Friday, February 10, 2012
ইতিউতি-কিশোর শিক্ষার্থীদের নিরাপদে যাতায়াতের জন্য by আতাউস সামাদ
ইতিউতি-কিশোর শিক্ষার্থীদের নিরাপদে যাতায়াতের জন্য by আতাউস সামাদ
এক. বাংলাদেশের একটা অংশ এখন শোকে পাথর। আর সে জন্য সারা দেশ দুঃখভারাক্রান্ত। চট্টগ্রামের মিরসরাই উপজেলার মায়ানী ও মঘাদিয়া ইউনিয়নের ছয়টি গ্রামে চলছে কান্নার রোল। গত সোমবার ওই গ্রামগুলোর ৪৮ কিশোর মারা গেল একটা উল্টে যাওয়া মিনিট্রাক আর পথের পাশের জলাশয়ের পানির মধ্যে বন্দি হয়ে।
পরে ওই দুর্ঘটনায় আহতদের মধ্যে একজন হাসপাতালে মারা গেছে। তারা বঙ্গবন্ধু ফুটবল প্রতিযোগিতায় তাদের স্কুলের খেলা দেখে ওই ট্রাকে করে বাড়ি ফিরছিল। ওই এলাকারই একটা ধানকলের ট্রাক ছিল সেটা। ছাত্ররা খেলা দেখতে যাওয়ার জন্য মিলমালিকের কাছ থেকে ট্রাকটা চেয়ে নিয়েছিল। বাংলাদেশে এর আগে সড়ক দুর্ঘটনায় একসঙ্গে এতগুলো কিশোর নিহত হয়নি। এতে প্রকৃতপক্ষে সারা দেশের মানুষ হতভম্ব হয়ে গেছে।
ওই মর্মান্তিক দুর্ঘটনার পরপরই শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ অকুস্থলে ছুটে যান। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া গত পরশু (বৃহস্পতিবার) সেখানে গিয়েছিলেন দলের ও তাঁর নিজের সহানুভূতি জানাতে। তিনি তাঁর দলের পক্ষ থেকে নিহত কিশোরদের পরিবারগুলোকে কিছু অর্থসাহায্য দিয়েছেন। আর্থিক সহায়তায় তো পুত্র হারাদের শোক মুছে যাবে না, তবে এই যে কেউ সুদূর ঢাকা থেকে পাশে এসে দাঁড়ালেন, এতে তাঁরা কিছুটা সান্ত্বনা পাবেন। আর সামান্য যে অর্থসাহায্য পেলেন, তা দিয়ে ঘরের অপর কোনো শিক্ষার্থী সন্তানের পড়াশোনা কিছুটা এগিয়ে নেবেন। গতকাল শুক্রবার যখন এই লেখাটা শেষ হয়েছে, তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিরসরাই গেছেন। তিনি সেখানে নিহতদের প্রতিটি পরিবারকে এক লাখ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে দিয়েছেন।
স্বজন হারানো পরিবারগুলোর সদস্যদের আহাজারি হয়তো একদিন থেমে যাবে, তবে বুকের শূন্যতা ভরাট হবে না কোনো দিন। ওই এলাকার অধিবাসীরাও প্রতিদিনই দেখতে পাবেন ৪৯টি কবরের মধ্যে একটা না একটা এবং বিষাদে আক্রান্ত হবেন। ভালো হবে যদি তারা একই সঙ্গে স্কুল কর্তৃপক্ষ, অভিভাবকদের এবং সরকারকে মনে করিয়ে দেন যে বাংলাদেশের আর কোথাও যাতে এ রকম হৃদয়বিদারক দুর্ঘটনা না ঘটে সেই ব্যবস্থা করতে হবে।
