Sunday, December 5, 2010
স্মৃতি ও ইতিহাস- ঢাকায় আমার প্রথম তিন দিনের স্মৃতিরোমন্থন by আবদুশ শাকুর
স্মৃতি ও ইতিহাস- ঢাকায় আমার প্রথম তিন দিনের স্মৃতিরোমন্থন by আবদুশ শাকুর
ঢাকায় এ পর্যন্ত বাস আমার সাকুল্যে পঞ্চাশ বছরের। এর সবটুকুই ঢাকা শহরে। শহরটিকে প্রথমবার দেখেছি আমি বড়জোর ছবছর বয়সে, ১৯৪৫ সালে।
সে-দেখার সূত্রটি কিন্তু সাধারণ ছিল না, ছিল বিশেষ তো বটেই বরং বিরল_খোলা কথায় বলতে গেলে আমার স্বভাবগত গৃহাকুলতাপ্রসূত। ব্যাপারটা ঈষৎ লজ্জার হলেও গ্রামীণ শিশু শাকুরের নাগরিক আবদুশ শাকুর হওয়ার সূচনাটিকে তো হারিয়ে যেতে দেওয়া যায় না।
প্রাইমারি-ফাইনাল ভালো পাসের খবর পেয়ে শহুরে-চাকুরে আমার ফকফকে ফর্সা মেজো মামা তাঁর ঝকঝকে সাইকেলখানি হাঁকিয়ে আমাদের বাড়ি এসে প্রথমে ভাগ্নের পৃষ্ঠদেশে প্রবল অভিনন্দন জ্ঞাপন করলেন। অতঃপর প্রবলতর ভীতি প্রদর্শন করে বললেন যে ক্লাস ফাইভে আমাদের অখ্যাত 'চাপরাশীর হাট' স্কুলে ভর্তি হলে গোরুগাড়ির গাড়োয়ান হওয়া ছাড়া আমার গত্যন্তর থাকবে না। পরপরই অবশ্য প্রবোধ দিলেন যে এই মহাবিপদ এড়ানোর একমাত্র উপায় তাঁদের বিখ্যাত 'বামনিয়া মাইনর স্কুলে' ভর্তি হয়ে মামাবাড়িতে থাকা। মহাবিপদটির ভয়ে আমি এককথায় রাজি হয়ে গেলাম। কারণ আম্মার সঙ্গে গোরুগাড়িতে মামাবাড়িতে যাওয়া-আসার অভিজ্ঞতায় আমার ভালোই জানা ছিল যে_বোঝার চাপে ভারাক্রান্ত আর ক্ষুধার চাপে পরিশ্রান্ত, ড্যাবড্যাবে চোখের অসহায় দৃষ্টি মেলে চেয়ে থাকা, শান্ত-নীরব গোরুগুলিকে অনবরত প্রহাররত হিংস্র জানোয়ারটির নামই গাড়োয়ান। তার ওই বর্বর কাজটা আমার দ্বারা হবে না।
কিন্তু গাড়োয়ান না-হওয়ার সাধনায় জীবনে প্রথম আমার-মাকে ছেড়ে তাঁর মায়ের বাড়িতে থাকতে গিয়েই আমি আবিষ্কার করলাম যে মায়ের থেকে দূরে থাকার মতো বীরত্ব প্রদর্শন করা আমার পক্ষে সম্ভব না_নানাবাড়ির সার্বিক এবং সার্বক্ষণিক আদরের ছত্রছায়ায়ও না। তার পরের তিন-চারটি মাস ধরে নানাবাড়ির দিকে যাত্রা-না-করা, করেও না-পেঁৗছা, পেঁৗছেও না-থাকা, দু-একদিন থেকেও নিজের বাড়ির কাছের নানা কাজের-নানা মাপের যেকোনো লোক পাওয়া মাত্রই তার পিছু নিয়ে বাড়ি ফিরে আসার হাস্যাস্পদ যত কাঁচা বাহানা আমি সবই খুঁজে পেয়েছি। অর্থাৎ সম্ভাব্য সব রকমের থিমের ওপর কমেডি, ট্র্যাজেডি, ট্র্যাজিকমেডি ইত্যাদি সব রকমের ড্রামা-মেলোড্রামাই আমি রচনা করতে পেরেছি। পারিনি কেবল মামাদের সেই 'মোটরগাড়ির ড্রাইভার বানানো'র মাইনর স্কুলে পড়াশোনা করতে।
ঢাকাবাসী মেজোখালুর বাড়িতে থেকে ঢাকা কলেজে পড়াশোনায় রত আমার অগ্রজ ছুটিতে বাড়ি এসে সব কিছু শুনেও কিন্তু অনুজের সমগ্র রচনাকে খাঁটি গ্রিক ট্র্যাজেডি বলেই রায় দিলেন। রায়ে এও উল্লেখ করলেন যে একান্ত মর্মাহত না-হলে এমন অল্পবয়সী শিশুর পক্ষে এত রকম মর্মান্তিক ট্র্যাজেডি বিরচন সম্ভব নয়। অতএব মর্মে আহত শিশুটির কচি মর্মটির মেরামতকল্পে তাকে ছুটির পর ফেরার সময় তার সহৃদয় বড়ভাই সঙ্গে করে ঢাকায় নিয়ে গেলেন। ঢাকায় সেই আমার প্রথম আসা_দেশের সর্বদক্ষিণের টার্মিনাল রেলস্টেশন নোয়াখালীর সোনাপুর থেকে ট্রেনে উঠে দীর্ঘতর রুটে ভৈরব ঘুরে টঙ্গী হয়ে নয়, লাকসাম ঘুরে নারায়ণগঞ্জ হয়ে।
ফুলবাড়িয়া স্টেশনে রেলগাড়ি থেকে নেমে রূপকথার ঘোড়ার গাড়িতে চড়ে লালবাগ রোডের আমলিগোলা বরাবর পেঁৗছে গাড়োয়ানের দাম চুকিয়ে বদ্দুপাড়ার মানুষ-মাপের সরু গলিটি ধরে এঁকেবেঁকে হাঁটতে হাঁটতে নতুনের পর নতুন দেখতে দেখতে কৌতূহলে ফতুর আমি কোনো কথা না-পেয়ে একটা অকথাই বললাম : লোকটা খুব ভালো। তার নিজের গাড়িতে আমাদের খালুর বাড়িতে পেঁৗছিয়ে দিল। আসলে জন্মাবধি গোরুর গাড়িতে মায়ের সঙ্গে নানাবাড়ি যাওয়া-আসা করা বালকটি জীবনে প্রথম রেলগাড়ি এবং ঘোড়ার গাড়িতে চড়তে পেরে তখন আনন্দে আত্মহারা।
