জয়ের পথে ‘বৃষ্টি’

প্রথম দিন ৪০ ওভার। দ্বিতীয় দিন ৪১ ওভার। প্রথম দুই দিনের খেলায় বিঘ্ন ঘটানোর পর গতকাল তৃতীয় দিনের পুরো খেলাই কেড়ে নেয় বৃষ্টি। চতুর্থ দিনে অবশ্য একটু সদয় হয়েছে বৃষ্টি! বিঘ্ন ঘটালেও এদিন খেলা হয়েছে ২২ ওভার। দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৮ উইকেটে ৩০৩ রান।
পাল্লেকেলে টেস্টে ওয়েস্ট ইন্ডিজ বা শ্রীলঙ্কা নয়, জয়ী হতে চলেছে বৃষ্টি। টেস্টের বাকি আর মাত্র এক দিন। অথচ প্রথমে ব্যাট করা ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসই এখন পর্যন্ত শেষ হয়নি! চার দিনে খেলা হয়েছে মাত্র ১০৩.৩ ওভার।