবং আজেবাজে মন্তব্য করে। আমরা আর নিতে পারছিলাম না। সহ্যের সীমা ছাড়িয়ে যাওয়ায় একপর্যায়ে আমরা ওই তিনজনকে মারধর শুরু করি। এ সময় একজন আমার বোনের হাত চেপে ধরে ও অন্যজন আমার ঘাড় ধরে। তখন আমার বোন তাঁর কোমরের বেল্ট খুলে মারতে শুরু করে।’
দুই বোনের একজন আরতী গণমাধ্যমকে জানান, ‘বাসে অন্যরা আমাদের বলে “তোমরা কিছু কোরো না...তারা তোমাদের ধর্ষণ করবে বা মুখে অ্যাসিড ছুড়ে মারবে। তারা তোমাদের মেরে ফেলবে”...আমরা ভয় পেয়েছিলাম, কিন্তু হাল ছাড়িনি।’
মারধরের ভিডিওচিত্র ইন্টারনেটে ছড়িয়ে পড়লে তা সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। এর পরিপ্রেক্ষিতে পুলিশ গতকাল রোববার রাতে কুলদীপ, মোহিত ও দীপক নামের তিন বখাটেকে আটক করে। এ তিনজনই হরিয়ানার একটি গ্রামের বাসিন্দা। ওই দিন তারা সেনাবাহিনীতে যোগ দিতে যাচ্ছিল।
এ ঘটনার পর ওই তিনজনের আবেদন বাতিলের ঘোষণা দিয়ে কর্তৃপক্ষ জানায়, ভারতের সেনাবাহিনীতে এ ধরনের লোকের কোনো স্থান নেই।
দুই বোন দাবি করেন, পুলিশের কাছে করা অভিযোগ তুলে নিতে ওই তিনজনের পরিবার তাঁদের চাপ দিচ্ছে। পূজা বলেন, ‘তাঁরা আমাদের বাবাকে বলছেন, আমরা পুলিশেকে যা বলেছি তা যেন পরিবর্তন করি। ওই তিন ব্যক্তি সেনাবাহিনীতে যোগ দিতে যাচ্ছে। এই অভিযোগের কারণে তাদের জীবন ধ্বংস হয়ে যাবে। আমাদের (দুই বোন) জীবনের কী হবে? এ ধরনের মানুষেরা কী আমাদের দেশকে রক্ষা করতে পারবে?’
হরিয়ানা রাজ্যের মুখ্যমন্ত্রী এম এল খাত্তার সাহসিকতার জন্য দেশটির প্রজাতন্ত্র দিবসে দুই বোনের প্রত্যেককে ৩১ হাজার রুপি পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন।
সড়কে বাসে চলাচলের সময় যাত্রীদের বিশেষ করে নারী যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে রাজ্য পুলিশের মহাপরিচালক ও রাজ্য পরিবহন বিভাগকে নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। এ ছাড়া ওই বাসের চালক ও তাঁর সহকারীকে বরখাস্ত করা হয়েছে।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
বিদ্যুৎ কি গাছে ধরে?

জেরোম আরও বলেন, তিন বছর ধরে গবেষণার পর তাঁর প্রতিষ্ঠানের প্রকৌশলীরা মিলে ২৬ ফুট উঁচু প্রটোটাইপটি তৈরি করেছেন। এটি এখন ফ্রান্সের প্লেমুর-বডু এলাকায় বসানো হয়েছে।
গবেষকেরা বলছেন, এ গাছ তৈরিতে ২৩ হাজার ৫০০ পাউন্ড খরচ হবে। সাড়ে চার মাইল গতিতে বাতাস হলেই এ গাছ বিদ্যুৎ উৎপাদন করতে পারবে। চার্জিং স্টেশন, বাড়ি, রাস্তার এলইডি বাতির বিদ্যুৎ জোগান দিতে এই কৃত্রিম গাছ ব্যবহার করা যাবে। তাঁরা এই কৃত্রিম গাছকে আরও উন্নত করা যাবে বলে আশা করছেন।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ষ্টুডিওতে আটকে রেখে স্কুলছাত্রীকে ধর্ষণ

সেই মোহনা হাসপাতাল বন্ধ করে দেয়া হয়েছে

অভিষেকেই হ্যাটট্রিক তাইজুলের

টসে জিতে ব্যাট করা জিম্বাবুয়ের শুরুটা কিন্তু ছিল ভালোই। মাত্র ১৬ রানে সিকান্দার রাজাকে হারানোর পরেও হ্যামিল্টন মাসাকাদজা ও ভুসি সিবান্দার ৭৯ রানের জুটি বাংলাদেশকে ভালোই চোখ রাঙাচ্ছিল। কিন্তু ব্যক্তিগত ৫২ রানে মাসাকাদজার বিদায়ের পরপরই যেন শুরু হল তাদের ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মিছিল। ২ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ৯৫ রান তোলা দলটি পরের আট উইকেট হারিয়ে বসল মাত্র ৩৩ রানের মধ্যেই। তাইজুলের বোলিং তো ছিলই, সাকিব আল হাসান ও জুবায়ের হোসেনও কম যান না। সাকিব নিয়েছেন ৩ উইকেট, জুবায়ের ২টি। তাইজুলের ৪ উইকেটের সঙ্গে এই দু’জন যুক্ত হয়ে ঘূর্ণিবাতেই উড়িয়ে দিলেন জিম্বাবুয়েকে।
ইনিংসের ২৭তম ওভারটি করছিলেন তাইজুল ইসলাম। এই ওভারের শেষ বলে তিনাশে পানিয়াপঙ্গারাকে বোল্ড করেছিলেন তিনি। ২৯ তম ওভারটি শুরুর আগে হ্যাটট্রিকের ভাবনাও হয়ত ছিল না। কিন্তু কী আশ্চর্য, এই ওভারের প্রথম দুই বলে নিয়াম্বু ও চাতারাকে ফিরিয়ে দিয়ে ইতিহাসে ঢুঁকে যান তাইজুল। অভিষেক ম্যাচেই হ্যাটট্রিক! এমন ইতিহাসের সঙ্গে যে এর আগে আর কখনোই পরিচয় ঘটেনি কারো।
তাইজুলের অনন্য কীর্তির আগেই দিগভ্রান্ত হয়ে ছিল জিম্বাবুয়ে। মাসাকাদজা ও সিবান্দার ৭৯ রানের জুটির পর জুবায়েরের বলে মাসাকাদজার ফেরাটই শুরু করেছিল জিম্বাবুইয়ানদের দুর্গতি। সেই দুর্গতির একটা চূড়ান্ত রূপই যেন দিয়েছেন বাংলাদেশের স্পিনাররা। বিশেষ করে তাইজুল ইসলাম।
সাকিব আল হাসান ব্রেন্ডন টেলরকে ফেরান। তাঁর ঝুলিতে গেছে আরও দুই উইকেট (কামুনগোজি ও সিবান্দা)। জুবায়ের মাসাকাদজার উইকেটের পাশাপাশি নিয়েছেন মারুমার উইকেটটি। ৫২,৯,৩৭,৯,৯,১,৩,০,৩,০,২—জিম্বাবুয়ের দশ ব্যাটসম্যানের রান পাশাপাশি সাজালে দেখায় ঠিক এমনই।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
তুরস্কের মসজিদে পোপের প্রার্থনা

মোদির বক্তৃতায় ঘুমিয়ে পড়লেন গোয়েন্দা প্রধান
ফুটেজে দেখা যায় সজাগ, দায়িত্ববান, নির্ভরযোগ্য ও সক্রিয় পুলিশের প্রয়োজনীয়তা বিষয়ে মোদির বক্তৃতাকালে সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন পরিচালক রণজিৎ সিনহা বেশ কয়েকবার ঝিমিয়ে পড়েন। সিনহাকে শনিবার স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের পুলিশ, নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্য দেয়ার সময়ও বেশ কয়েকবার ঝিমুতে দেখা যায়। এনডিটিভির খবরে এ দৃশ্য দেখা যায়। সেসময় স্বরাষ্ট্রমন্ত্রী বলছিলেন, এখানে অনেক জ্যেষ্ঠ কর্মকর্তা আছেন।
তাদের কেউ কেউ অবসর গ্রহণের দ্বারপ্রান্তে। তবে অবসরে যাচ্ছেন বলে আপনারা ক্লান্ত হয়ে যাবেন না। জাতির নিরাপত্তা নিশ্চিতে আপনাদের অভিজ্ঞতা এবং সক্ষমতা এখনও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ঘুমিয়ে পড়া গোয়েন্দা প্রধান এ কথা শুনেছিলেন কিনা, তা জানা যায়নি। ২ ডিসেম্বর সিবিআই প্রধান রণজিৎ সিনহা অবসরে যাচ্ছেন।
About: S.M Azizul Hakim Hero
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ওবামাকন্যার জাত-পাত নেই

ওবামার আলোকিত আফ্রিকা অন্ধকারে

হারানো ছেলে পাওয়া গেল দেয়ালের ভেতর!

