টিউশন ফি বাড়ানোয় ব্রিটেনে ফের ছাত্র আন্দোলন

নকল্যাণ খাতে ব্যয় হ্রাস ও বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি বাড়ানোর প্রতিবাদে লন্ডনের কেন্দ্রস্থলে গত বুধবার হাজার হাজার শিক্ষার্থী বিক্ষোভ মিছিল করেছে। দুপুরে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। চলে দিনভর। এ সময় বিপুলসংখ্যক পুলিশ মিছিলকারীদের ঘিরে রাখে।প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল থেকেই বিভিন্ন শহরের শিক্ষার্থীরা মধ্য লন্ডনে জড়ো হতে থাকে। দুপুর নাগাদ ছাত্রবিক্ষোভ বিশাল মিছিলে পরিণত হয়। বিক্ষোভকারীরা ব্যানার, ফেস্টুন, প্লাকার্ড নিয়ে টিউশন ফি কমানোর দাবির পাশাপাশি সরকারবিরোধী নানা স্লোগান দেয়।