জন্মদিনে সেলফ টাইটেলড কোনাল by প্রীতি ওয়ারেছা

‘কুনাল’ অর্থ লাল পদ্ম। নামটি রাখার পর বাবার মনের ভেতর খুঁতখুঁত করছিল ‘কু’ শব্দটি নিয়ে। প্রজাপতির মত ঝকঝকে তকতকে মেয়ের নামের শুরুতে ‘কু’ এর মত নেতিবাচক শব্দ একেবারে বেমানান। এরপর লালপদ্ম ‘কুনাল’ হয়ে গেল বাবার আদরের কোনাল। এই কোনালই এখন হয়ে উঠেছেন সুপরিচিত গানের শিল্পী।