যৌতুক না পেয়ে স্কুলশিক্ষক স্ত্রীকে নির্যাতন!

যৌতুক না পেয়ে স্কুলশিক্ষক স্ত্রীর ওপর নির্মম নির্যাতন চালিয়েছেন এক স্বামী। ছয় দিন ধরে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী পৌর এলাকার। নির্যাতনের শিকার বিলকিস জাহান (৩০) নাগেশ্বরীর চর বলরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।