যাহোক, কয়েক মিনিট হেঁটেই নদীর ধারের শাহসাববাড়ি ঢুকতেই খালুর হুকুম : হাতমুখ ধুয়ে নাস্তা করে তারপরে কথা_এক রাত-এক দিনের উপোস বলে কথা। তার মানে, আগের দুপুরে আমাদের গ্রামের বাড়িতে খেয়ে ছেড়ে আসার পর থেকে এ-দুপুর পর্যন্ত রাস্তার নানা রকম খাওয়াকে খালু নাস্তা বলতেও নারাজ। আমিও তাঁকে খালু ভাবতে নারাজ ছিলাম তখন। কাঁধ পর্যন্ত গড়িয়ে পড়া বাবরি চুল আর জ্যান্ত নখের দ্বিগুণ মৃত নখওয়ালা, চাদরস্বরূপ ছালা গায়ে দেওয়া, শুকনো পাঠখড়ির মতো সরু দুবলা পাতলা মানুষটি কিভাবে আমার খালু হতে পারেন_সেটা ভেবে পাচ্ছিলাম না বলে আমি তাঁকে তাৎক্ষণিকভাবে আপন করে নিতে আগ্রহী হচ্ছিলাম না। ক্রমে ক্রমে অবশ্য জেনেছি যে সবই ছিল তাঁর গুরুর মারফতি সিলসিলা। এঁদের তরিকার আদর্শ সম্ভবত প্রাকৃতিক কোনো প্রবৃদ্ধিরই অন্তরায় না-হওয়া আর কৃত্রিম বস্ত্র যথাসম্ভব কম পরা। পায়ে কাঠের খড়ম, পরনে তাঁতের লুঙ্গির ওপর খালি গায়ে ছালার চাদর_এই ছিল তাঁর মোট জামাকাপড়।
খালি খালুকে নয়, বাড়িটাকে আমি আপন করে নিতে পারছিলাম না বান্দরের কারণে। এটা যেন বান্দরেরই বাড়ি, মানুষের নয়। বারান্দায়, জানালায়, কার্নিশে, দেয়ালে, ছাদে, গাছে_যেদিকে তাকাই, যেখানে যাই দেখি কেবল বান্দর আর বান্দর। পরের দিনগুলিতে প্রধানত বিভিন্ন মসজিদে বান্দরের চেয়ে অজস্র জালালি কবুতর দেখে বুঝি যে ঢাকা শুধু বান্দরেরই শহর নয়।
হাত-মুখ ধুতে ভাই আমাকে নিয়ে গেলেন খালুর গুরুগৃহের ভেতরেই করিম শাহ ফকিরের বানানো অতীব সুন্দর একটি মসজিদের ওজুখানায়। চুন-সুরকিতে চিনেমাটির রেকাবি-বরতন-ভাঙা বড় বড় টুকরা দিয়ে মোজাইক করা মসজিদটির সৌন্দর্যে অভিভূত হয়ে বাইরেই দাঁড়িয়ে পড়েছিল, গ্রামের পলেস্তারা খসা হাড়জিরজিরে মসজিদ দেখা বালকটি। হাত ধরে ভাই আমার চমক ভাঙিয়ে ভেতরে নিয়ে পানির কলের হাতলটি, মানে বিপকক্টি ঘুরিয়ে দিতেই সাপ্লাই-লাইনের পানি বেরুতে থাকল অবিরাম। জন্মাবধি আয়াসে চাপাকলের সবিরাম পানি বের করা বালকটি অনায়াসে কলের পানির অবিরাম বের হওয়া দেখে অপার বিস্ময়ে হতচকিত। পরে জেনেছি, ঢাকা শহরে পানি সরবরাহব্যবস্থা শুরু হয় আমার দাদার জন্মেরও আগে, ১৮৭৪ সালে_নবাব খাজা আবদুল গনি নির্মিত চাঁদনিঘাট পানি-বিশুদ্ধিকরণ প্লান্টের মাধ্যমে।
ঢাকায় আমার সেই প্রথম দিনটির সন্ধ্যার পর শহর দেখার জন্য ভাইয়ের হাত ধরে শাহসাববাড়ি থেকে বেরোতেই সরু গলিটির ঘরে ঘরে চিরুনি বানানোর চমৎকার দৃশ্যাবলি দেখলাম। হঠাৎ একটি ঘরের সামনে দাঁড়িয়ে গেলেন ভাই। লক্ষ করলাম, এক কারিগর চেরাই শেষ করে এমন একটি চিরুনি রাখলেন, যেটি দিয়ে আম্মা আপার চুল আঁচড়ে হাতে বের করেন উকুন, আর মুখে বলেন_'তোর চুলের জঙ্গল থেকে সব উকুন বের করা যায় একমাত্র ঢাকার এই মোষের শিঙের চিরুনি দিয়ে। যশোরের প্লাস্টিকের চিরুনি দিয়ে একটাও বের করা যায় না'। আমার আবিষ্কারটা জানাতেই ভাই বললেন, সে-চিরুনিটি তো আম্মার জন্য আমি এঁর হাতেই বিশেষ যত্ন সহকারে বানিয়ে নিয়ে গিয়েছিলাম। আমিও ধন্য হলাম আপার মাথায় নিত্যদেখা চিরুনিটির স্বয়ং নির্মাতাকে চাক্ষুষ দেখে।
পরদিন ছিল শুক্রবার। দিনটি ছিল আমার মতো শিশুর জন্যও পরম আধ্যা@ি@@@ক_অর্থাৎ একের পর এক মারফতি কিংবদন্তি শোনার দিন। শাহসাববাড়ির সব কিছুই অলৌকিক ঠেকছিল আমার কাছে। সকালেই আমাকে উঠোনের আমগাছটি থেকে আম পেড়ে খাওয়ালেন খালুর আবাসিক মুরিদ ও ব্যক্তিগত খাদেম আজিজভাই। আমটি ছিল যেমন কচি, তেমনি মিষ্টি। জিজ্ঞেস করলাম, এত কাঁচা আম কী করে এত মিষ্টি হয়? আজিজভাইয়ের ভক্তিবিগলিত জবাব : বাবার দয়ায়। বলেই তিনি পাশের গাছটি থেকে কামরাঙা পেড়ে খাওয়ালেন, যেন খালুর গুরুর আরেকটি কেরামতি দেখাবেন বলে। দেখালেনও। কামরাঙাটা আরো কাঁচা, তবু আরো মিষ্টি। কারণ জানতে চাইলে আজিজভাই এবার বিস্তারিত জানালেন।