আমার মনে হয়েছে, একটা স্কুলের ছাত্ররা যখন দলবেঁধে দূরে খেলা দেখতে যাচ্ছিল, তখন সেই বিদ্যালয়ের শিক্ষকদের উচিত ছিল তাদের সড়কপথের বিপদ সম্পর্কে সতর্ক করে দেওয়া। তাঁরা যদি ছাত্রদের বোঝাতেন যে ট্রাকে করে মানুষ চলাচল করা স্বাভাবিক ব্যাপার নয় এবং অত বেশি সংখ্যায় ছাত্র একটা মাত্র মিনিট্রাকে চড়লে বিপদ ঘটার সম্ভাবনা থাকে। দেশে-বিদেশে বারকয়েক ট্রাকে করে গন্তব্যে যেতে হয়েছে বিধায় আমার এমন উপলব্ধি হয়েছে, তাহলে হয়তো দুর্ঘটনা এড়ানো যেত। শিক্ষকরা একাধিক বাহনের ব্যবস্থা করার উদ্যোগ নিতে পারতেন। সবচেয়ে বড় কথা, অন্তত একজন শিক্ষক হলেও ছাত্রদের সঙ্গে থাকা এবং ট্রাকচালকের পাশে বসে তাকে সাবধান রাখা প্রয়োজন ছিল। অভিভাবকদের উচিত ছিল আগে থাকতেই শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করে ছাত্রদের যাওয়া-আসা তত্ত্বাবধান করার ব্যবস্থা করা। আর যিনি ছাত্রদের তাঁর ট্রাকযাত্রী বহনের জন্য দিলেন, অর্থাৎ ছাত্রদের যাতায়াতের কাজে ব্যবহার করতে দিলেন, তাঁর উচিত ছিল মিনিট্রাকটির চালক ও তাঁর সহকারীকে খুবই সতর্কভাবে গাড়ি চালাতে নির্দেশ দেওয়া। মোটকথা স্কুলের ছেলেমেয়েদের আনন্দ ভ্রমণে আয়োজনের কাজটা অবশ্যই বড়দের করা উচিত।
খবরের কাগজে পড়েছি, সরকার যে তদন্ত কমিটি গঠন করে দিয়েছে তা প্রাথমিকভাবে সিদ্ধান্তে পেঁৗছেছে। দুর্ঘটনার সময় যিনি ট্রাকটি চালাচ্ছিলেন তাঁর অদক্ষতাই এ জন্য দায়ী। তবে তাঁরা যখন আরো বিস্তারিত অনুসন্ধান করবেন তখন দুর্ঘটনাস্থলে রাস্তাটির অবস্থা, সেটি একসঙ্গে কয়টি যানবাহন চলাচলের উপযোগী এবং ওই রাস্তায় চলাচলের জন্য কী কী সতর্কতা অবলম্বন করা উচিত, তাও দেখবেন। বাংলাদেশের বেশির ভাগ রাস্তা তৈরি করা হয়েছে অথবা উঁচু করা হয়েছে পথের পাশের মাটি কেটে। ফলে বর্ষার সময় প্রায়ই এসব রাস্তার পাশে পানিতে টইটমু্বর খাল অথবা ডোবা থাকে। কোনো বাহন রাস্তা থেকে ওই সব জলাশয়ে ছিটকে পড়লে কারো না কারো সলিল সমাধি হওয়া অবধারিত। এ জন্যই আমাদের দেশে সড়কপথে চলাচলের জন্য বিশেষভাবে সতর্ক ব্যবস্থা নেওয়া খুবই জরুরি।
বাংলাদেশে মানুষ বাড়ছে, সে সঙ্গে বাড়ছে চলাচল। রাস্তা পাকা করা হচ্ছে। ফলে বেশি সংখ্যায় বাস, ট্রাক ও নানা ধরনের ছোট কলের গাড়িও চলছে। গরিব মানুষ, বিশেষত যাঁরা শ্রমিক, তাঁরা কম খরচে যাতায়াতের জন্য খালি ট্রাকে চড়েন। আজকাল তার সঙ্গে যোগ হয়েছে পাওয়ার টিলার ও ট্রাক্টরের পেছনে লাগানো ট্রেইলার। এগুলো মনুষ্য পরিবহনের জন্য নয়, তবুও যাত্রী পরিবহন করা হচ্ছে এসবে করে। ফলে চারদিকে পথঘাটে একটা বিশৃঙ্খল লেগেই আছে। সরকারকে এ বিশৃঙ্খলা দূর করার চেষ্টা করতেই হবে, কাজটা যতই কঠিন হোক।
দুই.