৩০ বছরেও ক্ষতিপূরণ পায়নি ভূপালের ক্ষতিগ্রস্তরা

ভূপালের সেই কারখানার পাশে নিজের বাড়িতে দাঁড়িয়ে রামপিয়ারি বাঈ বলেন, ‘আমার শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত ক্ষতিগ্রস্তদের অধিকার আদায়ে লড়াই চালিয়ে যাব। সেদিন কয়েক মিনিটের জন্য সাইরেন বেজে উঠল আর মুহূর্তেই বিষাক্ত হয়ে উঠল শহরের বাতাস। তেজস্ক্রিয়তায় আহত হয়েছিলেন তিনি নিজে। এখন আমার মুখে আলসার। ছেলে প্রভুলালের কয়েকটা অঙ্গ কেটে ফেলতে হয়েছে। ওই রাতেই আমার সাত মাসের অন্তঃসত্ত্বা পুত্রবধূ হাসপাতালে মারা গিয়েছিল। এই নৃশংসতম ঘটনায় ক্ষতিগ্রস্ত লাখ লাখ মানুষের ক্ষতিপূরণ ও দায়ীদের শাস্তির জন্য তিনি প্রচারণা চালিয়ে যাচ্ছেন। ১৯৮৯ সালে ভারত সরকার ও শিল্প প্রতিষ্ঠান ইউনিয়ন কার্বাইড গ্র“পের মধ্যে এক সমঝোতায় ৪৭০ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেয়া হয়। কিন্তু তা পাঁচ হাজার মানুষের জন্যও যথেষ্ট নয়। ২০১২ সালে সরকার একটি মামলা দায়ের করলেও তার কোনো অগ্রগতি হয়নি। পূর্ণ ক্ষতিপূরণের দাবিতে ক্ষতিগ্রস্তরা সম্প্রতি নয়াদিল্লিতে ক্ষতিপূরণের দাবিতে অনশন ধর্মঘট শুরু করেছে।
About: S.M Azizul Hakim Hero
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
অগ্নিগর্ভ মিসরে আবার আন্দোলন
তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে। এ সময় রমাদান আহমেদ নামের একজন বিক্ষোভকারী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘শত শত আন্দোলনকারীর মৃত্যু আর রক্তকে এই রায় ধুলোয় মিশিয়ে দিল। এ দেশে ন্যায়বিচার নেই। এটা মোবারকের আইন।’ ২০১১ সালে আলেকজান্দ্রিয়ায় তার ছেলে মোহাম্মদ নিহত হন।
শতাব্দীর নিকৃষ্টতম বিচার : গণহত্যার অভিযোগ থেকে মোবারককে মুক্তি দেয়ায় মিসরের আদালতের এই রায়কে ‘ট্রায়াল অব দ্য সেঞ্চুরি’ বা শতাব্দীর নিকৃষ্টতম বিচার বলে অভিহিত করেছে স্থানীয় গণমাধ্যমগুলো। ২০১১ সালের ওই গণবিপ্লবের লক্ষ্যের বিরুদ্ধে একযোগে বর্তমান সরকার ও বিচার বিভাগ যে একজোট হয়েছে, এটা তার ইঙ্গিত। মিসরের রাজনীতিবিষয়ক একজন কলামিস্ট মোহাম্মাদ আল দাশাম বলেন, ‘চার বছরের মধ্যেই এমন রায় শুনে আমরা কেবল বিস্মিতই নই, মনক্ষুণ্ন।’ মানবাধিকার কর্মী আহমেদ রাগাব বললেন, মোবারককে খালাস দিয়ে এটাই বোঝানো হল যে, সেসময় লাখ লাখ মানুষের রাস্তায় নামার কোনো প্রয়োজন ছিল না।
শিগগিরই মুক্তি পাচ্ছেন মোবারক
মিসরের সাবেক স্বৈরশাসক হোসনি মোবারক শিগগিরই মুক্তি পেতে পারেন বলে জানিয়েছেন তার আইনজীবী ফারিদ আল দিব। রোববার তিনি জানান, দুর্নীতি মামলার দুই-তৃতীয়াংশ সময় জেলে কাটানোর পর তার মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এর আগে শনিবার গণহত্যা মামলা থেকে খালাস পান তিনি। রাষ্ট্রের অর্থ আত্মসাৎ মামলায় মোবারক বর্তমানে তিন বছরের সাজা ভোগ করছেন। তিন দশক ধরে মিসর শাসন করেছেন হোসনি মোবারক। দিব বলেন, ২০১১ সালে গ্রেফতারের পর থেকে মোবারক ইতিমধ্যে তিন বছরের দুই-তৃতীয়াংশ সময় পার করে ফেলেছেন।
৮৬ বছর বয়সী হোসনি মোবরক শিগগিরই মুক্তি পেতে পারেন। বর্তমানে চিকিৎসাধীন মাদি সামরিক হাসপাতাল থেকেই তার মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান এই আইনজীবী। এএফপি।
About: S.M Azizul Hakim Hero
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
সীমান্ত চুক্তি কার্যকর হলে রাজ্যেরই লাভ
রোববার আসামের প্রধান শহর গৌহাটিতে বিজেপি নেতাদের উদ্দেশে দেয়া বক্তৃতায় মোদি এ অভিমত ব্যক্ত করেন। তিনি আসামে বাংলাদেশীদের কথিত অনুপ্রবেশের কড়া সমালোচনা করেন। বাংলাদেশ ও ভারতের মধ্যে ছিটমহল বিনিময়, অপদখলীয় ভূমি হস্তান্তর এবং অচিহ্নিত স্থল সীমান্ত চিহ্নিত করার মাধ্যমে সই হওয়া সীমান্ত চুক্তি কার্যকর করতে ভারতের পার্লামেন্টে সংবিধান সংশোধনী বিল পাস হতে হবে। এ লক্ষ্যে পার্লামেন্টের উভয়কক্ষে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন হবে। বর্তমানে ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভায় ক্ষমতাসীন বিজেপির প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। উচ্চকক্ষ রাজ্যসভায় বিজেপির সংখ্যাগরিষ্ঠতা না থাকলেও সেখানে কংগ্রেস সমর্থন দেবে বলে ধারণা করা যায়। কারণ ভারতে বিগত সরকারের আমলে তৎকালীন ক্ষমতাসীন কংগ্রেস এই বিল উত্থাপন করে। তখন বিজেপির কেন্দ্রীয় নেতাদের সম্মতি থাকলেও দলটির আসাম ইউনিট এই চুক্তির বিরোধিতা করেছিল।
সীমান্ত চুক্তি ইতিমধ্যে ভারতের পার্লামেন্টে শশী থারুরের নেতৃত্বাধীন সংশ্লিষ্ট স্থায়ী কমিটিতে অনুমোদিত হয়েছে। পার্লামেন্টের চলতি শীতকালীন অধিবেশনেই এটি পাস হবে বলে ধারণা করা হচ্ছে। শীতকালীন অধিবেশন ডিসেম্বরের প্রায় পুরো সময় ধরে চলবে।
ভারতের প্রধানমন্ত্রী আসামে বিজেপি নেতাদের আরও বলেন, বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীরা প্রতিদিনই অবৈধভাবে ঢুকে আসামকে ধ্বংস করছে। আমি এমন একটা ব্যবস্থা করব যাতে আসামে অনুপ্রবেশের সব কটি রুট বন্ধ হয়ে যায়।
গত মে মাসে ভারতে নির্বাচনের পূর্বে নরেন্দ্র মোদি তার ভাষায় বাংলাদেশ থেকে যাওয়া কথিত অনুপ্রবেশকারীদের বের করে দেয়ার হুমকি দিয়েছিলেন। এখন তিনি দৃশ্যত সীমান্ত চুক্তিকে অনুপ্রবেশ ইস্যু নিষ্পত্তির অংশ এবং উপায় হিসেবে ব্যবহার করতে চাইছেন।
বিজেপি আমলেও চমৎকার সম্পর্ক অব্যাহত : আসামে নরেন্দ্র মোদির বক্তব্য রাখার সময়ে ঢাকায় একটি সেমিনারে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, ভারতে ক্ষমতাসীন বিজেপি সরকারের সঙ্গেও শেখ হাসিনার বর্তমান আওয়ামী লীগ সরকারের সুসম্পর্ক অব্যাহত থাকবে। বাংলাদেশ এন্টারপ্রাইজ ইন্সটিটিউট (বিইআই) রোববার গুলশানের একটি হোটেলে এই সেমিনারের আয়োজন করে। সেমিনার আয়োজনে সহায়তা দিয়েছে ভারতের অবজারভার রিসার্চ ফাউন্ডেশন (ওআরএফ) এবং ঢাকায় মার্কিন দূতাবাস।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, বঙ্গবন্ধু বাংলাদেশ প্রতিষ্ঠা করেছেন আর তার কন্যা শেখ হাসিনা তা রক্ষা করেছেন। তার এই মন্তব্যেই বাংলাদেশ ও এ দেশের সরকারের প্রতি মোদির ইতিবাচক দৃষ্টিভঙ্গি স্পষ্ট হয়েছে। বিদ্যমান সম্পর্ককে অতিউচ্চ মাত্রায় নিয়ে যাওয়ার সদিচ্ছাও অবিস্মরণীয় ব্যাপার।