করিম শাহ ফকির দোহার থানার এক মুরিদের বাড়িতে গিয়ে একটি কামরাঙা গাছের নিচে বসতেই মুরিদ বলে উঠল_বাবা! গাছটার কামরাঙা এত টক যে দাঁত বসানো যায় না। শুনে বাবা বলেছিলেন_আগামী বছর এই গাছটার কামরাঙা মিঠা অইলে একটা চারা আমারে দিবা। পরের বছর গাছটার কামরাঙা দারুণ মিডা হওয়াতে লোকটা একটা চারা বাবার লাইগা লইয়া আইছিল। এই সেই চারার গাছ আর তার ফল। আমার স্বাভাবিক প্রশ্ন_কিন্তু কী করে আগের বছরের প্রবল টক পরের বছর প্রবল মিষ্ট হয়ে গেল? ভক্তের আধ্যা@ি@@@ক উত্তর_বাবার দয়ায়।
তাহলে এবার আমার প্রিয়তম ফলটি খাওয়ান, পেয়ারা_কিন্তু বাবার দয়া-পাওয়া। জবাব পেলাম, এ বাড়িতে পেয়ারা গাছ নেই। প্রশ্ন করলাম : আতা আছে, শরিফা আছে, পেয়ারা নেই কেন? এবারও উত্তর পেলাম : বাবার দয়ায়। মানে? ততক্ষণে আমার বন্ধু হয়ে যাওয়া আজিজভাই বললেন : তা-ও আরেক কুদরতি ব্যাপারই। এক পেয়ারের মুরিদের অসুস্থ পোলার রোগ কোনো চিকিৎসায়ই সারতাছে না শুইনা পোলাটারে দেখতে বাবা নিজে গেলেন। তার বারিতে ঢুইকাই একটা পেয়ারা গাছ দেইখা বাবায় কইলেন_এই গাছটার ফল তোমরা খাইবা না, গাছটা আমারে দিয়া দাও। মুরিদ 'দিলাম' কইতেই বাবা ফিরা আইলেন ছেলেটারে না-দেইখাই। কয়েকদিনের মধ্যেই গাছটা মইরা গেল এবং পোলাটা সাইরা উঠল।
কিন্তু দুঃখের বিষয় যে ভক্ত আজিজভাইয়ের কাছে শোনা এসব অলৌকিক ঘটনা শাহসাববাড়ির গৃহশিক্ষক বাহাউদ্দিন সাহেবকে বললে অবিশ্বাসী মাস্টার বললেন_ওসব আকস্মিক ঘটনা, অলৌকিক নয়। অতঃপর বিভ্রান্ত বালকটিকে তিনি জিজ্ঞেস করলেন_তালগাছে কাক বসা অবস্থায় তাল পড়তে দেখেছ কোনো দিন? বললাম, একদিন দেখেছি। বল তো কেন পড়েছিল তালটা? বললাম, পেকে গিয়েছিল বলে। ঠিক তাই। আজিজ মিয়া বলবে, কাকের ভারে পড়ে গেছে তালটা। আমার আস্থাটা মাস্টারের কথার ওপরই বহাল রয়ে গেছে আজ অবধি। এই কামিল ফকিরের মৃত্যুর দুই বছর আগেই তাঁর কবর নির্মিত হয়েছিল। করিম শাহ ফকিরের ইন্তেকালের পর তাঁর প্রধান শিষ্য ফকির মৌলভী এরশাদ উল্লাহ (আমার খালু) তাঁর গদিনশিন হন।
খালুর গদিনশিন হওয়ার আনুপূর্বিক বৃত্তান্ত, ঘটনাটার মাত্র ১২ বছর পরই ঢাকায় আসার কারণে, আমি জনৈক প্রত্যক্ষদর্শী প্রবীণের কাছে যা শুনেছিলাম, তা অলৌকিক শোনালেও, রটনার বদলে ঘটনা বলেই মানতে হয়। কবর নির্মাণ করে দুটি বছর অপেক্ষার পর করিম শাহ ফকির একদিন নদীর ধারে গিয়ে দেখেন, একটি লাশ নদীতে ভাসতে ভাসতে এসে তাঁর বাড়ির ঘাটেই ভিড়েছে। ঘাটে নেমে লাশটি দেখে ফকির বলে ওঠেন : 'আইয়া পরছছ? তর লাইগা আমি দুইটা বছর বইয়া রইছি'। মৃতকল্প মানুষটি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলে তাঁকে গদিতে বসিয়ে করিম শাহ ফকির দুনিয়া থেকে বিদায় নেন এবং তাঁর 'জিন্দা' কবরটিতে সমাহিত হন।
দুপুরবেলা আমলিগোলা শাহী মসজিদে জুমা পড়তে যেতে বড়ভাই ছোটভাইটিকেও সঙ্গে নিলেন। দেখলাম দোকান বন্ধ করে কারিগরপাড়ার সবাই চললেন মসজিদে। ফেরার সময় রাস্তার ধারে শাহসাববাড়ির দিকের গলির মুখে শাপলা ফল, পানিফল ইত্যাদির ডালি নিয়ে বসা লোকগুলির কাছ থেকে কিছু না নিয়ে ভাই একটু দূরে বসা একজনের কাছ থেকে অতি অসুন্দর একটি ফল কিনলেন, নাম যার অতি সুন্দর_'মাখ্না'। ক্ষেতের আলু-খাওয়া সজারুর মতো কাঁটাওয়ালা কালো রঙের বিদঘুটে ফলটি কেন কিনলেন জিজ্ঞেস করলে ভাই বললেন_একই উদ্ভিদের ফুলে আর ফলে কত পার্থক্য থাকতে পারে, সেটা দেখানোর জন্য। পরদিন সকালে আজিজভাই শাহসাহেববাড়ির ঘাটে বাঁধা পারিবারিক নৌকাটি চালিয়ে আমাদের নদীতে নিয়ে কামরাঙ্গীরচরের দিকে গিয়ে আমার জন্য 'মাখ্না' ফলের একটি ফুল জোগাড় করলেন। এত সুন্দর যে বিশ্বাসই হয় না, ওই ফলের এই ফুল।
