অনূর্ধ্ব-১৬ ক্রিকেটে বিকেএসপি জয়ী

স্ট্যান্ডার্ড চার্টার্ড অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে বিকেএসপি। সিলেটের বিপক্ষে দুই দিনের ফাইনালে প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে জয়ী ঘোষণা করা হয়েছে তাদের।
ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ইনিংসে বিকেএসপি করেছিল ১৯৪ রান। সিলেট তাদের প্রথম ইনিংসে তোলে ১৬১ রান। জবাবে কাল দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটে ১৫৩ রান তুলে দিন শেষ করে বিকেএসপি।