চলচ্চিত্রের জন্য রাখীর অপেক্ষা by কামরুজ্জামান মিলু

লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করেই মিডিয়ায় আগমন ঘটে রাখীর। এরমধ্যেই নাটক, বিজ্ঞাপন ও উপস্থাপনা এই তিন মাধ্যমে দারুণ জনপ্রিয়তা পেয়েছেন তিনি। আসন্ন ঈদের বেশ কিছু টিভি নাটকে গুরুত্বপূর্ণ কিছু চরিত্রে দেখা যাবে তাকে। এজন্য বর্তমানে শ্যুটিং নিয়ে খুব ব্যস্ত সময় পার করছেন রাখী।