বিশাল আকৃতির পাতায় আধারিত হালকা বেগুনি রঙের ফুলটির ভেতরের অংশ উজ্জ্বল লাল। অনেক পুংকেশরসমৃদ্ধ, পাপড়িও অনেক। পাপড়িগুলি ওপরে উঠেছে কয়েকটি ভাঁজে। গোলাকার রাজকীয় পত্রের সৌন্দর্যও পুষ্পের চেয়ে কোনো অংশে কম নয়। মৌসুমে পুরান ঢাকার পথে পথে মাখনা বিক্রি হতো। কিন্তু আশপাশের খালবিলের সঙ্গে সঙ্গে ঢাকা থেকে হারিয়ে গেছে বিচিত্র এই জলজ উদ্ভিদটি। সুখ্যাত গ্যাস্ট্রোনোম হাকিম হাবিবুর রহমান তাঁর বিখ্যাত 'ঢাকা পাচাস বারাস পাহেলে' গ্রন্থে লিখেছেন_'ঢাকার খান্দানি পরিবারে মাখনা ছিল একটি জনপ্রিয় ফল। নবাববাড়ির বেগমরা বিদেশে ভ্রমণের সময়ও এই মাখনা সঙ্গে করে নিয়ে যেতেন।'
সেদিনই বিকেলে ভাই কৌতূহল মেটাতে আমাকে ঘোড়ার গাড়ির গতি দেখাতে লালবাগ রোডে নিয়ে গেলেন। দেখলাম, শোফার-চালিত ও ঘণ্টাবাদিত ট্রটিং-গতির ঘোড়াগাড়িগুলির উন্নতশির রাজকীয় চাল। ফেরার পথে সন্ধ্যা সমাগত দেখে আরেকটা মজা দেখাতে তিনি জগন্নাথ সাহা রোডের বিশেষ একটি জায়গায় দাঁড়িয়ে ডানে-বাঁয়ে পথের ধারের সমান লম্বা দু-তিনটা খুঁটি দেখিয়ে বললেন, কিছুক্ষণ পরপর খুঁটিগুলির মাথার দিকে তাকাবে। বললাম, অন্ধকার হয়ে যাচ্ছে; একটু পরে মাথাগুলি তো আর দেখাই যাবে না। তিনি বললেন, মাথাগুলি তখনই দেখা যাবে বেশি।
কিছুক্ষণ তাকিয়ে থেকে ভাবলাম, ভাই আমাকে বোকা বানাচ্ছেন। আমি বোকা না-বনার জন্য যেই চোখ নামাতে যাব, অমনি দেখি খুঁটির মাথায় ঠিকরানো রশ্মিসংবলিত তীব্র আলো জ্বলে উঠল_কুপি-হারিকেন থেকে বহুগুণ বেশি উজ্জ্বল। ভূতের কাণ্ড ভেবে ভয়ে ভাইয়ের হাত জোরে আঁকড়ে ধরে জিজ্ঞেস করলাম, একসঙ্গে তিনটা খুঁটির মাথায় বাতি জ্বললো কী করে? কে জ্বালালো? একটা খুঁটির মাথায়ও তো চড়তে দেখলাম না কাউকে। ভাই বললেন, আগের দিন কাঠের খামের উপ্রে কেরোসিনের বাতি জ্বলত। রোজ সন্ধ্যায় একটা লোক বাঁশের সিঁড়ি কাঁধে নিয়ে প্রতিটি খামের মাথায় উঠে বাতি জ্বালাত। এখন পুরানা পল্টনের বিদ্যুৎকেন্দ্রে সন্ধ্যা হলেই একটা সুইচে চাপ দেয় আর সারা শহরে একসঙ্গে সব লাইটপোস্টের বাতি জ্বলে ওঠে। পুষ্পরাজ সাহা নামের এক বিরাট ব্যবসায়ী আমলিগোলার প্রধান সড়কে নিজ খরচে বিদ্যুৎবাতি স্থাপন করার বিনিময়ে আমলিগোলা মহল্লার নাম তাঁর পিতার নামে জগন্নাথ সাহা রোডে রূপান্তরিত করেন।
আমার ঢাকা আসার তৃতীয় দিনের চমক ছিল সেকালের ঢাকার অন্যতম প্রধান দ্রষ্টব্য আমলিগোলার পুষ্প সাহার রাজকীয় প্রাসাদ দেখা। বাড়িটির বিশাল ঘাটওয়ালা পুষ্করিণীটি ছিল শুধু দর্শনীয় নয়, স্মরণীয়ও। সেই বাড়ি দেখাতে বড়ভাই আমাকে নিয়ে বেরোবেন শুনেই খালু তাঁর খাস খাদেম আজিজ মিয়াকে সঙ্গে যেতে বললেন, যেহেতু গোটা এলাকাটা তাঁর নখদর্পণে এবং ছালাওয়ালা শাহসাবের নিকটচারী মুরিদ হিসেবেও অনেকে তাঁকে চেনে-জানে ও মানে। শাহসাববাড়ি থেকে আঁকাবাঁকা গলি বেয়ে জগন্নাথ সাহা রোডে উঠে পশ্চিম দিকে হাঁটতে থাকলাম আমরা। গন্তব্যের দূরত্ব অল্প হলেও আমার পথ যেন শেষই হচ্ছিল না। আমলিগোলা জামে মসজিদ ছাড়িয়ে কিছুটা পথ পেরিয়ে যাওয়ার পর একটা পুকুর আর তার পার্শ্ববর্তী একতলা বাড়িটি দেখে হতাশ হয়ে ভাইকে বললাম_আমাদের গ্রামের বাড়ি-পুকুরের চেয়ে ছোট, এগুলি দেখার জন্য এতদূর আসার কী দরকার ছিল। ভাই বললেন, এগুলি না; পুষ্প সাহার বাড়ি আর পুকুর দেখে তুমি মূর্ছাই যাও কি না তাই নিয়েই দুশ্চিন্তায় আছি আমি। আজিজ ভাই বললেন, 'কোথায় বেপারির তালাও, কোথায় পুষ্প সাহার তালাও!'
