Saturday, November 18, 2017
এখনো দ্বিগুণ দামে পেঁয়াজ!
শুক্র ও শনিবার কারওয়ান বাজারসহ রাজধানীর বিভিন্ন বাজারে দেখা যায়, প্রতি কেজি পেঁয়াজ ৭০ থেকে ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। কয়েকদিন আগে যা ১০০ টাকা ছাড়িয়েছিল।
তবে ভারতীয় পেঁয়াজের দর আরো কম।
সরকারের বিপণন সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর তথ্য বলছে, বর্তমানে যে দরে বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে তাও গেলো এক বছরের তুলনায় দ্বিগুণ। এক বছর আগে যা ৩৫ থেকে ৪০ টাকা ছিল।
ব্যবসায়ীরা অভিযোগ করেন, চাহিদার তুলনায় পেঁয়াজ আমদানি না হওয়ায় বাজার অস্থির ছিল। তবে ভোক্তা অধিকার কর্মীরা এ অভিযোগ নাকচ করেন।
কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি গোলাম রহমান অবশ্য আমদানি সঙ্কটকেই দায়ী করেননি।
পেঁয়াজের অস্বাভাবিক বাজার সৃষ্টিতে ব্যবসায়ীদের হাত থাকতে পারে বলে তিনি মনে করেন।
তিনি জানান, দেশে প্রাকৃতিক সঙ্কটের কারণে আমদানি ঘাটতি থাকতে পারে। তার কারণে হয়তো একটু আধটু দাম বাড়বে। কিন্তু এতোটা মেনে নেয়া যায় না। এভাবে পর্যায়ক্রমে প্রতিটি জিনিসের দাম বৃদ্ধি এখন জনজীবনে নাভিশ্বাস উঠে যাচ্ছে।
তিনি বলেন, চালের বাজারে দাম বৃদ্ধির পর ব্যবসায়ীরা সাহস পেয়ে গেছেন। তারা মনে করছেন, নতুন কোনো পণ্যের দাম বাড়ালেও বাজার সয়ে যাবে। এজন্য বাণিজ্য মন্ত্রণালয়ের নতুন করে কোনো সেল করা দরকার। তারা শুধু দর উঠানামার বিষয়টি লক্ষ্য রাখবেন।
ক্যাবের ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন বলেন, ব্যবসায়ীদের প্রতি সব সময় সরকারের সিমপ্যাথি থাকে। ব্যবসায়ীরা তার সুযোগ নিয়ে বাজারকে অস্থির করে তোলে। এ ব্যাপারে সরকারের তদারকি বাড়ানো দরকার।
যাত্রাবাড়ীর এক ব্যবসায়ী বলেন, দাম বাড়ানোর ক্ষেত্রে মিডিয়াও একভাবে দায়ী। কোনো পণ্যের দাম বাড়লে, মিডিয়ায় তখন পাতা জুড়ে ছাপা হয়। ওই সময় ব্যবসায়ীরা আরো দাম বাড়িয়ে দেন। কিন্তু দাম কমার সময় সেভাবে প্রচার হয় না। ফলে ব্যবসায়ীরা তখন আর তোয়াক্কা করেন না।
তিনি বলেন, সরকার যেহেতু বলছে বাজারে ঘাটতি নেই, তাহলে কেন দর বাড়ানো হলো?