এখানে পুরনো দিনের কিছু কথা মনে পড়ছে। গাঁও-গেরামের কথা। তখন নদী আর খাল দিয়ে নৌকা চলাচলের সময় কিছু নিয়ম মানতে হতো। বিশেষ করে দুটি নৌকা পাশাপাশি এসে গেলে কী করতে হবে এবং কোনো ঘাটে নৌকা ভেড়ানোর সময় অন্য নৌকার সঙ্গে যাতে ধাক্কা না লাগে, কেউ যেন অহেতুক ঢেউ না তোলে। নৌকার ভারসাম্য যেন নষ্ট না হয়_এসব বিষয়ে অলিখিত বেশ কিছু নিয়ম মানতেই হতো। এটা ছিল সামাজিক শৃঙ্খলার অংশ।
একইভাবে গ্রামের মাটির পথে চলাচলেরও কিছু নিয়ম ছিল। যেমন_গরুর গাড়ি চলবে পথের কতটুকু জুড়ে। হেঁটে যাচ্ছেন যাঁরা তাঁদের জন্য কতটুকু ছেড়ে দিতে হবে বা তাঁরাই কখন পথের পাশে দাঁড়িয়ে পড়বেন কোনো বাহন চলে যাওয়ার সুযোগ করে দিতে, কাঁধে ভারা নিয়ে যাঁরা ছুটতেন তাঁদের যেন হঠাৎ থেমে যেতে বাধ্য না হতে হয়, কর্দমাক্ত স্থান পার হওয়ার সময় যেন ঠেলাঠেলি না হয়, গৃহস্থ বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় গরুর গাড়ি বা গরুর পাল যেন অতিরিক্ত ধুলা না উড়ায়_এসব খেয়াল রাখতে হতো। কম বয়সীরা প্রবীণদের দেখে শিখে নিতেন। এখন বোধ হয় পল্লী অঞ্চলের এই সামাজিক নিয়মগুলো উঠে যাচ্ছে বা যান্ত্রিক দুনিয়ার বিস্তার লাভ ও তার গতির সঙ্গে তাল মিলিয়ে চলতে গিয়ে নতুন প্রজন্ম হয়তো এ রকম সামাজিক নিয়ম-কানুনের কথা শোনার ও জানার অবকাশ পাচ্ছে না, কিন্তু তা হলেও সবই যে উঠে গেছে অথবা সবাই যে এসব নিয়মকানুন ভুলে গেছেন, তাও তো নয়। একটু চেষ্টা করলে সবাইকে সেসব মনে করিয়ে দেওয়া যায়। এখানে আমি মূলত যা বলতে চাচ্ছি তা হলো, আমাদের সমাজে জীবনের সব দিকেই শৃঙ্খলা রক্ষা করার ঐতিহ্য ছিল। সে ঐতিহ্যকে ভিত্তি করে আমরা নতুন করে শৃঙ্খলাবোধ ও রীতিনীতি তৈরি করতে পারি। রবঞ্চ সেভাবে অগ্রসর হলে সফল হওয়ার সম্ভাবনা বাড়বে।
তিন.