About: S.M Azizul Hakim Hero
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
রাজশাহী আলীগের নেতৃত্ব দখলে এমপিদের দৌড়ঝাঁপ
এদিকে এখন পর্যন্ত জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদকে ঘিরেই চলছে সব তৎপরতা। লবিং-গ্র“পিং আর ম্যানেজ প্রক্রিয়াও শীর্ষ এই দুই পদকে কেন্দ্র করে চলছে যথানিয়মে। নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সভাপতি ও সাধারণ সম্পাদক পদে কেউ কাউকে ছাড় দিতে রাজি নন। ফলে কাউন্সিলরদের সরাসরি ভোটে রাজশাহী জেলা আওয়ামী লীগের নেতা নির্বাচিত হবেন- এটা নিশ্চিত হয়ে গেছে। এবার এমপিরা শীর্ষ পদে প্রার্থী হওয়ায় কাউন্সিলরদের কদর বেড়ে গেছে।
এদিকে রোববার রাজশাহী আওয়ামী লীগের বর্তমান কমিটির সর্বশেষ সভা লক্ষ্মীপুর দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় জেলার দলীয় ৫ এমপি ছাড়াও সাবেক ও বর্তমান নেতারা উপস্থিত ছিলেন। সভায় রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হককে সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক করা হয়েছে। সম্মেলনকে সফল করতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয় এ সভায়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০০৫ সালের ১৭ সেপ্টেম্বরে শেষবারের মতো অনুষ্ঠিত হয়েছিল রাজশাহী জেলা আওয়ামী লীগের সম্মেলন। তাজুল ইসলাম মোহাম্মদ ফারুক সভাপতি ও ওমর ফারুক চৌধুরীকে সাধারণ সম্পাদক করে একটি কমিটি গঠিত হয়। তবে ২০০৮ সালের ২৯ ডিসেম্বরের সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত পালন না করায় তাজুল ইসলাম ফারুককে অব্যাহতি দিয়ে মেরাজ উদ্দিন মোল্লাকে সভাপতির দায়িত্ব দেয়া হয় কেন্দ্র থেকে। গত ৫ জানুয়ারির নির্বাচনে মেরাজ উদ্দিন মোল্লাহ নিজেও দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে প্রার্থী হওয়ায় তাকে অব্যাহতি দিয়ে আকতার জাহান এমপিকে জেলা কমিটির সভাপতি করা হয় কেন্দ্র থেকে। শেষ পর্যন্ত জানুয়ারির নির্বাচনের পর ৯ বছর পরে ঘোষণা করা হয় রাজশাহী জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি।
সূত্রগুলো থেকে জানা গেছে, আসন্ন সম্মেলনে সভাপতি পদে কাউন্সিলরদের সমর্থন পেতে ছোটাছুটি করছেন এমপি ওমর ফারুক চৌধুরী। একই পদে প্রার্থী হওয়ার কথা ঘোষণা করেছেন বর্তমান সভাপতি আকতার জাহান এমপি। বর্তমান কমিটির সহসভাপতি নুরুল ইসলাম ঠাণ্ডুও সভাপতি পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে তৎপরতা শুরু করেছেন। এ ছাড়া পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সভাপতি পদে নির্বাচন করার কথা প্রকাশ্যে ঘোষণা না করলেও তার ঘনিষ্ঠ নেতাকর্মীরা কয়েকদিন আগে থেকেই মাঠে নেমে পড়েছেন।
অন্যদিকে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে কাউন্সিলরদের বাড়ি বাড়ি যাচ্ছেন বর্তমান কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ। রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের এমপি ও সাবেক ছাত্রলীগ নেতা আয়েন উদ্দিন, রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের এমপি আবদুল ওয়াদুদ দারা ও বর্তমান কমিটির সাংগঠনিক সম্পাদক লায়েব উদ্দিন লাবলু সাধারণ সম্পাদক পদে নির্বাচন করার কথা জানিয়েছেন অনুগামী নেতাকর্মীদের। সভাপতি পদে প্রার্থী হওয়া প্রসঙ্গে আকতার জাহান এমপি যুগান্তরকে বলেন, আমার শেকড় আওয়ামী লীগে। নেতাকর্মীদের পাশে রয়েছি আজীবন। আমি আজীবন তাদের সঙ্গেই থাকতে চাই। আশা করি, নেতাকর্মীরা আমাকে সমর্থন দেবেন। জেলায় দলকে সংগঠিত করার পাশাপাশি সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করার দাবি করে ওমর ফারুক চৌধুরী এমপি যুগান্তরকে বলেন, রাজশাহীতে চরম প্রতিকূল পরিবেশে দলের দায়িত্ব নিয়েছিলাম। যেখানে যখন প্রয়োজন হয়েছে নেতাকর্মীদের পাশে দাঁড়িয়েছি। রাজশাহীতে দলের ভিত্তি মজবুত করতে রাতদিন শ্রম দিয়েছি। নেতাকর্মীরাই সিদ্ধান্ত নেবেন। দলীয় সূত্রে জানা গেছে, রোববারের সভায় রাজশাহী জেলা আওয়ামী লীগের কাউন্সিলকে স্মরণীয় করতে নেয়া হয়েছে বেশ কিছু সিদ্ধান্ত। সুশৃংখল আয়োজনের পাশাপাশি কারও কাছ থেকে কোনো চাঁদা না তোলারও সিদ্ধান্ত হয়েছে। সূত্র জানায়, এমপিরাই কাউন্সিলের সমস্ত ব্যয় নির্বাহ করবেন।
এদিকে জেলার ১৩টি সাংগঠনিক ইউনিট থেকে ৫ জন করে মোট ৬৫ জন বিশেষ কাউন্সিলর হবেন। প্রতি ১০ হাজার জনসংখ্যার জন্য ১ জন করে হিসাবে জেলায় কাউন্সিলর হবেন ৩০০ জন। সবচেয়ে বেশি ৪০ জন কাউন্সিলর হবেন বাগমারা থেকে। কাউন্সিল হবে দুটি অধিবেশনে। আনুমানিক খরচ হবে ৫০ লাখ টাকা। কাউন্সিল প্রস্তুতি কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি যুগান্তরকে বলেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের এবারের সম্মেলন হবে অন্যরকম। সম্মেলন উপলক্ষে রাজশাহীতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে।
About: S.M Azizul Hakim Hero
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে অভিযোগ গঠন ৭ ডিসেম্বর
এদিকে ঢাকার মহানগর হাকিম আতউল হকের আদালতে জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকীর দায়ের করা মামলায় দুবার সমন পাঠানো হয়। রোববার এ মামলার ধার্য তারিথে দ্বিতীয়বার সমন ফেরত আসে। তবে এ সংক্রান্ত কোনো আদেশ পাওয়া যায়নি। বাদী আদালতে হাজির ছিলেন। ২৮ সেপ্টেম্বর নিউইয়র্কে প্রবাসী টাঙ্গাইল সমিতির সমাবেশে পবিত্র হজ, তাবলিগ জামাত ও প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়কে নিয়ে কটূক্তি করেন তৎকালীন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী। এসব মন্তব্য নিয়ে সারা দেশে তোলপাড় সৃষ্টি হয়। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে তার বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে মোট ১৮টি মামলা হয়। এসব মামলার মধ্যে ঢাকার ৭টিসহ মোট ১১টিতে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
