সুযোগ পেয়ে by আহসান মালেক

রাত দুপুরে
তিন ইঁদুরে
ভীষণ রকম
ঝগড়া করে
কাঁপিয়ে পাড়া
লেজ গুটিয়ে ধায়।

এমনি যখন
সুযোগ তখন
বিড়াল ফেলে
আস্তে চরণ—
উল্টে হাঁড়ি
মাছের কারি খায়।