মিরসরাইয়ের হতভাগ্য কিশোররা যে প্রতিযোগিতার খেলা দেখতে গিয়েছিল, পত্রিকায় পড়েছি সেটির নাম বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট। হয়তো এটাই সঠিক নামটি নয়, তবে এলাকার স্কুলগুলোর মধ্যে ফুটবল প্রতিযোগিতার নামের মধ্যে যে বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা ও স্থপতি রাষ্ট্রপতি 'বঙ্গবন্ধু' খেতাবটি আছে তা নিশ্চিত। কী দুর্ভাগ্যের কথা, আমরা যতবার মিরসরাই ট্র্যাজেডির কথা মনে করব ততবার 'বঙ্গবন্ধু' উল্লেখ হবে।
সে জন্যই এই টুর্নামেন্টের উদ্যোক্তা, আয়োজক, অংশগ্রহণকারী বিদ্যালয়গুলোর শিক্ষকদের ও শিক্ষার্থীদের অভিভাবকদের উচিত ছিল প্রথম থেকেই এর সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করা। এরই অংশ হতো শিক্ষার্থীদের খেলা দেখতে নিয়ে যাওয়া এবং ফিরিয়ে আনার আয়োজন।
দৈনিক যুগান্তর খবর দিয়েছে, শেখ রাসেল স্কুল ফুটবল টুর্নামেন্ট দেরিতে হলেও শেষ পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বদলে সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পরিচালনায় ও শিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় এই বিশাল টুর্নামেন্টটির আয়োজন করা হয়েছে। এতে সারা দেশ থেকে ৩০ হাজার মাধ্যমিক স্কুল ও মাদ্রাসা অংশ নেবে। উপজেলা ও থানা পর্যায় থেকে শুরু করে ধাপে ধাপে জিলা ও বিভাগীয় পর্যায় হয়ে চূড়ান্তভাবে জাতীয় পর্যায়ে খেলা হবে। এই প্রতিযোগিতার একটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হবে প্রতিভা অন্বেষণ_অর্থাৎ ভালো নতুন খেলোয়াড় তৈরি করার জন্য কিশোরদের মধ্য থেকে সম্ভাবনাময়দের বেছে আনা। অপর একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হলো_সারা দেশে কিশোরদের মধ্যে ফুটবল খেলার আনন্দ ছড়িয়ে দেওয়া। এ রকম একটা টুর্নামেন্টে অংশগ্রহণকারী কেবল দলে স্থান পাওয়া কিশোর খেলোয়াড়দের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, খেলতে নামা প্রতিটি স্কুলের শিক্ষার্থীরাও দর্শক হিসেবে এতে শরিক হয়ে এর আনন্দ উপভোগ করতে চাইবে। খেলোয়াড়রাও তাদের সমর্থকদের দেখতে চাইবে দর্শকদের মধ্যে। কাজেই শেখ রাসেল জাতীয় ফুটবল টুর্নামেন্ট চলার সময় বহু বিদ্যালয়ের শিক্ষার্থীদের একটা বড় অংশকে নানা জায়গায় টুর্নামেন্টের মাঠে নিয়ে যাওয়ার আয়োজন করতে হবে, খেলোয়াড়দের তো বটেই, এ ক্ষেত্রে টুর্নামেন্ট আয়োজনের সঙ্গে নিয়মশৃঙ্খলা রক্ষা, সতর্কতা অবলম্বন ও দায়িত্বশীল তত্ত্বাবধান থাকা অত্যাবশ্যক হিসেবে বিবেচনা করতেই হবে।
তা ছাড়া বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে যতই আধুনিক বিষয় ও ধ্যান-ধারণা প্রবেশ করতে থাকবে, যা করার উদ্যোগ বর্তমান সরকার নিচ্ছে, ততই ছাত্রছাত্রীদের শিক্ষাসফর, গবেষণার সঙ্গে পরিচিতি, বিভিন্ন বিষয়ে আন্তবিদ্যালয় প্রতিযোগিতা এবং বিনোদন ভ্রমণ উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে যাতায়াত বাড়তে থাকবে। একই সঙ্গে বৃদ্ধি পাবে এসব সময়ে শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয়তা। এই দায়িত্ব পালন করার জন্য বড়দের যা যা শিখতে হবে, তা শেখা এখন থেকেই শুরু করা প্রয়োজন।
লেখক : সাংবাদিক ও কলামিস্ট

About: নিজাম কুতুবী
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1266)
- ► 2025 (3280)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
-
▼
2012
(33842)
-
▼
February
(3241)
-
▼
Feb 10
(72)
- বিদ্যুতের দাম ও পল্লী বিদ্যুৎ-নিশ্চিত হোক উৎপাদন ও...