তবে ব্যবসায়ীরা বলছেন, নতুন পেঁয়াজ বাজারে আসার আগ পর্যন্ত অপেক্ষা করতে হবে ভোক্তাদের।
যাত্রাবাড়ী থ্রি স্টার মার্কেটের ফাতেমা বাণিজ্যলয়ের ব্যবসায়ী আব্দুস শুকুর বলেন, বাজারে ইতোমধ্যে গাছসহ পেঁয়াজ আসতে শুরু করেছে। কিছুদিনের মধ্যেই নতুন পেঁয়াজ আসতে শুরু করবে। তখন পেঁয়াজের দাম কমবে।
আরেক ব্যবসায়ী জানান, দাম বেশি দেখে ৭২ টাকা দরে পেঁয়াজ কিনেছিলাম। সেই পেঁয়াজ এখন ৭০ টাকায় বিক্রি করলেও ক্রেতা নেই। নতুন পেঁয়াজ বাজারে আসলে দাম এমনিতেই কমে যাবে।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
'মা বাবাকে বললেন, এসব মানুষের ভাগ্য তোমার হাতে'
শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে নাগরিক সমাবেশে এসব কথা বলেন তিনি। বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ‘বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যে’র স্বীকৃতি পাওয়ায় নাগরিক কমিটির ব্যানারে এ সমাবেশের আয়োজন করা হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, অনেকেই অনেক লিখিত সিদ্ধান্তের কথা বলছিলেন বাবাকে জনসভায় বলতে। অনেক লিখিত বক্তব্যও হাতে দিয়েছিলেন কেউ কেউ। আমি তখন বাবার মাথায় হাত দিয়ে বুলিয়ে দিচ্ছিলাম।
তিনি আরো বলেন, ১৯৭১ সালের ৭ই মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানে লাখ লাখ মানুষ বঙ্গবন্ধুর নির্দেশনা নিতে এসেছিলেন। তখন ৫৬ শতাংশ মানুষ ছিল পূর্ব পাকিস্তানে। কিন্তু বাঙালির কোনো অধিকার ছিলো না। পশ্চিম পাকিস্তানিরা সম্পূর্ণ শোষণ করেছে। তারা আমাদের মাতৃভাষার অধিকার কেড়ে নিতে চেয়েছিল। তখন বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। সবাইকে উদ্ধুদ্ধ করে এর বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেন।
প্রধানমন্ত্রী বলেন, পাকিস্তানিরা কখনও চায়নি বাঙালিরা শাসনভার হাতে নিক। ডিসেম্বরের ৭ তারিখ ইলেকশন হয়। জানুয়ারি, ফেব্রুয়ারি গেলো কিন্তু তারা ক্ষমতা হস্তান্তর করেনি। বঙ্গবন্ধুর কথায় এদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছিল। জাতির পিতা সেদিন ভাষণ দিয়েছিলেন লাখো মানুষ এসেছিল এখানে (রেসকোর্স ময়দানে)। বাঁশের লাঠি হাতে নিয়ে এখানে এসেছিল তারা।
আওয়ামী লীগ সভাপতি বলেন, জাতিকে স্বাধীনতার চেতনায় উদ্ধুদ্ধ করেছিলেন বঙ্গবন্ধু। জাগ্রত করেছিলেন বাঙালি জাতিকে। ৭ই মার্চ সেদিন তার নির্দেশনা নিতে লাখ লাখ মানুষ দেশের বিভিন্ন অঞ্চল থেকে এখানে এসেছিলেন। তিনি বলেন, আমার মা কখনও প্রকাশ্যে রাজনীতি করেননি। বাবার কাছ থেকে তিনি রাজনৈতিক প্রজ্ঞা পেয়েছিলেন। সারাজীবন ত্যাগ স্বীকার করে গেছেন তিনি।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
সাতকানিয়া ১৫০০ পিস ইয়াবাসহ ব্যবসায়ী আটক
নিজস্ব প্রতিবেদন: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা থেকে ১ হাজার ৫০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে সাতকানিয়া থানা পুলিশ।
শুক্রবার গভীর রাতে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের জনার কেওচিয়া ওবাইদিয়া ইসলামিয়া মাদ্রাসার সামনে থেকে আসামীকে ইয়াবাসহ আটক করা হয়।
আটক আসামী গোলাম মোস্তফা (৩২), তিনি কক্সবাজার রামু থানার শ্রীমুরা গ্রামের মৃত মকবুল আহমদের ছেলে ।
সাতকানিয়া থানার এসআই মো. মিজানুর রহমান এর নেতৃত্বে এসআই মো. শহিদুল ইসলাম, এএসআই মো. মোবারক হোসেনের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।
সাতকানিয়া থানা সূত্রে জানায়, আসামী গোলাম মোস্তফা বিক্রয়ের উদ্দেশ্যে ইয়াবা নিজ হেফাজতে রাখার অপরাধে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
সাতকানিয়ায় ২ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে সাতকানিয়া থানার এসআই মাহমুদুল করিমের নেতৃত্বে বিশেষ টিম এই অভিযান পরিচালনা করেন।
