সময়ের প্রতিধ্বনি-দূরে সরে যাচ্ছে আওয়ামী লীগের বন্ধুরা by মোস্তফা কামাল

আওয়ামী লীগকে নিয়ে একটা কথা চালু আছে। 'আওয়ামী লীগ নির্বাচনে জিতলে একা জেতে। আর হারলে পুরো জাতি হারে।' এই কথাটির সঙ্গে আওয়ামী লীগের অনেক মিল রয়েছে বলে মনে হয়। আওয়ামী লীগ ক্ষমতায় গেলে তার সুহৃদদের কথা দ্রুতই ভুলে যায়। চরম সুবিধাভোগীরা আওয়ামী লীগের বন্ধু বনে যায়।