- বাকসংযমই কাম্য-অহিংস আন্দোলনের ঘোষণা ইতিবাচক
- স্মরণ-নির্ভীক সাংবাদিক শহীদ শামছুর রহমান by সেলিনা...
- পবিত্র কোরআনের আলো-ঈসা মাসীহ (আ)-এর জন্মের পর ইহুদ...
- সদরে অন্দরে-এত শিক্ষার্থীর মৃত্যুতেও কাঁদে না যে শ...
- ইতিউতি-কিশোর শিক্ষার্থীদের নিরাপদে যাতায়াতের জন্য ...
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-ক্যাম্পাসে সহিংসতা কাম্য নয়
- নতুন নির্বাচন কমিশন-গুরুদায়িত্ব, কঠিন কাজ
- সত্যনিষ্ঠ আলেম শামছুল হক ফরিদপুরী (রহ.) by মুফতি এ...
- মদিনা সনদ :সাম্প্রদায়িক সম্প্রীতির দলিল by আ ফ ম খ...
- বাঙালি সমগ্র জাদুঘর by তারিক রহমান সৌরভ
- সুবিধাবাদী ছাত্র নেতৃত্ব চাই না-ছাত্ররাজনীতি by মো...
- একুশ আমাদের কাছে যা চায়-ধর নির্ভয় গান by আলী যাকের
- চাকরি ছাড়লেন ক্যাপেলো!
- ‘হাতিদের’ মাহুত গেরভিনহো
- ওয়ানডে সিরিজ-ধবলধোলাই জিম্বাবুয়ে
- ছয় দলের সাতকাহন by আরিফুল ইসলাম
- ব্যাংকার্স বৈঠকে কেন্দ্রীয় ব্যাংক-মূল্যস্ফীতি এক অ...
- বস্ত্র ও পোশাকশিল্পের যন্ত্রপাতি প্রদর্শনী শুরু-শ্...
- ক্ষুদ্র উদ্যোক্তাদের পুরস্কার দেবে সিটি ফাউন্ডেশন-...
- স্ত্রী ও দুই মেয়ে শ্রীলঙ্কা পালিয়েছেন-মালদ্বীপে না...
- মার্কিন ‘দখলদারদের’ বিদায় উৎসব পালন করল সদরের সমর্...
- সুপ্রিম কোর্টে শুনানি-‘সুইস কর্তৃপক্ষকে চিঠি লেখা ...
- নিরাপত্তা কর্মকর্তা ও বিশ্লেষকদের ভাষ্য-দক্ষিণ এশি...
- দানিয়ুব নদীতে বরফ জমে নৌ-চলাচল বন্ধ by সরাফ আহমেদ
- সোনারগাঁয়ে কমিটি বাতিলের প্রতিবাদ-যুবদলের ঢাকা-চট্...
- শ্রমিকদের বিক্ষোভের মুখে দাবি মানলেন মালিকপক্ষ
- বউমেলা, শুধুই নারীদের জন্য
- মেডিকেল কলেজে ভর্তির প্রশ্ন ফাঁস-শুভেচ্ছা কোচিংয়ের...
- নগরে গৃহবধূসহ দুজন খুন
- বিজ্ঞান মেলা ২০১২-তরুণ বিজ্ঞানীরা দেশ বদলে দেবে
- বেড়া দিয়ে মাছ শিকার-পদ্মায় বিপুল বাঁশ বেড়া ও জাল ধ...
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে ২ মার্চ পর্যন্ত
- শপথ গ্রহণের পর সিইসি-নিরপেক্ষ নির্বাচনের জন্য যা ক...
- শিল্পীর ভুবন-প্রাচ্যের ক্যাকটাস by সিলভিয়া নাজনীন
- বাংলাদেশ ঝুঁকিপূর্ণ অবস্থানে-নিশ্চিত করতে হবে স্বা...
- পবিত্র শবেবরাত-সৌহার্দ্য ও সহযোগিতার ভিত্তি মজবুত...
- পবিত্র কোরআনের আলো-ইহুদিরা নিজেদের পিতৃভূমি ফিরে প...