এরপর চৈতন্য নামের একটি স্কুল ছাড়িয়ে বেশ কিছু দূর গিয়ে বাঁয়ের সরু গলিতে ঢুকে কিছুক্ষণ হাঁটার পরই একটা নতুন শহর চোখে পড়তেই জিজ্ঞেস করলাম, এটা আবার কোন্ শহর? ভাই বললেন_শহর না, বাড়ি। এটাই পুষ্প সাহার বাড়ি। পাশেরটা তাঁর ভাই কৃষ্ট সাহার বাড়ি_বললেন আজিজ ভাই। জিজ্ঞেস করলাম : নদী নাই, খাল নাই, পানিও নাই_রাস্তার ওপর পুল কেন? আজিজ ভাই বললেন : ওইটা পুল না, ঝুল-বারান্দা; দুই বাড়ির মানুষগো আওন-যাওনের বারান্দা। ভাই বললেন : আমরা উত্তরদিক থেকে এসে বাড়িটির উত্তর দেয়াল দেখতে পাচ্ছি, যার ওপর রং-বেরঙের চিনামাটির টুকরার নানা রকম নকশা-নমুনা। বাকি পূর্ব, পশ্চিম আর দক্ষিণ দিক খোলা_তিন দিক থেকেই বাড়িটিতে ঢোকার গেট আছে।
তারপর দক্ষিণের চতুর্দিক দেয়ালে ঘেরা বিশাল পুকুরটির ঘাটের চাতালে গিয়ে দেখলাম এ এক বিরাট দীঘি, যার কূল নাই কিনার নাই। পুকুরে এত লোকে গোসল করছিল যে আমি কয়েকবার করে দুহাতের আঙুলের করে গুনে বের করতে পারিনি অগণ্য স্নাতকদের মোট সংখ্যা কত। আজিজ ভাই বললেন, আরেকটা ঘাট আছে খালি জেনানাগো লাইগা। আমি বললাম, আজকের গোসল আমি এই সুন্দর পুকুরটিতেই করে যাব। আমাদের এ মুহূর্তের গার্জেন হাসিতে ফেটে পড়লেন তাঁর দর্শনীয় বাবরি চুল নাচিয়ে। অবশেষে বললেন :
'এ লাইগাই তো বাবায় আমারে লগে পাঠাইছে। এই পুকুরে হিন্দু গো কাপড়-গা ধুইতে সোডা-সাবান লাগান মানা আর মোসলমান গো নাহানই মানা।'
'কেন? মোসলমান কি সোডা-সাবান?'
'তার থেইকাও খারাপ হ্যাগো কাছে।'
আজিজভাইয়ের কথাটা বড়ভাইও মেনে নিলেন দেখে মনটা আমার খুবই খারাপ হয়ে গিয়েছিল।
ঢাকায় আমার সেই তৃতীয় দিনটির রাত্রে আমাদের দাওয়াত খেতে যেতে হয়েছিল শাহসাব-খালুর বিশিষ্ট মুরিদ এবং ভাইসাবের ঢাকা কলেজের সহপাঠী কিসলু মিয়াদের বেগমবাজারের বিখ্যাত একটি বনেদি বাড়িতে। শাইন করা জেটব্ল্যাক গ্ল্যাস্কিটের পামশু, ধবধবে সাদা শার্কস্কিনের ট্রাউজারের ভেতরে ঢোকানো টুইল বুনটের একই রকমের ধবধবে সাদা শার্ট আর অতি সরু সোনালি ফ্রেমের চশমা পরা হীরের মতো ঠিকরানো দ্যুতিময় কিসলু মিয়া আমার ঢাকায় আসার দিনই শাহসাববাড়ি এসে তকতকে সাইকেলখানি থেকে নেমেই ছুটি থেকে ফেরা ভাইসাবকে পেয়ে প্রাণোচ্ছল হাসিতে ফেটে পড়েছিলেন।
দেবকান্তি মানুষটি যেন মাটির মানুষ নন, আকাশের ফেরেশতা। মাটির মানুষ হলেও এঁর ধমনিতে বইছিল আমাদের চেয়ে ভিন্ন কোনো জাতের রক্ত। তখন আমার এমন বোধ হওয়ার কারণ ছিল_আমি নির্ভেজাল কালো, বড়ভাই উজ্জ্বল শ্যামল আর কিসলুভাইয়া ছিলেন ফকফকে ফর্সা। বর্ণসাংকর্যের ব্যাপারটা বুঝেছিলাম অনেক পরে_আমরা আফ্রিকান হাইব্রিড হলে কিসলুভাইয়ারা ছিলেন ককেশিয়ান হাইব্রিড। পরদিনও এসেছিলেন তিনি, তার পরদিন তাঁদের বাড়িতে আমাদের রাতের খাবারের আমন্ত্রণ জানাতে।
বেগমবাজারের বাড়িটিতে গিয়েই আমি কিসলুভাইকে জিজ্ঞেস করেছিলাম_বেগমবাজারে কি খালি বেগমেরা বাজার করে? তিনি বললেন, না; বাজারটির মালিক বেগম। এত দিন পর সেই বেগমের পরিচয় পেলাম 'ঢাকাইয়া আস্লি'-বইটির ভাষ্যে। ঢাকার নায়েব নাজিম নওয়াব সরফরাজ খাঁর কন্যা লাডলি 'বেগম' দেওয়ান মুর্শিদকুলি খাঁ কর্তৃক ১৭০৩ সালে প্রতিষ্ঠিত আজকের প্রসিদ্ধ চকবাজারের পূর্বপ্রান্তে অবস্থিত একটি মসজিদ ও বাজারের কর্তৃত্ব দখল করে নিয়েছিলেন। তাঁরই নামানুসারে এলাকাটার নাম 'বেগমবাজার' আর মসজিদটি 'বেগমবাজার মসজিদ'। নাম দুটি কালজয়ী হয়ে আছে 'চকবাজার' ও 'চকবাজার মসজিদ' নাম দুটির গরিব প্রতিবেশীর মতো। খাজা কিসলু সেই লাডলি বেগমদের লতা বা পাতাও হতে পারেন।