সাজাপ্রাপ্ত পলাতক আসামী হলেন সাতকানিয়া থানার দক্ষিণ ঢেমশা আশেকের পাড়ার মৃত সিরাজুল ইসলামের ছেলে মাহবুবুল হক (৪০)।
সাতকানিয়া থানা সূত্র জানায়,আসামী মাহবুবুল হক সিআর মামলা নং-৬৮২/১৫ এর ০২ বছরের সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা অর্থদন্ড এবং অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডপ্রাপ্ত পলাতক আসামী।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
পাকিস্তানের অর্থ মন্ত্রণালয় এখন প্রধানমন্ত্রীর অধীনে
শনিবার বিষয়টি নিশ্চিত করে প্রধানমন্ত্রীর মুখপাত্র মুসাদ্দিক মালিক বলেছেন, অর্থ সংক্রান্ত বিষয়গুলোতে নিয়মিত অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করা হচ্ছে।
এদিন দেশটির তথ্যমন্ত্রী মরিয়ম অওরঙ্গজেব গণমাধ্যমকে বলেন, দারের পদত্যাগ করার বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন। যদি তিনি পদত্যাগ করতেন, তবে অবশ্যই সেটা নিজে ঘোষণা করতেন।
শনিবার সকাল থেকেই শোনা যাচ্ছিল চলতি সপ্তাহে ইশক দার পদত্যাগপত্র প্রধানমন্ত্রীর কাছে পাঠিয়েছেন।
বর্তমানে হৃদরোগের চিকিৎসার জন্য লন্ডনে আছেন ইশক দার। তিনি পদত্যাগী প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত।
গত ১৪ নভেম্বর দুর্নীতি সংশ্লিষ্ট অভিযোগে হাজিরা দিতে ব্যর্থ হওয়ায় ইশক দারের বিরুদ্ধে দুর্নীতিবিরোধী আদালত অজামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।
পাকিস্তানের দুর্নীতি দমন কর্তৃপক্ষ ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো গত ২৮ জুলাই আয়ের উৎসের তুলনায় বেশি সম্পদ থাকায় ইশক দারের বিরুদ্ধে মামলা করে।
পাকিস্তান, আরব আমিরাত ও মার্কিন যুক্তরাষ্ট্রে তার মালিকানাধীন কোটি কোটি ডলারের সম্পদ রয়েছে যা কর কর্তৃপক্ষের কাছে জানানো হয়নি।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
বাদ পড়লেন জেসিয়া
চীনের সানায়া সিটি এরেনায় আজ শনিবার সন্ধ্যায় জমকালো আয়োজনের মাধ্যমে অনুষ্ঠিত হবে ‘মিস ওয়ার্ল্ড ২০১৭’ র গ্র্যান্ড ফিনালে। এতে উপস্থিত থেকে রোববার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চীন থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন জেসিয়া।
জেসিয়ার মাধ্যমে ১৬ বছর পর ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ হয়ে কেউ এ প্রতিযোগিতায় অংশ নিলো। এই প্রতিযোগী ‘হেড টু হেড চ্যালেঞ্জ’-এ অংশ নিয়ে সেরা ৪০ প্রতিযোগীর অন্যতম হিসেবে নির্বাচিত হন। বিচারকদের পাশাপাশি সাধারণ দর্শকও ভোট দিয়েছেন তাকে।
মিস ওয়ার্ল্ড বাংলাদেশের সেমিফাইনালে অস্ট্রেলিয়া, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, ব্রাজিল, কুক আইল্যান্ড, ইংল্যান্ড, ফিজি, ফ্রান্স, ভারত, ইন্দোনেশিয়া, মঙ্গোলিয়া, নেপাল, নিউজিল্যান্ড, ফিলিপাইন, রাশিয়া, স্লোভাকিয়া ও দক্ষিণ আফ্রিকার প্রতিযোগী উত্তীর্ণ হয়েছেন। তাদের মধ্যে থেকে নির্বাচিত ‘মিস ওয়ার্ল্ড’কে মাথায় মুকুট পরিয়ে দেবেন বর্তমান বিশ্বসুন্দরী স্টেফানি দেল ভালে।
‘মিস ওয়ার্ল্ড ২০১৭’ সালে নির্বাচিত হয়েছিলেন জান্নাতুল নাঈম এভ্রিল। তথ্য গোপনের অভিযোগে শেষপর্যন্ত আয়োজক প্রতিষ্ঠান তার মুকুট ছিনিয়ে নেয়। বাংলাদেশ থেকে ‘মিস ওয়ার্ল্ড ২০১৭’ প্রতিযোগিতায় অংশ গ্রহণের জন্য বিচারকরা চূড়ান্ত করেন জেসিয়াকে।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
‘রোহিঙ্গাদের তথ্য মার্কিন কংগ্রেসে উপস্থাপন করা হবে’
শনিবার বেলা ১১টার কিছু পরে আমেরিকার ১০ সদস্যের প্রতিনিধি দল কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছেন। এদের মধ্যে দুই জন সিনেটর ও তিন জন কংগ্রেসম্যান ছিলেন। সঙ্গে ছিলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাসিয়া বার্নিকাট।
