বিচার বাধাগ্রস্ত’ বলতে ছয়টি বিষয় উল্লেখ করেছেন আইন প্রতিমন্ত্রী-ট্রাইব্যুনালের বিরুদ্ধে কথা বললেই ব্যবস্থা! by তানভীর সোহেল

আইনমন্ত্রী বলেছেন, ট্রাইব্যুনালের বিরোধিতা করে বক্তব্য দেওয়াও যুদ্ধাপরাধের বিচারকে বাধাগ্রস্ত করার শামিল। আবার আইন প্রতিমন্ত্রী ‘বিচার বাধাগ্রস্ত’ বলতে ছয়টি বিষয় উল্লেখ করেছেন। যুদ্ধাপরাধের বিচারে বাধাদানকারীদের বিচারের আওতায় আনতে সংসদে একটি সিদ্ধান্ত-প্রস্তাব গৃহীত হওয়ার পরদিন তাঁরা এই অভিমত জানালেন।