কিসলুভাইদের প্রাচীন বাড়িটির সব কিছুতেই ছিল আভিজাত্যের ছাপ। আমার মতো শিশুও চিনতে ভুল করেনি যে সে একটি বড়লোকের বাড়িতে এসেছে। কিন্তু ইঁচড়েপাকা নামে পরিচিত বালকটিও খাদ্যতালিকার কিছুই চিনতে পারেনি সেদিন_না টক, না ঝাল, না মিষ্টি। খাবারগুলির চেহারাই শুধু অচেনা ছিল না, স্বাদও ছিল অজানা_তবে ভোলার মতো না। অবিস্মরণীয় ছিল বলেই পঁয়ষট্টি বছর পরও মেজর আইটেমগুলি চিনতে পারছি 'ঢাকাইয়া আস্লি'র 'শহর ঢাকার ভোজনবিলাস' অধ্যায়টিতে সেগুলি সম্পর্কে বিখ্যাত ভোজনরসিক হাকিম হাবিবুর রহমানের বিস্তারিত বিবরণ পড়ে।
যাওয়ামাত্রই নাশতা দেওয়া হয়েছিল কুলিচা আর নানখাতাই নামের ঐতিহ্যবাহী ঢাকাই বিস্কুট, যেগুলিকে হাকিম সাহেব তাঁর গ্রন্থে বলেছেন, পশ্চিম এশিয়ার মুসলমানদের সঙ্গে আসা 'তন্দুরি সওগাত'। সঙ্গে ঢাকার স্থানীয় অভিজাত হিন্দুদের উপহার নারকোলের চিঁড়া। আর শরবতস্বরূপ ছিল ফালুদা। সব কিছুরই স্বাদ ছিল ছোট্ট একটি শব্দে বলতে গেলে, তোফা। মূল ভোজনপর্বের আগে হোসেনী কালিয়া-নামী এক দফা হালকা খাবার দেওয়া হয়েছিল অ্যাপারেতিফ কিংবা ক্ষুধা উদ্রেককারী হিসেবে, যার একেলে নাম 'মাটন শাস্লিক'। সে ছিল এক বিচিত্র দৃশ্য_বাঁশের শিকে গাঁথা একবটি গোশত, তার নিচে একটি পিঁয়াজ, তার নিচে এক টুকরা আদা; পরম্পরাটা আবার আরম্ভ হয় শুরুর ওই গোশত দিয়েই। বস্তুগুলো দোপেঁয়াজার মসলা দিয়ে কড়াইতে পাকানো। সঙ্গে বাখরখানির যোগ্য কাজিন, মোগলদের আনা, 'শীরমাল'।
মূল পর্বের আয়োজন এত রকমের যে এখানে বর্ণনা বেমানান হবে। কেবল মেজর কয়েকটি ডিশের কথা বলে শেষ করব। মটরশুঁটি-মিশ্রিত পোলাও, ঢাকার বনেদি পরিবারের বিশেষ মসলা দিয়ে বিশেষ পদ্ধতিতে তৈরি কোরমার সঙ্গে বাঁধাকপির দমপোখ্ত, টক লটকনের দোলমা আর বেগুনের রায়তা। সুইট ডিশ ছিল গাজরের মোরব্বা আর মালাই কুলফি। ঢাকায় নবাগত আমার জন্য এ সবই ছিল একান্ত অভিনব এবং অবিস্মরণীয়। সে জন্যই সেবারের প্রায় মাসখানেক ঢাকাবাসকালে খাবারগুলির নাম আমি কিসলু ভাইয়াকে এতবার জিজ্ঞেস করেছিলাম যে মুখস্থই হয়ে গিয়েছিল। হাকিম হাবিবুর রহমানের গ্রন্থ পড়ে শনাক্তও করতে পেরেছিলাম সে কারণেই।
======================
আলোচনা- একমাত্র প্রবাল দ্বীপটি কি হারিয়ে যাবে আলোচনা- বাংলাদেশের সমাজ : মধ্যবিত্ত সমাচার গল্প- দূর গাঁয়ের গল্প সাহিত্যালোচনা- কবিতার হয়ে ওঠা সাহিত্যালোচনা- কবিতার হয়ে ওঠাই কবির তপস্যা পাঁচ গাড়িসহ দুই ছেলের মালপত্র বুঝে নেওয়া হলো আজ বাকিগুলো গল্প- 'কোনো এক গাঁয়ের বিয়ে' গল্প- মৌরস ভৌরস শিল্পি- ড্রয়িং, স্কেচ না পূর্ণাঙ্গ চিত্রকর্ম গল্পসল্প- নারী শিক্ষা মন্দির স্মৃতি ও গল্প- ছিন্নস্মৃতি স্মৃতি ও গল্প- স্কুল জীবনে বাঁকুড়া, জলপাইগুড়ি ও যশোর ফিচার- তাঁহাদের দান ফিচার- ডায়ানার আংটি গল্প- 'অভিমান' গল্প- 'মাটির ব্যাংক' গল্পসল্প- 'সাগরকে যাঁরা পোষ মানালেন' স্মরণ- 'আমাদের সেলিনা আপা' আলোচনা- 'বেতন-ভাতা না নেওয়ার ‘নীতিগত’ সিদ্ধান্ত নয় কেন? ড. ইউনূসের বিরুদ্ধে অভিযোগ পরীক্ষা করছে নরওয়ে খালেদার মালপত্র আজ বুঝিয়ে দেওয়া হবে আলোচনা- 'পার্বত্য অঞ্চলে শান্তি ও অশান্তির মনস্তত্ত্ব' সাক্ষাৎকার- পাহাড়ে পাহাড়িদের সংখ্যালঘু করা হচ্ছে আলোচনা- 'শান্তিচুক্তির ১৩ বছর' রাজনৈতিক আলোচনা- 'উন্মত্ত নৈরাজ্যের শক্তি বনাম সোনালি সম্ভাবনা' আলোচনা- ''ট্রানজিট' না 'করিডোর' না 'কানেকটিভিটি' আলোচনা- 'ওরাও মানুষ আছে ওদের অধিকার' আন্তর্জাতিক- অং সান সু চির মুক্তি ও গণতন্ত্রের পথ শিল্প-অর্থনীতি 'আঞ্চলিক রফতানি বাণিজ্য এবং বাংলাদেশ
দৈনিক কালের কন্ঠ এর সৌজন্যে
লেখকঃ আবদুশ শাকুর
এই আলোচনা'টি পড়া হয়েছে...
