কেমন হলো উপজেলা নির্বাচন? by এম সাখাওয়াত হোসেন

নানাবিধ অনিয়ম ও সহিংসতার মধ্য দিয়ে শেষ হলো পাঁচ ধাপের উপজেলা নির্বাচন। মোট ৪৫৮টি উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, তবে বিভিন্ন কারণে আরও ২২টি উপজেলার নির্বাচন এখনো অসমাপ্ত। এটি ছিল চতুর্থ উপজেলা নির্বাচন। ২০০৯ সালের ২২ জানুয়ারি প্রায় ১৭ বছরের ব্যবধানে অনুষ্ঠিত হয়েছিল তৃতীয় নির্বাচন।