কক্সবাজার এসে প্রথমে তারা যান কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে। যেখানে অবস্থানরত রোহিঙ্গাদের সঙ্গে আলাপ করেন তারা। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রতিনিধিদলে থাকা দুই জন সিনেটর ও তিন জন কংগ্রেসম্যান।
সেসময় তারা বলেন, রোহিঙ্গাদের কাছে পাওয়া সকল তথ্য কংগ্রেসে উপস্থাপন করা হবে। তাদের সঙ্গে আলাপ করে নির্যাতনের নানা তথ্য পাওয়া গেছে। বাংলাদেশ সফর শেষে তারা মিয়ানমারে যাবেন। ওখান থেকেও তথ্য সংগ্রহ করে দেশে ফিরে তা কংগ্রেসে জানাবেন।
উল্লেখ্য মার্কিন প্রতিনিধিরা শুক্রবার রাতে ঢাকায় পৌঁছান, কক্সবাজার আসেন শনিবার সকালে। রোহিঙ্গা পরিস্থিতি জানতে চীন ও জাপানের পররাষ্ট্রমন্ত্রীদেরও শনিবার ঢাকায় আসার কথা রয়েছে। এছাড়া রবিবার বাংলাদেশ সফরে আসছেন জার্মানি ও সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী এবং ইউরোপীয় ইউনিয়নের নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক মন্ত্রী।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ফের ৪ দিনের রিমান্ডে টিটু রায়
শনিবার বিকেলে রংপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম এ রিমান্ড মঞ্জুর করেন।
পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে থাকাকালীন টিটু রায়ের শারীরিক অবস্থা পরীক্ষা করে আদালতে প্রতিবেদন দিতেও আদেশ দিয়েছেন বিচারক।
জানা যায়, শনিবার বিকেলে টিটু রায়কে আদালতে হাজির করা হয়। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের এসআই বাবুল হোসেন টিটু রায়কে আরো ১০ দিনের রিমান্ডে নেয়ার আবেদন করেন। শুনানি শেষে বিচারক টিটু রায়ের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে ১৫ নভেম্বর টিটু রায়কে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এদিকে আজ দুপুরে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের প্রতিনিধি দল রংপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাস গুপ্ত অ্যাডভোকেট বলেছেন, ঠাকুরপাড়ার ঘটনা ঘটার আগে প্রশাসন যদি নিরাপত্তা বলয় তৈরি করতে পারতো তাহলে এ ঘটনা ঘটতো না। পুলিশ কোনো দায়িত্বশীল ভূমিকাই পালন করেননি।
মঙ্গলবার ভোরে নীলফামারীর জলঢাকার গোলনা ইউনিয়নের চিড়াভিজা গোলনা গ্রাম থেকে টিটু রায়কে গ্রেপ্তার করা হয়। ১৩ নভেম্বর সন্ধ্যায় টিটু রায় গোলনা গ্রামে তার দূর সম্পর্কের আত্মীয় কৈলাশ চন্দ্র রায়ের বাড়ি বেড়াতে আসে। সেখান থেকে মঙ্গলবার ভোরে চারটি গাড়িতে পুলিশের একটি দল এসে তাকে গ্রেপ্তার করে।
ফেসবুকে বিতর্কিত স্ট্যাটাসের অভিযোগে ১০ নভেম্বর টিটু রায়ের গ্রাম ঠাকুরপাড়ায় হামলা চালানো হয়। ওইদিন জুমার নামাজের পর আশপাশের ৬-৭টি গ্রামের প্রায় ২০ হাজার মানুষ ঠাকুরপাড়া গ্রামে হামলা চালায়। এসময় পুলিশের সঙ্গে জনতার সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি চালালে ছয় জন আহত হন। পরে আহতদের মধ্যে একজন মারা যান। ওইদিন ঠাকুরপাড়ার অন্তত ৩০টি বাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়, ভাঙচুর করা হয় ২০টি বাড়ি।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1265)
- ► 2025 (3280)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
-
▼
2017
(8870)
-
▼
November
(199)
-
▼
Nov 18
(8)
- এখনো দ্বিগুণ দামে পেঁয়াজ!
- 'মা বাবাকে বললেন, এসব মানুষের ভাগ্য তোমার হাতে'
- সাতকানিয়া ১৫০০ পিস ইয়াবাসহ ব্যবসায়ী আটক
- সাতকানিয়ায় ২ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
- পাকিস্তানের অর্থ মন্ত্রণালয় এখন প্রধানমন্ত্রীর অধীনে
- বাদ পড়লেন জেসিয়া
- ‘রোহিঙ্গাদের তথ্য মার্কিন কংগ্রেসে উপস্থাপন করা হবে’
- ফের ৪ দিনের রিমান্ডে টিটু রায়
-
▼
Nov 18
(8)
-
▼
November
(199)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...