নতুন বছরের প্রথমদিন মা হলেন সালমা by বিপুল হাসান

ক্লোজআপ ওয়ান খ্যাত জনপ্রিয় লোকসঙ্গীত শিল্পী সালমা মা হয়েছেন নতুন বছরের প্রথম দিন। ১ জানুয়ারি রোববার রাত সাড়ে ৮টায় লালমাটিয়া সিটি হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন তিনি। সালমার মা বাংলানিউজকে জানান, হাসপাতালের আইসিইউ থেকে সোমবার দুপুরে সালমাকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।