মিসরে মুসলিম ব্রাদারহুডের ১৩ সদস্য গ্রেপ্তার

মিসরীয় কর্তৃপক্ষ গতকাল সোমবার বিরোধী সংগঠন মুসলিম ব্রাদারহুডের শীর্ষস্থানীয় ১৩ জন সদস্যকে গ্রেপ্তার করেছে। তাঁদের মধ্যে সংগঠনের উপপ্রধান মাহমুদ ইজ্জাত, প্রবীণ সদস্য ইসাম ইরিয়ান ও আবদেল রেহমান এল-বেরও রয়েছে। সংগঠনের আইনজীবী আবদেল মোনিম আবদেল মাকসুদ ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে এ কথা জানান।
আবদেল মাকসুদ বিবৃতিতে আরও জানান, মিসরের অন্যান্য স্থান থেকে মুসলিম ব্রাদারহুডের আরও ১০ জন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
তবে সরকারিভাবে এসব তথ্যের সত্যতা নিশ্চিত করা যায়নি।