- রাষ্ট্রপতির প্রত্যাশিত উচ্চশিক্ষা by মিল্টন বিশ্বাস
- শবেবরাতের তাৎপর্য by মাসুদা বেগম
- পবিত্র লাইলাতুল বারাত-কল্যাণময় রজনী by সৈয়দ গোলা...
- আন্তর্জাতিক ন্যায়বিচার দিবস-আইনের শাসন চাই by তামা...
- রঙ্গব্যঙ্গ-ভূরিভোজ by মোস্তফা কামাল
- চারুশিল্প-বাস্তবতা, শিল্পী ও স্বপ্ন by জাফরিন গুলশান
- একুশে বইমেলা ২০১২-লেখকের মুখোমুখি
- একুশের চাওয়া একুশের পাওয়া-বিদেশে বাংলা চর্চা by বি...
- সময়ের প্রেক্ষিত-বাংলাদেশ-জাপান: চার দশকের মৈত্রী b...
- ভারতে লোকপাল নিয়োগের বিতর্ক এবং বাংলাদেশ পরিপ্রেক্...
- রক্তাক্ত বিশ্ববিদ্যালয়-বন্ধ হোক এ প্রাণঘাতী তাণ্ডব
- সীমান্তে গুলি বন্ধ করবে না ভারত!-বাংলাদেশের কঠোর অ...
- চরাচর-একুশের মাস আমাদের আন্দোলিত করুক
- আলোকের এই ঝরনাধারায় (পর্ব-৬২)-পঁচিশে মার্চের রাত b...
- শেকড়ের ডাক-ধ্বংসের দ্বারপ্রান্তে বাংলাদেশের প্রাকৃ...
- চৈতন্যের মুক্ত বাতায়ন-বেঁচে থাকতে হলে আশাবাদী হতেই...
- ধর্ম-ইসলাম মানবপ্রেমের কথা বলে by মুহাম্মদ আবদুল ম...
- গ্যাসসম্পদ-গ্যাজপ্রমের সঙ্গে পেট্রোবাংলার চুক্তি ক...
- ভাষার রাজনীতি-মাতৃভাষা নিয়ে কেন অহংবোধ থাকবে না? b...
- শিক্ষাঙ্গনে হত্যা-সন্ত্রাস কি সরকারকে বিচলিত করে ন...
- কাজ না দেখেই বিরোধিতা কেন?-নতুন নির্বাচন কমিশন
- ফুকুশিমা বিপর্যয়ের এক বছর-জাপানের অর্থনীতিতে দীর্ঘ...
- বীর মুক্তিযোদ্ধা-তোমাদের এ ঋণ শোধ হবে না
- হাসিনার সঙ্গে তৃণমূল নেতাদের মতবিনিময়-চট্টগ্রাম নগ...
- যশোরে ১৩ মাসে ১১০ হত্যা by মনিরুল ইসলাম
- বইয়ের মেলা প্রাণের মেলা-মেলায় একুশের আবহ by আশীষ-উ...
- রস, কষ, শিঙাড়া, বুলবুলি, মস্তক by হুমায়ূন আহমেদ
- এই কমিশনের অধীনে কোনো নির্বাচন নয়—খালেদা জিয়া
- জনপ্রশাসন মাথাভারী ও ভারসাম্যহীন by অরুণ কর্মকার ও...
- শু ক্র বা রে র বিশেষ প্রতিবেদন-হূদয়ের ‘চকলেট পাঠশা...