যশোরে গ্রেফতারি পরোয়ানা : যশোর ব্যুরো জানায়, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে যশোরে দায়ের করা মামলায় সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। সমন জারির পরও আদালতে হাজির না হওয়ায় রোববার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফাহমিদা জাহাঙ্গীর তার বিরুদ্ধে এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
মহানবী (স.), ইসলাম ও তাবলিক সম্পর্কে কটূক্তি করায় ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে ২ অক্টোবর যশোর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন যশোর বারের সদস্য অ্যাডভোকেট আমজাদ হোসেন। বিচারক মামলাটি আমলে নিয়ে ২ নভেম্বর আসামিকে আদালতে হাজির হওয়ার জন্য আদেশ দেন। সেদিন আদালতে হাজির না হওয়ায় বিচারক মামলার শুনানির জন্য ৩০ নভেম্বর দিন ধার্য করেছিলেন। রোববারও আদালতে হাজির না হওয়ায় শুনানি শেষে বিচারক এ আদেশ দেন।
About: S.M Azizul Hakim Hero
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
মীর কাসেম আলীর আপিল দায়ের
মীর কাসেমের আইনজীবী শিশির মনির সাংবাদিকদের বলেন, ১৮১টি যুক্তিতে আপিলটি দাখিল করা হয়েছে। ১৫০ পৃষ্ঠার মূল আপিলের সঙ্গে এক হাজার ৭৫৫ পৃষ্ঠার তথ্যাদি দাখিল করা হয়েছে। চট্টগ্রামের আলবদর কমান্ডার হিসেবে পরিচিত মীর কাশেম আলীকে ২ নভেম্বর মৃত্যুদণ্ড দিয়ে রায় ঘোষণা করেন বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-২। তার বিরুদ্ধে মোট ১৪টি অভিযোগ আনে রাষ্ট্রপক্ষ। এর মধ্যে ১২টি ছিল নির্যাতনের আর দুটি হত্যার অভিযোগ। ট্রাইব্যুনালের রায়ে নির্যাতনসংক্রান্ত ২, ৩, ৪, ৬, ৭, ৯ ও ১০ এবং হত্যাসংক্রান্ত ১১ ও ১২ নম্বর অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে বলে উল্লেখ করা হয়। হত্যাসংক্রান্ত দুটি অভিযোগে মীর কাসেমকে মৃত্যুদণ্ড দেন ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনাল তার রায়ে বলেন, ২ নম্বর অভিযোগে ২০ বছর, ৩, ৪, ৬, ৭, ৯ ও ১০ অভিযোগে ৭ বছর করে এবং ১৪ নম্বর অভিযোগে ১০ বছর দণ্ড ঘোষণা করা হল। এই সাজা একই সঙ্গে (যুগপৎভাবে) ভোগ করবে। হত্যাসংক্রান্ত ১১ নম্বর অভিযোগে মীর কাশেম দোষী সাব্যস্ত হয়েছেন এবং এ অপরাধে তাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যু নিশ্চিত করতে বলা হয় রায়ে।
এ ছাড়া হত্যাসংক্রান্ত ১২ নম্বর অভিযোগে তাকে সংখ্যাগরিষ্ঠ বিচারপতির মতামতের ভিত্তিতে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেয়া হয়। অর্থাৎ এ অভিযোগে মৃত্যুদণ্ড দেয়ার ক্ষেত্রে ট্রাইব্যুনালের তিন বিচারপতির মধ্যে দুজন বিচারপতি একমত পোষণ করেন। রায়ে বলা হয়, এই মৃত্যুদণ্ডের সাজাটি ১১ নম্বর অভিযোগে দেয়া মৃত্যুদণ্ডের সাজার সঙ্গে একীভূত হয়ে যাবে। মীর কাশেম একটি মৃত্যুদণ্ডে দণ্ডিত হবেন। ২, ৩, ৪, ৬, ৭, ৯, ১০ ও ১৪ নম্বর অভিযোগে দেয়া সাজার আদেশ এই মৃত্যুদণ্ডের সঙ্গে একীভূত হয়ে যাবে। তার বিরুদ্ধে আনা বাকি ১, ৫, ৮ ও ১৩ নম্বর অভিযোগ প্রমাণিত না হওয়ায় এসব অভিযোগ থেকে খালাস দেন ট্রাইব্যুনাল। আইন অনুযায়ী রায় ঘোষণার ৩০ দিনের মধ্যে আপিল বিভাগে আপিল দায়ের করতে হয়। এ সময়ের আগেই কাশেম আলীর পক্ষে রোববার আপিল দায়ের করা হল।
About: S.M Azizul Hakim Hero
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ভারত থেকে কেনা ৮১ ওয়াগন ১৬ মাস চট্টগ্রাম বন্দরে
বিপিসি সূত্র জানায়, বিপিসির সঙ্গে এমওইউর পরিপ্রেক্ষিতে ১০০টি মিটার গেজ ট্যাংক ওয়াগন ও পাঁচটি ব্রেকভ্যান সংগ্রহের প্রকল্প হাতে নেয় রেলওয়ে। এতে ব্যয় ধরা হয় ৭৭ কোটি টাকা। ২০১০ সালে প্রকল্পটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) অনুমোদন লাভ করে। তবে বেশি দাম হওয়ায় পরে প্রকল্পটি সংশোধন করে ৮১টি ওয়াগন ও তিনটি ব্রেকভ্যান কেনা হয়। ভারতের টেক্সমাকো ইঞ্জিনিয়ারিং লিমিটেড এগুলো সরবরাহ করে। প্রকল্পটি বাস্তবায়নে মোট ব্যয় হয় ৮৬ কোটি টাকা।
২০১৩ সালের জুলাই-আগস্টে ট্যাংকারগুলো দেশে পৌঁছে। এগুলো ওয়ারেন্টির মেয়াদকাল শেষ হবে আগামী বছরের জুনে। ব্যবহারের আগেই ওয়ারেন্টি শেষ হয়ে গেলে চলাচলের ক্ষেত্রে কোনো সমস্যা হলে তার দায়দায়িত্ব নেবে না সরবরাহকারী প্রতিষ্ঠান টেক্সমাকো ইঞ্জিনিয়ারিং লিমিটেড।
রেলওয়ে সূত্র জানায়, বর্তমানে নৌপথে নারায়ণগঞ্জ পর্যন্ত আনা হয় বিমানের জেট ফুয়েল। এরপর সড়কপথে ট্যাংক-লরির মাধ্যমে তা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে দেয়া হয়। এতে পরিবহন ব্যয় বাড়ার পাশাপাশি ট্রান্সশিপমেন্টে তেলের অপচয়ও হয়। ব্যয় ও অপচয় কমানোর জন্য রেলপথে জেট ফুয়েল পরিবহনের পরিকল্পনা নেয় বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)। এজন্য ২০১০ সালে রেলওয়ের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) সই করে বিপিসি। এর পরিপ্রেক্ষিতে ভারতের রাষ্ট্রীয় ঋণে (এলওসি) ৮১টি মিটার গেজ তেলবাহী ওয়াগন সংগ্রহ করে রেলওয়ে। প্রতিটি ওয়াগনের ধারণক্ষমতা ৪০ হাজার ৭৫০ লিটার বা ৪০ টন।
এমওইউ অনুযায়ী, চট্টগ্রামে পদ্মা অয়েলের ডিপো থেকে ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশন পর্যন্ত জেট ফুয়েল পরিবহন করবে রেলওয়ে। বিমানবন্দর রেল স্টেশন থেকে বিমানবন্দর রানওয়ে পর্যন্ত তেল পৌঁছানোর দায়িত্ব পদ্মা অয়েলের। এক্ষেত্রে জেট ফুয়েল খালাস করার জন্য রাজধানীর বিমানবন্দর রেল স্টেশনের পাশে সংরক্ষণাগার স্থাপনা ও সেখান থেকে বিমানবন্দরে তেল সরবরাহের পাইপলাইন নির্মাণ করবে বিপিসি।
সংরক্ষণাগার নির্মাণে নির্বাচিত স্থানটি র্যাব কার্যালয় নির্মাণের জন্য ওই সংস্থার কাছে হস্তান্তর করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। ওই স্থানে ইতিমধ্যে র্যাবের প্রধান কার্যালয় নির্মাণ কাজ শুরু হয়েছে। ফলে জমি না পাওয়ায় সংরক্ষণাগার নির্মাণ করা যাচ্ছে না। এতে রেলপথে জেট ফুয়েল পরিবহন নিয়ে অনিশ্চয়তা কাটছে না। এ বিষয়ে একাধিকবার আন্তঃমন্ত্রণালয় বৈঠক হলেও কোনো সুরাহা হয়নি।
