তদন্ত নিয়ে ট্রাইব্যুনাল আবারও অসন্তুষ্ট

মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত নিয়ে আবারও অসন্তোষ প্রকাশ করলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গতকাল বৃহস্পতিবার জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর মামলার শুনানিতে তদন্ত সঠিকভাবে হচ্ছে না বলে অসন্তোষ জানান ট্রাইব্যুনাল।