আলোচনা- একমাত্র প্রবাল দ্বীপটি কি হারিয়ে যাবে আলোচনা- বাংলাদেশের সমাজ : মধ্যবিত্ত সমাচার গল্প- দূর গাঁয়ের গল্প সাহিত্যালোচনা- কবিতার হয়ে ওঠা সাহিত্যালোচনা- কবিতার হয়ে ওঠাই কবির তপস্যা পাঁচ গাড়িসহ দুই ছেলের মালপত্র বুঝে নেওয়া হলো আজ বাকিগুলো গল্প- 'কোনো এক গাঁয়ের বিয়ে' গল্প- মৌরস ভৌরস শিল্পি- ড্রয়িং, স্কেচ না পূর্ণাঙ্গ চিত্রকর্ম গল্পসল্প- নারী শিক্ষা মন্দির স্মৃতি ও গল্প- ছিন্নস্মৃতি স্মৃতি ও গল্প- স্কুল জীবনে বাঁকুড়া, জলপাইগুড়ি ও যশোর ফিচার- তাঁহাদের দান ফিচার- ডায়ানার আংটি গল্প- 'অভিমান' গল্প- 'মাটির ব্যাংক' গল্পসল্প- 'সাগরকে যাঁরা পোষ মানালেন' স্মরণ- 'আমাদের সেলিনা আপা' আলোচনা- 'বেতন-ভাতা না নেওয়ার ‘নীতিগত’ সিদ্ধান্ত নয় কেন? ড. ইউনূসের বিরুদ্ধে অভিযোগ পরীক্ষা করছে নরওয়ে খালেদার মালপত্র আজ বুঝিয়ে দেওয়া হবে আলোচনা- 'পার্বত্য অঞ্চলে শান্তি ও অশান্তির মনস্তত্ত্ব' সাক্ষাৎকার- পাহাড়ে পাহাড়িদের সংখ্যালঘু করা হচ্ছে আলোচনা- 'শান্তিচুক্তির ১৩ বছর' রাজনৈতিক আলোচনা- 'উন্মত্ত নৈরাজ্যের শক্তি বনাম সোনালি সম্ভাবনা' আলোচনা- ''ট্রানজিট' না 'করিডোর' না 'কানেকটিভিটি' আলোচনা- 'ওরাও মানুষ আছে ওদের অধিকার' আন্তর্জাতিক- অং সান সু চির মুক্তি ও গণতন্ত্রের পথ শিল্প-অর্থনীতি 'আঞ্চলিক রফতানি বাণিজ্য এবং বাংলাদেশ
দৈনিক কালের কন্ঠ এর সৌজন্যে
লেখকঃ আবদুশ শাকুর
এই আলোচনা'টি পড়া হয়েছে...
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1280)
- ► 2025 (3280)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
-
▼
2010
(9402)
-
▼
December
(884)
-
▼
Dec 05
(36)
- যুক্তি তর্ক গল্পালোচনা- 'আগ্নেয়গিরির ওপরে পিকনিক' ...
- আলোচনা- 'হিমালয়ের কোলে এক টুকরো দক্ষিণ এশিয়া' by ম...
- স্মরণ- 'মানুষের জন্য যিনি জেগে থাকতেন' by সৈয়দ মনজ...
- রাজনৈতিক আলোচনা- 'আবার আসিব ফিরে!' by মামুন রশীদ
- আলোচনা- 'রাজকীয় সম্মেলন' by মিজানুর রহমান খান
- যুক্তি তর্ক গল্পালোচনা- 'অসারের তর্জন-গর্জন' by দে...
- আলোচনা- 'একজন নোবেল বিজয়ী, বাংলাদেশের ভাবমূর্তি ও ...
- অনুমোদন পেতে ২০০ বিমা কোম্পানির আবেদন
- চট্টগ্রাম চেম্বারের নির্বাচন অনির্দিষ্টকালের জন্য ...
- মুক্তিযুদ্ধে শহীদ ৬১টি পরিবারকে ট্রাস্ট ব্যাংকের ভ...
- ওবামার কাটা স্থানের সেলাই খোলা হয়েছে
- নীতিমালা বাস্তবায়ন ও বিচারের বাধাগুলো by নাসরিন খন...