এ ব্যাপারে বিপিসির চেয়ারম্যান ইউনুসুর রহমান জানান, জমি সংক্রান্ত জটিলতা কাটছে না এখনও। শেষ মুহূর্তে জমিটা র্যাবকে দিয়ে দেয়ায় এ জটিলতা আরও বেড়েছে। এখন বিকল্প হিসেবে রেলওয়ে যদি জমি ব্যবস্থা করে তাহলে বিমানবন্দরের সড়ক দিয়ে পাইপলাইন বসিয়ে ফুয়েল পৌঁছানো যেতে পারে। তিনি বলেন, বর্তমানে আগের নিয়মেই ফুয়েল সরবরাহ করা হচ্ছে।
রেলের পরিবহন বিভাগের কর্মকর্তারা জানান, ভারত থেকে আমদানি করা ওয়াগনগুলোর প্রতিটির ধারণক্ষমতা ৪০ হাজার ৭৫০ লিটার। চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত এ পরিমাণ জ্বালানি তেল পরিবহনে রেলওয়ের আয় হয় ৩৫ হাজার ৩৭৫ টাকা। সে হিসাবে ৮১টি ওয়াগনে তেল পরিবহন করে মাসে প্রায় ১ কোটি টাকা রেলওয়ের আয় হওয়ার কথা। এ হিসাবে গত ১৬ মাসে প্রায় ১৬ কোটি টাকা রাজস্ব হারিয়েছে রেলওয়ে।
এ ব্যাপারে রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. মোজাম্মেল হক বলেন, জমি নিয়ে জটিলতার কারণে বিপিসি তেল খালাসের সংরক্ষণাগার করতে পারেনি। ফলে ওয়াগনগুলো বসে থেকেই ওয়ারেন্টির মেয়াদকাল শেষ হয়ে যাচ্ছে। বিষয়টি প্রধানমন্ত্রীর দফতরকেও অবহিত করা হয়েছে। নির্দেশনা পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। খুব শিগগিরই বিকল্প একটি ব্যবস্থা হয়ে যাবে। তিনি বলেন, এটা নিয়ে রেলওয়ে বিকল্প চিন্তাও করছে। এরই মধ্যে কুমিল্লার ময়নামতিতে স্থাপিত একটি পাওয়ার প্ল্যান্টে বন্দর থেকে জ্বালানি পরিবহনের বিষয়ে রেলের প্রাথমিক আলোচনা হয়েছে। আশা করা যায়, শিগগিরই ওয়াগনগুলো দিয়ে পাওয়ার প্ল্যান্টসহ চাহিদা অনুযায়ী দেশের বিভিন্ন প্রান্তে জ্বালানি তেল পরিবহন শুরু করবে রেলওয়ে।
About: S.M Azizul Hakim Hero
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
'আ'লীগই প্রথমে রাজাকারদের গাড়িতে পতাকা তুলে দিয়েছে'

About: S.M Azizul Hakim Hero
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ঘাটাইল ছেড়ে পালিয়েছেন সংসদ সদস্য রানা

এর মধ্যে কাকন ও বাপ্পা বিদেশ গেছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। পৌর মেয়র মুক্তি বুধবার সর্বশেষ অফিস করেন। সেদিন তিনি তিন মাসের ছুটি নেন। এরপর থেকে এলাকায় তাকে দেখা যাচ্ছে না। তার বাড়িতেও কেউ নেই। ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলুল কবির বলেন, এমপি রানার সঙ্গে আমার যোগাযোগ হয়েছিল সংসদ অধিবেশন বসার আগে। তারপর বিভিন্ন সময়ে তার কিছু লোকজনকে গ্রেফতার করে চালান দেয়া হলেও তাদের বিষয়ে সুপারিশ করার জন্য ফোন করেননি। এর আগে যে কোনো আসামি ধরলেই ফোন করতেন। ওসি জানান, ৯ নভেম্বরের পর এমপি টাঙ্গাইল বা ঘাটাইল আসেননি। তার সমর্থকরাও গা ঢাকা দিয়েছে। ঘাটাইল উপজেলার আওয়ামী লীগের আহ্বায়ক শহীদুল ইসলাম লেবু যুগান্তরকে বলেন, রানা এলাকার মূর্তিমান আতঙ্ক। তার ক্যাডারদের হাতে আওয়ামী লীগেরই অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফারুক হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হলে ঘাটাইলবাসী খুশি হবে।
নাম প্রকাশ না করার শর্তে আওয়ামী লীগের এক প্রভাবশালী নেতা বলেন, এমপি এলাকার মাদক ব্যবসায়ী, মাদকসেবী, জুয়াড়–, সন্ত্রাসীসহ অপরাধীদের প্রাধান্য দিচ্ছিলেন। এতে এলাকায় দলীয় নেতৃত্বে ক্ষোভের সঞ্চার হয়। পাশাপাশি এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড মাথা চাড়া দিয়ে উঠতে শুরু করে। তার অনুসারীরা এলাকায় জমি দখল থেকে শুরু করে মাদক ব্যবসা, চুক্তিতে সালিশ-দরবার করাসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত। ২ নভেম্বর ধলাপাড়া ইউনিয়ন পরিষদে ভিজিএফের চাল বিতরণের সময় এমপির অনুসারীরা চেয়ারম্যান-মেম্বারদের জিম্মি করে ফাঁকা গুলি ছুড়ে চালের বস্তা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে।
এ ঘটনার রেশ কাটতে না কাটতেই ধলাপাড়া চন্দন বালিকা উচ্চ বিদ্যালয়ে কমিটি গঠনে এমপির লোককে সভাপতি করার জন্য গভীর রাতে প্রধান শিক্ষিকার বাড়িতে গিয়ে অস্ত্রের মুখে নোটিশ ও রেজুলেশন খাতায় স্বাক্ষর নেয়। সাড়ে তিনশ’ শিক্ষার্থী স্বাক্ষর দিয়ে এমপির কাছে নালিশ করেও কোনো ফায়দা হয়নি।
About: S.M Azizul Hakim Hero
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
মৌচাকে দুই বাসের পাল্লা মাঝে পড়ে শিক্ষার্থী নিহত

বাস দুটির নাম দিবানিশি ও ফাল্গুনী বলে সঞ্জয় জানান। তিনি বলেন, বাস দুটির পাল্লার কারণে ওই যুবক ৫ থেকে ৭ মিনিট ফাঁকে আটকা পড়ে থাকেন। একবার শুধু তাকে বলতে শুনি, ‘মা’ ডাক। মা বলেই আর কিছু বলার ক্ষমতা হারায়।
প্রত্যক্ষদর্শী সঞ্জয়ই উদ্ধার করে কাঞ্চনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেন। চিকিৎসক সকাল ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। সঞ্জয় জানান, কাঞ্চনের মোবাইল ফোনের ডায়াল কলে দেখতে পান বাবা নামে একটি নম্বর সেভ করা। তিনি ফোন করেন, ‘ওপাশ থেকে লোকটি বলেন, বাবা কাঞ্চন বল। তখন সঞ্জয় বলেন, ‘আমি কাঞ্চন নই। আপনার ছেলে দুর্ঘটনায় পতিত হয়েছে’। সঞ্জয় বলেন, এরপর লোকটি ফোন কেটে দেন। মিনিটের মধ্যে কাঞ্চনের ফোনে কল করেন আরেক ব্যক্তি। তিনি পরিচয় দেন কাঞ্চনের দুলাভাই আলমগীর হিসেবে। তিনি বলেন, ‘ভাই দ্রুত হাসপাতালে নেন, আমি আসছি।’ আলমগীর হোসেন যুগান্তরকে বলেন, ‘আমি হাসপাতালে গিয়ে দেখি, আমাদের কাঞ্চন আর কথা বলছে না।’ তিনি জানান, কাঞ্চন বিবিএ শেষ করে রাজধানীর বাড্ডায় উত্তরা ব্যাংকের শাখায় ইন্টার্নি করছিলেন। তিন ভাই দুই বোনের মধ্যে তিনি ছিলেন চতুর্থ।
রামপুরার বনশ্রীতে বোন লাকি আক্তারের বাসায় থাকতেন কাঞ্চন। লাকি আক্তার বলেন, সকালে নাস্তা খেয়ে বাসা থেকে বের হয় কাঞ্চন। এরপরই মৌচাকে অ্যাপেক্স শোরুমের সামনে দুর্ঘটনার শিকার হয়। খবর শুনে বিশ্বাসই হয় না, এ কী শুনছি? নোয়াখালীর সেনবাগের মাইজীদিতে আছেন বাবা মোহাম্মদ হোসেন মাস্টার। টেলিফোনে তিনি যুগান্তরকে বলেন, ‘ভাষা হারিয়ে ফেলেছি। ইন্টার্নি শেষ হলে এমবিএ করতে সে জাপানের টোকিও যেত। টাকা পয়সা আর যাওয়ার সব বন্দোবস্ত হচ্ছিল’। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, এত দুর্ঘটনা ঘটে সরকার কি ব্যবস্থা নেয়? আজ আমার ছেলে গেল, কাল অন্যের ছেলে যাবে। এভাবে স্বপ্ন মাটির সঙ্গে মিশে যাবে মানুষের।
