টিপাইর ফাঁদে হাসিনার সরকার! by ফজলুল বারী

ভারতের সঙ্গে একটার পর একটা সমস্যা লেগেই চলছে! তিস্তা চুক্তির কোন সুরাহা হলো না। মনমোহনের সঙ্গে ঢাকার পর মালদ্বীপেও বৈঠক হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার। বিদেশ সফরে রেকর্ড সৃষ্টিকারী আমাদের পররাষ্ট্রমন্ত্রী ডা দীপু মনি কলকাতা গিয়ে পর্যন্ত মমতা ব্যানার্জীর সঙ্গে বৈঠক করে এলেন! কিন্তু সমস্যার কোনও সুরাহা নেই। এর মাঝে পুরনো ঝামেলা নতুন করে সামনে টেনে নিয়ে আসা হলো টিপাই বাঁধ ইস্যু!