চারদিক-দূরে নিঃশব্দে প্রাকৃতজন...by আজাদুর রহমান

পেছনে চেপে বসতেই সালেক সাহেব গিয়ার ফেলে দিলেন—এক, দুই, তিন। দিনাজপুর শহর থেকে রওনা হয়ে বিরলবাজার ফেলে দপ করেই মফস্বল। গাঁয়ের ঘ্রাণ লাগে। পিচ ছেড়ে মেঠোপথে নেমে যাই আমরা। বাঁকা অলি বেয়ে ঘন তুঁতে ছাওয়া সুড়ঙ্গপথ। চারণকবি সালেকের সঙ্গে আগে থেকেই পরিচয় ছিল।