এর স্থায়ী প্রতিকার দাবি করেন কাঞ্চনের বাবা। নিহতের ভাই মিজানুর রহমান বলেন, কী করে কাঁধে নেব তার মরদেহ? বাবা-মা তাকে নিয়ে অনেক স্বপ্ন দেখত। আমরাও এ স্বপ্নের অংশীদার ছিলাম। কিন্তু আমাদের স্বপ্ন পূরণ হল না। নিহতের দুলাভাই আলমগীর জানান, নোয়াখালীর সিলেনিয়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও এমএ হাশেম কলেজ থেকে কাঞ্চন এইচএসসি পাস করে ভার্সিটিতে ভর্তি হয়। সে খুব মেধাবী ছিল।
শাহজাহানপুর থানার এসআই খোদা নেওয়াজ বলেন, বাস দুটি আটক করা হয়েছে। এ ঘটনায় মামলাও হয়েছে। ফাল্গ–নী বাসের চালককে গ্রেফতার করা হয়েছে।
About: S.M Azizul Hakim Hero
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
আড়াইহাজারে আলীগ-বিএনপি সংঘর্ষ : যুবলীগ কর্মী নিহত

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানান, ফেস্টুন ভাংচুরকে কেন্দ্র করে উপজেলার পাঁচরুখী এলাকায় যুবদলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ সমর্থিত নেতাকর্মীদের সঙ্গে আওয়ামী লীগের স্থানীয় এমপি নজরুল ইসলাম বাবু সমর্থিতদের মধ্যে গত কয়েকদিন ধরে উত্তেজনা চলছিল। রোববার সকাল ৯টার দিকে নজরুল ইসলাম বাবুর ছবি সংবলিত ফেস্টুন ভাংচুর করে বিএনপির কর্মীরা। এনিয়ে সাতগ্রাম ইউনিয়নের পাচরুখী এলাকায়ে সকাল সাড়ে ৯টার দিকে নজরুল ইসলাম বাবু সমর্থিত যুবলীগ নেতাকর্মীদের সঙ্গে যুবদলের সজীব, দীন ইসলাম, মনির ও তার সহযাগীদের সঙ্গে বাকবিতণ্ডা হয়।
একপর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। সকাল পৌনে ১১টার দিকে আমজাদ হোসেনকে যুবদলকর্মী সজীব, ইকবাল, ফারুকসহ তাদের সহযোগীরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে আমজাদের পায়ে সজীব গুলি করে। এ সময় আমজাদের লাইসেন্স করা পিস্তলটি ছিনিয়ে নিয়ে তারা পালিয়ে যায়। আশপাশের লোকজন আমজাদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে উভয় গ্র“পের নেতাকর্মীরা ধারালো অস্ত্র, বল্লম, টেঁটা ও আগ্নেয়াস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে কয়েকজন গুলিবিদ্ধসহ অন্তত ১৫ জন আহত হন। আহতদের মধ্যে গুলিবিদ্ধ দীন ইসলাম, ডা. মনিরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থাও আশংকাজনক। আইউব, বাবু, সাইফুল, তাওহীদ, সোলায়মানসহ বাকিদের রূপগঞ্জের ভুলতা ও পার্শ্ববর্তী নরসিংদীর বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। সংঘর্ষের সময়ে উভয়পক্ষের ব্যাপক গোলাগুলিতে এলাকায় আতংক ছড়িয়ে পড়ে।
বেলা সাড়ে ১১টা থেকে বন্ধ হয়ে যায় ঢাকা-সিলেট মহাসড়কের যান চলাচল। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়। এক ঘণ্টা অবরোধ থাকায় দুপুর সাড়ে ১২টায় পুলিশ এসে যান চলাচল স্বাভাবিক করে। দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আমজাদের মৃত্যু হয়। এই খবর এলাকায় ছড়িয়ে পড়লে আওয়ামী লীগ ও আমজাদের এলাকার বিক্ষুব্ধ লোকজন দুপুর ১টায় ফের সড়ক অবরোধ করে। এর মধ্যে বেশ কয়েকটি গাড়ি ভাংচুর এবং ফটিক ও ইকবালের ৫টি বসতঘরে আগুন দেয় বিক্ষুুব্ধরা।
আগুনে পুড়িয়ে দেয়া ঘরের মালিক বিএনপি সমর্থক আবদুর কাদিরের পুত্রবধূ খোদেজা বেগম সাংবাদিকদের জানান, সকালে আওয়ামী লীগ সমর্থক একদল লোক পুলিশের উপস্থিতিতে তাদের বাড়িঘরে হামলা ও ভাংচুর চালায়। একপর্যায়ে তারা পেট্রল ঢেলে তাদের ৫টি বসতঘর আগুনে পুড়িয়ে দেয়। তারা পাকা ভবনের একটি ঘরে লুকিয়ে আত্মরক্ষা করেন।
ঘটনাস্থলে থাকা আড়াইহাজার উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওই এলাকার মো. বাকির ভূইয়া সাংবাদিকদের জানান, ব্যবসায়িক কারণে আমজাদ হোসেন মোল্লা নারায়ণগঞ্জের জামতলায় পরিবার নিয়ে বসবাস করেন। মাঝেমধ্যে তার পৈতৃক বাড়ি পাঁচরুখী এলাকায় আসেন। রোববারও সকাল সাড়ে ৯টায় তিনি পাঁচরুখী বাজার থেকে মহাসড়কে উঠার সময় নজরুল ইসলাম আজাদের সমর্থক ইকবাল, রুহুল আমিন, চাক্কু মামুনসহ ১০-১২ জন তাকে দা দিয়ে কুপিয়ে জখম করে। পরে খুনের মামলার আসামি সজীব তার পায়ে গুলি করে তার মৃত্যু নিশ্চিত ভেবে পালিয়ে যায়। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানেই আমজাদ হোসেন মারা যান। নিহত আমজাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
উপজেলা যুবদলের আহ্বায়ক জুয়েল আহমেদ বলেন, আওয়ামী লীগের লোকজন বিএনপির ফেস্টুন ছিঁড়ে ফেলার কারণেই এই ঘটনার সূত্রপাত হয়েছে।
এদিকে খবর পেয়ে আওয়ামী লীগের স্থানীয় সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান। আমজাদের পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়লে এ সময় এক হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু সাংবাদিকদের বলেন, উপজেলায় শান্তি বিনষ্ট করার জন্য উঠেপড়ে লেগেছে। সর্বশেষ নিরীহ ব্যবসায়ী আমজাদ হোসেনকে নির্বিচারে গুলি করে হত্যা করল। দীন ইসলাম, মনিরসহ আমাদের দলীয় নেতাকর্মীদের অতর্কিত গুলি ও দা দিয়ে কুপিয়ে জখম করেছে তারা। নিহত আমজাদ যুবলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিল বলে তিনি জানান।
ঘটনার পরপরই নারায়ণগঞ্জ পুলিশ সুপার খন্দকার মহিদ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত কুমার হালদার, ইউএনও মোহাম্মদ সামছুল হক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ শরিফুল হক ঘটনাস্থল পরিদর্শন করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ফাঁড়ি পুলিশের পরিদর্শক মোজাম্মেল হক জানান, রোববার দুপুর সাড়ে ১২টায় হাসপাতালে আনা হলে ডাক্তার আমজাদকে মৃত ঘোষণা করেন। তার গায়ে গুলি ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের কোপের চিহ্ন রয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত কুমার হালদার বলেন, পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য ১০ জনকে আটক করা হয়েছে। দোষীদের গ্রেফতারে অভিযান চলছে। এ ব্যাপারে এখন পর্যন্ত কেউ মামলা করেনি।