- বাদশাহ আবদুল্লাহর দেহে আরও অস্ত্রোপচার হবে
- যুক্তরাষ্ট্র ও জাপানের যৌথ সামরিক মহড়া শুরু
- ফল নিয়ে উত্তেজনা সীমান্ত বন্ধ করেছে সেনাবাহিনী
- মিউনিখে স্ত্রীকে প্রহারের অভিযোগে ইমাম গ্রেপ্তার
- যেকোনো মুহূর্তে গ্রেপ্তার হতে পারেন জুলিয়ান অ্যাসাঞ্জ
- গোয়েন্দা ফ্লাইট পরিচালনা নিয়ে যুক্তরাষ্ট্র-যুক্তরা...
- আফগান যুদ্ধে ব্রিটিশ সেনাদের ভূমিকার সমালোচনায় যুক...
- ব্রিটেনে দক্ষ ও বেশি দক্ষ শ্রেণীতে ভিসা দেওয়া সীমি...
- নকআউট পর্বে লিভারপুল
- স্বস্তির জয়ে সিরিজে ফেরা
- উৎসব আর অবিশ্বাস
- অস্ট্রেলিয়ার দুঃস্বপ্নের সকাল
- প্রথম দুই ম্যাচের দলে মেন্ডিস-হেরাথ
- জয়ের পথে ‘বৃষ্টি’
- স্মৃতি ও গল্প- সেই আমি এই আমি by আতিকুল হক চৌধুরী
- গল্প- 'ঘুঁটি' by শরীফ আতিক-উজ-জামান
- আন্তর্জাতিক- অং সান সু চির মুক্তি : মিয়ানমারে কি গ...
- শিল্পি- শিল্পগুরু সফিউদ্দীন আহমেদের সৃষ্টিসমগ্র by...
- সাহিত্যালোচনা- তান তুয়ান এঙের উপন্যাস দ্য গিফট অব...
- খবর- বন্ধ তাবানীতে লোক নিয়োগ by আপেল মাহমুদ
- ইতিহাস- আমাদের ভাববিশ্ব ও বৌদ্ধবিহার by পাবলো শাহি
- স্মৃতি ও ইতিহাস- ঢাকায় আমার প্রথম তিন দিনের স্মৃতি...
- আলোচনা- একমাত্র প্রবাল দ্বীপটি কি হারিয়ে যাবে by ফ...
- আলোচনা- বাংলাদেশের সমাজ : মধ্যবিত্ত সমাচার by আহমদ...
-
▼
Dec 05
(36)
-
▼
December
(884)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
ফুটবল খেলা
আমার দেশ
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
সারা বিশ্ব
ক্রিকেট
ইরান
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
দুর্নীতি
শিশু
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
খালেদা জিয়া
অর্থ ও বাণিজ্য
কালবেলা
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
বার্তা২৪ ডটনেট
রস+আলো
ফুটবল
সাক্ষাৎকার
বিজ্ঞান ও প্রযুক্তি
মুসলিম
জাতিসংঘ
মুক্তিযুদ্ধ
রাশিয়া
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
আলোকিত চট্টগ্রাম
সৌদি আরব
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
ব্যাংকিং ও বিনিয়োগ
বিজ্ঞান ও গবেষণা
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সৈয়দ আবুল মকসুদ
সংখ্যালঘু
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
তুরস্ক
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
গার্মেন্টস শিল্প শ্রমিক
ইউক্রেন
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
তরুণ প্রজন্ম
মানবাধিকার
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আলী যাকের
আইন ও বিচার
রুদ্র মিজান
হিন্দু
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
তারেক শামসুর রেহমান
আসিফ নজরুল
নেপাল
আবদুল গাফ্ফার চৌধুরী
মালয়েশিয়া
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
কাফি কামাল
মৌলভীবাজার
হাসান ফেরদৌস
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
স্বাস্থ্য
সড়ক দুর্ঘটনা
ক্রিখেট খেলা
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
আলী রীয়াজ
রংপুর
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
জ্যোতির্বিজ্ঞান
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
শিল্প ও সাহিত্য
সংবিধান ও রাষ্ট্র
বগুড়া
মিয়ানমার
ঢাকা
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
গবেষণা
বিদ্যুৎ ও জ্বালানি
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
শুভ্র দেব
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
লেবানন
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
স্বপ্ন নিয়ে
ইরাক
টাঙ্গাইল
HotTopic
মুহাম্মদ জাহাঙ্গীর
যশোর
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
জীবনযাপন
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
মেহেদী হাসান
সৌম্য বন্দ্যোপাধ্যায়
রসালোচনা
কামরুজ্জামান মিলু
পরিবেশ-জীববৈচিত্র্য
বরগুনা
কাজী সোহাগ
স্মৃতিচারণ
আনু মুহাম্মদ
কলকাতা
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
অস্ট্রেলিয়া
তথ্য প্রযুক্তি
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
মানসুরা হোসাইন
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
প্রকৃতি ও পরিবেশ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ফেনী
বরিশাল
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
মসজিদ
অরুণ কর্মকার
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
একরামুল হক
আশীষ-উর-রহমান
ইয়েমেন
একরামুল হক শামীম
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
Exclusive
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
জাতীয় নাগরিক পার্টি
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
উচ্চশিক্ষা
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
বিজ্ঞান
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
বিদেশ
WikiOpinion
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
জনস্বাস্থ্য
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
ফরিদপুর
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লাতিন আমেরিকা
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
আরব আমিরাত বা দুবাই
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
Hot Topic
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
মণিপুর
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
মহাকাশচারী
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
WikiInterview
আকবর হোসেন
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
দৈনিক সংগ্রাম
যৌন অপরাধ
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইসলামী ছাত্রশিবির
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
কাদির কল্লোল
জোহরান মামদানি
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
শিশুসাহিত্য
Hit
আর্জেন্টিনা
ইহুদি
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
স্পেন
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কলম্বিয়া
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
তিউনিসিয়া
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বেলজিয়াম
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জর্দান
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
বিশ্বকাপ ফুটবল
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
আহমেদ মুনির
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অমানবিকতা
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হুগজিল্ট
No comments:
Post a Comment