তৃতীয় দিনে বৃষ্টির জয়

বৃষ্টির কবলে পড়ে কলম্বোতে গত দুটি টেস্ট নিষ্প্রাণ ড্র হয়েছিল। চলতি পাল্লেকেলে টেস্টের পরিণতিও একই রকম হতে যাচ্ছে। প্রথম দুদিনের খেলায় বিঘ্ন ঘটানোর পর আজ তৃতীয় দিনের পুরো খেলাই কেড়ে নিয়েছে বৃষ্টি।
টেস্টে বাকি আর মাত্র দুই দিন। অথচ প্রথমে ব্যাট করা ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসই এখন পর্যন্ত শেষ হয়নি! কাল চতুর্থ দিনের খেলার আগে সফরকারীদের সংগ্রহ ৫ উইকেটে ২৪৪ রান। তিন দিনে খেলা হয়েছে মাত্র ৮১ ওভার। তাই ম্যাচটি যে নিষ্প্রাণ ড্র হচ্ছে, এটি চোখ বন্ধ করে বলে দেওয়া যায়।