About: S.M Azizul Hakim Hero
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
সোনালী ব্যাংকের ঋণের ৫২৩ কোটি টাকা হাওয়া
বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, সোনালী ব্যাংকের উদ্ধার করা কাগজপত্রগুলো কেন্দ্রীয় ব্যাংক এখন পরীক্ষা-নিরীক্ষা করে দেখছে। এতে সঠিকতা পাওয়া গেলে পরে এ বিষয়ে সোনালী ব্যাংককে কিছু ছাড় দেয়া হতে পারে। এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু হেনা মোহাম্মদ রাজী হাসান যুগান্তরকে বলেন, সোনালী ব্যাংক বলছে ঋণের টাকা যাদের দেয়া হয়েছে, তাদের কিছু কাগজপত্র তারা সংগ্রহ করেছে। এগুলো বাংলাদেশ ব্যাংকে জমাও দিয়েছে। এখন ওইগুলো পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হচ্ছে। কাগজপত্রগুলো পরীক্ষা-নিরীক্ষার পর কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্ত চূড়ান্ত হবে।
এ বিষয়ে সোনালী ব্যাংকের শীর্ষ এক নির্বাহী যুগান্তরকে বলেন, ঘটনাটি অনেক আগের। গত বছর এটি আলোচনায় এসেছে। আমরা অনুসন্ধান করছি। আশা করি শিগগিরই সব কাগপত্র পেয়ে যাব। তিনি আরও বলেন, হিসাবের ভুল ও কাগজপত্র হারিয়ে যাওয়ার কারণে এমনিটি হয়েছে। এর বাইরে এটি কোনো জাল-জালিয়াতির ঘটনা নয়। তারপরেও এই ভুল বা দায়িত্বহীনতার সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। ব্যাংকাররা জানান, ব্যাংকের কাছে অনেক ক্ষেত্রে টাকার চেয়েও কাগজপত্র বেশি জরুরি। এজন্য টাকা যেমন সুরক্ষিত ভল্টে রাখা হয়, তেমনি ব্যাংকের গুরুত্বপূর্ণ কাগজপত্র রাখার জন্য এক ধরনের সুরক্ষিত স্থান ব্যবহার করা হয়। ইদানীং ব্যাংকের তথ্য-উপাত্ত ব্যাংকের পাশাপাশি বাইরে অন্য কোনো গোপন স্থানেও সংরক্ষণ করা হয়। যাতে এক জায়গা থেকে কাগজপত্র হারানো গেলেও অন্য জায়গা থেকে পাওয়া যায়। এ ধরনের সুরক্ষিত স্থান থেকে কাগজপত্র হারিয়ে যেতে পারে না। তারপরও হারিয়ে গেলে প্রথমেই সন্দেহ হবে জালিয়াতি আড়াল করার জন্য ফাইল হারানোর নাটক সাজানো হয়েছে। আর প্রকৃতই ফাইল হারিয়ে গেলে ব্যাংকের টাকা লেনদেনের লেজারে বা খাতাপত্রে রেকর্ড পাওয়া যাবে, কে কখন কিভাবে এই টাকা তুলে নিয়েছে, সেই রেকর্ড থেকে ঋণের টাকা উদ্ধার করা সম্ভব। এ দুটির একটিও যদি না পাওয়া যায় তাহলে ধরে নিতে হবে এই ক্ষেত্রে বড় ধরনের সংঘবদ্ধ জালিয়াতি হয়েছে।
এ প্রসঙ্গে সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক শওকত আলী যুগান্তরকে জানান, ঋণের কাগজপত্র পাওয়া গেছে। যারা নিয়েছেন তারা এখন ব্যবসাও করছেন। এর বেশি কিছু বলা যাবে না। কেননা গ্রাহকের লেনদেনের গোপনীয়তা রক্ষা করা ব্যাংকারের দায়িত্ব।
কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানায়, বাংলাদেশ ব্যাংকের পরিদর্শক দল এই ঘটনা শনাক্ত করার পর সোনালী ব্যাংকের ফাইল তলব করলে তারা তা দেখাতে পারেনি। পরে এসব টাকার লেনদেন সম্পর্কে জানতে চাইলে তারা ওই টাকার লেনদেনের কোনো তথ্যও উপস্থাপন করতে পারেনি। ফলে পরিদর্শক দল এই টাকার বিষয়ে আপত্তি দেয়।
সূত্র জানায়, সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয়ে ২০১২ সালের তথ্যের ভিত্তিতে ২০১৩ সালে কেন্দ্রীয় ব্যাংকের পরিদর্শক দল তদন্ত করার সময়ে কিছু ঋণের হদিস পাওয়া যাচ্ছিল না। পরে কেন্দ্রীয় ব্যাংক বিষয়টিকে আমলে নিয়ে আরও ব্যাপকভিত্তিক তদন্ত করে। তাদের তদন্তে বেরিয়ে আসে ঋণের টাকা গায়েব হওয়ার ঘটনাটি। তদন্তের সময়ে সোনালী ব্যাংকের কর্মকর্তারা ওইসব টাকা কাদের ঋণ হিসেবে দিয়েছে তার স্বপক্ষে কোনো তথ্য-প্রমাণ উপস্থাপন করতে পারেনি।
পরে কেন্দ্রীয় ব্যাংক আরও অনুসন্ধান করে দেখতে পায়, ২০০৪ সালে শাখা থেকে যেসব ঋণ দেয়া হয়েছিল তার মধ্যে ৫২৩ কোটি টাকার হদিস নেই। বাংলাদেশ ব্যাংকের তদন্ত শেষে সোনালী ব্যাংককে ওই ঋণের বিপরীতে শতভাগ প্রভিশন রাখতে বলে কেন্দ্রীয় ব্যাংক। কিন্তু ব্যাংক এক বছরের মধ্যে এ ব্যাপারে সব ধরনের কাগজপত্র উদ্ধার করে কেন্দ্রীয় ব্যাংকের কাছে উপস্থাপন করার অঙ্গীকার করেছিল। ফলে ওই টাকার বিপরীতে তাদের প্রভিশন রাখার বাধ্যবাধকতা থেকে ছাড় দেয়।
২০১৩ সালের তথ্যের ভিত্তিতে কেন্দ্রীয় ব্যাংক এ বছরের মাঝামাঝি সময়ে তদন্ত শুরু করে। তখন ওই ঘটনার অগ্রগতি জানতে গিয়ে পরিদর্শক দল দেখতে পায় কাজের কাজ কিছুই হয়নি। এক বছরেও সোনালী ব্যাংক বাংলাদেশ ব্যাংকের কাছে করা অঙ্গীকার বাস্তবায়নে কিছুই করতে পারেনি। ঋণের টাকা কোথায় গেল তার একটি ফাইলও উদ্ধার করতে পারেনি। এতে বাংলাদেশ ব্যাংক তীব্র অসন্তোষ প্রকাশ করে সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের ওপর। এ পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় ব্যাংকের তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে এবার সোনালী ব্যাংকে ওই ঋণের বিপরীতে শতভাগ প্রভিশন রাখার আবারও নির্দেশ দেয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু সোনালী ব্যাংক এবারও এর বিপরীতে প্রভিশন মওকুফ সুবিধা চায়। কিন্তু বাংলাদেশ ব্যাংক এবার আর এই সুবিধা দিতে নারাজ।
কেন্দ্রীয় ব্যাংক বলেছে, সোনালী ব্যাংকের এমডি যদি এই বিষয়ে ব্যক্তিগত গ্যারান্টি দেন তবে তারা প্রভিশন মওকুফ সুবিধাটিতে ছাড় দিতে পারে। অন্যথায় শতভাগ প্রভিশন রাখতে হবে। কিন্তু সোনালী ব্যাংকের এমডি ব্যক্তিগত গ্যারান্টি দিতে নারাজ। তিনি বিষয়টি পর্ষদে উপস্থাপন করতে চাচ্ছেন।
সোনালী ব্যাংকের একটি সূত্র জানায়, উদ্ধার কাগজপত্রের সূত্র ধরে আরও অনুসন্ধান চলছে। তারা আশা করছেন, এখন সব কাগজই পাওয়া যাবে। যেসব কাগজপত্র উদ্ধার করা হয়েছে ওইগুলো থেকে কারা ঋণ নিয়েছে তা শনাক্ত হয়েছে, তবে এ বিষয়ে কোনো কিছু বলতে তারা নারাজ।
About: S.M Azizul Hakim Hero
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
১২৮ রানেই গুটিয়ে গেল জিম্বাবুয়ে

eCoxs Special
BNM Archive
- ► 2026 (1265)
- ► 2025 (3280)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
-
▼
2014
(9799)
-
▼
December
(1878)
-
▼
Dec 01
(81)
- মোরশেদ খানসহ কয়েকজনকে কানাডীয় পুলিশের জিজ্ঞাসাবা...
