বিক্ষিপ্ত সংঘর্ষে ৩৬ ঘণ্টার হরতাল শেষ, শিবিরের হরতাল আজ

রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত পিকেটিং, ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের মধ্য দিয়ে শেষ হয়েছে ১৮ দলীয় জোটের ডাকা ৩৬ ঘণ্টার হরতাল। রাজধানীর বাইরে কয়েকটি জেলায় হরতালকারীদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।