ডেলটা লাইফের ব্রেইল প্রিন্টার অনুদান

ডেলটা লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড তার করপোরেট সামাজিক দায়িত্বের অংশ হিসেবে ব্লাইন্ড এডুকেশন অ্যান্ড রিহ্যাবিলিটেশন ডেভেলপমেন্ট অর্গানাইজেশনকে (বার্ডো) একটি ব্রেইল প্রিন্টার অনুদান দিয়েছে। অন্ধ মানুষের সুবিধার্থে এ প্রিন্টার দেওয়া হয়।
সম্প্রতি ডেলটা লাইফ ইনস্যুরেন্স কোম্পানির বোর্ড রুমে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে বার্ডোর পরিচালক সাইদুল হকের কাছে প্রিন্টারটির মূল্য বাবদ চার লাখ টাকার একটি চেক হস্তান্তর করেন কোম্পানির চেয়ারম্যান সৈয়দ মোয়াজ্জেম হুসাইন।
অনুষ্ঠানে ডেলটা লাইফ ইনস্যুরেন্স কোম্পানির ভাইস চেয়ারম্যান এম রওশন আলী, সদস্য নুরুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক দাস দেব প্রসাদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।