- শাহজালালে সংঘর্ষের ঘটনায় দুই শিক্ষার্থী গ্রেপ্তার
- বৃটেনে শিশুদের সবচেয়ে জনপ্রিয় নাম মুহাম্মদ
- পুরস্কার স্ত্রীকে উৎসর্গ করলেন মুশফিক
- ডিসেম্বরের পর আন্দোলন
- সাত খুনের অভিেযাগপত্র দিতে বললেন আদালত
- লাশ চুরির শঙ্কায় শামারুখের কবরে পুলিশের পাহারা
- যুদ্ধাপরাধীদের মৃত্যুদণ্ড কেউ থামাতে পারবে না: আশরাফ
- ‘অনেক সময় মনে হয়, মুক্তিযুদ্ধ করাটাই ছিল অপরাধ’ -স...
- বাংলাদেশের যত ধবলধোলাই
- চিরনিদ্রায় শায়িত শিল্পী কাইয়ুম চৌধুরী
- রাজধানীতে ১১টি বাসে আগুন
- সবাইকে গালি দেয় আওয়ামী লীগ: খালেদা
- অস্ত্রসহ দুই যুবলীগ নেতা আটক : প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- আমেরিকার কথায় চললে দেশ স্বাধীন হতো না: সুরঞ্জিত
- পাঁচে পাঁচ বাংলাদেশ
- ‘যুদ্ধাপরাধীদের সঙ্গ ত্যাগ করে নির্বাচনের প্রস্তুত...
- চলন্ত বাসে উত্ত্যক্তকারীদের মারলেন দুই বোন
- বিদ্যুৎ কি গাছে ধরে?
- ষ্টুডিওতে আটকে রেখে স্কুলছাত্রীকে ধর্ষণ
- সেই মোহনা হাসপাতাল বন্ধ করে দেয়া হয়েছে
- অভিষেকেই হ্যাটট্রিক তাইজুলের
- তুরস্কের মসজিদে পোপের প্রার্থনা
- মোদির বক্তৃতায় ঘুমিয়ে পড়লেন গোয়েন্দা প্রধান
- ওবামাকন্যার জাত-পাত নেই
- ওবামার আলোকিত আফ্রিকা অন্ধকারে
- হারানো ছেলে পাওয়া গেল দেয়ালের ভেতর!
- ৩০ বছরেও ক্ষতিপূরণ পায়নি ভূপালের ক্ষতিগ্রস্তরা
- অগ্নিগর্ভ মিসরে আবার আন্দোলন
- সীমান্ত চুক্তি কার্যকর হলে রাজ্যেরই লাভ
- রাজশাহী আলীগের নেতৃত্ব দখলে এমপিদের দৌড়ঝাঁপ
- লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে অভিযোগ গঠন ৭ ডিসেম্বর
- মীর কাসেম আলীর আপিল দায়ের
- ভারত থেকে কেনা ৮১ ওয়াগন ১৬ মাস চট্টগ্রাম বন্দরে
- 'আ'লীগই প্রথমে রাজাকারদের গাড়িতে পতাকা তুলে দিয়েছে'
- ঘাটাইল ছেড়ে পালিয়েছেন সংসদ সদস্য রানা
- মৌচাকে দুই বাসের পাল্লা মাঝে পড়ে শিক্ষার্থী নিহত
- আড়াইহাজারে আলীগ-বিএনপি সংঘর্ষ : যুবলীগ কর্মী নিহত
- সোনালী ব্যাংকের ঋণের ৫২৩ কোটি টাকা হাওয়া
- ১২৮ রানেই গুটিয়ে গেল জিম্বাবুয়ে
- সড়ক দুর্ঘটনা বন্ধের পদক্ষেপ নেই
- বাসচাপায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিহত- তাণ্...
- প্রকল্পের টাকায় ৮০ কর্মকর্তার ১১৪৪ দিন বিদেশ ভ্রমণ
- সচিব শওকতের ৩ মামলা পুনঃতদন্তের সিদ্ধান্ত
- পায়ের তলা থেকে মাটি সরে যেতে থাকে হানাদারদের
- চলে গেলেন রং-তুলির কারিগর
- ইবিতে বাসচাপায় ছাত্র নিহত : আগুন ভাংচুর
- ত্রিপুরায় বিদ্যুৎকেন্দ্রের উদ্বোধনীতে আমন্ত্রিত বা...
- গণঅভ্যুত্থান আসন্ন -মির্জা ফখরুল
- ইবির হল ছাড়তে শুরু করেছে শিক্ষার্থীরা by দেলোয়ার ম...
- গণহত্যার মামলা থেকে খালাস মোবারক
- অভিযোগ থেকে খালাস মোবারক
- দক্ষিণ এশিয়ার জলবিদ্যুৎ রাজনীতি
- একদিকে রাজপথের লড়াই, অন্যদিকে কথার যুদ্ধ
- সন্ত্রাসবাদী কর্মকাণ্ডে পাকিস্তানি রাষ্ট্রশক্তির ম...
- মালালার সেই দুই সহপাঠীর কথা
- সারকোজি এগিয়ে
- উচ্চতর কর্তৃপক্ষ গঠন করতেই হবে by শামীম আলম দীপেন
- অনিয়মের তরঙ্গায়িত উত্তাল সমুদ্রকে শান্ত রাখুন আমরা...
- এ কেমন চলে যাওয়া by সাইফুল আলম
- বাঁচতে হলে জানতে হবে by এএইচএম মনিরুজ্জোহা
- যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনায় ভীত হওয়ার কিছু নেই b...
- কুতুবদিয়ায় ভ্রমণ by মুস্তাফিজ মামুন
- ক্রিকেটের সঙ্কট এবং...
- মৃত্যুফাঁদ রাজধানীর রাস্তা- ঢাকায় একদিনে বাসচাপায় ...
- জগ্লুল আহমেদের মর্মান্তিক মৃত্যু- সন্ধান মেলেনি ঘ...
- খালেদা জিয়ার সমালোচনায় উত্তপ্ত সংসদ
- বীরকন্যারা by ইসরাইল হোসেন বাবু
- জাতীয় প্রবৃদ্ধিতে সর্বাধিক অবদান বাংলাদেশে
- মঞ্চ থেকেই চলে গেলেন কাইয়ুম চৌধুরী
- ভারতের লোকসভাকে দেয়া হলো বাংলাদেশী এমপিদের আর্থিক ...
- ‘মঙ্গলে মানুষ হাঁটতে দেখেছি’
- ব্রহ্মপুত্র জটিলতা - ডিএনএ’র সম্পাদকীয়
- শিল্পী কাইয়ুম চৌধুরী আর নেই
- বাংলাদেশী অভিবাসী ইস্যুতে নরেন্দ্র মোদির হুঁশিয়ারি
- বাসচাপায় ছাত্র নিহত অগ্নিগর্ভ ইবি অনির্দিষ্টকালের ...
- ২ মামলায় মৃধাকে বাদ দুদকের
- বৈদেশিক অনুদান গ্রহণ যাদের জন্য নিষিদ্ধ
- বর্ধমান বিস্ফোরণ নিয়ে রহস্য
- ‘কেবলমাত্র যুদ্ধ করে সন্ত্রাসবাদ দমন করা যাবে না’ ...
- ছাত্র নিহত হওয়ার জেরে বিক্ষোভ, ইসলামী বিশ্ববিদ্যা...
-
▼
Dec 01
(81)
-
▼
December
(1878)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...