- গণতন্ত্র বিশ্বাস করলে নির্বাচনে যেতে হবে —শেখ হাসিনা
- হারিয়ে যাচ্ছে ঢেঁকি
- দর্শকদের টানতেই পারল না বিপিএল উদ্বোধনী অনুষ্ঠান
- পদ্মা সেতু নিয়ে উভয় সংকট by আনোয়ার হোসেন
-
▼
Feb 10
(72)
-
▼
February
(3241)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
স্পেশাল প্রতিবেদন
মধ্যপ্রাচ্য
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
ফুটবল খেলা
আমার দেশ
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
সারা বিশ্ব
ক্রিকেট
ইরান
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
দুর্নীতি
শিশু
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
খালেদা জিয়া
অর্থ ও বাণিজ্য
শিল্প বাণিজ্য
কালবেলা
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
বার্তা২৪ ডটনেট
রস+আলো
ফুটবল
সাক্ষাৎকার
বিজ্ঞান ও প্রযুক্তি
মুসলিম
জাতিসংঘ
মুক্তিযুদ্ধ
রাশিয়া
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
সোহরাব হাসান
ইউরোপ
জামায়াতে ইসলামী
অমানবিক
আলোকিত চট্টগ্রাম
সৌদি আরব
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
ব্যাংকিং ও বিনিয়োগ
বিজ্ঞান ও গবেষণা
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সৈয়দ আবুল মকসুদ
সংখ্যালঘু
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
তুরস্ক
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
গার্মেন্টস শিল্প শ্রমিক
ইউক্রেন
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
তরুণ প্রজন্ম
মানবাধিকার
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আলী যাকের
আইন ও বিচার
রুদ্র মিজান
হিন্দু
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
তারেক শামসুর রেহমান
আসিফ নজরুল
নেপাল
আবদুল গাফ্ফার চৌধুরী
মালয়েশিয়া
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
কাফি কামাল
মৌলভীবাজার
হাসান ফেরদৌস
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
স্বাস্থ্য
সড়ক দুর্ঘটনা
ক্রিখেট খেলা
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
আলী রীয়াজ
রংপুর
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
জ্যোতির্বিজ্ঞান
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
শিল্প ও সাহিত্য
সংবিধান ও রাষ্ট্র
বগুড়া
মিয়ানমার
ঢাকা
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
গবেষণা
বিদ্যুৎ ও জ্বালানি
এম আবদুল হাফিজ
পরিবেশ
মিসর
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
শুভ্র দেব
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
লেবানন
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
স্বপ্ন নিয়ে
ইরাক
টাঙ্গাইল
HotTopic
মুহাম্মদ জাহাঙ্গীর
যশোর
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
জীবনযাপন
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
মেহেদী হাসান
সৌম্য বন্দ্যোপাধ্যায়
রসালোচনা
কামরুজ্জামান মিলু
বরগুনা
কাজী সোহাগ
পরিবেশ-জীববৈচিত্র্য
স্মৃতিচারণ
আনু মুহাম্মদ
কলকাতা
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
অস্ট্রেলিয়া
তথ্য প্রযুক্তি
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
মানসুরা হোসাইন
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
প্রকৃতি ও পরিবেশ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ফেনী
বরিশাল
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
মসজিদ
অরুণ কর্মকার
মোস্তফা হোসেইন
একরামুল হক
প্রকৃতি ও বিজ্ঞান
আশীষ-উর-রহমান
ইয়েমেন
একরামুল হক শামীম
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
Exclusive
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
জাতীয় নাগরিক পার্টি
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
চারু শিল্প
শওকত হোসেন
উচ্চশিক্ষা
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
ভেনেজুয়েলা
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
বিজ্ঞান
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
বিদেশ
WikiOpinion
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
জনস্বাস্থ্য
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
ফরিদপুর
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লাতিন আমেরিকা
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
আরব আমিরাত বা দুবাই
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
Hot Topic
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
আবিষ্কার
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
মণিপুর
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
মহাকাশচারী
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
WikiInterview
আকবর হোসেন
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
দৈনিক সংগ্রাম
যৌন অপরাধ
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইসলামী ছাত্রশিবির
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
কাদির কল্লোল
জোহরান মামদানি
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
শিশুসাহিত্য
Hit
ইহুদি
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
Asia
আর্জেন্টিনা
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
স্পেন
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কলম্বিয়া
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
তিউনিসিয়া
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বেলজিয়াম
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জর্দান
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
বিশ্বকাপ ফুটবল
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
আহমেদ মুনির
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অমানবিকতা
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হুগজিল্ট
No comments:
Post a Comment